বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
একটি বাক্যে ‘যোগ্যতা’ বলতে বোঝায়-
Correct Answer:
ক: বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত সংগিত
Explanation:
একটি বাক্যে ‘যোগ্যতা’ বলতে বোঝায়- সঠিক উত্তর বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত সংগিত ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ । একটি সার্থক বাক্যের তিনটি গুন থাকা চাই।* আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিস্কারভাবে বোঝার জন্য এবং এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে।* আসত্তি : বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি পদ একে অন্যের সাথে অর্থের দিক থেকে সম্পর্কযুক্ত।*যোগ্যতা: বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। অর্থাৎ বাক্যের অর্থ, বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ হতে হবে।
‘Hand out’ এর বাংলা পরিভাষা হচ্ছে
Correct Answer:
খ: জ্ঞাপনপত্র
Explanation:
‘Hand out’ এর বাংলা পরিভাষা হচ্ছে সঠিক উত্তর জ্ঞাপনপত্র Hand out এর পরিভাষা = জ্ঞাপনপত্র, Headland = অন্তরীপ ।Hand bill = ইশতেহার, Handloom = তাঁতHandicraft = হস্তশিল্প, Hand Note = হাত চিঠি
সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে?
Correct Answer:
ঘ: সওকত জঙ্গ
Explanation:
সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে? সঠিক উত্তর সওকত জঙ্গ উক্ত নাটকে কিছু চরিত্র হলো। * মীরজাফর নবারের সেনাপতি যুদ্ধে ইংরেজ কোম্পানির পক্ষ নেয়।* মানিক চাঁদ- নবাবের মুর্শিদাবাদের দেওয়ান।* ঘষেটি বেগম- নবাবের খালা ।কিছু উক্তি হলোযুদ্ধে জয় লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা- ক্লেটন ফরাসিরা ডাকাত, আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি- সিরাজ। ব্রিটিশ সিংহ জয়ে লেজ গুটিয়ে নিলে, এ বড় লজ্জার কথা- উমিঁচাদ ।* আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে- সিরাজ।
জেলখানা বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে?
Correct Answer:
খ: রাজনৈতিক সহকর্মী
Explanation:
জেলখানা বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে? সঠিক উত্তর রাজনৈতিক সহকর্মী জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়েছিলেন তার “রাজনৈতিক সহকর্মী”। বঙ্গন্ধুর অনশনের কারণ ছিল বিনা বিচারে আটক রাখা। বঙ্গবন্ধু তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছিলেন হার্টের দুর্বলতার জন্য। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে প্রকাশ পেয়েছে জীবনের বিচিত্র অভিজ্ঞতা, জীবনের গভীর উপলব্ধি, রাজনৈতিক পর্যাবেক্ষণ ।
পলাশ দেশতে সুন্দর বটে, কিন্তু গন্ধহীন । এখানে ‘কিন্তু’ যে ধরনের অব্যয়-
Correct Answer:
ক: সংকোচক
Explanation:
