morality MCQs
Showing 38 questions (Total: 88)
কোন বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?
Correct Answer:
খ: ১৯৯৭
Explanation:
কোন বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? সঠিক উত্তর ১৯৯৭ জাতিসংঘের উন্নয়ন বিষয়ক বিশেষায়িত সংস্থা UNDP ১৯৯৭ সালে সুশাসনের যে সংজ্ঞা প্রদান করেছেন, সেখানে 'টেকসই মানব উন্নয়নের জন্য শাসন' উপ শিরোনামে যে পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে দেশের অর্থনৈতিক ,রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের সকল পর্যায়ের কাজের মধ্যে শাসন প্রক্রিয়া প্রতীয়মান হবে।
জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন?
Correct Answer:
ঘ: যুক্তরাজ্য
Explanation:
জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর যুক্তরাজ্য বুর্জোয়া ন্যায়তত্ত্ব উপযোগবাদ বা Utilitarianism তত্ত্বের প্রবক্তা যুক্তরাজ্যের অধিবাসী জেরেমি বেন্থাম (১৭৪৮ - ১৮৩২) ছিলেন একাধারে দার্শনিক, বিচারক এবং সমাজ সংস্কারক।
মূল্যবোধ পরীক্ষা করে--
Correct Answer:
ঘ: উপরের সবগুলো
Explanation:
মূল্যবোধ পরীক্ষা করে-- সঠিক উত্তর উপরের সবগুলো মূল্যবোধের অন্যতম উপাদান নীতি ও ঔচিত্যবোধের বিকাশ ভূমি বলা হয় সমাজকে। সমাজে কারো ক্ষতি না করা , কারো মনে কষ্ট না দেয়া, কটুক্তি না করা প্রভৃতি হলো নীতি ও ঔচিত্যবোধের অনুমোদন ব্যক্তি তার নিজের কাঝ থেকেই পেয়ে থাকে এর ফলে সে ন্যায় ও অন্যায় ভালো ও মন্দ, নৈতিকতা ও অনৈতিকতার মধ্যে পার্থক্য করতে পারে।
সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?
Correct Answer:
গ: স্বচ্ছতা
Explanation:
সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? সঠিক উত্তর স্বচ্ছতা সুশাসনের স্বচ্ছতার নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে। এটি একটি প্রতিষ্ঠানের আয় - ব্যয়ের স্বচ্ছতা প্রকাশ করার মাধ্যমে জবাবদিহিতা ,সাম্য ও সমতার বিষয়টিকেও নিশ্চিত করে।
ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে-
Correct Answer:
গ: মূল্যবোধের শিক্ষা থেকে
Explanation:
ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে- সঠিক উত্তর মূল্যবোধের শিক্ষা থেকে সহনশীলতার শিক্ষা ব্যক্তি লাভ করে থাকে মূল্যবোধের শিক্ষা থেকে। এটা সুনাগরিকের অন্যতম গুণ। গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের জন্য সহনশীলতা একান্ত অপরিহার্য। অন্যের মনোভাব ও মতামতকে শ্রদ্ধা করার মতে সহিষ্ণু থাকা এবং যেকোনাে বিষয়ে উত্তেজনা প্রশমিত করে সুখী ও সুন্দর সমাজ গঠনে সাহায্য করে সহনশীলত।
শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভুত তার অর্থ---
Correct Answer:
খ: কিছুই না
Explanation:
শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভুত তার অর্থ--- সঠিক উত্তর কিছুই না বাংলা শূন্যবাদ বা শূন্যতাবাদ ল্যাটিন শব্দ nihil থেকে এসেছে, যার অর্থ nothing বা কিছুই না। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে রাশিয়ায় এ বিপ্লবী মতবাদ বিস্তার লাভ করে । এ মতবাদীরা কোনো ক্ষমতা, নীতি - নিয়ম বা ধর্ম মানতে অস্বীকার করতো এবং ব্যক্তি নিজেকে সম্পূর্ণ স্বেচ্ছাধীন বলে বিবেচনা করতো । এ মতবাদ আইভান তুর্গেনিকের 'ফাদারস অ্যান্ড সানস' উপন্যাসের মাধ্যমে খ্যাতি লাভ করে।
নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
Correct Answer:
গ: নৈতিক শাসন
Explanation:
নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? সঠিক উত্তর নৈতিক শাসন সুশাসনের মূল আটটি উপাদান রয়েছে। যেখানে নৈতিক শাসন বলে কোনো উপাদান নেই। ঐ আটটি উপাদানের প্রধান প্রধান উপাদান হলো - আইনের শাসন, স্বচ্ছতা, সাড়াাদান, দায়িত্বশীলতা ও অংশগ্রহণ।
নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?
