treaty MCQs
Showing 50 questions (Total: 581)
'দুর্গতি ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দুঃ + গতি
Explanation:
'দুর্গতি ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দুঃ + গতি পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি । যেমনঃ দুঃ + গতি = দুর্গতি । আরো কয়েকটি উদাহরণ হলো - দুঃ + যোগ = দুর্যোগ অহঃ + অহ = অহরহ মনঃ + রম + মনোরম
'মনীষা' শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
Correct Answer:
গ: মনস + ঈষা
Explanation:
'মনীষা' শব্দের সন্ধিবিচ্ছেদ কী? সঠিক উত্তর মনস + ঈষা 'মনীষা' শব্দের সন্ধিবিচ্ছেদ মনস + ঈষা। ‘অ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। আ + ঈ = এ মহা + ঈশ = মহেশ, রমা + ঈশ = রমেশ।
'গায়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
ক: গৈ +অক
Explanation:
'গায়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ - সঠিক উত্তর গৈ +অক গৈ + অক = গায়ক। এটি স্বরসন্ধি
কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ ?
Correct Answer:
ক: ক্ষুধা + ঋত
Explanation:
কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ ? সঠিক উত্তর ক্ষুধা + ঋত তৎসম স্বরসন্ধির ক্ষেত্রে অ - কার কিংবা আ - কারের পর 'ঋত' শব্দ থাকলে (অ,আ + ঋ) উভয়ে মিলে 'আর'হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ এবং পরবর্তী বর্ণে রেফ (র্) লেখা হয়। যেমন - অ + ঋ = আর - শীত + ঋত = শীতার্ত আ + ঋ = আর - ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত
'পশ্বাধম' শব্দটির সঠিক সন্ধি -বিচ্ছেদ কী?
Correct Answer:
ক: পশু + অধম
Explanation:
'পশ্বাধম' শব্দটির সঠিক সন্ধি -বিচ্ছেদ কী? সঠিক উত্তর পশু + অধম তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে উ - কার কিংবা ঊ - কারের পর উ উ ঊ ভিন্ন অন্য স্বর থাকলে, উ বা ঊ স্থানে ব - ফলা হয় এবং ব - ফলা লেখার সময় পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। মেযন - উ + অ = ব + অ - পশু + অধম = পশ্বাধম উ + অ = ব + আ - সু + আগত = স্বাগত উ + ই = ব + ই - অনু + ইত = অম্বিত উ + ঈ = ব + ঈ - তনু + ঈ = তম্বী উ + এ = ব + এ - অনু + এষণ = অম্বেষণ
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
Correct Answer:
ঘ: আশ্চর্য
Explanation:
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? সঠিক উত্তর আশ্চর্য কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয় । যেমন : আ + চর্য আশ্চর্য পর + পর পরস্পর বৃহৎ + পতি বৃহস্পতি এক + দশ একাদশ মনস + ঈষা মনীষা দিব + লোক দ্যুলোক পতৎ + অঞ্জলি পতঞ্জলি ষট্ + দশ ষোড়শ গো + পদ গোষ্পদ হরি + চন্দ্র হরিশ্চন্দ্র তৎ + কার তস্কর প্রায় + চিত্ত প্রায়শ্চিত্ত ।
'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: দিব্ + লোক
Explanation:
'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দিব্ + লোক এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ৷ দ্যুলোক শব্দের অর্থ আকাশ।
বাংলা সাহিত্যের 'যুগ সন্ধিক্ষণের ' কবি কে?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
বাংলা সাহিত্যের 'যুগ সন্ধিক্ষণের ' কবি কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের 'যুগ সন্ধিক্ষণের ' কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত (৬ মার্চ ১৮১২ - ২৩ জানুয়ারি ১৮৫৯) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক । তিনি সংবাদ প্রভাকর (বা 'সম্বাদ প্রভাকর') এর সম্পাদক। কিন্তু ব্যাপকার্থে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তাঁর হাত ধরেই বাংলা কবিতা জগত মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। তিনি "গুপ্ত কবি" নামেও পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তাঁর পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বর গুপ্তকে 'গুরু'পদে বরণ করেন। এছাড়া নানাবিধ পত্র - পত্রিকা সম্পাদনার কাজেও তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন।
বৃষ্টি এক সন্ধি -বিচ্ছেদ কী হবে?
