জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
680 mm Wavelengh এর বেশি আলোতে সালোকসংশ্লেষণ কম হয় – এটা কার উপর প্রয়োগ করে পর্যবেক্ষণ করা হয়?
Correct Answer:
গ: Papaya
Explanation:
680 mm Wavelengh এর বেশি আলোতে সালোকসংশ্লেষণ কম হয় – এটা কার উপর প্রয়োগ করে পর্যবেক্ষণ করা হয়? সঠিক উত্তর Papaya আপনার প্রশ্নের উত্তর হলো Papayaকারণ হলো, 680 mm Wavelengh এর বেশি আলোতে সালোকসংশ্লেষণ কম হয়, কারণ এরা উদ্ভিদের ক্লোরোফিলের গ্রাহন ক্ষমতা কম।Papaya-র পাতায় ক্লোরোফিলের মাত্রা অন্যান্য উদ্ভিদের চেয়ে বেশি। তাই Papaya-র পাতায় 680 mm Wavelengh এর বেশি আলোতে সালোকসংশ্লেষণ কম হয় এর পরিবর্তন দেখা যাই।
কর্পাস ক্যালোসম মন্তিস্কের কোন অংশে থাকে?
Correct Answer:
ক: সেরেব্রাম
Explanation:
কর্পাস ক্যালোসম মন্তিস্কের কোন অংশে থাকে? সঠিক উত্তর সেরেব্রাম মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বড় অংশকে বলা হয় অগ্রমস্তিষ্ক বা সেরিব্রাম। সেরিব্রাম এর ডান ও বাম অংশ দুটি একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে, একে কর্পাস ক্যালোসাম বলে ।
রক্তের হিম থেকে আয়রন সরে গেলে অণুর বাকি অংশ কি উৎপন্ন করে?
Correct Answer:
খ: বিলিভারডিন
Explanation:
রক্তের হিম থেকে আয়রন সরে গেলে অণুর বাকি অংশ কি উৎপন্ন করে? সঠিক উত্তর বিলিভারডিন রক্তের হিম থেকে আয়রন অংশ সরে গেলে অণুর বাকি অংশ বিলিভারডিন নামক সবুজ রঞ্জক উৎপন্ন করে। এ রঞ্জক হলদে বিলিরুবিনে পরিবর্তিত হয়। রক্তে বিলিরুবিন জমা হলে গায়ের রং হলুদ হয়ে যায় এবং তখন যকৃতের অসুখ হিসেবে জন্ডিস দেখা দেয়।
সমপ্রকটতায় মেন্ডেলিয়ান অনুপাতের পরিবর্তিত রূপ-
Correct Answer:
খ: 1:2:1
Explanation:
সমপ্রকটতায় মেন্ডেলিয়ান অনুপাতের পরিবর্তিত রূপ- সঠিক উত্তর 1:2:1 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
Laminar airflow cabinet কিসের কাজে লাগে?
Correct Answer:
ক: টিস্যু কালচার
Explanation:
Laminar airflow cabinet কিসের কাজে লাগে? সঠিক উত্তর টিস্যু কালচার একটি লেমিনার ফ্লো ক্যাবিনেট বা টিস্যু কালচার হুড হল একটি সাবধানে আবদ্ধ বেঞ্চ যা সেমিকন্ডাক্টর ওয়েফার, জৈবিক নমুনা বা যেকোন কণা সংবেদনশীল পদার্থের দূষণ প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। বায়ু একটি HEPA ফিল্টারের মাধ্যমে টানা হয় এবং ব্যবহারকারীর দিকে খুব মসৃণ, ল্যামিনার প্রবাহে প্রবাহিত হয়।
মায়োফাইব্রিলে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়?
Correct Answer:
গ: মায়োসিন
Explanation:
মায়োফাইব্রিলে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? সঠিক উত্তর মায়োসিন মায়োফাইব্রিল মায়োসিন ও অ্যাকটিন প্রোটিন দ্বারা তৈরি।
কোন প্রাণীর রেচনতন্ত্র শিখা কোষ দিয়ে গঠিত?
