morality MCQs
Showing 50 questions (Total: 88)
কোথায় সুশাসন নেই?
Correct Answer:
খ: যেখানে শিক্ষা নেই
Explanation:
কোথায় সুশাসন নেই? সঠিক উত্তর যেখানে শিক্ষা নেই যেখানে শিক্ষা নেই সেখানে সুশাসন নেই। আইনের শাসন, জাতি - ধর্ম - বর্ণ - লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমানাধিকার, জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা এবং কার্যকর সংসদ, স্বাধীন বিচার বিভাগ ও দক্ষ প্রশাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের কাঙ্খিত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়াই হচ্ছে সুশাসন। সুশাসনের অর্থ নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন। সুশাসনের জন্য রাষ্ট্রের ন্যায়পরায়ণ আচরণ, দুর্নীতি ও নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। আর সুশাসনের জন্য খুব বেশি প্রয়োজন স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম এবং স্বাধীন বিচার বিভাগ।
সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো-
Correct Answer:
খ: মূল্যবোধ
Explanation:
সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো- সঠিক উত্তর মূল্যবোধ সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো - মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হচ্ছে সত্যবাদিতা, ন্যায়নীতি, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, কর্তব্যপরায়ণতা, সদাচরণ প্রভৃতি সুকুমার বৃত্তি বা মানবীয় গুণাবলির সমষ্টি। ইসলাম মানবজাতিকে এসব মহৎ গুণাবলি অর্জনের জন্য আজীবন প্রয়াস চালাতে বিশেষভাবে দিকনির্দেশনা প্রদান করেছে। সামাজিক মূল্যবোধ হলো সমাজের ভিত্তি। সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ এবং কর্মকাণ্ড যেসব ইসলামি নীতিমালার আলোকে প্রতিষ্ঠিত হয়, তাদের সমষ্টিই সামাজিক মূল্যবোধ। জীবনে কোনো প্রকার অন্যায় - অত্যাচার, জুলুম - নির্যাতন থাকবে না, মানুষ স্বার্থপরতা - সংকীর্ণতা থেকে মুক্ত থাকবে—এটি ইসলামের শিক্ষা।
মৌলিক অধিকার লংঘনের প্রতিকারে কোন আদালতে যেতে হয়?
Correct Answer:
ঘ: হাইকোর্ট বিভাগে
Explanation:
মৌলিক অধিকার লংঘনের প্রতিকারে কোন আদালতে যেতে হয়? সঠিক উত্তর হাইকোর্ট বিভাগে মৌলিক অধিকার লংঘনের প্রতিকারে হাইকোর্ট বিভাগে যেতে হয়। বাংলাদেশের সংবিধানে ১০২ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংক্ষুদ্ধ ব্যক্তির আবেদনক্রমে এই সংবিধানের তৃতীয় ভাগের দ্বারা অর্পিত অধিকারসমূহের যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলি বা আদেশাবলি দান করিতে পারিবেন।
রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী-
Correct Answer:
খ: নৈতিকতা ও মূল্যবোধের অভাব
Explanation:
রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী- সঠিক উত্তর নৈতিকতা ও মূল্যবোধের অভাব রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী নৈতিকতা ও মূল্যবোধের অভাব। নৈতিকতা ও মূল্যবোধের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র আজ অবক্ষয়ের সম্মুখীন।
প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে-
Correct Answer:
গ: পরিবারে
Explanation:
প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে- সঠিক উত্তর পরিবারে মূল্যবোধের উৎসগুলোর মধ্যে রয়েছে পরিবার, গোষ্ঠী, সমাজ, বিদ্যালয়, বন্ধু বা সঙ্গী - সাথী, আত্মীয় - স্বজন, প্রতিষ্ঠান, ধর্ম, বই ইত্যাদি।
সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন-
Correct Answer:
গ: ইমানুয়েল কান্ট
Explanation:
সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন- সঠিক উত্তর ইমানুয়েল কান্ট ইমানুয়েল কান্ট Good Will নিয়ে তত্ত্ব দিয়েছেন।
যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’ এর পার্থক্য নির্ধারন করতে পারে. তা হচ্ছে-
Correct Answer:
ঘ: মূল্যবোধ
Explanation:
যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’ এর পার্থক্য নির্ধারন করতে পারে. তা হচ্ছে- সঠিক উত্তর মূল্যবোধ মূল্যবোধের কতগুলো সংজ্ঞা নিচে উল্লেখ করা হলো: ব্যক্তির জানা, পরিচিত বা নিজের আয়ত্তে যা কিছু আছে, তার চেয়েও অধিকতর মূল্যবান, যা কিছু সঞ্চয় করে রাখার মতো তা হলো মূল্যবোধ। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলে। কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিস্বাসকে মূল্যবোধ বলে। সমাজবিজ্ঞানী ডেবিড পোপেনো (David Popenoe) বলেছেন, “ভালো - মন্দ, ঠিক - বেঠিক, কাঙ্ক্ষিত - অনাকাঙ্ক্ষি সমাজের সদস্যদের যে ধারণা, তার নামই হলো মূল্যবোধ। সমাজবিজ্ঞানী এফ. ই. স্পেন্সার বলেছেন, ” মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভালো - মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সমাজবিজ্ঞানী এফ. ই. মেরিল (F. E. Merril) - এর মতে, সামাজিক মূল্যবোধ হলো বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।
বাংলাদেশে দুর্নীতিকে দন্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে-
Correct Answer:
ঘ: উপরের সবগুলো
Explanation:
বাংলাদেশে দুর্নীতিকে দন্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে- সঠিক উত্তর উপরের সবগুলো প্রশ্নে উল্লিখিত অপশনের সকল আইনের দুর্নীতি দুন্ডীয় অপরাধ।
জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘ শুদ্ধাচার’ হচ্ছে-
Correct Answer:
গ: সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
Explanation:
জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘ শুদ্ধাচার’ হচ্ছে- সঠিক উত্তর সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বোঝায়। এর দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্যও বোঝানো হয়। ব্যক্তি-পর্যায়ে এর অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা, তথা চরিত্রনিষ্ঠা। এই দলিলটিতে শুদ্ধাচারের এই অর্থই গ্রহণ করা হয়েছে।
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম-
Correct Answer:
গ: UNCAC
Explanation:
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম- সঠিক উত্তর UNCAC UNCAC= United Nations Convention against Corruptionজাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) কনফারেন্স অব দ্য স্টেটস পার্টিজের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এশিয়া প্যাসিফিক গ্রুপের অধীনে দুই বছর মেয়াদী এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস।
গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-
Correct Answer:
ঘ: পরমতসহিষ্ণুতা
Explanation:
গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান- সঠিক উত্তর পরমতসহিষ্ণুতা মূল্যবোধের প্রকারভেদঃ স্থান,কাল ও জাতিভেদে মূল্যবোধের পার্থক্য পরিলক্ষিত হয়।আবার একই সমাজে বিভিন্ন প্রকার মূল্যবোধ পরিলক্ষিত হয়।যেমন - ১. গণতান্ত্রিক মূল্যবোধঃ গণতন্ত্র থেকে উৎসারিত মূল্যবোধ হল গণতান্ত্রিক মূল্যবোধ।পরমত সহিষ্ণুতা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অপরিহার্য।এটি সুশাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা রাখে এবং আইনের শাসনকে শক্তিশালী করে।