জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
কেঁচোর পৃষ্ঠীয় রক্ত বাহিকায় রক্ত প্রবাহের দিক -
Correct Answer:
ক: সম্মুখমুখী
লুক্কায়িত পত্ররন্ত্র সাধারণত পাওয়া যায় -
Correct Answer:
ক: মরুউদ্ভিদে
Explanation:
লুক্কায়িত পত্ররন্ত্র সাধারণত পাওয়া যায় - সঠিক উত্তর মরুউদ্ভিদে ক্যাকটাসের মতো মরুজ উদ্ভিদ, মাটির গভীরে তাদের শিকড় প্রসারিত করে জল সঞ্চয় করার ক্ষমতা রাখে এবং শুষ্ক পরিবেশ সামাল দেয়। কাঁটাযুক্ত পাতাগুলিতে মোমের আস্তরণ থাকায়, জল এবং আর্দ্রতা হ্রাস, রোধ করে। এমনকি তাদের মাংসল কাণ্ড, জল সঞ্চয় করতে পারে। কাণ্ড চ্যাপ্টা, সবুজ ও রসালো এবং কিউটিকল পুরু এবং মম জাতীয় আবরণে আবৃত থাকে।
পিটুইটারি গ্রন্থির নিঃসৃত হরমোন -
Correct Answer:
ঘ: লিউটিনাইজিং হরমোন
Explanation:
পিটুইটারি গ্রন্থির নিঃসৃত হরমোন - সঠিক উত্তর লিউটিনাইজিং হরমোন পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। (১) শরীর বর্ধক হরমোন(STH/GH) (২) থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন(TSH) (৩) অ্যাড্রিনোকোর্টিকোর্ট্রপিক হরমোন(ACTH) (৪) ফলিকন উদ্দীপক(স্টিমুলেটিং) হরমোন(FSH)(৫) লিউটিনাইজিং হরমোন (LH)(৬) প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন।
হৃৎপিণ্ড থেকে অক্সিজেনবিহীন রক্ত ফুসফুস পরিবহন করে কোন রক্তনালি ?
Correct Answer:
ক: ফুসফুসীয় ধমনি
Explanation:
হৃৎপিণ্ড থেকে অক্সিজেনবিহীন রক্ত ফুসফুস পরিবহন করে কোন রক্তনালি ? সঠিক উত্তর ফুসফুসীয় ধমনি সমস্ত ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে তবে প্রচলিত ধমনী ব্যতীত ফুসফুসীয় ধমনী অক্সিজেনবিহীন রক্ত বহন করে। সমস্ত শিরা অক্সিজেনবিহীন রক্ত বহন করে , কিন্তু একটি ব্যতিক্রম আছে, ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে।
ডেল্টয়েড রিজ- এর অবস্থান -
Correct Answer:
গ: হিউমেরাস -এ
ট্রাইকাসপিড ভাল্ব দেখা যায় -
Correct Answer:
গ: ডান অলিন্দ - নিলয় ছিদ্রে
উদ্ভিদ প্রধানত নাইট্রোজেন গ্রহণ করে -
Correct Answer:
গ: নাইট্রেট হিসেবে
কোষের যে অঙ্গাণুতে আমিষ উৎপন্ন হয় তার নাম -
Correct Answer:
খ: রাইবোসোম
Explanation:
কোষের যে অঙ্গাণুতে আমিষ উৎপন্ন হয় তার নাম - সঠিক উত্তর রাইবোসোম রাইবোসোমের কাজ ➞ রাইবোসোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ (তৈরি) করা । তাই রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় । প্রোটিন সংশ্লেষণের শুরুতে mRNA আদি কোষের 30 S এবং প্রকৃত কোষের 40 S সাব-ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে । এরপর আদি কোষে 30 S এর সাথে 50 S মিলে 70 S একক গঠন করে এবং প্রকৃত কোষে 40 S এর সাথে 60 S সাব-ইউনিট এসে একত্রিত হয়ে 80 S একক গঠন করে এবং প্রোটিন সংশ্লেষণ শুরু হয় । এরা সাইটোক্রোম উৎপন্ন করে যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে । গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোমে সংঘটিত হয় । mRNA কে নিউক্লিয়েজ এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যেকোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে ।
সীভনলের পাশে সঙ্গীকোষ দেখা যায় -
Correct Answer:
ক: গুপ্তজীবী উদ্ভিদে
Explanation:
সীভনলের পাশে সঙ্গীকোষ দেখা যায় - সঠিক উত্তর গুপ্তজীবী উদ্ভিদে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• উদ্ভিদ স্পোরোফাইট, পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ• গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এ তিন অংশে বিভক্ত• গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ• ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, গর্ভধারণের পর ডিম্বক বীজে পরিণত হয় তাই বীজ ফলের ভেতরে থাকে• শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন, পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়• এদের দ্বিনিষেক ঘটে, নিষেকের পর সস্য গঠন আরম্ভ হয় তাই বীজের সস্য ট্রিপ্লয়েড (3n)• কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না• জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেলকোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে• বীজে একটি বা দুটি বীজপত্র থাকে• গ্যামিটোফাইটি খুব সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল• শুক্রাণু সর্বত্র নিশ্চল এবং আর্কিগোনিয়া অনুপস্থিত• সুস্পষ্ট জনুঃক্রম বিদ্যমান
চর্বিজাতীয় খাদ্য পরিপাকে সাহায্যে করে -
Correct Answer:
খ: লাইপেজ
ধমনির যোজক কলা স্তরটির নাম
Correct Answer:
ঘ: টিউনিকা এক্সাটার্না
অচক্রীয় ফটোফসফোরাইলেশন-এ উৎপন্ন এটিপি -এর সংখ্যা কত?
