treaty MCQs
Showing 50 questions (Total: 581)
’ দ্যিুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দিব+লোক
'নায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: নৈ+ অক
Explanation:
'নায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নৈ+ অক ক্রিয়াপদ Home » সন্ধি | সন্ধি বিচ্ছেদ কাকে বলে, স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গসন্ধি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি সন্ধি | সন্ধি বিচ্ছেদ কাকে বলে, স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গসন্ধি by Bcs PreparationAugust 27, 20211723 SHARE1 সন্ধি পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল। যেমন আমি এখন চা আনতে যাই বাংলা ভাষার এই বাক্যটিকে সন্ধির সূত্র মনুযায়ী ‘আম্যেখন চানতে যাই বলা যায় না। তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে। সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি ব্যঞ্জনসন্ধি বিসর্গসন্ধি ১. স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। সূত্র ১: অ/আ + অ/আ = আ। যেমন – উত্তর + অধিকার = উত্তরাধিকার, আশা + অতীত = আশাতীত সূত্র - ২: ই/ঈইঈ = ঈ। যেমন – অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, পরি + ঈক্ষা = পরীক্ষা সূত্র - ৩: উ/উ + উ/ঊ = উ। যেমন – মরু + উদ্যান = মরূদ্যান সূত্র - ৪: অ/আ + ই/ঈ = এ। যেমন – শুভ + ইচ্ছা = শুভেচ্ছা সূত্র - ৫: অ/আ + উ/ঊ = ও। যেমন – সূর্য + উদয় = সূর্যোদয় সূত্র - ৬: অ/আ + ঋ = অর্। যেমন – মহা + ঋষি = মহর্ষি। সূত্র - ৭: অ/আ + ঋত = আর্। যেমন – শীত + ঋত = শীতার্ত সূত্র - ৮: অ/আ + এ/ঐ = ঐ। যেমন – জন + এক = জনৈক সূত্র - ৯: অ/আ + ও/ঔ = ঔ। যেমন – বন + ওষধি = বনৌষধি সূত্র - ১০: ই/ঈ + অন্য স্বর = য + স্বর। যেমন – প্রতি + এক = প্রত্যেক সূত্র - ১১: উ/উ + অন্য স্বর = বু + স্বর। যেমন – সু + অল্প = স্বল্প সূত্র - ১২: ঋ + অন্য স্বর = রূস্বর। পিতৃ + আলয় = পিত্রালয়। সূত্র - ১৩: এ + অন্য ঘর = অ + স্বর। যেমন – শে + অন = শয়ন সূত্র - ১৪: ঐ + অন্য স্বর = আয়ু + স্বর। যেমন – নৈ + অক = নায়ক সূত্র - ১৫: ও + অন্য স্বর = অবৃ + স্বর। যেমন – গাে + আদি = গবাদি সূত্র - ১৬: ঔ + অন্য স্বর = আবৃ + স্বর। যেমন – নৌ + ইক = নাবিক
ক্ষুধার্ত’ এর সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
খ: ক্ষুধা+ ঋত
'তন্বী' শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
গ: তনু+ঈ
’স্ঞ্চয়’এর সন্ধি বিচ্ছেদ কী/
Correct Answer:
খ: সম্+ চয়
মৃত্যুঞ্জয়’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?
Correct Answer:
খ: মৃত্যুম+জয়
"বিদ্বজ্জন" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বিদ্বৎ + জন
‘ঘ্রাণ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: ঘ্রা+অন
‘আশ্চর্য’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: আ+ চর্য
‘প্রাতরাশ’ শব্দের সন্ধি-
Correct Answer:
গ: প্রাতঃআশ
Explanation:
‘প্রাতরাশ’ শব্দের সন্ধি- সঠিক উত্তর প্রাতঃআশ অ - কারের পরস্থিত র্ - জাত বিসর্গ এর পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে "র" হয়।যেমন: প্রাতঃ + আশ = প্রাতঃরাশ।
দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দ্বীপ+ অয়ন
‘অক্ষ্যেহিনী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: সঠিক উত্তর নেই
Explanation:
‘অক্ষ্যেহিনী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সঠিক উত্তর নেই অক্ষ + ঊহিনী
পরীক্ষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
খ: পরি+ ঈক্ষা
‘উদ্যম’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-
Correct Answer:
গ: উৎ+যম
বাংলা সাহিত্যের যুগ সন্ধির কবি বলা হয় কাকে?
