বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ MCQs
Showing 50 questions (Total: 70)
নিচের কৃত্রিম সংরক্ষকগুলোর মধ্যে কোনটি সবচেয়ে নিরাপদ?
Correct Answer:
ক: সোডিয়াম বেনজোয়েট
Explanation:
নিচের কৃত্রিম সংরক্ষকগুলোর মধ্যে কোনটি সবচেয়ে নিরাপদ? সঠিক উত্তর সোডিয়াম বেনজোয়েট কৃত্রিম খাদ্য সংরক্ষকগুলো মধ্যে সোডিয়াম বেনজোয়েট সবচেয়ে নিরাপদ। সোডিয়াম বেনজোয়েট এর রাসায়নিক সংকেত NaC7H502 সোডিয়াম বেনজোয়েট, বেনজোয়িক এসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রতিক্রিয়া প্রদান করে তৈরি করা যায়।
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
Correct Answer:
ক: হেসে উঠা
Explanation:
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর হেসে উঠা একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। প্রশ্নে উল্লেখিত যৌগিক ক্রিয়ার উদাহরণ হলো হেসে উঠা।
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থগুলোর পাশে উল্লেখিত লেখকের নাম কোনটি সঠিক নয়?
Correct Answer:
ক: একাত্তরের চিঠি-আনিসুল হক
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থগুলোর পাশে উল্লেখিত লেখকের নাম কোনটি সঠিক নয়? সঠিক উত্তর একাত্তরের চিঠি-আনিসুল হক একাত্তরের চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের লেখা ৮৬টি চিঠির প্রথম সংকলন। দৈনিক প্রথম আলো ও গ্রামীণ ফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। এই সংকলনটি প্রথম প্রকাশিত হয় মার্চ ২০০৯ সালে বাংলা চৈত্র ১৪১৫।
নিচের পদ্ধতিসমূহের মধ্যে সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করার জন্যে সর্বোত্তম কোনটি?
Correct Answer:
গ: অটোক্লেভ
Explanation:
নিচের পদ্ধতিসমূহের মধ্যে সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করার জন্যে সর্বোত্তম কোনটি? সঠিক উত্তর অটোক্লেভ অটোক্লেভ হলো একটি যন্ত্র যার মধ্যে 121∘C তাপমাত্রা এবং 15 lb/rg inch চাপে ২০ মিনিট রেখে বস্তুকে জীবাণুমুক্ত করা হয় । প্রশ্নের অপশনে উল্লেখিত পদ্ধতিসমূহের মধ্যে সার্জিক্যালয় ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করার জন্যে অটোক্লেভ হলো সর্বোত্তম।
∆ABC এ ∠A = 90° হলে ত্রিভুজটি কি ধরনের?
Correct Answer:
ঘ: সমকোণী
Explanation:
∆ABC এ ∠A = 90° হলে ত্রিভুজটি কি ধরনের? সঠিক উত্তর সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ 90° এবং অন্য দুটি কোণের সমাধী এক সমকোণ বা 90° তাকে সমকোণী ত্রিভুজ বলে।∴△ABC এ ∠A=90∘ হলে ত্রিভুজটি সমকোণী।
কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়?
Correct Answer:
খ: দ্রাবক নিষ্কাশন
Explanation:
কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়? সঠিক উত্তর দ্রাবক নিষ্কাশন যে পদ্ধতিতে কোনো দ্রাবকে দ্রবীভূত একাধিক যৌগের মিশ্রণ থেকে সুনির্দিষ্ট উপযোগী দ্রাবক দ্বারা নির্দিষ্ট দ্রবকে মিশ্রণ থেকে পৃথক করা হয় তাকে দ্রাবক নিষ্কাশন বলে। দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়।
Don't judge a book by its cover", বাক্যটির সঠিক বাংলা কোনটি?
Correct Answer:
গ: চক চক করলেই সোনা হয় না
Explanation:
Don't judge a book by its cover", বাক্যটির সঠিক বাংলা কোনটি? সঠিক উত্তর চক চক করলেই সোনা হয় না বাক্যটির সঠিক বাংলা হলো- চকচক করলেই সোনা হয় না। তাছাড়া বলা সহজ করা কঠিন এর ইংরেজি Easy to say but hard to do.
মুজিবর বর্ষের সময়কাল ছিল?
Correct Answer:
গ: ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ মার্চ
Explanation:
মুজিবর বর্ষের সময়কাল ছিল? সঠিক উত্তর ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ মার্চ মুজিবর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। মুজিব বর্ষের সময়কাল ছিল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত।
নিচের কোনটি লিভারের গ্লাইকোজেনকে ভেঙ্গে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে?