পলাশ দেশতে সুন্দর বটে, কিন্তু গন্ধহীন । এখানে ‘কিন্তু’ যে ধরনের অব্যয়- সঠিক উত্তর সংকোচক সংকোচক অব্যয় :- কিন্তু, অথচ বরং। যেমনঃ তিনি শুধু বিদ্বানই, অথচ জ্ঞানী নন।• বিয়োজক: কিংবা, কিন্তু, বা, অথবা, নতুবা, না হয়, নয়ত । যেমনঃ মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন।• সংযোজক: ও, তাই, আর, অধিকন্তু, সুতরাং। যেমনঃ তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে।
জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ-
Correct Answer:
ক: যে ভিক্ষা চায়, তাকে দান করো
Explanation:
জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ- সঠিক উত্তর যে ভিক্ষা চায়, তাকে দান করো যে ভিক্ষা চায়, তাকে দান করো জটিল / মিশ্র বাক্য।মিশ্র বাক্য চেনার উপায় যে-সে, যা-তা, যখন-তখন, যেখানে-সেখানে,যেমন-তেমন, যদি তবে, তাহলে যদি -না, যদিও তথাপি, যিনি-তিনি, যত- তিত, যেহেতু তাই/সেহেতু বাক্যে উল্লেখ থাকে। যেমনঃ যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল।
‘সিক্ত নীলাম্বরী’ -'নীলাম্বরী' কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
‘সিক্ত নীলাম্বরী’ -'নীলাম্বরী' কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য বিশেষ্য: সিক্ত নীলাম্বরী, পুণ্যে মতি হোক, আপন ভাল সবাই চায়, এ এক বিরাট সত্য, নীল একটি রঙের নাম, লোভে পাপ পাপে মৃত্যু, তিন আর সাতে দশ। মানুষ চেনা কঠিন, অল্পে সন্তুষ্ট থাকা ভাল। বিশেষণঃ এত অল্প ভাতে পেট ভরবে না, ধরা মাছ কি কেউ ছেড়ে দেয়?, ওটা আমার দেখা শহর, পাপ কাজে সুখ নেই, নীল আকাশে চাঁদ শোভা পাচ্ছে।* সর্বনাম : আপন চেয়ে পর ভাল ।
‘রশ্মি’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
Correct Answer:
ক: রোশশি
Explanation:
‘রশ্মি’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সঠিক উত্তর রোশশি রশ্মি" শব্দের উচ্চারণ রোশশি। এমন আরো শব্দ হলো কাঠ (কাশঠো), গণতন্ত্র (গনোতনত্রো), বিশ্লেষণ (বিসলেশন), স্বজন (শজোন)।
‘আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারিনা।’ উক্তিটি কে করেছিলেন?
Correct Answer:
ক: সম্ভূনাথ
Explanation:
‘আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারিনা।’ উক্তিটি কে করেছিলেন? সঠিক উত্তর সম্ভূনাথ আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি শম্ভুনাথ সেনের। তিনি কল্যাণীর বাবা পেশায় তিনি একজন ডাক্তার ছিলেন। "অপরিচিতা" গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপায় হীনম্মন্যতা প্রকাশ পেয়েছে এবং গল্পটি উত্তম পুরুষ জবানিতে লেখা। "মন্দ নয় হে! খাঁটি সোনা বটে! উক্তিটি বিনুদার।
‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
গ: মেদিনী
Explanation:
‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর মেদিনী মেদিনী এর সমার্থক শব্দ: পৃথিবী, অবনী, জগতী, মহী, ভূ, মর্ত, অদিতি, অধিলোক, অচলা, অনন্তা, রসা, জ্যা, গোত্রা, পারা, ইড়া, ইলা, বরা।পবর্তঃ শৈল, অদ্রি, অচল, নগ, অগ, মেদিনীধর, পৃথিবীধর, ধরাধর, বসুভূং ভূভৃৎ, গোধর, গোত্র, গাড়ৎ, শিখরী, সারুমান, ঢেঁকি, কন্দর,
কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি?
