জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
নিম্নের কোন করোটিক স্নায়ুটি সংবেদী?
Correct Answer:
ক: অলফ্যক্টরি
Explanation:
নিম্নের কোন করোটিক স্নায়ুটি সংবেদী? সঠিক উত্তর অলফ্যক্টরি অলফ্যাক্টরি স্নায়ু হলো সংবেদী করোটিক স্নায়ু, যাতে ঘ্রাণ বাহী সংবেদী স্নায়ুতন্তু থাকে। অলফ্যাক্টরি স্নায়ুর বিশেষায়িত অলফ্যাক্টরি রিসেপ্টর নিউরনগুলো নাসা গহ্বরের উপরের অংশের অলফ্যাক্টরি মিউকোসাতে অবস্থিত।
মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
Correct Answer:
ক: যকৃত
Explanation:
মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? সঠিক উত্তর যকৃত মানবদেহে সর্বমোট অঙ্গ ৭৯ টি। এদের মধ্যে সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। সর্ববৃহৎ গ্রন্থি যকৃত। আর ক্ষুদ্রতম গ্রন্থি পিটুইটারি।
স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে কোন উৎসেচক অংশ গ্রহণ করে?
Correct Answer:
ক: লাইপেজ
Explanation:
স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে কোন উৎসেচক অংশ গ্রহণ করে? সঠিক উত্তর লাইপেজ লাইপেজ হলো অগ্ন্যাশয় থেকে নিঃসৃত খাদ্য পরিপাককারী এক ধরনের এনজাইম (enzyme)। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত লাইপেজ নামক এনজাইম ডিওডেনামে এসে খাদ্যের সাথে মিশে যায়। এই লাইপেজ নামক এনজাইম স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। এরা লাইপোলাইটিক উৎসেচক লাইপেজ চর্বি ভেঙে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে।
মাইটোকন্ড্রিয়ার ভিতরের অনিয়মিত ভাঁজকে কি বলে?
Correct Answer:
গ: ক্রিস্টি
Explanation:
মাইটোকন্ড্রিয়ার ভিতরের অনিয়মিত ভাঁজকে কি বলে? সঠিক উত্তর ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন : নিম্নলিখিত অংশ নিয়ে মাইটোকন্ড্রিয়া গঠিত :• আবরণী• প্রকোষ্ঠ• ক্রিস্টি বা প্রবর্ধক• অক্সিসোম• ATP Synthases ও ETC• বৃত্তাকার DNA ও রাইবোসোমক্রিস্টি বা প্রবর্ধক : বাইরের মেমব্রেন সোজা কিন্তু ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে । প্রবর্ধিত অংশকে ক্রিস্টি (Cristae) বলে । এদের সংখ্যা ও আকৃতি বিভিন্ন কোষে বিভিন্ন রকম হয় । এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে । ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান বলে যা বহিঃপ্রকোষ্ঠের সাথে সংযুক্ত ।
মানুষের করোটিতে মোট অস্থির সংখ্যা -
Correct Answer:
খ: 29
Explanation:
মানুষের করোটিতে মোট অস্থির সংখ্যা - সঠিক উত্তর 29 মানুষের করোটির অস্থির সংখ্যা ২৯ টি। করোটি বা খুলি বলতে একটি অস্থিনির্মিত কাঠামোকে বোঝায়, যা মেরুদণ্ডী প্রাণীদের মাথা গঠন করে। এটি মুখমণ্ডলের কাঠামো বজায় রাখতে সাহায্য করে এবং মস্তিষ্ক রক্ষাকারী গহবর তৈরি করে। করোটির অংশ দুটি: করোটিকা (ক্রেনিয়াম, cranium) এবং চিবুকাস্থি (ম্য্যান্ডিবল)।
পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা কে?
Correct Answer:
ক: Earnst Haeckel
Explanation:
পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা কে? সঠিক উত্তর Earnst Haeckel 'বায়োজেনেটিক তত্ত্ব বা পুনরাবৃত্তি মতবাদ'-এর প্রবক্তা আর্নেষ্ট হেকেল(Earnst Haeckel)। ডারউইনের বিবর্তন তত্ত্ব পড়ার পর 1860 সালে আর্নস্ট হেকেল দ্বারা বায়োজেনেটিক সূত্র, যা সারাংশ তত্ত্ব নামেও পরিচিত।
নিম্নের কোনটি DNA অণুতে অনুপস্থিত?
