বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
মজিদের মুখে থু থু দিয়েছিল কে?
Correct Answer:
গ: জমিলা
Explanation:
মজিদের মুখে থু থু দিয়েছিল কে? সঠিক উত্তর জমিলা 'লালসালু' উপন্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য-" লালসালু সৈয়দ ওয়ালিউল্লাহ্-এর বিখ্যাত উপন্যাস ।"লালসালু' উপন্যাসের উপজীব্য হলো- গ্রামবাংলার মানুষের অশিক্ষা-কুশিক্ষা এবং ধর্মীয় ভন্ডামিরনিখুঁত এই উপন্যাসটির প্রধান চরিত্র - মজিদ।এই উপন্যাসটির প্রধান নারী চরিত্র - জমিলা। উপন্যাসে- জমিলা তার হাত মজিদের হাত থেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে হঠাৎ সিধা হয়ে মজিদের মুখের কাছে এসে পিক করে তার মুখে থু নিক্ষেপ করে। পেছনে পেছনে আসতে থাকা রহিমাকে উদ্দেশ্য করে মজিদ তখন অদ্ভুত গলায় বলে, হে আমার মুখে থু দিল। একটু রহিমা তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে বলে ওঠে-কী করলা বইন তুমি কী করলা। তখন জমিলা স্তব্ধ হয়ে যায়।
‘উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইন টু পলিটিক্স ।’ সিরাজউদ্দৌলা নাটকের এই সংলাপ উচ্চারণ করেছে-
Correct Answer:
খ: ওয়াটসন
Explanation:
‘উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইন টু পলিটিক্স ।’ সিরাজউদ্দৌলা নাটকের এই সংলাপ উচ্চারণ করেছে- সঠিক উত্তর ওয়াটসন সিকান্দার আবু জাফর রচিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলাচরিত্রকে নিয়ে রচিত বিখ্যাত নাটক- সিরাজউদৌলা।* ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধান ছিলেন- অ্যাডমিরাল ওয়ার্টসন । তিনি ছিলেন ব্রিটিশরাজের কমিশন পাওয়া অ্যাডমিরাল।= ১৭৫৬ সালের ১৬ অক্টোবর মাসে মাদ্রাজ থেকে সৈন্যসামন্তসহ পাঁচখানি যুদ্ধজাহাজ নিয়ে তিনি কলকাতার দিকে রওনা হন।কলকাতা তখন ছিল নবাব সিরাজউদ্দৌলার দখলে।• ওয়াটসন সিরাজকে বলেন- ইওর এক্সিলেন্সি আমাদের সম্বন্ধে ভুল খবরশুনেছেন। আমরা এ দেশে বাণিজ্য করতে এসেছি। উই হ্যাভ কাম টু আর্নমানি অ্যান্ড নট টু গেট ইনটু পলিটিক্স। রাজনীতি আমরা কেন করব।
সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল' পত্রিকাটি ছিল-
Correct Answer:
ক: মাসিক
Explanation:
সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল' পত্রিকাটি ছিল- সঠিক উত্তর মাসিক সিকান্দার আবু জাফর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য: জন্ম পরিচয়|১৯ মার্চ ১৯১৯ খ্রিস্টাব্দ; তেঁতুলিয়া, তালা, সাতক্ষীরা।কর্মজীবন / পেশা• কলকাতার মিলিটারি একাউন্টস বিভাগে (১৯৩৯)পেশাগত জীবন শুরু করেন।• চাকরি রেডিও পাকিস্তান। • সাংবাদিক: দৈনিক নবযুগ।• সহযোগী সম্পাদক: দৈনিক ইত্তেফাক।• প্রধান সম্পাদক: দৈনিক মিল্লাত।• প্রতিষ্ঠাতা সম্পাদক: মাসিক সমকাল।পুরস্কার • বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬)।
জীবনানন্দ দাশের মাতার নাম কী?
Correct Answer:
খ: কুসুমকুমারী দাশ
Explanation:
জীবনানন্দ দাশের মাতার নাম কী? সঠিক উত্তর কুসুমকুমারী দাশ জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন- ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ সালে, বরিশালে।জীবনানন্দ দাসের মা কুসুমকুমারী দাসও একজন কবি।রুপসী বাংলার, নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি- জীবনানন্দ দাশ । প্রবন্ধ: কবিতার কথা।কাব্যগ্রন্থ: ঝরা পালক, ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলাঅবেলা কালবেলা, রূপসী বাংলা।উপন্যাস: মাল্যবান, সুতীর্থ, কল্যাণী, কারুবাসনা।
Discrepancy- এর পারিভাষিক রুপ-
Correct Answer:
ঘ: অসঙ্গতি
Explanation:
Discrepancy- এর পারিভাষিক রুপ- সঠিক উত্তর অসঙ্গতি Diplomacy কূটনীতিবিদDiscrepancy অসঙ্গতিDebenture ঋণপত্রCustom প্রধাDialect উপভাষা Diplomat কূটনীতিকDivulge প্রকার করাDeadlock অচলাবস্থাDowry যৌতুকDonation দান, অনুদান
সৈয়দ শামসুল হকের রচনা কোনটি?
