উদ্ভিদ বিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 50)
বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ-পর্যায়ে ?
Correct Answer:
খ: জাইগোটিন
Explanation:
বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ-পর্যায়ে ? সঠিক উত্তর জাইগোটিন বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের জায়গোটিন উপপর্যায়ে।
পিউরিন গ্রুপের নাইট্রোজেন জাতীয় ক্ষারক -
Correct Answer:
ক: এডেনিন ও গুয়ানিন
Explanation:
পিউরিন গ্রুপের নাইট্রোজেন জাতীয় ক্ষারক - সঠিক উত্তর এডেনিন ও গুয়ানিন পিউরিন এর মাঝে অ্যাডেনিন এবং গুয়ানিন নামক নাইট্রোজেন ক্ষারক রয়েছে । ডিএনএ তে , এই ক্ষারকদুটি যথাক্রমে দুটি এবং তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা এদের পাইরিমিডিন পরিপূরক থায়ামিন এবং সাইটোসিন এর সাথে যুক্ত হয় ।
কোনটি সাধারণ স্টার্ট কোডন ?
Correct Answer:
ক: AUG
Explanation:
কোনটি সাধারণ স্টার্ট কোডন ? সঠিক উত্তর AUG নির্দিষ্ট প্রারম্ভিক কোডন থেকে প্রোটিন সংশ্লেষণ শুরু হয় সূচনা কোডনটি হচ্ছে AUG যা মিথিওনিনকে কোড করে।
কোনটিতে ক্লোরোফিল থাকে না ?
Correct Answer:
খ: ছত্রাক
Explanation:
কোনটিতে ক্লোরোফিল থাকে না ? সঠিক উত্তর ছত্রাক সবুজ উদ্ভিদে ক্লোরোফিল থাকে। ছত্রাক সবুজ উদ্ভিদ নয় তাই ক্লোরোফিল নেই।
জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান কোনটি ?
Correct Answer:
ঘ: জাইলেম প্যারেনকাইমা
Explanation:
জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান কোনটি ? সঠিক উত্তর জাইলেম প্যারেনকাইমা ট্রাকিড ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা- এই চার প্রকার উপাদান দিয়ে জাইলেম টিস্যু গঠিত। পরিণত জাইলেম টিস্যুর সজীৰ উপাদান জাইলেম প্যারেনকাইমা।
রাইবোসোমের গঠন হলো -
Correct Answer:
ঘ: প্রোটিন ও আরএনএ
Explanation:
রাইবোসোমের গঠন হলো - সঠিক উত্তর প্রোটিন ও আরএনএ রাইবোসোম একটি জটিল কোষীয় অঙ্গাণু। এটি মূলত রাইবোসোমাল আরএনএ (rRNA) এবং কয়েক ডজন স্বতন্ত্র প্রোটিন দ্বারা গঠিত
উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হলোঃ
Correct Answer:
গ: কোষপ্রাচীর
Explanation:
উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হলোঃ সঠিক উত্তর কোষপ্রাচীর উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্য হলো কোষপ্রাচীর। (রেফারেন্স - "আবুল হাসান স্যার, কোষ ও এর গঠন অধ্যায়)
কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয় ?
Correct Answer:
ক: লাল
Explanation:
কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয় ? সঠিক উত্তর লাল একক আলো হিসেবে লাল আলোতে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ ভালো হয়। (রেফারেন্স - উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার)
কোন জীবাণুর কারণে আলুর 'বিলম্বিত ধ্বসা' রোগ হয় ?
Correct Answer:
গ: Phytophthora
Explanation:
কোন জীবাণুর কারণে আলুর 'বিলম্বিত ধ্বসা' রোগ হয় ? সঠিক উত্তর Phytophthora আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight of PotatoPhytophthora infestans নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।
কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাঁচি ?