Correct Answer:
গ: ইউরাসিল
Explanation:
নিম্নের কোনটি DNA অণুতে অনুপস্থিত? সঠিক উত্তর ইউরাসিল DNA/RNAইউরাসিল হল নিউক্লিক অ্যাসিড আরএনএর চারটি নিউক্লিওবেসের মধ্যে একটি। অন্যগুলো হল অ্যাডেনিন, সাইটোসিন এবং গুয়ানিন। আরএনএতে, ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিনের সাথে আবদ্ধ হয়। ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইউরাসিল হল থাইমিনের একটি ডিমিথিলেটেড ফর্ম। তাই বলা হয় DNA অণুতে ইউরাসিল অনুপস্থিত থাকে |
নিম্নে উল্লিখিত কোন প্রাণীতে হিমোসিল থাকে?
Correct Answer:
খ: তেলাপোকা
Explanation:
নিম্নে উল্লিখিত কোন প্রাণীতে হিমোসিল থাকে? সঠিক উত্তর তেলাপোকা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর(তেলাপোকা) হিমোসিল থাকে। হিমোসিল হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ গহ্বর ।
কোন গোত্রের ফুলে ভ্যাক্সিলা থাকে?
Correct Answer:
খ: Liguminosae
কাশি নিরাময়ে ব্যবহৃত উদ্ভিদ কোনটি?
Correct Answer:
খ: Adhatoda vasica
সমপার্শ্বীয় মুক্ত ভাঙ্কুলার বান্ডল পাওয়া যায় -
Correct Answer:
ক: দ্বিবীজপত্রী কাণ্ডে
Explanation:
সমপার্শ্বীয় মুক্ত ভাঙ্কুলার বান্ডল পাওয়া যায় - সঠিক উত্তর দ্বিবীজপত্রী কাণ্ডে মুক্ত সমপার্শ্বীয় ➞ একই ব্যাসার্ধের পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।বদ্ধ সমপার্শ্বীয় ➞ সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।সমদ্বিপার্শ্বীয় ➞ যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে । সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয়পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত । জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে । লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে ।
লাইসোসোম প্রথম কে আবিষ্কার করেন?
Correct Answer:
খ: De Duve
Explanation:
লাইসোসোম প্রথম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর De Duve নোবেল জয়ী বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দ্য দুভ(De Duve) ১৯৫৫ সালে লাইসোসোম আবিষ্কার ও নামকরণ করেন। বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লুভ এর অধ্যাপক ক্রিশ্চিয়ান দে দুভ এবং তার দল ১৯৪৯ সালে যকৃতে ইনসুলিনের ক্রিয়া-কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছিলেন।
কোন রক্তগ্রুপ বহনকারী ব্যক্তিকে 'সার্বজনীন দাতা" বলা হয় ?
Correct Answer:
খ: O
Explanation:
কোন রক্তগ্রুপ বহনকারী ব্যক্তিকে 'সার্বজনীন দাতা" বলা হয় ? সঠিক উত্তর O ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
নিচের কোনটি কো - এনজাইম নামে পরিচিত ?
Correct Answer:
গ: NADP
Explanation:
নিচের কোনটি কো - এনজাইম নামে পরিচিত ? সঠিক উত্তর NADP এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম। যেমন- NAD, ATO, NADP ইত্যাদি কো-এনজাইম অংশ করে নিলে এনজাইমের কার্যক্ষমতা বহুলাংশে হ্রাস পায়।
রিকম্বিনেন্ট DNA এর ব্যবহার দ্বারা কোন উদ্দেশ্য সাধিত হয়?
Correct Answer:
ঘ: একই প্রজাতির উন্নতিকরণ ও হুবহু একই জীবের সৃষ্টিকরণ উভয়ই
নিচের কোনটি জলজ?
Correct Answer:
গ: Saprolegnia
Explanation:
নিচের কোনটি জলজ? সঠিক উত্তর Saprolegnia স্যাপ্রোলেগনিয়া হল জলের ছাঁচের একটি প্রজাতি যাকে প্রায়শই তুলার ছাঁচ বলা হয় কারণ তাদের গঠনের বৈশিষ্ট্যগত সাদা বা ধূসর আঁশযুক্ত ছোপ।
ক্রোমোসোম কে আবিষ্কার করেন?
Correct Answer:
ক: স্ট্রাসবুর্গার
দুটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হলে সাধারণত কি রাসায়নিক দ্রব্য গঠন করে?
Correct Answer:
গ: পেপটাইড
নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম (শস্য ) কোন ধরনের ?
Correct Answer:
ক: হ্যাপ্লয়েড
Explanation:
নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম (শস্য ) কোন ধরনের ? সঠিক উত্তর হ্যাপ্লয়েড নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম/শাঁস/সস্য ➞ হ্যাপ্লয়েড (2n)আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম/শাঁস/সস্য ➞ ট্রিপ্লয়েড (3n)
কোনটি চোখের অংশ নয়?
