Various books MCQs
Showing 50 questions (Total: 56)
' হ্যারিপটার' কি?
Correct Answer:
খ: সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
Explanation:
' হ্যারিপটার' কি? সঠিক উত্তর সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই 'হ্যারিপটার' হলো সর্বাধিক বিক্রীত ও আলোচিত একটি শিশুতোষ সিরিজ বই। এর লেখিকা ইংল্যান্ডের জোয়ান ক্যাথরিন রলিংস। ১২/১৩ বছরের বালক হ্যারিপটার একটি জাদুকর পরিবারের ছেলে। গোল ফ্রেমের চশমার অ্যাডভেঞ্চারপ্রেমী কৌতূহলী বড় বড় চোখের এই ছেলে এবং 'উইজার্ড' স্কুলের নানারকম রহস্য ঘেরা চরিত্রগুলো হ্যারিপটারের অন্যতম আকর্ষণ।
হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: বেদ
Explanation:
হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বেদ। বেদকে শ্রুতি (যা শ্রুত হয়েছে) সাহিত্যও বলা হয়। এইখানেই সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলির সঙ্গে বেদের পার্থক্য। কারণ, সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলিকে বলা হয় স্মৃতি (যা স্মরণধৃত হয়েছে) সাহিত্য। প্রচলিত মতে বিশ্বাসী সনাতন ধর্মতত্ত্ববিদদের মতে, বেদ প্রাচীন ঋষিদের গভীর ধ্যানে প্রকাশিত হয়েছিল এবং প্রাচীনকাল থেকেই এই শাস্ত্র অধিকতর যত্নসহকারে রক্ষিত হয়ে আসছে। সনাতন মহাকাব্য মহাভারতে ব্রহ্মাকে বেদের স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে। যদিও বৈদিক স্তোত্রগুলিতে বলা হয়েছে, একজন সূত্রধর যেমন নিপূণভাবে রথ নির্মাণ করেন, ঠিক তেমনই ঋষিগণ দক্ষতার সঙ্গে বেদ গ্রন্থনা করেছেন। বেদে মোট মন্ত্র সংখ্যা ২০৪৩৪টি।
বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৮ সালে এটি রচনা করেন।
”দি লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা
Correct Answer:
খ: মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
Explanation:
”দি লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং ১৯৭৮ সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ইংরেজি ভাষায় "The Liberation of Bangladesh " গ্রন্থটি রচনা করেন। মুক্তিযুদ্ধে তিনি যেসব ঘটনা প্রত্যক্ষ করেন তার উপর ভিত্তি করে গ্রন্থটি রচিত হয়।
”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক কে?
Correct Answer:
ঘ: মাওলানা আবুল কালাম আজাদ
Explanation:
”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক কে? সঠিক উত্তর মাওলানা আবুল কালাম আজাদ ”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক মাওলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইনস ফ্রিডম বইটি লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। “ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটি মৌলানা আবুল কালাম আজাদের আত্নজীবনীমূলক রচনা হলেও, ভারতীয় ইতিহাসের পাতায় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে মৌলানা আজাদের অন্যতম প্রধাণ ভূমিকা ছিল। এই গ্রন্থে তিনি ভারত - ভাগের পটভূমিসহ ১৯৩৫ - ৪৮ সাল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর অত্যন্ত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বর্ণনা দিয়েছেন। অনেক ইতিহাসবিদের কাছেই বইটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি নির্ভরযোগ্য দলিল হিসেবে অনন্য স্থান করে নিয়েছে।
”অগ্নিবীণা” কে রচনা করেছেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”অগ্নিবীণা” কে রচনা করেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ”অগ্নিবীণা” রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
”ফেয়ারওয়েল টু আর্মস” -এর লেখক কে?
