Identity of scientists MCQs
Showing 14 questions (Total: 64)
আইনস্টাইন নোবেল পুরস্কার পান
Correct Answer:
ক: আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
Explanation:
আইনস্টাইন নোবেল পুরস্কার পান সঠিক উত্তর আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য ১৯২১ সালে তিনি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার বা Photo - electric Effect ব্যাখ্যা করে তত্ত্ব প্রদান করেন। এই তত্ত্বের জন্য তিনি ১৯২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। জার্মান পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ১৯০৫ সালে আপেক্ষিক তত্ত্ব বা Theory of Relativity'র প্রকাশ করেন। এ তত্ত্বের জন্যে তিনি জগৎ বিখ্যাত হন। তিনি বর্ণনা করেন যে, কোনো কিছু আলোর বেগে চললে সময় ধীরে চলে এবং আলোর চেয়ে বেশি বেগে চলা সম্ভব নয়। তিনি আরো আবিষ্কার করেন যে, যেকোনো বস্তুকে শক্তিতে রূপান্তর করা সম্ভব।
রেডিয়াম এর আবিষ্কারক কে?
Correct Answer:
ক: মাদাম কুরী
Explanation:
রেডিয়াম এর আবিষ্কারক কে? সঠিক উত্তর মাদাম কুরী বিশ্ববিখ্যাত ওই বিজ্ঞানী দম্পতির নাম মাদাম মারি কুরি এবং পিয়ের কুরি। রেডিয়াম আবিষ্কারের জন্যে দু'জনেই ১৯০৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাদের সঙ্গে যৌথভাবে ওই পুরস্কার পান ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল, ইউরেনিয়ামের তেজস্ক্রিয় ধর্ম আবিষ্কারের জন্যে।
বাংলাদেশের আবহাওয়া হলো-
Correct Answer:
ক: ট্রপিক্যাল
Explanation:
বাংলাদেশের আবহাওয়া হলো- সঠিক উত্তর ট্রপিক্যাল বাংলাদেশের জলবায়ু সাধারণভাবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে তাপ , বায়ুচাপ, আদ্রর্তা, নাতিশীতোষ্ণতা এবং সুস্পষ্ট ঋতুগত বৈচিত্র্য। দেশটির জলবায়ুর সর্বাপেক্ষা লক্ষণীয় দিকটি পরিলক্ষিত হয় গ্রীষ্ম ও শীত মৌসুমের স্ব স্ব বৈশিষ্ট্যমুন্ডত পরস্পর বিপরীতমুখী বায়ু প্রবাহে , যা দক্ষিণ এশীয় উপমাহদেশের বায়ুপ্রবাহ ব্যবস্তায় একটি অবিচ্ছেদ্য অংশ। ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত হলেও বৃষ্টিপাত ও তাপমাত্রার ওপর ভিত্তি করে বাংলাদেশে বছরে সুষ্পষ্ট তিনটি ঋতুর উপস্থিতি চিহ্নিত করা যায়।
ফটোগ্র্যাফিক প্লেটে আবরণ থাকে-
Correct Answer:
ক: সিলভার ব্রোমাইডের
Explanation:
ফটোগ্র্যাফিক প্লেটে আবরণ থাকে- সঠিক উত্তর সিলভার ব্রোমাইডের ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে - - - সিলভার ব্রোমাইডের। ব্রোমাইড একটি রাসায়নিক যৌগ যাতে একটি ব্রোমাইড আয়ন বা লিগ্যান্ড রয়েছে। এটি −১ (Br−) আধান সহ আয়নিত একটি ব্রোমাইড পরমাণু।
পাটের জিনোম কে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: ড. মাকসুদুল আলম
Explanation:
পাটের জিনোম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর ড. মাকসুদুল আলম মাকসুদুল আলম (১৪ ডিসেম্বর ১৯৫৪ - ২০ ডিসেম্বর ২০১৪) ছিলেন একজন বাংলাদেশি জিনতত্ত্ববিদ। তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা ।
পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক-
Correct Answer:
খ: পশ্চিম হতে পূর্ব দিকে
' শীতনিদ্রা' দেখা যায় -
Correct Answer:
গ: ব্যাঙে
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়াগেছে-
Correct Answer:
গ: জামালগঞ্জে
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য
Correct Answer:
খ: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
টেলিভিশন আবিষ্কার করেন
Correct Answer:
গ: জন এল বেয়ার্ড
এক্স রে আবিষ্কার করেন কে?
Correct Answer:
ঘ: রন্টজেন
Explanation:
এক্স রে আবিষ্কার করেন কে? সঠিক উত্তর রন্টজেন ১৮৯৫ সালে জার্মান পদার্থবিজ্ঞানী ভিলহেল্ম কনরাড র্যোন্টগেন একটি নলে নিম্নচাপে অবস্থিত গ্যাসের মধ্যে উচ্চবিভবে তড়িৎক্ষরণের সময় ক্যাথোড রশ্মির (ইলেকট্রন রশ্মির) ক্রিয়া সম্পর্কে তদন্ত চালানোর সময় আকস্মিকভাবে এই রশ্মিগুলি আবিষ্কার করেন এবং অজানা প্রকৃতির কারণে এগুলির নাম দেন এক্স-রশ্মি; পরবর্তীতে তাঁর সম্মানার্থে এগুলির নাম রঞ্জনরশ্মি রাখা হয়। তিনি মানুষের হাতের হাড়গুলির একটি নাটকীয় আলোকচিত্র সৃষ্টির মাধ্যমে এই রশ্মিগুলির অস্তিত্ব প্রদর্শন করেন।
সি এন জি দ্বারা কী বোঝায়?
Correct Answer:
ক: রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস
Explanation:
সি এন জি দ্বারা কী বোঝায়? সঠিক উত্তর রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস CNG এর পূর্ণরূপ হল Compressed Natural Gas যা এক প্রকার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস।
পরজীবী পোকা কোনটি?
Correct Answer:
ক: বোলতা
টেলিভিশন আবিষ্কার করেন-
Correct Answer:
ঘ: জন এল বেয়ার্ড
Explanation:
[টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। এটি ১৯২৬ সালে আবিষ্কার করেন। টমাস আলভা এডিসন - বৈদ্যুতিক বাতি আবিস্কার করে ১৮৭৮ সালে।]