তাই গণতান্ত্রিক মূল্যবোধকে জাতীয় উন্নতির চাবিকাঠি বলা হয়।সহনশীলতা,আনুগত্য প্রভৃতি হল গণতান্ত্রিক মূল্যবোধ। ২.সামাজিক মূল্যবোধঃযে চিন্তা - ভাবনা, লক্ষ্য ও উদ্দ্যেশ্য মানুষের সামাজিক আচার ব্যাবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই সামাজিক মূল্যবোধ।ন্যায়পরায়ণতা ,সততা ও শিষ্টাচার হল সামাজিক মূল্যবোধের ভিত্তি হিসেবে কাজ করে।এটি মূল্যবোধ মানুষের আচরণ বিচারের মানদন্ড।স্টুয়ারট সি ডড এর এর মতে,''সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমস্টি যা ব্যাক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।' বড়দের সম্মান করা,আতিথেয়তা,সহনশীলতা, দানশীলতা প্রভৃতি হল সামাজিক মূল্যবোধ।সহনশীলতাকে সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি হিসেবে গন্য করা হয়। ৩.বাহ্যিক মূল্যবোধঃপরিষ্কার - পরিচ্ছন্নতা, সরলতা ও পোশাক পরিচ্ছেদ প্রভৃতি হল বাহ্যিক মূল্যবোধ। ৪.রাজনৈতিক মূল্যবোধঃ আনুগত্য,রাজনৈতিক অংশগ্রহণ ও রাজনৈতিক শৃংখলাবোধ প্রভৃতি হল রাজনৈতিক মূল্যবোধ। ব্যক্তির রাজনৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে জাতীয় মূল্যবোধ,জাতীয় শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে উঠে । ৫.সাংস্কৃতিক মূল্যবোধঃমানুষ তার ধারণকৃত সংস্কৃতি থেকে যে মূল্যবোধ গ্রহণ করে তাই সাংস্কৃতিক মূল্যবোধ।সাংস্কৃতিক মূল্যবোধ ব্যক্তির মুল্য ও মর্যাদা বৃদ্ধি করে। ৬.ধর্মীয় মূল্যবোধঃধর্মীয় ঐতিহ্য,বিশ্বাস প্রভৃতি থেকে যে মূল্যবোধ গড়ে উঠে তাই ধর্মীয় মূল্যবোধ।সকল ধর্মের প্রতি শ্রদ্ধা,অন্যের ধর্ম পালনে বাধা না দেয়া,কোন ধর্মকে রাষ্ট্রীয়ভাবে শ্রেষ্ট না ভাবা প্রভৃতি হল ধর্মীয় মূল্যবোধ । ৭.শারীরিক ও বিনোদনমূলক মূল্যবোধঃএটি ব্যক্তি জীবনের জৈবিক ও মানসিক চাহিদা পরিতৃপ্তিতে সহায়তা করে। ৮.বুদ্ধিবৃত্তিক মূল্যবোধঃ সত্যানুসন্ধ্যানের স্পৃহার সাথে সংশ্লিষ্ট বুদ্ধিপ্রসূত মানবীয় আচরণের আদর্শিক দিকই বৌদ্ধিক মূল্যবোধ। ৯.পেশাগত মূল্যবোধঃপেশাগত মূল্যবোধ হল ব্যক্তির মুল্য ও মর্যাদার স্বীকৃতি । ১০.নৈতিক মূল্যবোধঃব্যক্তির উচিত - অনুচিত,ভাল - মন্দ,ন্যায় - অন্যায় ইত্যাদি বিচারের যে মূল্যবোধ তা হল নৈতিক মূল্যবোধ।যেমন - ভিক্ষুককে ভিক্ষা দেয়া,আর্তের সবা করা প্রভৃতি। ১১.ব্যক্তিগত মূল্যবোধঃআধুনিক বিশ্ব সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত মূল্যবোধের উপর।এটি ব্যক্তির স্বাধীনতাকে লালন করে।প্রতিটি শিশুই ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায় এবং প্রথমত পরিবার থেকেই শিশু এই মূল্যবোধের শিক্ষা পায়।যেমন - সঞ্চয় করার প্রবনতা হল ব্যক্তিগত মূল্যবোধ। জার্মান দার্শনিক ও সমাজ বিজ্ঞানী এডওয়ার্ড স্পেন্সার মূল্যবোধকে ৬ ভাগে বিভক্ত করেছেন।যথা - তাত্ত্বিক মূল্যবোধ,অর্থনৈতিক মূল্যবোধ,সৌন্দর্যবোধ মূল্যবোধ,সামাজিক মূল্যবোধ,রাজনৈতিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ।
সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (Conflict of interest) এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে
Correct Answer:
ক: সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজেরর বা পরিবারে সদস্যদের স্বার্থ জড়িত থাকে
ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?
Correct Answer:
ক: নৈতিক
Explanation:
ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ? সঠিক উত্তর নৈতিক যে ধরনের মূল্যবোধের মাধ্যমে এই ভালো-মন্দ, উচিত-অনুচিত বিচার করা যায়, তাকে নৈতিক মূল্যবোধ বলা হয়।
"Utilitarianism' গ্রন্থের লেখক কে ?