Correct Answer:
গ: ঈশ্বর চন্দ্র গুপ্ত
সন্ধির প্রধান কাজ কী?
Correct Answer:
ক: ধ্বনির পরিবর্তন
Explanation:
সন্ধির প্রধান কাজ কী? সঠিক উত্তর ধ্বনির পরিবর্তন পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধিতে পূর্বপদের বর্ণের সঙ্গে পরপদের প্রথম বর্ণের মিলন ঘটে। যেমন: বিদ্যা + আলয় = বিদ্যালয়, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। সন্ধির সাহায্যে শব্দ গঠনের পদ্ধতি: সন্ধির কাজ হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণ মিলিয়ে নতুন শব্দ গঠন করা।
নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি?
Correct Answer:
ক: স্বৈরণী
‘বিষাদসন্ধি’ কোন কর্মধারয় সমাস?
Correct Answer:
গ: রূপক
Explanation:
‘বিষাদসন্ধি’ কোন কর্মধারয় সমাস? সঠিক উত্তর রূপক রূপক কর্মধারয় এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।
‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
খ: জন+এক
Explanation:
‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ - সঠিক উত্তর জন+এক অ - কার বা আ - কারের পর এ - কার বা ঐ - কার থাকলে উভয়ে মিলে ঐ কার হয়। ঐ - কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন - জনৈক = জন + এক, হিতৈষী = হিত + এষী, মতৈক্য = মত + ঐক্য।
‘মাথায়’ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: মাথা+এ
Explanation:
‘মাথায়’ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মাথা+এ মাথায় শব্দের সন্ধিবিচ্ছেদ - মাথা + এ
‘স্বেচ্ছা’ এর সন্ধিবিচ্ছেদ কী?
Correct Answer:
ক: স্ব+ ইচ্ছা
অহরহ এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ঘ: অহঃ+অহ
‘ভাবুক’ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: ভৌ+ উক
Explanation:
‘ভাবুক’ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ভৌ+ উক ”ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ ভৌ + উক। এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন : ভৌ + উক = ভাবুক, গো + এষণা = গবেষণা ইত্যাদি।
‘শীতার্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: শীত+ঋত
Explanation:
‘শীতার্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর শীত+ঋত "শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ শীত + ঋত। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত।
`তৃষ্ণার্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: তৃষ্ণা +ঋত
Explanation:
`তৃষ্ণার্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর তৃষ্ণা +ঋত অ - কার বা আ কারের পর ' ঋত ' থাকলে অ, আ + ঋ উভয় মিলে ' আর' হয়। যেমন - তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত
নবোঢ়া’ এর সন্ধি বিচ্ছেদ করুন?