Correct Answer:
গ: ককলিয়া
তেলাপোকার রক্তকণিকার নাম কি?
Correct Answer:
গ: হিমোসাইট
কোন উপ-পর্যায়ে সর্বপ্রথম বাইভেলেন্টে দুটি সেন্ট্রােমিয়ার ও চারটি ক্রোমাটিড পরিলক্ষিত হয়?
Correct Answer:
গ: প্যাকাইটিন
Explanation:
কোন উপ-পর্যায়ে সর্বপ্রথম বাইভেলেন্টে দুটি সেন্ট্রােমিয়ার ও চারটি ক্রোমাটিড পরিলক্ষিত হয়? সঠিক উত্তর প্যাকাইটিন লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
কোন বিজ্ঞানী সর্বপ্রথম নিউক্লিয়াস থেকে DNA পৃথক করেন?
Correct Answer:
ক: এম মিসার
একজন মহিলা তার 'X' ক্রোমোসোম পান -
Correct Answer:
গ: তার মাতা পিতা উভয়ের কাছ থেকে
Explanation:
একজন মহিলা তার 'X' ক্রোমোসোম পান - সঠিক উত্তর তার মাতা পিতা উভয়ের কাছ থেকে একজন মহিলা তার 'X' ক্রোমোসোম পান তার মাতা পিতা উভয়ের কাছ থেকে | এলোসোম-নির্ধারিত লিঙ্গের সাথে সমস্ত ডিপ্লয়েড জীব তাদের পিতামাতার প্রত্যেকের কাছ থেকে তাদের অর্ধেক প্রাপ্ত হয়। স্তন্যপায়ী স্তন্যপায়ী স্ত্রীদের মধ্যে XX থাকে, তারা তাদের এক্স এর যে কোনও একটির দিতে পারে, এবং পুরুষরা যেহেতু XY হয় তারা X বা Y দিতে করতে পারে। স্তন্যপায়ী স্ত্রী হওয়ার জন্য পৃথক উভয়ের কাছ থেকে অবশ্যই একটি এক্স ক্রোমোজোম গ্রহণ করতে হবে, ক্রোমোজোমগত পুরুষ হওয়ার জন্য ব্যক্তিকে অবশ্যই তাদের মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোম এবং বাবার কাছ থেকে একটি ওয়াই ক্রোমোজোম গ্রহণ করতে হবে।
Hydra -র দেহে কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে ?
Correct Answer:
খ: মেসোগ্লিয়া
মানবদেহে কয়টি শ্রেণীদেশীয় কশেরুকা আছে?
Correct Answer:
খ: 5
গিজার্ড কোন কাজটি সম্পন্ন করে ?
Correct Answer:
ঘ: খাদ্যচূর্ণকরণ
ম্যান্টল কোন পর্বের প্রাণীতে দেখা যায়?
Correct Answer:
গ: Mollusca
নিচের কোন প্রজাতি Papilionaceae উপগোত্রের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
গ: Dolichos lablab
ফটোপিরিডিজম দ্বারা সঠিকভাবে নিচের কোন প্রক্রিয়াকে বোঝায়?
Correct Answer:
খ: উদ্ভিদের পুষ্পধারণ
নিচের কোন অঙ্গে পেরিস্টোম পাওয়া যায় ?
Correct Answer:
ক: মসু ক্যাপসিউলে
ফাইলেরিয়া কৃমি কোনটি সৃষ্টি করে ?
Correct Answer:
ক: গোদ রোগ
Explanation:
ফাইলেরিয়া কৃমি কোনটি সৃষ্টি করে ? সঠিক উত্তর গোদ রোগ গোদ রোগের জন্য দায়ী ফাইলেরিয়া যার বৈজ্ঞানিক নাম wuchereria bancrofti (উশেরেরিয়া ব্যানক্রোফটি)৷ এটি নেমাটোড এর অন্তর্ভুক্ত৷
অ্যালারি পেশি কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে ?
Correct Answer:
খ: হৃৎপিণ্ড
DNA এর একককে বলা হয় -
Correct Answer:
ঘ: নিউক্লিওটাইড
নিচের কোনটিতে সমপার্শ্বীয় পরিবহন কলাগুচ্ছ পাওয়া যায়?
