পদার্থবিদ্যা MCQs

Showing 50 questions (Total: 10114)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9651

কুলম্বের সূত্রানুসারে দুটি আধানের মধ্যকার বল হচ্ছে-

ক: 14π q1q2d2
খ: 14π∈0 q1q2d2
গ: 14π∈0 q21q22d
ঘ: 14π∈0 q1q2d
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9652

একটি নিউট্রনের ভর 1.67 x 10-27 kg এবং এটি 4 x 104 ms -1 বেগে গতিশীল। এর গতিশক্তি হবে-

ক: 5.67 x 10-4 J
খ: 1.67 ×  10-4 J
গ: 1.6 ×  10-10 J
ঘ: 1.28 ×  10-18 J
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9653

দুইটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128 Hz 3 384 Hz। বায়ুতে শলাকা দুটি হতে সৃষ্ট তরঙ্গের দৈর্ঘ্যের অনুপাত কত?

ক: 3 : 1
খ: 1 : 3
গ: 2 : 1
ঘ: 1 : 2
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9654

নিম্নের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা সূত্র (Dimensional Formula)?

ক: MT-2
খ: MT2
গ: M2T2
ঘ: M2T-2
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9655

একটি বৈদ্যুতিক বাল্বকে ‘40 W – 200 V' চিহ্নিত করা আছে। বাল্বটির রোধ কত?

ক: 800 Ω
খ: 5 Ω
গ: 1000 Ω
ঘ: 8000 Ω
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9656

এক কিলোওয়াট-ঘণ্টা = ?

ক: 6.3 x 106 J
খ: 3.6 x 105 J
গ: 6.3 x 105 J
ঘ: 3.6 x 106 J
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9657

তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ-

ক: কমবে
খ: বৃদ্ধি পাবে
গ: অপরিবর্তিত থাকবে
ঘ: শূন্য হবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9658

1.82 × 10-19 N বল একটি ইলেকট্রনের উপর 1.6 × 10-9 s ধরে ক্রিয়া করলে বেগের পরিবর্তন কত হবে (ms-1 এককে)?

ক: 32
খ: 160
গ: 320
ঘ: 480
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9659

ডায়নামো আবিষ্কার কে করেন?

ক: নিউটন
খ: নীলস বোর
গ: মাইকেল ফ্যারাডে
ঘ: রাদার ফোর্ড
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9660

নিম্নের কোনটির উপর পরিবাহকের রোধ নির্ভর করে না?

ক: পরিবাহকের দৈর্ঘ্য
খ: পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
গ: পরিবাহকের আয়তন
ঘ: পরিবাহকের তাপমাত্রা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9661

যখন আলো প্রতিসৃত হয়, তখন নিম্নের কোনটি পরিবর্তিত হয় না?

ক: তরঙ্গদৈর্ঘ্য
খ: কম্পাঙ্ক
গ: বেগ
ঘ: বিস্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9662

তড়িৎ বর্তনীতে আবিষ্ট (induced) তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের সূত্র কোনটি ?

ক: ফ্যারাডের সূত্র
খ: লেনজের সূত্র
গ: ফ্লেমিং এর বামহস্ত সূত্র
ঘ: ফ্লেমিং এর ডানহস্ত সূত্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9663

মহাকর্ষীয় ধ্রুবক G এর মাত্রা (Dimension) কোনটি?

ক: LM -1 T-2
খ: L3M -1 T-2
গ: L-1M3 T-2
ঘ: L2M-2 T-2
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9664

একটি দ্বি-পরমাণু গ্যাসের দুইটির আপেক্ষিক তাপের অনুপাত (Cp/Cv) হল-

ক: 1.29
খ: 1.67
গ: 1.40
ঘ: 2
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9665

মুক্তিবেগের সমীকরণ কোনটি?

ক: VE = 2R 43πpG
খ: VE = 2R 23πpG
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9666

নিম্নের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়?

ক: রেডিও ওয়েভ
খ: মাইক্রোওয়েভ
গ: এক্স-রে
ঘ: আল্ট্রাসাউন্ড
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9667

দুটি সুরশলাকা কর্তৃক বায়ুতে উৎপন্ন শব্দের তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে 0.65m ও 1.95m। এদের কম্পাঙ্কের অনুপাত হবে- A

ক: 6 : 5
খ: 1 : 9
গ: 1 : 5
ঘ: 3 : 1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9668

একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে—

ক: আসঞ্জন বল
খ: সংসক্তি বল
গ: পৃষ্ঠটান
ঘ: পৃষ্ঠশক্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #9669

বরফ বিন্দু ও বাষ্প বিন্দুর মধ্যে কর্মক্ষম একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা-

ক: 100%
খ: 0%
গ: 26.81 %
ঘ: 16.81%
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9670

কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যা করে--

ক: র‍্যালে-জিন্সের তত্ত্ব
খ: প্ল্যাঙ্কের তত্ত্ব
গ: চিরায়ত পদার্থ বিজ্ঞানের তত্ত্ব
ঘ: তেজস্ক্রিয় ক্ষয়ের তত্ত্ব
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9671

সম-আয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ Q হলে, অগ্রস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ হবে-

ক: - Q
খ: Q
গ: 2Q
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9672

সমান্তরাল সমবায়ে যুক্ত চারটি তামার তারের সাহায্যে 6 kg ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে 2 ms-1 সমবেগে টানা হলে প্রতিটি তারে কত N টান পড়বে?

ক: 10.7
খ: 12.7
গ: 14.7
ঘ: 17.8
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9673

ভূ-পৃষ্ঠ থেকে R/2 (R= পৃথিবীর ব্যাসার্ধ) উচ্চতায় ও একই গভীরতায় অভিকর্ষজ ত্বরণের অনুপাত-

ক: 1:9
খ: 2:9
গ: 4:9
ঘ: 8:9
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9674

একটি সরল ছন্দিত দোলকের সর্বোচ্চ বেগ 0.3 ms-1 ও বিস্তার 0.06 m হলে পর্যায়কাল কত s ?

ক: 2π/5
খ: π/5
গ: π
ঘ: 3π/2
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9675

কোনটি আলোর তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করা যায় না?

ক: ব্যাতিচার
খ: অপবর্তন
গ: সমবর্তন
ঘ: ফটোইলেকট্রিক ক্রিয়া
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9676

100 W এর 5 টি বাতি দিনে 8 ঘণ্টা জ্বললে মে মাসে কত kW-h বিদ্যুৎ ব্যয় হবে?

ক: 12
খ: 24
গ: 120
ঘ: 124
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9677

বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে?

ক: দৈর্ঘ্য
খ: প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
গ: তাপমাত্রা
ঘ: তড়িৎ প্রবাহ
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9678

নিউক্লিয়ার বন্ধন শক্তি হলো __ নিউক্লিয়াসে একত্রে বেঁধে রাখার শক্তি।

ক: প্রোটন ও নিউট্রনসমূহকে
খ: ইলেকট্রন ও নিউক্লিয়নসমূহকে
গ: শুধুমাত্র নিউট্রনসমূহকে
ঘ: শুধুমাত্র প্রোটনসমূহকে
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9679

কোন তরঙ্গের সমবর্তন সম্ভব নয়?

ক: বেতার তরঙ্গ
খ: মাইক্রো তরঙ্গ
গ: শব্দ তরঙ্গ
ঘ: দৃশ্যমান আলোক তরঙ্গ
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9680

40×10-20 C চার্জযুক্ত একটি বস্তু 4.9×104 Vm-1 মানের সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে। বস্তুটির ভর কত kg?

ক: 20×10−16
খ: 30×10−16
গ: 40×10−16
ঘ: 60×10−16
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9681

2×1015 Hz কম্পাঙ্কের আলো 3.26 × 10-19 J কার্য অপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত J?

ক: 1×10−18
খ: 5×10−19
গ: 1×10−19
ঘ: 5×10−20
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9682

কোনটি ওহমিক উপাদান নয়?

ক: তামার তার
খ: ধারক
গ: রোধক
ঘ: অ্যালুমিনিয়ামের তার
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9683

সরল ছন্দিত গতির সমীকরণ-

ক: d2xdt2+k3x2=0
খ: d2xdt2+ω2x=0
গ: dxdt+ω2x=0
ঘ: dxdt−ω2x=0
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9684

পার্শ্বের চিত্রের +q বিন্দু চার্জগুলোর জন্য P বিন্দুকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব যথাক্রমে -

ক: 14π∈03qr2,0
খ: 14π∈0qr2,0
গ: 0,14π∈03qr
ঘ: 14π∈0r,0
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9685

L দৈর্ঘ্য ও r ব্যাসার্ধের একটি তারের এক প্রান্ত স্থির রেখে অপর প্রান্তে m ভর ঝুলালে তারটির ইয়ং-এর গুণাঙ্ক (Y) 200 GPa। তারটির ব্যাসার্ধ অর্ধেক করলে Y-এর মান-

ক: অর্ধেক হবে
খ: দ্বিগুণ বাড়বে
গ: পরিবর্তন হবে না
ঘ: চারগুণ বাড়বে
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9686

যদি 30°C তাপমাত্রা 6x105 Pa চাপের একটি গ্যাসকে সমোষ্ণ প্রক্রিয়ায় তিনগুণ আয়তনে প্রসারিত করা হয়, তবে গ্যাসটির চূড়ান্ত চাপ কত Pa?

