important contract MCQs
Showing 50 questions (Total: 60)
বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ----
Correct Answer:
ক: ২ ডিসেম্বর, ১৯৯৭
Explanation:
বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ---- সঠিক উত্তর ২ ডিসেম্বর, ১৯৯৭ বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় - - - - ২ ডিসেম্বর, ১৯৯৭। পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা।
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
Correct Answer:
গ: ডেটন চুক্তি
Explanation:
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? সঠিক উত্তর ডেটন চুক্তি তিন বছরের বলকান যুদ্ধের অবসান এবং অখণ্ড গণতান্ত্রিক বসনিয়া - হার্জেগোভিনা গঠনের লক্ষ্যে ১৯৯৫ সালের নভেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে ডেটন শহরের রাইট পিটারসন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থাতয় খসড়া শান্তিচুক্তিতে উপনীত হওয়ার পর ১৪ ডিসেম্বর ১৯৯৫ ফ্রান্সের প্যারিসে যুদ্ধরত বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েমিয়ার মধ্যে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে। চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যকার সংঘটিত যুদ্ধ অবসানে স্বাক্ষরিত হয়। মাদ্রিদ চুক্তিটি পণ্যের উৎস বর্ণনার ক্ষেত্রে ভূঁয়া বা প্রতারণামূলক ইঙ্গিত রোধে বিশ্ববুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা (WIPO) - এর আওতায় স্বাক্ষরিত হয়। প্যারিস চুক্তিটি ব্রিটেন কর্তৃক যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়ার লক্ষ্যে ৩ সেপ্টেম্বর ১৭৮৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বাক্ষরিত হয়।
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: সিটিবিটি(CTBT)
Explanation:
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? সঠিক উত্তর সিটিবিটি(CTBT) NATO (North Atlantic Treaty Organization) হলো সামরিক জোট যা ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়, CTBT (Comprehesive Test Ban Treaty) হলো সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি যা স্বাক্ষরিত হয় ২৪ সেপ্টেম্বর ১৯৯৬, NPT (Nuclear Non - Proliferation Traty) হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি যা কার্যকর হয় ৫ মার্চ ১৯৭০।
দক্ষিণ এশীয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
Explanation:
দক্ষিণ এশীয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে? সঠিক উত্তর ১৯৯৩ সালে সাপটা (সার্ক অগ্রাদিকার বাণিজ্য চুক্তি) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। SAPTA - এর পূর্ণরুপ SAARC Preferentail Trading সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ১১ এপ্রিল সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন। SAPTA কার্যকর হয় ৮ ডিসম্বর ১৯৯৫ থেকে।
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -----
Correct Answer:
ক: ৪ এপ্রিল, ১৯৪৯
Explanation:
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল ----- সঠিক উত্তর ৪ এপ্রিল, ১৯৪৯ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল - - - - - ৪ এপ্রিল, ১৯৪৯। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো North Atlantic Treaty Organisation বা NATO; ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ১৯২৮ সালের ২৭ আগস্ট
Explanation:
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯২৮ সালের ২৭ আগস্ট ১৯২৮ সালের ২৭ আগস্ট ফ্রান্সের প্যারিসে 'প্যারিস প্যাস্ট' স্বাক্ষরিত হয়। চুক্তিটি 'ক্যালগ - ব্রিয়ান্ড ' বলেও পরিচিত। কার্যকর হয় ২৪ জুলাই ১৯২৯ । বহুপাক্ষিক এ চুক্তিটির মাধ্যমে জাতীয় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যুদ্ধ পরিহারের কথা বলা হয়।
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ঘ: ১৯৬৬ সালে
Explanation:
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৬৬ সালে বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় । যথা: আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবংআন্তর্জাতিক আর্থ - সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি । উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমানাধিকার রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়, যা 'মানবাধিকার চুক্তি' নামে পরিচিত।
কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
Correct Answer:
ক: রোম চুক্তি
Explanation:
কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে? সঠিক উত্তর রোম চুক্তি ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তির মাধ্যমে European Economic Community (EEC) গঠনের প্রস্তাব করা হলেও ১৯৫৮ সালের ১ জানুয়ারি European Community (EC) প্রতিষ্ঠা করা হয়। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EC - এর নাম পরিবর্তন করে European Union (EU) প্রতিষ্ঠা করা হয়, যা ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে।
রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ১৯৯৩
Explanation:
রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৯৩ ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন (Chemical Weapons Convention) স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন ,উৎপাদান, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও এসব ধ্বংস করার ব্যবস্থা রয়েছে। এই চুক্তি ১৯৯৭ সালে থেকে কার্যকর করা হয়েছে।
জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে?