Correct Answer:
ক: Restriction
Explanation:
কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাঁচি ? সঠিক উত্তর Restriction রিকমিম্বনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ডিএনএ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কাটা হয় এবং লাইগেজ এনজাইমের সাহায্যে জোড়া লাগানো হয়। তাই রেস্ট্রিকশন এনজাইমকে আনবিক কাঁচি বলে। (রেফারেন্স - জিন প্রকৌশল, আবুল হাসান স্যার)
আবাদি গমের ক্রোমোসোমের সংখ্যা -
Correct Answer:
ঘ: 42
Explanation:
আবাদি গমের ক্রোমোসোমের সংখ্যা - সঠিক উত্তর 42 ক্রোমোসোম সংখ্যা:::ধান ২৪,ভূট্টা ২0,গম ৪২,টমেটো ২৪,গোলআলু ও গেরিলা ৪৮,শসা ১৪,পিঁয়াজ ১৬,পেপে ১৮,সোনাব্যাঙ ২৬,কবুতর ৮০,খরগোস ৪৪ ও মানুষ ৪৬
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বশেষ উৎপাদিত বস্তু কি ?
Correct Answer:
গ: পাইরুভিক এসিড
Explanation:
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বশেষ উৎপাদিত বস্তু কি ? সঠিক উত্তর পাইরুভিক এসিড গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ থেকে ২ অনু পাইরুভিক এসিড তৈরি হয়। (রেফারেন্স - উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার)
পুষ্পক উদ্ভিদের বীজের শাঁস হলো -
Correct Answer:
গ: ট্রিপ্লয়েড
Explanation:
পুষ্পক উদ্ভিদের বীজের শাঁস হলো - সঠিক উত্তর ট্রিপ্লয়েড দ্বিবীজপত্রী উদ্ভিদকে পুষ্পক উদ্ভিদ বলা হয়। দ্বিবীজপত্রী বা পুষ্পক উদ্ভিদের শাঁস ট্রিপ্লয়েড। অন্যদিকে একবীজপত্রী উদ্ভিদের শাঁস হ্যাপ্লয়েড।
কোন প্রাকৃতিক রাসায়নিক পদার্থটি চা ও কফিতে পাওয়া যায় ?
Correct Answer:
গ: ক্যাফেইন
Explanation:
কোন প্রাকৃতিক রাসায়নিক পদার্থটি চা ও কফিতে পাওয়া যায় ? সঠিক উত্তর ক্যাফেইন ক্যাফেইন একটি উদ্দীপক এলকালয়েড যা চা ও কফির উদ্দীপক উপাদান। ক্লান্তি ও ঝিমুনিতে চা বা কফি পান (ক্যাফেইন পান) শরীরকে চাঙ্গা করে তোলে।
কোনটি Poaceae গোত্রের উদ্ভিদ নয় ?
Correct Answer:
ঘ: তাল
Explanation:
কোনটি Poaceae গোত্রের উদ্ভিদ নয় ? সঠিক উত্তর তাল Poaceae গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদঃ ধান, গম, ভুট্টা, দুর্বা ঘাস, বাঁশ, লেমন ঘাস, বার্লি বা যব, নলখাগড়া
ex-situ কনজারভেশনের উদাহরণ হলো -
Correct Answer:
খ: বোটানিক্যাল গার্ডেন
Explanation:
ex-situ কনজারভেশনের উদাহরণ হলো - সঠিক উত্তর বোটানিক্যাল গার্ডেন ● এক্স-সিটু সংরক্ষণের উপায়: চিড়িয়াখানা। উদ্ভিদ উদ্যান। জিন ও বীজ ব্যাংক। ক্রায়োসংরক্ষণ। অনুশীলন উদ্যান।
Kranz Anatomy দেখা যায় -
Correct Answer:
খ: C4 উদ্ভিদে
Explanation:
Kranz Anatomy দেখা যায় - সঠিক উত্তর C4 উদ্ভিদে ক্র্যাঞ্জ অ্যানাটমি হলো উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নেয়ার জন্য C4 উদ্ভিদ এর পাতার এক বিশেষ অর্ন্তগঠন ।
চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি ?
Correct Answer:
খ: ভিটামিন ডি
Explanation:
চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি ? সঠিক উত্তর ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে। পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং সি।
কোনটি সুন্দরবনে সাধারণত জন্মায় না ?