Correct Answer:
ক: জন স্টুয়ার্ট মিল
Explanation:
"Utilitarianism' গ্রন্থের লেখক কে ? সঠিক উত্তর জন স্টুয়ার্ট মিল Utilitarianism' গ্রন্থের লেখক হলো জন স্টুয়ার্ট মিলJohn Stuart Mill's book Utilitarianism is a classic exposition and defence of utilitarianism in ethics. The essay first appeared as a series of three articles published in Fraser's Magazine in 1861 (vol. 64, p
নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
Correct Answer:
ক: শুদ্ধাচার
Explanation:
নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে? সঠিক উত্তর শুদ্ধাচার নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে শুদ্ধাচার বলে।
‘জ্ঞান হয় পুণ্য’—এই উক্তিটি কার?
Correct Answer:
খ: সক্রেটিস
Explanation:
‘জ্ঞান হয় পুণ্য’—এই উক্তিটি কার? সঠিক উত্তর সক্রেটিস ‘জ্ঞান হয় পুণ্য’—এই উক্তিটি সক্রেটিস -এর। এথেন্সের সক্রেটিস প্রাচীন গ্রীক দর্শনের বিকাশে অবদানের জন্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে একজন যা সমস্ত পশ্চিমা দর্শনের ভিত্তি প্রদান করেছিল। তিনি প্রকৃতপক্ষে এই কারণে "পাশ্চাত্য দর্শনের জনক" হিসাবে পরিচিত।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
Correct Answer:
খ: অর্থনৈতিক দিক
Explanation:
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? সঠিক উত্তর অর্থনৈতিক দিক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা। আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক আয় ১.২৫ ডলারের উপর করতে হেব দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য। আর এজন্যই MDG - এর লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয়।
সুশাসনের মূলভিত্তি –
Correct Answer:
গ: আইনের শাসন
Explanation:
সুশাসনের মূলভিত্তি – সঠিক উত্তর আইনের শাসন সুশাসনের মূল্যভিত্তি আইনের শাসনযে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক উপায়ে নিশ্চিত করে তাকে সুশাসন বলে। সুশাসনের মূলভিত্তি আইনের শাসন। এটি একটি রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় ও বৈধ উপকরণ। একটি দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আইনের শাসন থাকা দরকার কারণ এর মাধ্যমে স্বেচ্ছাচারি ক্ষমতা ও আধিপতা রোধ করা যায়।
মূল্যবোধের উৎস কোনটি?
Correct Answer:
ক: ধর্ম
Explanation:
মূল্যবোধের উৎস কোনটি? সঠিক উত্তর ধর্ম মূল্যবোধের উৎসগুলোর মধ্যে রয়েছে পরিবার, গোষ্ঠী, সমাজ, বিদ্যালয়, বন্ধু বা সঙ্গী-সাথী, আত্মীয়-স্বজন, প্রতিষ্ঠান, ধর্ম, বই ইত্যাদি। মূল্যবোধ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Value এটি গঠিত হয়েছে তিনটি ল্যাটিন শব্দের ব্যুৎপত্তিগত অর্থের ভিত্তিতে।
'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে?
Correct Answer:
ঘ: ইমানুয়েল কান্ট
Explanation:
'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে? সঠিক উত্তর ইমানুয়েল কান্ট শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট
সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে?
Correct Answer:
গ: বিশ্বব্যাংক
Explanation:
সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে? সঠিক উত্তর বিশ্বব্যাংক সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক বিশ্বব্যাংকসুশাসন ধারণাটির উদ্ভাবক /সুশাসন প্রত্যয়টি উদ্ভাবক - ১৯৮৯ সালে, বিশ্বব্যাংক
মূল্যবোধ (Values) কী?