Correct Answer:
গ: আরনেস্ট হেমিংওয়ে
Explanation:
”ফেয়ারওয়েল টু আর্মস” -এর লেখক কে? সঠিক উত্তর আরনেস্ট হেমিংওয়ে ”ফেয়ারওয়েল টু আর্মস” - এর লেখক আরনেস্ট হেমিংওয়ে। ফেয়ারওয়েল টু আর্মস (ইংরেজি: A Farewell to Arms) আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক রচিত একটি যুদ্ধ বিরোধী ইংরেজি উপন্যাস। ১৯২৯ সালে আর্নেস্ট হেমিংওয়ে রচিত একটি প্রায় - আত্মজীবনীমূলক উপন্যাস। উপন্যাসটির অধিকাংশই হেমিংওয়ে তার আরকানস'র পিগটে শ্বশুরবাড়িতে বসে লেখেন।
'Pakistan between Mosque and Military'--বইটির রচয়িতা কে?
Correct Answer:
ক: হোসেন হাক্কানী
Explanation:
'Pakistan between Mosque and Military'--বইটির রচয়িতা কে? সঠিক উত্তর হোসেন হাক্কানী Pakistan between Mosque and Military - বইটির রচয়িতা হোসেন হাক্কানী। গ্রন্থটি প্রথম ২০০৫ সালে আমেরিকারর নিউইয়র্কে প্রকাশিত হয়।
'September of jessore Road' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ক: Allen Ginsberg
Explanation:
'September of jessore Road' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর Allen Ginsberg ১৫১ লাইনের এ কবিতাটি মার্কিন কবি অ্যালেন গিন্সবারগ ১৯৭১ সালের ১৪ - ১৬ ডিসেম্বর রচনা করেন।
হ্যামলেট নাটকটি লেখেন---
Correct Answer:
ক: সেক্সপিয়ার
Explanation:
হ্যামলেট নাটকটি লেখেন--- সঠিক উত্তর সেক্সপিয়ার উইলিয়াম শ্রেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্রাজেডি 'হ্যামলেট' । এ নাটকের প্রধান চরিত্রগুলো হলো হ্যামলেট , অফিলিয়া, গারট্রুড, ক্লাউডিয়াস । নাটকটি পাঁচ অঙ্ক বিশিষ্ট।
কবর কবিতাটি লেখেন
Correct Answer:
খ: জসীমউদ্দীন
Explanation:
কবর কবিতাটি লেখেন সঠিক উত্তর জসীমউদ্দীন 'কবর' কবিতাটি লেখেন পল্লীকবি জসীমউদ্দীন। কবিতাটি কবির ছাত্রাবস্থায় মাধ্যমিক স্তরের পাঠ্য তালিকাভুক্ত হয়। কবিতাটিতে মোট ১১৮ লাইন আছে। কবিতাটি ষাণ্মাত্রিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
"Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা?
Correct Answer:
খ: ভি. আই লেনিন
Explanation:
"Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা? সঠিক উত্তর ভি. আই লেনিন Imperialism , the Highest Stage of Capitalism ১৯১৭ সালে প্রকাশিত হওয়া সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ - উলিয়ানোভ লেনিন কর্তৃক লিখিত পুঁজিবাদের স্বরুপ উন্মোচনকারী একটি বিখ্যাত বই । বইটি কার্ল মার্কেসের Das Kapital - এর অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে লেখা।
'এলাটিং বেলাটিং' কার লেখা বই?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'এলাটিং বেলাটিং' কার লেখা বই? সঠিক উত্তর শামসুর রাহমান আধুনিক কবি শামসুর রাহমান লেখা - এলাটিং বেলাটিং" শিশু কিশোর সাহিত্য গ্রন্থ এটি। তার মোট শিশু কিশোর সাহিত্য গ্রন্থ রয়েছে ৯টি। শামসুর রাহমান ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০৬ সালে মৃত্যু বরণ করেন।
নিচের কোনটি নাটক ?
Correct Answer:
গ: উত্তরণ
নিচের কোনটি উপন্যাস নয় ?