Correct Answer:
ক: বৃষ্ +তি
Explanation:
বৃষ্টি এক সন্ধি -বিচ্ছেদ কী হবে? সঠিক উত্তর বৃষ্ +তি বৃষ্টি এক সন্ধি - বিচ্ছেদ বৃষ্ + তি। ‘ষ’ (মূর্ধণ্য ষ ধ্বনি) এর পরে অঘোষ দন্ত্য ধ্বনি (ত, থ) থাকলে সেগুলো অঘোষ মূর্ধণ্য ধ্বনি (ট, ঠ) হয়ে যায়। অর্থাৎ, ‘ষ’ এর পরে ‘ত/থ’ থাকলে সেগুলো যথাক্রমে ‘ট/ঠ’ হয়ে যায়। যেমন - কৃষ + তি = কৃষ্টি (ষ + ত = ষ + ট) ষষ + থ = ষষ্ঠ (ষ + থ = ষ + ঠ)
'কুহক' - শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: কুহকিনী
Explanation:
'কুহক' - শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর কুহকিনী শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প - বিস্তর সমতা লাভ করলে, তাকে বলা হয় সমীভবন। যেমন - জন্ম > জম্ম, কাঁদনা> কান্না।
'যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
'যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয়। ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৯০১ সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়নি। এই একশ (১৭৬০ - ১৮৬০) বছর কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র। ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেব - দেবীর কাহিনি বর্জন করে, ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করেন। তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য - বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা - বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে, তাঁকে 'খাঁটি বাঙালি কবি ' বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় তাঁকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন।
যুগসন্ধিক্ষণের কবি -
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
যুগসন্ধিক্ষণের কবি - সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহিত্যকর্মে মধ্যযুগের সাহিত্যের যেমন ছাপ আছে, সেই সাথে আধুনিক যুগের সাহিত্যের ছাপ একই সাথে পাওয়া যায় যদিও তিনি মধ্যযুগের কবি। দুইটা যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্চরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। একই সাথে তিনি মধ্যযুগের বাংলায় সাহিত্য রচনা করেছেন এবং আধুনিক বাংলা সাহিত্যের ছাপ তার কর্মে রেখে গেছেন তাই তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
'জগজ্জীবন' শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে?
Correct Answer:
ঘ: ত + জ =জ্জ
Explanation:
'জগজ্জীবন' শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে? সঠিক উত্তর ত + জ =জ্জ তৎসম ব্যঞ্জনসন্ধির ক্ষেত্র ত্ ও দ্ - এরপর জ্ ও ঝ্ থাকলে ত্ ও দ্ এর স্থানে জ্ হয়। যেমন : ত + জ = জ্জ - সৎ + জন = সজ্জন দ + জ = জ্জ - বিপদ + জাল = বিপজ্জাল ত + ঝ = জ্ঝ - কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা এরুপ : উৎ + জ্বল = উজ্জ্বল জগৎ + জীবন = জগজ্জীবন
'গবেষণা ' শব্দের সঠিক সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: গো + এষণা
Explanation:
'গবেষণা ' শব্দের সঠিক সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গো + এষণা তৎসম স্বরসন্ধির ক্ষেত্রে এ ,ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও ,ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন - এ + অ = অয়্ + অ নে + অন = নয়ন, ঐ + অ = আয়্ + অ নৈ + অক = নায়ক , ও + অ = অব্ + অ পো + অন = পবন, ঔ + অ = আব্ + অ পৌ + অক = পাবক ও + আ = অব্ + এ গো + এষণা = গবেষণা ও + ই অব্ + ই আব্ + ই নৌ + ইক = নাবিক ঔ + ই = আব্ + উ ভৌ + উক = ভাবুক
'উদ্যোগ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: উৎ + যোগ
Explanation:
'উদ্যোগ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর উৎ + যোগ তৎসম ব্যঞ্জনসন্ধির ক্ষেত্রে বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে, প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয় । যেমন ক্ + দ্ = গ্ + দ্ - বাক্ + দান = বাগদান ত্ + য = দ্ + য - উৎ + যোগ = উদ্যোগ ।
'তৃষ্ণার্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: তৃষ্ণা + ঋত
Explanation:
'তৃষ্ণার্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর তৃষ্ণা + ঋত বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে অ - কার কিংবা আ - কারের পর ‘ঋত’ শব্দ থাকলে (অ, আ + ঋ) উভয়ে মিলে ‘আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ এবং পরবর্তী বর্ণে রেফ লেখা হয় । যেমন : অ + ঋ = আর – শীত + ঋত = শীতার্ত আ + ঋ = আর - - - তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত ।
'তম্বী' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: তুনু + ঈ
Explanation:
'তম্বী' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর তুনু + ঈ উ - কার কিংবা ঊ - কারের পর উ - কার ও ঊ - কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্হানে ব - ফলা হয় এবং লেখার সময় ব - ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন - তনু + ঈ = তন্বী, অনু + ইত = অন্বিত, অনু + এষণ = অন্বেষণ।
তৃষ্ণার্ত এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: তৃষ্ণা + ঋত
Explanation:
তৃষ্ণার্ত এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর তৃষ্ণা + ঋত বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে অ - কার কিংবা আ - কারের পর ‘ঋত’ শব্দ থাকলে (অ , আ + ঋ) উভয়ে মিলে ‘আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ এবং পরবর্তী বর্ণে রেফ লেখা হয় । যেমন : অ + ঋ = আর – শীত + ঋত = শীতার্ত আ + ঋ = আর - - - তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত
'নিরন্ন' শব্দের সন্ধি -বিচ্ছেদ কী?
