প্রাণী বিদ্যা MCQs
Showing 44 questions (Total: 44)
প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে প্রায় -
Correct Answer:
খ: 75
Explanation:
প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে প্রায় - সঠিক উত্তর 75 প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যাক্তির হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় ৭০-৮০ বার। যদি প্রতি মিনিটে গড়ে ৭৫ বার হার্টবিট হয় তবে কার্ডিয়াক চক্রের সময়কাল ৬০/৭৫=০.৮ সেকেন্ড।
রুই মাছের আঁইশের ধরন হচ্ছে -
Correct Answer:
খ: সাইক্লয়েড
Explanation:
রুই মাছের আঁইশের ধরন হচ্ছে - সঠিক উত্তর সাইক্লয়েড রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে Labeo rohita এবং ইংরেজি নাম হচ্ছে Rohu Carp। মিঠা পানির যেসব মাছের মাথায় আঁইশ থাকে না কিন্তু সারা দেহ সাইক্লয়েড (cycloid) আঁইশ দিয়ে আবৃত থাকে, দেহগহ্বরে পটকা থাকে তাদের কার্প (carp) জাতীয় মাছ বলে।
কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম -
Correct Answer:
ঘ: Duttaphrynus melanostictus
Explanation:
কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম - সঠিক উত্তর Duttaphrynus melanostictus কুনোব্যাঙ (বৈজ্ঞানিক নাম: Bufo melanostictus, সম্প্রতি নামকরণ হয়েছে Duttaphrynus melanostictus) বুফোনিডি (Bufonidae) গোত্র বা পরিবারের অন্তর্গত বুফো গণের এক প্রজাতির অতি পরিচিত একটি ব্যাঙ।
পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা -
Correct Answer:
ঘ: হেকেল
Explanation:
পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা - সঠিক উত্তর হেকেল 'বায়োজেনেটিক তত্ত্ব বা পুনরাবৃত্তি মতবাদ'-এর প্রবক্তা আর্নেষ্ট হেকেল।
কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস ?
Correct Answer:
খ: থিগমেট্যাক্সিস
Explanation:
কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস ? সঠিক উত্তর থিগমেট্যাক্সিস যখন প্রাণী তার চলার পথে স্পর্শ ইন্দ্রিয় দ্বারা স্থানান্তরে অনুপ্রাণিত হয় তখন তাকে থিগমোট্যাক্সিস বলে। এটি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে।
ভেনাস হার্ট পাওয়া যায় -
Correct Answer:
খ: মাছে
Explanation:
ভেনাস হার্ট পাওয়া যায় - সঠিক উত্তর মাছে সঠিক উত্তর মাছ। কারন রুই মাছে শিরা হৃদপিন্ড বা ভেনাস হার্ট দেখা যায়। ভেনাস হার্ট কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। (রেফারেন্স - রুই মাছ, গাজী আজমল)
গ্রীবাদেশীয় ও কটিদেশীয় কশেরুকার সংখ্যা হলো -
Correct Answer:
ঘ: 7 এবং 5
Explanation:
গ্রীবাদেশীয় ও কটিদেশীয় কশেরুকার সংখ্যা হলো - সঠিক উত্তর 7 এবং 5 গ্রীবাদেশীয় বা সারভাইক্যাল কশেরুকা- ৭ টি।কটিদেশীয় বা ল্যাম্বার কশেরুকা ৫ টি।সুতরাং তাদের অনুপাত- ৭:৫
পানি সংবহনতন্ত্র পাওয়া যায় -
Correct Answer:
গ: একাইনোডার্মাটা
Explanation:
পানি সংবহনতন্ত্র পাওয়া যায় - সঠিক উত্তর একাইনোডার্মাটা একাইনোডার্মাটা পর্বের সকল সদস্য মুক্তজীবী সামুদ্রিক। দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র বিদ্যমান। (রেফারেন্স - প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, গাজী আজমল)
ঘাসফড়িং এর শরীরটি সুস্পষ্টভাবে বিভক্ত হয় -
Correct Answer:
ক: মাথা, বক্ষ এবং উদরে
Explanation:
ঘাসফড়িং এর শরীরটি সুস্পষ্টভাবে বিভক্ত হয় - সঠিক উত্তর মাথা, বক্ষ এবং উদরে অন্যান্য পতঙ্গের মতো ঘাসফড়িং-এর দেহ তিনটি অঞ্চলে বিভক্ত, যথা- মস্তক(পুঞ্জাক্ষি,সরলাক্ষি,এন্টেনা,মুখোপাঙ্গো),বক্ষ(ডানা,পা,স্পাইরাকাল),উদর(টিমপেনাম,শ্বাসরন্ধ্র,পায়ু,বহিঃজননাঙ্গ)
মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশে O2 ও CO2 এর বিনিময় ঘটে ?
