idiom MCQs
Showing 50 questions (Total: 1161)
”অন্ধকার দেখা” বাগধারার সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
খ: হতবুদ্ধি
Explanation:
”অন্ধকার দেখা” বাগধারার সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর হতবুদ্ধি ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ হতবুদ্ধি, বিপদের মধ্যে ভয়ে - ভাবনায় আকুল হওয়া, বিপদে সমাধানের উপায় না দেখা, ভয়ে ও ভাবনায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়া।
”আকাশ ভেঙ্গে পড়া” বাগধারার সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ক: হঠাৎ বিপদ হওয়া
Explanation:
”আকাশ ভেঙ্গে পড়া” বাগধারার সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর হঠাৎ বিপদ হওয়া ‘আকাশ’ ভেঙে পড়া’ বাগধারাটির অর্থ মহাবিপদে পড়া, আকস্মিক বা হঠাৎ বিপদ হওয়া। অন্যদিকে, ‘আকাশ ভাঙ্গা’ বাগধারাটির অর্থ সারা আকাশ জুড়ে নামে এমন, ‘আকাশ ফাটানো’ বাগধারাটির অর্থ প্রচন্ড চিৎকার করা।
”এই ব্যাপারে তোমার কোনো হাত নাই” এখানে ”হাত” কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: কর্তৃত্ব
Explanation:
”এই ব্যাপারে তোমার কোনো হাত নাই” এখানে ”হাত” কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর কর্তৃত্ব বাক্যে ‘হাত’ শব্দটি বিশিষ্ট অর্থে প্রয়োগ করা হয়েছে। এখানে ‘হাত’ বলতে কর্তৃত্ব, ক্ষমতা, অধিকারকে বোঝানো হয়েছে।
”ইঁদুর কপালে” -এর বিপরীত বাগধারা কোনটি?
Correct Answer:
খ: একাদশে বৃহস্পতি
Explanation:
”ইঁদুর কপালে” -এর বিপরীত বাগধারা কোনটি? সঠিক উত্তর একাদশে বৃহস্পতি ‘ইদুর কপালে’ বাগধারাটির অর্থ হলো - মন্দ ভাগ্য, এর বিপরীত বাগধারা হচ্ছে ‘একাদশে বৃহস্পতি’; যার অর্থ সৌভাগ্য বা সৌভাগ্যের বিষয়। সুতরাং সঠিক উত্তর অপসন (খ)।
”চোখের বালি” অর্থ কি?
Correct Answer:
গ: শত্রু
Explanation:
”চোখের বালি” অর্থ কি? সঠিক উত্তর শত্রু ‘চোখের বালি’ অর্থ শত্রু বা চক্ষুশূল। চোখের বালি হল চোখের পীড়াদায়ক জিনিস অর্থাৎ যাকে দেখলে ক্রোধ জন্মে।
কৃতঘ্ন অর্থ কি?
Correct Answer:
গ: যে উপকারীর উপকার স্বীকার করে না
Explanation:
কৃতঘ্ন অর্থ কি? সঠিক উত্তর যে উপকারীর উপকার স্বীকার করে না ‘কৃতঘ্ন’ শব্দটি বিশেষণ। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী যার অর্থ - যে উপকারীর উপকার স্বীকার করে না, অথবা উপকারীর অপকার করে এমন। একে নিমকহারাম বা অকৃতজ্ঞও বলা যায়। প্রশ্নপত্রে উল্লিখিত অর্থে (ক) ও (গ) উভয়ই সঠিক উত্তর।
The expression "rarely" can replaced y the idiom.
Correct Answer:
D: once in a blue moon
Explanation:
The expression "rarely" can replaced y the idiom. Correct Answer once in a blue moon Once in a blue moon অর্থ— কদাচিৎ, অর্থাৎ rarely. তাই (ঘ) - ই correct answer.
'পো ধরা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: অন্যের দোষ ধরা
Explanation:
'পো ধরা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অন্যের দোষ ধরা ‘পোঁ ধরা’ বাগধারাটির অর্থ হলো মোসাহেবি করা বা চাটুকার বৃত্তি’।
What is the meaning of the quotation word in the following sentence : What is the correct meaning of the idiom of the 'a bed of roses'?
Correct Answer:
A: an easy comfortable situation
”রাবণের চিতা” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: চির অশান্তি
Explanation:
”রাবণের চিতা” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর চির অশান্তি রাবনের চিতা - বাগধারার অর্থ - চির অশান্তি। তুচ্ছ ঘটনা - সামান্য বিষয়ে ঝগড়া করা। অনিষ্টে ইষ্ট লাভ - আশায় নৈরাশা। মগের মুল্লুক - অরাজক দেশ।
’হাতের পাঁচ’
Correct Answer:
খ: শেষ সম্বল
Explanation:
’হাতের পাঁচ’ সঠিক উত্তর শেষ সম্বল হাতের পাঁচ ( শেষ সম্বল) : হাতের পাঁচ ঐ দুইশটি টাকা ছিল তাও বাজার আনতে শেষ হলো।
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? -এখানে না এর ব্যবহার কি অর্থে?