Correct Answer:
খ: কেষ্টা
Explanation:
কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি? সঠিক উত্তর কেষ্টা কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ নয়- কেষ্টা। কেনন কেষ্টা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এমন আরো সংস্কৃত তদ্ধিত শব্দ হলো- ধৈর্য, দাশরথি, হৈমন্তিক, গৌরব, যশস্বী, নীলিমা, ইত্যাদি।
‘সে যেন খাঁচার ধরা পড়েছে ।’ -কার ধরা পড়ার কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: জমিলা
Explanation:
‘সে যেন খাঁচার ধরা পড়েছে ।’ -কার ধরা পড়ার কথা বলা হয়েছে? সঠিক উত্তর জমিলা জমিলা নায়ক মজিদের দ্বিতীয় স্ত্রী, একমাত্র প্রতিবাদী নায়িকা চরিত্র।* মজিদ- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, নায়ক।* রহিমা মজিদের প্রথম স্ত্রী* আমেনা বিবি খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী।
‘মিউজিওলজি’ শব্দ দ্বারা বোঝায়-
Correct Answer:
ক: জাদুঘরতত্ত্ব
Explanation:
‘মিউজিওলজি’ শব্দ দ্বারা বোঝায়- সঠিক উত্তর জাদুঘরতত্ত্ব মিউজিওলজি= জাদুঘরতত্ত্ব, থিওলজি = ধর্মতত্ত্ব, এ্যানথ্রোপোলজি বিজ্ঞান, এনটোমোলজি কীটতত্ত্ব, পেট্রোলজি = শিলাত, জিএলজি = ভূতত্ত্ব।
‘জঙ্গম’ শব্দটি দিয়ে বোঝায়-
Correct Answer:
গ: গতিশীল
Explanation:
‘জঙ্গম’ শব্দটি দিয়ে বোঝায়- সঠিক উত্তর গতিশীল জঙ্গম শব্দ দিয়ে বোঝায়, গতিশীল, চলমান, সচল। * বাঁধ: জলস্রোত ঠেকাবার নিমিত্ত প্রাচীর বা দেওয়াল দামোদার বাঁধ। * স্থির: পরিবর্তনহীন, নিশ্চল, স্থিত, অচল, অচর, অগতি, অগম।
নিত্য অতীত কালের উদাহরণ-
Correct Answer:
ক: তারা একসঙ্গে ঘুরে বেড়াত
Explanation:
নিত্য অতীত কালের উদাহরণ- সঠিক উত্তর তারা একসঙ্গে ঘুরে বেড়াত অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্য অতীতকাল বলে। যেমন আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।নিত্য অতীত চেনার উপায় ক্রিয়াপদের শেষে ত, তে, তাম থাকবে। যেমন- আজ যদি সুমন আসত, কেমন মজা হতো সাতাশ হতো যদি একশ সাতাশ, তুমি যদি যেতে, তবে ভালোই হত।
কোন শব্দটি দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে?
Correct Answer:
ঘ: অরিন্দম
Explanation:
কোন শব্দটি দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর অরিন্দম * মেঘনাদ→ অরিন্দম, বাসববিজয়ী, রাজা রাবণের কনিষ্ঠপুত্র, ধীমান।* লক্ষণ—→ সৌমিত্র, রামের কনিষ্ঠ ভাই, রামানুজ, শৃগাল, শূর, দৈত্য, নরাধম, দন্তী, চন্ডাল।* বিভীষণ - রাঘবদাস, রাবণের ছোট ভাই, পিতৃতুল্য, রথী, বারণ অনুজ, রামের ভক্ত, মেঘনাদের চাচা, রক্ষোরথী, রাক্ষসরাজানুজ, রক্ষোবর।
‘ক্ষুদ্র’ অর্থে উপসর্গ ব্যবহত হয়েছে কোন শব্দে?
Correct Answer:
খ: উপদল
Explanation:
‘ক্ষুদ্র’ অর্থে উপসর্গ ব্যবহত হয়েছে কোন শব্দে? সঠিক উত্তর উপদল “ক্ষুদ্র” অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে- উপদল, উপগ্রহ, উপসাগর, উপনেতা। এছাড়াও,* সমীপ্য অর্থে উপকূল, উপকণ্ঠ।
নীরব ভাষার বৃক্ষ আমাদের কী গান শোনায়?
Correct Answer:
গ: সার্থকতার
Explanation:
নীরব ভাষার বৃক্ষ আমাদের কী গান শোনায়? সঠিক উত্তর সার্থকতার নীরব ভাষায় বৃক্ষ আমাদের ‘সার্থকতার গান শোনায়’। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার- বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি হয়। অনবরত খেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। বৃক্ষ দোরের কাছে দাঁড়িয়ে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। বস্তুজিজ্ঞাসা তথা বিজ্ঞান কখানো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। বৃক্ষ কেবল যে বৃদ্ধির ইশারা দেয় তা নয় প্রশান্তিরও ইঙ্গিত দেয়।
কোনটি তদ্ভব শব্দের উদারহণ?
