March 7 speech MCQs
Showing 31 questions (Total: 31)
বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো :
Correct Answer:
খ: পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন
Explanation:
বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো : সঠিক উত্তর পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন ১ মার্চ ১৯৭১ ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চের ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করেন। ঐ স্থগিতাদেশের প্রতিবাদে বাঙালি জনতা রাস্তায় নেমে আসে। সেদিন থেকে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর পূর্ব মুহুর্ত পর্যন্ত পূর্ব পাকিস্তান জুড়ে চলে অসহযোগ আন্দোলন ।
বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয় ?
Correct Answer:
খ: রেসকোর্স ময়দানে
Explanation:
বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয় ? সঠিক উত্তর রেসকোর্স ময়দানে ৭ মার্চ ১৯৭১ ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। রেসকোর্স ময়দানের অপর নাম সোহরাওয়ার্দী উদ্যান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭মার্চ কোথায় ঐতিহাসিক ভাষন দেন ?
Correct Answer:
খ: রেসকোর্স ময়দান
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭মার্চ কোথায় ঐতিহাসিক ভাষন দেন ? সঠিক উত্তর রেসকোর্স ময়দান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ারদী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন। ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণাপত্র পাঠ করা হয়।
১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন-
Correct Answer:
গ: সোহরাওয়ার্দী উদ্যানে
Explanation:
১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন- সঠিক উত্তর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ১৯৭১ ঢাকার রেসকোর্স ময়দান (বর্তমানে যার নাম সোহরাওয়ার্দী উদ্যান) থেকে পাকিস্তানের স্বৈরাচারী শাসন ও শোষণ থেকে বাঙ্গালি জাতির মুক্তির জন্য ঝাপিয়ে পড়ার ডাক দেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল?
Correct Answer:
ক: স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
Explanation:
৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল? সঠিক উত্তর স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা বাঙালি জাতির মুক্তির বিবেচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ গুলোর অন্যতম ভাষণ বলা হয়। এই ভাষণে কে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। এই ভাষণের মূল বক্তব্য স্বাধীনতার সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা।
১৯৭১ সালের ৭ মার্চ কেন বিখ্যাত ?
Correct Answer:
খ: বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য
Explanation:
১৯৭১ সালের ৭ মার্চ কেন বিখ্যাত ? সঠিক উত্তর বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য ১৯৭১ সালের ৭ মার্চ বিখ্যাত বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেসকো কি হিসেবে স্বীকৃতি দিয়েছে?
Correct Answer:
ক: ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেসকো কি হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা UNESCO ৩০ অক্টোবর ২০১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ।
বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান -
Correct Answer:
ঘ: ইউনেস্কো
Explanation:
বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান - সঠিক উত্তর ইউনেস্কো ইউনেস্কোর একটি উপদেষ্টা কমিটি ১৯৭১ সালের ৭ই মার্চে দেয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বঙ্গবন্ধুর ৭ই মার্চ,১৯৭১ তারিকে রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণটিকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা দেয়?
Correct Answer:
খ: ৩০অক্টোবর ২০১৭
৭ ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
Correct Answer:
গ: ৪ দফা
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম _
Correct Answer:
গ: ওরা ১১ জন
Explanation:
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম _ সঠিক উত্তর ওরা ১১ জন 'ওরা ১১ জন' ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ( চাষী নজরুল ইসলামের) মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭ মার্চ রোসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এ ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষণের কিছু অংশ দেখানো হয়েছে।
বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণকে ' Memory of World Register' এ স্থান দিয়েছে :
Correct Answer:
ক: UNESCO
Explanation:
বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণকে ' Memory of World Register' এ স্থান দিয়েছে : সঠিক উত্তর UNESCO ৩০ অক্টোবর ২০১৭ UNESCO এর মহাপরিচালক ইরিনা বোকোভা ৭ মার্চের ভাষণকে Memory of the world Register - এ অন্তর্ভুক্তির কাথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে?
Correct Answer:
খ: পঞ্চম তফসিলে
Explanation:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে? সঠিক উত্তর পঞ্চম তফসিলে ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ সারা বিশ্বে অতীব তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক প্রামাণিক দলিল হিসেবে পরিগণিত, যাকে ২০১৭ সালের অক্টোবর মাসে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ১৯৯২ সালে ইউনেস্কো তার ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি প্রদান কর্মসূচি শুরু করে। আমাদের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী, বঙ্গবন্ধুর এই ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল দ্বারা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু, সংবিধানের ৭(খ) অনুযায়ী, সংবিধানের ১৫০ অনুচ্ছেদকে সংবিধানের একটি অপরিবর্তনযোগ্য বিধান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে পঞ্চম তফসিলে উল্লিখিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি আমাদের সংবিধানের একটি অপরিহার্য ও অপরিবর্তনীয় অংশে পরিণত হয়েছে। বর্ণনাঃ বাংলাদেশের সংবিধানের তফসিল সমূহ বাংলাদেশের সংবিধানের ৭টি তফসিল – প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন। তৃতীয় তফসিল - শপথ ঘোষণা। চতুর্থ তফসিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা। পঞ্চম তফসিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিল - ১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিল - ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?
