পদার্থবিদ্যা MCQs
Showing 50 questions (Total: 10114)
একটি চলন্ত মোটর গাড়ি একজন স্থির ব্যক্তিকে অতিক্রম করে গেলে ঐ গাড়ির হর্ণ এর কম্পাঙ্ক 272 Hz থেকে কমে 256 Hz হল। বাতাসে শব্দে বেগ 346.5m/s হলে গাড়ির বেগ কত?
Correct Answer:
গ: 21.66 m/s
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y=0.2 sin π (500t-x) মিটার। পর্যায়কাল কত?
Correct Answer:
ঘ: 0.004 sec
একটি ট্রান্সফরমারের প্রাইমারী কুন্ডলীর ভোল্টেজ 10v এবং প্রবাহ 4A । সেকেন্ডারী কুন্ডলীর ভোল্টেজ 20V হলে প্রবাহ কত?
Correct Answer:
খ: 2 A
একটি 1200W বৈদ্যুতিক হিটারকে 120V লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হল। ঐ হিটারে বিদ্যুৎ প্রবাহ কত হবে ?
Correct Answer:
ঘ: 10 A
ভেক্টর A=2i+3j-5k ও ভেক্টর B=i+2j+3k হলে |A+B| এর মান কত?
Correct Answer:
গ: 7
1 kg বরফকে -10 ͦC তাপমাত্রা থেকে 0 ͦC তাপমাত্রার পানিতে পরিনত করতে কি পরিমান তাপের প্রয়োজন?
Correct Answer:
গ: 357000 J
প্রমান তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের অনুগুলোর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় কর। (প্রমান তাপমাত্রা ও চাপে ঐ গ্যাসের ঘনত্ব 1.4 kg/m3)
Correct Answer:
গ: 465.9 m/s
দুটি কৃষ্ণবস্তু A এবং B এর একক ক্কেত্রফল থেকে প্রতি সেকেন্ডে নির্গত তাওশক্তির অনুপাত 81:1 । A এর তাপমাত্রা 30,000K হলে B এর তাপমাত্রা কত?
Correct Answer:
খ: 10,000 K
কোন সাইকেলের আরোহী 100 m ব্যসার্ধের বৃত্তাকার পথে 20 m/s বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে আনত থাক্কতে হবে?
Correct Answer:
ঘ: 22.2 ͦ
75Kg ভরের একজন ব্যক্তি 30 মিনিটে 300m উচুতে ওঠে। তার কাজ করার হার কত?
Correct Answer:
খ: 122.5 W
একটি সরল দোলকের ববের ভর 100g এবং কার্যকর দৈর্ঘ্য 1 মিটার। উলম্ব রেখা থেকে ববটিকে 10cm দূরে টেনে ছেড়ে দিলে গতি পথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে ববের বেগ নির্নয় কর।
Correct Answer:
ঘ: 0.31 m/s
একটি বন্দুকের গুলি কোন দেওয়ালের মধ্যে 0.04m প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি ঐ দেওয়ালে আর কতদূর প্রবেশ করতে পারত?
Correct Answer:
ঘ: 0.013 m
কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বোচ্চ উচ্চতার সমান হবে?
Correct Answer:
ঘ: 76 ͦ
30 ͦC তাপমাত্রার কোন গ্যাসের উপর রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ দ্বিগুন করা হল। তাপমাত্রা বৃদ্ধি নির্নয় কর?
Correct Answer:
গ: 69.36 K
একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুন। উক্ত গ্রহের পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের চার গুণ। উক্ত গ্রহের মুক্তি বেগ পৃথিবীর তুলনায় কত?
Correct Answer:
গ: √8 গুণ
মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি কোন ধরনের গতিকে উত্তেজিত করে?
Correct Answer:
খ: ঘুর্ণন গতি
H2 অনুতে যে বন্ধন হয় তাকে বলে-
Correct Answer:
গ: সমযোজী বন্ধন
একটি প্রোটনকে 500V বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরান্বিত করা হলে এর দ্রুতি কত হবে?