Correct Answer:
ক: Fasciola hepatica
Explanation:
কোন প্রাণীর রেচনতন্ত্র শিখা কোষ দিয়ে গঠিত? সঠিক উত্তর Fasciola hepatica শিখা কোষ থাকে চ্যাপ্টা কৃমিতে। Fasciola hepatica নামক কৃমিতে শিখা কোষ থাকে। শিখা কোষ একধরেণের রেচন অঙ্গ। প্লাটিহেলমিনথিস ও এনেলিডা পর্বের প্রাণীতে রেচন কার্য সম্পাদনের জন্য নেফ্রন গুলো এক বিশেষ লম্বা শাখান্বিত অঙ্গের সৃষ্টি করে।
স্নেহ জাতীয় খদ্য পরিপাকে কোন উৎেোচক অংশগ্রহণ করে-
Correct Answer:
ক: লাইপেজ
Explanation:
স্নেহ জাতীয় খদ্য পরিপাকে কোন উৎেোচক অংশগ্রহণ করে- সঠিক উত্তর লাইপেজ যে সব উৎসেচক স্নেহ বা ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে, তাদের লাইপোলাইটিক বলে। লাইপোলাইটিক উৎসেচকের একটি উদাহরণ লাইপেজ |
কৃত্রিম বৃক্ক স্থাপনকে বলে-
Correct Answer:
গ: হিমোডায়ালাইসিস
Explanation:
কৃত্রিম বৃক্ক স্থাপনকে বলে- সঠিক উত্তর হিমোডায়ালাইসিস রক্তকে পাম্প দিয়ে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিশ্রুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয় তাকে হিমোডায়ালাইসিস বলে | এ প্রক্রিয়ার শুরুতে কিছু যন্ত্রপাতি ও টিউবের সমন্বয়ে একটি কৃত্রিম বৃক্ক নির্মাণ করা হয় | কৃত্তিম বৃক্ক আসল বৃক্কের মতই কাজ করে |
নিচের কোন রক্তকণিকা ফ্যাগোসাইটসিস প্রক্রিয়ার জীবাণু ধ্বংস করে?
Correct Answer:
ঘ: নিউট্রোফিল
Explanation:
নিচের কোন রক্তকণিকা ফ্যাগোসাইটসিস প্রক্রিয়ার জীবাণু ধ্বংস করে? সঠিক উত্তর নিউট্রোফিল শ্বেত রক্ত কনিকার কাজঃ-i.মনোসাইট ও নিউট্রিফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে ।ii. নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে ।iii.দানাদার লিকোসাইট হিস্টাসিন সৃষ্টি করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।iv.লিস্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে ।
EcoR 1 এনজাইম নিচের কোনটি দ্বারা তৈরি রেসট্রিকশন স্থান-এ কাটবে?
Correct Answer:
ঘ: 5`-GAATTC-3`
Explanation:
EcoR 1 এনজাইম নিচের কোনটি দ্বারা তৈরি রেসট্রিকশন স্থান-এ কাটবে? সঠিক উত্তর 5`-GAATTC-3` EcoRI is a type II restriction enzyme, which cuts specifically at the restriction site having 5’-GAATTC-3’ sequence
পরিপূরক জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হয়-
Correct Answer:
গ: 9:7
Explanation:
পরিপূরক জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হয়- সঠিক উত্তর 9:7 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
হিউমেরাস কোন অংশের অস্থি?
