Legal information MCQs

Showing 50 questions (Total: 90)

Upazila Rural Development Officer of Bangladesh Rural Development Board (BARD) #1

বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?

ক: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড
খ: সশ্রম কারাদন্ড
গ: যাবজ্জীবন কারাদণ্ড
ঘ: জরিমানা
14th (Special) BCS Preliminary Test (Education) #2

'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী'---- এটি কার ঘোষণা?

ক: তিতুমীর
খ: ফকির মজনু শাহ
গ: দুদু মিয়া
ঘ: হাজী শরীয়তউল্লাহ
Postal Operator of Postal Department #3

বাংলাদেশের সর্বোচ্চ আইন কি

ক: সংসদ
খ: সংবিধান
গ: ফৌজদারি আইন
ঘ: আইন - শৃঙ্গলা আইন
35th BCS Preliminary Test #4

১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ----

ক: ২০০ নটিকেল মাইল
খ: ৩০০ নটিকেল মাইল
গ: ৩৫০ নটিকেল মাইল
ঘ: ৪৫০ নটিকেল মাইল
Population and Family Welfare Officer in Labor Department #5

বাংলাদেশের ভূমি রেজিষ্ট্রেশেন নতুন আইন কোন সময়ে কার্যকর হয়েছে? (২০০৯)

ক: ১৩ অক্টোবর ২০০৭
খ: ১৫ অক্টোবর ২০০৭
গ: ১৮ অক্টোবর ২০০৭
ঘ: ২০ অক্টোবর ২০০৭
Probation Officer of Department of Social Services #6

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয়

ক: ২০০০ সালে
খ: ২০০২ সালে
গ: ২০০৩ সালে
ঘ: এ তিন সালে কোন সালে নয়
BJS (Assistant Judge) Preliminary Examination #7

'খ' একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দের্শে 'ক'- কে আইনানুগভাবে গ্রেফতার করে। 'ক' পেনাল কোডের কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে?

ক: ৩০০
খ: ৩০২
গ: ৩০৪
ঘ: ৩০৪ এ
BJS (Assistant Judge) Preliminary Examination #8

নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেআইনী উদ্দেশ্যে কোনো শিশুকে বিদেশ থেকে আনা , বিদেশে পাচার করা বা কোনো শিশুকে ক্রয়-বিক্রয় করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি?

ক: মৃত্যুদন্ড
খ: যাবজ্জীবন কারাদন্ড
গ: ১০ বছরের কারাদন্ড
ঘ: ১৪ বছরের কারাদন্ড
BJS (Assistant Judge) Preliminary Examination #9

আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল (ITLOS) -এর সদর দপ্তর কোথায়?

ক: ইংল্যান্ড
খ: জার্মানি
গ: স্পেন
ঘ: ইতালি
BJS (Assistant Judge) Preliminary Examination #10

প্রচলিত কোনো আইনের বাধা নিষেধ ভঙ্গ করে বেআইনীভাবে কোনো জিনিসপত্র বাংলাদেশে আনা বা অন্য কোনো দেশে পাচার করার জন্য Special powers Act- এর অধীন সর্বোচ্চ শাস্তি কি?

ক: ১৪ বছরের কারাদন্ড
খ: যাবজ্জীবন কারাদন্ড
গ: মৃত্যুদন্ড
ঘ: ১০ বছরের কারাদন্ড
Treasurer in Directorate of Family Planning #11

১৪৪ ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে?

ক: দন্ডবিধি
খ: সাক্ষ্য আইন
গ: ফৌজদারি কার্যবিধি
BJS (Assistant Judge) Preliminary Examination #12

পারিবারিক আদালত কর্তৃক প্রদত্ত কোনো অন্তর্বর্তী আদেশের আইনগত ত্রুটির কারণে বিক্ষুদ্ধ পক্ষ কি উপায়ে প্রতিকার পেতে পারে?

ক: আপীল
খ: রিভিউ
গ: রিভিশন
ঘ: রেফাসেন্স
Government Job and Other Recruitment Exams #13

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের কি প্রতিকার আছে?