Correct Answer:
ক: গ্লুকাগন
Explanation:
নিচের কোনটি লিভারের গ্লাইকোজেনকে ভেঙ্গে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে? সঠিক উত্তর গ্লুকাগন গ্লুকাগন হল অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা উৎপাদিত পেপ্টাইড হরমোন যা রক্তপ্রবাহে গ্লুকোজের ঘনত্ব বৃদ্ধি করে।
In a nutshell means-
Correct Answer:
B: briefly
Explanation:
In a nutshell means- Correct Answer briefly In a nutshell অর্থ সংক্ষিপ্ত ভাবে অর্থাৎ briefly । তাছাড়া In details অর্থ বিস্তারিতভাবে, elaborately অর্থ বিস্তারিত এবং large description অর্থ বিস্তারিত আলোচনা।
দুটি বস্তুর ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া?
Correct Answer:
খ: অপ্রত্যাবর্তী প্রক্রিয়া
Explanation:
দুটি বস্তুর ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া? সঠিক উত্তর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দুটি বস্তুর ঘর্ষনের ফলে যে তাপ উৎপন্ন হয় এটি অপ্রভাবতী প্রক্রিয়া। যে তাপগতীয় প্রক্রিয়া প্রত্যাবর্তী নয় তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়।
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
Correct Answer:
ক: চোখের বালি
Explanation:
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? সঠিক উত্তর চোখের বালি চোখের বালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বঙ্গদর্শন একটি সামজিক উপন্যাস। ১৯০১-১৯০২ সালে নবপর্যায় পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯০৩ সালে বই আকারে প্রকাশিত হয় ।
১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
Correct Answer:
ঘ: ১২৭৫
Explanation:
১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? সঠিক উত্তর ১২৭৫ ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল ১২৭৫ ।
শূন্যস্থান পূরণ করুনঃ যদি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন....... এর কম হয়, তবে তাকে (Low Birth Weight) LBW বলা হয়ে থাকে?
Correct Answer:
গ: ২.৫ কেজি
Explanation:
শূন্যস্থান পূরণ করুনঃ যদি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন....... এর কম হয়, তবে তাকে (Low Birth Weight) LBW বলা হয়ে থাকে? সঠিক উত্তর ২.৫ কেজি যদি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন ২.৫ কেজি এর কম হয়, তবে তাকে (Low Birth weight) LBW বলা হয়ে থাকে। তবে নবজাতকের গড় ওজন ২.৫-৩.৫ কেজির মধ্যে হয়।
The correct translation of “রবিবার হইতে বৃষ্টি হইতেছিল"-
Correct Answer:
খ: It had been raining since Sunday
Explanation:
The correct translation of “রবিবার হইতে বৃষ্টি হইতেছিল"- সঠিক উত্তর It had been raining since Sunday 'রবিবার হইতে বৃষ্টি হইতেছিল' এর ইংরেজি অনুবাদ ।t had been raining since sunday.
"ছাড়পত্র” কাব্যগ্রন্থটির কবি কে?
Correct Answer:
ক: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
"ছাড়পত্র” কাব্যগ্রন্থটির কবি কে? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য ’ছাড়পত্র‘ কাব্যগ্রন্থটির কবি সুকান্ত ভট্টাচার্য। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৫-১৯৪৭) রচিত অন্যান্য কাব্যগ্রস্থ হলো- ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ। ’ছাড়পত্র' কাব্যের বিখ্যাত লাইন- এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি।
নিচের কোনটি এডিস (Aedes ) মশা বাহিত রোগ নয়?
Correct Answer:
ক: ম্যালেরিয়া
Explanation:
নিচের কোনটি এডিস (Aedes ) মশা বাহিত রোগ নয়? সঠিক উত্তর ম্যালেরিয়া ম্যালেরিয়া স্ত্রী-অ্যানোফিলিস মশা/ অ্যানোফিলিস মাশকীর কামড়ের মাধ্যমে ছড়ায় (মশা নয় মশকী)।
'মেঘ' শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অভ্র
Explanation:
'মেঘ' শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর অভ্র 'মেঘ' শব্দটির প্রতিশব্দ অভ্র । মেঘ শব্দের আরও কিছু প্রতিশব্দ হলো জলধর, জলদ, নীরদ।
Fill in the blank with appropriate word I read...Daily star evey day.
