term variation MCQs
Showing 50 questions (Total: 149)
”পদ্মরাগ” উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: বেগম রোকেয়া
Explanation:
”পদ্মরাগ” উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর বেগম রোকেয়া ”পদ্মরাগ” উপন্যাসটির রচয়িতা বেগম রোকেয়া। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
”পদ্মগোখরা” গল্পটির রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
”পদ্মগোখরা” গল্পটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের "শিউলিমালা" গল্পগ্রন্থের একটি অন্যতম গল্প "পদ্ম - গোখরো। এ গল্পের আরো কয়েকটি গল্প হলো - জিনের বাদশা, অগ্নি গিরি, শিউলিমালা। সঠিক উত্তর - কাজী নজরুল ইসলাম।
”এ এক বিরাট সত্য” এখানে “সত্য” কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
”এ এক বিরাট সত্য” এখানে “সত্য” কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর বিশেষ্য পদ প্রধানত দুই প্রকার। সব্যয় পদ ও অব্যয় পদ। সব্যয় পদ চার প্রকার - বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। এ এক বিরাট সত্য - এ বাক্যে 'সত্য' বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হয়েছে।
আপন ভালো সবাই চায় - এখানে 'ভালো' কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
আপন ভালো সবাই চায় - এখানে 'ভালো' কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য গুণবাচক বিশেষ্য : যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: আপন ভালো সবাই চায়। এখানে "ভালো" গুণবাচক বিশেষ্য।
প্রাতিপদিক কী?
Correct Answer:
গ: বিভক্তিহীন নাম শব্দ
Explanation:
প্রাতিপদিক কী? সঠিক উত্তর বিভক্তিহীন নাম শব্দ বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। প্রাতিপদিক : বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাকেই প্রাতিপদিক বলে। যেমন - ‘হাত’। এই নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি নেই। এর সঙ্গে ‘আ’ যুক্ত করে নতুন শব্দ ‘হাতা’ তৈরি করা যেতে পারে। এটিও একটি নাম শব্দ। আবার এর সঙ্গে ‘অল’ শব্দাংশ যুক্ত করে ‘হাতল’ আরেকটি নামশব্দ তৈরি করা যেতে পারে।
'তিনটি বছর' এখানে 'তিনটি' কোন পদ?
Correct Answer:
খ: বিশেষণ
Explanation:
'তিনটি বছর' এখানে 'তিনটি' কোন পদ? সঠিক উত্তর বিশেষণ 'তিনটি বছর' এখানে 'তিনটি' বিশেষণ পদ। যে পদ বাক্যের অন্য কোন পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। অর্থাৎ, বিশেষণ পদ অন্য কোন পদ সম্পর্কে তথ্য বা ধারণা প্রকাশ করে, বা অন্য পদকে বিশেষায়িত করে।
'ভানু সিংহ ঠাকুরের পদাবলী' -এর রচয়িতা -
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ভানু সিংহ ঠাকুরের পদাবলী' -এর রচয়িতা - সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'ভানু সিংহ ঠাকুরের পদাবলী' - এর রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ ঠাকুর " ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতাগুলি রচনার ইতিহাস পরবর্তীকালে জীবনস্মৃতি গ্রন্থের ভানুসিংহের কবিতা অধ্যায় বিবৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
”পদ্মা নদীর মাঝিতে” কোন চরিত্রটি নেই?
Correct Answer:
ঘ: বাসু
Explanation:
”পদ্মা নদীর মাঝিতে” কোন চরিত্রটি নেই? সঠিক উত্তর বাসু কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস - পদ্মা নদীর মাঝি। উপন্যাসটিতে জেলে জীবনের সুখ - দুঃখ বর্ণনা করা হয়েছে। উল্লেখযোগ্য চরিত্র হলো - কুবের, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া ইত্যাদি।
”পদ্মরাগ” লিখেছেন-
Correct Answer:
খ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
”পদ্মরাগ” লিখেছেন- সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন মুস্লিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপ্ন্যাস ‘পদ্মরাগ’। এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ মতিচুর, অবরোধবাসিনী,
’পদ’ বলতে কি বোঝায়?