ক: আপিল
খ: রিভিউ
গ: রেফারেন্স
ঘ: রিভিশন
BJS (Assistant Judge) Preliminary Examination #14

কোন আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ( ADR) সংক্রান্ত বিধান নাই?

ক: Code of Civil Prodcdure
খ: Code of Criminal Procedure
গ: Family Courts Ordinance
ঘ: অর্থ ঋণ আদালত আইন
BJS (Assistant Judge) Preliminary Examination #15

বেআইনী সমাবেশের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন?

ক: ৬ জন
খ: ৪ জন
গ: ৫ জন
ঘ: ৭ জন
BJS (Assistant Judge) Preliminary Examination #16

কোর্ট ফী আইনে কয় প্রকারের কোর্ট ফীর উল্লেখ আছে?

ক: ৫ প্রকার
খ: ২ প্রকার
গ: ৪ প্রকার
ঘ: ৩ প্রকার
BJS (Assistant Judge) Preliminary Examination #17

স্থাবর সম্পত্তি হতে দখলদারের স্বত্ব অস্বীকারপূর্বক বেদখল করা হলে, মামলা দায়েরের ক্ষেত্রে তমাদি আইনের সময় সীমা-

ক: ৬ মাস
খ: ৩ বছর
গ: ৬ বছর
ঘ: ১২ বছর
BJS (Assistant Judge) Preliminary Examination #18

সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে?

ক: ২৫ ধারায়
খ: ৩০ ধারায়
গ: ৪৫ ধারায়
ঘ: ৬০ ধারায়
BJS (Assistant Judge) Preliminary Examination #19

দন্ডবিধি আইনে অপহরণ কত প্রকার?

ক: ৭ প্রকার
খ: ২ প্রকার
গ: ৪ প্রকার
ঘ: ৫ প্রকার
BJS (Assistant Judge) Preliminary Examination #20

দলিল সংশোধন বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় উল্লেখ আছে?

ক: ৪০ ধারা
খ: ৩৩ ধারা
গ: ৪২ ধারা
ঘ: ৩১ ধারা
Assistant Director (Law) #21

বাংলাদেশে তথ্য অধিকার আইন পাস হয় --

ক: ২৯ মার্চ ২০০৯
খ: ২২ মার্চ ২০০৯
গ: ২৭ মার্চ ২০০৯
ঘ: ২১ মার্চ ২০০৯
Assistant Director (Law) #22

সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় “বাধ্যতামূলক নিষেধাজ্ঞা” সম্পর্কে বলা হয়েছে?

ক: ৫০ ধারায়
খ: ৫৩ ধারায়
গ: ৫৫ ধারায়
ঘ: ৫৭ ধারায়
BJS (Assistant Judge) Preliminary Examination #23

হিন্দু বিধবার বিয়ে নিচের কোন আইন দ্বারা Regulated হয়?

ক: The Hindu Women Marriage Ceremonies Act, 1856
খ: The Hindu Women Marriage Act, 1856
গ: The Hindu Women Re-marriage Act, 1856
ঘ: The Hindu Widow's Re-marriage Act, 1856
BJS (Assistant Judge) Preliminary Examination #24

'চ' ও 'ছ' মুসলিম নর-নারী পরস্পরের সম্মতিতে কোনো সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল হবে ---

ক: অবৈধ
খ: বাতিলযোগ্য
গ: নিয়মিত
ঘ: অনিয়মিত
BJS (Assistant Judge) Preliminary Examination #25

সাক্ষ্য আইনের কোন ধারায় Res Judicata নীতির প্রতিফলন ঘটেছে?

ক: ৩৯
খ: ৪০
গ: ৪৫
ঘ: ৪৭
BJS (Assistant Judge) Preliminary Examination #26

কোন আইনের মাধ্যমে দ্যা অ্যাভিডেল অ্যাক্ট, ১৮৭২-কে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?

ক: পার্বত্য জেলাসমূহে (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন ১৯৮৯।
খ: চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০।
গ: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮।
ঘ: General Clauses Act, 1897 এর ধারা ৫
BJS (Assistant Judge) Preliminary Examination #27

যে ক্ষেত্রে কোনো কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সে ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?

