লিপিড এর গঠন ও শ্রেণিবিভাগ MCQs
Showing 25 questions (Total: 25)
মোম কী জাতীয় পদার্থ?
Correct Answer:
খ: লিপিড
Explanation:
মোম কী জাতীয় পদার্থ? সঠিক উত্তর লিপিড মোম হলো একপ্রকার লিপিড জাতিও জৈবপদার্থ যেটি লম্বা এলকাইল শৃঙ্খল দ্বারা নির্মিত ।
নিচের কোনটি ফসফোলিপিড?
Correct Answer:
ঘ: সেফালিন
Explanation:
নিচের কোনটি ফসফোলিপিড? সঠিক উত্তর সেফালিন প্রধান ফসফোলিপিডস :ফসফ্যাটাইডিক অ্যাসিড (ফসফেটিডেট) ফসফ্যাটাইডিলইথানোলামাইন (সেফালিন) ফসফ্যাটাইডিলকোলিন (লেসিথিন)
কোন এনজাইম লিপিড পরিপাকে অংশ নেয়?
Correct Answer:
ঘ: লেসিথিনেজ
Explanation:
কোন এনজাইম লিপিড পরিপাকে অংশ নেয়? সঠিক উত্তর লেসিথিনেজ লিপিড জাতীয় খাদ্যের পরিপাকে যেসব এনজাইম অংশ নেয়, তা নিম্নরূপ।লাইপেজফসফোলাইপেজকোলেস্টেরলেজলেসিথিনেজমনোগ্লিসারিডেজএসব এনজাইমের ক্রিয়ায় লিপিড ভেঙে সরল ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়।
উদ্ভিদের বর্জ্যপদার্থ নয় কনটি ?
Correct Answer:
খ: লিপিড
Explanation:
উদ্ভিদের বর্জ্যপদার্থ নয় কনটি ? সঠিক উত্তর লিপিড লিপিড উদ্ভিদ ও প্রাণীদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম, যা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। তবে কার্বোহাইড্রেটের মত এতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ১:২:১ নয়। উদ্ভিদদেহে বিশেষ করে ফলে ও বীজে অধিক পরিমাণ লিপিড সঞ্চিত থাকে। লিপিড সাধারণত তেল ও স্নেহরূপে বিদ্যমান থাকে।
ফসফোলিপিডে অনুপস্থিত থাকে-
Correct Answer:
গ: গ্যালাকটোজ
Explanation:
ফসফোলিপিডে অনুপস্থিত থাকে- সঠিক উত্তর গ্যালাকটোজ গ্লিসারল, ফ্যাটি এসিড ও ফসফোরিক এসিড সমন্বয়ে গঠিত যৌগকে ফসফোলিপিড (Phospholipid) বলে। ফসফোলিপিডের বিশেষ রাসায়নিক উপাদান হলো ফসফাটাইডিক এসিড। এর ফসফেট গ্রুপটি কোলিন সহযোগে এস্টারিভূত হয়ে লেসিথিন উৎপন্ন করে। কোষ আবরণীসহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণের অন্যতম রাসায়নিক উপাদান হলো ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমোজেন ইত্যাদি উল্লেখযোগ্য ফসফোলিপিড।
অলিক এসিড একটি-
Correct Answer:
ঘ: লিপিড
Explanation:
অলিক এসিড একটি- সঠিক উত্তর লিপিড এটি একটি গন্ধহীন, বর্ণহীন তেল, যদিও এর বাণিজ্যিক নমুনাগুলি হলুদ হতে পারে। রাসায়নিক পদার্থে, অলিক অ্যাসিডকে ১৮: ১ সমপক্ষ(সিস)-৯-এর লিপিড সংখ্যার সাথে সংক্ষিপ্ত আকারে একক-সম্পৃক্ত (মনোস্যাচুরেটেড) ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। এর রাসায়নিক সংকেত হলো CH3(CH2 )7CH = CH(CH2)7COOH ।
কোন কোষ অঙ্গাণুতে দ্বি-স্তরী ফসফোলিপিড নাই?
Correct Answer:
ঘ: Ribosome
Explanation:
কোন কোষ অঙ্গাণুতে দ্বি-স্তরী ফসফোলিপিড নাই? সঠিক উত্তর Ribosome Ribosome কোষ অঙ্গাণুতে দ্বি-স্তরী ফসফোলিপিড নাই | এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর উভয় দিকে অথবা নিউক্লিয়ার মেমব্রেন এর গায়ে, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অথবা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থিত গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র দানার মত অঙ্গাণুকে রাইবোসোম(Ribosome) বলে। সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তার মালার মত অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বলে।
ওয়াক্স হলো একটি -
Correct Answer:
ক: লিপিড
সেফালিন হলো-
Correct Answer:
খ: ফসফোলিপিড
লেসিথিন হলো-
Correct Answer:
ঘ: লিপিড
কোনগুলো লিপিডের বৈশিষ্ট্য (Properties of lipid) ? (i) পানির চেয়ে হালকা (ii) হাড়ের সন্ধিস্থানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে (iii) ফ্যাটি এসিড ও গ্লিসারল দ্বারা গঠিত।
Correct Answer:
খ: i ও iii
কোনটি ফটোসিন থেটিক অঙ্গাণু গঠনে ভূমিকা রাখে?
Correct Answer:
ঘ: গ্লাইকোলিপিড
কোষঝিল্রির প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
খ: লিপিড
কোনটি ফসফোলিপিড নয়?
Correct Answer:
খ: গ্যালাকটোজ
কোন এনজাইম লিপিড পরিপাকে সাহায্য করে না ?
Correct Answer:
ক: প্রোলিডেজ
ফসফোলিপিড কোনটি?
Correct Answer:
ঘ: উপরের সবকয়টি
হাইড্রোরাইসিস হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারোল ও পরিণত হয় কোনটি-
Correct Answer:
ঘ: লিপিড
লিসিথিন নিচের কোন ধরনের লিপিডের উদাহরণ?
Correct Answer:
খ: ফসফোলিপিড
কোনটি উদ্ভূদ লিপিড ?
Correct Answer:
ক: টারপিনস
নিম্নের কোনটি চলনশীল লিপিড?
Correct Answer:
ঘ: প্লাস্টোকুইনন
সরল লিপিডের উদাহরণ নয় কোনটি?
Correct Answer:
খ: রাবার
কোনটি লিপিড যৌগভুক্ত নয় ?
Correct Answer:
ক: গ্লাইকোজেন
গঠন অনুসারে লিপিড কত প্রকার?
Correct Answer:
ঘ: 3
ফসফোলপিড অণুর ফাঁকে ফাঁকে যে অণু থাকে তাকে বলে?
Correct Answer:
ক: কোলেস্টরল
নিচের কোনটি ফসফোলিপিড (Phospholipid)?
Correct Answer:
ঘ: লেসিথিন (Lecithin)