Correct Answer:
ক: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
Explanation:
মূল্যবোধ (Values) কী? সঠিক উত্তর মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড মূল্যবোধের সংজ্ঞা সম্পর্কে যেটা স্পেনসার বলেছেন 'মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভাল মন্দ বিচারের এবং সম্ভব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি বিষয় পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
সুশাসনের পূর্বশর্ত হচ্ছে---
Correct Answer:
ক: মত প্রকাশের স্বাধীনতা
Explanation:
সুশাসনের পূর্বশর্ত হচ্ছে--- সঠিক উত্তর মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসন হলো একটি কাঙ্কিত বিষয়, যা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিরপেক্ষতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ আইন ব্যবস্থা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো পূর্ণমাত্রায় বজায় থাকলেও যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সুশাসন থাকে না। কেননা, মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই রাষ্ট্রীয় যাবতীয় কাজের সমালোচনা করে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায়।
' সুশাসন' শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
Correct Answer:
গ: বিশ্বব্যাংক
Explanation:
' সুশাসন' শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? সঠিক উত্তর বিশ্বব্যাংক বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে ১৯৮৯ সালে দিতে গিয়ে বলে সুষ্ঠু গণতান্ত্রিকি পরিবেশ সৃস্টি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প উপর্যুক্ত বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা যায়।
নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
Correct Answer:
ঘ: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
Explanation:
নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? সঠিক উত্তর সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো - মন্দ দিকগুলো মানুষের আচরণেরই দুটি রুপ। এগুলাে আলোচনা পাশাপাশি নীতিবিদ্যা এসব সম্পর্কে সমালোচনা ও করে থাকে।
" আইনের চোখে সব নাগরিক সমান।"----বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
Correct Answer:
খ: ধারা ২৭
Explanation:
" আইনের চোখে সব নাগরিক সমান।"----বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? সঠিক উত্তর ধারা ২৭ "আইনের চোখে সব নাগরিক সমান" ধারা টি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ২৭ তম ধারাতে রয়েছে, যেখানে নাগরিক অধিকারের বিষয়গুলো নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
Correct Answer:
খ: সুশাসনের অর্থনৈতিক দিক
Explanation:
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে? সঠিক উত্তর সুশাসনের অর্থনৈতিক দিক জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা। আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক আয় ১.২৫ ডলারের উপর করতে হেব দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য। আর এজন্যই MDG - এর লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয়।
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
Correct Answer:
গ: সুশাসনের
Explanation:
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? সঠিক উত্তর সুশাসনের সুশাসন একটি আপেক্ষিক ইস্যু। সমাজে বা রাষ্ট্রে সুশাসন আছে কি - না তা বোঝা যায় প্রশাসনিক দুর্নীতির অবস্থা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা গণমাধ্যমের ভূমিকা। তবে উপর্যুক্ত বিষয়গুলো গণমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোকে জনমত সৃষ্টির মাধ্যমে সুশাসনকে সুসংহত করে।
Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
Correct Answer:
ক: টেকসই উন্নয়ন
Explanation:
Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? সঠিক উত্তর টেকসই উন্নয়ন ২০০২ সালের ২৬ আগস্ট থেকে ০৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে Johannesburg Plan Implementation সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়ন বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়।
নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় ---
Correct Answer:
ঘ: উপরের তিনটিই সঠিক
Explanation:
নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় --- সঠিক উত্তর উপরের তিনটিই সঠিক নৈতিক আচরণবিধি (Code of ethics ) বলতে বুঝায় কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কর্মকর্তা, কর্মচারীদের পেশাগত দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যের পরিচিতি ও প্রযোজ্য নিয়মনীতি। বাস্তবতার নিরিখে সকল প্রতিষ্ঠানের নৈতিক আচরণবিধি এক নাও হতে পারে। তাই সঠিক উত্তরটি হবে (ঘ) ।
