জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
কোষ চক্র আবিষ্কার করেন-
Correct Answer:
খ: হাওয়ার্ড ও পেল্ক
নিম্নের কোনটি নিমজ্জিত উদ্ভিদ?
Correct Answer:
ঘ: সবগুলো
ক্রোমোসোম গঠিত হয়-
Correct Answer:
ক: ডিএনএ ও প্রোটিন
কান্ড হতে উদ্ভিদের সৃষ্টি হয়-
Correct Answer:
ক: Allium cepa
এন্ডোস্পার্ম হল-
Correct Answer:
গ: 3n
পাইরিনয়েড তৈরি হয়-
Correct Answer:
ক: প্রোটীন
কেলভিন চক্রে CO2 এর গ্রহীতা হল-
Correct Answer:
ক: রাইবুলেজ ১, ৫ -বিসফসফেট
কোনটি জাইলেমের উপাদান নয়-
Correct Answer:
ঘ: সঙ্গীকোষ
Explanation:
কোনটি জাইলেমের উপাদান নয়- সঠিক উত্তর সঙ্গীকোষ জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
নিউক্লিয়াস নাই কোন কোষে?
Correct Answer:
গ: স্তন্যপায়ী প্রাণির লোহিত রক্তকনিকা
বংশগতি পরীক্ষার জন্য মেন্ডেল কোন গাছ নির্বাচন করেছিলেন?
Correct Answer:
ঘ: মটর
দ্বিপদ নামকরনের অংশ কোনটি?
Correct Answer:
গ: গণ
শিখা কোষ কোন তন্ত্রে পাওয়া যায়-
Correct Answer:
গ: রেচনতন্ত্রে
মানবদেহে ম্যালেরিয়া জীবানুর জীবনচক্র এর নাম কি?
Correct Answer:
খ: সাইজোগনি
আরশোলার পুঞ্জাক্ষীর একক কোনটি?
Correct Answer:
গ: ওমাটিডিয়াম
একটি কোষকে আদি কোষ বলা হয় যখন-
Correct Answer:
খ: সুগঠিত নিউক্লিয়াস না থাকলে
কোনটি Chordata উপপর্ব নয়?
Correct Answer:
খ: Hemichordata
গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ-
Correct Answer:
ক: পরিপাক
রক্তের তরল অংশ কোনটি ?
Correct Answer:
খ: রক্ত রস
মিয়োসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ভাগ হয়-
Correct Answer:
খ: দুই বার
Explanation:
মিয়োসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ভাগ হয়- সঠিক উত্তর দুই বার অ্যামাইটোসিস (Amitosis) ➞ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে ।মাইটোসিস (Mitosis) ➞ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয় ।মায়োসিস (Meiosis) ➞ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দু'বার এবং ক্রোমোসোম মাত্র একবার বিভাজিত হয় ।
Polysiphonia is a-
Correct Answer:
A: লোহিত শৈবাল
অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরন কোনটি?
Correct Answer:
খ: ইন্সুলিন
মুক্তা উৎপাদনকারী ঝিনুকের নাম-
Correct Answer:
ক: Pinctada
রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী ?
Correct Answer:
ঘ: স্ফিগমোম্যনোমিটার
Explanation:
রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী ? সঠিক উত্তর স্ফিগমোম্যনোমিটার কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের ব্যবহার :(i) বেগ মাপার যন্ত্রের নাম ➞ ভেলাটোমিটার(ii) ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম ➞ সিসমোমিটার(iii) কম্পাঙ্ক নির্ণায়ক যন্ত্র ➞ সনোমিটার(iv) বিকিরণ নির্ণায়ক যন্ত্র ➞ রেডোমিটার(v) তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র ➞ অ্যামিটার(vi) বিভব পার্থক্য পরিমাপক যন্ত্র ➞ ভোল্টমিটার(vii) আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র ➞ হাইড্রোমিটার(viii) বায়ুমন্ডলীয় চাপ পরিমাপক যন্ত্র ➞ ব্যারোমিটার(ix) দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র ➞ ল্যাকটোমিটার(x) রক্তচাপ পরিমাপক যন্ত্র ➞ স্ফিগমোম্যানোমিটার(xi) গৃহীত তাপ অথবা বর্জিত তাপ ➞ ক্যালরিমিটার(xii) আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র ➞ হাইগ্রোমিটার(xiii) রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্র ➞ পালস অক্সিমিটার
পাইরুভিক এসিডে কার্বন সংখ্যা কত?
Correct Answer:
খ: 3
প্রোটিন তৈরির কাঁচামাল হল-
Correct Answer:
ঘ: অ্যামাইনো এসিড
নিম্নের কোনটি প্রোক্যারিওটিক কোষ?
Correct Answer:
খ: নস্টক
মানুষের মেরুদন্ডের ২য় অস্থিটির নাম-
Correct Answer:
গ: অ্যাক্সিস
পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটি?
Correct Answer:
ঘ: রাইবোজ
Explanation:
পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটি? সঠিক উত্তর রাইবোজ পাঁচ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ । জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ ও অ্যারাবিনোজ হলো অ্যালডোজ শর্করা এবং রাইবুলোজ ও জাইলুলোজ হলো কিটোজ শর্করা ।ছয় কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ । গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো অ্যালডোজ শর্করা এবং ফ্রুক্টোজ হলো একটি কিটোজ শর্করা ।
নিম্নের কোন প্রাণিটিতে হিমোসিল থাকে?