ক: অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত করা যাবে।
খ: অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে শাস্তি দেয়া যাবে।
গ: অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে।
ঘ: দুটি আইনের অধীনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় যুগপৎ (Analogous) বিচার হবে।
Government Job and Other Recruitment Exams #28

কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনত বাধ্য?

ক: রেজিস্টার্ড দলিল বেআইনিমর্মে ঘোষণামূলক মোকদ্দমা
খ: রেজিস্টার্ড দলিল সংশোধনের মোকদ্দমা
গ: রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা
ঘ: রেজিস্টার্ড দলিল রদরহিতের মোকদ্দমা
BJS (Assistant Judge) Preliminary Examination #29

'চ' দলিলটি 'ছ' দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু 'ছ' দলিলের পরে রেজিস্ট্রি হয়। এক্ষেত্রে সঠিক আইনগত ফলাফল কি হবে?

ক: 'ছ' দলিলটি 'চ' দলিলের উপর প্রাধান্য লাভ করবে
খ: 'চ' দলিলটি 'ছ' দলিলের উপর প্রাধান্য লাভ করবে
গ: দুটি দলিলই সমানভাবে প্রাধান্য পাবে
ঘ: উপরের কোনোটিই নয়
BJS (Assistant Judge) Preliminary Examination #30

১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন ----

ক: G. W. Anderson
খ: F. Millet
গ: J. M. Macleod
ঘ: Lord Macaulay
BJS (Assistant Judge) Preliminary Examination #31

হিন্দু আইনে অনুমোদিত বিবাহ কত প্রকার?

ক: ৩ প্রকার
খ: ৪ প্রকার
গ: ২ প্রকার
ঘ: ৫ প্রকার
BJS (Assistant Judge) Preliminary Examination #32

সর্বপ্রথম কখন সিভিল কোর্ট সংক্রোন্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়?

ক: ১৮৭৭ সালে
খ: ১৮৪৯ সালে
গ: ১৮৫৯ সালে
ঘ: ১৮৬৩ সালে
BJS (Assistant Judge) Preliminary Examination #33

সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য?

ক: সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি
খ: সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে শোনেনি
গ: সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
ঘ: সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত
BJS (Assistant Judge) Preliminary Examination #34

সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোনো পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে?

ক: ১৫২ ধারা
খ: ১৫৩ ধারা
গ: ১৫৪ ধারা
ঘ: ১৫৫ ধারা
BJS (Assistant Judge) Preliminary Examination #35

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(ক) ধারায় বর্ণিত যৌতুকের জন্য নারীর মৃত্যু ঘটানোর সর্বনিম্ন শাস্তি ---

ক: যাবজ্জীবন কারাদণ্ড
খ: ৩০ বছর কারাদণ্ড
গ: ২০ বছর কারাদণ্ড
ঘ: মৃত্যুদণ্ড
BJS (Assistant Judge) Preliminary Examination #36

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এর অধীনে সংঘটিত অপরাধের বিচার কোন আদালতে অনুষ্ঠিত হবে?

ক: পারিবারিক আদালতে
খ: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে
গ: জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে
ঘ: সহকারী জজ আদালতে
Government Job and Other Recruitment Exams #37

অর্থঋণ আদালত আইন, ২০০৩ এ দাখিলকৃত জারির বিরুদ্ধে ৩য় পক্ষের আপত্তি দাখিলের ক্ষেত্রে ডিক্রিকৃত অর্থের কত ভাগের সমপরিমাণ জামানত দাখিল করতে হয়?