Correct Answer:
ঘ: অ্যালভিওলাসে
Explanation:
মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশে O2 ও CO2 এর বিনিময় ঘটে ? সঠিক উত্তর অ্যালভিওলাসে অ্যালভিওলাস ফুসফুসের একক। অ্যালভিওলাসে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। (রেফারেন্স- শ্বসন ও শ্বসনক্রিয়া, গাজী আজমল)
ভেগাস স্নায়ুটি -
Correct Answer:
গ: মিশ্র
লিথাল জীন এর প্রভাবে বাহ্যিক প্রকাশের অনুপাত হয় -
Correct Answer:
গ: 2:1
Explanation:
লিথাল জীন এর প্রভাবে বাহ্যিক প্রকাশের অনুপাত হয় - সঠিক উত্তর 2:1 লিথাল জিন বা মারন জিন মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। এর অনুপাত ৩:১ না হয়ে ২:১ হয়।(রেফারেন্স - জিনতত্ত্ব ও বিবর্তন, গাজী আজমল)
বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে -
Correct Answer:
গ: নেফ্রন
Explanation:
বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে - সঠিক উত্তর নেফ্রন বৃক্কে ১০-১৫ লক্ষ নেফ্রন থাকে। নেফ্রনকে বৃক্কের বা মানব রেচনতন্ত্রের একক বলা হয়। (রেফারেন্স - মানব রেচনতন্র, গাজী আজমল)
কর্পাস লুটিয়াম তৈরি হয় -
Correct Answer:
গ: ডিম্বাশয়ে
Explanation:
কর্পাস লুটিয়াম তৈরি হয় - সঠিক উত্তর ডিম্বাশয়ে ডিম পরিস্ফুটনের সময়, একটি শক্তিশালী follicle থেকে একটি ডিম নির্গত হয়। ডিম মুক্তির পরে এবং তার পরে নিষেকের পরে, follicle টি সিলমোহর করে যা কর্পাস লুটিয়াম নামে পরিচিত। এভাবেই কর্পাস লুটিয়াম ডিম্বাশয় ফলিকল থেকে তৈরি হয়।
Hydra এর নিমাটসিস্ট পাওয়া যা ইহার -
Correct Answer:
ঘ: নিডোসাইট কোষে
Explanation:
Hydra এর নিমাটসিস্ট পাওয়া যা ইহার - সঠিক উত্তর নিডোসাইট কোষে নিডোসাইট কোষের মুক্তপ্রান্তে ক্ষুদ্র, দৃঢ়, সংবেদী নিডোসিল (cnidocil) এবং অভ্যন্তরে গহবর ও প্যাঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে।
ইন্টারকেলেটেড ডিস্ক পাওয়া যায়-
Correct Answer:
ক: হৃৎপেশিতে
Explanation:
ইন্টারকেলেটেড ডিস্ক পাওয়া যায়- সঠিক উত্তর হৃৎপেশিতে ইন্টারক্যালাটেড ডিস্ক বা আন্তকোষীয় চাকতি দেখা যায় হৃদপেশিতে। (রক্ত ও সংবহনতন্ত্র, গাজী আজমল)
কোন হরমোনটি এড্রেনাল গ্রন্থি নিঃসৃত ?
