জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
চক্রীয় ফটোফরাইলেশনের এক চক্রে কতটি ATP তৈরি হয়?
Correct Answer:
ক: 1
মানুষের অটোসোম কত জোড়া>
Correct Answer:
ঘ: 22
Explanation:
মানুষের অটোসোম কত জোড়া> সঠিক উত্তর 22 প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক unique ক্রোমোসোম থাকে, যেমন - মানুষের ২৩টি । সবগুলো ইউনিক ক্রোমোসোম মিলে একটি ক্রোমোসোম সেট হয় । মানুষের দুই সেট ক্রোমোসোম থাকে অর্থাৎ প্রতিটি ক্রোমোসোম দুই কপি করে আছে । যে কোষে ২ সেট ক্রোমোসোম আছে তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বা '2n' । মানুষ ডিপ্লয়েড জীব ।মানুষের ৪৬টি ক্রোমোসোমের মধ্যে ৪৪টি ক্রোমোসোমকে অটোসোম বলা হয় আর বাকি ২টি ক্রোমোসোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম ।
কোনটি নেফ্রনের অংশ নয়-
Correct Answer:
ক: Renal pelvis
Explanation:
কোনটি নেফ্রনের অংশ নয়- সঠিক উত্তর Renal pelvis রেনাল পেলভিস নেফ্রনের অংশ নয় | কিডনিতে গঠিত মূত্র শীর্ষে অবস্থিত একটি রেনাল প্যাপিলার মধ্য দিয়ে লঘু বৃতিতে যায়; দুইটি বা তিনটি লঘু বৃতি মিলিত হয়ে একটি গুরু বৃতি (major calyx) গঠন করে, যেখান থেকে মূত্র রেনাল পেলভিস হয়ে ইউরেটারে প্রবেশ করে।
নিচের কোনটির সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ?
Correct Answer:
গ: Pokysiphonia
Explanation:
নিচের কোনটির সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ? সঠিক উত্তর Pokysiphonia লোহিত শৈবালের সঞ্চিত খাদ্য হল ফ্লোরিডিয়ান স্টার্চ। Pokysiphonia-র সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ |
কোন প্রাণি আমাশয় সৃষ্টি করে?
Correct Answer:
গ: Entamoeba
Explanation:
কোন প্রাণি আমাশয় সৃষ্টি করে? সঠিক উত্তর Entamoeba এককোষী প্রাণীঘটিত তথা অ্যামিবাঘটিত আমাশয় এন্ট্যামিবা (Entamoeba)হিস্টোলাইটিকা নামক অণুজীবের কারণে ঘটে থাকে। অ্যামিবাঘটিত আমাশয় দুইটি রূপ ধারণ করতে পারে। একটি রূপ দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াঘটিত আমাশয়ের অনুরূপ, অন্যটি দীর্ঘস্থায়ী ও থেমে থেমে (সবিরাম) বিরতি দিয়ে ঘটে থাকে এবং বৃহদন্ত্রে ক্ষত সৃষ্টি করে।
Platypus কোথায় পাওয়া যায়?
Correct Answer:
ক: Australia
Explanation:
Platypus কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর Australia হংসচঞ্চু বা প্লাটিপাস (ইংরেজি: Platypus; বৈজ্ঞানিক নাম:Ornithorhynchus anatinus) মনোট্রিমাটা বর্গের অন্তর্ভুক্ত ছোট্ট স্তন্যপায়ী প্রাণী। তাসমানিয়া এবং দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ায় এরা বসবাস করে।
নিম্নের কোনটিকে মাস্টার গ্লান্ড বলা হয়?
Correct Answer:
ক: Pituitary Gland
Explanation:
নিম্নের কোনটিকে মাস্টার গ্লান্ড বলা হয়? সঠিক উত্তর Pituitary Gland পিটুইটারি হরমোনগুলি সোমাটিক টিস্যুগুলির বৃদ্ধি এবং বিকাশ এবং পেরিফেরাল এন্ডোক্রাইন গ্রন্থিগুলির ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। তাই, একে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়।
কোন রক্তের গ্রুপকে 'Universal Donor' বলা হয়?
Correct Answer:
গ: O
Explanation:
কোন রক্তের গ্রুপকে 'Universal Donor' বলা হয়? সঠিক উত্তর O ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
কে কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে আধুনিক ধারনা দেন?
Correct Answer:
ক: ওয়েজনার
কোলাজেন এক ধরনের -
Correct Answer:
খ: আমিষ
Explanation:
কোলাজেন এক ধরনের - সঠিক উত্তর আমিষ কোলাজেন হল এক ধরনের প্রোটিন(আমিষ)। পেশি, হাড়, লিগামেন্ট, রক্তের আস্তরণ-সহ শরীরে প্রায় সমস্ত কোষেই রয়েছে কোলাজেন। বয়সের সঙ্গে সঙ্গে কোলাজেনের ঘাটতি দেখা দিলে পেশির সঙ্কোচন ঘটে। কমে যায় লিগামেন্টের নমনীয়তা।
নিচের কোনটি কালমেঘের বৈজ্ঞানিক নাম-
Correct Answer:
ক: Andrographis paniculata
Explanation:
নিচের কোনটি কালমেঘের বৈজ্ঞানিক নাম- সঠিক উত্তর Andrographis paniculata কালমেঘ একটি ভেষজ উদ্ভিদ। এর অন্য প্রচলিত নাম আলুই। Lamiales বর্গের অন্তর্ভুক্ত Acanthaceae পরিবারের এই গাছটির বৈজ্ঞানিক নাম Andrographis paniculata ।
টিস্যু কালচার প্রযুক্তির জনক কে?
Correct Answer:
ঘ: হ্যাবারল্যান্ডট
Explanation:
টিস্যু কালচার প্রযুক্তির জনক কে? সঠিক উত্তর হ্যাবারল্যান্ডট টিস্যুকালচার পদ্ধতিতে বিভাজনক্ষম কোষ থেকে তৈরি উদ্ভিদ চারার বৈশিষ্ট্য হলো রোগমুক্ত থাকা। এর অপরনাম In-vitro কালচার। এ পদ্ধতিকে বলা হয় Somatic embryo উদ্ভিদ টিস্যু কালচার এর প্রবর্তক হেবারল্যান্ড Gottlied Haberlandt ।
'Species Plantarum' এর রচয়িতা হলেন-
Correct Answer:
খ: ক্যারোলাস লিনিয়াস
Explanation:
'Species Plantarum' এর রচয়িতা হলেন- সঠিক উত্তর ক্যারোলাস লিনিয়াস স্পিসিজ প্লান্টারাম (লাতিন: "Species plantarum", ইংরেজি: "The Species of Plants") বইটি সর্বপ্রথম ১৭৫৩ সালে প্রকাশিত করা হয়। বইটি সুইডিশের প্রকৃতিবিজ্ঞানী কার্ল লিনিয়াস দুই খণ্ডে লিখেছন। তার এই বইতে বর্ণিত সকল উদ্ভিদ প্রজাতির জন্যে দ্বিপদ নাম প্রদান করেন।
কোনটি কাষ্ঠ উৎপাদনকারী উদ্ভিদ?
Correct Answer:
ঘ: Dipterocarpus turbinatus
কোষ বিভাজনের কোন উপ-পর্যায়ে সিন্যাপসিস ঘটে?
Correct Answer:
খ: জাইগোটিন
Explanation:
কোষ বিভাজনের কোন উপ-পর্যায়ে সিন্যাপসিস ঘটে? সঠিক উত্তর জাইগোটিন লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
মিয়োসিস কোষ বিভাজন কোথায় হয়-
Correct Answer:
খ: যৌন কোষ
Explanation:
মিয়োসিস কোষ বিভাজন কোথায় হয়- সঠিক উত্তর যৌন কোষ কোষ বিভাজন তিন প্রকার :• অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন ➞ আদি কোষে ঘটে (যেমন - ঈস্ট, অ্যামিবা, প্রোটোজোয়া প্রভৃতি)• মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন ➞ দৈহিক/দেহ কোষে ঘটে (যেমন - উন্নত উদ্ভিদ ও প্রাণীকোষে)• মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন ➞ জনন মাতৃকোষে ঘটে থাকে (যেমন - মস, ফার্ন, Spirogyra প্রভৃতি)
চক্রীয় ফটোফসফোরাইলশনে কোনটি ঘটে?
Correct Answer:
ঘ: production of ATP
Explanation:
চক্রীয় ফটোফসফোরাইলশনে কোনটি ঘটে? সঠিক উত্তর production of ATP যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় PS I ক্লোরোফিল অণু (P700) হতে উৎক্ষিপ্ত উচ্চশক্তিসম্পন্ন ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে পুনরায় ঐ ক্লোরোফিল অণুতে শক্তিহীন অবস্থায় ফিরে আসে এবং বাহকগুলির মাধ্যমে ফিরে আসার সময় প্রতিবার ২টি ATP অণু তৈরী করে(production of ATP) এবং প্রক্রিয়ায়টি চক্রাকারে চলতে থাকে তাই তাকে চক্রাকার ফটোফসফোরাইলেশন বলে|
অবাত শ্বসনে এক অনু গ্লকোজ থেকে কত অনু ATP তৈরি হয়?
Correct Answer:
ক: 2
Explanation:
অবাত শ্বসনে এক অনু গ্লকোজ থেকে কত অনু ATP তৈরি হয়? সঠিক উত্তর 2 যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরের এনজাইম দিয়ে আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, যেমন: ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক এসিড ইত্যাদি, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি তৈরি করে, তাকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসনে এক অনু গ্লকোজ থেকে 2 অনু ATP তৈরি হয় |
ব্যাকটেরিওফাজ কি?
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া ধংসকারী ভাইরাস
Explanation:
ব্যাকটেরিওফাজ কি? সঠিক উত্তর ব্যাকটেরিয়া ধংসকারী ভাইরাস যেসব ভাইরাস ব্যাকটেরিয়া কে আক্রমণ এবং ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস বলে। বিজ্ঞানী দ্য হেরেলি (d' Herelle) 1917 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসদের ব্যাকটেরিয়া ভাইরাস বা ব্যাকটেরিওফাজ বা ফাজ নামে অভিহিত করেন|
কোনটি অন্তঃকোষীয় পরিপাক ঘটায়-
Correct Answer:
খ: লাইসোসোম
Explanation:
কোনটি অন্তঃকোষীয় পরিপাক ঘটায়- সঠিক উত্তর লাইসোসোম কোনো নির্দিষ্ট কোষের অভ্যন্তরে খাদ্য পরিপাক হওয়ার পদ্ধতিকে অন্তঃকোষীয় পরিপাক বলে। লাইসোসোম আন্তঃকোষীয় পরিপাক ঘটায়।
কোনটি রিডিউসিং স্যুগার নয়?
Correct Answer:
খ: sucrose
Explanation:
কোনটি রিডিউসিং স্যুগার নয়? সঠিক উত্তর sucrose • রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা : যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড (-CHO) বা কিটোন (=CO) গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা বলে । যেমন - গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ প্রভৃতি । এরা বেনেডিক্ট দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয় ।• নন-রিডিউসিং শ্যুগার বা অবিজারক শর্করা : যেসব কার্বোহাইড্রেটে একটিও মুক্ত অ্যালডিহাইড (-CHO) বা কিটোন (=CO) গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না তাদেরকে নন-রিডিউসিং শ্যুগার বা অবিজারক শর্করা বলে । যেমন - সুকরোজ, ট্রিহ্যালোজ, পলিস্যাকারাইড প্রভৃতি । সুকরোজ α -D গ্লুকোজের ১নং কার্বনের OH এবং β-D ফ্রুক্টোজের ২নং কার্বনের OH থেকে এক অণু পানি অপসারিত হয়ে একটি অক্সিজেন ব্রিজ (-O-) তৈরি হয় । এর ফলে এদের মুক্ত -CHO বা C=O গ্রুপ থাকে না । এদেরকে প্রাথমিক অবস্থায় আর্দ্রবিশ্লেষণের প্রয়োজন হয় । এরপর অন্য যৌগকে বিজারিত করতে পারে ।
অসম্পূর্ণ প্রকটতার কারনে ফিনোটাইপিক অনুপাত কি হয়-
Correct Answer:
গ: 1:2:1
Explanation:
অসম্পূর্ণ প্রকটতার কারনে ফিনোটাইপিক অনুপাত কি হয়- সঠিক উত্তর 1:2:1 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
Amoeba এর চলন অঙ্গের নাম কি?
Correct Answer:
খ: সিউডোপড
Explanation:
Amoeba এর চলন অঙ্গের নাম কি? সঠিক উত্তর সিউডোপড অ্যামিবা(Amoeba) গণের প্রজাতিরা সিউডোপড নামক অস্থায়ী অঙ্গ তৈরী করে চলাফেরা ও খাদ্যসন্ধান করে থাকে। সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোফিলামেন্ট দ্বারা সমন্বয়মূলক ভাবে কাজ করে কোষ থেকে কোষ পর্দাকে বাইরের দিকে ঠেলে দেয়।
কোনটি ডায়টম?
Correct Answer:
খ: Polysiphonia
রেস্ট্রিকশোন এঞ্জাইমের কাজ-
Correct Answer:
খ: cutting a specific portion of DNA
Explanation:
রেস্ট্রিকশোন এঞ্জাইমের কাজ- সঠিক উত্তর cutting a specific portion of DNA রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় । লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় । রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে DNA অণুর সুনির্দিষ্ট অংশ কর্তনকরা যায় (cutting a specific portion of DNA)।
কোন মাছ অরিয়েন্টাল অঞ্চলে পাওয়া যায় না-
Correct Answer:
ঘ: Neoceratodus
Explanation:
কোন মাছ অরিয়েন্টাল অঞ্চলে পাওয়া যায় না- সঠিক উত্তর Neoceratodus Neoceratodus হল Neoceratodontidae পরিবারের মাছের একটি প্রজাতি। বর্তমান অস্ট্রেলিয়ান লাংফিশ এই বংশের একমাত্র জীবিত সদস্য, তবে এটি আগে আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা জুড়ে বিস্তৃত ছিল | ওরিয়েন্টাল অঞ্চল : বৃটিশ ইণ্ডিয়া (ভারত, পাকিস্তান, বাংলাদেশ), আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোচীন, তাইওয়ান (ফরমোজা), এবং ইন্দোনেশিয়ার বালি দ্বীপ।
মানুষের রেনিন তৈরি হয় কোন অঙ্গে?
Correct Answer:
গ: kidney
Explanation:
মানুষের রেনিন তৈরি হয় কোন অঙ্গে? সঠিক উত্তর kidney মানুষের রেনিন তৈরি হয় kidney অঙ্গে | বৃক্ক বা কিডনি (ইংরেজি: Kidney) মেরুদণ্ডী প্রাণিদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেহের রেচন তন্ত্রের প্রধান অংশ। এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া) পৃথকীকরণ ও মূত্র উৎপাদন। মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় ৪০ বার বৃক্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
অষ্টম করোটীক স্নায়ুকে বলে-
Correct Answer:
গ: auditory
Explanation:
অষ্টম করোটীক স্নায়ুকে বলে- সঠিক উত্তর auditory ক্রমিক সংখ্যাস্নায়ুর নামউৎসশাখা (যদি থাকে)বিস্তারপ্রকৃতিকাজIঅলফ্যাক্টরিঅগ্রমস্তিষ্কের অঙ্কীয়দেশ (অলফ্যাক্টরি লোব)─নাসিকার মিউকাস ঝিল্লিসংবেদীঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌছানোIIঅপটিকঅগ্রমস্তিষ্কের অঙ্কীয়দেশ (অপটিক লোব)─চোখের রেটিনাসংবেদীদর্শন অনুভূতি মস্তিষ্কে পৌছানোIIIঅকুলোমোটরমধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশ─অক্ষিগোলকের পেশি, উর্ধ্ব নেত্রপল্লব উত্তোলনকারী পেশি ও পিউপিল সংকোচনকারীচেষ্টীয় (motor)অক্ষি-গোলকের সঞ্চালনIVট্রকলিয়ারমধ্যমস্তিষ্কের পৃষ্ঠ-পার্শ্বদেশ─চোখের সুপিরিয়র অবলিক পেশিচেষ্টীয়অক্ষি-গোলকের সঞ্চালনVট্রাইজেমিনালপনস-এর অগ্র-পার্শ্বদেশঅপথ্যালমিকঅক্ষিপল্লব, নাসিকার মিউকাসসংবেদীম্যাক্সিলারিম্যাক্সিলারিঅক্ষিপল্লব, উর্ধ্ব ও নিম্নচোয়ালসংবেদীসংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ ম্যান্ডিবুলারমুখবিবরের অঙ্কীয়দেশের পেশিমিশ্র (mixed)সংশ্লিষ্ট অঙ্গ সঞ্চালন এবং তাপ, চাপ ও স্পর্শ সংবেদ বহনVIঅ্যাবডুসেন্সপনস ও মেডুলার সংযোগস্থলের অঙ্কীয়দেশ─বহিঃরেক্টাস নামের চক্ষুপেশিচেষ্টীয়অক্ষিগোলকের সঞ্চালনVIIফ্যাসিয়ালপনস ও মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশপ্যালাটাইনমুখবিবরের ছাদসংবেদীস্বাদ গ্রহণঅকুলোমোটরমধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশহায়োম্যান্ডিবুলামুখবিবর ও নিম্নচোয়ালমিশ্রচর্বন, গ্রীবা সঞ্চালনVIIIভেস্টিব্যুলোকক্লিয়ার বা অডিটরিপনস ও মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশ─অন্তঃকর্ণসংবেদীশ্রবণ ও ভারসাম্য রক্ষাIXগ্লসোফ্যারিঞ্জিয়ালমেডুলার পার্শ্বদেশ─জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দামিশ্রস্বাদগ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালনXভেগাস (নিউমোগ্যাস্ট্রিক)মেডুলার পার্শ্বদেশল্যারিঞ্জিয়ালস্বরযন্ত্রমিশ্রস্বরযতন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণকার্ডিয়াকহৃৎপিন্ডমিশ্রহৃৎপিন্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণগ্যাস্ট্রিকপাকস্থলিমিশ্রপাকস্থলির কার্যকারিতা নিয়ন্ত্রণপালমোনারিফুসফুসমিশ্রফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণXIস্পাইনাল অ্যাক্সেসরিমেডুলার পার্শ্বদেশ─গলবিল, স্বরযন্ত্র, গ্রীবা ও কাঁধচেষ্টীয়মাথা ও কাঁধের সঞ্চালনXIIহাইপোগ্লোসালমেডুলার অঙ্কীয়দেশ─জিহ্বা ও গ্রীবাচেষ্টীয়জিহ্বার বিচলন
কোন দেশের আয়তনের কত অংশ বনভূমি থাকা উচিৎ?
Correct Answer:
খ: 25%
Explanation:
কোন দেশের আয়তনের কত অংশ বনভূমি থাকা উচিৎ? সঠিক উত্তর 25% পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য বলে মনে করেন পরিবেশবাদীরা। বিভিন্ন সংগঠনের দাবি, দেশে বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র ৭ থেকে ৮ শতাংশ।
মানুষের মধ্যে সেরিবেরাল ম্যালেরিয়া ঘটায় Plasmodium এর কোন প্রজাতি?
Correct Answer:
খ: Plasmodium falciparum
Explanation:
মানুষের মধ্যে সেরিবেরাল ম্যালেরিয়া ঘটায় Plasmodium এর কোন প্রজাতি? সঠিক উত্তর Plasmodium falciparum মানুষের মধ্যে সেরিব্রাল ম্যালেরিয়া ঘটায় Plasmodiumএর Plaamodium falciparum প্রজাতি |কিউলেক্স, অ্যানোফিলিস, কিউলিসেটা, ম্যানসোনিয়া এবং এডিস গণের মশারা বিভিন্ন প্লাজমোডিয়াম প্রজাতির জন্য কীট পোষক হিসেবে কাজ করে। এদের মধ্যে সবচেয়ে বেশি অধ্যয়ন করা হয়েছে যাদের উপর তারা হল অ্যানোফিলিস মশা যা মানব ম্যালেরিয়ার প্লাজোডিয়াম পরজীবী |
পরিবেশের বিপর্যয়ের জন্য মানব সৃষ্ট কারণ নয়-
Correct Answer:
ঘ: earthquake
Explanation:
পরিবেশের বিপর্যয়ের জন্য মানব সৃষ্ট কারণ নয়- সঠিক উত্তর earthquake ভূ-অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ-পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প (earthquake) বলে। পরিবেশের বিপর্যয়ের জন্য মানব সৃষ্ট কারণ নয় earthquake. প্রাকৃতিক দুর্যোগ হলো একপ্রকারের প্রাকৃতিক ঘটনা, যাতে মানুষের আর্থ-সামাজিক ক্ষতি হয়ে থাকে। যদিও তা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবেই ঘটে থাকে, তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজ-কর্মের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় এরকম ঘটনা ঘটে থাকে। সাধারণ ভাষ্যে, প্রাকৃতিক দুর্যোগ হলো স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম।
কোনটি নিউক্লিওটাইডের উপাদান নয়-
Correct Answer:
খ: lipid
Explanation:
কোনটি নিউক্লিওটাইডের উপাদান নয়- সঠিক উত্তর lipid নিউক্লিওটাইড তিনটি সাবইউনিট অণুর সমন্বয়ে গঠিত: একটি নাইট্রোজেনঘটিত ক্ষারক (নিউক্লিওবেস নামেও পরিচিত), একটি ৫-কার্বন বিশিষ্ট সুগার(glucose) (রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ) এবং একটি থেকে তিনটি ফসফেট সমন্বিত একটি ফসফেট গ্রুপ।
প্রাণিজগতের শ্রেনিবিন্যাসের পরিকল্পনা প্রথম করেন-
Correct Answer:
ক: Aristotle
যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলে-
Correct Answer:
গ: hypostatic gene
Explanation:
যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলে- সঠিক উত্তর hypostatic gene কিছু ক্ষেত্রে দুটি পৃথক জিন জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এবং এদের একটি জিন অপর জিনের প্রকাশকে বাধা দেয় । এভাবে, একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক (non-allelic) জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে । যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন (epistatic gene), আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক জিন (hypostatic gene) বলে ।
কোনটি প্রাকৃতিক পার্থনোকার্পিক ফল?
Correct Answer:
খ: banana
Explanation:
কোনটি প্রাকৃতিক পার্থনোকার্পিক ফল? সঠিক উত্তর banana যে ফলের ডিম্বাশয় নিষিক্ত না হয়ে ফল গঠন করে অর্থাত যেসব ফলের নিষেক ঘটে না, তবুও ডিম্বাশয় ফলে পরিণত হয় তাদের পার্থেনোকার্পিক ফল (Parthenocarpic Fruit) বলে । কলা একধরণের প্রাকৃতিক পার্থেনোকার্পিক ফল।
কোন এনজাইম আমিষকে ভেঙ্গে পলিপেপটাইডে পরিনত করে?