Correct Answer:
ক: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
সৈয়দ শামসুল হকের রচনা কোনটি? সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত সাহিত্যকর্ম:তথ্য:কাব্যনাটক পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬), নূরলদীনেরসারাজীবন (১৯৮২), গণনটিক (১৯৭৬), ঈর্ষা, এখানে এখন(১৯৮৮), বাংলার মাটি বাংলার জল, নারীগণ ইত্যাদি।কাব্যগ্রন্থঃ বৈশাখে রচিত পক্তিমালা, প্রতিধ্বনিগন, পরানের গহীন ভিতর, রজ্জুপথে চলেছি, একদা এক রাজ্যে।উপন্যাসঃ দেয়ালের দেশ, নিষিদ্ধ লোবান, খেলারাম খেলে যা, সীমানা ছাড়িয়ে, নীল দংশন ।ছোট গল্পঃ তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, রক্ত গোলাপ ।
কোনটি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ?
Correct Answer:
গ: অমিত্রাক্ষর
Explanation:
কোনটি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ? সঠিক উত্তর অমিত্রাক্ষর 'অমিত্রাক্ষর' ছন্দ বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ।- মাইকেল মধুসূদন দত্ত পয়ার ছন্দ প্রথা ভেঙে নতুন ছন্দ গড়েন। মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার।একটি চরণের শেষে আর একটি চরণের মিল ছিল ওই ছন্দের অনড় প্রথা।তিনি বাংলা কবিতার এ প্রথাকে ভেঙ্গে দিলেন।তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ।
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে?
Correct Answer:
গ: মুক্তিযুদ্ধ
Explanation:
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য: - আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতা- আবু জাফর ওবায়দুল্লাহ।* আবু জাফর ওবায়দুল্লাহ মন্ত্রী ছিলেন- কৃষি ও পানিসম্পদ মন্ত্রী“আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি গদ্যছন্দে ছন্দে রচিত।কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহাসচেতন। শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গণী মুক্তির দৃপ্ত ঘোষণা।- তার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ।
জাদুঘর একটি-
Correct Answer:
গ: শক্তিশালী সামাজিক সংগঠন
Explanation:
জাদুঘর একটি- সঠিক উত্তর শক্তিশালী সামাজিক সংগঠন জাদুঘর এমন এক সার্বজনীন প্রতিষ্ঠান যেখানে নানা সভ্যতা ও সংস্কৃতিরবৈচিত্রপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয়।জাদুঘর ইতিহাস ও ঐতিহ্য, বিজ্ঞান ও সংস্কৃতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞান ওতথ্যের সঙ্গে জনগণকে আকৃষ্ট ও সম্পৃক্ত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্রপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহেরেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মানবজাতির আত্মপরিচয় তুলে ধরার ক্ষেত্রে জাদুঘর অনবদ্য ভূমিকা পালন করেবিশ্বের প্রথম জাদুঘর অবস্থিত- আলেকজান্দ্রিয়া, মিশরবাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর (১৯১৩) ।উপমহাদেশে প্রথম ও একমাত্র জাতিতাত্ত্বির জাদুঘর- চট্টগ্রামে অবস্থিত (১৯৬৫)।
‘একটু’ শব্দের ‘টু’ কী?
Correct Answer:
ঘ: পদাশ্রিত নির্দেশক
Explanation:
‘একটু’ শব্দের ‘টু’ কী? সঠিক উত্তর পদাশ্রিত নির্দেশক কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে ।এগুলো সাধারণত পদের শেষে যুক্ত হয় এবং বস্তু বা বিষয়ের আকার- প্রকার ও সংখ্যা পরিমাণ নির্দেশ করে। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়।একবচনেটা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন: টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি,লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।বহুবচনেগুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন: মানুষগুলি, লোকগুলো, পটোলগুলিন ইত্যাদি।ল' এক শব্দের সঙ্গে টা, টি, টু যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন: একটি দেশ, সে যেমনই হোক দেখতে। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত নির্দিষ্টতা বোঝায়। যেমন: তিনটি বছর, দশটি বছর, একটু খাবার দাও ইত্যাদি।
মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল?
Correct Answer:
ক: ১০,০০০
Explanation:
মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল? সঠিক উত্তর ১০,০০০ 'সিরাজউদ্দৌলা' নাটকটি চারটি অঙ্কে ও বারোটি দৃশ্যে বিনাপ্ত । এর মধ্যে আটটি দৃশ্যেই সিরাজ স্বয়ং উপস্থিত ।নাটকটির কাহিনি মুখ (exposition) উন্মোচিত হয়েছে যুদ্ধ দিয়ে।সিরাজউদ্দৌলা বাংলা সাহিত্যের অন্যতম ঐতিহাসিক ও ট্র্যাজেডি নাটক।মোহাম্মদী বেগ ১০,০০০ (দশ হাজার) টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল।সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকরা হলেন- মীর জাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ, জগৎশেঠ, উমিচাঁদ, রাজা রাজ বল্লভ, মহারাজা নন্দকুমার, ঘষেটি বেগম, মীরন, মোহাম্মদী বেগ, ওয়াটসন, ওয়াটস, ক্রাফটন, রবার্টক্লাইভ, মীর কাশিম প্রমুখ
‘মাত্রাধিক্য’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: মাত্রা+আধিক্য
Explanation:
‘মাত্রাধিক্য’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মাত্রা+আধিক্য স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়েমিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: অ + অ = আনর+অধম=নরাধমগত+অনুগতিক=গতানুগতিক
কোন গুচ্ছটি সঠিক?
