প্রতীক প্রাণীঃ হাইড্রা MCQs
Showing 16 questions (Total: 16)
কোনটি উভলিঙ্গ প্রাণী?
Correct Answer:
খ: হাইড্রা
Explanation:
কোনটি উভলিঙ্গ প্রাণী? সঠিক উত্তর হাইড্রা উভলিঙ্গ শব্দের ইংরেজি নাম hermaphrodite ; জীববিজ্ঞানে এই ধরনের উভলিঙ্গ জীব প্রচুর রয়েছে। জবা ছাড়াও বেল, বক, ধুতুরা ইত্যাদি নানাবিধ অনেক ফুল ই এরকম উভলিঙ্গ হয়। প্রাণীদের মধ্যে কেঁচো আদর্শ উদাহরণ, এছাড়া বলি জোঁক, কৃমি, শামুক, হাইড্রা এরাও উভলিঙ্গ বটে।
মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে?
Correct Answer:
গ: হাইড্রা
Explanation:
মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে? সঠিক উত্তর হাইড্রা Hydra দ্বিভ্রূণস্তরী (diploblastic) প্রাণী অর্থাৎ এর ভ্রূণাবস্থার এক্টোডার্ম ও এন্ডোডার্ম কোষীয় স্তরদুটি পরিণত দেহে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস নামক দুটি কোযস্তরে পরিবর্তিত হয়ে বিন্যস্ত থাকে। এ দুটি কোষস্তরের মাঝে মেসোগ্লিয়া (mesoglea) নামে একটি অকোষীয় জেলির মতো স্তর থাকে।
হাইড্রার মৃত্যু সম্পর্কিত সত্য কোনটি?
Correct Answer:
ঘ: স্বাভাবিক মৃত্যু নাই
Explanation:
হাইড্রার মৃত্যু সম্পর্কিত সত্য কোনটি? সঠিক উত্তর স্বাভাবিক মৃত্যু নাই হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই | কারণ তার কিছু কোষ মারা গেলেও ইন্টারিস্টিশিয়াল নামক অদ্ভুত ক্ষমতাধর কোষটি সেই মৃত কোষের স্থানে আরেকটা নতুন কোষ তৈরি করে দেয়। ফলে হাইড্রার সারাদেহ আসলে মরার সুযোগ পায় না।
নিম্নের কোনটি হাইড্রার জন্য সঠিক নয় ?
Correct Answer:
ক: সুঁচ দিয়ে হাইড্রাকে খোঁচা দিলে এর দেহের অংশবিশেষ বা সম্পুর্ণ দেহ প্রসারিত হয়
Explanation:
নিম্নের কোনটি হাইড্রার জন্য সঠিক নয় ? সঠিক উত্তর সুঁচ দিয়ে হাইড্রাকে খোঁচা দিলে এর দেহের অংশবিশেষ বা সম্পুর্ণ দেহ প্রসারিত হয় Hydra হচ্ছে Cnidaria (নিডারিয়া) পর্বের একটি জলজ প্রানী। হাইড্রার দেহের কিছু অংশ স্ফীত হয়ে শুক্রাশয় বা ডিম্বাশয় গঠন করে। শুক্রাশয় শুক্রাণু উৎপন্ন করে, এবং শুক্রাণুকে পানিতে ছেড়ে দেয়। সর্বাধিক সক্ষম শুক্রাণুটি ডিম্বাশয়ে অবস্থিত ডিম্বাণুকে নিষিক্ত করে। নিষিক্ত ডিম্বাণুটির চারপাশে একটি শক্ত প্রাচীর গঠিত হয়।হাইড্রা বৈশিষ্ট্য:1.হাইড্রা বিশ্বজনীন মিঠা পানির মুক্তজীবী ও মাংসাশী প্রাণী2. লম্বা দুরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারনত হামাগুড়ির সাহায্যেই চলে3. সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যাবহার সংকুচিত হবে
কোনটি হাইড্রার জন্য সঠিক?