Correct Answer:
ক: এপিনোফ্রিন
Explanation:
কোন হরমোনটি এড্রেনাল গ্রন্থি নিঃসৃত ? সঠিক উত্তর এপিনোফ্রিন অ্যাড্রিনাল গ্রন্থি (ইংরেজি: Adrenal gland) হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি যা অ্যাড্রেনালিন, অ্যালডোস্টেরন ও কর্টিসলসহ নানাবিধ হরমোন তৈরি করে থাকে। অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিন কে ক্যাটিকোলামিন বলে যা যুক্তরাষ্ট্রে এপিনেফ্রিন ও নরেপিনেফ্রিন নামে পরিচিত।
অগ্রমস্তিষ্কের অংশ হচ্ছে -
Correct Answer:
ক: সেরেব্রাম
Explanation:
অগ্রমস্তিষ্কের অংশ হচ্ছে - সঠিক উত্তর সেরেব্রাম অগ্রমস্তিষ্ক ৩ভাগে বিভক্ত ৷ যথা:সেরেব্রাম,থ্যালামাস ও হাইপোথ্যালামাস ৷
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তৈরি হয় _____ থেকে ।
Correct Answer:
ক: এক্টোডার্ম
Explanation:
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তৈরি হয় _____ থেকে । সঠিক উত্তর এক্টোডার্ম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উৎপত্তি ভ্রূণের এক্টোডার্মে
প্রাণীর আচরণ বিদ্যাকে বলে -
Correct Answer:
খ: ইথোলজি
Explanation:
প্রাণীর আচরণ বিদ্যাকে বলে - সঠিক উত্তর ইথোলজি Ethology হ'ল অ-মানব প্রাণীর আচরণের বৈজ্ঞানিক অধ্যয়ন, সাধারণত প্রাকৃতিক পরিস্থিতিতে আচরণের উপর ফোকাস করে এবং আচরণকে একটি বিবর্তনীয় অভিযোজিত বৈশিষ্ট্য হিসাবে দেখা হয়।
মানবদেহের ক্ষুদ্রতম অস্থিটির নাম কি ?
Correct Answer:
ক: স্টেপিস
Explanation:
মানবদেহের ক্ষুদ্রতম অস্থিটির নাম কি ? সঠিক উত্তর স্টেপিস মানুষের দেহের ক্ষুদ্রতম হাড়কে স্টেপিস বলা হয়, এটি মধ্যকর্ণে অবস্থিত।
কোন পর্বের প্রাণিদেহে নিডোব্লাস্ট নামক দংশন কোষ থাকে ?
Correct Answer:
গ: Cnidaria
Explanation:
কোন পর্বের প্রাণিদেহে নিডোব্লাস্ট নামক দংশন কোষ থাকে ? সঠিক উত্তর Cnidaria নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে।
নিম্নে উল্লেখিত কোন প্রাণীটি জীবন্ত জীবাশ্ম নয় ?
Correct Answer:
খ: Eohippus
Explanation:
নিম্নে উল্লেখিত কোন প্রাণীটি জীবন্ত জীবাশ্ম নয় ? সঠিক উত্তর Eohippus জীবন্ত জীবাশ্মের উদাহরণউদ্ভিদ: ইকুইজিটাম, নিটাম ও গিঙ্কো বাইলোবাপ্রাণী : পেরিপেটাস , লিমুলাস , সিলাকান্থ , স্ফেনোডন , হংসচঞ্চু
Protopterus গণভুক্ত Lungfish পাওয়া যায়-
Correct Answer:
ক: আফ্রিকায়
Explanation:
Protopterus গণভুক্ত Lungfish পাওয়া যায়- সঠিক উত্তর আফ্রিকায় প্রোটোপ্টেরাস হল আফ্রিকায় পাওয়া চার প্রজাতির লাংফিশের বংশ
মৌমাছি কোন পর্বের প্রাণী ?