Correct Answer:
গ: হাত
Explanation:
কোনটি তদ্ভব শব্দের উদারহণ? সঠিক উত্তর হাত হাত' তদ্ভব শব্দের উদাহরণ। আরো কিছু তদ্ভব শব্দ হচ্ছে- চামার, আলনা, আটপৌরে, উনুন, ওঝা, কাজ, চিড়া, ছাতা, বোন, বাঁদর, মাপ, রাখাল, শিউলি, মোড়ক। * দেশি শব্দঃ ডিঙি, ঢোল, খড়, লাঠি, ঘোমটা, পেট, কুড়ি, কয়লা, খুকি, খোপা, গোড়া, ছাই, ধিঙি, নেড়া, মই ।
পূরণ বাচক শব্দ-
Correct Answer:
ঘ: প্রথম
Explanation:
পূরণ বাচক শব্দ- সঠিক উত্তর প্রথম পূরণ বাচক শব্দ→ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, ইত্যাদি।• অংকবাচক: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ ইত্যাদি এক থেকে একশত পর্যন্ত এভাবে গণনার পদ্ধতিকে বলা হয় “দশ গুণোত্তর পদ্ধতি"
কোন দুটি অর্ধ- সংবৃত স্বরধ্বনি ?
Correct Answer:
ঘ: এ, ও
Explanation:
কোন দুটি অর্ধ- সংবৃত স্বরধ্বনি ? সঠিক উত্তর এ, ও দুটি অর্ধ-সংবৃত স্বরধ্বনি – এ, ওএ ধ্বনির উচ্চারণ দুই রকম ১. সংবৃত ২. বিবৃত১. সংস্কৃতঃ * পদের অন্তে "এ" সংবৃত হয় যেমন: পথে, আসে । * একাক্ষর সর্বনাম পদের “এ” সংবৃত হয় যেমন কে, সে ।২. বিবৃতঃ 'এ' ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি ক্যাট, ব্যাট, এর মতো যেমন- দেখ (দ্যাখো), একা (এ্যাক্যা)* "ও" বাংলা একাক্ষর শব্দে ও-কার দীর্ঘ হয়।* মৌলিক স্বরঃ অ, আ, ই, উ, এ, ও, এ্যা/অ্যা।
‘জংশন’ শব্দটির উৎস ভাষা-
Correct Answer:
ক: ইংরেজি
Explanation:
‘জংশন’ শব্দটির উৎস ভাষা- সঠিক উত্তর ইংরেজি জংশন শব্দটি ইংরেজি শব্দ। আরো কিছু ইংরেজি শব্দ হলো- আগ্রাসন, আরদালি, জাদরেল, নভেল, নোট, ইউনিয়ন, পেন্সিল, ব্যাগ।
কোনটি মিশ্র-ক্রিয়ার উদাহরণ?
Correct Answer:
ক: নাচ করা
Explanation:
কোনটি মিশ্র-ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর নাচ করা দুটি শব্দের প্রথমটি ক্রিয়াবাচক না হলে বরং বিশেষ্য / বিশেষণ / ধনাত্মক অব্যয় + ক্রিয়াপদ হলে তা মিশ্রক্রিয়া। যেমন: আমরা তাজমহল দর্শন করলাম। ['দর্শন' ক্রিয়াপদ নয় তাই দর্শন করলাম মিশ্ৰক্ৰিয়া।]এখন গোল্লায় যাও, তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
‘নষ্ট হওয়া স্বভাব যার’ - এক কথায় কী হবে?
Correct Answer:
গ: নশ্বর
Explanation:
‘নষ্ট হওয়া স্বভাব যার’ - এক কথায় কী হবে? সঠিক উত্তর নশ্বর নষ্ট হওয়া স্বভাব যার = নশ্বর, যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর, যার বাসস্থান নেই = অনিকেত, ঘর নাই যার = হা-ঘরে, যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না = ক্ষণপ্রভা, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী।
‘একগুঁয়ে’ অর্থটি বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য?