Correct Answer:
গ: ৩০ অক্টোবর , ২০১৭
Explanation:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ৩০ অক্টোবর , ২০১৭ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ' মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ' রেজিস্ট্রার - এ বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয় ৩০ অক্টোবর ২০১৭। এটাই ইউনেস্কোর ৪২৭ টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কয় দফা দাবি পেশ করেন?
Correct Answer:
খ: ৪ দফা
Explanation:
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কয় দফা দাবি পেশ করেন? সঠিক উত্তর ৪ দফা ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান ৪ দফা দাবি পেশ করেন। ্েগেুলো হলোঃ ১) চলমান সামনিক আইন প্রত্যহার; ২) সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া; ৩) গণহত্যার তদন্ত করা এবং ; ৪) নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
Correct Answer:
খ: ইউনেস্কো
Explanation:
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর ইউনেস্কো ৭ মার্চ ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা UNESCO ৩০ অক্টোবর ২০১৭ এ ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে ৭মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
Correct Answer:
খ: ইউনেস্কো
Explanation:
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর ইউনেস্কো অক্টোবর ২৪ - ২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আস্ত র্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই - বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০ অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।
১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সংবিধানের কোন তফসিলে উল্লেখ রয়েছে?
Correct Answer:
খ: পঞ্চম
Explanation:
১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সংবিধানের কোন তফসিলে উল্লেখ রয়েছে? সঠিক উত্তর পঞ্চম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা সাতটি। এগুলো হলো ১মঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন; ২য়ঃ বিলুপ্ত; ৩য়ঃ শপথ ও ঘোষণা; ৪র্থঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী; ৫মঃ ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ; ৬ষ্ঠঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা ৭মঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতা ঘোষণাপত্র।
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার
Correct Answer:
ক: রেসকোর্স ময়দানে
Explanation:
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার সঠিক উত্তর রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। উল্লেখ্য, ৩০ অক্টোবর ২০১৭ সালে ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পায় ভাষণটি। ভাষণটি ১৮ মিনিট দীর্ঘ ছিলো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন?
Correct Answer:
খ: UNESCO
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? সঠিক উত্তর UNESCO ইউনেস্কা উপদেষ্টা কমিটি ৩০ অক্টোবর , ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে Words Documentary Herritage এর অংশ হিসেবে Memory of the world Register প্রোগ্রামটি চালু করে।
বঙ্গবন্ধু ৭ ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
Correct Answer:
গ: ২০১৭ সালে
Explanation:
বঙ্গবন্ধু ৭ ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয়? সঠিক উত্তর ২০১৭ সালে ভাষণটি ১৩টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়। ১৩ তম হিসাবে মাহাতো নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর কুড়মালি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়, যা নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষায় ১ম অনুবাদ। নিউজউইক ম্যাগাজিন শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে উল্লেখ করে। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ০৭ মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়
Correct Answer:
খ: ০৫ মার্চ, ২০২১
Explanation:
জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ০৭ মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় সঠিক উত্তর ০৫ মার্চ, ২০২১ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর একটি আন্তর্জাতিক বই প্রকাশ হয়েছে। 'দ্য হিস্টোরিক সেভেনথ মার্চ স্পিস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: অ্যা ওয়ার্ল্ড ডক্যুমেন্টারি হেরিটেজ' নামের বইটিতে জাতিসংঘের সবগুলো দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ অনুদিত হয়ে অন্তর্ভূক্ত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনেস্কো সদর দপ্তরে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, আরবি, রুশ ও চীনা ভাষাভাষী ১২ জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিরা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্ণেয় পূর্ণদৈর্ঘৗ চলচিত্র?
Correct Answer:
ক: তর্জনী
জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হিসেবে স্বীকৃতি নিয়েছে-
Correct Answer:
ক: UNESCO
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে 'TRC' এর পূর্ণরূপ কী?
Correct Answer:
ক: Round Table conference
Explanation:
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে 'TRC' এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর Round Table conference সাতই মার্চের ভাষণ ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। তিনি উক্ত ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়।
১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে ঘোষণা করে?
Correct Answer:
ক: ৩০ শে অক্টোবর, ২০১৭ সাল
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষন কোথায় দেন?
Correct Answer:
ঘ: সোহরাওয়ার্দী উদ্যানে
Explanation:
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষন কোথায় দেন? সঠিক উত্তর সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ারদী উদ্যান) এক যুগান্তকারী ভাষণে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারি স্বীকৃতি দেয় কোন সংগঠন?
Correct Answer:
ক: UNESCO
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারি স্বীকৃতি দেয় কোন সংগঠন? সঠিক উত্তর UNESCO UNESCO বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' ঘোষণা করে 30 অক্টোবর 2017।
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
Correct Answer:
ঘ: ঢাকার রেসকোর্স ময়দানে
Explanation:
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? সঠিক উত্তর ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ ভাষন দন তৎকালীন রেসকোর্স ময়দানে ( বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)
৭ ই মার্চের ভাষণের স্থায়ীত্বকাল-
Correct Answer:
খ: ১৮ মিনিট
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভূক্ত করা হয়েছে?
Correct Answer:
খ: পঞ্চম