Correct Answer:
ক: আইন
Explanation:
নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? সঠিক উত্তর আইন পৃথিবীতে সর্বজনীন সংস্কৃতি বলে কিছু নেই। কেননা এক সমাজ ও রাষ্ট্রে যা সংস্কৃতি অন্য সমাজ ও রাষ্ট্রে তা অপ - সংস্কৃতি । এরপরে ওর সংস্কৃতির সাধারণ উপাদান আছে, যা সকল দেশে একই। যেমন - ভাষা, প্রতীক, আদর্শ, মূল্যবোধ, বিশ্বাস, প্রথা, শিল্পকলা ইত্যাদি। তবে সংস্কৃতির উপাদান হিসেবে অনেকে সমাজতাত্ত্বিক আইনকে গ্রহণ করেছেন আবার কেউ তা অর্জন করেছেন।
"আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি।" এটি -
Correct Answer:
খ: রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
Explanation:
"আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি।" এটি - সঠিক উত্তর রাজনৈতিক ও সামাজিক অনুশাসন নৈতিকতা একটি সামাজিক ব্যাপার। যে সমাজের বাইরে বাস করে তার কোনো নৈতিকতার প্রয়োজন নেই । নৈতিক অনুশাসন মানুষকে শিক্ষা দেয় মিথ্যা বলা ভালো না, চুরি করা খারাপ কাজ ইত্যাদি । নৈতিক অনুশাসন মূলত স্বতঃসিদ্ধ ও সমাজিক ভাবে প্রতিষ্ঠিত নীতিবাক্য ।
বাংলাদেশে 'নব-নৈতিকতা'র প্রবর্তক হলেন-
Correct Answer:
গ: আরজ আলী মাতুব্বর
Explanation:
বাংলাদেশে 'নব-নৈতিকতা'র প্রবর্তক হলেন- সঠিক উত্তর আরজ আলী মাতুব্বর আনুষ্ঠানিক উচ্চশিক্ষাবিহীন স্বশিক্ষিত একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর বাংলাদেশের সমাজে জেঁকে বসা ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠারাঘাত করে, তার স্হলে বস্তুবাদী দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে সত্য আবিষ্কার করে সত্য , ন্যায় ও বিজ্ঞানের যথাযথ নীতি পদ্ধতিভিত্তিক নব নৈতিক আদর্শের সমাজের কথা চিন্তা করেছেন৷
সভ্য সমাজের মানদণ্ড হলো -
Correct Answer:
ঘ: আইনের শাসন
Explanation:
সভ্য সমাজের মানদণ্ড হলো - সঠিক উত্তর আইনের শাসন সভ্য সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সমাজে বাস্তবায়িত হয় আইনের শাসনের মাধ্যমে। যথার্থ আইনের শাসন গণতান্ত্রিক সরকারের ভিত্তি হিসেবে কাজ করে ৷
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -
Correct Answer:
ঘ: নিয়মিত কর প্রদান করা
Explanation:
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো - সঠিক উত্তর নিয়মিত কর প্রদান করা সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকগণের কর্তব্যগুলো হলো নিয়মিত কর প্রদান করা, আইন মান্য করা, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা, সন্তানদের শিক্ষাদান করা, জাতীয় সম্পদ রক্ষা, আইন শৃংখলা রক্ষায় সাহায্য করা এবং সংবিধান মেনে চলা।
'বিপরীত বৈষম্য' এর নীতিটি প্রয়োগ করা হয়-
Correct Answer:
খ: সংখ্যালঘুদের ক্ষেত্রে
Explanation:
'বিপরীত বৈষম্য' এর নীতিটি প্রয়োগ করা হয়- সঠিক উত্তর সংখ্যালঘুদের ক্ষেত্রে বিপরীত বৈষম্য নীতি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। সংখ্যাগরিষ্ঠের সুবিধা এবং সংখ্যালঘুদের বঞ্চনা ও ক্ষমতা হীনতা বোঝাতেই মূলত বিপরীত বৈষম্য নীতি প্রয়োগ করা হয়। কোন দেশ বা সমাজের সংখ্যাগরিষ্ঠের তুলনায় বঞ্চিত বা হেই প্রতিপন্ন সম্প্রদায় বিশেষ হচ্ছে সংখ্যালঘু।
মূল্যবোধের চালিকা শক্তি হলো-
Correct Answer:
গ: সংস্কৃতি
Explanation:
মূল্যবোধের চালিকা শক্তি হলো- সঠিক উত্তর সংস্কৃতি মানুষ হিসেবে যে সকল কর্মকান্ড আমরা করে থাকি তা সংস্কৃতি দ্বারাই নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়ে থাকে । সংস্কৃতিই যেহেতু মানুষকে তার কাঙ্ক্ষিত আচরণটি শেখায় তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতি মূল্যবোধের চালিকা শক্তি ।
জাতিসংঘের অভিমত অনুসারে, সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো -
Correct Answer:
গ: মৌলিক স্বাধীনতার উন্নয়ন
Explanation:
জাতিসংঘের অভিমত অনুসারে, সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো - সঠিক উত্তর মৌলিক স্বাধীনতার উন্নয়ন জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো " মৌলিক স্বাধীনতার উন্নয়ন "। জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদানের কথা উল্লেখ করেছে ।
তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার ?