Correct Answer:
গ: আবরণী পেশি কোষের ভিতর প্রান্তে সংকোচনশীল তন্তু মায়ােনিম নামে পরিচিত
Explanation:
কোনটি হাইড্রার জন্য সঠিক? সঠিক উত্তর আবরণী পেশি কোষের ভিতর প্রান্তে সংকোচনশীল তন্তু মায়ােনিম নামে পরিচিত বহিঃত্বকের সমস্ত অংশ জুড়ে পেশি-আবরণী কোষ অবস্থান করে। দেখতে কোনাকার (বহির্মুখী চওড়া ও অন্তর্মুখী সরু প্রান্তবিশিষ্ট)। চওড়া প্রান্তে থাকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে রয়েছে গহ্বর এবং মিউকাস বস্তু। চওড়া প্রান্ত মিলিত হয়ে অবিচ্ছেদ্য আবরণ গঠন করে। মায়োনিম নামের এক ধরনের নমনীয় ও সংকোচন-প্রসারণশীল তন্তু দ্বারা গঠিত পেশী-প্রবর্ধন তথা পেশীর বর্ধিতাংশ পেশী আবরণী কোষের সরু প্রান্তে পাওয়া যায় এবং তা দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করে। কর্ষিকায় এ কোষ বড় ও চ্যাপ্টা হয়ে থাকে। এতে পরিস্ফুটনরত নিডোসাইট (নিডোব্লাস্ট) দেখতে পাওয়া যায়।
Hydra -র দেহে কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে ?
Correct Answer:
খ: মেসোগ্লিয়া
সিলেন্টরন আছে কোন প্রাণীতে?
Correct Answer:
খ: হাইড্রা
Hydra vulgaris - এর হাইপোস্টোমের গোড়ার চতুর্দিক ঘিরে কয়টি কর্ষিকা থাকে?
Correct Answer:
গ: ৬ - ১০ টি
Hydra bulgaris - এর হাইপোসেটামের গোড়ার চতুর্দিকে ঘিরে কয়টি কর্ষিকা থাকে?
Correct Answer:
গ: ৬-১০ টি
কোন প্রাণীটি দ্বিস্তরী?
Correct Answer:
খ: হাইড্রা
Hydra vulgaris-এর দেহের বর্ণ-
Correct Answer:
গ: হালকা বাদামি
Hydra-র প্রকৃত আবিষ্কারক-
Correct Answer:
গ: ট্রেম্বল
Hydra এর দেহ লম্বায় প্রায়-
Correct Answer:
খ: 10-30 মিমি
কোনটি দ্বিস্তর বিশিষ্ট প্রাণি?
Correct Answer:
খ: হাইড্রা
নিচের কোনটি দ্বিস্তরী?
Correct Answer:
গ: হাইড্রা
Explanation:
নিচের কোনটি দ্বিস্তরী? সঠিক উত্তর হাইড্রা Hydra হচ্ছে Cnidaria (নিডারিয়া) পর্বের একটি জলজ প্রানী। এর দেহ সরল, অর্থাৎ অল্প কয়েকটি অঙ্গ দিয়েই হাইড্রা তার দেহের সব কাজ করে থাকে। এটি দ্বিস্তরী প্রাণীর এক আদর্শ উদাহরণ।
হাইড্রার অংশ নয়-
Correct Answer:
ঘ: সাইক্লয়েড
Explanation:
হাইড্রার অংশ নয়- সঠিক উত্তর সাইক্লয়েড হাইড্রার দেহকে প্রধানত তিনটি অংশে ভাগ করা যায়। যথা- হাইপোস্টোম, দেহ-কাণ্ড ও পদতল। মৌখিক প্রান্তে অবস্থিত, ছোট ও সংকোচন-প্রসারণ ক্ষমতা সম্পন্ন অংশের নাম হাইপোস্টোম। এর উপরের দিকে খোলা ও বন্দ হতে সক্ষম গোলাকার মুখ-ছিদ্র রয়েছে যার সাহায্যে খাদ্য গ্রহণ ও অপাচ্য অংশের নিষ্কাশন সম্পন্ন হয়।