ক: 2×105
খ: 2.5×105
গ: 4.5×105
ঘ: 3×105
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9687

একজন ফুটবলার 0.4 kg ভরের এবং 12 ms-1 বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে 5 ms-1 বেগ প্রাপ্ত হলো। কিক মারার সময়কাল 0.02 s হলে ফুটবলার কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত N?

ক: 340
খ: 300
গ: 240
ঘ: 140
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9688

2μF ধারকরে একটি বর্তনীতে 2000 V বিভব পার্থক্য প্রয়োগের পর ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত J?

ক: 8
খ: 6
গ: 4
ঘ: 2
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9689

500 g ভরের একটি কণার উপর (6x2 - 4x) N বল ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে x = 0 অবস্থান হতে x = 2 অবস্থানে সরে গেলে বলের দ্বারা কৃত কাজের পরিমাণ কত?

ক: 2
খ: 8
গ: 6
ঘ: 4
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9690

কোনো একটি যৌগের মধ্যে একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 25 বছর। 100 বছর পর ঐ তেজস্ক্রিয় পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে?

ক: 1/4
খ: 1/8
গ: 1/12
ঘ: 1/16
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9691

গ্যাসের অণুর গড় মুক্তপথ (λ) ও ঘনত্ব (ρ) এর মধ্যে সম্পর্ক-

ক: λ∝ρ
খ: λ∝1/ρ
গ: λ∝1/ρ2
ঘ: λ∝ρ2
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9692

9 × 10-15 J গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত kg?

ক: 9.2×10−31
খ: 9.5×10−31
গ: 9.8×10−31
ঘ: 10.1×10−31
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9693

নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি হলো-

ক: তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বন্ধনশক্তি
খ: ফিশন ভগ্নাংশ ও নিউট্রনের গতিশক্তি
গ: নিউট্রনের বিভবশক্তি
ঘ: শুধুমাত্র ফিশন ভগ্নাংশের গতিশক্তি
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (A Unit) #9694

স্থিরবস্থা থেকে 20 kg ভরের কোনো বস্তু একটি নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 s পর 6 ms-1 বেগ অর্জন করলে 5 s পর এর গতিশক্তি কত kJ ?

ক: 3
খ: 2
গ: 1
ঘ: 0.5
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #9695

A→.B→  এবং C→ ভেক্টর তিনটি একই তলে হওয়ার শর্ত কোনটি ?

ক: →A , (→B × →)C
খ: →A .→B .→C
গ: →A ×→B ×→C
ঘ: →.A (→B.→)C
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #9696

S=13t3+3t সুত্রানুসারে একটি বস্তু সরল রেখায় চলছে ; 4s পরে এর বেগ কত হবে ?

ক: 9
খ: 15
গ: 19
ঘ: 26
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #9697

একটি কার্নো ইঞ্জিন 600K তাপমাত্রার তাপ -উৎস থেকে 1200J তাপ গ্রহন করে এবং তাপ গ্রাহকে 300J তাপ বর্জন করে । তাপ গ্রাহকের তাপমাত্রা কত ?

ক: 150K
খ: 273K
গ: 300K
ঘ: 330K
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #9698

0°C তাপমাত্রায় 1Kg বরফকে শুধুমাত্র গলাতে কত KJ তাপের প্রয়োজন ?

ক: 3.0×102KJ
খ: 3.36×102KJ
গ: 4.0×102KJ
ঘ: 4.36×102KJ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #9699

একটি ইলেকট্রনের চার্জ 1.6×10-19 C এবং ভর9.11×10-31 kg হলে পরমানুর মধ্যে সর্বনিম্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য চৌম্বক ভ্রামকের মান কত হবে ?

ক: 9.23×10-24Am2
খ: 9.23×10-22Am2
গ: 9.23×10-20Am2
ঘ: 9.23×10-16Am2
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #9700

0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?

ক: 222ms-1
খ: 233ms-1
গ: 332ms-1
ঘ: 333ms-1