Correct Answer:
গ: মৌলিক অধিকার
Explanation:
তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার ? সঠিক উত্তর মৌলিক অধিকার তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে, তথ্য অধিকার সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার অংশের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। সেজন্য তথ্য অধিকার মৌলিক অধিকার।
মূল্যবোধ হলো -
Correct Answer:
খ: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
Explanation:
মূল্যবোধ হলো - সঠিক উত্তর মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড মূল্যবোধ হলো - মানুষের ইচ্ছার একটি মানদণ্ড । এর আদর্শে মানুষের আচার ব্যবহার, রীতি - নীতি নিয়ন্ত্রিত হয় ।
কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?
Correct Answer:
ঘ: ইমানুয়েল কান্ট
Explanation:
কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন? সঠিক উত্তর ইমানুয়েল কান্ট ইমানুয়েল কান্ট ‘কর্তব্যের নৈতিকতা'র ধারণা প্রবর্তন করেন। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট (১৭২৪ - ১৮০৪) আধুনিক দর্শনের কেন্দ্রীয় অবস্থানটি ধারণ করে আছেন। তার অন্যতম তিনটি বই হচ্ছে 'দি ক্রিটিক অব পিওর রিজন' (২৭৮১), 'দি ক্রিটিক অব প্র্যাকটিক্যাল রিজন' (১৭৮৮) এবং 'দি ক্রিটিক অব দি পাওয়ার অব জাজমেন্ট' (১৭৯০)।
কোন মূল্যবাধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
Correct Answer:
খ: ইতিবাচক মূল্যবোধ
Explanation:
কোন মূল্যবাধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? সঠিক উত্তর ইতিবাচক মূল্যবোধ যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্যে ও সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ হচ্ছে সমাজের মানুষের আচরণের মানদণ্ড ও মাপকাঠি। সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতাবোধ, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ ইত্যাদি সুকুমার বৃত্তি বা গুণাবলির সমষ্টি। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভাল মন্দের বিচার করা হয়। গণতান্ত্রিক মূল্যবোধঃ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে লক্ষ, চিন্তাভাবনা, উদ্দেশ্যে ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এ সব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। নৈতিক মূল্যবোধঃ নীতি ও ঔচিত্যবোধ থেকে নৈতিক মূল্যবোধকে বিবেচনা করা হয়। নৈতিক মূল্যবোধ ব্যক্তির জীবনকে উন্নত মানে নিয়ে যায়।
‘সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল’। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
Correct Answer:
ঘ: বিশ্বব্যাংক
Explanation:
‘সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল’। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? সঠিক উত্তর বিশ্বব্যাংক 'সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল'। এই অভিমত বিশ্বব্যাংক প্রকাশ করে। ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, গর্ডন্যান্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এগুলো হলোঃ দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ।
"Political Ideals" গ্রন্থের লেখক কে?