ক: ৫%
খ: ১০%
গ: ২৫%
ঘ: ৫০%
BJS (Assistant Judge) Preliminary Examination #38

শিশুর দ্বারা আগ্নেয়াস্ত্র বা অবৈধ ও নিষিদ্ধ বস্তু বহন করানো বা পরিবহন করানোর অপরাধের জন্য শিশু আইন, ২০১৩ তে শাস্তির বিধান করা হয়েছে --

ক: ৩ বছর কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড
খ: ৩ বছর কারাদণ্ড এবং ১,০০,০০০ টাকা অর্থদণ্ড
গ: ৫ বছর কারাদণ্ড এবং ১,০০,০০০ টাকা অর্থদণ্ড
ঘ: কোনোটিই নয়
BJS (Assistant Judge) Preliminary Examination #39

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১০ -এ সংঘবদ্ধ মানব পাচার গোষ্ঠীর প্রত্যেক অপরাধ সংঘটনকারীর সর্বোচ্চ শাস্তি ----

ক: মৃত্যুদণ্ড
খ: যাবজ্জীবন কারাদণ্ড
গ: ৩০ বছর কারাদণ্ড
ঘ: ২০ বছর কারাদণ্ড
BJS (Assistant Judge) Preliminary Examination #40

'আইন' অর্থ কোন আইন, আধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো প্রথা বা রীতি ---আইনের এ ব্যাখ্যা কোথায় প্রদান করা হয়েছে?

ক: The General Clauses Act, 1897
খ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে
গ: The Code of Civil Procedure, 1908 -এ
ঘ: The Civil Courts Act, 1887-এ
BJS (Assistant Judge) Preliminary Examination #41

নিম্নের কোন আইনের মাধ্যমে বেনামি হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে?

ক: The State Acquisition and Tenancy Act, 1950
খ: The Land Reforms Ordinance, 1984
গ: The Transfer of Property Act, 1882
ঘ: The Registration Act, 1908
BJS (Assistant Judge) Preliminary Examination #42

হিন্দু দায়ভাগা আইন অনুযায়ী নিম্নের কোন ব্যক্তি সপিণ্ড?

ক: বোন-এর পুত্র
খ: ভাই-এর পুত্র
গ: পুত্র
ঘ: সকলেই
Junior Auditor under the Office of Controller General Defense Finance #43

'আইন ই আকবর' গ্রন্থটির রচয়িতা কে?

ক: টোডরমল
খ: বীরবল
গ: আবুল ফজল
ঘ: তানসেন
Police Station Education Officer #44

বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের মাছের পোনা ধরা নিষেধ?

ক: ১৮
খ: ২০
গ: ২৩
ঘ: ২৫
13th Private Lecturer Registration Examination #45

বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন ---

ক: আইনমন্ত্রী
খ: এটর্নি জেনারেল
গ: প্রধান বিচারপতি
ঘ: জাতীয় সংসদ
Bangladesh Railway Guard #46

মানি লন্ডারিং প্রিভেনশন আইন কি?

ক: দেশে বিদ্যমান আইনের ব্যতয় ঘটিয়ে দেশের বাহিরে সম্পত্তি পাচার কিং বা বেদেশে যে অর্থ বা সম্পত্তিতে বাংলাদেশের স্বার্থ রয়েছে এবং তা আনয়নের যোগ্য অথচ আনয়ন থেকে বিরত রাখা হচ্চে এমন অবৈধ কমান্
খ: -
38th BCS Preliminary Test #47

আইন প্রণয়নের ক্ষমতা----

ক: আইন মন্ত্রণালয়ের
খ: রাষ্ট্রপতির
গ: স্পীকারের
ঘ: জাতীয় সংসদের
38th BCS Preliminary Test #48

প্রাকৃতিক আইনের উদ্ভব হয় :

ক: থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে
খ: ম্যাগনা কার্টা থেকে
গ: গ্রিক, খ্রিস্টাটন ও মধ্যযগীয় ধর্মতত্ত্ব থেকে
ঘ: কনফুসিয়ানিজম থেকে
Midwives, Directorate of Nursing and Midwives, Ministry of Health and Family Welfare #49

বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আইন হলো ---

ক: নাগরিক অধিকার আইন ১৯৭২
খ: প্রজাস্বত্ব আইন ১৯৫৫
গ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ঘ: বাংলাদেশ পেনাল কোড
Primary School Assistant Teacher Recruitment Exam- (Surma) #50

বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে?

ক: ১৯৯৮ সালে
খ: ২০০০ সালে
গ: ২০০২ সালে
ঘ: ২০০৪ সালে
← Previous Page 1 of 2 Next →