Correct Answer:
B: the
Explanation:
Fill in the blank with appropriate word I read...Daily star evey day. Correct Answer the সাধারণত proper noun এর আগে Article বসে না। কিন্তু পৰিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, নদী, সাগর, তারিখ, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্রালিকা, মহাসাগর, পর্বতমালা, মরুভূমি, ঋতু, দিবস এগুলোর আগে 'the' বসে।
“স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দিবে না' উক্তিটি কার?
Correct Answer:
ঘ: এপিজে আবদুল কালাম
Explanation:
“স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দিবে না' উক্তিটি কার? সঠিক উত্তর এপিজে আবদুল কালাম “স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দিবে নাৎ" উক্তিটি এপিজে আবদুল কালামের। তাঁর আরও কিছু উক্তি “একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরি সমান।”
তাড়িতচৌম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়?
Correct Answer:
খ: ফোটন
Explanation:
তাড়িতচৌম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়? সঠিক উত্তর ফোটন তাড়িতচৌম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়- ফোটন। আর প্রোটন হলো একটি মৌলিক কণিকা। মেসন বলতে এক ধরনের হ্যাড্রনীয় অতি পারমাণবিক কণিকাকে বোঝায়।
নিচের কোন তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশী?
Correct Answer:
ঘ: বেতার
Explanation:
নিচের কোন তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশী? সঠিক উত্তর বেতার বেতার তরটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। বেতার তরঙ্গ হলো এক প্রকারের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। এটির তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মিলিমিটার থেকে ১০,০০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।
"অ্যান্টেনিও গুতেরেস এর বিষয়ে নিচের কোনটি সঠিক নয়?
Correct Answer:
গ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব
Explanation:
"অ্যান্টেনিও গুতেরেস এর বিষয়ে নিচের কোনটি সঠিক নয়? সঠিক উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব "অ্যান্টোনিও গুতেরেস” জাতিসংঘের মহাসচিব ।
পেপটাইজেশন পদ্ধতিতে নিচের কোনটি তৈরি করা যায়?
Correct Answer:
গ: কলয়েড
Explanation:
পেপটাইজেশন পদ্ধতিতে নিচের কোনটি তৈরি করা যায়? সঠিক উত্তর কলয়েড পেলটাইজেশন পদ্ধতিতে কলয়েড তৈরি করা যায়। যদি কোন দ্রাবকের মধ্যে অপর একটি পদার্থ ১০-৫ সেমি থেকে ছোট কিন্তু ১০ সে.মি. থেকে বড় ব্যাস সম্পন্ন কণার আকারে প্রলম্বিত থেকে ইতস্তত ঘুরে বেড়ায় অথচ দ্রবীভূত না হয়ে একটি অস্বচ্ছ ও অসমসত্ব মিশ্রণ উৎপন্ন হয় তাকে খলয়েড বা কলারোডীয় দ্রবণ বলে।
বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: কার্বন ডাই অক্সাইড
Explanation:
বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড কার্বন -ডাই - অক্সাইড একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ, যা দুইটি অক্সিজেন পরমাণু ও একটি কার্বন পরমাণু দিয়ে গঠিত এবং প্রতিটি অক্সিজেন পরামাণু একটি কার্বন পরমাণুর সাথে দ্বি-বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি।
Noun form of the word long' is-.
Correct Answer:
C: length
Explanation:
Noun form of the word long' is-. Correct Answer length Long এর Noun হলো- lentgh যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে। অর্থাৎ এর দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম।
মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেছেন?
Correct Answer:
খ: উইলিয়াম হার্ভে
Explanation:
মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর উইলিয়াম হার্ভে মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। লুই পাস্তুর জীবাণুতত্ত্ব ও বিভিন্ন রোগ নির্মূলে বিভিন্ন ধরনের প্রতিষেধক আবিস্কার করেন।
রোগ সৃষ্টিকারী অনুজীবকে বলা হয়-
Correct Answer:
গ: প্যাথজেন
Explanation:
রোগ সৃষ্টিকারী অনুজীবকে বলা হয়- সঠিক উত্তর প্যাথজেন রোগ সৃষ্টিকারী অনুজীবকে প্যাথজেন বলা হয়। প্রতিবিষের ইংরেজি পরিভাষা হল টক্সিন ।
রঞ্জন রশ্মি কে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: ইউলহেম রন্টজেন
Explanation:
রঞ্জন রশ্মি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর ইউলহেম রন্টজেন রঞ্জন রশ্মি ইউলহেলম রন্টজেন আবিষ্কার করেন। হেনরি বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। মেরী কুরি বিরল ধাতু ইউরেনিয়ামের লবণ থেকে রেডিয়াস পলোনিয়াম মৌল দুটি আবিষ্কার করেন।
"তারা সাগরের তীরে ঝিনুক কুড়ান্ত” বাক্যটি কোন কালের?