Correct Answer:
গ: পথ জানা নেই
Explanation:
নিচের কোনটি উপন্যাস নয় ? সঠিক উত্তর পথ জানা নেই ‘যাপিত জীবন’ সেলিনা হোসেনের উপন্যাস। ‘খোয়াবনামা’ আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস। ‘পথ জানা নাই’ শামসুদ্দীন আবুল কালামের গল্পগ্রন্থ। ‘ওস্কার’ আহমদ ছফার উপন্যাস; রচিত হয়েছে ’৬৯ - এর গণ - অভুত্থানের জপটভূমিতে।
'আমলার মামলা' নাটকটি লিখেছেন-
Correct Answer:
ক: শওকত ওসমান
Explanation:
'আমলার মামলা' নাটকটি লিখেছেন- সঠিক উত্তর শওকত ওসমান নাটকটি কথাসাহিত্যিক শওকত ওস্মানের (১৯১৭ - ১৯৯৮) । তাঁর অন্যান্য নাটক ‘তস্কর ও লস্কর’, ‘বাগদাদের কবি’, ‘পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা’, ‘করের মণি’ প্রভৃতি।
'লালসালু' উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ঘ: সৈয়দ ওযালীউল্লাহ
Explanation:
'লালসালু' উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর সৈয়দ ওযালীউল্লাহ 'লালসালু' উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহ এর লেখা। কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর (১৯২২ - ১৯৭১) বিখ্যাত উপন্যাস 'লালসালু' (১৯৪৮)। এর ইংরেজি অনুবাদ 'Tree without Roots' (১৯৬৭)।
'A Brief History of Time' বইটির লেখক ?
Correct Answer:
ঘ: স্টিফেন হকিং
কোনটি এনামুল হকের রচনা?
Correct Answer:
গ: মনীষা মনজুসা
Explanation:
কোনটি এনামুল হকের রচনা? সঠিক উত্তর মনীষা মনজুসা 'মনীষা মঞ্জুষা' বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মুহম্মদ এনামুল হক (১৯০৬ - ১৯৮২)খ্রি রচিত এক সংকলন গ্রন্থ। দু খণ্ডের এ গ্রন্থের প্রথম খণ্ড ১৯৭৫ সালে এবং দ্বিতীয় খন্ড ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
'In the line of fire' বইটির লেখক কে?
Correct Answer:
ক: জেনারেল পারভেজ মোশারফ
Explanation:
'In the line of fire' বইটির লেখক কে? সঠিক উত্তর জেনারেল পারভেজ মোশারফ In the Line of Fire একটি আত্মজীবনী মূলক গ্রন্থ। এর লেখক হলেন - জেনারেল পারভেজ মোশাররফ। লিভিং হিস্ট্রি - গ্রন্থের লেখক হিলারি ক্লিনটন। দ্যা মালয় ডিলেমা - - গ্রন্থের লেখক মাহাথির মোহাম্মদ।
”সূর্য-দীঘল বাড়ী” -উপন্যাসের রচয়িতা ছিলেন--
Correct Answer:
গ: আবু ইসহাক
Explanation:
”সূর্য-দীঘল বাড়ী” -উপন্যাসের রচয়িতা ছিলেন-- সঠিক উত্তর আবু ইসহাক "সূর্য দীর্ঘল বাড়ি" উপন্যাসের রচয়িতা আবু ইসহাক। ১৯৫৫ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। এটি তার প্রথম উপন্যাস। এ উপন্যাসে গ্রামের মানুষের দারিদ্র্য, , কুসংস্কার ইত্যাদি তুলে ধরা হয়েছে।
”মগ্নচৈতন্য শিস্” উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: সেলিনা হোসেন
Explanation:
”মগ্নচৈতন্য শিস্” উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর সেলিনা হোসেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার উপন্যাসের মূল উপজীব্য হলো অবরুদ্ধ সমাজে মুক্তচিন্তা ও মানুষের মুক্তির আকুতি। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো - মগ্নচৈতন্যে শিস্, হঙর নদী গ্রেনেড, যাপিত জীবন, যুদ্ধ ইত্যাদি।
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে তাঁর কালজয়ী উপন্যাস “দেবদাস” রচনা করেন?