Correct Answer:
ক: আমার পথ, কাজী নজরুল ইসলাম
Explanation:
কোন গুচ্ছটি সঠিক? সঠিক উত্তর আমার পথ, কাজী নজরুল ইসলাম 'আমার পথ' কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ । 'জননী' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস । 'পাছে লোকে কিছু বলে' কামিনী রায় রচিত বিখ্যাত উপন্যাস রৈবর্তক' নবীনচন্দ্র সেন রচিত বিখ্যাত মহাকাব্য।
সৈয়দ ওয়ালীউল্লাহ'র কোন বইটি চেনতা প্রবাহ রীতির উপন্যাস হিসেবে পরিচিত?
Correct Answer:
খ: কাঁদো নদী কাঁদো
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহ'র কোন বইটি চেনতা প্রবাহ রীতির উপন্যাস হিসেবে পরিচিত? সঠিক উত্তর কাঁদো নদী কাঁদো উপন্যাস লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান (ইংরেজি ভাষায়: রচনা ১৯৬৩)।ছোটগল্প :নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু।
কোন শব্দটি ইতিবাচক?
Correct Answer:
গ: অপরূপ
Explanation:
কোন শব্দটি ইতিবাচক? সঠিক উত্তর অপরূপ • 'অপরূপ' শব্দের অর্থ- অপূর্ব বা অতুলনীয়। • 'অপব্যয়' শব্দের অর্থ- অপ্রয়োজনীয় ব্যয় বা বাজে খরচ।• 'অপমান' শব্দের অর্থ- অবমাননা, লাঞ্ছনা, অসন্মান • 'অপযশ' শব্দের অর্থ- নিন্দা, কলঙ্ক, অখ্যাতি।
‘রেইনকোট’ গল্পের প্রধান চরিত্রটির নাম কী ?
Correct Answer:
খ: নুরুলহুদা
Explanation:
‘রেইনকোট’ গল্পের প্রধান চরিত্রটির নাম কী ? সঠিক উত্তর নুরুলহুদা আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'রেইনকোট' গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য:“রেইনকোট' গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।“রেইনকোট" মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭)গ্রন্থে সংকলিত হয়।এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র ১ থেকে।রেইনকোট' গল্পে অধিকাংশ বিবৃত হয়েছে নুরুল হুদা নামক একজন কলেজ শিক্ষকের জবানিতে।রেইনকোট' গল্পে কলেজের ডিপার্টমেন্টের উল্লেখ আছে- বোটানি, হিস্ট্রি,জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু।
‘সপ্তাহ’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
গ: দ্বিগু
Explanation:
‘সপ্তাহ’ শব্দটি কোন সমাস? সঠিক উত্তর দ্বিগু সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের ক) প্রাদিযে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।এতে পরপদের অর্থের প্রাধান্য পায়।
কোনটি মঞ্চ পরিভাষা?
Correct Answer:
ঘ: সাইক্লোরামা
Explanation:
কোনটি মঞ্চ পরিভাষা? সঠিক উত্তর সাইক্লোরামা # সাইক্লোরামা- একটি প্যানারামিক চিত্রের ভিতরে নলাকার প্ল্যাটফর্ম, সিলিন্ডারের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের ৩৬০° প্যানোরমিক চিত্র দেখানোর জন্য ডিজাইন করা মঞ্চ ।# নাটগীত- গীত বা সংগীত সহযোগ নাটক ।# কোৱাস- অনেক লোক একসাথে সমবেত সংগীত বা সমবেত নৃত্যগীত।# চরিত্রাভিনয়- নাটকের চরিত্র ফুটিয়ে বা মূর্ত করে তোলা ।
অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন ও বৈষম্য দেখে প্রাণবন্ত্র তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। -নিচের কোন পঙক্তিতে এ কথা অন্তর্নিহিত আছে?
Correct Answer:
ক: তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা
Explanation:
অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন ও বৈষম্য দেখে প্রাণবন্ত্র তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। -নিচের কোন পঙক্তিতে এ কথা অন্তর্নিহিত আছে? সঠিক উত্তর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা # তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, বৈষম্য ও ভেদাভেদ দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে।# স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি: অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীন ভাবে চলার ঝুঁকি এ বয়সেই মানুষ নিয়ে থাকে।# কানে আসে কত মন্ত্রণা: ভালো মন্দ, ইতিবাচক-নেতিবাচক নানা তত্ত্ব, মতবাদ, ভাবধারনার সঙ্গে পরিচিত হতে শুরু করে এই বয়সের তরুণেরা। # সঁপে আত্মাকে শপথের কোলাহলে: তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। তাই সেইসব স্বপ্ন বাস্তবায়নে, নব নব শপথে বলীয়ান হয়ে তরুণ-প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে।
“খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে....' ” গানটি কার লেখা?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
“খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে....' ” গানটি কার লেখা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের কিছু গান:-# খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে # এই শিকল পরা ছল# দুর্গমগিরি কান্তার মরু #আমি যুগে যুগে আসিয়াছি। রবীন্দ্রনাথ ঠাকুর# বাংলার মাটি বাংলার জল # ও আমার দেশের মাটি।# সার্থক জনম আমার # আজি বাংলাদেশের হৃদয় হতে।দ্বিজেন্দ্রলাল রায়: ধনধান্য পুষ্প ভরা।
‘শ্লথ' শব্দের বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: ত্বরিত
Explanation:
‘শ্লথ' শব্দের বিপরীত শব্দ কী? সঠিক উত্তর ত্বরিত গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:-শব্দবিপরীত শব্দশব্দবিপরীত শব্দশ্লথত্বরিতশ্যামলগৌরাঙ্গশিষ্টঅশিষ্টশবলএকবর্ণাজ্ঞেয়অজ্ঞেয়শুক্লপক্ষকৃষ্ণপক্ষশঠসাধুশুষ্কসিক্তশ্রমআলস্য, বিশ্রামশীর্ণস্থলশোক হর্ষ, আনন্দশক্তনরম
'ঐকতান সংগীতসভা' বলতে কবি কী বুঝিয়েছেন?