Correct Answer:
ঘ: নিত্য অতীত
Explanation:
"তারা সাগরের তীরে ঝিনুক কুড়ান্ত” বাক্যটি কোন কালের? সঠিক উত্তর নিত্য অতীত “তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত” বাক্যটি নিত্য অতীত। যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ নিত্য বা নিয়মিত অথবা সচরাচর ঘটত এরূপ বুঝায় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে।
নিচের কোনটি ফেরোচৌম্বক পদার্থ নয়?
Correct Answer:
ঘ: সীসা
Explanation:
নিচের কোনটি ফেরোচৌম্বক পদার্থ নয়? সঠিক উত্তর সীসা সীসা ফেরোচৌম্বক পদার্থ না।। সীসা হল একটি মৌলিক পদার্থ এর পারমাণবিক সংখ্যা ৮২। সীসা নরম ধাতু যা ছুরির সাহায্যে কাটা যায় ।
পাকস্থলি প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক এসিড (HCI) নিঃসরণ করে?
Correct Answer:
খ: প্যারাইটাল কোষ
Explanation:
পাকস্থলি প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক এসিড (HCI) নিঃসরণ করে? সঠিক উত্তর প্যারাইটাল কোষ পাকস্থলি প্রাচীরের প্যারাইটাল কোষ হাইড্রোক্লোরিক এসিড (HCI) নিঃসরণ করে।
নিচের কোনটি অদাহ্য পদার্থ?
Correct Answer:
ক: হিলিয়াম
Explanation:
নিচের কোনটি অদাহ্য পদার্থ? সঠিক উত্তর হিলিয়াম যে পদার্থে আগুন জ্বলবে না তাই অদাহ্য পদার্থ। যেমন- কাঁচ, পানি, বালু, তামা, দস্তা, সোনা, হিলিয়াম, ইত্যাদি।
দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা কোন পদ্ধতিতে পড়ালেখা করে?
Correct Answer:
খ: ব্রেইল পদ্ধতি
Explanation:
দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা কোন পদ্ধতিতে পড়ালেখা করে? সঠিক উত্তর ব্রেইল পদ্ধতি ব্রেইল হলো কাগজের ওপর ছয়টি বিন্দুকে ফুটিয়ে তুলে লিখবার একটি পদ্ধতি।
নিচের কোনটি সরল বাক্য
Correct Answer:
গ: পরিশ্রমীরা জীবনে সফল হয়।
Explanation:
নিচের কোনটি সরল বাক্য সঠিক উত্তর পরিশ্রমীরা জীবনে সফল হয়। পরিশ্রমীরা জীবনে সফল হয় - এটি সরলবাক্য। যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি উপাধিতে ভূষিত হন?
Correct Answer:
ঘ: সাহিত্য সম্রাট
Explanation:
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি উপাধিতে ভূষিত হন? সঠিক উত্তর সাহিত্য সম্রাট বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন।
ডিনামাইট তৈরীতে কোন যৌগটি ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: নাইট্রোগ্লিসারিন
Explanation:
ডিনামাইট তৈরীতে কোন যৌগটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর নাইট্রোগ্লিসারিন ডিনামাইট তৈরিতে নাইট্রোগ্লিসারিন যৌগটি ব্যবহৃত হয়। নাইট্রোগ্লিসারিন হলো নাইট্রেটিং গ্লিসারল সমৃদ্ধ একটি ভারী, বর্ণহীন এবং তৈলাক্ত বিস্ফোরক পদার্থ ।
The correct translation of ট্রেনটি ঢাকা যাবে” is-
Correct Answer:
ঘ: The train is bound for Dhaka
Explanation:
The correct translation of ট্রেনটি ঢাকা যাবে” is- সঠিক উত্তর The train is bound for Dhaka "ট্রেনটি ঢাকা যাবে" এর অনুবাদ - The train is bound for Dhaka.
Which is synonym of Modern?
Correct Answer:
C: Fashionable
Explanation:
Which is synonym of Modern? Correct Answer Fashionable ‘Modern' অর্থ আধুনিক এর সমার্থক শব্দ Fashionable । অপশনে উল্লেখিত বাকী তিনটির অর্থ অতীত।
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স মানবদেহের কোন অঙ্গে থাকে?