Correct Answer:
ঘ: ২৫ বছর
Explanation:
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে তাঁর কালজয়ী উপন্যাস “দেবদাস” রচনা করেন? সঠিক উত্তর ২৫ বছর অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কালজয়ী উপন্যাস "দেবদাস " ১৯১৭ সালে প্রকাশিত হলেও রচিত হয় ১৯০১ সালে। সে হিসেবে শিল্পী তার ২৫ বছর বয়সে উপন্যাসটি রচনা করেন।
”সুলতানার স্বপ্ন” কার রচনা?
Correct Answer:
ঘ: বেগম রোকেয়া
Explanation:
”সুলতানার স্বপ্ন” কার রচনা? সঠিক উত্তর বেগম রোকেয়া ”সুলতানার স্বপ্ন” বেগম রোকেয়া রচনা । 'সুলতানার স্বপ্ন' বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একটি গ্রন্থ । তিনি এটি ইংরেজিতে 'Sultana's Dream' শিরোনামে লিখেছিলেন । পরবর্তীতে এটি বাংলায় অনূদিত হয় ।
'কবর' কবিতার লেখক কে?
Correct Answer:
গ: জসিমউদ্দিন
Explanation:
'কবর' কবিতার লেখক কে? সঠিক উত্তর জসিমউদ্দিন "কবর" কবিতাটি পল্লী কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ "রাখালী" এর অন্তর্ভুত। ভাষা আন্দোলনের উপর রচিত বিখ্যাত নাটক "কবর" এর লেখক মুনীর চৌধুরী।
হুমায়ূন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযোদ্ধ নিয়ে লেখা?
Correct Answer:
ঘ: জোৎস্না ও জননীর গল্প
Explanation:
হুমায়ূন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযোদ্ধ নিয়ে লেখা? সঠিক উত্তর জোৎস্না ও জননীর গল্প জোছনা ও জননীর গল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ রচিত একটি উপন্যাস। ফেব্রুয়ারি ২০০৪ সালে (ফাল্গুন, ১৪০০ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের অন্যপ্রকাশ, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংঘটিত তাঁর নিজ জীবনের এবং নিকট সম্পর্কিত ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির বাস্তব অভিজ্ঞতার কথা তিনি উপন্যাসিক আঙ্গিকে এতে ফুটিয়ে তুলেছেন।
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
ক: এ্যালেন গিনেসবার্গ
Explanation:
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর এ্যালেন গিনেসবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল। অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারতের কলকাতায় এসেছিলেন। কলকাতার বেশ কয়েকজন সাহিত্যিকের সাথে তার বন্ধুত্ব ছিল যার মধ্যে একজন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি সুনীলের বাড়িতেই উঠেছিলেন। তখন বাংলাদেশ থেকে অনেক শরণার্থী পশ্চিমবঙ্গ ও সীমান্তবর্তী অন্যান্য শহরে আশ্রয় নিয়েছিল। ব্রিটিশ রাজের সময় পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গের সংযোগকারী সড়ক হিসেবে কাজ করতো "যশোর রোড"।
হ্যারিপটার কি?
Correct Answer:
খ: সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
’এ গোল্ডেন এজ’ উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
গ: তাহমিমা আনাম
'মোস্তফা চরিত' এর লেখক কে?
Correct Answer:
খ: আকরম খাঁ
Explanation:
'মোস্তফা চরিত' এর লেখক কে? সঠিক উত্তর আকরম খাঁ ব্যাখাঃ " মোস্তফা চরিত " হলো রাসূল (স) এর জীবনিভিত্তিক একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ। এর লেখক হলেন আকরাম খাঁ। কবি গোলাম মোস্তফা রচিত গ্রন্থটির নাম " বিশ্বনবী "।
দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন?