Correct Answer:
Correct Answer:
Explanation:
মৌমাছি কোন পর্বের প্রাণী ? সঠিক উত্তর মৌমাছি Arthropoda পর্বের Hymenoptera বর্গের Apis গণভুক্ত প্রাণী। এদের বিস্তৃতি বিশ্বব্যাপী।
কোন পদ্ধতিতে রক্তে O2 ও CO2 আদান-প্রদান হয় ?
Correct Answer:
খ: ব্যাপন
Explanation:
কোন পদ্ধতিতে রক্তে O2 ও CO2 আদান-প্রদান হয় ? সঠিক উত্তর ব্যাপন ব্যাপনের মাধ্যমে রক্তনালি হতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড ফুসফুসের অ্যালভিওলাস এই পথে চলাচল করে
রক্তের pH নিয়ন্ত্রণ করে-
Correct Answer:
Correct Answer:
Explanation:
রক্তের pH নিয়ন্ত্রণ করে- সঠিক উত্তর রক্তের Ph নিয়ন্ত্রণ বাফার উপর নির্ভর করে।
কোন শ্রেণির মাছে বায়ুথলি বা পটকা থাকে ?
Correct Answer:
গ: অস্থিযুক্ত
Explanation:
কোন শ্রেণির মাছে বায়ুথলি বা পটকা থাকে ? সঠিক উত্তর অস্থিযুক্ত অস্থিযুক্ত মাছ বা Actinopterygii এর উদাহরণ হলো- ইংলিশ , টাকি , রুই মাছ। এদের বায়ুথলি বা পটকা আছে। বায়ুথলি তাদের পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। (প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, গাজী আজমল)
সমসংস্থ ক্রোমোসোমের জোড় বাধাকে বলা হয়-
Correct Answer:
খ: সাইন্যাপসিস
Explanation:
সমসংস্থ ক্রোমোসোমের জোড় বাধাকে বলা হয়- সঠিক উত্তর সাইন্যাপসিস সমসংস্থ ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বরাবর সমান্তরালে জোড় বাঁধে, জোড় বাঁধার এ পদ্ধতিকে সিন্যাপসিস বলে।
কেঁচোর চলন অঙ্গের নাম-
Correct Answer:
ঘ: সিটি
Explanation:
কেঁচোর চলন অঙ্গের নাম- সঠিক উত্তর সিটি কেঁচো গমন অঙ্গের নাম – সিটি
কীট-পতঙ্গ থেকে নিচের কোন রঞ্জক উৎপন্ন হয় ?
Correct Answer:
খ: ককিনিয়েল
শীতনিদ্রার সময় কুনো ব্যাঙের শ্বসনকার্য সম্পন্ন হয় ___ সাহায্যে ।
Correct Answer:
ঘ: ত্বকের
Explanation:
শীতনিদ্রার সময় কুনো ব্যাঙের শ্বসনকার্য সম্পন্ন হয় ___ সাহায্যে । সঠিক উত্তর ত্বকের ব্যাঙ যখন শীতনিদ্রাতে যায় তখন এর দেহ ফুস্ফুসের বদলে শ্বাসকার্য চালাতে এর পাতলা ত্বক ব্যাবহার করে। কুনো ব্যাঙ এর ত্বক পাতলা হওয়ায় পানিতে থাকা অবস্থায় ব্যাপন প্রক্রিয়ায় পানি থেকে অক্সিজেন তার শিরাউপশিরাতে ও সারাদেহে গ্রহন করে।
বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক এলাকার অন্তর্গত ?