Correct Answer:
ঘ: বিচিত্র স্বরের সমন্বয়
Explanation:
'ঐকতান সংগীতসভা' বলতে কবি কী বুঝিয়েছেন? সঠিক উত্তর বিচিত্র স্বরের সমন্বয় # 'ঐকতান' রবীন্দ্রনাথ ঠাকুরের 'জন্মদিনে' কাব্যগ্রন্থের ১০ সংখ্যক কবিতা ।# কবির মৃত্যুর মাত্র চার মাস আগে ১৩৪৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখ 'জন্মদিনে' কাব্যগ্রন্থটি পথম প্রকাশিত হয়।
অনূদিত গ্রন্থ সভ্যতা'র মূল লেখক কে?
Correct Answer:
ঘ: ক্লাইভ বেল
Explanation:
অনূদিত গ্রন্থ সভ্যতা'র মূল লেখক কে? সঠিক উত্তর ক্লাইভ বেল # ক্লাইভ বেল এর Civilization গ্রন্থ অবলম্বনে রচিত- সভ্যতা।# বারট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের অনুবাদ- সুখ।# মোতাহের হোসেন চৌধুরী তার গ্রন্থ- সংস্কৃতির কথা। বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে এক বিশিষ্ট সংযোজন।
কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে কী নিয়ে ভাবছিলেন?
Correct Answer:
ঘ: ওয়াটার লু যুদ্ধ
Explanation:
কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে কী নিয়ে ভাবছিলেন? সঠিক উত্তর ওয়াটার লু যুদ্ধ # বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন- কমলাকান্তের দপ্তর ।# তিন অংশে বিভক্ত এ গ্রন্থটিতে যে কটি প্রবন্ধ আছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা 'বিড়াল' ।
অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো?
Correct Answer:
খ: খ, ছ, থ, ফ
Explanation:
অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? সঠিক উত্তর খ, ছ, থ, ফ বর্গ উচ্চারণ স্থানঅঘোষঘোষঅল্পপ্রাণমহাপ্রাণঅল্পপ্রাণ মহাপ্রাণনাসিক্যককন্ঠকখগঘঙচতালুচছজঝঞটমূধাটঠডঢণতদন্ত্যতথদধনপওষ্ঠ্যপফবভম
“ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।'- কীভাবে?
Correct Answer:
গ: ভুল স্বীকার করে
Explanation:
“ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।'- কীভাবে? সঠিক উত্তর ভুল স্বীকার করে # উল্লেখিত উক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত 'আমার পথ' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।# আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ 'রুদ্র-'মঙ্গল' থেকে সংকলন করা হয়েছে।আমার পথ থেকে গুরুত্বপূর্ণ তথ্য:# ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়- ভুল থেকে শিক্ষা নিয়ে।# নিজের প্রতি বিশ্বাস করতে শেখাচ্ছিলেন- মহাত্মা গান্ধী।# কাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে।# কবি কিসের বৈষম্যের কথা বলেছেন- ধর্ম ।# কবি কিসের বিরুদ্ধে অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন- সকল অন্যায়ের বিরুদ্ধে।# 'আমি আছি' বলতে 'আমার পথ' প্রবন্ধে কী বোঝানো হয়েছে- গান্ধীজি আছেন ।
'একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দুরে আরেকটা গাছের দিকে ডাল ছেড়ে উড়তে আর অন্য ডালে গিয়ে বসতে কী তার পাখা ঝাপটানি।' উদ্ধৃতিটি কোন রচনার?
Correct Answer:
গ: মাসি-পিসি
Explanation:
'একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দুরে আরেকটা গাছের দিকে ডাল ছেড়ে উড়তে আর অন্য ডালে গিয়ে বসতে কী তার পাখা ঝাপটানি।' উদ্ধৃতিটি কোন রচনার? সঠিক উত্তর মাসি-পিসি # মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'মাসি-পিসি' গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল ১৯৪৬) 1.# পরে এটি সংকলিত হয় 'পরিস্থিতি' (অক্টোবর ১৯৪৬) নামক গল্পগ্রন্থে।# বর্তমানে পাট গ্রহণ করা হয়েছে 'ঐতিহ্য' প্রকাশিত মানিক-রচনাবলি পঞ্চম খন্ড থেকে।মাসি-পিসি থেকে গুরুত্বপূর্ণ তথ্য:# বজ্জাত হোক, খুনে হোক জামাই তো। ঘরে এলে খাতির না করব কেন? # সোয়ামি নিতে চাইলে বৌকে আটকে রাখার আইন নেই।# শকুনরা উড়ে এসে বসছে পাতাশূন্য শুকনো গাছটায়।# সে-ই এখানকার কর্তা, সে-ই সর্বেসর্বা।'# আয় না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয় না?# আহ্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে।
কোনটি বস্ত্র নয়?
