Jessore District MCQs
Showing 14 questions (Total: 14)
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
Correct Answer:
ঘ: যশোর
Explanation:
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? সঠিক উত্তর যশোর তুলাগাছ জমিতে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না৷ তাই তুলাচাষের জন্য উপযুক্ত হচেছ উঁচু জমি যেখানে বন্যা বা বৃষ্টির পানি ৬ - ৮ ঘন্টার বেশী জমে থাকে না৷ গাছের শিকড় বিস্তৃতিতে সুবিধাযুক্ত উত্তম নিষ্কাশিত মাটি তুলাচাষের উপযোগী৷ তুলাচাষের জন্য উৎকৃষ্ট হচেছ - বেলে দো - আঁশ ও দো - আঁশ প্রকৃতির মাটি৷ এছাড়াও, এটেল দো - আঁশ ও পলিযুক্ত এটেল দো - আঁশ মাটিতে তুলাচাষ করা যায়৷ অতি অম্ৱ বা অতি ক্ষার উভয় প্রকার মাটি তুলাচাষের জন্য অনুপোযোগী৷ তুলাচাষের জন্য মাটির ‘পি এইচ’ মান ৬ - ৭.৫ থাকা ভালো৷ মাঝারি লবণাক্ততা (৮ ডিএস/মিটার) সম্পন্ন উঁচু জমিতেও তুলাচাষ করা যায়৷ ছায়াযুক্ত স্যাঁত স্যাঁতে জমি তুলাচাষের জন্য পরিহার করতে হবে৷
যশোর জেলায় অবস্থিত বিল -----
Correct Answer:
গ: ভবদহ
Explanation:
যশোর জেলায় অবস্থিত বিল ----- সঠিক উত্তর ভবদহ যশোরের দুঃখ বা মরণফাঁদ হিসেবে পরিচিত ভবদহ বিল। যশোরের মণিরামপুর ,কেশবপুর ও অভয়নগর উপজেলা নিয়ে ভবদেহ এলাকা গঠিত । মৌলভীবাজার জেলাধীন সদর উপজেলার কিয়দংশ এবং শ্রীমঙ্গল উপজেলার বৃহাদাংশ নিয়ে বিস্তৃত হাইল হাওর , যা মৎস্য ও প্রাকৃতির সম্পদের অফুরন্ত ভাণ্ডার হিসেবে সুপরিচিত । আড়িয়াল বিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অবস্থিত।
কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
Correct Answer:
ঘ: যশোর
Explanation:
কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? সঠিক উত্তর যশোর তুলাগাছ জমিতে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না। বর্তমানে ৪টি অঞ্চলে তুলার চাষ হচ্ছে। এ অঞ্চলগুলো হলো-যশোর, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম। যশোর ও রংপুর অঞ্চলের অধীনস্থ যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রংপুর ও রাজশাহী এলাকায সবচেয়ে বেশি তুলাহয়।
দেশের কোন জেলাটিতে ”ডিজিটাল জেলা” হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে?
Correct Answer:
খ: যশোর
Explanation:
দেশের কোন জেলাটিতে ”ডিজিটাল জেলা” হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে? সঠিক উত্তর যশোর যশোর দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে যাত্রা শুরু করছে। এই জেলার মানুষ ইন্টারনেট, ই মেইল, মোবাইল ফোনে মেসেজ এমনকি ডাকযোগেও সব ধরনের সরকারি সেবা নিতে পারবেন।
বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি ?
Correct Answer:
গ: যশোর
Explanation:
বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি ? সঠিক উত্তর যশোর বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা হলো যশোর। যশোর জেলাকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ২০ ডিসেম্বর ২০১২।
মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
Correct Answer:
গ: কেশবপুর
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? সঠিক উত্তর কেশবপুর ২৫ জানুয়ারি ১৮২৪ সালে মাইকেল মধুসূদন দত্ত যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। এর এক পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। তিনি বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা।
যশোর জেলায় অবস্থিত বিল?
Correct Answer:
খ: ভবদহ
Explanation:
যশোর জেলায় অবস্থিত বিল? সঠিক উত্তর ভবদহ যশোর জেলার মনিরাম, অভয়নগর এবং খুলনা জেলার ডুমুরিয়া থানার সীমান্ত পর্যন্ত ভবদহ বিলের অবস্থান। ভবদহ ছাড়াও যশোর জেলার উল্লেখযোগ্য বিল হলো - জলেশ্বর, বকর, হরিণা ইছামতী ইত্যাদি।
যশোরের কোন উপজেলায় কালমুখী হনুমান পাওয়া যায়?
Correct Answer:
ক: কেশবপুর
Explanation:
যশোরের কোন উপজেলায় কালমুখী হনুমান পাওয়া যায়? সঠিক উত্তর কেশবপুর বৃট্রিশ আমল থেকে যশোরের কেশবপুর উপজেলাটি হনুমান পল্লী হিসেবে পরিচিত। দেশের কোথাও এদেরকে দেখা না গেলেও কেশবপুর শহর ও শহরতলীতে প্রায় পাঁচ শতাধিক কালো মুখ হনুমানের বসবাস রয়েছে।
কোন জেলা তুলা চাষের জন্র বেশি উপযোগী?
Correct Answer:
ঘ: যশোর
Explanation:
কোন জেলা তুলা চাষের জন্র বেশি উপযোগী? সঠিক উত্তর যশোর ব্যাখাঃ রাজশাহী জেলায় সিল্ক উৎপন্ন হয়। ফরিদপুরে রয়েছে নদী গবেষনা ইনস্টিটিউট ; রংপুরে সার্বাধিক পাঠ উৎপন্ন হয়। তুলা চাষের জন্য বেশি উপযোগী জেলা হলো "যশোর"
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
Correct Answer:
গ: যশোর
Explanation:
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? সঠিক উত্তর যশোর প্রথম ডিজিটাল জেলা যশোর। যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন অঞ্চল। এবং যশোর জেলার সবচেয়ে বড় প্রধান শহর যশোর । উপজেলার সংখ্যানুসারে যশোর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এর অন্য একটি প্রচলিত বানান যশোহর। ব্রিটিশ আমলে বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা.যশোর বিমান বন্দরের সাহায্যে দেশের অভ্যন্তরে যাতায়াত করা হয়।ফুলের রাজধানী যশোর অবস্থিত।যশোর শহর ভৈরব নদের তীরে অবস্থিত।বিভাগীয় শহর খুলনা থেকে যশোরের দূরত্ব ৫২ কিলোমিটার।
Which of the following locations has been proposed for establishment of IT Village of Bangladesh ?
Correct Answer:
B: Jessore
Explanation:
Which of the following locations has been proposed for establishment of IT Village of Bangladesh ? Correct Answer Jessore Hints: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গঠিত হয় ১৪ আগস্ট ১৯৭৩ সালে। বাংলাদেশে প্রথম IT village হিসেবে প্রিতিষ্টা লাভ করে যশোর।
ভবদহ বিল কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: যশোর
Explanation:
ভবদহ বিল কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর যশোর যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত।
ভবদহ বিল কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: যশোর
Explanation:
ভবদহ বিল কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর যশোর অভয়নগরের দুঃখ বলে পরিচিত ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত।
বাংলাদেশেল প্রথম ডিজিটাল জেলা কোনটি?
Correct Answer:
খ: যশোর