Correct Answer:
গ: নেই আঁকড়া
Explanation:
‘একগুঁয়ে’ অর্থটি বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য? সঠিক উত্তর নেই আঁকড়া “একগুঁয়ে” অর্থটি বোঝাতে "নেই আঁকড়া" বাগধারাটি প্রযোজ্য। চিনে জোঁক (নাছোড়বান্দা), পাথরে পাঁচ কিল (অদৃষ্ট সুপ্রসন্ন), দু'মুখো সাপ (দুজনকে দু'রকম কথা বলে), কান পাতলা (বিশ্বাস প্রবণ), কেউকেটা (গন্যমান্য ব্যক্তি), ছ কড়া ন কড়া (সস্তা দর), জুয়া চুরি (লোক ঠকানো)
''ইন্দ্রজাল' শব্দের সমার্থক শব্দ- জোড় কোনটি?
Correct Answer:
খ: কুহক, মায়া
Explanation:
''ইন্দ্রজাল' শব্দের সমার্থক শব্দ- জোড় কোনটি? সঠিক উত্তর কুহক, মায়া ইন্দ্ৰঞ্জাল এ সমার্থক শব্দ – জাদু, ভেল্কি, ভ্রম, কুহক, মায়া, ভেলকি, ছল, প্রতারণা, ধোঁকা, ছলনা ।* ক্ষোভ → ক্রোধ, রাগ, রোষ, গোমা, কোপ, উম্মা, উত্তেজনা ।
‘ষ্ণ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয় গঠিত ?
Correct Answer:
ঘ: ষ+ণ
Explanation:
‘ষ্ণ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয় গঠিত ? সঠিক উত্তর ষ+ণ ষ+ণ = ষ্ণ, ঞ+জ =ঞ্জ, ঞ + ছ = ঞ্ছ, জ্ + ঞ জ্ঞ, হ + ণ = হ্ণ, হ্ + ন = হ্ন, ক +ষ = ক্ষ।
‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কবি পাকসেনাদেরকে কার সঙ্গে তুলনা করেছেন?
Correct Answer:
গ: শকুনের সঙ্গে
Explanation:
‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কবি পাকসেনাদেরকে কার সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর শকুনের সঙ্গে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি পাক সেনাদেরকে শকুনের সঙ্গে তুলনা করেছেন। এখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় বাক্যটিতে বাংলার স্বাধীনতা সংগ্রামের পথকে উন্মোচন করেছে। নূরলদীনের কথা মনে পড়ে যায়- কবিতার পটভূমি কৃষক বিদ্রোহ। দীর্ঘদেহ নিয়ে দেখা দেয় নূরলদীন, নূরলদীন চরিত্রটি “চেতনা” অর্থে প্রয়োগ ঘটেছে
‘ঐকতান’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কী বলে আখ্যায়িত করেছেন?
Correct Answer:
খ: বিপুলা
Explanation:
‘ঐকতান’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কী বলে আখ্যায়িত করেছেন? সঠিক উত্তর বিপুলা কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে বিপুলা বলে আখ্যায়িত করেছেন। “বিপুলা পৃথিবী” অর্থ বিশাল পৃথিবী। বিশাল বিশ্বের আয়োজন বলে কৰি বিস্তৃত ও সুবিন্যস্ত ভূবন বোঝাতে চেয়েছেন কবির বর্ণনা অনুসারে জ্ঞানের ভান্ডার রয়েছে—- পৃথিবীর বিশালতায় ঐকতান অর্থ সম্মিলিত সুর।
‘পালক’ শব্দের বিপরীত শব্দ?