Correct Answer:
ঘ: trypsin
Explanation:
কোন এনজাইম আমিষকে ভেঙ্গে পলিপেপটাইডে পরিনত করে? সঠিক উত্তর trypsin পেপসিন আমিষকে ভেঙে পেপটাইডে পরিণত করে। Trypsin (ট্রিপসিন) এনজাইম আমিষকে ভেঙ্গে পলিপেপটাইডে পরিনত করে |
এক খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে শক্তি প্রবাহের সঠিক ধারনা দেয় যে পিরামিড-
Correct Answer:
গ: শক্তি পিরামিড
Explanation:
এক খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে শক্তি প্রবাহের সঠিক ধারনা দেয় যে পিরামিড- সঠিক উত্তর শক্তি পিরামিড খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে শক্তির পিরামিড বলে। পিরামিডের সবচেয়ে নীচে উৎপাদক স্তরের শক্তির পরিমাণ পরবর্তী ট্রফিক লেভেল গুলোর চেয়ে অনেক বেশি। এজন্য উৎপাদক পিরামিডের ভূমিতে এবং চূড়ান্ত খাদক থাকে সবার উপরে।
পুঞ্জাক্ষির দুপার্শ্বের সাদা দাগকে কি বলে?
Correct Answer:
খ: fenstra
Raphanus sativus কোন গোত্রের অন্তঃর্গত?
Correct Answer:
ক: Cruciferae
কোনটি এসকাস তৈরি করে?
Correct Answer:
ক: পেনিসিলিয়াম
সজ্জাক্রমানুকারী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে-
Correct Answer:
গ: maleus, incus, stapes
Explanation:
সজ্জাক্রমানুকারী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে- সঠিক উত্তর maleus, incus, stapes মধ্যকর্ণে, তিনটি ছোট হাড় (ওসিকেল) আছে - হ্যামার (ম্যালিয়াস), অ্যানভিল (ইনকাস) এবং স্টিরাপ (স্টেপস)। এটিকে ইনকাসও বলা হয়, একটি ছোট হাড় যা হ্যামার থেকে স্টিরাপে কম্পন প্রেরণ করে।
ফাইলোরিয়া কৃমির লার্ভা দশার নাম হল-
Correct Answer:
ঘ: microfilariae
পলিনিয়াম কোথায় পাওয়া যায়?
Correct Answer:
ক: Orchidaceae
Explanation:
পলিনিয়াম কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর Orchidaceae Orchidaceae, Asclepiadaceae এসব গোত্রের উদ্ভিদের পরাগরেণু পৃথক না হয়ে একসাথে থাকে। একসাথে থাকা পরাগরেণুগুলোর এ বিশেষ গঠনকে পলিনিয়াম (pollinium) বলে।
বৃক্কাকার পরাগধানীর কোথায় পাওয়া যায়?
Correct Answer:
ক: Malvaceae
Explanation:
বৃক্কাকার পরাগধানীর কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর Malvaceae মালভেসি সপুষ্পক উদ্ভিদের একটি পরিবার যাতে প্রায় ২৪৪টি গণ এবং ৪২২৫+ প্রজাতি রয়েছে। এই পরিবারের সুপরিচিত সদস্য ঢেঁড়শ, তুলা, এবং কোকো।সাধারণ বৈশিষ্ট্যপুংস্তবকপুংকেশর অসংখ্য, একগুচ্ছ, পুংকেশরীয় দণ্ডগুলো যুক্ত হয়ে ফাঁপা পুংকেশরীও নালিকা সৃষ্টি করে। পরাগধানী বৃক্কাকার, এক প্রকোষ্ঠবিশিষ্ট পরাগরেণু বড় ও কণ্টকিত।স্ত্রীস্তবকসাধারণ গর্ভপত্র ৫-১০ টি, অধিগর্ভ গর্ভাশয়, ১ - বহু প্রকোষ্ঠবিশিষ্ট, সাধারণত ৫ প্রকোষ্ঠ বিশিষ্ট; ডিম্বক এর সংখ্যা প্রতি প্রকোষ্ঠে ১টি হতে বহু।
সয়াবিন তেলের উৎস-
Correct Answer:
ক: Glycine max
Explanation:
সয়াবিন তেলের উৎস- সঠিক উত্তর Glycine max সয়াবিন(Scientific name: Glycine max) তেল হল উদ্ভিজ্জ তেল, যা সয়াবিনের বীজ(Scientific name: Glycine max) থেকে পাওয়া যায়। এটি সর্বাধিক ব্যবহৃত রান্নার তেলগুলির মধ্যে একটি এবং দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল। শুকানোর তেল হিসাবে, প্রক্রিয়াকৃত সয়াবিন তেলকে ছাপানোর কালি ( সয়া কালি ) এবং তেল রঙের জন্য ভিত্তি হিসাবেও ব্যবহার করা হয়।
কোন উদ্ভিদের পাপড়িতে ২ টি লডিকিউল থাকে?
Correct Answer:
ক: Zea mays
র্যামেন্টাম কোথায় পাওয়া যায়?
Correct Answer:
ক: Pteris
Explanation:
র্যামেন্টাম কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর Pteris Pteris হল ফার্নের একটি প্রজাতি যা উপক্রান্তীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত । র্যামেন্টাম Pteris-এ পাওয়া যায় | প্রতিটি পিনা অবৃন্তক, সরু, লম্বাটে এবং কিনারা মসৃণ। পত্রের র্যাকিসের নিম্নপ্রান্ত এবং রাইজোম এক প্রকার অসংখ্য বাদামি রঙের শল্কপত্র দিয়ে আবৃত থাকে। এ শল্কপত্রকে র্যামেন্টাম বলে।
নিম্নের কোনটি জলজ ছত্রাক?
Correct Answer:
ক: Saprolegnia
Explanation:
নিম্নের কোনটি জলজ ছত্রাক? সঠিক উত্তর Saprolegnia শৈবাল (Algae). অত্যন্ত সরল প্রকৃতির অভাস্কুলার, সমাঙ্গদেহী উদ্ভিদ (অধিকাংশই জলজ) | Saprolegnia একটি জলজ ছত্রাক। এরা প্রধানত মিঠা পানির ছত্রাক |
উদ্ভিদের সেকেন্ডারী বৃদ্ধিকালে কোনটির মাধ্যমে গ্যাস বিনিময় হয়?
Correct Answer:
ক: Lenticel
Explanation:
উদ্ভিদের সেকেন্ডারী বৃদ্ধিকালে কোনটির মাধ্যমে গ্যাস বিনিময় হয়? সঠিক উত্তর Lenticel উদ্ভিদের গৌণবৃদ্ধির ফলে কান্ডের বাকল ফেটে যে ছিদ্রের সৃষ্টি হয় তাকে লেন্টিসেল বলে। উদ্ভিদের সেকেন্ডারী বৃদ্ধিকালে Lenticel(লেন্টিসেল)-র মাধ্যমে গ্যাস বিনিময় হয় |
হ্যাচ ও স্লাক চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
Correct Answer:
ক: অক্সালো এসিটিক এসিড
Explanation:
হ্যাচ ও স্লাক চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি? সঠিক উত্তর অক্সালো এসিটিক এসিড হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম অক্সালো এসিটিক এসিড | আগে ধারণা ছিল যে কেবলমাত্র সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কেলভিন চক্রের মাধ্যমেই কার্বন-ডাই-অক্সাইড সংবন্ধন ঘটত। কিন্তু পরবর্তী কালে হ্যাচ ও স্ল্যাক বিজ্ঞানী প্রমাণ করেন যে কেলভিন চক্র ছাড়াও অপর একটি চক্রের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড সংবন্ধন ঘটে। তাদের নাম অনুসারে এই চক্রের নাম রাখা হয় হ্যাচ ও স্ল্যাক চক্র।