মেন্ডেলের সূত্র MCQs
Showing 26 questions (Total: 26)
মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস এর জিনোটাইপিক অনুপাত কোনটি?
Correct Answer:
খ: 1 :2 : 1
Explanation:
মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস এর জিনোটাইপিক অনুপাত কোনটি? সঠিক উত্তর 1 :2 : 1 সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র (Law of Monohybrid cross) বা জননকোষ শুদ্ধতার সূত্র (Law of Purity of gametes) বা পৃথকীকরণ সূত্র (Law of Segregation)-ও বলা হয়। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩ : ১ এর পরিবর্তে ১: ২ : ১ হয়।
F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য যে ক্রস করা হয় তার নাম হচ্ছে -
Correct Answer:
ক: Test cross
Explanation:
F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য যে ক্রস করা হয় তার নাম হচ্ছে - সঠিক উত্তর Test cross F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃবংশীয় এক সদস্যের এর সঙ্গে সংকরায়নকে ব্যাক ক্রস বলে।
মেণ্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হলো-
Correct Answer:
ক: 3:1
Explanation:
মেণ্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হলো- সঠিক উত্তর 3:1 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপের অনুপাত -
Correct Answer:
খ: 1 : 2:1
Explanation:
মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপের অনুপাত - সঠিক উত্তর 1 : 2:1 ম্যান্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত ১:২:১ এবং মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ৩:১
মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করে বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন?
Correct Answer:
গ: মটরশুটি উদ্ভিদ
Explanation:
মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করে বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর মটরশুটি উদ্ভিদ ম্যান্ডেল বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুই ধরনের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন । কারণ১.মটরশুটি গাছ একবর্ষজীবী ।২.এদের আয়ুষ্কাল স্বল্প ।৩.মটরফুল উভলিঙ্গ হওয়ায় সহজে স্ব পরাগায়ন ঘটে।৪. মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোন চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না। ফলে বংশ-পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান উৎপাদন সম্ভব হয় ।৫.মটর গাছের সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়। এজন্য মটর গাছের বহু প্রকরণ উপস্থিত। ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়।
কে বংশগতিবিদ্যার জনক?
Correct Answer:
গ: G.J Mendel
Explanation:
কে বংশগতিবিদ্যার জনক? সঠিক উত্তর G.J Mendel গ্রেগর জোহান মেন্ডেলকে আধুনিক জিন তত্ত্বের জনক বলা হয়। জীন তত্ত্ব বা জেনেটিক্স শব্দটি প্রবর্তন সর্বপ্রথম প্রচলন করেন উইলিয়াম বেটসন।
মনোহাইব্রিড ক্রসের ২য় অনুতে জিনোটাইপিক অনুপাত কত?
Correct Answer:
ঘ: ১ঃ২ঃ১
Explanation:
মনোহাইব্রিড ক্রসের ২য় অনুতে জিনোটাইপিক অনুপাত কত? সঠিক উত্তর ১ঃ২ঃ১ মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
বংশগতিবিদ্যার (Genetics) জনক কে?
Correct Answer:
খ: গ্রেগর জোহান মেন্ডেল
Explanation:
বংশগতিবিদ্যার (Genetics) জনক কে? সঠিক উত্তর গ্রেগর জোহান মেন্ডেল কেনেলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস বিদ্যার জনক গ্রজ জোহান মেন্ডেল জিন তত্ত্বের জনঅ্যারিস্টোটল প্রাণিবিদ্যার জনক। থিও ফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক।
বংশগতিরবিদ্যার জনক কে ?
Correct Answer:
গ: মেন্ডেল
Explanation:
বংশগতিরবিদ্যার জনক কে ? সঠিক উত্তর মেন্ডেল গ্রেগর ইয়োহান মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল (২০ জুলাই ১৮২২ – ৬ জানুয়ারী ১৮৮৪) ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতি বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল, তাই তাকে প্রায়শই "জেনেটিক্সের জনক" বা "জিনতত্ত্ববিদ্যার জনক" বলে অভিহিত করা হয়।
মেন্ডেল উদ্ভিদের বংশগতির উপর তাঁর পরীক্ষা -নিরীক্ষার ফলাফল প্রথম কখন প্রকাশ করেন?
Correct Answer:
ঘ: ১৮৮৬ সালে
Explanation:
মেন্ডেল উদ্ভিদের বংশগতির উপর তাঁর পরীক্ষা -নিরীক্ষার ফলাফল প্রথম কখন প্রকাশ করেন? সঠিক উত্তর ১৮৮৬ সালে মেন্ডেল 1857 সালে 34 প্রকার মটরশুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে উদ্ভিদের বংশগতি রহস্য উদঘাটনের জন্য চেষ্টা করেন ।তিনি দীর্ঘ সাত বছর গঠন কঠিন পরিশ্রমের মাধ্যমে বংশগতির দুটি সূত্র আবিষ্কার করেন।গ্রেগর জোহান মেন্ডেল ১৮৮৬ সালে ভ্রুণ ন্যাচারাল হিস্টরি সোসাইটি তে তার পরীক্ষার সমস্ত কাগজ জমা দেন।
মেন্ডেলের ১ ম সূত্রর জিনোটাইপের অনুপাত হচ্ছে -
Correct Answer:
ঘ: ১: ২: ১
Explanation:
মেন্ডেলের ১ ম সূত্রর জিনোটাইপের অনুপাত হচ্ছে - সঠিক উত্তর ১: ২: ১ সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র (Law of Monohybrid cross) বা জননকোষ শুদ্ধতার সূত্র (Law of Purity of gametes) বা পৃথকীকরণ সূত্র (Law of Segregation)-ও বলা হয়।
বংশগতিবিদ্যার জনক কে?