Correct Answer:
গ: বাহু
Explanation:
হিউমেরাস কোন অংশের অস্থি? সঠিক উত্তর বাহু হাতের অস্থিগুলো হলো:হিউমেরাস= ১টিরেডিয়াস= ১টিআলনা = ১টিকারপাল= ৮টিমেটাকারপাল= ৫ টিফ্যালানজেস= ১৪ টিমোট= ৩০টি, দুই হাতে ৬০ টি।
নিষেকের পর ইন্টাইন পরিবর্তিতে হয়ে কা হয়ে
Correct Answer:
ঘ: টেগমেন
Explanation:
নিষেকের পর ইন্টাইন পরিবর্তিতে হয়ে কা হয়ে সঠিক উত্তর টেগমেন নিষেকের পর গর্ভাশয় (ডিম্বাশয়) এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন : নিষেকের আগে নিষেকের পরে বিকশিত হলে(i) গর্ভাশয় ফল(ii) গর্ভাশয় প্রাচীর ফলত্বক(iii) ডিম্বক বীজ(iv) ডিম্বক বহিঃত্বক বা এক্সাইন টেস্টা (বীজ বহিঃত্বক)(v) ডিম্বক অন্তঃত্বক বা ইন্টাইন টেগমেন (বীজ অন্তঃত্বক)(vi) নিউসেলাস বা ভ্রুণপোষক টিস্যু অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়, কিঞ্চিৎ থাকলে তা পেরিস্পার্ম (পরিভ্রুণ) হয়(vii) ডিম্বাণু বা এগ ভ্রুণ (embryo)(viii) সেকেন্ডারি নিউক্লিয়াস এন্ডোস্পার্ম বা সস্য(ix) সহকারি কোষ বা সিনারজিড নষ্ট হয়ে যায়(x) অ্যান্টিপোডাল বা প্রতিপাদকোষ নষ্ট হয়ে যায়(xi) মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র বীজের মাইক্রোপাইল (বীজরন্ধ্র)(xii) হাইলাম বা ডিম্বকনাভী হাইলাম (বীজনাভী)(xiii) ফিউনিকুলাস বা ডিম্বকনাড়ী বীজের বোঁটা (বীজবৃন্ত)(xiv) ক্যালাজা বা ডিম্বকমূল নষ্ট হয়ে যায় (বীজমূল)
”আগুইনা চিন্তা” হলো-
Correct Answer:
গ: ভেষজ উদ্ভিদবিশেষ
কমা আকৃতির ব্যাকটেরিয়া -
Correct Answer:
খ: Vibrio
Explanation:
কমা আকৃতির ব্যাকটেরিয়া - সঠিক উত্তর Vibrio ভিব্রিও ব্যাকটেরিয়ার একটি প্রজাতি, একটি বাঁকা-রড (কমা) আকৃতির অধিকারী, যার বেশ কয়েকটি প্রজাতি খাদ্যজনিত সংক্রমণের কারণ হতে পারে |
ধানের ব্লাইট রোগ সৃষ্টিকারী অণুজীব -
Correct Answer:
গ: Xanthomonas sp .
Explanation:
ধানের ব্লাইট রোগ সৃষ্টিকারী অণুজীব - সঠিক উত্তর Xanthomonas sp . ধানের মারাত্মক রোগগুলোর মধ্যে ব্যাকটেরিয়াল ব্লাইট অন্যতম।প্রায় বিশ্বব্যাপী এর বিস্তৃতি। জাপানের কৃষকেরা সর্বপ্রথম এ রোগের সন্ধান পান বলে ধারণা করা হয়।টাকায়েসি ১৯০৮ সালে সর্বপ্রথম প্রমান করেন যে, ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগটি হয়। ধান গাছের ব্যাকটেরিয়াল ব্লাইট নামক রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম Xanthomonas sp l এটি দণ্ডাকৃতির ১.২×০.৩ – ০.৫ মাইক্রোমিটার,অপেক্ষা কৃত মোটা ও খাটো ।এরা সাধারণত একক ভাবে থাকে। আবার কখনো দুইটি এক সাথে থাকতে পারে, তবে চেইন সৃষ্টি করেনা।এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং স্পোর সৃষ্টি করতে পারে না।এদের কোন ক্যাপসিউল নেই।তবে একটি ফ্ল্যাজেলাম থাকে।
সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার-
Correct Answer:
ক: 1.0
Explanation:
সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার- সঠিক উত্তর 1.0 শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ CO2 ত্যাগ করে এবং যে পরিমাণ O2 গ্রহণ করে, তার অনুপাতকে শ্বসনিক হার বলে। গ্লুকোজ যদি শ্বসনিক বস্তু হয়, তবে এটি সবাত শ্বসনের মাধ্যমে ছয় অণু CO2 ত্যাগ করে এবং ছয় অণু O2 গ্রহণ করে। কাজেই এর শ্বসনিক হার (R.Q) = 6CO2 = 1
উদ্ভিদকে প্রতিরক্ষা প্রদান করে-
Correct Answer:
খ: স্ক্লেরেনকাইমা
Explanation:
উদ্ভিদকে প্রতিরক্ষা প্রদান করে- সঠিক উত্তর স্ক্লেরেনকাইমা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল যেমন মূল, কাণ্ড, পাতার রসালো ও নরম অংশে প্যারেনকাইমা টিস্যু অবস্থান করে। পাতার বোঁটা মধ্য শিরায়, ত্বকের নিচে ও ফুলের বোঁটায় এই টিস্যু অবস্থান করে। আর স্ক্লেরেনকাইমা টিস্যু কর্টেক্স, জাইলেম, ফ্লোয়েম ও পেরিসাইকেলে অবস্থান করে। দৃঢ়তা প্রদান করাই স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ।
শ্বেতসার হতে চিনি প্রস্তুতিতে ব্যবহৃত হয়-
Correct Answer:
ক: Mucor
Explanation:
শ্বেতসার হতে চিনি প্রস্তুতিতে ব্যবহৃত হয়- সঠিক উত্তর Mucor Mucor হচ্ছে fungi রাজ্যের ছত্রাক। শ্বেতসার হতে চিনি প্রস্তুতিতে এটি ব্যাবহার হয়।
অগ্র পিটুইটারি গ্রস্থি নিঃসৃত হরমোন নয়-
Correct Answer:
ক: ADH
Explanation:
অগ্র পিটুইটারি গ্রস্থি নিঃসৃত হরমোন নয়- সঠিক উত্তর ADH পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। (১) শরীর বর্ধক হরমোন(STH/GH) (২) থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন(TSH) (৩) অ্যাড্রিনোকোর্টিকোর্ট্রপিক হরমোন(ACTH) (৪) ফলিকন উদ্দীপক(স্টিমুলেটিং) হরমোন(FSH)(৫) লিউটিনাইজিং হরমোন (LH)(৬) প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন।
মানবদেহে অত্যাবশকীয় অ্যামিনো এসিড-
Correct Answer:
ক: 9 টি
Explanation:
মানবদেহে অত্যাবশকীয় অ্যামিনো এসিড- সঠিক উত্তর 9 টি যে সকল অ্যামাইনো এসিড দেহের অভ্যন্তরে তৈরি হয় না কিন্তু প্রোটিন তৈরির জন্য অপরিহার্য তাদেরকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড 9টি। যেমন: লাইসিন, লিউসিন, আইসো - লিউসিন, মিথিওনিন, ভ্যালিন, ফ্রিওনিন, ট্রিপটোফেন, ফিনাইল এলানিন, হিসটিডিন।
"সাইব্রিড ' শব্দটি যে প্রক্রিয়ার সাথে জড়িত -
Correct Answer:
গ: টিস্যুকালচার
Explanation:
"সাইব্রিড ' শব্দটি যে প্রক্রিয়ার সাথে জড়িত - সঠিক উত্তর টিস্যুকালচার সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন (মিলন) (Protoplast fusion): প্রোটোপ্লাস্টের মিলনে সোমাটিক হাইব্রিড তৈরি হলে সেখানে দুটি প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমের মিলন ঘটে। শুধু সাইটোপ্লাজমের মিলনে সৃষ্ট উদ্ভিদকে হাইব্রিড না বলে সাইব্রিড (cybrid) বলা হয়। তাই বলা যায় সাইব্রিড ' শব্দটি টিস্যুকালচার প্রক্রিয়ার সাথে জড়িত |
মানব চক্ষুতে কয়টি রেকটাস পেশি থাকে?