Correct Answer:
গ: প্রশ্নবোধক
’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি ’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। নিরানব্বইয়ের ধাক্কা একটি বাগধারা । প্রদত্ত বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি । বাংলা ভাষায় এমন অনেক বাগধারা প্রচলিত আছে , যেগুলা বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে । এগুলাে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায়?
Correct Answer:
ঘ: পাকা আম
Explanation:
কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায়? সঠিক উত্তর পাকা আম পাকা আম - পক্ক অর্থে ব্যবহৃত পাকা কথা - শেষ সিদ্ধান্ত পাকা হাত - দক্ষ ইঁচড়ে পাকা - অকালে পরিপক্ক।
"ঢাকের কাঠি" বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: তোষামুদে
Explanation:
"ঢাকের কাঠি" বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর তোষামুদে ব্যাখ্যা - ঢাকের কাঠি - বাগধারাটির অর্থ চাটুকার, মোসাহেব, তোষামুদে ইত্যাদি। সঠিক উত্তর - তোষামুদে।
”দুধের মাছি” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: সুসময়ের বন্ধু
Explanation:
”দুধের মাছি” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর সুসময়ের বন্ধু ”দুধের মাছি” বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। দুধের মাছি অর্থ: সু সময়ের বন্ধু। দুঃসময়ে বন্ধুর অভাব হলেও সুসময়ে বন্ধুর অভাব হয় না। সুসময়ের বন্ধুকে 'দুধের মাছি' দিয়ে প্রতীকি অর্থে প্রকাশ করা হয়।
"কর্ম ভোগ এড়ানো যায় না"- এখানে 'কর্ম' কোন অর্থ প্রকাশ করেছে?
Correct Answer:
গ: কৃতকর্ম
Explanation:
"কর্ম ভোগ এড়ানো যায় না"- এখানে 'কর্ম' কোন অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর কৃতকর্ম hints: - 'কর্মভোগ এড়ানো যায় না' বাক্যে 'কর্ম' দ্বারা কৃতকর্ম কথাটি বোঝানো হয়েছে। কর্মের মাধ্যেমে ফল ভোগ করতে হয়। সঠিক উত্তর - কৃতকর্ম।
To take a leap in the dark- ( Choose the one which best express the meaning of the given idiom)
Correct Answer:
D: To do hazardous thing without any idea of result
Explanation:
To take a leap in the dark- ( Choose the one which best express the meaning of the given idiom) Correct Answer To do hazardous thing without any idea of result To take a leap in the dark - কোন কিছু না বুঝে অবিবেচকের মত কাজ করা। To do a hazardous thing without any idea of the result - পরিনতি সম্পর্কে কোন ধারণা ছাড়ায় বিপজ্জনক কোন কাজ করা। to take risk - ঝুঁকি নেওয়া।
’একাদশে বৃহস্পতি’এর অর্থ কি?
Correct Answer:
খ: সৌভাগ্যের বিষয়
Explanation:
’একাদশে বৃহস্পতি’এর অর্থ কি? সঠিক উত্তর সৌভাগ্যের বিষয় ’একাদশে বৃহস্পতি’এর অর্থ সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়) – পাস করতে না করতেই আপনার ছেলেটা ভাল চাকরি পেয়ে গেল, আপনার তো ভাই একাদশে বৃহস্পতি।
To get into hot waters- ( Choose the one which best express the meaning of the given idiom)
Correct Answer:
C: To get into trouble
Explanation:
To get into hot waters- ( Choose the one which best express the meaning of the given idiom) Correct Answer To get into trouble to get into hot water - সমস্যায় পড়া। To be impatient - অসহিষ্ণু হও। । To suffer a huge financial loss - প্রচন্ড আর্থিক ক্ষতিতে ভোগা। To get into trouble - সমস্যায় পড়া।
’কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ-
Correct Answer:
খ: অপদার্থ
Explanation:
’কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ- সঠিক উত্তর অপদার্থ ’কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ - অপদার্থ। 'কচুবনের কালাচাঁদ ' - অর্থ অপদার্থ। একটি বাক্যে প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছি। রামু একটা কচুবনের কালাচাঁদ ; খাবে আর ফুর্তি করবে, কাজের কোনো চেষ্টাই করে না। এখানে ফুর্তি কথায় ব্যবহার করা করা হয়েছে। শুদ্ধ বানান হবে স্ফূর্তি।
To Smell the rat ( Choose the one which best express the meaning of the given idiom)
Correct Answer:
C: To suspect a trick or deceit
Explanation:
To Smell the rat ( Choose the one which best express the meaning of the given idiom) Correct Answer To suspect a trick or deceit To smell a rat - সন্দেহ করা To detect bad smell - দুর্গন্ধ আবিষ্কার করা । To misunderstand - ভুল বোঝা। to suspect a trick or deceit - কোন একটি প্রতারণার সন্দেহ করা। to see hidden meaning - গোপন অর্থ দেখা।
