বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
শৈল’ এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: গিরি
Explanation:
শৈল’ এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর গিরি শৈল শব্দের সমার্থক শব্দ পাহাড়,পর্বত,গিরি,ভূধর।
জঙ্গম’ এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: অরণ্য
কোন বানানটি শদ্ধ নয়?
Correct Answer:
ঘ: অধ্যয়ণ
Explanation:
কোন বানানটি শদ্ধ নয়? সঠিক উত্তর অধ্যয়ণ অধ্যয়ন /বিশেষ্য পদ/ মনোযোগ পূর্বক পাঠ, শাস্ত্রালোচনা।
কোনটি মধুসূধন দত্তের রচনা নয়?
Correct Answer:
ক: শকুন্তলা
Explanation:
কোনটি মধুসূধন দত্তের রচনা নয়? সঠিক উত্তর শকুন্তলা 'শর্মিষ্ঠা' নাটকটি মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ। 'মেঘনাদবধ' (১৮৬১) মহাকাব্যটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। মাইকেলের 'হেকটরবধ' (১৮৭১) হোমারের ইলিয়াড': মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
‘বিড়াল’ রচনার বিড়াল কোন চেতনার প্রকাশ?
Correct Answer:
গ: সাম্যবাদ
Explanation:
‘বিড়াল’ রচনার বিড়াল কোন চেতনার প্রকাশ? সঠিক উত্তর সাম্যবাদ 'সাম্যবাদ' শব্দের আভিধানিক অর্থ: যে মতবাদ জাতিধর্মনির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করে, communism । প্রবন্ধে বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল বঞ্চিত, নিষ্পেষিত, দলিতের ক্ষোভ-প্রতিবাদ-মর্মবেদনা যুক্তিগ্রাহ্য সাম্যতাত্ত্বিক সৌকর্ষে উচ্চারিত হয়েছে।
কোনগুলো মৌলিক স্বরবর্ণ?
Correct Answer:
গ: অ, ই, উ
Explanation:
কোনগুলো মৌলিক স্বরবর্ণ? সঠিক উত্তর অ, ই, উ স্বরবর্ণের প্রকারভেদ:-বর্ণ/স্বরের নামসংখ্যাস্বরবণহ্রস্ব স্বর৪ টিঅ, ই, উ, ঋদীর্ঘ স্বর৭ টিআ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔমৌলিক স্বর৭ টিঅ, আ, ই, উ, এ, ও, অ্যাযৌগিক স্বর২ টি ঐ (অ +ই), ঔ (অ+উ)
কোনগুলো মহাপ্রাণ অঘোষ ধ্বনি?
Correct Answer:
খ: খ,ছ, থ
Explanation:
কোনগুলো মহাপ্রাণ অঘোষ ধ্বনি? সঠিক উত্তর খ,ছ, থ ধ্বনি বিভাজন নিম্নরূপ:-উচ্চারণ স্থানঅঘোষ ধ্বনিঘোষ ধ্বনিঅল্প প্রাণ মহা প্ৰাণ অল্পপ্রাণমহাপ্রাণনাসিক্যকণ্ঠকখগঘঙতালুচছজঝঞমূর্ধা টঠডঢণদন্ততথদধনওষ্ঠ্যপফবভম
ধাতু বা শব্দের মূল অংশকে কী বলে?
Correct Answer:
ক: প্রকৃতি
Explanation:
ধাতু বা শব্দের মূল অংশকে কী বলে? সঠিক উত্তর প্রকৃতি কোনো মৌলিক শব্দের যে অংশকে আর কোনভাবেই ভাঙ্গা বা বিশ্লেষণ: করা যায় না সেই অংশকে প্রকৃতি বলে। কোনো পদ বা শব্দ থেকে প্রত্যয়- ও বিভক্তি বাদ দিলে যে অংশ পাওয়া যায় তাকেও প্রকৃতি বলে। যেমন: জল, মুখ, পা, √কর্, √খা ।
যে নিজেই স্বামী নির্বাচন করে এমন নারীকে বলে-
Correct Answer:
খ: স্বয়ংবরা
Explanation:
যে নিজেই স্বামী নির্বাচন করে এমন নারীকে বলে- সঠিক উত্তর স্বয়ংবরা কিছু এক কথায় প্রকাশ: যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া; যে নারীর: সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া; বিবাহ করেছে এমন নারী = বিবাহিতা।
কোনগুলো অনুসর্গের উদাহরণ?