Correct Answer:
গ: 3.1e5 m/s
1 kg ভরকে সম্পূর্ণভাবে শক্তিতে রুপান্তরিত করলে কি পরিইমান শক্তি পাওয়া যায়?
Correct Answer:
ঘ: 5.6e29 MeV
বায়ুতে আলোর বেগ 3e8 m/s । ফ্লিন্ট গ্লাসের প্রতিসারঙ্ক 1.52 হলে ঐ গ্লাসে আলোর বেগ কত?
Correct Answer:
ঘ: 1.97e8 m/s
একটি ছাত্রের চশমার লেন্সের ক্ষমতা -0.25D। ছাত্রটি বিনা চশমায় কত দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাবে?
Correct Answer:
গ: 4 m
একটি পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে I=4sin 200πt সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। এর কম্পাঙ্ক কত?
Correct Answer:
গ: 100Hz
হাইড্রোজেন পরমানুর প্রথম বোর কক্ষপথের ইলেক্ট্রনের মোট শিক্তি -21.7e-19 হলে, চতুর্থ বোর কক্ষপথে ইলেক্ট্রনের মোট শক্তি কত?
Correct Answer:
ক: -1.36e-19 J
একটি উন্মুক্ত অর্গান পাইপ 256Hz মূল কম্পাঙ্ক উৎপন্ন করে। প্রান্ত প্রভাব উপেক্ষা করলে অর্গান পাইপটির দৈর্ঘ কত হবে?
Correct Answer:
খ: 32 cm
দুটি ধাতব গোলকের ব্যাস যথাক্রমে 6cm এবং 10cm । গোলক দুটিকে তার দিয়ে যুক্ত করে 6.4e-6C চার্জ প্রদান করা হল। গোলক দুটির সাধারন বিভব কত?
Correct Answer:
ঘ: 0.35e6 V
2,4Ω, 3.6Ω এবং 4.8Ω তিনটি রোধ সিরিজে 54V ব্যাটারীর সাথে যুক্ত আছে। ব্যাটারীর অভ্যন্তরীন রোধ শূণ্য হলে 3.6Ω রোধের দু'প্রান্তে বিভব পার্থক্য কত?
Correct Answer:
গ: 18V
দুটি 2μF ধারককে সিরিজে যুক্ত করলে সমতুল্য ধারকত্ব হবে-
Correct Answer:
খ: 1 μF
এক বায়ুমন্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 ঘনমিটার আয়তন বৃদ্ধি করা হল। এতে সপাদিত কাজের পরিমান-
Correct Answer:
গ: 1000 J
এক বায়ুমন্ডলীয় চাপের সমান হল -
Correct Answer:
খ: 102 kpa
একটি সরল দোলক 27.8 s সময়ে 50 টি দোলন পূর্ণ করলে দোলকটির দৈর্ঘ্য কত?
Correct Answer:
ঘ: 7.51 cm
সব চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কার?
Correct Answer:
ঘ: গামা রশ্মি
একটি বিকারে 60cc পানি আছে। ওই পানিতে 128g ভরের ধাতব বস্তু খন্ড নিমজ্জিত করলে পানির আয়তন দাঁড়ায় 78cc। ধাতব ঐ বস্তু খন্ডের ঘনত্ব নির্ণয় কর?
Correct Answer:
গ: 7.1 g/cc
একটি মোটরগাড়ি 36 km/h বেগে 2m/s² সমত্বরণে চলছে। 5 সেকেন্ডে ঐ গাড়ির বেগ কত হবে?