Correct Answer:
ক: নব+ ঊঢ়া
Explanation:
নবোঢ়া’ এর সন্ধি বিচ্ছেদ করুন? সঠিক উত্তর নব+ ঊঢ়া ‘অ/আ + উ/ঊ = ও হয়। যেমন: নবোঢ়া = নব + ঊড়া। প্রশ্নোত্তর = প্রশ্ন + উত্তর গঙ্গোর্মি = গঙ্গা + ঊর্মি
’চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
খ: চতুঃ পদ
Explanation:
’চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তর চতুঃ পদ 'চুতুষ্পদ' শব্দের সন্ধি - বিচ্ছেদ 'চতুঃ + পদ ' । এটি বিসর্গ সন্ধির নমুনা । এরুপ - ভ্রাতুষ্পুত্র ।
‘ইত্যাদি’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
ক: ইতি + আদি
Explanation:
‘ইত্যাদি’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর ইতি + আদি ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ - র জায়গায় য (য - ফলা, ্য) হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: অতি + অন্ত = অত্যন্ত প্রতি + অহ = প্রত্যহ অতি + অধিক = অত্যধিক আদি + অন্ত = আদ্যন্ত যদি + অপি = যদ্যপি পরি + অন্ত = পর্যন্ত ইতি + আদি = ইত্যাদি প্রতি + আশা = প্রত্যাশা
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
Correct Answer:
ক: গো+ অক্ষ = গবাক্ষ
Explanation:
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? সঠিক উত্তর গো+ অক্ষ = গবাক্ষ যে সন্ধি কোন নিয়ম অনুসরণ করেনা তাকে নিপাতন সন্ধি বলে।গবাক্ষ, মার্তন্ড, শুদ্ধোদন, অন্যান্য, প্রৌঢ়, কুলটা নিপাতনে সিদ্ধ সন্ধি।
’বাগাড়ম্বর’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: বাক+আড়ম্বর
‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি- বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: চলৎ+চিত্র
Explanation:
‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি- বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর চলৎ+চিত্র চলচ্চিত্র - শব্দের সন্ধি বিচ্ছেদ হল - চলৎ + চিত্র = চলচ্চিত্র। এটি ব্যঞ্জন সন্ধি সাধিত।
‘প্রত্যাবর্তন’ শব্দে সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: প্রতি+ আবর্তন
বাচস্পতি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: বাচঃ+পতি
‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: গৈ +অক
Explanation:
‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গৈ +অক “গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ গৈ + অক। এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয় আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। গৈ + অক = গায়ক, নৈ + অক = নায়ক ইত্যাদি।
‘গো+অক্ষ= গবাক্ষ’ একটি কোন ধরনের সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
ক: নিপাতনে সিদ্ধ
Explanation:
‘গো+অক্ষ= গবাক্ষ’ একটি কোন ধরনের সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি বা বিসর্গসন্ধির নিয়মগুলো মেনে চলে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়।
নিচের কোনটি ’অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
খ: অনু + এষণ
কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ
Correct Answer:
ঘ: ক্ষুধা+ঋত
‘গবেষণা’ এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
খ: গো + এষণা
‘ক্ষুধার্ত’ এর সন্ধি বিচ্ছেদ
Correct Answer:
খ: ক্ষুধা + ঋত
কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
গ: ক্ষুধা+ ঋত
রবীন্দ্র - এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: রবি + ইন্দ্র
’মোড়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: মুড় + অক
’দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: দিব্ + লোক
’পর্যালোচনা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: পরি+ আলোচনা
’ইত্যাদি’ এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: ইতি + আদি
’স্বৈর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
Correct Answer:
ঘ: স্ব + ঈর
’দূরবস্থা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
গ: দুঃ + অবস্থা
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
Correct Answer:
ক: মস্যাধার
Explanation:
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়? সঠিক উত্তর মস্যাধার যে সন্ধি ব্যাকরণর কোনো নিয়ম মানে না বা নিয়ম অনুসারে হয় না, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন: কুল + অটা= কুলটা, গো + অক্ষ = গবাক্ষ, অন্য + অন্য = অন্যান্য।
'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্ব
প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
Correct Answer:
ক: সমীভবন
Explanation:
প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে? সঠিক উত্তর সমীভবন শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি পৃথক ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের প্রভাবে বা উভয় উভয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে দুটি একই ব্যঞ্জনে পরিণত হয় অথবা উচ্চারণগত সমতা লাভ করে, তবে সেই ধ্বনি পরিবর্তন প্রক্রিয়াকে বলে সমীভবন। ব্যঞ্জনসন্ধি সাধারণত সমীভবনের মাধ্যমে হয়ে থাকে।