Correct Answer:
ক: হেতু, বিনা
Explanation:
কোনগুলো অনুসর্গের উদাহরণ? সঠিক উত্তর হেতু, বিনা বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে। যেমন: প্রতি, বিনা, বিহনে, সহ, হেতু, পরে, ভিন্ন, বই, জন্য, পর্যন্ত ইত্যাদি।
কোনটি খাঁটি বাংলা স্বরসন্ধির উদাহরণ?
Correct Answer:
ক: শত+এক
Explanation:
কোনটি খাঁটি বাংলা স্বরসন্ধির উদাহরণ? সঠিক উত্তর শত+এক কতিপয় খাঁটি বাংলা স্বরসন্ধির উদাহরণ:-শাঁখা+আরি=শাঁখারিকত + এক = কতেকশত+এক= শতেকমিথ্যা+উক= মিথ্যুকরূপা + আলি = রূপালিকুড়ি + এক = কুড়িক
'Hybrid' শব্দের যথার্থ পরিভাষা-
Correct Answer:
খ: সঙ্কর
Explanation:
'Hybrid' শব্দের যথার্থ পরিভাষা- সঠিক উত্তর সঙ্কর কতিপয় পারিভাষিক শব্দ ও অর্থ:-বিদেশী শব্দপরিভাষাবিদেশী শব্দপরিভাষাAttested সত্যায়িতAnatomyশরীরবিদ্যাBillমূল্যপত্রDeadlockঅচলাবস্থাOxygen অনুজান Periodicalসাময়িকীFinalসমাপ্তিEquationসমীকরণ
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কোনটি?
Correct Answer:
খ: ৮টি
Explanation:
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কোনটি? সঠিক উত্তর ৮টি বাংলা বর্ণমালার মাত্রা :-বিষয়স্বরবর্ণব্যঞ্জনবর্ণসংখ্যাবর্ণ সংখ্যা১১ টি৩৯ টি৫০টিপূর্ণমাত্রা৬ টি২৬টি৩২ টিঅর্ধমাত্রার ১ টি (ঋ)৭টি৮ টিমাত্রাহীন ৪ টি (এ, ঐ, ও, ঔ) ৬ টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ )১০টি
ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজের পরিচয় দেয়?
Correct Answer:
খ: ক্লেটন
Explanation:
ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজের পরিচয় দেয়? সঠিক উত্তর ক্লেটন সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটকের ব্রিটিশ ক্যাপ্টেন ক্লেটন সহযোদ্ধাদের উদ্দীপ্ত করতে এ উক্তিটি করে। যুদ্ধ যখন চরমে তখন জর্জ এসে জানায় যে, ‘ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলার ফকল্যান্ড আর- ম্যানিংহাম নৌকোয় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন।' জর্জের উক্তির প্রত্যুত্তর হিসেবে ক্যাপ্টেন ক্লেটন এ উক্তিটি করেছে।
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম-
Correct Answer:
গ: সমকাল
Explanation:
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম- সঠিক উত্তর সমকাল কতিপয় পত্রিকা ও তার সম্পাদক:-পত্রিকাসম্পাদকসওগাতমোহাম্মদ নাসিরউদ্দিনকালি কলমপ্রেমেন্দ্র মিত্রবাঙ্গাল গেজেটগঙ্গাকিশোর ভট্টাচার্যইত্তেফাকমানিক মিয়া
‘ভুই-ফোঁড়া’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: অবার্চীন
Explanation:
‘ভুই-ফোঁড়া’ বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর অবার্চীন কতিপয় বাগধারা: মাৎসন্যায় (অরাজকতা), ভূষণ্ডীর কাক (দীর্ঘায়ু ব্যক্তি) ভীষ্মের প্রতিজ্ঞা (অনড় সংকল্প), ভূশন্ডির কাক (বিচক্ষণ ব্যক্তি), ভাঁড়ে মা ভবানী (একেবারে দরিদ্র), ভানুমতির খেল (অবিশ্বাস্য ব্যাপার)
‘আহবান’ গল্পটি কার জবানীতে লেখা?