Correct Answer:
গ: মেন্ডেল
Explanation:
বংশগতিবিদ্যার জনক কে? সঠিক উত্তর মেন্ডেল ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস বিদ্যার জনক ম্যান্ডেল জিন তত্ত্বের জনক অ্যারিস্টটল প্রাণিবিদ্যার জনক থিও ফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক
লিথাল জিনধারী দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটালে সৃষ্ট বংশধরদের অনুপাত হয়-
Correct Answer:
গ: 2 : 1
বংশগতি পরীক্ষার জন্য মেন্ডেল কোন গাছ নির্বাচন করেছিলেন?
Correct Answer:
ঘ: মটর
বংশগতি বিদ্যার জনকের নাম-
Correct Answer:
গ: জি জে মেন্ডেল
পরিপূরক জিনের ক্ষেত্রে প্রাপ্ত অনুপাতটি-
Correct Answer:
খ: 9:7
F1 ও F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা জানার প্রক্রিয়া-
Correct Answer:
খ: টেস্ট ক্রস
দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে সংকরায়ন ঘটানো হয় তাকে কি বলে?
Correct Answer:
খ: ডাইহাইব্রিড ক্রস
F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃ বংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ণকে কি বলে?
Correct Answer:
ঘ: ব্যাক ক্রস
পরিপূরক জিনের উপস্থিতিতে F2 generation এর অনুপাত কত?
Correct Answer:
খ: 9:7
মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে F₂ বংশে ফিনোটাইপিক অনুপাত কত হবে?
Correct Answer:
খ: 3:1
গ্রেগর জোহান মেন্ডেলের জন্ম কত সালে?
Correct Answer:
খ: 1822
নিচের কোনটি মেন্ডেলের ১ম সূত্র নয়?
Correct Answer:
গ: স্বাধীনভাবে মিলনের সূত্র
Explanation:
নিচের কোনটি মেন্ডেলের ১ম সূত্র নয়? সঠিক উত্তর স্বাধীনভাবে মিলনের সূত্র সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র (Law of Monohybrid cross) বা জননকোষ শুদ্ধতার সূত্র (Law of Purity of gametes) বা পৃথকীকরণ সূত্র (Law of Segregation)-ও বলা হয়।
মনোহাইব্রিড ক্রসে ২য় বংশধরে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত-
Correct Answer:
গ: 3:1
Explanation:
মনোহাইব্রিড ক্রসে ২য় বংশধরে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত- সঠিক উত্তর 3:1 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
ডাইহাইব্রিড ক্রসে ফিনোটাইপ অনুযায়ী F2 জেনারেশনে উৎপন্ন জীবের অনুপাত কোনটি ?
Correct Answer:
গ: 9:3:3:1
Explanation:
ডাইহাইব্রিড ক্রসে ফিনোটাইপ অনুযায়ী F2 জেনারেশনে উৎপন্ন জীবের অনুপাত কোনটি ? সঠিক উত্তর 9:3:3:1 F 2 প্রজন্ম:দ্বিতীয় ফিলিয়াল জেনারেশন বা F 2 জেনারেশন হল একই পরিবারের সদস্যদের মধ্যে প্রজনন ও আন্তঃপ্রজননের ফলে জন্ম নেওয়া মানুষের একটি দল।জিনগতভাবে বৈচিত্র্যময় মানুষের মধ্যে একটি ক্রস থেকে গঠিত হাইব্রিড প্রজন্মকে প্রথম ফিলিয়াল প্রজন্ম বলা হয়।Tt ব্যক্তি, উদাহরণস্বরূপ, F 1 এ তৈরি করা হয়েছে ।বেগুনি ফুল গ্রেগর মেন্ডেলের টেস্ট ক্রসের F1 বংশধর দ্বারা উত্পাদিত হয়।যখন F1 হাইব্রিডদের সঙ্গম করার অনুমতি দেওয়া হয়েছিল, তখন তাদের বংশধররা বেগুনি বা সাদা ফুল উৎপন্ন করেছিল।দ্বিতীয় ফিলিয়াল প্রজন্ম F1 প্রজন্মের সন্তানদের নিয়ে গঠিত।F2 প্রজন্মকে দুই F1 ব্যক্তির মধ্যে ক্রস ফলাফল হিসাবে সংজ্ঞায়িত করা হয়।তিন প্রজন্ম ধরে গ্রেগর মেন্ডেলের পরীক্ষার মাধ্যমে 3:1 অনুপাত আবিষ্কৃত হয়েছিল।ডাইহাইব্রিড ক্রসে ফেনোটাইপ অনুযায়ী F2জেনারেশনে উৎপন্ন জীবের অনুপাত 9:3:3:1
মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস এর ফিনোটাইপিক অনুপাত কত?
Correct Answer:
খ: 9:3:3:1
Explanation:
মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস এর ফিনোটাইপিক অনুপাত কত? সঠিক উত্তর 9:3:3:1 মেন্ডেল এর বংশগতির দ্বিতীয়সূত্র/স্বাধীন সঞ্চারণ বা ডাইহাইব্রিড ক্রস 'দুই বা ততােধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সঙ্করায়ন ঘটালে গ্যামিট সৃষ্টিকালে প্রতিটি বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিন যুগলের স্বাধীন সঞ্চারণ বা বিন্যাস ঘটে এবং কোন একটি ফ্যাক্টর যুগলের সঞ্চারণ অন্য ফ্যাক্টর যুগলের উপর নির্ভরশীল নয়'। মেন্ডেলের ডািই হাইব্রিড ক্রস এর ফেনোটাইপিক অনুপাত 9:3:3:1।