Correct Answer:
খ: ৪
Explanation:
মানব চক্ষুতে কয়টি রেকটাস পেশি থাকে? সঠিক উত্তর ৪ প্রতিটি অক্ষিগোলকের বাইরের দিকে সাতটি করে এক্সট্রিনসিক পেশি থাকে। এর মধ্যে ৪টি রেক্টাস (rectus), ২টি অবলিক (oblique) এবং ১টি লিভেটর পালপেত্রি সুপিরিওরিস |
Extinct Species বলতে কী বোঝায়?
Correct Answer:
ক: বিলুপ্ত প্রজাতি
Explanation:
Extinct Species বলতে কী বোঝায়? সঠিক উত্তর বিলুপ্ত প্রজাতি সর্বশেষ বিদ্যমান সদস্য মারা গেলে একটি প্রজাতি বিলুপ্ত হয়। যখন কোন প্রজাতিতে পুনরুৎপাদন এবং একটি নতুন প্রজন্ম তৈরি করতে সক্ষম কেউ বেঁচে না থাকে, তখন সেই প্রজাতির বিলুপ্তি নিশ্চিত (Extinct Species) বলে ধরা হয়।
গ্লোমেরুলাস এর অবস্থান -
Correct Answer:
গ: বোম্যানস ক্যাপসুলে
Explanation:
গ্লোমেরুলাস এর অবস্থান - সঠিক উত্তর বোম্যানস ক্যাপসুলে বোম্যানস ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করে। রেনাল ধমনি থেকে অন্তর্বাহী ধমনি বা অ্যাফারেন্ট আর্টারিওল (afferent arteriole) বোম্যানস ক্যাপসুলে প্রবেশ করে ৫০-৬০টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে।
ডিম পাড়ে এমন স্তন্যপায়ী প্রাণী-
Correct Answer:
গ: হংসচঞ্চু
Explanation:
ডিম পাড়ে এমন স্তন্যপায়ী প্রাণী- সঠিক উত্তর হংসচঞ্চু হংসচঞ্চু বা প্লাটিপাস হল একটি স্তন্যপায়ী প্রাণী যা ডিম পাড়ে। প্লাটিপাস হল অস্ট্রেলিয়ার স্থানীয় প্রাণী।
কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক -
Correct Answer:
ক: Micelle
Explanation:
কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক - সঠিক উত্তর Micelle এক হাজার থেকে তিন হাজার সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয় । প্রায় ১০০টি সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি (Micelle) গঠন করে । মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয় । প্রায় ২০টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল (Microfibril) গঠন করে এবং ২৫০টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল (Macrofibril) গঠন করে । অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু (ফাইবার) গঠন করে ।
পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টারমিনশেন কোডন কোনটি?
Correct Answer:
গ: UGA
Explanation:
পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টারমিনশেন কোডন কোনটি? সঠিক উত্তর UGA UAA, UAG এবং UGA হল স্টপ কোডন , এবং অ্যামিনো অ্যাসিডের জন্য কোড করে না। এগুলি টার্মিনেশন কোডন বা ননসেন্স কোডন নামেও পরিচিত এবং প্রোটিন সংশ্লেষণ বন্ধ করার জন্য এমআরএনএতে সংকেত হিসাবে কাজ করে। তাই বলা যায় পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টারমিনশেন কোডন UGA |
নিচের কোনটি ফসফোলিপিড?
Correct Answer:
ঘ: সেফালিন
Explanation:
নিচের কোনটি ফসফোলিপিড? সঠিক উত্তর সেফালিন প্রধান ফসফোলিপিডস :ফসফ্যাটাইডিক অ্যাসিড (ফসফেটিডেট) ফসফ্যাটাইডিলইথানোলামাইন (সেফালিন) ফসফ্যাটাইডিলকোলিন (লেসিথিন)
স্যালামান্ডার কোন বর্গের প্রাণী?