Correct Answer:
গ: পাখাল
Explanation:
কোনটি বস্ত্র নয়? সঠিক উত্তর পাখাল # পাখাল শব্দটি কোন বস্ত্র নয়। এর অর্থ পান্তা ভাত।# পাখাল শব্দার্থটির উল্লেখ রয়েছে: রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ‘চাষার দুক্ষু' শীর্ষক রচনায়।
'শ্রাব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয়ঃ
Correct Answer:
গ: শ্রু+ ব্য
Explanation:
'শ্রাব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয়ঃ সঠিক উত্তর শ্রু+ ব্য শ্রাব্য= শ্রু + ব্য। সংস্কৃত কৃৎ প্রত্যয় ।নিম্নে গুরুত্বপূর্ণ কিছু সংস্কৃত কৃৎ প্রত্যয় দেওয়া হলো।সংস্কৃত কৃৎ প্রত্যয়গন্তব্য = √গম্ + তব্যকর্তব্য = √কৃ + তব্যবক্তব্য = √বচ্ + তব্যমন্তব্য = √মন্ + তব্যপঠিতব্য = পিঠ + তব্যগায়ক = গৈ + ণক (অক)পাঠক = √ পঠ + ণক (অক) সহিষ্ণু =√সহ্ + ইষ্ণুজনক = √জনি + ণক (অক)ক্ষয়িষ্ণু = √ক্ষি + ইষ্ণরক্ষণীয় = Vরক্ষ + অনীয়বর্ধিষ্ণু = √বৃধ + ইষ্ণুপানীয় = √ পা + অনীয়ঘাতক = √ হন্ + ণকমাতা = √ মা + তৃচনায়ক = √নী + ণক (অক)পিতা = √পা + তুচকরণীয় = √ কৃ + অনীয়মুক্তি = √মুচ + ক্তিদর্শনীয় = √দৃশ + অনীয়উক্তি =√বচ্ + উক্তিক্রেতা = √ক্রী + তুচতৃপ্তি = √তৃপ + ক্তিনয়ন = √ নী + অনটবাচ্য = √বচ্ + ঘ্যণগমন = Vগম + অনটতৃপ্ত = √তৃপ + ক্তভ্রমন = Vভ্রম + অনটউক্ত = √বচ্ + ক্তচলমান = √চল + শানচ
'জোছনা' কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ-তৎসম
Explanation:
'জোছনা' কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম গুরুত্বপূর্ণ কিছু শব্দ:যৌগিক শব্দ: গায়ক, বাবুয়ানা, দৌহিত্র, কর্তব্য, মধুর, চিকামারা, জরজ, মিতালি, সুখদ, পাঠক, রাঁধুনি, পাগলামি, পিতৃহীন, নায়ক, শয়ন, নয়ন, ভাড়াটে, মেয়েলি ইত্যাদি।তৎসম শব্দ:চন্দ্ৰ, নারী, চন্দন, ভবন, দধী ইত্যাদি।বি.দ্র. সংস্কৃত শব্দ যেহেতু বাংলা ভাষায় ৪৪% রয়েছে, সুতরাং এগুলো মুখস্ত না করে চিনে নেওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে যে সকল শব্দে ণ, ষ, রেফ, র-ফলা, ক্ষ, ঈ-কার, উ-কার, য-ফলা, ঋ-কার ইত্যাদি থাকলে সেটি অবশ্যই সংস্কৃত হবে। যেমন; সূর্য, ভাষা, রাত্রি, চন্দ্র, প্রাণ ইত্যাদি।দেশি শব্দ:খোকা, চাঁপা, কুলা, দখল, চাল, চুলা, চড়, ডাগর, কুড়ি, ঝাঁটা, ঝোল, ডিঙা, ডিঙি, টোপর, ডাব, ঢেঁকি, ঢেউ, ঢিল, ডাহা, গঞ্জ, চোঙ্গা, টেংরা, চেলা, মোটা ইত্যাদি।অর্ধতৎসম কুচ্ছিত, খিদে, কেষ্ট, গিন্নি, জ্যোছনা, নেমন্তন্ন, পত্তর, পুরুত, বোষ্টম, মিত্তির, সুরাজ, ছেরাদ, উচ্ছিষ্ট, বিষ্টি, ছিরি, সত্যি, পিত্তি, বুদ্দি, গেরস্থ, গতর, গাধা, ষাঁড়, জুঁই, রোদ্দুর, রাত্তির, লোহা, যতন, রতন, ছেরাদ্ধ, পেন্নাম, সোয়ামী, পুত্তুর, মন্তর, কলা, ইত্যাদি।
রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে কী কী অনুভূতির সঞ্চার হয়?