Correct Answer:
খ: গোপাল
Explanation:
‘আহবান’ গল্পটি কার জবানীতে লেখা? সঠিক উত্তর গোপাল 'আহ্বান' গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি থেকে সংকলিত। উদার মানবিক এ গল্পে কথককে জমির করাতির বউ বুড়ি গোপাল বলে ডাকত।
‘অমন করে হাঁটতে নাই’ কে বলে?
Correct Answer:
গ: মজিদ
Explanation:
‘অমন করে হাঁটতে নাই’ কে বলে? সঠিক উত্তর মজিদ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'লালসালু' (১৯৪৮) উপন্যাসের মজিদ তার: প্রথম স্ত্রী রহিমার উদ্দেশ্যে উক্তিটি করে।
‘অপরিচিতা’ গল্পটি কার জবানীতে লেখা?
Correct Answer:
ক: অনুপমের
Explanation:
‘অপরিচিতা’ গল্পটি কার জবানীতে লেখা? সঠিক উত্তর অনুপমের ‘অপরিচিতা' গল্পটি উত্তর পুরুষের জবানিতে রচিত। বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধসংলগ্ন বাঙালি যুবক অনুপমের জবানীতে লেখা এ গল্পটি।
‘ঐকতান’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যভুক্ত?
Correct Answer:
গ: জন্মদিনে
Explanation:
‘ঐকতান’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যভুক্ত? সঠিক উত্তর জন্মদিনে ‘ঐকতান' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'জন্মদিন' কাব্যের ১০ সংখ্যক কবিতা। সুমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটি অশীতিপর স্থিতপ্রজ্ঞ: কবির আত্ম-সমালোচনা ।
আলেকজান্দ্রিয়া জাদুঘর কি চর্চার কেন্দ্র ছিল?
Correct Answer:
ঘ: দর্শন চর্চা
Explanation:
আলেকজান্দ্রিয়া জাদুঘর কি চর্চার কেন্দ্র ছিল? সঠিক উত্তর দর্শন চর্চা উত্তর মিশরের প্রধান সমুদ্রবন্দর ও সুপ্রাচীন নগরী আলেকজান্দ্রিয়া। খ্রিষ্টপূর্ব: ৩৩২ অব্দে আলেকজান্ডার দি গ্রেট এ নগর পত্তন করেন। বলা হয়ে থাকে, পৃথবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিলো এখানে ।
ক্যাসিনো কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: ইতালীয়
Explanation:
ক্যাসিনো কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ইতালীয় ক্যাসিনো (Casino) ইতালীয় শব্দ। ইতালীয় Root cass শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ ঘর ।
‘নীল যে পদ্ম’ কোন সমাস?
Correct Answer:
ঘ: কর্মধারয়
Explanation:
‘নীল যে পদ্ম’ কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্য : ভাবাপন্ন পদের মিলন ঘটে এবং পরপদের অর্থকে প্রাধান্য দেয়া হয় তাকে কর্মধারয় সমাস বলে । যেমন: সৎলোক = সৎ যে লোক, মহানবি = মহান: যে নবি, মহারাজ = মহান যে রাজা।
‘অলঙ্কার’ এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: আভরণ
Explanation:
‘অলঙ্কার’ এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর আভরণ ‘অলঙ্কার' এর সমার্থক শব্দ: গহনা, ভূষণ, প্রসাধন, শোভা, গৌরব।
‘অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?’-কোন প্রবন্ধের অংশ?
Correct Answer:
গ: আমার পথ
বিশ শতকীয় পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনী কোনটি?
Correct Answer:
গ: অপরিচিতা
রবীন্দ্রনাথ ঠাকুর ‘ঐকতান’ বলতে বুঝিয়েছেন-
Correct Answer:
ঘ: জীবনের সর্বপ্রান্তস্পর্শীয় সমন্বয়
‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় রূপসীর নাম কী?