Correct Answer:
গ: নিঃ + অন্ন
Explanation:
'নিরন্ন' শব্দের সন্ধি -বিচ্ছেদ কী? সঠিক উত্তর নিঃ + অন্ন নিঃ + অন্ন = নিরন্ন শব্দটি বিসর্গ সন্ধি দ্বারা গঠিত। আরোও কয়েকটি গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধি : দুঃ + যোগ = দূর্যোগ, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ, নিঃ + রব = নীরব, নিঃ + ঠুর = নিষ্ঠুর।
'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি?
Correct Answer:
খ: মহা + ঋষি
Explanation:
'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি? সঠিক উত্তর মহা + ঋষি তৎসম স্বরসন্ধির ক্ষেত্রে অ - কার কিংবা আ - কারের পর ঋ - কার থাকলে, উভয়েই মিলে 'অর' হয় এবং তা রেফ (র্) রুপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয় । যেমন - অ + ঋ = অর্ - - - দেব + ঋষি = দেবর্ষি আ + ঋ = অর্ + মহা + ঋষি = মহর্ষি ।
'যুগসন্ধিকালের কবি' বলা হয় কাকে?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
'যুগসন্ধিকালের কবি' বলা হয় কাকে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয়। ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৮০১ সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হলেও বাংলা কাব্যসাহিত্যে ১৯৬১ সালে 'মেঘেনাদবধ' প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রকৃত অর্থে আধুনিকতা শুরু হয়নি। এই একশ (১৭৬০ - ১৮৬০) বছর কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র, এই সময়কে যুগসন্ধিক্ষণ বলা হয় । ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেব - দেবীর কাহিনি বর্জন করে ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করে দেশাত্মবোধ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠে। আবার তাঁর কবিতার কবিয়াল ও শায়েরদের রচনার ঢং, পয়ার ও ত্রিপদীর ব্যবহার ও লক্ষণীয় । তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য - বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা - বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে, তাকে 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় তাঁকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন।
'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচন বলা হয়-
Correct Answer:
ঘ: গোধূলি
Explanation:
'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচন বলা হয়- সঠিক উত্তর গোধূলি দিনের সায় (অবসান) ভাগ : সায়াহ্ন দিন ও রাতের সন্ধিক্ষণ : গোধূলি দিনের মধ্য ভাগ : মধ্যাহ্ন দিনের পূর্ব ভাগ : পূর্বাহ্ন দিনের অপর ভাগ : অপরাহ্ন
নিচের কোনটি 'ষড়ানন' শব্দের সন্ধিবিচ্ছদ?