Correct Answer:
খ: রাসেল
Explanation:
"Political Ideals" গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর রাসেল "Political Ideals" গ্রন্থটি লিখেছেন ব্রিটিশ দার্শনিক Bertrand Russell. মেকিয়াভেলির সবচেয়ে বিখ্যাত বই হলো 'The Prince'. প্লেটোর সবচেয়ে বিখ্যাত বই হলো 'The Republic'. এরিস্টটলের সবচেয়ে বিখ্যাত বই হলো “The Politics'.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
Correct Answer:
খ: অনুচ্ছেদ ১৮
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? সঠিক উত্তর অনুচ্ছেদ ১৮ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে।
মূল্যবোধ দৃঢ় হয়-
Correct Answer:
ঘ: শিক্ষার মাধ্যমে
Explanation:
মূল্যবোধ দৃঢ় হয়- সঠিক উত্তর শিক্ষার মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। পরিবারের মাধ্যমে শিশুকাল থেকেই মূল্যবোধ গঠনের ভিত্তি রচিত হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু মূল্যবোধ দৃঢ় হয় এবং কিছু মূল্যবোধ হারিয়ে যায়। আবার কিছু মূল্যবোধ পরিশোধিত হয়ে মার্জিত ও সুন্দর রূপ ধারণ করে। গবেষণায় দেখা যায়, কিছু মূল্যবোধ জন্মগত এবং কিছু মূল্যবোধ অর্জিত । মূল্যবোধ বিকাশের ভিত্তি হলোঃ ব্যক্তির জৈবিক ও জন্মগত চাহিদা; পারিবারিক ঐতিহ্য, রীতিনীতি, ধর্ম ও বিশ্বাস; দল: শিক্ষা ও সংস্কৃতি সাহিত্য, গণমাধ্যম, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্পকলা, গবেষণা ইত্যাদি।
প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-
Correct Answer:
ক: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
Explanation:
প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন- সঠিক উত্তর প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় বিখ্যাত দার্শনিক ছিলেন প্লেটো। তিনি ছিলেন দার্শনিক সক্রেটিসের যোগ্য শিষ্য। তাঁর প্রধান তত্ত্বসমূহ ছিলঃ ন্যায়তত্ত্ব, সাম্যবাদ তত্ত্ব, দার্শনিক রাজা, শিক্ষাতত্ত্ব, সর্বাত্মকবাদ তত্ত্ব, আদর্শ রাষ্ট্র। প্লেটো মনে করতেন, ন্যায়বিচার হলো যার যা পাওনা তা দিয়ে দেওয়া। যে ব্যক্তি যে কাজে যোগ্য তাকে সে কাজের দায়িত্ব দেওয়া। তিনি বলতেন, শাসক ন্যায়বান হলে আইন দরকার নেই। কিন্তু শাসক দুর্নীতিপরায়ণ হলে সেখানে আইন মূল্যহীন। তিনি মানবমনের 'ক্ষুধা, সাহস ও প্রজ্ঞা' এই তিন প্রবণতার কথাও বলেন।।
‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক’। কে এই উক্তি করেন?
Correct Answer:
গ: মিশেল ক্যামডেসাস
Explanation:
‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক’। কে এই উক্তি করেন? সঠিক উত্তর মিশেল ক্যামডেসাস রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, জনগণের সাথে সরকারের সম্পর্ক, আইনের শ্বাসন প্রতিষ্ঠা, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা, জবাবদিহিতামূলক প্রশাসন এবং নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। যেসব কারণে সুশাসন প্রতিষ্ঠা অত্যন্তজরুরি তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ জবাবদিহিতামূলক প্রশাসন গড়া, সরকারের স্থিতিশীলতা আনয়নে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ, দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া, নাগরিক সেবা বৃদ্ধিতে প্রযুক্তিগত সুবিধা ব্যবহারে সচেষ্ট হওয়া ইত্যাদি ।
মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- সঠিক উত্তর সবগুলো মূল্যবোধের বৈশিষ্ট্যঃ ০১. পরিবর্তনশীলতাঃ পরিবর্তনশীলতা মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য। সামাজিক পরিবর্তনের সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে। বর্তমানে যে মূল্যবোধ আমাদের নিকট আকর্ষনীয় বলে গৃহীত হয়, কালের আবর্তে তাই আবার নিতান্ত অগ্রহণযোগ্য বলে মনে হয়। সামাজিক চাহিদার উপর ভিত্তি করে এটি পরিবর্তিত হয়। ০২. বিভিন্নতাঃ মূল্যবোধের ওপর একটি বৈশিষ্ট্য হলো ‘বিভিন্নতা'। মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমনঃ পাশ্চাত্য দেশ সমূহে মদ্যপান নিত্যনৈমিত্তিক ব্যাপার কিন্তু আমাদের সমাজে এটিঘৃণার কাজ। তাই দেখা যায় যে, মূল্যবোধ স্থান কাল পাত্রভেদে বিভিন্নরূপ পরিগ্রহ করে। ০৩. সামাজিক মাপকাঠি। ০৪. নৈতিক প্রাধান্য । ০৫. সামাজিক সেতুবন্ধন। ০৬. আপেক্ষিকতাঃ মূল্যবোধ বৈচিত্রময় এবং আপেক্ষিক। আজ যা মূল্যবোধ বলে পরিগণিত, কাল তা সেভাবে বিবেচিত নাও হতে পারে।
সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো
Correct Answer:
ঘ: সমাজ
Explanation:
সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সঠিক উত্তর সমাজ সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। কারণ সমাজের মাধ্যমে কোন একটি সভ্যতা প্রতিষ্ঠা লাভ করে। সমাজ ছাড়া কোনো সভ্যতা প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রীক দার্শনিক এরিস্টটল বলেছেন 'মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না, সে দেবতা না হয় পশু।
বিশ্বব্যাংকের মতে সুশানের উপাদান কয়টি?