Correct Answer:
ঘ: Caudata
Explanation:
স্যালামান্ডার কোন বর্গের প্রাণী? সঠিক উত্তর Caudata Caudata হল উভচর প্রাণীদের একটি দল যার মধ্যে বিদ্যমান স্যালামান্ডার (Urodela) প্রাণী | ব্যাঙের বাইরে অন্যান্য উভচরদের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতি আছে সালামান্ডার নামের প্রাণীর। এদের প্রজাতি সংখ্যা প্রায় ৫৫৬। এই শ্রেণীর উভচরদের দেহ সরু ও লম্বা এবং লেজযুক্ত। সবচেয়ে কম সংখ্যক প্রজাতির উভচর হল সিসিলিয়ান জাতের উভচর।
সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কী বলা হয়?
Correct Answer:
ক: হারপেটোলজি
Explanation:
সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কী বলা হয়? সঠিক উত্তর হারপেটোলজি সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে হারপেটোলজি বলা হয়।
একবীজপত্রী মূলে অনুপস্থিত -
Correct Answer:
ঘ: হাইপোডার্মিস
Explanation:
একবীজপত্রী মূলে অনুপস্থিত - সঠিক উত্তর হাইপোডার্মিস একবীজপত্রী উদ্ভিদের মূল :• এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে• হাইপোডার্মিস অনুপস্থিত• এন্ডোডার্মিস থাকে এবং তা বৃত্তাকার• পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত• ভাস্কুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬ এর অধিক এবং দুটি ভিন্ন ব্যাসার্ধে সজ্জিত থাকে• জাইলেম এক্সার্ক অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে
গ্রিন বায়োটেকনোলজি কাজ করে-
Correct Answer:
খ: কৃষিক্ষেত্রে
Explanation:
গ্রিন বায়োটেকনোলজি কাজ করে- সঠিক উত্তর কৃষিক্ষেত্রে গ্রিন বায়োটেকনোলজি বা সবুজ জৈবপ্রযুক্তি: মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে একসাথে অনেক উদ্ভিদ উৎপন্ন করা যায়। নির্দিষ্ট পরিবেশে বেড়ে ওঠার জন্য ট্রান্সজেনিক উদ্ভিদ (বাইরে থেকে জিন প্রবেশ করানোর মাধ্যমে উৎপন্ন উদ্ভিদ) তৈরি বিভিন্ন রোগ প্রতিরোধকারী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদন।
নীল ছত্রাক বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: Penicillium
Explanation:
নীল ছত্রাক বলা হয় কাকে? সঠিক উত্তর Penicillium Penicillin হলো এক ধরনের এন্টিবায়োটিক যা Penicillium নামক ছত্রাক থেকে পাওয়া যায়। Penicillium এর কনিডিয়া সবুজ বর্ণের বলে একে নীল মোল্ড (নীল ছত্রাক) বলা হয়।
অবাত শ্বসনে কত কিলোক্যালি শক্তি উৎপন্ন হয়।
Correct Answer:
ক: ২০
Explanation:
অবাত শ্বসনে কত কিলোক্যালি শক্তি উৎপন্ন হয়। সঠিক উত্তর ২০ যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে সংগঠিত হয় তাকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসনে ATP আকারে ২০ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয় |
মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেন দ্বারা কেন্দ্রের দিকে সৃষ্ট ভাঁজগুলোকে বলা হয়-
Correct Answer:
ঘ: Cristae
Explanation:
মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেন দ্বারা কেন্দ্রের দিকে সৃষ্ট ভাঁজগুলোকে বলা হয়- সঠিক উত্তর Cristae মাইটোকন্ড্রিয়া একটি দ্বিস্তরবিশিষ্ট আবরণী (ঝিল্লি বা মেমব্রেন ) দিয়ে আবৃত থাকে। মেমব্রেনটি লিপোপ্রোটিন বাইলেয়ার প্রকৃতির। বাইরের স্তরটি সোজা কিন্তু ভেতরের স্তরটি কেন্দ্রের অনেক ভাঁজবিশিষ্ট। ভেতরের মেমব্রেন এর ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয়।
DNA অণুতে অনুপস্থিত থাকে কোনটি?
