জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
নিম্নলিখিত কোন কোষটি ব্যাকটেরিয়া ধ্বংস করে মানবদেহে প্রতিরক্ষা দেয়?
Correct Answer:
গ: মনোসাইট
মাইটোসিস কোষে বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটে?
Correct Answer:
ক: Prophase
Explanation:
মাইটোসিস কোষে বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটে? সঠিক উত্তর Prophase প্রোফেজ (Prophase) ➞ এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে ।প্রো-মেটাফেজ (Pro-metaphase) ➞ এই পর্যায়ের প্রথম দিকেই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং এক সময় বিলুপ্ত হয়ে যায় । এই পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে ।মেটাফেজ (Metaphase) ➞ নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে ।রেফারেন্স : ড. মোহাম্মদ আবুল হাসানNote : বিলুপ্তির ক্ষেত্রে প্রো-মেটাফেজ না থাকলে, উত্তর হবে প্রোফেজ
রুই মাছের বর্গের নাম হলো -
Correct Answer:
ক: Cypriniformes
Explanation:
রুই মাছের বর্গের নাম হলো - সঠিক উত্তর Cypriniformes রুইমাছের শ্রেণিতাত্ত্বিক অবস্থান :Phylum : Chordata Subphylum : Vertebrata Class : Actinopterygii Order : Cypriniformes Family : Cyprinidae Genus : Labeo Species : Labeo rohita
লাইকেনে শতকরা কত ভাগ শৈবালের উপস্থিতি থাকে ?
Correct Answer:
ক: 51-10%
নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
খ: প্রোজেস্টেরন
কোনটি সালফারযুক্ত অ্যামিনো এসিড ?
Correct Answer:
গ: Cystine
নিচের কোন ক্ষুদ্রাঙ্গটি গ্রাথা ধারণ করে?
Correct Answer:
ক: ক্লোরোপ্লাস্ট
কোন মাছ ওরিয়েন্টাল অঞ্চলে পাওয়া যায়?
Correct Answer:
ক: Ompok
কোনটি প্রাকৃতিক পারথেনোকার্পিক ফল?
Correct Answer:
গ: Banana
জিনোম সিকোয়েন্সিং হলো -
Correct Answer:
ক: DNA এর মধ্যে নিউক্লিওটাইড সন্নিবেশিত হওয়া
------ DNA ভাইরাস এর একটি উদাহরণ -
Correct Answer:
ঘ: ভ্যাকডসিনিয়া
কোন করোটিক স্নায়ু হৃৎপিণ্ডে শাখা বিস্তার করে?
Correct Answer:
খ: Vagus
টেলোট্যাক্সিস ( Telotaxis ) এর জন্য কোনটি সত্য?
Correct Answer:
খ: শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়াদান
কোন অঙ্গে O2 এবং CO2 এর বিনিময় ঘটে?
Correct Answer:
ঘ: অ্যালভিওলাস
কঙ্কাল পেশির গুরুত্বপূর্ণ প্রোটিন হলো -
Correct Answer:
ঘ: মায়োলিন
নিচের কোনটি জলজ ছত্রাক ?
Correct Answer:
গ: Saprolegnia
কোনটি Platyhelminthes ( প্লাটিহেলমিনথেস) এর বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
খ: দ্বিস্তর বিশিষ্ট প্রাণী
কোনটি মাছ নয়?
Correct Answer:
গ: সিলভার ফিশ
কোনটি পার্থেনোকার্পিক ফল ?
Correct Answer:
ঘ: কলা
মুক্তার মুখ্য উপাদান কি ?
Correct Answer:
ক: ক্যালসিয়াম কার্বোনেট
কোনটি স্পাইরোগাইরার বৈশিষ্ট্য নয় ?
Correct Answer:
খ: দেহের যে কোনো কোষ জনন কোষে পরিণত হতে পারে
অপরাজিতা এর বৈজ্ঞানিক নাম-
Correct Answer:
ক: Clitoria ternatia
ক্রোমোমিয়ার দেখা যায় নিম্নের কোন উপপর্যায়ে ?
Correct Answer:
গ: লেপ্টোটিন
Explanation:
ক্রোমোমিয়ার দেখা যায় নিম্নের কোন উপপর্যায়ে ? সঠিক উত্তর লেপ্টোটিন লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
নিম্ন বর্ণিত কোন ফাইটো হরমোন এর পরিমান ডিম্বাশয় বৃদ্ধি পাওয়ার গর্ভধারণের পর ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয় ?
Correct Answer:
ক: অক্সিন
প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস হলে ডাই-হাইব্রিড ক্রসে F2 উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত কত হয় ?
Correct Answer:
খ: ৯ঃ ৭
Explanation:
প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস হলে ডাই-হাইব্রিড ক্রসে F2 উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত কত হয় ? সঠিক উত্তর ৯ঃ ৭ মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম নেই-
Correct Answer:
খ: পাকস্থলী রসে
ভ্যাকসিনিয়া ভাইরাসের পোষক দেহ কোনটি ?