Correct Answer:
খ: অগ্ন্যাশয়
Explanation:
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স মানবদেহের কোন অঙ্গে থাকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান মানবদেহের অ্যাশের অঙ্গে থাকে।
বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলে-
Correct Answer:
গ: গুরুচণ্ডালী দোষ
Explanation:
বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলে- সঠিক উত্তর গুরুচণ্ডালী দোষ সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে। বাহুল্য দোষ হলো প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা এবং এর ফলে বাক্য তার যোগ্যতা গুণ হারিয়ে ফেলে। যেমন- দেশের সব আলেমগণই এখানে উপস্থিত । এখানে 'আলেমগণ’ শব্দ এর সঙ্গে ’সব' শব্দটি বাহুল্য দোষে দুষ্ট।
নিচের কোন উদাহরণের ভাববাচক বিশেষণ রয়েছে?
Correct Answer:
ক: খুব সুন্দর ছবি
Explanation:
নিচের কোন উদাহরণের ভাববাচক বিশেষণ রয়েছে? সঠিক উত্তর খুব সুন্দর ছবি “খুব সুন্দর ছবি” এটি ভাববাচক বিশেষণের উদাহরণ। যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে।
Full form of CGPA is-
Correct Answer:
D: Cumulative Grade Point Average.
Explanation:
Full form of CGPA is- Correct Answer Cumulative Grade Point Average. CGPA এর Full form হলো- Cumulative Grade point Average.
কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে?
Correct Answer:
ঘ: ভিটামিন কে
Explanation:
কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? সঠিক উত্তর ভিটামিন কে ভিটামিন কে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। ভিটামিন ‘এ’ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রার ভারসাম্য বজায় রাখে। ভিটামিন-বি খাদ্য থেকে দেহের জন্য শক্তি উৎপাদন করে।
a+1a = 3 হলে a2+1a2 এর মান কত?
Correct Answer:
ক: 7
Explanation:
a+1a = 3 হলে a2+1a2 এর মান কত? সঠিক উত্তর 7 a2+1a2=a+1a2-2.a.1a=32-2=9-2=7 Ans
Fill in the blank with appropriate word: Slow and steady...the race.
Correct Answer:
C: wins
Explanation:
Fill in the blank with appropriate word: Slow and steady...the race. Correct Answer wins Slow and Steady wins the race এটি একটি প্রবাদ বাক্য, যার অর্থ ধীরস্থির ব্যক্তি কাজে জয়লাভ করে।
এপিকালচার (Apiculture) বলতে কি বুঝায়?
Correct Answer:
গ: মৌমাছি পালন
Explanation:
এপিকালচার (Apiculture) বলতে কি বুঝায়? সঠিক উত্তর মৌমাছি পালন এপিকালচার বলতে মৌমাছি পালনকে বুঝায়। মৎস্য চাষকে পিসিকালচার বলে। হাঁস-মুরগি পালনকে পোলট্রি বলে। রেশম চাষকে সেরিকালচার বলে।
সমুদ্র এর প্রতিশব্দ নয় কোনটি?
Correct Answer:
গ: মহীশ্বর
Explanation:
সমুদ্র এর প্রতিশব্দ নয় কোনটি? সঠিক উত্তর মহীশ্বর মহীধর অর্থ পর্বত। সমুদ্রের প্রতিশব্দ হলো অর্ণব, জলধি, পয়োধি, সিন্ধু, রত্নাকর, পারাবার ইত্যাদি।
নিচের কোন ভগ্নাংশটি অসীম দশমিক ভগ্নাংশ?
Correct Answer:
খ: 1/3
Explanation:
নিচের কোন ভগ্নাংশটি অসীম দশমিক ভগ্নাংশ? সঠিক উত্তর 1/3 ১৩ ভগ্নাংশটি অসীম দশমিক ভগ্নাংশ। যে সংখ্যাকে ভাগ করলে দশমিক সংখ্যার পরের সংখ্যাগুলো নির্দিষ্ট ফলাফল বের হয়ে শেষ হয়ে যায়, এমন ভগ্নাংশকে সসীম ভগ্নাংশ বলে। আর যে ভগ্নাংশটি অসীম তাকে অসীম ভগ্নাংশ বলে।
দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষ অপরটির গতিকে কি বলে?
Correct Answer:
ঘ: আপেক্ষিক গতি
Explanation:
দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষ অপরটির গতিকে কি বলে? সঠিক উত্তর আপেক্ষিক গতি দুটি চলমান বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে আপেক্ষিক গতি বলে।