Correct Answer:
গ: কোনোটিই নয়
Explanation:
নিচের কোনটি 'ষড়ানন' শব্দের সন্ধিবিচ্ছদ? সঠিক উত্তর কোনোটিই নয় তৎসম ব্যঞ্জনসন্ধির ক্ষেত্রে ক্, চ্ ,ট্, ত্, প্ এর পরে স্বরধ্বনি থাকলে, সেগুলোকে যথাক্রমে গ্ , জ্, ড্ (ড্) ,দ্ ব্ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি সাথে যুক্ত হয়।
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Correct Answer:
গ: ধ্বনিতত্ত্ব
'মহৌষধি' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: মহা +ওষধি
Explanation:
'মহৌষধি' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মহা +ওষধি বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে অ - কার কিংবা আ - কারের পর ও কার কিংবা ঔ - কার থাকলে, উভয়ে মিলে ঔ - কার হয়; ঔ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
‘নীরস’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: নিঃ + রস
Explanation:
‘নীরস’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নিঃ + রস ’ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গরের সঙ্গে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমনঃ নিঃ + রস = নীরস; নিঃ + রব = নীরব ইত্যাদি।
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
খ: ধ্বনিতত্ত্ব
Explanation:
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ঃ ধ্বনি, বর্ণ, সন্ধি, ণত্ব - ষত্ব বিধান।
'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দুঃ + গতি
Explanation:
'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দুঃ + গতি পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি । যেমনঃ দুঃ + গতি = দুর্গতি । আরো কয়েকটি উদাহরণ হলো - দুঃ + যোগ = দুর্যোগ অহঃ + অহ = অহরহ মনঃ + রম + মনোরম
‘সদ্যোজাত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: সদ্যঃ + জাত
Explanation:
‘সদ্যোজাত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সদ্যঃ + জাত অ - কারের পরস্থিত স্ + জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ ’য’ অন্তস্থ ‘ব’র’ল’হ’ থাকলে অ - কার ও স্ + জাত বিসর্গের উভয় স্থলে ও কার হয়। যেমনঃ তিরঃ ধান = তিরোধান, মনঃ + রম = মনোরম, মনঃ + হর = মনোহর, তপঃবন = তপোবন ইত্যাদি
দর্শনীয় শব্দের সঠিক সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দৃশ + অনীয়
Explanation:
দর্শনীয় শব্দের সঠিক সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দৃশ + অনীয় সংস্কৃত কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে অনীয় প্রত্যয় হয়।
সন্ধি শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: মিলন
Explanation:
সন্ধি শব্দের অর্থ কী? সঠিক উত্তর মিলন সন্ধি শব্দের অর্থ মিলন। আর দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুই দ্বনি পরিবর্তন হয়ে এক ধ্বনিতে রূপান্তরকে সন্ধি বলে।
'গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: গীত + অঞ্জলি
Explanation:
'গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গীত + অঞ্জলি "গীতাঞ্জলি" এর সন্ধিবিচ্ছেদ - গীত + অঞ্জলি (অ + অ = আ)
'দ্যুলোক ' শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দিব্ + লোক
Explanation:
'দ্যুলোক ' শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দিব্ + লোক দ্যুলোক = দিব্ + লোক
'সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
গ: সম্ + যম
Explanation:
'সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তর সম্ + যম সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ - সম্ + যম.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
Correct Answer:
গ: তদ +রুপ = তদ্রুপ
Explanation:
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? সঠিক উত্তর তদ +রুপ = তদ্রুপ অপশন (গ) সঠিক নয়। কারণ তৎসম ব্যঞ্জনন্ধির নিয়মানুযায়ী বর্গের প্রথম ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। যেমন - ক্ + দ্ = গ্ + দ্ - - - > বাক্ + দান = বাগদান ট্ + য = ড্ + য - - > ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র ত্ + র = দ্ + র - - > তৎ + রুপ = তদ্রুপ
'গায়ক' এর সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: গৈ + অক
Explanation:
'গায়ক' এর সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গৈ + অক তৎসম স্বরসন্ধির ক্ষেত্রে এ, ঐ , ও , ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
নিচের কোনটি 'অন্বেষণ' শব্দের সন্ধি -বিচ্ছেদ ?
Correct Answer:
খ: অনু + এষণ
Explanation:
নিচের কোনটি 'অন্বেষণ' শব্দের সন্ধি -বিচ্ছেদ ? সঠিক উত্তর অনু + এষণ বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে উ - কার কিংবা ঊ - কারের পর উ ও ঊ ভিন্ন অন্য স্বর থাকলে, উ বা ঊ স্থানে ব - ফলা হয় এবং ব - ফলা লেখার সময় পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
’গবেষণা’ শব্দের সন্ধি কোনটি?