Correct Answer:
গ: 20 m/s
পৃথিবী ঘূর্ণনের জন্য বিষুবরেখায় অবস্থিত কোন বস্তুর কেন্দ্রবিমুখী ত্বরণ কত? পৃথিবীর ব্যাসার্ধ = 6400km
Correct Answer:
ঘ: 0.034 m/s²
একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারে বরফ বিন্দু, স্টিম বিন্দু এবং একটি উত্তপ্ত তরলে রোধ যথাক্রমে 20Ω, 41.5Ω এবং 34.5Ω ।উত্তপ্ত ঐ তরলের তাপমাত্রা কত?
Correct Answer:
ঘ: 67 ͦ C
ভেক্টরA=i-3j+৫k ও ভেক্টর B=ai+j-k । a এর মান কত হলে A ও B পরস্পরের উপর লম্ব হবে? ?
Correct Answer:
ক: 8
একটি 12V বিদ্যুচ্চালক বল বিশিষ্ট ব্যাটারী 6.8Ω রোধের একটি বাতির সাথে সংযুক্ত করলে বাতির দু'প্রান্তে বিভব পার্থক্য 10.2V হয়। ব্যাটারীর অভ্যন্তরীন রোধ কত?
Correct Answer:
ক: 1.2Ω
একটি স্ক্র-গিজ এর বৃত্তাকার স্কেল সম্পূর্ণ এক পাক ঘুরলে রৈখিক স্কেল বরাবর 0.5mm দৈর্ঘ অতিক্রম করে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে, এর লঘিষ্ঠ গনন কত?
Correct Answer:
গ: 0.01 mm
কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম-
Correct Answer:
খ: সবুজ
একটি 100W বাল্ব 220V সরবরাহ লাইনেসংযুক্ত আছে। ঐ বাল্বটীর ফিলামেন্টের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত?
Correct Answer:
খ: 0.45 A
সাদা আলোক রশ্মি কাচের প্রিজমের ভিতর দিয়ে গমন করলে নির্গত রশ্মি সাতটি বর্ণে বিভক্ত হয়ে এরা প্রিজমের ভুমির দিকে বিচ্যুত হয়। সব থেকে কম বেকে যায় যে রশ্মি তার ব্রণ-
Correct Answer:
ঘ: লাল
একটি সমতল নিঃসরন গ্রেটিং এ 644nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হয়ে দ্বিতীয় ক্রমে 50.6 ͦ কোণে অপবর্তিত হয়। ঐ গ্রেটিং এ প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা কত?
Correct Answer:
ঘ: 600 per mm
একটি উত্তল লেন্সের 0.3cm দূরে একটি বস্তু স্থাপন করলে 3 গুন বিবর্ধিত বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। লেন্সটির ফোকাস দূরত্ব-
Correct Answer:
গ: 0.225 m
প্রমান তাপমাত্রা ও চাপে বায়ুতে শব্দের বেগ 332m/s হলে 27 ͦC তাপমাত্রা এবং পারদের 74cm চাপে শব্দের বেগ নির্ণয় কর?
Correct Answer:
গ: 348 m/s
একটি আলফা কনিকার চার্জ হল-
Correct Answer:
ঘ: 3.2 e -19 C
10000 N/C তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রনের উপর বল কত?
Correct Answer:
ঘ: 1.12 e -15 N
একটি 4μF ধারককে 50V ব্যাটারি দিয়ে চার্জিত করাহল। তারপর ঐ ধারককে 2MΩ রোধের ভেতর দিয়ে ডিসচার্জ করা হলে ঐ ধারকের প্রান্তে 8sec এ বিভব পার্থক্য করে যে মান গয়-
Correct Answer:
ক: 32 V
0.4m দীর্ঘ 1.2g ভরের একটি তার 120N বলে টানা আছে। এর স্পন্দনের মৌলিক কম্পাঙ্ক কত?
Correct Answer:
খ: 250 Hz
বায়ু ভর্তি দুটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1cm । এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1.0F হলে প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল কত?
Correct Answer:
ক: 1.13 e 8 m²
যদি A=3i+3j+3k এবং B=2i+j-3k হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ কত?
Correct Answer:
ঘ: 90 ͦ