Correct Answer:
খ: দুই
একটি জলজ পতঙ্গভুক উদ্ভিদ -
Correct Answer:
ক: Nepenthes ( কলমী গাছ)
আদিকোষে নেই -
Correct Answer:
খ: সুনির্দিষ্ট নিউক্লিয়াস
Explanation:
আদিকোষে নেই - সঠিক উত্তর সুনির্দিষ্ট নিউক্লিয়াস যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাই আদিকোষ। যেসকল কোষে বা সেলে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদের প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ বলে।
কানের অস্থিগুলোর সজ্জা ক্রম হলো -
Correct Answer:
ঘ: ম্যালিয়াস,ইনকাস , স্টেপিস
সর্ব প্রথম যিনি প্রাণিজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তার নাম -
Correct Answer:
গ: অ্যারিস্টটল
শুক্রাণু তৈরি হয় -
Correct Answer:
ক: স্ক্রোটাম-এ
ফাইলোক্লোড একটি -
Correct Answer:
ক: পরিবর্তিত পাতা
মিয়োসিস বিভাজনের সময় ক্রসিং -ওভার ঘটে -
Correct Answer:
গ: প্যাকাইটিনে
Explanation:
মিয়োসিস বিভাজনের সময় ক্রসিং -ওভার ঘটে - সঠিক উত্তর প্যাকাইটিনে লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
মৎস্য চাষের জন্য ব্যবহৃত বৈজ্ঞানিক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: পিসিকালচার
মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ -
Correct Answer:
গ: শক্তি উৎপাদন করা
Explanation:
মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ - সঠিক উত্তর শক্তি উৎপাদন করা মাইটোকন্ড্রিয়ার কাজ :(i) কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা(ii) শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কো-এনজাইম প্রভৃতি ধারণ করা(iii) শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন - ক্রেবস চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা(iv) নিজস্ব DNA, RNA উৎপন্ন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা(v) প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা(vi) এরা Ca, K প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম(vii) শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করা(viii) কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা(ix) কোষের পূর্বনির্ধারিত মৃত্যু (Apoptosis) প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা(x) রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা(xi) এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন - ক্যালসিয়াম আয়ন, সালফার আয়ন, আয়রন আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি সঞ্চিত রাখা
রুপান্তরিত শাখামূল যা উদ্ভিদের শ্বাসকার্যে সহায়তা করে -
Correct Answer:
খ: নিউম্যাটোফোর
পুষ্পমঞ্জরি থেকে সৃষ্টি যৌগিক ফলের নাম -
Correct Answer:
ঘ: ড্রুপ
ব্যাকটেরিয়ার কোষগুলো -
Correct Answer:
খ: প্রোক্যারিওটিক
ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে রক্ত নিয়ে আসে হৃৎপিণ্ডের -
Correct Answer:
খ: বাম অলিন্দে
কংগ্লোবেট গ্রন্থি দেখা যায়-
Correct Answer:
গ: Periplaneta
Hydra -এর দেহের যে কোনো প্রয়োজনে যে কোনো কোষে রুপান্তরিত হতে পারে তার নাম কি?