Correct Answer:
খ: শঙ্খমালা
মুমূর্ষু অবস্থা থেকে কৃষকদের মুক্তির জন্য রোকেয়া গ্রামে কী প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন?
Correct Answer:
ঘ: পাঠশালা
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Correct Answer:
ঘ: নিজ বাসভূমে
‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ হলো-
Correct Answer:
ঘ: পারত্রিক
নূরলদীনের ডাকে কত সালে বাংলার মানুষ জেগে উঠেছিল?
Correct Answer:
ঘ: ১৭৮২
‘ফরাসি লেখক মোপাসাঁর সাহিত্যগুরু কে ছিলেন?
Correct Answer:
ক: গুস্তাভ ফ্লবেয়ার
‘মসজিদ এই, মন্দির এই, গির্জা____’ সাম্যবাদী কবিতার এই চরণের শূন্যস্থানে কী বসবে?
Correct Answer:
খ: এই হৃদয়
‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় নিচের কোন নদীর নাম উল্লেখ নেই?
Correct Answer:
খ: করতোয়া
‘স্বল্পপ্রাণ, স্থুলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ।’-কোন প্রবন্ধের অংশ?
Correct Answer:
ক: জীবন ও বৃক্ষ
Explanation:
‘স্বল্পপ্রাণ, স্থুলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ।’-কোন প্রবন্ধের অংশ? সঠিক উত্তর জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি ‘সংস্কৃতি কথা’ গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। প্রবন্ধটিতে লেখক বৃক্ষের পরিপূর্ণ বিকাশের সঙ্গে মানব জীবনের তুলনা করেছেন। অঙ্কুরোদগমের পর্যায় থেকে নানা রূপান্তর ও বৈচিত্র্যের মধ্যে দিয়ে বৃক্ষের মতো মানব জীবনও পূর্ণতা পায়। শুধুবেঁচে থাকাই মানব জীবনের উদ্দেশ্য নয়। অন্যের প্রেমে ও সেবায় নিজেকে বিলিয়ে দেবার মাঝেই জীবনে যেমন পূর্ণতা আসে তেমনি বৃক্ষও ফল, ফুলে পরিপূর্ণ হয়ে তার জীবন সার্থক করে। এভাবেই লেখক এই প্রবন্ধেজীবনের সাথে বৃক্ষের তুলনা করেছেন ।
কোনটি আনিসুজ্জামান রচিত গ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: সংস্কৃতি কথা
কোন গল্পটিতে স্বমীর নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন তরুণীর জীবন কাহিনি ফুটে উঠেছে?
Correct Answer:
ঘ: মাসি-পিসি
রাবণি বলতে কাকে বোঝানো হয়েছে?
Correct Answer:
ক: মেঘনাদকে
‘লালসালু’ উপন্যাস তানু বিবির স্বামীর নাম কী?
Correct Answer:
গ: খালেক ব্যাপারী
‘তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ-দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না’-কোন রচনা থেকে নেওয়া?
Correct Answer:
খ: বিড়াল
কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?
Correct Answer:
খ: উদ্বর্তন
সিরাজউদ্দৌলা নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?
Correct Answer:
খ: নবাবের দরবার
প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্কের দিকটি কোন কবিতায় স্পষ্ট?
Correct Answer:
খ: তাহারেই পড়ে মনে
বিভূুতভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: মেঘমল্লার
‘দয়া করে আমাকে কিছু টাকা দিন।’-এটি কী ধরনের বাক্য?
Correct Answer:
ক: অনুজ্ঞাবাচক
‘Fairy tale’-শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Correct Answer:
খ: রূপকথা
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প?
Correct Answer:
ঘ: রেইনকোট
‘ইয়ে কেয়া বাত হ্যায়, আপ জেলখানা মে।’ ‘আমি বললাম, কিসমত।’ উক্তিটি কাকে করা হয়েছে?
Correct Answer:
খ: আর্মড পুলিশের সুবেদারকে