জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত?
Correct Answer:
ঘ: হাইপোডার্মিস
Explanation:
একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত? সঠিক উত্তর হাইপোডার্মিস একবীজপত্রী উদ্ভিদের মূল :• এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে• হাইপোডার্মিস অনুপস্থিত• এন্ডোডার্মিস থাকে এবং তা বৃত্তাকার• পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত• ভাস্কুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬ এর অধিক এবং দুটি ভিন্ন ব্যাসার্ধে সজ্জিত থাকে• জাইলেম এক্সার্ক অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে
কোন রোগটি ব্যাকটেরিয়া সৃষ্ট?
Correct Answer:
গ: কলেরা
চন্দ্রমল্লিকা বংশবিস্তার করে কীসের সাহায্যে?
Correct Answer:
ক: অর্ধব্যয়বীয় কাণ্ডের
কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
Correct Answer:
গ: ভিটামিন B কমপ্লেক্স
বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট DNA শনাক্ত করা যায়?
Correct Answer:
ঘ: DNA probe
পূর্ণমোচী বনভূমির উদ্ভিদ কোনটি?
Correct Answer:
ক: শাল
মানুষের নবম জোড়া করেটিক স্নায়ুর নাম কী?
Correct Answer:
ঘ: গ্লাসোফ্যারিনজিয়াল
নিম্নের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়?
Correct Answer:
ঘ: মহাধমনী
নিম্নের কোনটি মিনারেলকর্টিকয়েড হরমোনের কাজ নয়?
Correct Answer:
গ: হৃৎক্রিয়া বৃদ্ধি কার।
নিম্নের উল্লিখিত কোন মাছে সাইক্লয়েড আইশ পাওয়া যায় না?
Correct Answer:
খ: স্যামন
Explanation:
নিম্নের উল্লিখিত কোন মাছে সাইক্লয়েড আইশ পাওয়া যায় না? সঠিক উত্তর স্যামন যেসব আঁইশ চাকতির মতো, প্রায় গোলাকার এবং কিনারা মসৃণ হয় তাদের সাইক্লয়েড আঁইশ বলে । রুই, কাতল, মৃগেল ইত্যাদি মাছে এধরনের আঁইশ থাকে । যেসব আঁইশ চাকতির মতো, কিন্তু এদের পশ্চাৎভাগ সূক্ষ্ম কণ্টকময় তাদের বলা হয় টিনয়েড আঁইশ । কৈ, ভেটকি ইত্যাদি মাছে এধরনের আঁইশ পাওয়া যায় । সিলাকান্থ ও লাংফিশদের আঁইশ রম্বস আকারের বা পাতসদৃশ গঠন দ্বারা গঠিত এবং এদের প্রান্তগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে । এসব আঁইশকে গ্যানয়েড আঁইশ বলে । এরা গ্যানয়েন নামক পুরু এনামেল জাতীয় বস্তুর আস্তরণযুক্ত । তরুণাস্থিযুক্ত মাছের আঁইশগুলো আণুবীক্ষণিক । এদের প্ল্যাকয়েড আঁইশ বলে । প্রতিটি আঁইশে একটি করে ত্রিকোণাকার বেসাল প্লেট থাকে এবং প্লেট থেকে তিনটি সূক্ষ্ম কাঁটা সৃষ্টি হয় ।
ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি?
Correct Answer:
ক: কমপ্লিমেন্ট সিস্টেম
Explanation:
ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি? সঠিক উত্তর কমপ্লিমেন্ট সিস্টেম বেসোফিল - হিস্টামিন ও হেপারিন ক্ষরণ করে ইওসিনোফিল - এলার্জি প্রতিরোধ করে।নিউট্রোফিল - ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে মনোসাইট - ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে T-লিম্ফোসাইট-প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে এবং জীবাণুকে নিস্ক্রিয় করে B-লিম্ফোসাইট-অ্যান্টিবডি উৎপন্ন করে যা জীবাণুকে ধ্বংস করে
হোমোলোগাস ক্রোমোসোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কী বলে?
Correct Answer:
খ: অ্যালিলোমর্ফ
ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি?
Correct Answer:
ক: Nematoda
Explanation:
ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি? সঠিক উত্তর Nematoda সিলোম (Coelom) ও পর্ব (Phylum) :সিলোমবিহীন প্রাণী (Acoelomate) ➞ 1. Porifera, 2. Cnidaria, 3. Platyhelminthesঅপ্রকৃত/ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণী (Pseudocoelomate) ➞ 4. Nematodaপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী (Eucoelomate) ➞ 5. Mollusca, 6. Annelida, 7. Arthropoda, 8. Echinodermata
হাইড্রার মুকুল কী কাজে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: অযৌন প্রজনন
Explanation:
হাইড্রার মুকুল কী কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অযৌন প্রজনন Hydra অযৌন ও যৌন উভয় প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে । Hydra দু'ভাবে অযৌন জনন সম্পন্ন করে, যথা - মুকুলোদগম ও বিভাজন ।
স্থুলতার সহিত সম্পর্কযুক্ত রোগ কোনটি?
Correct Answer:
গ: করোনারি হার্ট ডিজিজ
মোটর প্রকৃতির স্নায়ু কোনটি?
Correct Answer:
গ: হাইপোগ্লোসাল
ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বরটিকে কী বলে?
Correct Answer:
ঘ: তৃতীয় ভেন্ট্রিকল
নিচের কোনটি ভ্রূণীয় এক্টোডার্ম স্তর থেকে তৈরি হয়?
Correct Answer:
গ: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
চলনের সময় হাঁটুকে ভাজ করে কোন মাংসপেশি?
Correct Answer:
গ: বাইসেপস ফিমোরিস
মস্কিষ্কের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত?
Correct Answer:
ঘ: হাইপোথ্যালামাস
পিউপিলের অবস্থান কোথায়?
Correct Answer:
গ: আইরিসের মধ্যবর্তী স্থানে
Cycas উদ্ভিদের শুক্রাণু কিরূপ?
Correct Answer:
ঘ: বহু-ফ্ল্যাজেলাযুক্ত
Explanation:
Cycas উদ্ভিদের শুক্রাণু কিরূপ? সঠিক উত্তর বহু-ফ্ল্যাজেলাযুক্ত Cycas এর শুক্রাণু উদ্ভিদকূলে সর্ববৃহৎ, লাটিমের মতো, সচল ও বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট
Agarocus এর সঞ্চিত খাদ্য কোনটি?
Correct Answer:
খ: গ্লাইকোজেন
ব্রায়োফাইটের নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন?
Correct Answer:
ক: তরল
স্বাভাবিক মূত্রের বর্ণ হালকা হলুদ হয় কিসের উপস্থিতিতে?
Correct Answer:
খ: ইউরাক্রোম
কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়?
Correct Answer:
খ: এনজাইমসমূহ
রক্তস্রোত থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলে-
Correct Answer:
ঘ: গ্লাইকোজেন
নিচের কোনটির দ্বারা গনোরিয়া রোগ হয়?
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া
মানুষের দেহকোষে কতটি অটোসোম থাকে?
Correct Answer:
ক: 44টি
Explanation:
মানুষের দেহকোষে কতটি অটোসোম থাকে? সঠিক উত্তর 44টি প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক unique ক্রোমোসোম থাকে, যেমন - মানুষের ২৩টি । সবগুলো ইউনিক ক্রোমোসোম মিলে একটি ক্রোমোসোম সেট হয় । মানুষের দুই সেট ক্রোমোসোম থাকে অর্থাৎ প্রতিটি ক্রোমোসোম দুই কপি করে আছে । যে কোষে ২ সেট ক্রোমোসোম আছে তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বা '2n' । মানুষ ডিপ্লয়েড জীব ।মানুষের ৪৬টি ক্রোমোসোমের মধ্যে ৪৪টি ক্রোমোসোমকে অটোসোম বলা হয় আর বাকি ২টি ক্রোমোসোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম ।
নিচের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য?
Correct Answer:
ক: এটি একটি বাঁকানো অস্থি
ডেঙ্গু কোন ভাইরাজনিত রোগ?
Correct Answer:
গ: ফ্লাভি ভাইরাস
আলুর বিলম্বিত ধ্বসা রোগ সৃষ্টিকারী জীবাণু হলো-
Correct Answer:
ঘ: Phytopthord
পরাগরেণুর ইন্টাইন স্তর বৃদ্ধি পেয়ে কোন পথে নলাকারে বের হয়ে আসে?
Correct Answer:
ঘ: জননরন্ধ্র
মানুষের রক্তের pH হলো-
Correct Answer:
গ: 7.4
মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে না?
Correct Answer:
ঘ: অ্যাসিটেট বাফার
বাণিজ্যিক ভাবে উদ্ধিব প্রজননের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি?
Correct Answer:
ক: কৃত্রিম প্রজনন
টিকা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে?
Correct Answer:
গ: জীবপ্রযুক্তি
কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ?
Correct Answer:
ঘ: তৃণভূমির বায়োম
সেরেবেলাম-এর কাজ কোনটি?
Correct Answer:
গ: দেহের ভারসাম্য বজায় রাখা
হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলের কপাটির নাম-
Correct Answer:
খ: ট্রাইকাসপিড কপাটিকা
কোনটি হাইড্রা-এর চলন নয়?
Correct Answer:
গ: ড্রপিং
Explanation:
কোনটি হাইড্রা-এর চলন নয়? সঠিক উত্তর ড্রপিং Hydra তে বিভিন্ন ধরনের চলন পদ্ধতি দেখা যায় যথা - (১) লুপিং বা ফাঁসাচলন, (২) সমারসল্টিং বা ডিগবাজী, (৩) গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, (৪) ভাসা, (৫) সাঁতার, (৬) হামাগুড়ি (Crawling), (৭) হাঁটা, (৮) দেহের সঙ্কোচন-প্রসারণ
লুপ অফ হেনলি শরীরে নিম্নোলিখিত কোন অঙ্গের অংশ?
Correct Answer:
খ: বৃক্ক
ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Correct Answer:
খ: আবশ্যিক পরজীবী
স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশ থাকে?
Correct Answer:
ক: করোটিকা
কেঁচোর বায়োলজিক্যাল নাম কোনটি?
Correct Answer:
খ: Hetaphire Posthuma
কোনটি লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয় না?
Correct Answer:
গ: লিউসিন
যখন কোন প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একবারও সমান দুটি অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসাম্য বলে-নিম্নে কোন প্রাণীটি অপ্রতিসাম্য?
Correct Answer:
গ: শামুক
ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে?
Correct Answer:
ক: হেড অফ হিউমেরাস
লিথাল জিন-এর প্রভাব নেই কোন রোগে?
Correct Answer:
গ: অস্টিওপরোসিস
Explanation:
লিথাল জিন-এর প্রভাব নেই কোন রোগে? সঠিক উত্তর অস্টিওপরোসিস মারণ জিন বা লিথাল জিন (অনুপাত ২ : ১) ➞ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে । কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রীয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারনের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে । লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে । মানুষে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের । ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের ।মানুষের লিথাল জিনঘটিত কয়েকটি বংশগত রোগ : থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস প্রভৃতি ।
ব্যক্তিজনিক পরিস্ফুটনের দশা নয় কোনটি?
Correct Answer:
গ: ডিম্বক্ষরণ