Correct Answer:
খ: উষ্ণতা, সাহস ও দেশপ্রেম
Explanation:
রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে কী কী অনুভূতির সঞ্চার হয়? সঠিক উত্তর উষ্ণতা, সাহস ও দেশপ্রেম # 'রেইনকোট' গল্পটি প্রকাশিত হয়- ১৯৯৫ সালে। # পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। # এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র ১ থেকে ।# মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। রেইনকোট থেকে গুরুত্বপূর্ণ তথ্য:-# 'রেইনকোট' গল্পের প্রেক্ষাপট – ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। # “রেইনকোট” গল্পে কোন ঋতুর উল্লেখ আছে- হেমন্ত। # কলেজের উর্দুর প্রফেসর আকবর সাজিদ।# কে বাচাল টাইপের দোকানদার ছেলেটা। # ’টু শব্দটি না করা' বাগধারাটির অর্থ - কোনো প্রতিবাদ না করা। # রেইনকোট' গল্পে কোন কোন মাসের নাম উল্লেখ আছে- এপ্রিল, জুন, জুলাই । # পাকিস্তানের “ইন্টার্নাল অ্যাফেয়ার' কোনটি— বাঙালির উপর নির্যাতন। # হাঁপানির টান আছে— নুরুল হুদার ।
'রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন।'- উক্তিটি কার?
Correct Answer:
ক: নুরুল হুদা
Explanation:
'রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন।'- উক্তিটি কার? সঠিক উত্তর নুরুল হুদা আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'রেইনকোট' গল্পের নুরুল হুদা বলেন: ‘রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ‘রেইনকোট’ গল্পের গুরুত্বপুর্ণ কিছু লাইন• কিসিনজার সাহেব বলেছে, এসব হলো পাকিস্তানের ইনটার্নাল অ্যাফেয়ার।• আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে। আব্বু তা হলে মুক্তিবাহিনী।• বিবিসি কইছে, রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। • উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেড়ে প্রিনসিপ্যালের সুবিধা হয় না। • কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট।
'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় কবির চোখে কোন নদীটির পলিমাটি গলিত সোনায় মেশানো?
Correct Answer:
গ: সুরমা
Explanation:
'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় কবির চোখে কোন নদীটির পলিমাটি গলিত সোনায় মেশানো? সঠিক উত্তর সুরমা # ‘রক্তে আমার অনাদি অস্থি' কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম-কবিতা।# 'রক্তে আমার অনাদি অস্থি' ১৯৮১ খ্রিস্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়।# সংকলিত কবিতাটি কবীর চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত।
বাংলা সাহিত্যের যুগবিভাগে ছোটগল্প কোন যুগের সৃষ্টি?
Correct Answer:
গ: আধুনিক যুগ
Explanation:
বাংলা সাহিত্যের যুগবিভাগে ছোটগল্প কোন যুগের সৃষ্টি? সঠিক উত্তর আধুনিক যুগ আধুনিক যুগের সৃষ্টি:-# বাংলা গদ্যের চর্চা শুরু হয়, আধুনিক যুগের প্রথম পর্যায়ে • উপন্যাস রচনার সূচনা ।• বাংলা নাটক মঞ্চে অভিনয়। • প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণকাহিনী। • কাব্যগ্রন্থ, আধুনিক বাংলা কবিতা । • মহাকাব্য # ছোটগল্প: বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল, বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা, বাংলা ছোটগল্প উৎকৃষ্ট লাভ করে রবীন্দ্রনাথের হাত ধরে। তাকে বাংলা ছোটগল্পের জনক বলা হয় । # প্রাচীন যুগ: চর্যাপদ (বাংলা সাহিত্যের আদি নিদর্শন) । # মধ্যযুগ: এ যুগের কাব্যধারার প্রধান ধারা ৪টি যথা: *মঙ্গলকাব্য * বৈষ্ণব পদাবলি * রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান * অনুবাদ সাহিত্য।
নিচের কোন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
Correct Answer:
ঘ: লোক-লোকান্তর
Explanation:
নিচের কোন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত? সঠিক উত্তর লোক-লোকান্তর কবিতার নাম, কবি ও ছন্দ:-কবিতাকবিছন্দবিভীষণের প্রতি মেঘনাদমাইকেল মধুসূদন দত্তঅক্ষরবৃত্তসোনার তরীরবীন্দ্রনাথ ঠাকুরমাত্রাবৃত্তবিদ্রোহীকাজী নজরুল ইসলাম মাত্রাবৃত্তসুচেতনাজীবনানন্দ দাশ অক্ষরবৃত্ততাহারেই পড়ে মনেসুফিয়া কামালঅক্ষরবৃত্তআঠারো বছর বয়সসুকান্ত ভট্টাচার্যমাত্রাবৃত্ত(৬ মাত্রার মাত্রাবৃত্ত)ফেব্রুয়ারি ১৯৬৯শামসুর রহমান গদ্যছন্দআমি কিংবদন্তির কথা বলছিআবু জাফর ওবায়দুল্লাহগদ্যছন্দনূরলদীনের কথা মনে পড়ে যায়সৈয়দ শামসুল হকগদ্যছন্দলোক-লোকান্তরআল মাহমুদঅক্ষরবৃত্তছবিআবু হেনা মোস্তফা কামালগদ্যছন্দ
বাক্যের আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন বিশেষ কোনো অর্থ প্রকাশ পায়, তখন তাকে কী বলে?