Correct Answer:
গ: ওরিয়েন্টাল
Explanation:
বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক এলাকার অন্তর্গত ? সঠিক উত্তর ওরিয়েন্টাল বাংলাদেশ ওরিয়েন্টাল প্রাণিভৌগোলিক অঞ্চলে অবস্থিত।
হাইড্রার দেহ গহ্বর এর নাম -
Correct Answer:
গ: সিলেন্টরন
Explanation:
হাইড্রার দেহ গহ্বর এর নাম - সঠিক উত্তর সিলেন্টরন হাইড্রার দেহে সিলেন্টেরন নামক দেহগহ্বর থাকে যা পরিপাক ও সংবহনের কাজ করে।
গিনিপিগের বক্ষীয় গহ্বরের ভিতরের পর্দাবৃত স্থানকে বলা হয়-
Correct Answer:
খ: মিডিয়াস্টিনাম
হৃদপিন্ডের ডান অলিন্দ ও ডান নিলয় এর মাঝে কপাটিকার নাম-
Correct Answer:
ক: ট্রাইকামপিড
Explanation:
হৃদপিন্ডের ডান অলিন্দ ও ডান নিলয় এর মাঝে কপাটিকার নাম- সঠিক উত্তর ট্রাইকামপিড ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে ডান অলিন্দ-নিলয় প্রাচীরে উপস্থিত কপাটিকাকে ত্রিপত্র কপাটিকা (ট্রাইকাস্পিড কপাটিকার) বলা হয়। দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল(মাইট্রাল) কপাটিকা বাম অলিন্দ-নিলয় কপাটিকা নামেও পরিচিত
বাংলাদেশ অভ্যন্তরীণ মৎস্য প্রজাতির মধ্যে বিপন্ন প্রজাতির সংখ্যা-
Correct Answer:
গ: ৫৪ টি
Explanation:
বাংলাদেশ অভ্যন্তরীণ মৎস্য প্রজাতির মধ্যে বিপন্ন প্রজাতির সংখ্যা- সঠিক উত্তর ৫৪ টি দেশের মিঠাপানিতে ২৬০ প্রজাতির মাছ ও ২৪ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে। কিন্তু প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট নানা কারণে মিঠাপানির ১২ প্রজাতির মাছ চরম বিপন্ন। ৫৪ প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত। ২৮ প্রজাতির মাছ বিপন্ন এবং ১৪ প্রজাতির মাছ সংকটাপন্ন অবস্থায় আছে।
নিম্নের কোনটি মহাবিপন্ন প্রজাতি?
Correct Answer:
গ: কালো ভাল্লুক
Explanation:
নিম্নের কোনটি মহাবিপন্ন প্রজাতি? সঠিক উত্তর কালো ভাল্লুক বাংলাদেশে কালো ভাল্লুক মহাবিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত
ম্যালেরিয়া ঝুঁকি অনুসারে উচ্চ ঝুঁকি সম্পন্ন দেশ হলো-
Correct Answer:
ঘ: মালদ্বীপ
বায়ুমণ্ডল ব্যতীত নাইট্রোজেন এর আরো একটি উৎস হলো -
Correct Answer:
খ: খনি
সামুদ্রিক শৈবাল কোন হ্যালোজেন এর সবচেয়ে বড় উৎস-
Correct Answer:
ক: I
Explanation:
সামুদ্রিক শৈবাল কোন হ্যালোজেন এর সবচেয়ে বড় উৎস- সঠিক উত্তর I আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস সামুদ্রিক শৈবাল।
A. R. Wallace অনুসারে প্রাণী ভৌগোলিক অঞ্চলের সংখ্যা-
Correct Answer:
খ: ছয়
স্থায়ী মূল কণিকা কোনটি?
Correct Answer:
ক: ইলেকট্রন
Explanation:
স্থায়ী মূল কণিকা কোনটি? সঠিক উত্তর ইলেকট্রন স্থায়ী মূল কণিকা(Permanent core particles) : ইলেকট্রন, প্রোটন, নিউট্রন
নমুনায়ন কি?
Correct Answer:
ক: নমুনা সংগ্রহের পদ্ধতি
Explanation:
নমুনায়ন কি? সঠিক উত্তর নমুনা সংগ্রহের পদ্ধতি নমুনায়ন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে গবেষণার জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে সমগ্রকের ভিতর থেকে কিছু সংখ্যক একক বেছে নেওয়া হয়। যে পদ্ধতির সাহায্যে নমুনা নির্বাচন করা হয় সে পদ্ধতিকে বলে নমুনায়ন পদ্ধতি আর নির্বাচিত দলকে বলা হয় নমুনা দল।