Correct Answer:
ঘ: বাঁশ
Explanation:
কোনটি সুন্দরবনে সাধারণত জন্মায় না ? সঠিক উত্তর বাঁশ সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম এলাকার লবণাক্ত পানির বনভূমিতে গেওয়া (E. agallocha), গরান (Ceriops decandra), কেওড়া (Sonneratia apetala), ওড়া (S. caseolaris), পশুর (Xylocarpus mekongensis), ধুন্দুল (X. granatum), বাইন (Avicennia alba, A. marina, A officinales) এবং অন্যান্য ঠৈসমূলবাহী উদ্ভিদ প্রধান। হেন্দালও (Phoenix pelludosa) এ এলাকার অন্যতম প্রধান উদ্ভিদ প্রজাতি। এখানকার মুখ্য উদ্ভিদ প্রজাতি সুন্দরী। সুন্দরবনে স্পষ্টত কিছুটা উদ্ভিদ পর্যায় লক্ষ্য করা যায়, যেখানে নবগঠিত ভূমিতে কতক অগ্রগামী প্রজাতি, যেমন আরালি (Leersia hexandra) ও বুনো ধানের (Potresia sp) পরে জন্মায় বাইন (Avicennia), কেওড়া (Sonneratia) এবং খুলশী (Aegiceras)। দ্বিতীয় উদ্ভিদ পর্যায়ে আছে গরান (Ceriops), গেওয়া (Excoecaria), তুনশা (Bruguiera), সুন্দরী (Heritiera), পশুর (Xylocarpus), এবং ঝানা (Rhizophora)। টাইগার ফার্ন (Acrosticum aureum) জন্মে লবণাক্ত ও কম লবণাক্ত এলাকায় প্রায় ভূমি ঘেঁষে।
বাংলাদেশের জাতীয় বৃক্ষের বৈজ্ঞানিক নাম কি ?
Correct Answer:
ক: Mangifera indica
Explanation:
বাংলাদেশের জাতীয় বৃক্ষের বৈজ্ঞানিক নাম কি ? সঠিক উত্তর Mangifera indica বাংলাদেশের জাতীয় বৃক্ষ আমগাছ। বৈজ্ঞানিক নাম - Mangifera indica
একটি ডাইহাইব্রিড ক্রসের F2 জেনারেশনের অনুপাত হলো-
Correct Answer:
গ: 9:3:3:1
Explanation:
একটি ডাইহাইব্রিড ক্রসের F2 জেনারেশনের অনুপাত হলো- সঠিক উত্তর 9:3:3:1 মেন্ডেলের দ্বিসংকর ক্রসের F2 প্রজন্মে, ফেনোটাইপিক অনুপাত 9:3:3:1
দ্বিপদি নামকরণ পদ্ধতি প্রচলন করেন-
Correct Answer:
খ: লিনিয়াস
Explanation:
দ্বিপদি নামকরণ পদ্ধতি প্রচলন করেন- সঠিক উত্তর লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস (১৭০৭–১৭৭৮) জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন।
সালোকসংশ্লেষণে আলোর উপস্থিতিতে সংগঠিত বিক্রিয়ার নাম -
Correct Answer:
ক: Hill reaction
Explanation:
সালোকসংশ্লেষণে আলোর উপস্থিতিতে সংগঠিত বিক্রিয়ার নাম - সঠিক উত্তর Hill reaction পাতার ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয় এবং তা জলকে হাইড্রোজে আয়ন (H⁺ ) ও হাইড্রক্সিল আয়নে (OH⁻) বিশ্লিষ্ট করে। একেই ফোটোলিসিস বলে। বিজ্ঞানী রবার্ট হিল জলের আলোক বিশ্লেষণ প্রথম পর্যবেক্ষণ করেন বলে এই বিক্রিয়াকে হিল বিক্রিয়া বলা হয়।
আমের খাবারযোগ্য অংশ হলো-
Correct Answer:
খ: মেসোকার্প
Explanation:
আমের খাবারযোগ্য অংশ হলো- সঠিক উত্তর মেসোকার্প বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশনংফলফলের ধরণভোজ্য অংশ১আঙুরবেরিপেরিকার্প ও অমরা২আতাএটারিও অব বেরিসপেরিকার্প৩আনারসসোরোসিসবৃত্তি৪আপেলপোমথ্যালামাস৫আমড্রুপমেসোকার্প৬কমলালেবুহেসপেরিডিয়ামরসালো অমরা৭কয়েতবেলঅ্যাম্পিসারিয়াশাঁসালো এন্ডোকার্প ও অমরা৮কলাবেরিমেসোকার্প৯কাঁঠালসোরোসিসবৃত্তি, বীজ ও পেরিয়ান্থ১০কাজুনাটকোটাইলেডন এবং পেডানকল১১খেজুরবেরিপেরিকার্প১২গমশ্বেতসার যুক্তএমব্রায়ো ও এন্ডোস্পার্ম১৩ছোলালেগিউমবীজপত্র১৪টমেটোবেরিপেরিকার্প, মেসোকার্প ও এন্ডোকার্প১৫ডুমুরসাইকোনাসমাংসল থ্যালামাস১৬তরমুজপেপোমেসোকার্প, এন্ডোকার্প১৭ধানশ্বেতসার যুক্তক্যারিওপমিস এন্ডোস্পার্ম১৮নারকেলড্রুপএন্ডোস্পার্ম১৯ন্যাসপাতিপোমমাংসল থ্যালামাস২০পেঁপেবেরিমেসোকার্প২১পেয়ারাবেরিথ্যালামাস, পেরিকার্প, প্ল্যাকোন্টা২২বাদামলোমেন্টামবীজ/কোটাইলেন্ডস২৩ভুট্টাশ্বেতসার যুক্তক্যারিওপমিস এন্ডোস্পার্ম২৪মটরলেগিউমবীজপত্র২৫লিচুনাটআরিল২৬শসাপেপোমেসোকার্প, এন্ডোকার্প, বীজ২৭সরিষাসিলিকূয়াবীজ২৮স্ট্রবেরিএটারিও অ্যাকিনমাংসল থ্যালামাসSource: https://www.gksolve.in/edible-part-of-fruit/
কোনটি ছত্রাক সম্পর্কিত বিষয় ?
Correct Answer:
ক: Mycology
Explanation:
কোনটি ছত্রাক সম্পর্কিত বিষয় ? সঠিক উত্তর Mycology ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে মাইকোলজি বলা হয়।
উদ্ভিদের জন্য অপরিহার্য নয় খনিজটি কী ?
Correct Answer:
ক: সোডিয়াম
Explanation:
উদ্ভিদের জন্য অপরিহার্য নয় খনিজটি কী ? সঠিক উত্তর সোডিয়াম উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বা খনিজ পুষ্টি বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট উপাদান বলে। এই উপাদান মোট দশটি। যথা- নাইট্রোজেন(N), পটাশিয়াম(K), ফসফরাস (P), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), সালফার (S) ও লৌহ (Fe).।
নিচের কোনটি জৈবিক নাইট্রোজেন ফিক্সেশনের জন্য দরকার হয় ?
Correct Answer:
খ: মলিবডেনাম
লবনাক্ততা সহিষ্ণু উদ্ভিদকে বলা হয়-
Correct Answer:
খ: Halophytes
Explanation:
লবনাক্ততা সহিষ্ণু উদ্ভিদকে বলা হয়- সঠিক উত্তর Halophytes হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদ বা লবণাক্ত জলের গাছ যেমন ম্যানগ্রোভ জাতীয় গাছ লবনাক্ততা সহিষ্ণু উদ্ভিদ
Plasmolysis-এর সময় একটি উদ্ভিদ কোষ -
Correct Answer:
খ: থলথলে হয়
Explanation:
Plasmolysis-এর সময় একটি উদ্ভিদ কোষ - সঠিক উত্তর থলথলে হয় প্লাজমোলাইসিস : একটি সজীব উদ্ভিদ কোষকে অতিসারক দ্রবণে রাখলে কোষের ভেতরে থেকে জল বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসে। ফলে কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হয় এবং কোষ পর্দা ও কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে আসে। কোষের এই অবস্থাকে প্লাজমোলাইসিস বলে।
নিম্নের কোনটি সালোকসংশ্লেষণের সময় আলোক শক্তি গ্রহণ করে ?