Correct Answer:
গ: ঘাতক
Explanation:
‘পালক’ শব্দের বিপরীত শব্দ? সঠিক উত্তর ঘাতক ঘাতক পালক, ঘরোয়া, আনুষ্ঠানি,কঘৃণিত সমাদৃত।
শব্দের শেষে ‘অ’ উচ্চারণ লোপ পায় না-
Correct Answer:
ক: বৃহত্তর
Explanation:
শব্দের শেষে ‘অ’ উচ্চারণ লোপ পায় না- সঠিক উত্তর বৃহত্তর শব্দের শেষে “অ” উচ্চারণ লোপ পায়না । বাংলায় অ-এর উচ্চারণের দুটি রূপ রয়েছে। একটি অ-এর স্বাভাবিক উচ্চারণ অন্যটি বিকৃত উচ্চারণ (অর্থাৎ ও-এর মতো) যেমন অত (অতো), শত (শতো) ইত্যাদি কিন্তু অতি (ওতি), তরুণ (তোরুন্), গদ্য (গোদদো) এগুলো স্বাভাবিক নয়।বিকৃতভাবে উচ্চারিত হয়েছে।
‘এ ছেলে বংশের মুখ রক্ষা করবে’- এর সঠিক অর্থ হলো?
Correct Answer:
খ: সম্মান বাঁচানো
Explanation:
‘এ ছেলে বংশের মুখ রক্ষা করবে’- এর সঠিক অর্থ হলো? সঠিক উত্তর সম্মান বাঁচানো এ ছেলে বংশের মুখ রক্ষা করবে- এর সঠিক অর্থ সম্মান বাঁচানো। এমন আরো শব্দ হলো- • ঐ চাকরির আশা ছেড়ে দাও "হতাশা” অর্থ প্রকাশ করে।• টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছো এখানে মুখ সম্মান অর্থে ব্যবহার হয়েছে।• চোখ খোলা রাখো "সতর্ক থাকো” অর্থে ব্যবহার হয়েছে। • যারে সইতে নারি তার চলন বাঁকা- "নারি" না পারি অর্থে ব্যবহার হয়েছে।• আঠারো বছর বয়স- "আঠারো" যৌবন অর্থে ব্যবহার হয়েছে । বুঝি না বাপু এ তোমার কেমন ধারা- এখানে "ধারা" আচরণ অর্থে ব্যবহার হয়েছে
‘বিড়াল’ কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: রসাত্মক ও ব্যঙ্গধর্মী
Explanation:
‘বিড়াল’ কোন ধরনের রচনা? সঠিক উত্তর রসাত্মক ও ব্যঙ্গধর্মী "বিড়াল" রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা। বিড়াল গল্পটি নেওয়া হয়েছে। “কমলাকান্তের দপ্তর" প্রবন্ধ থেকে। প্রবন্ধটি তিন অংশে বিভক্ত। গল্পের আরো কিছু তথ্য হলো— পরমধর্মের ফলভোগী কমলাকান্ত, কমলাকাস্তের হাতের যষ্টিটি ছিল ভগ্ন। অপরিমিত লোভ ভালো নহে- উক্তিটি কমলাকান্তের। বিড়াল ও কর্মলাকান্তের মধ্যে কাল্পনিক কথা চলছিল। লেখক মার্জারের বক্তব্য সকল "দিব্যকর্ণ প্রাপ্ত" হইয়া বুঝিতে পারিলেন ।
বাংলা ভাষায় তৎসম উপসর্গ আছে কয়টি
Correct Answer:
গ: বিশটি
Explanation:
বাংলা ভাষায় তৎসম উপসর্গ আছে কয়টি সঠিক উত্তর বিশটি বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ ২১টি, যথা: অ-, অঘা-, অজ-, অনা-, আ-, আড়্-, আন-, আব-, ইতি-, উন্-, কদ-, কু-, নি-, পাতি-, বি-, ভর-, রাম-, স-, সা-, সু- ও হা-।
কোনটি ভাববাচ্যের উদাহরণ?