Correct Answer:
খ: ফ্রান্স ও ভিয়েতনাম
Explanation:
জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? সঠিক উত্তর ফ্রান্স ও ভিয়েতনাম ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম পুনরায় ফ্রান্সের অধীনে চলে যায়। কিন্তু ভিয়েতনাম ফ্রান্সের সাথে বিক্ষিপ্ত যুদ্ধে জড়িয়ে পড়ে। জেনেভা চুক্তির মাধ্যমে এ যুদ্ধের আপাত সমাপ্তি ঘটে। ফ্রান্স ও ভিয়েতনাম এ চুক্তিতে স্বাক্ষর করে । চুক্তিটি সম্পাদিত হয় ১৯৫৪ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
Correct Answer:
গ: জুন ২০০২
Explanation:
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? সঠিক উত্তর জুন ২০০২ ABM (Anti - Ballistic Missile ) চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে ১৯৭২ । এ চুক্তির দুটি পক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ও যুক্তরাষ্ট। ABM চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে ১৩ জুন ২০০২।
বসনিয়ায় যুদ্ধ বিরতি চুক্তির মধ্যস্থতাকারী কে ?
Correct Answer:
খ: জিমি কাটার
Explanation:
বসনিয়ায় যুদ্ধ বিরতি চুক্তির মধ্যস্থতাকারী কে ? সঠিক উত্তর জিমি কাটার বসনিয়ায় যুদ্ধ বিরতি চুক্তির মধ্যস্থতাকারী জিমি কাটার। জিমি কার্টার (ইংরেজি: Jimmy Carter; জন্ম: অক্টোবর ১, ১৯২৪) হচ্ছেন একজন আমেরিকান রাজনীতিবিদ, লেখক এবং ডেমোক্রেটিক পার্টির সদস্য; যিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতির দায়িত্ব পাল্পন করেন। তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন।
বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: রূপপুর, পাবনা
Explanation:
বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর রূপপুর, পাবনা বাংলাদেশের পাবনা জেলার রুপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। দিনাজপুর জেলার ‘হিলি’ বাংলাদেশের অন্যতম স্থলবন্দর।
কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রিয় অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎ যোগ্য নহে?
Correct Answer:
গ: ২০০৫
কবে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ?
Correct Answer:
খ: ২ ডিসেম্বর ১৯৯৭
Explanation:
কবে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ? সঠিক উত্তর ২ ডিসেম্বর ১৯৯৭ ২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল।
একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়।
Correct Answer:
ঘ: ১২০
'ক' ১০০ মন গম 'খ' এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম 'খ' কে সরবরাহ করা হয়নি। 'খ' এর প্রতিকার কি?
Correct Answer:
ক: খ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে
হেবরন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ঘ: ১৫ জানুয়ারি, ১৯৯৭
Explanation:
হেবরন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৫ জানুয়ারি, ১৯৯৭ হেবরন চুক্তি স্বাক্ষরিত হয় ১৫ জানুয়ারি, ১৯৯৭। হেবরন মসজিদ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ২৫ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে।ইহুদিবাদি ইসরাইলের উগ্রপন্থি ইহুদিরা এই হত্যাকাণ্ড ঘটায়।তখন ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন আইজ্যাক রবিন।যখন ফিলিস্তিনের মুসলমানরা মসজিদ ই ইব্রাহিম এ নামাজ পড়তেছিল। ২৯ জন উগ্রপন্থি মিলে ১২৫ জন মুসলমানকে হত্যা করে।ওটা ছিল রমযান মাস এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলের সেনাবাহিনি আরও ১৯ জন মুসলমানকে হত্যা করে।
নাফটা চুক্তি কখন অনুমোদিত হয়?
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
The Registration Act, 1908 এর কোন Section মোতাবেক স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিক্রয় চুক্তির নিবদ্ধন ২০০৪ সন থেকে বাধ্যতামূলক করা হয়েছে?
Correct Answer:
গ: 17 A
কী কারণে চুক্তি বাতিল হতে পারে?
Correct Answer:
ঘ: পূর্বের কোনো একটি কারণে
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে--
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
Explanation:
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে-- সঠিক উত্তর ১৯৯৩ সালে সাপটা (সার্ক অগ্রাদিকার বাণিজ্য চুক্তি) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। SAPTA - এর পূর্ণরুপ SAARC Preferentail Trading সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ১১ এপ্রিল ১৯৯৩ সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন। SAPTA কার্যকর হয় ৮ ডিসম্বর ১৯৯৫ থেকে।
স্টার্ট-২ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র- রাশিয়া
Explanation:
স্টার্ট-২ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র- রাশিয়া উত্তরঃ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। . উত্তরঃ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র স্ব স্ব পারমাণবিক ক্ষেপণাস্ত্র দুই - তৃতীয়াংশ ধ্বংষ করতে একমত হয়।
গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ--
Correct Answer:
গ: ৩০ বছর
Explanation:
গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ-- সঠিক উত্তর ৩০ বছর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয় এবং ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নির্ধারিত হয় যে, উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু’দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে, এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে। যেকোন সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানির নিশ্চয়তা পাবে। দীর্ঘ মেয়াদে গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ পারস্পরিক সহযোগিতার প্রয়োজনে এবং দুদেশের মধ্য দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর পানি বণ্টনের ক্ষেত্রেও অনুরূপ চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে একমত হয়।
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথ চুক্তি করেছে?
Correct Answer:
খ: রাশিয়া
Explanation:
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথ চুক্তি করেছে? সঠিক উত্তর রাশিয়া ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী দেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলীয় জেলা পাবনার রুপ্পুরে একটি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ২ অক্টোবর, ২০১৩ সালে।
বসনিয়া সংকট সমাধান হয়েছিল কোন চুক্তির মাধ্যমে?
Correct Answer:
গ: ডেটন চুক্তি
Explanation:
বসনিয়া সংকট সমাধান হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? সঠিক উত্তর ডেটন চুক্তি বসনিয়া এন্ড হার্জেগোভিনা" যা সংক্ষেপে ডেটন চুক্তি, প্যারিস প্রটোকল, ডেটন প্যারিস চুক্তি নামে পরিচিত। এ চুক্তির মাধ্যমে বসনিয়ায় যুদ্ধ বিরতি বন্ধ হয়। একটি শান্তিচুক্তি যা ১৯৯৫ সালের ১ নভেম্বর যুক্তরাষ্টের ওহিও অংগরাজ্যের ডেটনে অবস্থিত রাইট প্যাটারসন বিমানবাহিনীর দপ্তরে সাক্ষরিত হয় এবং ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে সাক্ষরিত হয়। এটা যুগোস্লাভ যুদ্ধের অন্যতম দীর্ঘ যুদ্ধ বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটায়।
গঙ্গা নদীর পানি বন্টণ চুক্তির মেয়াদ -
Correct Answer:
গ: ৩০ বছর
Explanation:
গঙ্গা নদীর পানি বন্টণ চুক্তির মেয়াদ - সঠিক উত্তর ৩০ বছর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয় এবং ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নির্ধারিত হয় যে, উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু’দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে, এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে। যেকোন সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানির নিশ্চয়তা পাবে। দীর্ঘ মেয়াদে গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ পারস্পরিক সহযোগিতার প্রয়োজনে এবং দুদেশের মধ্য দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর পানি বণ্টনের ক্ষেত্রেও অনুরূপ চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে একমত হয়।
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে 'সাপটা' চুক্তি সই করেছে?
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
Explanation:
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে 'সাপটা' চুক্তি সই করেছে? সঠিক উত্তর ১৯৯৩ সালে সাপটা (সার্ক অগ্রাদিকার বাণিজ্য চুক্তি) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। SAPTA - এর পূর্ণরুপ SAARC Preferentail Trading সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ১১ এপ্রিল ১৯৯৩ সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন। SAPTA কার্যকর হয় ৮ ডিসম্বর ১৯৯৫ থেকে।
বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের ?
Correct Answer:
ক: ভারত
Explanation:
বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের ? সঠিক উত্তর ভারত বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি রয়েছে ভারতের। ২০১৩ সালের ২৩ অক্টোবর , বুধবার, অনুসমর্থনের দলিল হস্তান্তরের মধ্য দিয়ে কার্যকর হয় ভারত ও বাংলাদেশের বহিঃসমর্পণ চুক্তি, যার আওতায় দুই দেশ ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায়।
ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
Correct Answer:
ক: মন্ট্রিল প্রটোকল
Explanation:
ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? সঠিক উত্তর মন্ট্রিল প্রটোকল ক্রমহ্রাসমান হারে ওজোনস্তরে ক্ষয়কারী উপাদান বিলীনের জন্য ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ভিয়েনা কনভেনশনের আওতায় মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী মনষ্যসৃষ্ট সিএফসি, কার্বন টেট্রাক্লোরাইড, হাইড্রোফ্লুরাে কার্বন, মিথাইল ক্লোরোফর্ম ইত্যাদির উৎপাদন ও ব্যবহার কমানোর জন্য এ প্রটোকল স্বাক্ষরিত হয় । আর জাতিসংঘ ,আন্তঃসরকারি পরিবেশ সহযোগিতার জন্য ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করে Inter - governmental Panel on Climate Change ।
১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে ---
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
Explanation:
১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে --- সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় এবং আনুষ্ঠানিক ভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কবে হয়?
Correct Answer:
খ: ২ ডিসেম্বর , ১৯৯৭
Explanation:
পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কবে হয়? সঠিক উত্তর ২ ডিসেম্বর , ১৯৯৭ পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা। এরপর ধীরে ধীরে উপজাতি - বাঙ্গালী সংঘর্ষ হ্রাস পায়। তবে এই চুক্তির অধিকাংশ শর্ত সরকার বাস্তবায়ন করেছেন। জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) অভিযোগ করেছেন, “সরকার চুক্তি বাস্তবায়নে আগ্রহী নয়, তারা বিশ্বাস ভঙ্গ করেছে। “ [১]
OSLO শান্তি চুক্তি কোন সালে সম্পাদিত হয়?
Correct Answer:
ঘ: ১৯৯৩
Explanation:
OSLO শান্তি চুক্তি কোন সালে সম্পাদিত হয়? সঠিক উত্তর ১৯৯৩ OSLO নামক শান্তি চুক্তিটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত বা সম্পাদিত হয়। এ চুক্তিটি সম্পাদিত হয় ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে।
কোন চুক্তির মাধ্যমে “ইইসি” প্রতিষ্ঠা লাভ করে?
Correct Answer:
ক: রোম চুক্তি
Explanation:
কোন চুক্তির মাধ্যমে “ইইসি” প্রতিষ্ঠা লাভ করে? সঠিক উত্তর রোম চুক্তি ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তির মাধ্যমে ইইসি গঠনের প্রস্তাব করা হলেও ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইইসি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯২ সালের ফেব্রুয়ারি ম্যাসট্র্রিক্ট চুক্তির মাধ্যমে মাধ্যমে ইইসি নাম পরিবর্তন করে ইইউ প্রতিষ্ঠা করা হয়।
জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: প্যারিস
Explanation:
জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর প্যারিস ৩০ নভেম্বর - ১৩ ডিসেম্বর ২০১৫ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা কনভেনশন এর ২১ তম COP সম্মেলনে ১৬৯ টি দেশ ও সংস্থার সম্মতির মধ্য দিয়ে গৃহীত হয় প্যারিস চুক্তি, যা জলবায়ু সংক্রান্ত প্রথম সর্বজনীন চুক্তি।
পার্বত্য শান্তিচুক্তি কখন স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: ২ ডিসেম্বর ১৯৯৭
Explanation:
পার্বত্য শান্তিচুক্তি কখন স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ২ ডিসেম্বর ১৯৯৭ পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে। পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা।
Oslo শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?
Correct Answer:
গ: ১৯৯৩
Explanation:
Oslo শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে? সঠিক উত্তর ১৯৯৩ অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। এর আওতায় ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি ১ সই হয়, এবং তার ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি ২ স্বাক্ষরিত হয়।
গত ২১ জুন ২০০৫ তারিখে যাত্রাবাড়ী-গুলিস্থান ফ্লাইওভার নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্মাণ শেষে এ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত হবে?
Correct Answer:
ঘ: ১১.৮ কিমি
Explanation:
গত ২১ জুন ২০০৫ তারিখে যাত্রাবাড়ী-গুলিস্থান ফ্লাইওভার নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্মাণ শেষে এ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত হবে? সঠিক উত্তর ১১.৮ কিমি দেশের দীর্ঘতম ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ (পূবনাম যাত্রাবাড়ী - গুলিস্তান ফ্লাইওভার) ফ্লাইওভারের দৈর্ঘ্য র্যাম্পসহ ১১.৮ কিমি। ৪ জুন ২০০৬ - এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং নির্মাণ কাজ শুরু হয় ২২ জুন ২০১০। চার লেনবিশিষ্টি ফ্লাইওভারের র্যাম্পের সংখ্যা ১৩টি।
বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষর করে কোন তারিখে?
Correct Answer:
ক: ২৪ অক্টোবর, ১৯৯৬
Explanation:
বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষর করে কোন তারিখে? সঠিক উত্তর ২৪ অক্টোবর, ১৯৯৬ বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষরকারী ১২৯তম দেশ। অনুমোদনকারী ২৮তম দেশ। বাংলাদেশ CTBT অনুমোদন করে ৮ মার্চ ২০০০।
CSCE (Conference on Security and Co-operation in Europe) চুক্তিতে (১৯৭৫) মোট কটি দেশ স্বাক্ষর করেছিল?
Correct Answer:
গ: ৩৫টি
Explanation:
CSCE (Conference on Security and Co-operation in Europe) চুক্তিতে (১৯৭৫) মোট কটি দেশ স্বাক্ষর করেছিল? সঠিক উত্তর ৩৫টি ৩০ জুলাই - ১ আগস্ট, ১৯৭৫ ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত সম্মেলনে CSCE চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ৩৫টি দেশ ও চুক্তিতে স্বাক্ষর করে। এ চুক্তির মাধ্যমে OSCE (Organization for Security and Co - operation in Europe) নামক সংগঠনের জন্ম হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত এবং এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি দেশ।
১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: দিল্লি
Explanation:
১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর দিল্লি ১৯৭৪ সালের ১৬ মে মুজিব - ইন্দিরা চুক্তিটি স্বাক্ষরিত হয় দিল্লিতে। এ চুক্তিটি সীমান্ত চুক্তি নামেও পরিচিত।
বাংলাদেশের সাথে এক মাত্র বন্দি বিনিময় চুক্তি রয়েছে কোন দেশের ?
Correct Answer:
খ: ভারত
নিচের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?
Correct Answer:
খ: যখন ট্রাস্টি কোনো সংশ্লিষ্ট ট্রাস্টের পরিপন্থি চুক্তি করে
চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
Correct Answer:
ক: ১ বছর
কোন চুক্তিতে পারমানবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: CTBT
Explanation:
কোন চুক্তিতে পারমানবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? সঠিক উত্তর CTBT Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) was signed on 24 September, 1996 and is a multilateral treaty to ban nuclear weapons test explosions and any other nuclear explosions, for both civilian and military purposes, in all environments.Bangladesh deposited its instrument of ratification of the Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) with the Secretary-General of the United Nations on 8 March 2000.
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকটের সমাধান হয়েছিল?
Correct Answer:
খ: ডেটন চুক্তি
Explanation:
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকটের সমাধান হয়েছিল? সঠিক উত্তর ডেটন চুক্তি ডেটন চুক্তি, প্যারিস প্রটোকল, ডেটন প্যারিস চুক্তি নামে পরিচিত একটি শান্তিচুক্তি যা ১৯৯৫ সালের ১ নভেম্বর যুক্তরাষ্টের ওহিও অংগরাজ্যের ডেটনে অবস্থিত রাইট প্যাটারসন বিমানবাহিনীর দপ্তরে সাক্ষরিত হয় এবং ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে সাক্ষরিত হয়। এটা যুগোস্লাভ যুদ্ধের অন্যতম দীর্ঘ যুদ্ধ বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটায়।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে কোন দেশ নিজেকে সরিয়ে নিয়েছে?
Correct Answer:
গ: যুক্তরাষ্ট্র
Explanation:
প্যারিস জলবায়ু চুক্তি থেকে কোন দেশ নিজেকে সরিয়ে নিয়েছে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ২২ এপ্রিল ২০১৬ সকল রাষ্ট্রের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা এবং প্রয়জনীয় সংখ্যক দেশের অনুসমর্থনে মাধ্যমে ৪ নভেম্বর ২০১৬ থেকে কার্যকর হওয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ জুন ২০১৭ যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন।
কোন চুক্তি অনুসারে বাসনিয়া সংকটের সমাধান হয়েছিল?
Correct Answer:
গ: ডেটন চুক্তি
Explanation:
কোন চুক্তি অনুসারে বাসনিয়া সংকটের সমাধান হয়েছিল? সঠিক উত্তর ডেটন চুক্তি ডেটন চুক্তি অনুসারে বাসনিয়া সংকটের সমাধান হয়েছিল। "জেনারেল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর পিস ইন বসনিয়া এন্ড হার্জেগোভিনা" যা সংক্ষেপে ডেটন চুক্তি, প্যারিস প্রটোকল, ডেটন প্যারিস চুক্তি নামে পরিচিত, যা একটি শান্তিচুক্তি। ১৯৯৫ সালের ১ নভেম্বর যুক্তরাষ্টের ওহিও অংগরাজ্যের ডেটনে অবস্থিত রাইট প্যাটারসন বিমানবাহিনীর দপ্তরে সাক্ষরিত হয় এবং ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে সাক্ষরিত হয়। এটা যুগোস্লাভ যুদ্ধের অন্যতম দীর্ঘ যুদ্ধ বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটায়।
পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
Correct Answer:
খ: ২ ডিসেম্বর , ১৯৯৭
Explanation:
পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়? সঠিক উত্তর ২ ডিসেম্বর , ১৯৯৭ পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা। এরপর ধীরে ধীরে উপজাতি - বাঙ্গালী সংঘর্ষ হ্রাস পায়। তবে এই চুক্তির অধিকাংশ শর্ত সরকার বাস্তবায়ন করেছেন। জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) অভিযোগ করেছেন, “সরকার চুক্তি বাস্তবায়নে আগ্রহী নয়, তারা বিশ্বাস ভঙ্গ করেছে।
The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো _
Correct Answer:
ক: ১ বছর
Explanation:
The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো _ সঠিক উত্তর ১ বছর The Limitation Act, 1908 - এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় ১ বছর পর্যন্ত তামাদি মেয়াদ রয়েছে।