Correct Answer:
গ: ইউরাসিল
Explanation:
DNA অণুতে অনুপস্থিত থাকে কোনটি? সঠিক উত্তর ইউরাসিল ইউরাসিল হল নিউক্লিক অ্যাসিড আরএনএর চারটি নিউক্লিওবেসের মধ্যে একটি। অন্যগুলো হল অ্যাডেনিন, সাইটোসিন এবং গুয়ানিন। আরএনএতে, ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিনের সাথে আবদ্ধ হয়। ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইউরাসিল হল থাইমিনের একটি ডিমিথিলেটেড ফর্ম। তাই বলা হয় DNA অণুতে ইউরাসিল অনুপস্থিত থাকে |
নিচের কোনটিতে Cystolith বিদ্যমান?
Correct Answer:
ঘ: বট
Explanation:
নিচের কোনটিতে Cystolith বিদ্যমান? সঠিক উত্তর বট বট ও রবার গাছের ক্যালসিয়াম কার্বনেট এর কেলাস গুলি আঙ্গুর ফলের থোকার মতো হয়, এদের Cystolith বলে।
কোষ এর নামকরণ করেন কে?
Correct Answer:
গ: রবার্ট হুক
Explanation:
কোষ এর নামকরণ করেন কে? সঠিক উত্তর রবার্ট হুক কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ সেল (cell)। সেল শব্দটি লাতিন শব্দ সেলুলা থেকে এসেছে যার অর্থ একটি ছোট্ট কক্ষ বা কুঠুরি। এই নামটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রবার্ট হুক। ১৬৬৫ সালে তার প্রকাশিত একটি গ্রন্থে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণকৃত কর্ক কোষের কথা উল্লেখ করেন।
বাংলাদেশ কত প্রজাতির Sunfern আছে ?
Correct Answer:
খ: ১৬
Explanation:
বাংলাদেশ কত প্রজাতির Sunfern আছে ? সঠিক উত্তর ১৬ সানফার্ন হল ফার্নের মতো টেক্সচারের একটি অভিনব সংগ্রহ যা পূর্ণ সূর্যের মধ্যে বিকশিত হয় - নিখুঁত অ্যাকসেন্ট উদ্ভিদ। বাংলাদেশ 16 প্রজাতির Sunfern আছে |
নিচের কোনটি আয়রন-সালফার প্রোটিন ?
Correct Answer:
ঘ: ফেরিডক্সিন
Explanation:
নিচের কোনটি আয়রন-সালফার প্রোটিন ? সঠিক উত্তর ফেরিডক্সিন ফেরেডক্সিন হল আয়রন-সালফার প্রোটিন যা বিপাকীয় প্রতিক্রিয়াগুলির একটি পরিসরে ইলেক্ট্রন স্থানান্তরকে মধ্যস্থতা করে। "ফেরেডক্সিন" শব্দটি ডুপন্ট কোম্পানির ডিসি হোয়ার্টন দ্বারা তৈরি করা হয়েছিল |
ভাইরাস এর দেহ গঠিত হয় যে উপাদান দিয়ে তার নাম -
Correct Answer:
খ: প্রোটিন ও নিউক্লিক এসিড
Explanation:
ভাইরাস এর দেহ গঠিত হয় যে উপাদান দিয়ে তার নাম - সঠিক উত্তর প্রোটিন ও নিউক্লিক এসিড ভাইরাসের দেহ শুধু প্রোটিন আবরণ ও নিউক্লিক এসিড (ডিএনএ ও আরএনএ) নিয়ে গঠিত।
পত্ররন্ধ্রের খোলা বন্ধের ওপর প্রভাব বিস্তার করে?
Correct Answer:
ঘ: Osmotic potential
Explanation:
পত্ররন্ধ্রের খোলা বন্ধের ওপর প্রভাব বিস্তার করে? সঠিক উত্তর Osmotic potential অভিস্রবণের প্রভাব কাজে লাগিয়ে পত্ররন্ধ্রের রক্ষীকোষ গুলো স্ফীত বা চিকন হয়। এর মাধ্যমে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। সুতরাং, এই প্রক্রিয়ায় অভিস্রবণ বা অসমোটিক পটেনশিয়াল দায়ী।
বাইসেপস কোন ধরনের পেশি ?
Correct Answer:
ক: Flexor
Explanation:
বাইসেপস কোন ধরনের পেশি ? সঠিক উত্তর Flexor যে পেশীগুলি একটি জয়েন্টের দুই পাশের হাড়ের মধ্যে কোণকে হ্রাস করে তাদের ফ্লেক্সর পেশী বলে। বাইসেপস ফ্লেক্সর ধরনের পেশি | হাতের সামনে অবস্থিত পেশিকে বাইসেপস পেশি বলে। এর একপ্রান্ত স্ক্যাপুলার সঙ্গে আটকানো এবং অন্যপ্রান্ত রেডিয়াস অস্থির সাথে যুক্ত থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কনুইসন্ধি ভাঁজ হয়ে রেডিয়াস ও আলনা স্ক্যাপুলার দিকে উত্তোলিত হয়। ফলে হাত বাঁকানো সম্ভব হয়।
হাইড্রার দ্রুত চলনের নাম কি?
Correct Answer:
গ: সমার সল্টিং
Explanation:
হাইড্রার দ্রুত চলনের নাম কি? সঠিক উত্তর সমার সল্টিং হাইড্রার দুটি স্বতন্ত্র চলন পদ্ধতি আছে- লুপিং বা হামাগুড়ি এবং সমারসল্টিং বা ডিগবাজি। এদের মধ্যে হামাগুড়ি ধীরে ও somersaulting দ্রুত চলনের ক্ষেত্রে ।
স্পর্শের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Correct Answer:
ঘ: Thigmotaxis
Explanation:
স্পর্শের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়াকে কী বলে? সঠিক উত্তর Thigmotaxis থিগমোট্যাক্সিস (Thigmotaxis): যখন প্রাণী তার চলার পথে স্পর্শ ইন্দ্রিয় দ্বারা স্থানান্তরে অনুপ্রাণিত হয় তখন তাকে থিগমোট্যাক্সিস বলে। এটি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে।
নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই?
Correct Answer:
গ: O blood group
Explanation:
নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই? সঠিক উত্তর O blood group ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
ভিটামিন B12 রাসায়নিক নাম কী?
Correct Answer:
গ: Cyanocobalamin
Explanation:
ভিটামিন B12 রাসায়নিক নাম কী? সঠিক উত্তর Cyanocobalamin ভিটামিন B12 রাসায়নিক নাম Cyanocobalamin | শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি তৈরি হলে অ্যানিমিয়া, ডায়ারিয়া, পেপটিক আলসার, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে। এই ভিটামিন মানসিক অবসাদ কমায়, চুল, নখ ও ত্বক ভাল রাখে, হাড়ের স্বাস্থ্যের যত্ন নিতে সাহায্য করে। এই ভিটমিনের অভাবে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে।
mRNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে?
Correct Answer:
খ: ট্রান্সলেশন
Explanation:
mRNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর ট্রান্সলেশন DNA এর ভাষাকে mRNA এর মাধ্যমে প্রোটিনের ভাষায় অনুবাদ বা রুপান্তর করাকে ট্রান্সলেশন বলে। এক কথায় বলা যায় যে, mRNA থেকে প্রোটিন তৈরির প্রাক্রিয়া হলো ট্রন্সলেশন । ট্রান্সলেশন রাইবোসোমে ঘটে।