কোন বাগধারাটি ‘দুর্বল’ অর্থ প্রকাশক-
Correct Answer:
গ: ঊনপাঁজুরে
Explanation:
কোন বাগধারাটি ‘দুর্বল’ অর্থ প্রকাশক- সঠিক উত্তর ঊনপাঁজুরে বাগধারাটি ‘দুর্বল’ অর্থ প্রকাশক - ঊনপাঁজুরে। ঊনপাঁজুরে (হতভাগ্য/ দুর্বল) – মিছিমিছি ঊনপাঁজুরে বলে মেয়েটার মন কেন খারাপ করে দিচ্ছ; দেখবে একদিন সে ঠিকই সৌভাগ্যের মুখ দেখবে।
’বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: বেহায়াপনা
Explanation:
’বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর বেহায়াপনা বিড়ালের আড়াই পা - একটি বাগধারা।প্রদত্ত বাগধারাটির অর্থ - বেহায়াপনা। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এই বাগধারা।এইজন্য বাগধারা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।
’ছাই চাপা আগুন’ কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
গ: অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন বিষয়
Explanation:
’ছাই চাপা আগুন’ কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন বিষয় ’ছাই চাপা আগুন’ অর্থ প্রকাশ করে - অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন বিষয়।
কোনটির অর্থ ভিন্ন?
Correct Answer:
খ: আদায় কাঁচকলায়
'তামার বিষ' বাগধারার সঠিক অর্থ কি ?
Correct Answer:
গ: অর্থের কু-প্রভাব
Explanation:
'তামার বিষ' বাগধারার সঠিক অর্থ কি ? সঠিক উত্তর অর্থের কু-প্রভাব 'তামার বিষ' বাগধারার সঠিক অর্থ অর্থের কু - প্রভাব। তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) — তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।
চক্ষু দান করা অর্থ-
Correct Answer:
খ: চুরি করা
Explanation:
চক্ষু দান করা অর্থ- সঠিক উত্তর চুরি করা চক্ষু দান করা অর্থ - চুরি করা। যেমন: পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল।
’বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো-
Correct Answer:
খ: কপটচারী
"কুল কাঠের অঙ্গার" বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: যা তীব্র ভাবে জ্বলে
’শকুনি মামা’ -এর অর্থ-
Correct Answer:
গ: কুচক্রী লোক
Explanation:
’শকুনি মামা’ -এর অর্থ- সঠিক উত্তর কুচক্রী লোক ’শকুনি মামা’ - এর অর্থ - কুচক্রী লোক। শকুনি মামা যার অর্থ কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি। কিন্তু শকুনি মামার বাগধারায় এর অর্থ কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি দেয়ার নিশ্চয় একটি কারণ রয়েছে। কেননা সনাতন ধর্মের অন্যতম শাস্ত্র মহাভারতে এ শকুনি মামার কুটবুদ্ধিতার কারনে পুরো মহাভারত এতটা সম্প্রসারিত রূপ ধারণ করে। এই কুটবুদ্ধিসম্পন্ন শকুনি মামাকে মহাভারতের প্রধান চরিত্র হিসেবেও আখ্যা দেয়া হয়। নানা রকমে কুটিলতায় ভরপুর এ শকুনি মামার ভাবার্থ তাই বাগধারায় কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়।
"রাবণের চিতা" বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: চির অশান্তি
Explanation:
"রাবণের চিতা" বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর চির অশান্তি "রাবণের চিতা" বাগধারাটির অর্থ চির অশান্তি। রাবণের চিতা বাগধারাটির অর্থ হলো (চির অশান্তি/ অদম্য আগুন)।
'আমড়া কাঠের ঢেকি' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: অপদার্থ
Explanation:
'আমড়া কাঠের ঢেকি' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অপদার্থ 'আমড়া কাঠের ঢেকি' বাগধারাটির অর্থ - অপদার্থ। আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ) – তোমাকে বললাম একটা কর্মঠ ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে একটা আমড়া কাঠের ঢেঁকি।
'ঢাকের বাঁয়া' বাগধারার প্রকৃত অর্থ -
Correct Answer:
ক: অপ্রয়োজনীয়
Explanation:
'ঢাকের বাঁয়া' বাগধারার প্রকৃত অর্থ - সঠিক উত্তর অপ্রয়োজনীয় 'ঢাকের বাঁয়া' বাগধারার প্রকৃত অর্থ - অপ্রয়োজনীয়। ঢাকের বাঁয়া বাগধারার প্রকৃত অর্থ (সঙ্গে থাকে অথচ অকর্মণ্য ব্যক্তি)।
’চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
Correct Answer:
ক: রাবণের চিতা
Explanation:
’চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? সঠিক উত্তর রাবণের চিতা Hints: চির অশান্তি এর অর্থ হচ্ছে "রাবণের চিতা " যা কখন ও শেষ হয় না এটা বোঝানো হয়েছে।
’পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে’ প্রবচনটির অর্থ কি?