Correct Answer:
খ: বাগধারা
Explanation:
বাক্যের আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন বিশেষ কোনো অর্থ প্রকাশ পায়, তখন তাকে কী বলে? সঠিক উত্তর বাগধারা বাগধারা: আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ বলে। বাগধারা মূলত কথ্য ভাষার সম্পদ হলেও তা এখন আর কেবল কথ্য ভাষায় সীমাবদ্ধ নেই । প্রবাদ প্রবচন: অভিজ্ঞতালব্ধ কোন গভীর জীবনসত্য লোকপ্রিয় কোন উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ প্রবচন বলে। যেমন: চোর পালালে বুদ্ধি বাড়ে।বাচ্যার্থ: কোনো শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যে ছবি, অবয়ব, বিষয়, প্রতিকৃতি আমাদের মনে ভেসে উঠে দেদীপ্যমান হয় কল্পনায় সেটিই বাচ্যার্থ। সুভাষিত বাক্য: সুকথিত বা সুন্দরভাবে বলা হয়েছে এমন বাক্য।
কথ্যভাষার রূপ কয় প্রকার?
Correct Answer:
ক: দুই
Explanation:
কথ্যভাষার রূপ কয় প্রকার? সঠিক উত্তর দুই # কথ্য ভাষা বলতে বোঝায়, যে উপভাষায় কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ কথা বলেন। কথ্য ভাষা মানুষের মুখে মুখে ব্যবহৃত ভাষা। #লেখ্য ভাষা: যে ভাষা কাগজে কলমে লেখা হয় কিংবা সাহিত্যচর্চা, বই পুস্তক, সংবাদ মাধ্যমে ব্যবহৃত হয় তাকেই লেখ্য ভাষা বলে।
'কোকিল'- এর প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ক: পরভৃত
Explanation:
'কোকিল'- এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর পরভৃত গুরুত্বপূর্ণ কিছু প্রতিশব্দ:-কোকিল =পরভৃত, পরভৃৎ, অন্যপুষ্ট, কলকোষ, কলকণ্ঠ, কাদম্বরী, কোয়েল, পরপুষ্ঠ, পিক, মধুসখা । বিহগ =পক্ষী, পাখি, বিহঙ্গ, গরুড়, খগ, বিহঙ্গম, শকুন্ত, দ্বিজ, খেচর।চিকর =কেশ, চুল, অলক, কুন্তল, শিরোজ, শিরসিজ।
আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ৫টি
Explanation:
আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৫টি # আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক।# আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোটিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। # পিতৃনিবাসঃ- বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রাম । # তিনি ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় পরলোকগমন করেন। # আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ- ৫টি, ২টি উপন্যাস ও ১টি প্রবন্ধ সংকলন।# আখতারুজ্জামান ইলিয়াসের ‘সংস্কৃতির ভাঙা সেতু' প্রবন্ধগ্রন্ধে সংকলিত প্রবন্ধ সংখ্যা- ২২টি।আখতারুজ্জামান ইলিয়াস রচিত সাহিত্যকর্ম গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬), খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল (১৯৯৭)।উপন্যাস চিলেকোঠার সেপাই (১৯৮৭) ও খোয়াবনামা (১৯৯৬)।প্রবন্ধ সংস্কৃতির ভাঙা সেতু (১৯৯৮)।
দেশি ও বিদেশি শব্দের ব্যবহার নেই কোন রীতিতে?
Correct Answer:
গ: সাধু ভাষা
Explanation:
দেশি ও বিদেশি শব্দের ব্যবহার নেই কোন রীতিতে? সঠিক উত্তর সাধু ভাষা প্রমিত: দেশের মানুষ যে আদর্শ ভাষা রীতিতে কথা বলে। সাধু ভাষা: বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি তৎসম শব্দবহুল। সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সমাজ ভাষা: একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত মানুষের মধ্যে সামাজিক অবস্থান ভেদে ভাষার যে বৈচিত্র্য লক্ষ করা যায়, তাকে সমাজ ভাষা বলে ।
নিচের কোনটি আল মাহমুদের উপন্যাস?
Correct Answer:
খ: কবি ও কোলাহল
Explanation:
নিচের কোনটি আল মাহমুদের উপন্যাস? সঠিক উত্তর কবি ও কোলাহল # কবি আল মাহমুদের প্রকৃত নাম: মির আবদুস শুকুর আল মাহমুদ ।# তিনি জন্মগ্রহণ করেন- ১১ জুলাই ১৯৩৬ খ্রিস্টাব্দ; ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রাম।# মৃত্যুবরণ করেন- ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি: ধানমন্ডি, ঢাকা।কবি আল মাহমুদের সাহিত্যকর্ম:কাব্যগ্রন্থলোক-লোকান্তর, কালের কলস, কালের কলস, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, মায়াবি পর্দা দুলে উঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, মিথ্যেবাদী রাখাল, দ্বিতীয় ভাঙন, নদীর ভিতরে নদী, আরব্য রজনীর রাজহাঁস ইত্যাদি।উপন্যাসডাহুকী, নিশিন্না নারী, আগুনের মেয়ে, কবি ও কোলাহল, পুরুষ সুন্দর, উপমহাদেশ।প্রবন্ধকবির আত্মবিশ্বাস, দিনযাপন, নারী নিগ্রহ ইত্যাদি।গল্পগ্রন্থপানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত, প্রেমের গল্প, ময়ূরীর মুখ।শিশুতোষপাখির কাছে ফুলের কাছে (কাব্যগ্রন্থ)।জীবনীগ্রন্থযেভাবে বেড়ে উঠি।
'লোক-লোকান্তর' কবিতায় কবি তাঁর কাব্যচেতনাকে মূর্ত করেছেন কোন অলঙ্কারের মধ্য দিয়ে?