Correct Answer:
খ: এখন যাওয়া যায়
Explanation:
কোনটি ভাববাচ্যের উদাহরণ? সঠিক উত্তর এখন যাওয়া যায় ভাববাচ্যঃ কর্তার শেষে রাই অথবা ক্রিয়ার শেষে আ/ক থাকে। * ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম, পুরুষের হয়। যেমন আমার খাওয়া হল না, এ পথে চলা যায় না, এবার ট্রেনে ওঠা যাক, কোথা থেকে আসা হচ্ছে?
‘কোথায় উঁচু কোথাও নিচু’ এক কথায় কী হবে?
Correct Answer:
খ: বন্ধুর
Explanation:
‘কোথায় উঁচু কোথাও নিচু’ এক কথায় কী হবে? সঠিক উত্তর বন্ধুর যাহা সহজে লঙ্ঘন করা যায় না=দুলঙ্ঘ্যযাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না=দুস্তরযা বলা হয়েছে=বক্ষ্যমাণযাপূর্বে চিন্তা করা যায় নি=অচিন্তিতপূর্বযা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই=অনাস্বাদিতপূর্বযা পূর্বে শোনা যায় নি=অশ্রুতপূর্ব
‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: প্রত্যয়
Explanation:
‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় সংশয় শব্দটির অর্থ সন্দেহ, দ্বিধা, অনিশ্চয়তা বোধ। তাই সংশয় শব্দটির বিপরীতার্থক শব্দ হলো প্রত্যয়।
রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম তারিখ কোনটি
Correct Answer:
ক: ৯ ডিসেম্বর
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম তারিখ কোনটি সঠিক উত্তর ৯ ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। জন্মস্থান: রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে।মৃত্যুবরণ করেন: ৯ ডিসেম্বর ১৯৩২ সালে। ৯ ডিসেম্বর বাংলাদেশে রোকেয়া দিবস পালিত হয়।• মতিচূর, অবরোধবাসিনী তাঁর গদ্যগ্রন্থ।• সুলতানার স্বপ্ন, পদ্মরাগ তাঁর উপন্যাস।
‘কণ্ঠস্বর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
খ: আবদুল্লাহ আবুসাইয়িদ
Explanation:
‘কণ্ঠস্বর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর আবদুল্লাহ আবুসাইয়িদ 'কণ্ঠস্বর' পত্রিকার সম্পাদক আবদুল্লাহ আবুসায়ীদ।
‘শূলীশম্ভূনিভ’ কাকে বলা হতো?
Correct Answer:
খ: কুম্ভকর্ণকে
Explanation:
‘শূলীশম্ভূনিভ’ কাকে বলা হতো? সঠিক উত্তর কুম্ভকর্ণকে কুম্ভকর্ণকে শূলীশম্ভুনিভ বলা হয়।কুম্ভকর্ণ শূলপানি মহাদেবের মতো।কুম্ভকর্ণ রাবণের মধ্যম সহোদর।শূলী শম্ভুনিভ শূলপাণি মহাদেবের মতো
'কাঁচা ধানের পাতার মত কচিমুখের মায়া' । কবি কার প্রসঙ্গে বলেছেন?
Correct Answer:
খ: রুপাই
Explanation:
'কাঁচা ধানের পাতার মত কচিমুখের মায়া' । কবি কার প্রসঙ্গে বলেছেন? সঠিক উত্তর রুপাই জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) সম্পর্কে উক্তিটি করেছেন। ‘নকসী কাঁথার মাঠ' কাব্যে রুপাই। জসীমউদ্দীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: রাখালী (১৯২৭), নকসী কাঁথার মাঠ (১৯২৯), বালুচর (১৯৩০), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)।
সন্ধি আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে ?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্বে
Explanation:
সন্ধি আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে ? সঠিক উত্তর ধ্বনিতত্ত্বে প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যথা: ধ্বনি (Sound), শব্দ (Word), বাক্য (Sentence), অর্থ (Meaning) |
‘মুসলিম সাহিত্য-সমাজ’ কী ধরনের সংগঠন ছিল?