Correct Answer:
খ: গরু
নিচের কোন ভেষজ উদ্ভিদ ধরতে উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি করা হয় ?
Correct Answer:
ক: Adhatoda vasica
আরশোলার নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ প্রধানত দেহ থেকে নিষ্কাশিত হয়-
Correct Answer:
গ: ইউরিক এসিড
কোনটিতে কেমোসিনথেসিস হতে পারে ?
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া
মাটিতে অক্সিজেনের ঘাটতি হলে গাছের কোন ধরনের সমস্যা হয় ?
Correct Answer:
গ: খনিজ লবণ পরিশোষণ ব্যহত হয়
সরিষা ফুলের পাঁপড়িতে কোন রঞ্জক পদার্থ থাকার জন্য সরিষা ফুলকে হলুদ দেখায় ?
Correct Answer:
ঘ: β - জেনথিন
কোন এনজাইম ফলের রস পরিষ্কার ও সুস্বাদু করে ?
Correct Answer:
ক: পেকটিন
লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ কোনটি ?
Correct Answer:
গ: ড্রাসিনা
Explanation:
লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ কোনটি ? সঠিক উত্তর ড্রাসিনা জাইলেম কেন্দ্রিক বা হ্যাড্রোসেন্ট্রিক (Hadrocentric) ➞ এ ক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে সম্পূর্ণভাবে ঘিরে রাখে ; যেমন - Pteris, Lycopodium, Selaginella ইত্যাদি উদ্ভিদের ভাস্কুলার বান্ডল ।ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক (Leptocentric) ➞ এ ক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে ; যেমন - Dracaena, Yucca উদ্ভিদের ভাস্কুলার বান্ডল ।
Escherichia coli মানুষের অস্ত্রে কোন ভিটামিন তৈরি করে ?
Correct Answer:
খ: বি
ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল-a এর শতকরা পরিমাণ কত ?
Correct Answer:
ঘ: 75
পাটের আঁশ কোন জাতীয় টিস্যু ?
Correct Answer:
গ: সেকেন্ডারি ফ্লোয়েম
Explanation:
পাটের আঁশ কোন জাতীয় টিস্যু ? সঠিক উত্তর সেকেন্ডারি ফ্লোয়েম জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিতসেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় । পাটের আঁশ বাস্ট ফাইবার ।
নিচের কোন উদ্ভিদে মূল দ্বারা প্রজনন হয় ?
Correct Answer:
গ: মিষ্টিআলু
রিক্যালসিট্রান্ট বীজবাহী উদ্ভিদ সংরক্ষণের উপযোগী পদ্ধতি কোনটি ?
Correct Answer:
খ: এক্স-সিটু
ক্যাসপেরিয়ান স্ট্রিপের অবস্থান উদ্ভিদের কোন কোষস্তরে ?
Correct Answer:
খ: এন্ডোডার্মিস
ঘাসফড়িং এ গিজার্ডের কাজ কী ?
Correct Answer:
ক: খাদ্য চুর্ণ
কোন হরমোন ক্ষুদ্রান্ত্রে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে ?
Correct Answer:
গ: থাইরক্সিন
মানবদেহের রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?
Correct Answer:
ক: অ্যালডোস্টেরন
কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে ?
Correct Answer:
ঘ: লিস্ফোসাইট
Explanation:
কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে ? সঠিক উত্তর লিস্ফোসাইট বেসোফিল - হিস্টামিন ও হেপারিন ক্ষতণ করে ইওসিনোফিল - এলার্জি প্রতিরোধ করে।নিউট্রোফিল - ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস মনোসাইট - ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস T-লিম্ফোসাইট-প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে এবং জীবাণুকে নিস্ক্রিয় করে B-লিম্ফোসাইট-অ্যান্টিবডি উৎপন্ন করে যা জীবানুকে ধ্বংস করে
গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে ?
Correct Answer:
ক: এ
মানুষের কঙ্কালপেশির গুরুত্বপূর্ণ প্রোটিন কোনটি ?
Correct Answer:
গ: Myosin
নিউরো হরমোন উৎপন্ন করে কোনটি?
Correct Answer:
খ: হাইপোথ্যালামাস
সালোকসংশ্লেষণকারী রঞ্জকগুলোর মধ্যে কোন রঞ্জকে ম্যাগনেশিয়াম বিদ্যমান ।
Correct Answer:
ক: ক্লোরোফিল
মানুষের ট্রাকিয়ার শাখাকে কী বলে ?
Correct Answer:
ঘ: ব্রঙ্কাস
কোন জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় ?
Correct Answer:
খ: Epistatic gene
Explanation:
কোন জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় ? সঠিক উত্তর Epistatic gene কিছু ক্ষেত্রে দুটি পৃথক জিন জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এবং এদের একটি জিন অপর জিনের প্রকাশকে বাধা দেয় । এভাবে, একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক (non-allelic) জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে । যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন (epistatic gene), আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক জিন (hypostatic gene) বলে ।