Correct Answer:
ঘ: বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
Explanation:
’পদ’ বলতে কি বোঝায়? সঠিক উত্তর বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু ’পদ’ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। পদের প্রকারভেদ : পদ প্রধানত ২ প্রকার - সব্যয় পদ ও অব্যয় পদ। সব্যয় পদ আবার ৪ প্রকার - বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। অর্থাৎ, পদ মোট ৫ প্রকার - ১. বিশেষ্য, ২. বিশেষণ, ৩. সর্বনাম, ৪. ক্রিয়া, ৫. অব্যয়।
শৈত্য শব্দের বিশেষন পদ কোনটি?
Correct Answer:
ক: শীতার্ত
Explanation:
শৈত্য শব্দের বিশেষন পদ কোনটি? সঠিক উত্তর শীতার্ত ব্যাখাঃ প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক বানান "শীতার্ত " যা একটি বিশেষন পদ। শীত ও শীততাপ শব্দ দুটি বিশেষ্য।
প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার ?
Correct Answer:
ক: ৬.১৫কিমি
Explanation:
প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার ? সঠিক উত্তর ৬.১৫কিমি প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫কিমি। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরিয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ - পশ্চিম অংশের সাথে উত্তর - পূর্ব অংশের সংযোগ ঘটবে। পদ্মা - ব্রহ্মপুত্র - মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে, ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে।
’নিশীত রাতে বাঁজছে বাঁশি’ এখানে নিশীথ কোন পদ?
Correct Answer:
গ: বিশেষ্যের বিশেষণ
ক্রিয়া পদের মূল অংশ কে কি বলে?
Correct Answer:
গ: ধাতু
Explanation:
ক্রিয়া পদের মূল অংশ কে কি বলে? সঠিক উত্তর ধাতু ক্রিয়া পদের মূল অংশ কে ধাতু বলে। যে ক্ষুদ্রতম ধ্বনি - সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে। যেমন - 'করা' ক্রিয়ার মূল 'কর্' একটি ধাতু। ধাতু নির্দেশ করতে ব্যবহৃত চিহ্নটিকে (√)করণী বলে।
'উপজেলা' সমস্ত পদটির 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: সাদৃশ্য
’বেলাকে অতিক্রান্ত’ পদের অর্থ কি?
Correct Answer:
ক: অবেলা
Explanation:
’বেলাকে অতিক্রান্ত’ পদের অর্থ কি? সঠিক উত্তর অবেলা বেলাকে অতিক্রান্ত - অবেলা। দিবস ও রজনীর সন্ধিক্ষণ - গোধুলি। বেলা ভূমিকে অতিক্রম - উদ্বেল। তাই সঠিক উত্তর:অবেলা।
’ভানুসিংহ ঠাকুরের পদাবলী” কার লেখা?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
’ভানুসিংহ ঠাকুরের পদাবলী” কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ১০ - ১১ নভেম্বর ২০১১ মালদ্বীপের আদ্দু সিটিতে অনুষ্ঠিত হয় ১৭তম সার্ক সন্মেলন। ১৮তম সার্ক শীর্ষ সন্মেলন অনুষ্ঠিত হয় ২৬ - ২৭ নভেম্বর ২০১৪ নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
সাধুভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগের পরিবর্তন ঘটে?
Correct Answer:
খ: সর্বনাম ও ক্রিয়া
Explanation:
সাধুভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগের পরিবর্তন ঘটে? সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল, অন্যদিকে চলিত রীতি তদ্ভব শব্দবহুল, সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজ রূপ লাভ করে।
’নিশীথ রাতে বাজছে বাঁশি’ এখানে নিশীথ কোন পদ?