Correct Answer:
ঘ: প্রগতিশীল
Explanation:
‘মুসলিম সাহিত্য-সমাজ’ কী ধরনের সংগঠন ছিল? সঠিক উত্তর প্রগতিশীল ১৮৯৫খ্রি. 'বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়।সেখানে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় ১৯১১ খ্রি. প্রতিষ্ঠিত হয় “বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'।এর প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- ড. মুহম্মদ শহীদুল্লাহ্, মুহম্মদমোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, মওলানা আকরাম খাঁ, কমরেড মুজাফ্ফর আহমেদ প্রমুখ। এই সমিতির মুখপত্র ছিল 'বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা।
বৃক্ষের দিকে তাকালে কী সহজ হয়?
Correct Answer:
ক: জীবনের তৎপর্য উপলব্ধি
Explanation:
বৃক্ষের দিকে তাকালে কী সহজ হয়? সঠিক উত্তর জীবনের তৎপর্য উপলব্ধি সংসার পরিপূর্ণ-স্বল্পপ্রাণ স্থলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে।সূক্ষ্মবুদ্ধি উদার হৃদয় গভীর চিত্ত ব্যক্তির কাছে জীবনদর্শের প্রতীক নয়- প্রাণ হীন ছাঁচ বা কল।নীরব ভাষায় বৃক্ষ আমদের শোনায়- সার্থকতার গান।
‘পৃথিবীতে কে কাহার ? এখানে ’পৃথিবীতে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
‘পৃথিবীতে কে কাহার ? এখানে ’পৃথিবীতে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল, সময় এবং আধারকে অধিকারণ কারক বলে ।অধিকরণ তিন ভাগে বিভক্ত: ১. ঐকদেশিক, ২. অভিব্যাপক; ৩. বৈষয়িক।
বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে বলা হয়-
Correct Answer:
খ: যুগাবতার
Explanation:
বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে বলা হয়- সঠিক উত্তর যুগাবতার যা মিলিয়ে যাচ্ছে=অপমৃয়মানযা পূর্বে কথিত বা উল্লিখিত =প্রাগুক্তযা শল্য ব্যথা দূর করে=বিশল্যকরণীযার উদর বক্রগতি সম্পন্ন=কাকোদরশুনতে ইচ্ছুক=শুশ্রুষুহস্তীর চিৎকার =বৃংচিতরঘুর পুত্র=রাঘব
‘স্মর্তব্য’ কথাটির অর্থ কী?
Correct Answer:
ক: স্মরণীয়
Explanation:
‘স্মর্তব্য’ কথাটির অর্থ কী? সঠিক উত্তর স্মরণীয় স্মরণার্হ, স্মরণীয়, স্মর্তব্য /বিশেষণ পদ/ স্মরণের যোগ্য, যা স্মরণ করা উচিত এমন।
জালস্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থের লেখক কে?
Correct Answer:
ক: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
জালস্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াস এর সাহিত্যকর্ম: অন্য ঘরে অন্য স্বরে, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল।• উপন্যাস দুটি হলো: চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা• প্রবন্ধ সংকলন: সংস্কৃতির ভাঙা সেতু।
‘প্রাণের চেয়ে প্রিয়’ কোন সমাস ?
Correct Answer:
ক: পঞ্চমী তৎপুরুষ
Explanation:
‘প্রাণের চেয়ে প্রিয়’ কোন সমাস ? সঠিক উত্তর পঞ্চমী তৎপুরুষ পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে থেকে চেয়ে ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। যেমন: প্রাণের চেয়ে প্রিয়- প্রাণপ্রিয়, দেশ থেকে পলাতক = দেশ পলাতক।
সাহিত্যের প্রধান লক্ষ্য কী?
Correct Answer:
খ: সৌন্দর্য সৃষ্টি করা
Explanation:
সাহিত্যের প্রধান লক্ষ্য কী? সঠিক উত্তর সৌন্দর্য সৃষ্টি করা সাহিত্যের প্রধান লক্ষ্য সৃজনশীলতা বা সৌন্দর্য সৃষ্টি করা।