Correct Answer:
খ: গো + এষণা
’ইত্যাকার’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
Correct Answer:
ক: ইতি + আকার
Explanation:
’ইত্যাকার’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ- সঠিক উত্তর ইতি + আকার ‘ইত্যাকার' শব্দটির সন্ধি - বিচ্ছেদ হলো ‘ইতি + আকার'। 'ইত্যাকার' এর অর্থ ‘এই প্রকার; এইরূপ'।
দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দ্বীপ+অয়ন
‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ
Correct Answer:
গ: চলৎ + চিত্র
Explanation:
‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ সঠিক উত্তর চলৎ + চিত্র আগে ৎ বা দ এবং চ বা ছ থাকলে ৎ বা দ স্থানে চ্ হয়। এবং ৎ’ বা দ্ এর পরে জ্ বা ঝ্’ থাকলে ত্ বা দ্ স্থানে জ্ হয়। যেমনঃ ৎ + চ্ = সৎ + চরিত্র = সচ্চরিত্র। দ্ + চ্ = চ্চ বিপদ্ চিন্তা = বিপচ্তিা; তদ্ + চিত্র = তচ্চিত্র
'বিচ্ছেদ' শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বি + ছেদ
Explanation:
'বিচ্ছেদ' শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বি + ছেদ স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয় । যেমন - বি + ছেদ = বিচ্ছেদ , পরি + ছদ = পরিচ্ছদ, এক + ছত্র = একচ্ছত্র ।
‘সংখ্যা’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ
Correct Answer:
ক: সম্ + খা
‘অতীব’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: অতি + ইব
Explanation:
‘অতীব’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অতি + ইব ই’ কার কিংবা - ঈকারের পর ই’ কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ’ কার হয়। দীর্ঘ। দীর্ঘ ঈ কার পূর্ববর্তী ব্যঞ্জণের সাথে যুক্ত হয়। যেমনঃ ই + ই = ঈ। অতি + ইত = অতীথ। ই + ঈ = ঈ। পরি + ঈক্ষা = পরীক্ষা। এরূপঃ গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, রবীন্দ্র, দিল্লীশ্বর, সতীন্দ্র ইত্যাদি।
'পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: পরি+ঈক্ষা
Explanation:
'পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পরি+ঈক্ষা সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ‘পরি + ঈক্ষা'। এরূপঃ অতি + ইত = অতীত; সতী + ইন্দ্ৰ = সতীন্দ্ৰ; সতী + = ঈশ = সতীশ ইত্যাদি
’বৃষ্টি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
ঘ: বৃষ্ + তি
Explanation:
’বৃষ্টি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর বৃষ্ + তি আগে মূর্ধন্য 'ষ' এবং এর পরে 'ত' বা 'থ' থাকলে সন্ধিতে 'ত্' স্থানে ‘ট্' এবং 'থ্' স্থানে 'ঠ' হয়। যেমনঃ বৃষ্ + = বৃষ্টি; আকৃষ্ + ত = আকৃষ্ট ষ্ + ত্ + ষ্ট বৃষ্ + তি ষ্ + থ্ = ষ্ট ষষ্ + থ = ষষ্ঠ ।
‘বিদ্যালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
Correct Answer:
ক: বিদ্যা+আলয়
Explanation:
‘বিদ্যালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক উত্তর বিদ্যা+আলয় তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে , অ কার কিংবা আ - কারের পর অ - কার কিংবা আ - কার থাকলে উভয়ে মিলে আ - কার হয়; আ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: মহা + আশয় = মহাশয় বিদ্যা + আলয় = বিদ্যালয়।
'গায়ক' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
Correct Answer:
ক: গৈ+অক
Explanation:
'গায়ক' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক উত্তর গৈ+অক তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, এ ঐ, ও, ঐ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয়, এবং, ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন: গৈ + অক = গায়ক। নৈ + অক = নায়ক
'সন্ধান' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
Correct Answer:
গ: সম্+ধান
Explanation:
'সন্ধান' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক উত্তর সম্+ধান তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে , ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন: সম + ধান = সন্ধান; শম + কা = শঙ্কা
'প্রত্যেক' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
Correct Answer:
গ: প্রতি+এক
Explanation:
'প্রত্যেক' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক উত্তর প্রতি+এক তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে , ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য’ (্য) ফলা হয়। য় ফলা - লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে হয়। যেমন: প্রতি + এক, ) ই + এ = য + এ