Correct Answer:
গ: বিশেষ্যের বিশেষণ
Explanation:
’নিশীথ রাতে বাজছে বাঁশি’ এখানে নিশীথ কোন পদ? সঠিক উত্তর বিশেষ্যের বিশেষণ বৃষ্টির জল এর এক কথায় প্রকাশ - শীকর।
’পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে :
Correct Answer:
গ: পেরিয়ে
Explanation:
’পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে : সঠিক উত্তর পেরিয়ে সাধুভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।আর চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত বা পরিবর্তিত হয়ে সহজতর রূপ লাভ করে।যেমন: সাধু রীতি - চলিত রীতি পার হয়ে - পেরিয়ে
অংশাংশি শব্দটি কোন পদের?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
অংশাংশি শব্দটি কোন পদের? সঠিক উত্তর বিশেষ্য অংশাংশি - [বিশেষ্য পদ] যথাযথ ভাগকরণ ভাগাভাগি।
হনহন শব্দটি কোন পদের?
Correct Answer:
ঘ: অব্যয়
Explanation:
হনহন শব্দটি কোন পদের? সঠিক উত্তর অব্যয় বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি-বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনোভাবে পরিবর্তন হয় না, সেসকল পদকে অব্যয় বলে।আর, যে অব্যয় ধ্বনির অনুকরণে গড়ে ওঠে, তাকে ধনাত্মক অব্যয় বলা হয়। বাংলা ভাষার অন্যতম বৈশিষ্ট্য হল ধ্বন্যাত্মক অব্যয়ের ব্যবহার। কতকগুলি ধ্বন্যাত্মক অব্যয় বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট। যেমন:- দুমদাম (পতনের শব্দ), ঝমঝম (বৃষ্টির শব্দ), ঘেউঘেউ (কুকুরের ডাক) ইত্যাদি। আরো আছে কুচকুচে, খটোমটো, হনহন, বিড়বিড়' প্রভৃতি।
সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
Correct Answer:
ক: সর্বনাম ও ক্রিয়া
Explanation:
সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরুপ ব্যবহৃত হয়। যেমন - করিয়া, হইতেছে; এর চলিত রুপ - করে> করিয়া, হচ্ছে> হইতেছে। সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরুপ ব্যবহৃত হয়। যেমন - তাহার, যাহাদের; এর চলিত রুপ - তার> তাহার, যাদের> যাহাদের।
’ব্রজবুলি’ -তে কোন কবি পদাবলি রচনা করেন?
Correct Answer:
গ: বিদ্যাপতি
Explanation:
’ব্রজবুলি’ -তে কোন কবি পদাবলি রচনা করেন? সঠিক উত্তর বিদ্যাপতি বিদ্যাপতি মিথিলার সীতালার সীতাময়ী মহকুমার বিসফি গ্রামে আনুমানিক ১৩৮০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি মৈথিলী, অবহটঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন। ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক পদ তার শ্রেষ্ঠ কীর্তি।
’পদ্মরাগ’ লিখেছেন-
Correct Answer:
গ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
’পদ্মরাগ’ লিখেছেন- সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন ’পদ্মরাগ’ লিখেছেন - রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
ক্রিয়া পদের মূল অংশটি কি ?
Correct Answer:
খ: ধাতু
সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদযুগলের পরিবর্তন ঘটে?
Correct Answer:
ক: সর্বনাম ও ক্রিয়া
Explanation:
সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদযুগলের পরিবর্তন ঘটে? সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া ব্যাখাঃ সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। যা চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। সুতারং সাধু ভাষা থেকে চলিত ভাষার লিখতে সর্বনাম ও ক্রিয়াপদ যুগলের পরিবর্তন ঘটে।
পদাবলী কে লিখেছেন?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবু জাফর সামসুদ্দিন
Explanation:
'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর আবু জাফর সামসুদ্দিন "পদ্মা মেঘনা যমুনা " - উপন্যাসটির রচয়িতা আবু জাফর শামসুদ্দীন। আবু জাফর শামসুদ্দীন ছিলেন একজন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তিনি একুশে পদক লাভ করেন। তার রচিত " পদ্মা মেঘনা যমুনা " অনন্য উপন্যাস। এটি ১৯৭৪ সালে প্রকাশিত হয়।
'পুনরায় জীবনপ্রাপ্ত'--এর সংকুচিত পদ কোনটি?