Correct Answer:
ক: বিপদে পড়ে কাজ করা
’পাথরে পাঁচ কিল’- বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: প্রবল সৌভাগ্য
’টীকাভাষ্য’- বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: দীর্ঘ আলাচনা
বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘একচোখা’-
Correct Answer:
ঘ: পক্ষপাতদুষ্ট
বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘ধর্মের ষাঁড়’-
Correct Answer:
ঘ: অকর্মন্য
’অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: আলসেমি
Explanation:
’অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর আলসেমি অজগর বৃত্তি - আলসেমি। অকাল কুষ্মাণ্ড - অপদার্থ। লোভী - অনেক লোভ যার। সঠিক উত্তর - আলসেমি।
রুই কাতলা বলতে বোঝায়-
Correct Answer:
ক: ক্ষমতাশালী ব্যক্তি
'দাঁড়ি -মুখে সারি গান -লা শরীক আল্লাহ্ । ' - দাঁড়ি -মুখে বলতে বোঝানো হয়েছে:
Correct Answer:
গ: মাঝিদের মুখে
Explanation:
'দাঁড়ি -মুখে সারি গান -লা শরীক আল্লাহ্ । ' - দাঁড়ি -মুখে বলতে বোঝানো হয়েছে: সঠিক উত্তর মাঝিদের মুখে 'দাড়ি - মুখে সারি গান - লা শরীক আল্লাহ!'। এখানে দাঁড়ি মুখে বলতে মাঝিদের মুখে বোঝানো হয়েছে।
’উত্তম-মধ্যম’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: প্রহার
'অগস্ত্যযাত্রা' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে ---
Correct Answer:
ঘ: শেষ প্রস্থান
’তুলসী বনের বাঘ’ এর অর্থ কোনটি?
Correct Answer:
গ: ভন্ড
Explanation:
’তুলসী বনের বাঘ’ এর অর্থ কোনটি? সঠিক উত্তর ভন্ড তুলসী বনের বাঘ একটি বাগধরা। প্রদত্ত বাগধারাটির অর্থ - ভণ্ড।যেমন: মি. রফিক সাহেব কথায় ভালো হলেও সে একটা তুলসী বনের বাঘ।
’ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: লেজুড় বৃত্তি
Explanation:
’ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর লেজুড় বৃত্তি ঢাকের কাঠি একটি বাগধারা।প্রদত্ত বাগধারাটির অর্থ - তোষামুদে, চাটুকার, লেজুড় বৃত্তি ইত্যাদি।যেমন: তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি,তিনি যা বলেন,তুমি তাই বলো। তাই সঠিক উত্তর: লেজুড় বৃত্তি।
সঠিক অর্থ কোনটি? 'শাঁখের করাত' -
Correct Answer:
খ: দুদিকেই বিপদ
Explanation:
সঠিক অর্থ কোনটি? 'শাঁখের করাত' - সঠিক উত্তর দুদিকেই বিপদ শাঁখের করাত - দুইদিকে ধার করাত যা আসতে যেতে দুইদিকেই কাটে; উভয় সঙ্কট।
’ঢাকের বায়া’ অর্থ কি?
Correct Answer:
গ: মূল্যহীন বস্তু
Explanation:
’ঢাকের বায়া’ অর্থ কি? সঠিক উত্তর মূল্যহীন বস্তু ঢাকের বায়া একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - মূল্যহীন বস্তু বা যার কোন দাম নেই।যেমন: তার কাছে বেচারা ছেলেটি একদম ঢাকের বায়া।
'পারি' অর্থ 'সমর্থ বা সক্ষম' পাড়ি অর্থ কোনটি?
Correct Answer:
খ: পারাপার
Explanation:
'পারি' অর্থ 'সমর্থ বা সক্ষম' পাড়ি অর্থ কোনটি? সঠিক উত্তর পারাপার পাড়ি - [বিশেষ্য পদ] এক পার হতে অন্য পারে গমন; উক্ত পার হওয়ার পথ বা দূরত্ব। ,