বিজ্ঞান MCQs
Showing 9 questions (Total: 9)
শব্দ উৎপত্তির কারণ কি ?
Correct Answer:
ক: বস্তুর কম্পন
Explanation:
শব্দ উৎপত্তির কারণ কি ? সঠিক উত্তর বস্তুর কম্পন কোনো বস্তুতে যখন কম্পন সৃষ্টি হয়, তখনই আমরা শব্দ শুনতে পাই। সুতরাং বস্তুর কম্পনই হচ্ছে শব্দ উৎপত্তির কারণ।
উচ্চ রক্তচাপের জন্যে দায়ী কোনটি?
Correct Answer:
খ: পিটুইটারী গ্রন্থি
Explanation:
উচ্চ রক্তচাপের জন্যে দায়ী কোনটি? সঠিক উত্তর পিটুইটারী গ্রন্থি পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি, মানব শরীরে যার ওজন ০.৫ গ্রাম (০.০১৮ আউন্স) এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। এটি স্ফেনয়েড অস্থির হাইপোফাইসিয়াল ফসাতে অবস্থিত। পিটুইটারি গ্রন্থির ৩টি অংশ আছে। যথাঃ– (১) সম্মুখ অংশ (Anterior Lobe)/অ্যাডিনোহাইপোফাইসিস (২) মধ্য অংশ (Intermediate lobe) (৩) পশ্চাৎ অংশ ( Posterior lobe)/ নিউরোহাইপোফাইসিস
ব্যাকটেরিয়া বসবাস করে-
Correct Answer:
ঘ: সর্বত্র
Explanation:
ব্যাকটেরিয়া বসবাস করে- সঠিক উত্তর সর্বত্র ব্যাকটেরিয়া সংগঠিত নিউক্লিয়াসবিহীন এককোষী, আণুবীক্ষণিক একদল অণুজীব। এরা নানা ধরনের আকৃতিবিশিষ্ট; কতক গোলাকার, বেলনাকার অথবা সর্পিল আকৃতির। ব্যাকটেরিয়ার বর্ণিত প্রজাতি সংখ্যা প্রায় ১৫, ০০০। ব্যাকটেরিয়া বসবাস করে জল, স্হল, মাটি, বাতাস সর্বত্
আকাশে রংধনু সৃষ্টির কারণ-
Correct Answer:
খ: বৃষ্টির কণা
Explanation:
আকাশে রংধনু সৃষ্টির কারণ- সঠিক উত্তর বৃষ্টির কণা বৃষ্টির পর আকাশ পরিষ্কার মনে হয়। কিন্তু কিছু কিছু পানির কণা তখনও বাতাসে ভাসতে থাকে। সূর্যের আলো এ পানির কণা ভেদ করে পৃথিবীতে আসে। পানির কণা ভেদ করার সময় সূর্যের আলো বেঁকে যায়। আর সূর্যের সাদা রং সাতটি রঙে ভাগ হয়ে যায়। এ রঙগুলো হলো - বেগুনি নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এ সাতটি রঙকে আমরা রংধনুর আকারে আকাশে দেখি।
দুধে যে শর্করা থাকে তাকে কি বলে?
Correct Answer:
খ: ল্যাকটোজ
Explanation:
দুধে যে শর্করা থাকে তাকে কি বলে? সঠিক উত্তর ল্যাকটোজ ল্যাকটেজ একটি উৎসেচক বা এনজাইম যা দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে ল্যাকটোজ নামক উপাদানকে ভেঙে এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজে পরিণত করে। ল্যাকটোজ মূলত একটি ডাইস্যাকারাইড বা দ্বিআণবিক শর্করা, কারণ এক একটি ল্যাকটোজ দুটি অণু দ্বারা গঠিত - এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজ। দুধের ২ থেকে ৪ শতাংশ শর্করা হল ল্যাকটোজ।
রক্তের লোহিত কণিকার কাজ হলো-
Correct Answer:
ক: অক্সিজেন বহন করা
Explanation:
রক্তের লোহিত কণিকার কাজ হলো- সঠিক উত্তর অক্সিজেন বহন করা লোহিত রক্তকণিকা রক্তের সর্বপ্রধান কোষ বা কণিকা যা মেরুদণ্ডী প্রাণীর দেহের কলাগুলিতে অক্সিজেন সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। ফুসফুস বা ফুলকার মধ্যের কৈশিক নালির মধ্যে সংবহণের সময় শ্বাসবায়ু থেকে লোহিত রক্তকণিকাতে অক্সিজেন সংগৃহিত হয় এবং কার্বন ডাই অক্সাইড পরিত্যক্ত হয়। অন্যান্য কলায় কৈশিকনালীর মাধ্যমে রক্ত সংবাহনের সময় লোহিত রক্তকণিকা থেকে অক্সিজেন কলাকোষে স্থানান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিপরীতে অর্থাৎ লোহিত রক্তকণিকাতে প্রবাহিত হয়।
কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি?
Correct Answer:
ঘ: কালো
Explanation:
কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর কালো কোন বস্তুর উপর আপতিত আলো থেকে বস্তু যে তরঙ্গ রশ্মিটা ফিরিয়ে দেয় বস্তুর রঙ হিসেবে আমরা তাই দেখি, ফিরিয়ে দেয়া আলোক তরঙ্গের শক্তি সে বস্তু সঞ্চয় করে না। কালো বস্তুর ক্ষেত্রে সে সব তরঙ্গের আলো শোষন করে নেয়। ফলে কালো বস্তুর তাপ শোষন ক্ষমতা বেশি হয়
কোন উষ্ণতার পানির ঘন্ত্ব সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: 4 ডিগ্রি সেলসিয়াস
শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 12 বছরে সবৃদ্ধি 1248 টাকা হবে?
Correct Answer:
গ: 780