Correct Answer:
ঘ: দ্বিজ
Explanation:
'পুনরায় জীবনপ্রাপ্ত'--এর সংকুচিত পদ কোনটি? সঠিক উত্তর দ্বিজ জসীম উদ্দীন রচিত রাখালী কাব্যেগ্রন্থের কবর কবিতার পঙক্তিঃ বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলীর গাঁ।
'পদ্মাবতী'--একটি
Correct Answer:
ক: অনুবাদ গ্রন্থ
Explanation:
'পদ্মাবতী'--একটি সঠিক উত্তর অনুবাদ গ্রন্থ মালিক মুহম্মদ জায়সীর হিন্দি " পদুমাবৎ" এর অনুবাদ করেন আলাওল " পদ্মাবতী " নামে।
শব্দের পদ হতে হলে এতে যোগ করার প্রয়োজন হয় ---
Correct Answer:
খ: বিভক্তি
সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কি চিহ্ন বসে ---
Correct Answer:
ঘ: কমা
'যতদিন রবে পদ্ম-মেঘনা-গৌরী-যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান' ----এর অমর চরণ দুটি কে লিখেছেন?
Correct Answer:
ক: অন্নদাশঙ্কর রায়
Explanation:
'যতদিন রবে পদ্ম-মেঘনা-গৌরী-যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান' ----এর অমর চরণ দুটি কে লিখেছেন? সঠিক উত্তর অন্নদাশঙ্কর রায় অন্নদাশঙ্কর রায় রচিত " জয় মুজিবুর রহমান " কবিতার বিখ্যাত চরণ - " যতদিন রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা বহমান / ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান "।
লাজ শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
পূণ্যে মতি হোক। পূণ্যে কোন পদ ?
Correct Answer:
খ: বিশেষ্য
Explanation:
পূণ্যে মতি হোক। পূণ্যে কোন পদ ? সঠিক উত্তর বিশেষ্য পূণ্যো শব্দটি গুণবাচক বিশেষ্য হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমনঃ সুখ, দুঃখ, পাপ, পূণ্য ইত্যাদি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর- এখানে টাপুর টুপর কোন পদ?
Correct Answer:
খ: অব্যয়
Explanation:
বৃষ্টি পড়ে টাপুর টুপুর- এখানে টাপুর টুপর কোন পদ? সঠিক উত্তর অব্যয় অনুকার অব্যয়ঃ যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ, বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার অব্যয় বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগ হয় যেমনঃ কল কল , কুট কুট, কড় কড়, টাপুর টুপুর, ইত্যাদি
ক্রিয়া পদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে ?
Correct Answer:
খ: কারক
Explanation:
ক্রিয়া পদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে ? সঠিক উত্তর কারক ক্রিয়াপদের সাথে সম্পর্কয়ুক্ত পদকে বলে কারক। পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের একপদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি পরিবর্তিত হয়ে এক ধ্বনিতে রুপান্তরকে সন্ধি বলে।
আমরা - শব্দটি কোন পদ ?
Correct Answer:
গ: সর্বনাম
লাজ শব্দটি কোন পদ ?
Correct Answer:
ক: বিশেষ্য
এ যে আমাদের চেনা লোক - চেনা কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
Explanation:
এ যে আমাদের চেনা লোক - চেনা কোন পদ? সঠিক উত্তর বিশেষণ যে শব্দ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন— চলন্ত গাড়ি, এ যে আমার চেনা লােক।
'গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত' এখানে 'নিশীথে' কোন পদ ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত' এখানে 'নিশীথে' কোন পদ ? সঠিক উত্তর বিশেষ্য পদ প্রধানত দুই প্রকার। যথা : সব্যয় পদ ও অব্যয় পদ। সব্যয় পদ চার প্রকার। যথা : বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত’ - এ বাক্যে 'নিশীথে' বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হয়েছে ।
বুদ্ধিমান আর এর বিশেষ্য পদ কোনটি?
Correct Answer:
ক: বুদ্ধি
Explanation:
বুদ্ধিমান আর এর বিশেষ্য পদ কোনটি? সঠিক উত্তর বুদ্ধি বুদ্ধিমান বিশেষণ পদ। বুদ্ধিমানের বিশেষ্য পদ হলো বুদ্ধি।
Brevity is the soul of wit- পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ -
Correct Answer:
খ: মানিকের খানিক ভাল
Explanation:
Brevity is the soul of wit- পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ - সঠিক উত্তর মানিকের খানিক ভাল মানিকের খানিক ভালো ।Brevity is the soul of wit .A few qualified things are preferable to a lot of unqualified things.