ব্যক্তিগত মূল্যবোধ লালন করে ----
Correct Answer:
ঘ: স্বাধীনতার মূল্যবোধকে
Explanation:
ব্যক্তিগত মূল্যবোধ লালন করে ---- সঠিক উত্তর স্বাধীনতার মূল্যবোধকে ব্যক্তিগত মূল্যবোধ হলো ব্যক্তির স্বতন্ত্র মূল্যবোধ। এই মূল্যবোধ ব্যক্তির স্বাধীনতাকে পালন করা হয়। যদি ও নির্দিষ্ট কোনো গোষ্ঠী, সংস্কৃতি , ধর্ম রাজনৈতিক দল, পরিবার , বন্ধু - বান্ধব, জাতীয়তা , ইতিহাস প্রভৃতি ব্যক্তিগত মূল্যবোধ গঠনে সাহায্য করে। তথাপি সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজস্ব অর্জিত জ্ঞান ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ব্যক্তি ব্যক্তিগত মূল্যবোধ মূল্যবোধের প্রধান পার্থক্য হলো ব্যক্তির স্বাধীনতা বা স্বকীয়তা । তাই সমাজের এক এক ব্যক্তির মূল্যবোধ এক এক রকম ।
সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে -----
Correct Answer:
খ: আস্থার সম্পর্ক গড়ে তোলে
Explanation:
সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে ----- সঠিক উত্তর আস্থার সম্পর্ক গড়ে তোলে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের , সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়। সম্পর্ক হতে পারে কয়েক ধরনের। তবে যেহেতু প্রশাসকের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা , বাক স্বাধীনতা , বিচার বিভাগের স্বাধীনতা , আইনের অনুশাসন প্রভৃতি ছাড়া একটি দেশের সুশাসন ভাবা যায় না , তাই সুশসান ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে আস্থায় সম্পর্ক গড়ে উঠে। এই আস্থার সম্পর্ক যত শক্তিশালী হবে, সুশাসন তত মজবুত হবে।
মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে ---
Correct Answer:
খ: সামাজিক অবক্ষয় রোধ করা
Explanation:
মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে --- সঠিক উত্তর সামাজিক অবক্ষয় রোধ করা যে চিন্তাভাবনা, লক্ষ্য , উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলে।এই মূল্যবোধ শিক্ষার প্রধান লক্ষ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা।
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো ----
Correct Answer:
ঘ: জনকল্যাণ
Explanation:
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো ---- সঠিক উত্তর জনকল্যাণ একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হলো সততা ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি । তবে সবগুলো জনক্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণ - ই হবে একজন জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ।
' Power : A New Social Analysis' গ্রন্থটি কার লেখা?
Correct Answer:
ঘ: রাসেল
Explanation:
' Power : A New Social Analysis' গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর রাসেল 'Power: A New Social Analysis ' হলো দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি বিখ্যাত গ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৩০ সালে। এই গ্রন্থে তিনি যুক্তি দেখিয়েছেন মানুষের সর্বশেষ ও সর্বোচ্চ লক্ষ্য হলো ক্ষমতা ।
' সুবর্ণ মধ্যক' হলো ----
Correct Answer:
খ: দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
Explanation:
' সুবর্ণ মধ্যক' হলো ---- সঠিক উত্তর দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা 'সুবর্ণ মধ্যক' হলো একটি দার্শনিক পরিশব্দ। ইংরেজিতে এটি হলো Golden Mean । এরিস্টিটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক (Golden mean ) বলেছেন। যেমন - একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব। এই দুই অবস্থার মাঝামাঝিটি হলো 'সুবর্ণ মধ্যক' ।
সুশাসনের পূর্বশর্ত হচ্ছে ---
Correct Answer:
খ: অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
Explanation:
সুশাসনের পূর্বশর্ত হচ্ছে --- সঠিক উত্তর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সুশাসনের পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভবপর হয় না। প্রশ্নের (ক) ও (গ) নং অপশন নং এ থাকায় সঠিক উত্তর হবে (খ) । ঘ নং অপশনটি যদি ভিন্ন কিছু নয় , কিন্তু আইকিউ বিবেচনায় সেটি ভুল হবে।
একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
Correct Answer:
খ: নৈতিকতা
Explanation:
একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? সঠিক উত্তর নৈতিকতা একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। নৈতিকতা (Ethics ) একটি ব্যাপক ধারণা, যা মানুষের বাহ্যিক আচরণের পাশাপাশি মানব চিন্তাকে ও নিয়ন্ত্রণ করে। আর দায়িত্বশীলতা, দক্ষতা, সরলতা, কর্বত্যপরায়ণতা, ন্যায়নিষ্ঠা প্রভৃতি নৈতিকতা থেকেই উদ্ভূত।
নৈতিকভাবে বলা হয় মানবজীবনের----
Correct Answer:
গ: নৈতিক আদর্শ
Explanation:
নৈতিকভাবে বলা হয় মানবজীবনের---- সঠিক উত্তর নৈতিক আদর্শ ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব। শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। ভালো - মন্দ আচরণ, স্বচ্ছতা , সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষ গুণ হলো নৈতিকতা। প্রত্যেক ব্যক্তিই আইন বা অন্যান্য বিষয়ের উপর একে প্রাধান্য দেয়। তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
Correct Answer:
ঘ: ৯টি
Explanation:
UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? সঠিক উত্তর ৯টি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সুশাসন নিশ্চিকরণে ৯টি উপাদান উল্লেখ করেছে। জাতিসংঘের বিশেষায়িত এই উন্নয়ন সংস্থাটি ১৯৯৭ সালে ' Governance for Sustainable Human Development ' নামক কৌশলপত্রে প্রথম সুশাসনের সংজ্ঞা প্রদান করে। UNDP তার গবেষণায় সুশাসনের ৯ টি উপাদান চিহ্নিত করে। যথা : ১. সমঅংশীদারিত্ব (Participation ) , ২. আইনের শাসন (Rule of Law), ৩. স্বচ্ছতা (Transparency), ৪. সংবেদনশীলতা (Responsiveness), ৫. সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য ( Consensus Orientation) , ৬. সমতা ও ন্যায্যতা ( Equity), ৭. কার্যকারিতা ও দক্ষতা (Effectiveness & Efficiency), ৮. জবাবদিহিতা (Accountability), ৯. কৌশলগত লক্ষ্য (Strategic Vision) উল্লেখ্য, সুশাসন নিশ্চতকরণে জাতিসংঘ (UN) ৮টি , বিশ্বব্যাংক (WB) ৪ টি এবং এডিবি (ADB) ও আইডিএ (IDA) ৬টি করে উপাদানের উল্লেখ করেছে।
নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
Correct Answer:
ক: সততা ও নিষ্ঠা
Explanation:
নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সঠিক উত্তর সততা ও নিষ্ঠা নৈতিকতা একটি ব্যাপকু অর্থবোধক বিষয় সমাজের প্রথা, আদর্শ ধর্ম ও ন্যায়বোধ থেকে নৈতিকতার জন্ম। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। নৈতিক শক্তির মূল প্রেরণা আসে ব্যক্তির সততা ও নিষ্ঠা থেকে। আর কর্তব্য পরায়ণতা সততা ও নিষ্ঠার মধ্যে অঙ্গীভূত । অপরপক্ষে, প্রদত্ত সম্ভব্য উত্তরগুলোর মধ্যে উদারতা এবং মায়া ও মমতা মানবীয় গুণাবলির অন্তর্ভুক্ত।
"সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়" ---উক্তিটি কার?
Correct Answer:
গ: ম্যাককরনী
Explanation:
"সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়" ---উক্তিটি কার? সঠিক উত্তর ম্যাককরনী সুশাসনকে বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করে ম্যাককরনী (Mac Corney) । তার মতে, 'সুশাসন বল রাষ্ট্রের সাথে সুশীল সমাজের , সরকারের সাথে শান্তি জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায় (Good Governance is the relationship between civil society and the state, between government and governed , the ruler and ruled)।
সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
Correct Answer:
খ: সৃজনশীলতা
Explanation:
সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? সঠিক উত্তর সৃজনশীলতা সুশাসন প্রতিষ্ঠায় সরকারি সিদ্ধান্ত প্রণয়নে প্রশাসনের জবাবদিহিতা, নিরপেক্ষতা ও বিশ্বস্ততা অপরিহার্য বিষয়। এক্ষেত্রে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ নয়। সৃজশীলতা এক্ষেত্রে গৌণ বিষয়।
কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
Correct Answer:
গ: সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
Explanation:
কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? সঠিক উত্তর সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ ন্যায়পরায়ণতা ও সামাজিক ন্যায়বিচারের অর্থ হচ্ছে ধর্ম - বর্ণ, নারী - পুরুষ , ধনী - নির্ধন নির্বিশেষে সকলকে একই মানদণ্ডে বিচার করা। আইনের দৃষ্টিতে সমাজে বসবাসরত সকল মানুষ সমান এটিই ন্যায়পরায়ণতার মূলণীতি। এ (গ) তথা 'সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ'ই সামঞ্জস্যপূর্ণ । অন্য উত্তরগুলো ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতির সাথে সম্পর্কিত।
সুশাসনের পথে অন্তরায় ----
Correct Answer:
গ: স্বজনপ্রীতি
Explanation:
সুশাসনের পথে অন্তরায় ---- সঠিক উত্তর স্বজনপ্রীতি সুশাসনের অন্তরায়গুলো হলো - স্বজনপ্রীতি, দুর্নীতি , অনিয়ম ইত্যাদি। অন্যদিকে আইনের শাসন, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা হলো সুশাসনের বৈশিষ্ট্য।
আমাদের চিরন্তর মূল্যবোধ কোনটি?
Correct Answer:
ক: সত্য ও ন্যায়
Explanation:
আমাদের চিরন্তর মূল্যবোধ কোনটি? সঠিক উত্তর সত্য ও ন্যায় মূল্যবোধ মানুষের জীবনারণের অংশ । মূল্যবোধ কোনো সমাজেই লিপিবদ্ধ থাকে না। দীর্ঘ অনুশীলনের পর গ্রহণ - বর্জন প্রক্রিয়ায় সঠিক, উচিত, নৈতিক ও সমাজের কাঙ্কিত বিষয়গুলোকে ভিত্তি করে মানুষের মূল্যবোধ গড়ে ওঠে। সত্য ও ন্যায়, ভালো - মন্দ, ঠিক - বেঠিক, কাঙ্কিত বিষয়গুলোকে ভিত্তি করে মানুষের মূল্যবোধ গড়ে ওঠে। সত্য ও ন্যায়, ভালো - মন্দ ,ঠিক - বেঠিক, কাঙ্কিত - অনাকাঙ্কিত ইত্যাদি বিষয়গুলোকে মূল্যবোধের ভিত্তি ধরা হয়। সুতরাং সত্য ও ন্যায় নিষ্ঠা মানুষের চিরন্তন মূল্যবোধের একটি । পক্ষান্তরে, সার্থকতা শঠতা ও অসহিষ্ণুতা সুস্থ মূল্যবোধের সাথে সাংঘর্ষিক।
সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
Correct Answer:
গ: নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
Explanation:
সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? সঠিক উত্তর নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা সরকারি চাকরিতে (Civil Service ) যুক্ত কর্মকান্ড কর্মচারীরা প্রজাতন্ত্রের সেবক। সরকারি চাকরিতে প্রজাতন্ত্রের কর্মচারীরা সবসময় নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকেন। আর তাদের সততা মাপকাঠি হচ্ছে নিমোর্হ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা।
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো----
Correct Answer:
ক: সুশাসন
Explanation:
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো---- সঠিক উত্তর সুশাসন জনগন, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। সুশাসন একটি ব্যাপক অর্থবোধক বিষয় আইনের শাসন সুশাসনের - ই অংশ । যে শাসনব্যবস্থা স্বচ্ছতা, জবাবদিহিতা , আইনের শাসন, প্রশাসনের বৈধতা, বাক স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় তাকে সুশাসন বলে।
নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?
Correct Answer:
ঘ: শাসন প্রক্রিয়া ও উন্নয়ন
Explanation:
নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? সঠিক উত্তর শাসন প্রক্রিয়া ও উন্নয়ন বিশ্বব্যাংকের ১৯৮৯ সালে প্রকাশিত প্রতিবেদন 'Sub - Saharan Africa : From Crisis to Sustainable Growth' - এ Good Governance বা সুশাসন প্রত্যয়টির প্রথম ব্যবহার করেন। তবে ১৯৯২ সালে প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণা পত্র Governance and Development বা শাসন প্রক্রিয়া এবং উন্নয়নের মাধ্যমে সুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন।
গোল্ডেন মিন (Golden Mean) হলো--
Correct Answer:
খ: দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
Explanation:
গোল্ডেন মিন (Golden Mean) হলো-- সঠিক উত্তর দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা গোল্ডেন মিন (Golden Mean ) বা সুবর্ণ মধ্যক একটি দার্শনিক পরিশব্দ, যার মাধ্যমে গ্রিক দার্শনিক এরস্টিটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে বুঝিয়েছেন। যেমন একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো গোল্ডেন মিন।