Correct Answer:
গ: নাটক
Explanation:
দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন? সঠিক উত্তর নাটক দীনবন্ধু মিত্র ১৮৩০–১ নভেম্বর, ১৮৭৩) ১৮২৯ সালের ১০ই এপ্রিল চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় (উ.মা) এই দিনে তার জন্মদিন পালন করে। দীনবন্ধু মিত্রের পেশা ছিল নাট্যকার। তিনি নাটক নিয়ে লেখালেখি করতেন। নীলদর্পণ, সধবার একাদশী তার লেখা গ্রন্থ।
'The God of Small Things' বইটি কার লিখা/
Correct Answer:
ক: অরুন্দ্বতী রায়
Explanation:
'The God of Small Things' বইটি কার লিখা/ সঠিক উত্তর অরুন্দ্বতী রায় The God of Small things হলো ভারতীয় লেখিকা Arundhati Roy - এর Semi - autobiographical উপন্যাস। এ উপন্যাসটির জন্য তিনি ১৯৯৭ সালে Booker Prize লাভ করেন।
'The Audacity of Hope' বইটি কার লেখা?
Correct Answer:
ক: বারাক ওবামা
কোনটি বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?
Correct Answer:
ক: নূরলদীনের সারাজীবন
Explanation:
কোনটি বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক? সঠিক উত্তর নূরলদীনের সারাজীবন সৈয়দ শামসুল হকের বিখ্যাত ' নূরলদীনের সারাজীবন ' শীর্ষক কাব্যনাটক থেকে রচনাটি সংকলিত হয়েছে। কবি এই কবিতায় ১৭৮৩ খ্রিস্টাব্দে রংপুর - দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নূরলদীনের সাহস ও ক্ষোভকে বাঙালির মুক্তি সংগ্রামের সঙ্গে অসামান্য নৈপুণ্য মিশিয়ে দিয়েছেন।
Fire and Fury বইটির রচয়িতা কে?
Correct Answer:
খ: Micheal Wolf
কোন বাট্টা দুঘরা নগদান বইতে দেখানো হয় ?
Correct Answer:
ঘ: দুঘরা নগদান বইতে বাট্টা ঘর নেই বা বাট্টা আসেনা
কৃষ্ণকুমারী নাটকের নাট্যকার-
Correct Answer:
গ: মাইকেল মধুসদন দত্ত
Explanation:
কৃষ্ণকুমারী নাটকের নাট্যকার- সঠিক উত্তর মাইকেল মধুসদন দত্ত নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান - এছাড়া একই বছর প্রবন্ধ - সংকলন যুগবাণী প্রকাশিত হয়।
আত্মজীবনীমূলক বই'Beyond the lines' এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কুলদিপ নায়ার
Explanation:
আত্মজীবনীমূলক বই'Beyond the lines' এর রচয়িতা কে? সঠিক উত্তর কুলদিপ নায়ার A limerick is a humorous form of poetry that rhymes and has five lines. That's because limericks are a more popular, non - literary form of poetry: they're mainly humorous and often sexual. A limerick has five lines and follows the rhyme scheme aabba, using what is called anapestic meter (which has to do with syllables).
বাংলাদেশে নতুনধারার নাটকের পথিকৃৎ কে ?
Correct Answer:
খ: সেলিম আল দীন
Explanation:
বাংলাদেশে নতুনধারার নাটকের পথিকৃৎ কে ? সঠিক উত্তর সেলিম আল দীন সেলিম আল দীন নাটক রচনায় আঙ্গিক রূপায়ণে ও বিষয় নির্বাচনের নতুনত্বের পথিকৃৎ। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে: জন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, চাকা, যৈবতী কন্যার মন, হরগজ ইত্যাদি।
সূর্যের নিকটতম গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: মার্করী
Explanation:
সূর্যের নিকটতম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর মার্করী সূর্যের নিকটতম গ্রন্থ মার্কারী বা বুধ। বুধ সূর্যের নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ। এ গ্রহের কোনো উপগ্রহ নেই। বুধ গ্রহ ৮৮ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। সৌরজগের বৃহত্তম গ্রহ হলো জুপিটর বা বৃহস্তপি। পৃথিবীর নিকটতম গ্রহ হলো ভেনাস বা শ্রক্র।