পদাবলীর রচয়িতা -
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
পদাবলীর রচয়িতা - সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলীর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ব্রজবুলি ভাষায় রচনা করেন ভানু সিংহ ঠাকুরে পদাবলী।
'পদ্মরাগ' কর রচনা ?
Correct Answer:
ঘ: বেগম রোকেয়া
Explanation:
'পদ্মরাগ' কর রচনা ? সঠিক উত্তর বেগম রোকেয়া 'পদ্মরাগ' বেগম রোকেয়ার একটি উপন্যাস।
সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেলো___ পদটির রচিয়তা কে??
Correct Answer:
ক: ঞ্যানদাশ
Explanation:
সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেলো___ পদটির রচিয়তা কে?? সঠিক উত্তর ঞ্যানদাশ জ্ঞানদাস (শ্রীমঙ্গল, মঙ্গল ঠাকুর বা মদনমঙ্গলা নামেও পরিচিত ছিলেন) একজন মধ্যযুগীয় বাংলা কবি। তার জন্ম সিউড়ী ও কাটোয়ার অন্তর্বর্তী কাঁদরা নামক গ্রামে মঙ্গলাখ্য বিপ্রবংশে। তিনি ষোল শতকের পদাবলী সাহিত্যের একজন কবি। তার সুনাম চন্ডীদাস বা বিদ্যাপতির চেয়ে কোন অংশে কম নয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু - জ্ঞানদাস এর একটি বিখ্যাত কবিতা।
পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম-
Correct Answer:
গ: সমাস
Explanation:
পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম- সঠিক উত্তর সমাস পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম - সমাস। বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম + অস(ধাতু) + অ ।
কোনটি দুটি পদের বচন ভেদ হয়?
Correct Answer:
ক: বিশেষ্য ও সর্বনাম
Explanation:
কোনটি দুটি পদের বচন ভেদ হয়? সঠিক উত্তর বিশেষ্য ও সর্বনাম শুধু বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদে হয়। কোনো কোনো সময় টা, টি, খানা, খানি ইত্যাদি যোগ করে বিশেষ্যের একবচন নির্দেশ করা হয়। যেমন : গরুটা, বাছুরটা, কলমটা, খাতাখানা, বইখানি ইত্যাদি। বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কূল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়। সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত।
'এক যে ছিল রাজা'__ এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: অনির্দিষ্টতা অর্থে
Explanation:
'এক যে ছিল রাজা'__ এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অনির্দিষ্টতা অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার :১. এক, এক যে, গোটা ইত্যাদি শব্দযোগে পদের অনির্দিষ্টতাজ্ঞাপন করে। যেমন ‘এক দেশে এক রাজা ছিল’, ‘এক যে ছিল দেশ,’ গোটা রাজ্যে সুখ বিরাজ করল।২. ‘এক’ এর সাথে ‘টা’ টি যুক্ত হলে অনির্দিষ্টতা কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে ‘টা’ টি যুক্ত হলে নির্দিষ্টতা বুঝায়। যেমন : একটি দেশ, তিনটি টাকা।৩. উদ্দেশ্যহীনভাবেও ‘টা’ ‘টি’ যুক্ত হয়। যেমন : সারাটা বেলা - ,সারাটা দুপুর।৪. নির্দেশক সর্বনামের পরে ‘টা’ টি’ যুক্ত হলে সুনির্দিষ্টতা জ্ঞাপন করে। উদাহরণ: ওটি..., সেইটে... ইত্যাদি।৫. ‘গোটা’ বচনবাচক শব্দটির পূর্বে বসে। যেমন: গোটা দুই কমলা।৬. খানি/খানা ,, ,, পরে ,, । যেমন : গ্রামখানি, একখানা।৭. টাকা, টুকু, টুক, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা দুই - ই বুঝায়। পোয়াটাক দুধ দাও, সবটুকু দুধ খাও।