Correct Answer:
ঘ: ৬টি
Explanation:
বিশ্বব্যাংকের মতে সুশানের উপাদান কয়টি? সঠিক উত্তর ৬টি ১৯৯৪ সালে বিশ্বব্যাংকের Governance: The world Bank's Experience Report অনুযায়ী সুশাসনের উপাদান চারটি। যথা: ১. সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, ২. জবাবদিহিতা, ৩. আইনি কাঠামো, ৪. স্বচ্ছতা, ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি অঙ্কের কথা বলেছেন। যথা: ১. দায়িত্বশীলতা, ২. স্বচ্ছতা, ৩. আইনি কাঠামো, ৪. অংশগ্রহণ। বিশ্বব্যাংক (১৯৯৬ ২০০৮) দশকে ৬টি মাত্রার কথা উল্লেখ করেছে 1. বাক - স্বাধীনতা, ২. রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, ৩. সরকারের কার্যকারিতা ৪. নিয়ন্ত্রণ নে. ৫. আইনের শাসন, ৬. দুর্নীতি।
কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
Correct Answer:
ঘ: উপযোগবাদ
Explanation:
কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? সঠিক উত্তর উপযোগবাদ উপযোগবাদের প্রবক্তা হলেন জেরেমি বেস্থাম। তিনি ১৯৮৯ সালে তাঁর An Introduction to the Principles of Morals and Legislation 'মছে উপযোগবাদ (Utilitarianism) তথাটি প্রথম ব্যাখা করেন। উপযোগবাদের মতে, আমাদের কাজের নৈতিক মূল্য নির্ভর করে সর্বোচ্চ সংখ্যক লোকের সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করার ব্যাপারে তার উপযোগিতা দিয়ে। বেছাম সর্বাধিক লোকের সুখ নির্ধারণ করেন এর পরিমাপ দ্বারা। বেহামের মতে, সুখ পরিমাপের সাতটি উপায় রয়েছে। যা তীব্রতা, স্থায়িত্ব, নিশ্চয়তা, নৈকটা, উর্বরতা, বিশুদ্ধতা ও বিস্তৃতি।
সুশাসনের মূল ভিত্তি কী?
Correct Answer:
খ: আইনের শাসন
Explanation:
সুশাসনের মূল ভিত্তি কী? সঠিক উত্তর আইনের শাসন যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক উপায়ে নিশ্চিত করে তাকে সুশাসন বলে। সুশাসনের মূলভিত্তি আইনের শাসন। এটি একটি রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় ও বৈধ উপকরণ। একটি দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আইনের শাসন থাকা দরকার কারণ এর মাধ্যমে স্বেচ্ছাচারি ক্ষমতা ও আধিপতা রোধ করা যায়।
কর্তব্যের জন্য কর্তব্য - ধারাটির প্রবতক কে?
Correct Answer:
ক: ইমানুয়েল কাস্ট
Explanation:
কর্তব্যের জন্য কর্তব্য - ধারাটির প্রবতক কে? সঠিক উত্তর ইমানুয়েল কাস্ট জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছেন, কর্তব্যের জন্য কর্তব্য করা উচিত। এক্ষেত্রে কোনো রকম আপোস করা চলবে না। উচিত কর্তব্য সম্পাদন নৈতিকতার দাবি।ধরুন, পিতা-মাতার সেবা করা আমাদের উচিত। এক্ষেত্রে সকল রকম চাওয়া-পাওয়াকে উপেক্ষা বা বিচেনায় না নিয়ে সেবা করতে হবে। কোনো কিছু লাভের আশায় পিতা-মাতার সেবা করলে এ কাজের নৈতিক মান শূন্য। পিতা-মাতার সেবা করে তাদের মৃত্যুর পর অনেক সম্পদ লাভ বা পিতা-মাতার আশীর্বাদ লাভ উদ্দেশ্য হলে কান্ট বলেছেন, এ কাজ কর্তব্যের জন্য কর্তব্য না হয়ে প্রত্যাশা পূরণের কাজ বলা যায়। লাভ-লোকসান বিবেচনার অর্থ তোমার মন জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত ও রোগাক্রান্ত। আগে মনের রোগ সারাতে হবে। পরিষ্কার মন নিয়ে কর্তব্যকর্ম নির্ধারণ করে কাজে অগ্রসর হতে হবে। ভালো কাজ করে মানসিক প্রশান্তি লাভ উদ্দেশ্য হলে এটি নৈতিক কর্ম না হয়ে লাভ-লোকসানের কর্ম হিসেব কান্ট বিবেচনা করেছেন।
নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?
Correct Answer:
ঘ: ধর্ম
Explanation:
নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? সঠিক উত্তর ধর্ম নৈতিক মূল্যবোধ মানুষের জীবনে অনুসরণযোগ্য এমন কিছু আচরণ বিধি, মানুষের জীবন ব্যবস্থা ও জীবন পদ্ধতিকে সঠিক সুন্দর পথে পরিচালনা করে। ধর্মের কল্যাণধর্মী মর্মবাণী অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানুষের জীবনে নৈতিক মূল্যবোধের উজ্জ্বল প্রকাশ ঘটে। ধর্ম থেকে উৎসারিত নৈতিক মূল্যবোধ মানুষের নৈতিক চেতনার বিকাশ ঘটায় এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন - অগ্রগতি সাধন করে।
On Liberty' গ্রন্থের লেখক কে?
Correct Answer:
গ: জন স্টুয়ার্ট মিল
Explanation:
On Liberty' গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর জন স্টুয়ার্ট মিল ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের বিখ্যাত On Liberry মছটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে তিনি স্বাধীনতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং উপযোগবাদের নৈতিক ব্যবস্থার দিক নিয়ে আলোচনা করেন।
’ Human Society in Ethics and Politics' গ্রন্থের লেখক কে?
Correct Answer:
গ: বার্টান্ড রাসেল
Explanation:
’ Human Society in Ethics and Politics' গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর বার্টান্ড রাসেল ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল এর বিখ্যাত গ্রন্থ "Human Society in Ethics and Politics'' ১৯৫৪ সালে এ গ্রন্থটি প্রকাশিত হয়। এ মন্থে তিনি রাজনীতি, ধর্ম, নৈতিকতার আলোকে জ্ঞান ও আবেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছেন।
বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধচারণ কৌশল প্রণয়ন করা হয়?
Correct Answer:
গ: ২০১২
Explanation:
বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধচারণ কৌশল প্রণয়ন করা হয়? সঠিক উত্তর ২০১২ রাষ্ট্রের সর্বত্র চাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে সুখী - সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রায় বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে। এটি রাষ্ট্রের বিদ্যমান নিয়মনীতি ও আইন কানুনের পরিপূরক হিসেবে কাজ করবে।
’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?
Correct Answer:
খ: প্লেটো
Explanation:
’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন? সঠিক উত্তর প্লেটো প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসন থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান হল ক্ষমতার প্রতি তারা মোহান্বিত হবেন না। প্রজ্ঞা ও মুক্তিই হবে তাদের মূল চালিকাশক্তি। এমতাবস্থায় দার্শনিক রাজারা অবিবেচনায় শাসন কার্য পরিচালনা করবেন। তাদের পেছনে কোন প্রকার আইনের বাধ্যবাধকতা থাকবে না। কারণ প্লেটো মনে করতেন 'শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর।
উৎপত্তি অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: গ্রিক
Explanation:
উৎপত্তি অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর গ্রিক Governance শব্দটি গ্রিক শব্দ Kubernào থেকে এসেছে। যার অর্থ হে পরিচালনা করা। Kubernão (Greek) Gubern o (Latin) Governance. সুতরাং উৎপত্তিগতভাবে Governance শব্দটি গ্রিক শব্দ Kuberndo থেকে এসেছে। শাসন করা অর্থে দার্শনিক প্লেটো প্রথম Kubernão শব্দটি ব্যবহার করেন।
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
Correct Answer:
ক: বিনিয়োগ বৃদ্ধি পায়
Explanation:
[অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে - বিনিয়োগ বৃদ্ধি পায়.]