Correct Answer:
গ: ChlorophyH
Explanation:
নিম্নের কোনটি সালোকসংশ্লেষণের সময় আলোক শক্তি গ্রহণ করে ? সঠিক উত্তর ChlorophyH সালোকসংশ্লেষণের সময় সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল অণু সক্রিয় ও তেজোময় হয়ে ওঠে। সেই সময় উত্তেজিত ক্লোরোফিল থেকে ইলেকট্রন বিচ্যুত হয়।
জরায়ুজ অঙ্কুরোদগম ______ এ দেখা যায় ।
Correct Answer:
Correct Answer:
Explanation:
জরায়ুজ অঙ্কুরোদগম ______ এ দেখা যায় । সঠিক উত্তর হ্যালোফাইটদের (ব্যতিক্রম: সুন্দরী গাছ) জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়।
পৃথিবীর প্রধানতম খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদের গোত্র-
Correct Answer:
Correct Answer:
Explanation:
পৃথিবীর প্রধানতম খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদের গোত্র- সঠিক উত্তর পৃথিবীর প্রধানতম খাদ্য শস্য গুলো হলো-ধান, গম, তবে, বার্লি ইত্যাদি। এরা poaceae গোত্রের উদ্ভিদ। (রেফারেন্স - নগ্নবীজী ও আবৃতবীজী, আবুল হাসান স্যার)
সবচেয়ে আদি নালিকাধর উদ্ভিদ হলো-
Correct Answer:
ক: Kelps
রাইবোসোম ____ নিয়ে গঠিত হয়।
Correct Answer:
খ: RNA এবং প্রোটিন
Explanation:
রাইবোসোম ____ নিয়ে গঠিত হয়। সঠিক উত্তর RNA এবং প্রোটিন রাইবোসোম একটি জটিল কোষীয় অঙ্গাণু। এটি মূলত রাইবোসোমাল আরএনএ (rRNA) এবং কয়েক ডজন স্বতন্ত্র প্রোটিন দ্বারা গঠিত (সঠিক সংখ্যা প্রজাতির মধ্যে সামান্য পরিবর্তিত হয়)।
বিদেশি উদ্ভিদ কোনটি ?
Correct Answer:
ক: ইউকেলিপটাস
Explanation:
বিদেশি উদ্ভিদ কোনটি ? সঠিক উত্তর ইউকেলিপটাস বিদেশি প্রজাতি, যেমন: রেইনট্রি, সেগুন, আকাশমণি, আকাশিয়া, শিশু, বাবলা, ইউক্যালিপ্টাস ইত্যাদি
ICBN স্বীকৃত প্রধান প্রধান একক গুলো হলো-
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
ICBN স্বীকৃত প্রধান প্রধান একক গুলো হলো- সঠিক উত্তর সবগুলো ICBN স্বীকৃত জীবের শ্রেণিবিন্যাস পদ্ধতিতে সাতটি ধাপ অবলম্বন করা হয়। শ্রেণিবিন্যাসের ধাপগুলো হলো :জগৎ (kingdom)পর্ব (Phylum)শ্রেণি (Class)বর্গ © (Order)গোত্র (Family)গণ (Genus)প্রজাতি (species)
পোলিও ভাইরাস হলো -
Correct Answer:
ক: RNA ভাইরাস
Explanation:
পোলিও ভাইরাস হলো - সঠিক উত্তর RNA ভাইরাস পোলিও ভাইরাস (ইংরেজি: Poliovirus) হলো একধরনের এন্টারোভাইরাস ও পিকর্নাভাইরিডি পরিবারের সদস্য। এটা মানব শরীরে পোলিওমায়েলাইটিস রোগ সৃষ্টি করে যা সাধারণত পোলিও নামে পরিচিত। পোলিও ভাইরাস একটি আরএনএ (RNA) জিনোম ও একটি প্রোটিন ক্যাপসিড নিয়ে গঠিত।
আদ্রে সিসালপিনো-
Correct Answer:
ঘ: মধ্যযুগের উদ্ভিদ বিজ্ঞানের
মনেরা জগতের সদস্যরা সবাই-
Correct Answer:
ক: প্রোক্যারিওটিক
Explanation:
মনেরা জগতের সদস্যরা সবাই- সঠিক উত্তর প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক অর্থ আদিকোষী। মনেরা রাজ্যের সবাই আদিকোষী। যেমন- ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ।
Sargassum শৈবালের প্রচুর পরিমাণে-
Correct Answer:
ঘ: পটাশিয়াম পাওয়া যায়
খাদ্য জাত শিল্প-কারখানায় ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: অবাত শ্বসন
জেরোসিরি এর প্রথম পর্যায় হলো-
Correct Answer:
খ: সমাঙ্গ লাইকেন পর্যায়
মূলা, পালংশাক, ঝিঙ্গা ইত্যাদি -
Correct Answer:
খ: বড় দিনের উদ্ভিদ
Explanation:
মূলা, পালংশাক, ঝিঙ্গা ইত্যাদি - সঠিক উত্তর বড় দিনের উদ্ভিদ বড় দিনের উদ্ভিদ : একটি নির্দিষ্ট সর্বনিু সময়সীমার দৈর্ঘ্যরে চেয়ে দিনের বেশি হলে যেসব উদ্ভিদে ফুল ফোটে, সেগুলোকে বড় দিনের উদ্ভিদ বলে।উদাহরণ : গম, মূলা, পালংশাক, ঝিঙ্গা, বীট, আফিম, যব, ঝিঙা, পিপারমেন্ট হেনবেন, মটরশুটি, লেটুস, পালং শাক ইত্যাদি।
সুন্দরবনের মোট আয়তন প্রায়-
Correct Answer:
ক: ১০,০০০ বর্গ কিলোমিটার
Explanation:
সুন্দরবনের মোট আয়তন প্রায়- সঠিক উত্তর ১০,০০০ বর্গ কিলোমিটার ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটাররয়েছে বাংলাদেশে।
নাইট্রোজেন চক্রে কয়টি ধাপ ব্যাকটেরিয়া দ্বারা সম্পন্ন হয়-
Correct Answer:
খ: ৪ টি
Explanation:
নাইট্রোজেন চক্রে কয়টি ধাপ ব্যাকটেরিয়া দ্বারা সম্পন্ন হয়- সঠিক উত্তর ৪ টি নাইট্রোজেনের রূপান্তর জৈবিক এবং ভৌত উভয় প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে। নাইট্রোজেন চক্রের গুরুত্বপূর্ণ ধাপগুলি হল- স্থিতিকরণ বা সংবদ্ধকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, এবং ডিনাইট্রিফিকেশন ।
রক্তে মুক্ত মিথাইল মার্কারি বেশি ক্ষতি করে-
Correct Answer:
ক: মস্তিষ্কের
Riccia নিচের কোন জগতে?
Correct Answer:
খ: প্লান্টি জগতে
Explanation:
Riccia নিচের কোন জগতে? সঠিক উত্তর প্লান্টি জগতে Riccia শ্রেণিবিন্যাস (Classification) :Kingdom : Plantae Grade: Bryophyta Division : Bryophyta Class: Hepaticae Order : Marchantiales Family : Ricciaceae Genus : Riccia
কসমিক রশ্মি জীব দেহের ক্ষতি করে-
Correct Answer:
ক: DNA গঠনে
রাইবোসোম-
Correct Answer:
ক: ২ প্রকার
Explanation:
রাইবোসোম- সঠিক উত্তর ২ প্রকার আকার ও সেডিমেন্টেশন সহগ হিসাবে রাইবোসোম দু’প্রকার। যথাঃ ৭০s এবং ৮০S।
দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত-
Correct Answer:
খ: ৯:৭
Explanation:
দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত- সঠিক উত্তর ৯:৭ দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের ক্ষেত্রে বাক্শ্রবণক্ষম ও মূক বধিরের অনুপাত ৯: ৭ পাওয়া যায়