Correct Answer:
গ: সূর্যমুখী কাণ্ড
Explanation:
নিচের কোনটিতে সমপার্শ্বীয় পরিবহন কলাগুচ্ছ পাওয়া যায়? সঠিক উত্তর সূর্যমুখী কাণ্ড মুক্ত সমপার্শ্বীয় ➞ একই ব্যাসার্ধের পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।বদ্ধ সমপার্শ্বীয় ➞ সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।সমদ্বিপার্শ্বীয় ➞ যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে । সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয়পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত । জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে । লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে ।সূর্যমুখী একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ
নিম্নের কোন অনুপাতটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়?
Correct Answer:
ঘ: 3 : 1
Explanation:
নিম্নের কোন অনুপাতটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? সঠিক উত্তর 3 : 1 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
সালোকসংশ্লেষণে নির্গত O2 এর উৎস হলো -
Correct Answer:
ঘ: পানি
যেটি বেশি হলে প্রস্বেদন কম হয় -
Correct Answer:
গ: আপেক্ষিক আর্দ্রতা
আখের আপদ বা পেস্ট কোনটি ?
Correct Answer:
ক: Chilo tumidicostalis
কাঙ্ক্ষিত DNA কে নির্দিষ্ট স্থানে ছেদন করতে কোনটির প্রয়োজন ?
Correct Answer:
খ: রেস্ট্রিকশন এনজাইম
কোন হরমােন রক্তের ক্যালসিয়াম এর মাত্রা নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
ঘ: থাইরোক্যালসিটোনিন
গুপ্তজীবী উদ্ভিদের শস্য কোষ কীরূপ ?
Correct Answer:
গ: ট্রিপ্লয়েড
Explanation:
গুপ্তজীবী উদ্ভিদের শস্য কোষ কীরূপ ? সঠিক উত্তর ট্রিপ্লয়েড আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• উদ্ভিদ স্পোরোফাইট, পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ• গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এ তিন অংশে বিভক্ত• গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ• ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, গর্ভধারণের পর ডিম্বক বীজে পরিণত হয় তাই বীজ ফলের ভেতরে থাকে• শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন, পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়• এদের দ্বিনিষেক ঘটে, নিষেকের পর সস্য গঠন আরম্ভ হয় তাই বীজের সস্য ট্রিপ্লয়েড (3n)• কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না• জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেলকোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে• বীজে একটি বা দুটি বীজপত্র থাকে• গ্যামিটোফাইটি খুব সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল• শুক্রাণু সর্বত্র নিশ্চল এবং আর্কিগোনিয়া অনুপস্থিত• সুস্পষ্ট জনুঃক্রম বিদ্যমান
ব্লাস্টোসিস্ট মানুষের জরায়ুর কোন স্তরে প্রথিত হয়?
Correct Answer:
গ: এন্ডোমেট্রিয়াম
শিরা প্রাচীরের মধ্যে স্তরের নাম কি?
Correct Answer:
ঘ: টিউনিকা মিডিয়া
নিচের কোনটি প্রোক্যারিওটিক ?
Correct Answer:
খ: নস্টক
আরশোলার কোলেটেরিয়াল গ্রন্থির কাজ কি?
Correct Answer:
খ: উওথিকা গঠন
মূলা কোন গোত্রের উদ্ভিদ?
Correct Answer:
খ: Cruciferae
Explanation:
মূলা কোন গোত্রের উদ্ভিদ? সঠিক উত্তর Cruciferae ক্রুসিফেরি গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য……প্রধান উদ্ভিদসমূহ:১। সাদা সরিষা Brassica alba২। রাই সরিষা Brassica juncea৩। সরিষা Brassica napusCruciferae গোত্রের অর্থনৈতিক গুরুত্বফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম প্রভৃতি এ গোত্রের উল্লেখযোগ্য উদ্ভিদ। সরিষার বীজ হতে ভোজ্য তেল উৎপন্ন হয়।সরিষার বীজ হতে তেল নিষ্কাশনের পর যে খৈল উৎপন্ন হয় তা পশুর খাদ্য ও গাছের সার হিসেবে ব্যবহৃত হয়।ক্যানডিটাফ্ট বা Iberis বাগানের শোভা বর্ধনের জন্য লাগানো হয় ।৪। শালগম- Brassica campestris, var. turnip - শালগম একটি উত্তম সবজি।৫। ফুল কপি- Brassica oleracea, var. botrytis -একটি ভাল শীতকালীন সবজি
চিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি?
Correct Answer:
ঘ: বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন
কে জাতিজনি শ্রেণিবিন্যাসের প্রবর্তক ?
Correct Answer:
ঘ: এঙ্গলার ও প্রান্টল
ধান গাছের রোগ সৃষ্টিকারী ছত্রাক -
Correct Answer:
গ: Helminthosporium