'আকাশনীলা' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'আকাশনীলা' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়েছিল ১৯২৭ খ্রিষ্টাব্দে। এর দীর্ঘ কাল পর ১৯৩৬ - এ প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় ১৯৪২ - এ। এটি "কবিতাভবন সংস্করণ" নামে অভিহিত। সিগনেট প্রেস বনলতা সেন প্রকাশ করে ১৯৫২ - তে। বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতাসমূহ সহ পরবর্তী কবিতাগ্রন্থ মহাপৃথিবী ১৯৪৪ - এ প্রকাশিত। জীবনানন্দর জীবদ্দশায় সর্বশেষ প্রকাশিত গ্রন্থ সাতটি তারার তিমির (১৯৪৮)। ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর কিছু আগে প্রকাশিত হয় জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। কবির মৃত্যু - পরবর্তী প্রকাশিত গ্রন্থসমূহ হলো ১৯৫৭ - তে প্রকাশিত রূপসী বাংলা এবং ১৯৬১ - তে প্রকাশিত বেলা অবেলা কালবেলা। জীবনানন্দ দাশ রূপসী বাংলা'র পাণ্ডুলিপি তৈরি করে থাকলেও জীবদ্দশায় এর প্রকাশের উদ্যোগ নেন নি। তিনি গ্রন্থটির প্রচ্ছদ নাম নির্ধারণ করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রকাশকালে এর নামকরণ করা হয় "রূপসী বাংলা। " তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো হলো: সুদর্শনা (১৯৭৩), আলো পৃথিবী (১৯৮১), মনোবিহঙ্গম, হে প্রেম, তোমারে ভেবে ভেবে (১৯৯৮), অপ্রকাশিত একান্ন (১৯৯৯) এবং আবছায়া (২০০৪)। কবির প্রকাশিত - অপ্রকাশিত গ্রন্থিত - অগ্রন্থিত সকল কবিতার আঁকড় দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত জীবনানন্দ দাশের কাব্যসংগ্রহ সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৩ খ্রিষ্টাব্দে। অব্যবহিত পরে গ্রন্থিত - অগ্রন্থিত সকল কবিতার পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয় ১৯৯৪ খ্রিষ্টাব্দে আবদুল মান্নান সৈয়দের উদ্যোগে। পরবর্তী কালে আবিষ্কৃত আরো কবিতা অন্তর্ভুক্ত করে ক্ষেত্র গুপ্ত ২০০১ - এ প্রকাশ করেন জীবনানন্দ দাশের কাব্য সমগ্র। ২০০৫ খ্রিষ্টাব্দে ভূমেন্দ্র গুহ প্রতিক্ষণ প্রকাশনী থেকে প্রকাশ করেন জীবনানন্দ দাশের প্রকাশিত - অপ্রকাশিত - গ্রন্থিত - অগ্রন্থিত সকল কবিতার আঁকড় গ্রন্থ পাণ্ডুলিপির কবিতা (১৪ খন্ড)।
কাশীরাম দাসের অনূদিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: মহাভারত
Explanation:
কাশীরাম দাসের অনূদিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর মহাভারত মহাভারত রচিত হয় প্রায় আড়াই হাজার বছর পূর্বে, যা সংস্কৃত ভাষায় রচিত। ১৮ খণ্ডে ও ৮৫, ০০০ টি শ্লোকে বেদব্যাস’সংস্কৃত’ ভাষায় এটি রচনা করেন। পাণ্ডব বংশের পাঁচ ভাইয়ের সঙ্গে কুরু বংশের ১০০ ভাইয়ের যুদ্ধের কাহিনি নিয়ে কৃষ্ণ দ্বৈপায়ণ বেদব্যাস রচনা করেন মহাভারত। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন ষোল শতকের কবি কবীন্দ্র পরমেশ্বর । মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকে সতের শতকের কবি কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক সতের শতকের কবি দেব বংশের কাশিরাম দাস। তাঁর অনূদিত বিখ্যাত পঙক্তি - ‘মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস ভনে শোনে পুণ্যবান। ‘
শাহনামা মৌলিক গ্রন্থটি কার?
Correct Answer:
খ: ফেরদৌসী
Explanation:
শাহনামা মৌলিক গ্রন্থটি কার? সঠিক উত্তর ফেরদৌসী পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসি দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য। এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লেকাদের জন্য জাতীয় মহাকাব্য। ফেরদৌসি ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। শাহনামা (রাজাদের বই) প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে। ইরানের ইতহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে। শাহনামাতে মূলত ইরানের ইসলাম পূর্ব ও সপ্তম শতাব্দীতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার পরের কাহিনী বর্ণিত হয়েছে। এ কাহিনীতে রাজাদের গুনগান ও পরবর্তীকালে কবির নিজের অনুভুতির বহিঃপ্রকাশ ঘটেছে। বর্তমাসে ইরান, তার পাশ্ববর্তী ফার্সি ভাষায় কথা বলা আফগানিস্তান ও তাজাকিস্থানের লোকদের কাছে শাহনামা তাদের সাহিত্যের ধারক।
নীল দর্পন নাটকটির বিষয়বস্তু কি?
Correct Answer:
ক: নীলকরদের অত্যাচার
Explanation:
নীল দর্পন নাটকটির বিষয়বস্তু কি? সঠিক উত্তর নীলকরদের অত্যাচার উনবিংশ শতাব্দির মধ্যভাগে নীলকরদের অত্যাচারে পীড়িত সাধারণ কৃষক - জীবনে মর্মস্তদ ছবি 'নীল - দর্পণ' নাটকে প্রকাশিত হয়। গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং তা প্রকাশ করেন রেভারেন্ড জেমস্ লভ।
বিষাধ সিন্ধু কার রচনা?
Correct Answer:
খ: মীর মোশারফ হোসেন
Explanation:
বিষাধ সিন্ধু কার রচনা? সঠিক উত্তর মীর মোশারফ হোসেন ‘বিষাদ সিন্ধু' মীর মোশারফ হোসেন (১৮৮৫ - ৯১) রচিত একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান - হোসেনের করুণ মৃত্যুকাহিনি 'বিষাদ সিন্ধু' গ্রন্থে বর্ণিত মল বিষয়।
‘সিরাজাম মুনীরা’ কোন ভাষায় রচিত গ্রন্থ?
Correct Answer:
ক: বাংলা
Explanation:
‘সিরাজাম মুনীরা’ কোন ভাষায় রচিত গ্রন্থ? সঠিক উত্তর বাংলা ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫২ সালে। সিরাজাম মুনীরা'র আভিধানিক অর্থ হলো 'আলোর পথ' । 'আলোকিত সূর্য'। গ্রন্থটিতে যাদের নিয়ে কবিতা লেখা। হয়েছে তারা পৃথিবীর তৎকালীন ও অনাগত মানুষের জন্য আলোর পথ দেখিয়েছেন। তারা সেই আলোকিত সূর্য যাদের আলোকে সভ্যতা, মানবতা ও মানুষের সঠিক পথে চলার পথ দেখে চলবে পৃথিবীর মানুষ। সেই সময় থেকে কেয়ামত পর্যন্ত সেই পথের প্রধান পথ নির্দেশক হলেন আখেরী নবী হযরত মোহাম্মদ (সাঃ)। এই কাব্যের প্রথম কবিতার নাম 'সিরাজাম মুনীরা মোহাম্মদ মোস্তফা
'শ্রীকান্ত' উপন্যাস কার লেখা?
Correct Answer:
খ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
“A Brief History of Seven Killings” বইটির লেখক কে?
Correct Answer:
ক: মারলন জেমস
“নীল ময়ূরের যৌবন' উপন্যাসের রচয়িতার নাম -
Correct Answer:
ঘ: সেলিনা হোসেন
হ্যারিপটার সিরিজের লেখ জে.তে রাউলিং কোন দেশের নাগরিক?
Correct Answer:
খ: যুক্তরাজ্য
Explanation:
হ্যারিপটার সিরিজের লেখ জে.তে রাউলিং কোন দেশের নাগরিক? সঠিক উত্তর যুক্তরাজ্য জন্ম ও পরিবার ১৯৬৫ সালের ৩১ জুলাই ইংল্যান্ডের গ্লস্টারশায়ারের ইয়েটে শহরে জন্মগ্রহণ করেন জে. কে. রাউলিং।