Correct Answer:
ঘ: চিত্রকল্প
Explanation:
'লোক-লোকান্তর' কবিতায় কবি তাঁর কাব্যচেতনাকে মূর্ত করেছেন কোন অলঙ্কারের মধ্য দিয়ে? সঠিক উত্তর চিত্রকল্প # লোক-লোকান্তর কবিতাটি আল মাহমুদের 'লোক-লোকান্তর' কাব্যের নাম-কবিতা।# এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা।
ইউরোপে রেনেসাঁসের মধ্য দিয়ে কোন কোন ক্ষেত্রে নবজাগরণ ঘটে?
Correct Answer:
ঘ: জ্ঞানচর্চা, চিন্তা-চেতনা ও শিল্প-সাহিত্য
Explanation:
ইউরোপে রেনেসাঁসের মধ্য দিয়ে কোন কোন ক্ষেত্রে নবজাগরণ ঘটে? সঠিক উত্তর জ্ঞানচর্চা, চিন্তা-চেতনা ও শিল্প-সাহিত্য # ইউরোপীয় রেনেসাঁস: খ্রিষ্টীয় চৌদ্দ থেকে ষোলো শতক ধরে ইউরোপে শিল্প-সাহিত্য, জ্ঞানচর্চা ও চিন্তা-চেতনার ক্ষেত্রে নবজাগরনের মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণই ইউরোপীয় রেনেসাঁস।# নবজাগরণ ইতালিতে শুরু হয় যা মানব সমাজের আধুনিক সভ্যতার গোড়াপত্তন করেছিল।
'ক্ষতি' অর্থে নিচের কোন শব্দটি প্রযোজ্য?
Correct Answer:
ঘ: অনিষ্ট
Explanation:
'ক্ষতি' অর্থে নিচের কোন শব্দটি প্রযোজ্য? সঠিক উত্তর অনিষ্ট # ক্ষতি → হানি, অনিষ্ট, ক্ষয়, লোকসান, অর্থনাশ।# অনিষ্ট → যাহার অনুসন্ধান করা হইয়াছে।# নিষ্ঠা → স্থিরা, স্থিতিশীল, ভক্তি, শ্রদ্ধা ।
কোন কাব্যটি ফার্সি ভাষা থেকে অনুদিত?
Correct Answer:
গ: ইউসুফ জোলেখা
নিচের কোন পাঁচটি বর্ণ সমষ্টি দিয়ে ইংরেজি ভাষার একটি শব্দ তৈরি হয়?
Correct Answer:
খ: RNIGD
বাসব বিজয়ী কে?
Correct Answer:
গ: মেঘনাদ
Explanation:
বাসব বিজয়ী কে? সঠিক উত্তর মেঘনাদ বাসববিজয়ী- দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে যে। এখানেবাসববিজয়ী মেঘনাদ । একই কারণে মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ ।রাবণি-রাবণের পুত্র (এখানে মেঘনাদকে বুঝানো হয়েছে)।অরিন্দম- অরি বা শত্রুকে দমন করে যে (এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে)।
রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের বেদনা উপলদ্ধ হয়-
Correct Answer:
খ: নদীর গতিতে
Explanation:
রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের বেদনা উপলদ্ধ হয়- সঠিক উত্তর নদীর গতিতে মানুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধি হয় বলে রবীন্দ্রনাথ নদীকেই মানুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন ।রবীন্দ্রনাথ ঠাকুর নদীর মাঝে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন।তিনি ফুলের ফোটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে নদীর গতিরমধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন।
‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কবি অরুণকে তুলনা করেছেন-
Correct Answer:
গ: নাটার রঙের সাথে
Explanation:
‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কবি অরুণকে তুলনা করেছেন- সঠিক উত্তর নাটার রঙের সাথে জীবনানন্দ দাশ রচিত 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় কবি অরুণকে তুলনা করেছেন- নাটার রঙের সাথে।কবিতায় ‘হলুদ' শাড়ি’ বলতে কী বোঝানো হয়েছে- সরিষার খেত।
সৈয়দ ওয়ালীউল্লাহ'র শেষ কর্মস্থল ছিল-
Correct Answer:
ক: প্যারিস
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহ'র শেষ কর্মস্থল ছিল- সঠিক উত্তর প্যারিস সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।- তার পিতৃনিবাস- নোয়াখালীতে।তিনি মৃত্যুবরণ করেন- ১৯৭১ সালের ১০ অক্টোবর প্যারিসে। সৈয়দ ওয়ালীউল্লাহ'র সাহিত্য কর্ম:• গল্পগ্রন্থ: নয়নচোরা, দুইতীর, অন্যান্য গল্প ।• উপন্যাস লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদোনাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ।