Israel MCQs
Showing 19 questions (Total: 19)
ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
Correct Answer:
গ: ১৯৬৭ সালে
Explanation:
ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? সঠিক উত্তর ১৯৬৭ সালে ১৯৬৭ সাল তৃতীয় আরব - ইসরাইল যুদ্ধে ইসরাইল প্রতিপক্ষ - মিশর, সিরিয়া ও জর্ডানসহ আরব বিশ্বকে পরাজিত করে গাজা, সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রাখে।
জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
Correct Answer:
গ: ২৬ আক্টোবর ১৯৯৪
Explanation:
জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন? সঠিক উত্তর ২৬ আক্টোবর ১৯৯৪ জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন ২৬ আক্টোবর ১৯৯৪। ১৯৯১ মাদ্রিদ সম্মেলনে, জর্ডান মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় শান্তি চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছিল। ইজরায়েল - জর্ডান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২৬ অক্টোবর ১৯৯৪ । ১৯৯৭ সালে, ইজরায়েলি এজেন্ট কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করে জর্ডানে প্রবেশ করে এবং হযরত হামাস নেতা খালেদ মেশালকে বিষাক্ত করে। ইজরায়েল বিষ বিষাক্ততা প্রদান করে এবং কিং হুসেনের শান্তি চুক্তি বাতিল করার হুমকি দেওয়ার পরে শেখ আহমেদ ইয়াসিন সহ ডজন ডজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়।
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
Correct Answer:
খ: থিওডোর হার্জেল
Explanation:
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? সঠিক উত্তর থিওডোর হার্জেল ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থিওডোর হার্জেল। থিওডোর হের্জল (মে ২, ১৮৬০ – জুলাই ৩, ১৯০৪) ছিলেন অস্ট্রিয়া - হাঙ্গেরির একজন ইহুদি সাংবাদিক ও লেখক। তিনি বেঞ্জামিন জে’ইভ হার্জল হিসেবে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক ইহুদি রাজনীতির জনক এবং ইসরায়েল রাষ্ট্রের জনক হিসেবে বিবেচনা করা হয়। হের্জল বিশ্ব ইহুদি সংস্থা গঠন করেন এবং বিভিন্ন দেশের ইহুদিদের অভিবাসী হিসেবে ফিলিস্তিনিতে নিয়ে আসেন ও একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেন।
ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৪৮
Explanation:
ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৮ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেন ম্যান্ডেটভুক্ত অঞ্চল (মধ্যপ্রাচ্য) থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব করলে ২৯ নভেম্বর ১৯৪৭ জাতিসংঘের ৮১ নং প্রস্তাব অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র বিভক্তি ও ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলোর রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয় । কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ প্রভাবে জাতিসংঘ প্রস্তাব উপেক্ষা করে ১৪ মে ১৯৪৮ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ।
ইসরাইল-প্যালেস্টাইন' রোডম্যাপ' কর্মসূচির উদ্দেশ্য কি?
Correct Answer:
ক: সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
Explanation:
ইসরাইল-প্যালেস্টাইন' রোডম্যাপ' কর্মসূচির উদ্দেশ্য কি? সঠিক উত্তর সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইসরাইল - ফিলিস্তিন সংঘাত অবসানের লক্ষ্যে প্রণীত একটি শান্তি পরিকল্পনা 'রোডম্যাপ' । মার্কিন যুক্তরাষ্ট্র ৩০ এপ্রিল ২০০৩ আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত এই শান্তি পরিকল্পনা পেশ করে। জাতিসংঘ ,যুক্তরাষ্ট্র,ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া সমন্বিতভাবে প্রস্তাবিত এ রোডম্যাপের খসড়া প্রস্তুত ও অনুমোদন করে।
নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?
Correct Answer:
খ: ভারত
Explanation:
নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? সঠিক উত্তর ভারত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের। ভারত ইসরায়েল কাছাকাছি আসে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। ১৯৯২ সালে ভারত পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েলের সাথে।
১৯৯৩ সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরাইলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম--
Correct Answer:
খ: অসলো চুক্তি
ইসরাইল রাষ্ট্র কোন সালে গঠিত হয় ?
Correct Answer:
খ: ১৯৪৮
বর্তমানে ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর?
Correct Answer:
খ: হিব্রুদের
Explanation:
বর্তমানে ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর? সঠিক উত্তর হিব্রুদের ইসরায়েলের রাষ্ট্রভাষা হিব্রু। ঐতিহাসিকভাবে হিব্রুকে ইস্রায়েলীয় জাতি ও তাদের পূর্বপুরুষদের ভাষা হিসেবে গণ্য করা হয়। যদিও তানাখে ভাষাটিকে হিব্রু নামে অবিহিত করা হয়নি। হিব্রু আফ্রো - এশীয় ভাষা - পরিবারের সেমিটীয় শাখার সদস্য। ভাষাটি একমাত্র কনানীয় ভাষা যা এখনও কথিত হয় এবং এটি কোনো মৃত ভাষার পুনরুজ্জীবিত হওয়ার একমাত্র সফল উদাহরণ।
ইসরাইলী গোয়ান্দা সংস্থার নাম--
Correct Answer:
গ: মোসাদ
Explanation:
ইসরাইলী গোয়ান্দা সংস্থার নাম-- সঠিক উত্তর মোসাদ ইসরাইলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। ১৩ ডিসেম্বর ১৯৪৯ Central Institute of Coordination নামে মোসাদের কার্যক্রম শুরু হয়। তবে মোসাদের সদর দপ্তর তেল আবিব।
উরুগুয়ে এবং ইসরাইলের প্রধান সমুদ্র বন্দরের নাম কি কি?
Correct Answer:
ক: মন্ডিভিডিও সমুদ্রবন্দর ও হাইফা সমুদ্রবন্দর
ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় কবে?
Correct Answer:
খ: ১৯৪৮ সালে
Explanation:
ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় কবে? সঠিক উত্তর ১৯৪৮ সালে ভূমধ্যসাগর এর পূর্ব উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র ইসরাইল। ১৯৪৮ সালের ১৪ মে জন্ম হয় ইসরাইল রাষ্ট্রের। প্রস্তাব অনুযায়ী, নিজেদের ভূখন্ডের মাত্র ৪৫ শতাংশ লাভ করে ফিলিস্তিনিরা আর বাকি ৫৫ শতাংশ ইহুদিরা।
ইসরাইলকে কোন দেশ- প্রথম স্বীকৃতি দেয়?
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র
Explanation:
ইসরাইলকে কোন দেশ- প্রথম স্বীকৃতি দেয়? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ১৯১৭ খ্রিস্টাব্দে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের গোড়াপত্তন ঘটে। ইসরাইল ১৯৪৮ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে। তখন যুক্তরাষ্ট্রই প্রথম ইসরাইলকে স্বীকৃতি দেয়।
ইসরাইলের প্রেসিডেন্টের নাম কি?
Correct Answer:
ঘ: রিউভেন
Explanation:
ইসরাইলের প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর রিউভেন ইসরাইলের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো - রিউভেন। এবং প্রধানমন্ত্রী হলেন বেনিয়া নেতানিয়াহু। এশিয়ার ইহুদি রাষ্ট্র ইসরাইলের জন্ম ১৯৪৮ সালে। একে প্রথম স্বীকৃতি দানকারী আরব দেশ মিশর।
ইসরাইল রাষ্ট্রের declaration হয় ১৯৪৮ সনের মে মাসের কত তারিখ?
Correct Answer:
গ: ১৪
Explanation:
ইসরাইল রাষ্ট্রের declaration হয় ১৯৪৮ সনের মে মাসের কত তারিখ? সঠিক উত্তর ১৪ ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হয়।
ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় ---
Correct Answer:
গ: ১৯৪৮ সালে
১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল কত দিন ?
Correct Answer:
ঘ: ৬ দিন
Explanation:
১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল কত দিন ? সঠিক উত্তর ৬ দিন এ পর্যন্ত আরব - ইসরাইল ৪টি যুদ্ধ সংঘটিত হয়েছে। ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭ ও ১৯৭৩ সালে। ১৯৬৭ সালের যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন, আর ১৯৭৩ সালের যুদ্ধের স্থায়িত্ব ছিল ২১ দিন।
কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
Correct Answer:
গ: সংযুক্ত আরব আমিরাত
Explanation:
কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে দুই আরব দেশ আমিরাত ও বাহরাইন। এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর মধ্যে নতুন করে বিভক্তি সৃষ্টির পাশাপাশি মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়েরও সূচনা হলো। ১৫ সেপ্টেম্বর ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে আরব দুই দেশ - সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সাথে চুক্তি স্বাক্ষর করে।
ইসরাইলের বর্তমান প্রেসিডেন্ট মোষে কাতসাভ সম্প্রতি প্রথমবারের মতো নিচের কোন দেশটির সফর করেন?
Correct Answer:
গ: লুক্সেমবার্গ
Explanation:
ইসরাইলের বর্তমান প্রেসিডেন্ট মোষে কাতসাভ সম্প্রতি প্রথমবারের মতো নিচের কোন দেশটির সফর করেন? সঠিক উত্তর লুক্সেমবার্গ ইসরাইলের বর্তমান প্রেসিডেন্ট মোশে কাতসাভ সম্প্রতি প্রথমবারের মতো লুক্সেমবার্গ দেশটি সফর করেন। ইসরাইলের বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। তিনি ২৪ জুলাই ২০১৪ দায়িত্ব গ্রহণ করেন। রিভলিন ইসরায়েলের ১০ম প্রেসিডেন্ট।