Correct Answer:
ঘ: ইন্টারস্টিসিয়াল
Explanation:
Hydra -এর দেহের যে কোনো প্রয়োজনে যে কোনো কোষে রুপান্তরিত হতে পারে তার নাম কি? সঠিক উত্তর ইন্টারস্টিসিয়াল ইন্টারস্টিশিয়াল কোষ (Interstitial Cell) : পেশি-আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে, গুচ্ছাকারে, মেসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে । এগুলো গোল, ডিম্বাকার বা তিনকোণা, ৫ μm ব্যাসবিশিষ্ট এবং সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম ও কিছু মাইটোকন্ড্রিয়া যুক্ত । কোষগুলো সম্মিলিতভাবে Hydra-র হাইপোস্টোমের নিচের দিকে একটি বৃদ্ধি এলাকা গঠন করে ।কাজ : (i) এসব কোষ প্রয়োজনে অন্য যেকোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হয়, (ii) পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়, (iii) প্রতি ৪৫ দিন অন্তর অন্তর Hydra-র দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় (Brein, 1955), কোষের এ বৈশিষ্ট্যকে টটিপোটেন্ট বলে ।
'অর্গান অব কর্টি' থাকে-
Correct Answer:
গ: স্যাকুলাস -এ
Explanation:
'অর্গান অব কর্টি' থাকে- সঠিক উত্তর স্যাকুলাস -এ অর্গ্যান অব কর্টি [Organ of Corti] হল একটি শ্রুতি গ্রাহক অঙ্গ। স্যাকুলাস হলো অন্তঃকর্ণের প্রকোষ্ঠ যার চেহারা অনেকটা শামুকের মত প্যাঁচানো নালিকার মতো।
গ্যামেট্যাঞ্জিয়াল কপুলেশন দেখা যায়-
Correct Answer:
খ: Mucor এ
খাদ্য শিকারের জন্য হাইড্রার নেমাটোসিস্টবাহী বিশেষ কোষের নাম -
Correct Answer:
খ: নিডোব্লাস্ট
সিনোসাইটিক কোষ -
Correct Answer:
ঘ: মানুষের রক্তরসে
উদ্ভিদ কোষে মিওটিক বিভাজনের সময় DNA অনুলিপন ঘটে -
Correct Answer:
গ: লেপটোপিন পর্যায়ে
T2 নামক ভাইরাসে -
Correct Answer:
ক: DNA থাকে
C4 উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ -
Correct Answer:
খ: অক্সালো অ্যাসিটিক এসিড
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় O2 পানি থেকে আসে । এ তথ্য আবিষ্কার করেন -
Correct Answer:
খ: রবিন হিল
হাইড্রার দেহগহ্বর এর নাম
Correct Answer:
গ: সিলেন্টেরন
মিউকর -এর সঞ্চিত খাদ্য -
Correct Answer:
ঘ: তৈল জাতীয়
কেঁচোর স্ত্রী জনন রন্ধ্র কোন দেহখন্ডকে উন্মুক্ত হয়?
Correct Answer:
গ: 13
কেঁচোর ব্যবধায়ক রেচন নালিকা বা সেন্ট্রাল নেফ্রিডিয়ার যে ছিদ্র দেহের ভিতরে উন্মুক্ত হয় তার নাম -
Correct Answer:
ক: নেফ্রোস্টোম
পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করার জন্য কার উপস্থিতি প্রয়োজন ?
Correct Answer:
ঘ: হাইড্রোক্লোরিক এসিড
ম্যালেরিয়া জীবাণুর যৌন প্রজনন বা গ্যামোগনি কোথায় সংঘটিত হয়?
Correct Answer:
গ: স্ত্রী অ্যানোফিলিস মশকীর পৌষ্টিকনালিতে
একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম কলার সংখ্যা -
Correct Answer:
ঘ: ছয়-এর অধিক
Explanation:
একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম কলার সংখ্যা - সঠিক উত্তর ছয়-এর অধিক অরীয় (Radial) ➞ যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে । পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় । দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল এর সংখ্যা সাধারণত পাঁচ এর কম থাকে (২-৪) কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত ছয় এর অধিক
নারিকেল একটি-
Correct Answer:
গ: ড্রুপ জাতীয় ফল
মস গ্যামেটোফোর একটি -
Correct Answer:
খ: প্রোটোনেমা
ফার্নের শুক্রাণু -
Correct Answer:
গ: বহুফ্ল্যাজেলাযুক্ত
কোন বিশেষ গঠনের জন্য তেলাপোকার ট্রাকিয়া চুপসে যায় না?
Correct Answer:
খ: টিনডিয়া
ইনকাস কিসের অংশ?
Correct Answer:
গ: মধ্যকর্ণ
হৃৎপিণ্ডের প্রসারণকে বলে -
Correct Answer:
খ: ডায়াস্টোল
লিলিয়েসি পরিবারের অমরাবিন্যাস -
Correct Answer:
খ: অক্ষীয়
ক্রেবস চক্রের বিক্রিয়া -
Correct Answer:
ঘ: মাইটোকন্ড্রিয়াতে ঘটে