Correct Answer:
ঘ: আরশোলা
কোনটি পরিফেরা পর্বের সদস্য নয়-
Correct Answer:
খ: অরেলিয়া
মানুষের হৃদপিন্ডে কয়টি অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে?
Correct Answer:
গ: 4
ভাজক কলা কত প্রকার?
Correct Answer:
গ: 3
রক্তের গ্রপের সার্বজনীন দাতা কোনটি?
Correct Answer:
গ: O
Explanation:
রক্তের গ্রপের সার্বজনীন দাতা কোনটি? সঠিক উত্তর O ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
কোনটি অ্যামিনো এসিড নয়-
Correct Answer:
ঘ: অ্যাডিনেলিক এসিড
Explanation:
কোনটি অ্যামিনো এসিড নয়- সঠিক উত্তর অ্যাডিনেলিক এসিড খাদ্যে উপস্থিতির প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামিনো অ্যাসিড দুই ভাগে বিভক্ত । যথা -• অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড : এরা দেহাভ্যন্তরে সংশ্লেষিত হয় না । উদাহরণ - লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইল অ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান (৮টি) । শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড ১০টি । অতিরিক্ত - আরজিনিন ও হিস্টিডিন ।• অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড : এরা দেহাভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে । সংখ্যায় ১২ টি এবং শিশুদের ক্ষেত্রে ১০টি ।২০টি অ্যামিনো অ্যাসিডের নামের তালিকা : লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারাজিন, সিস্টিন, আরজিনিন, গ্লাইসিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড ও ফিনাইল অ্যালানিন ।
বংশগতি বিদ্যার জনকের নাম-
Correct Answer:
গ: জি জে মেন্ডেল
ইনসুলিন নিঃসরনকারী অঙ্গের নাম-
Correct Answer:
গ: প্যানক্রিয়াস
ঈস্টের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি?
Correct Answer:
ঘ: কাইটিন
কোনটি রেচন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত নয়?
Correct Answer:
খ: ইউরেটাস
লাইপেজ কোন খাদ্য পরিপাকে অংশ নেয়?
Correct Answer:
গ: লিপিড
ধমনির প্রাচীরের স্তর সংখ্যা কত?
Correct Answer:
খ: 3
অস্থির আবরনকে কি বলে?
Correct Answer:
খ: পেরিঅস্টিয়াম
পরিপূরক জিনের ক্ষেত্রে প্রাপ্ত অনুপাতটি-
Correct Answer:
খ: 9:7
Leguminosae গোত্রের অমরা বিন্যাস-
Correct Answer:
ক: এক প্রান্তীয়
নিম্নের কোন উদ্ভিদটি চলাফেরা করতে পারে?
Correct Answer:
ক: ভলভক্স
কোনটি সোলানেসি গোত্রের উদ্ভিদ?
Correct Answer:
গ: ক্যাপসিকাম ফ্রটিসেনস
কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে?
Correct Answer:
খ: স্টিনোটিল
Explanation:
কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? সঠিক উত্তর স্টিনোটিল হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়(১) স্টিনোটিল বা পেনিট্র্যান্ট : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম । এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশস্ত এবং তিনটি বড় তীক্ষ্ণ বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউলযুক্ত । এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে ।(২) ভলভেন্ট বা ডেসমোনিম : এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত । ক্যাপসুলের ভিতর সূত্রকের একটি মাত্র প্যাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে ।(৩) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রিকাস আইসোরাইজা : এর সূত্রক লম্বা সর্পিলাকারে সজ্জিত কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।(৪) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা : এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট । সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।
কোনটি ফ্লোয়েম কলার অংশ নয়-
Correct Answer:
গ: Trachied
Explanation:
কোনটি ফ্লোয়েম কলার অংশ নয়- সঠিক উত্তর Trachied জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
অ্যামাইটোসিস কোথায় সংঘটিত হয়?
Correct Answer:
গ: আদি কোষে
Explanation:
অ্যামাইটোসিস কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর আদি কোষে কোষ বিভাজন তিন প্রকার :• অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন ➞ আদি কোষে ঘটে (যেমন - ঈস্ট, অ্যামিবা, প্রোটোজোয়া প্রভৃতি)• মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন ➞ দৈহিক/দেহ কোষে ঘটে (যেমন - উন্নত উদ্ভিদ ও প্রাণীকোষে)• মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন ➞ জনন মাতৃকোষে ঘটে থাকে (যেমন - মস, ফার্ন, Spirogyra প্রভৃতি)
নিচের কোনটি থেকে স্ট্রেপটোমাইসিন তৈরি করা হয়-
Correct Answer:
ক: Streptomyces griseus
নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম কোন ধরনের ?
Correct Answer:
ক: হ্যাপ্লয়েড
Explanation:
নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম কোন ধরনের ? সঠিক উত্তর হ্যাপ্লয়েড নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম/শাঁস/সস্য ➞ হ্যাপ্লয়েড (2n)আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম/শাঁস/সস্য ➞ ট্রিপ্লয়েড (3n)