সাধারণ জ্ঞান MCQs
Showing 50 questions (Total: 14502)
মাইলপোস্ট নাটকটি লিখেছেন-
Correct Answer:
ক: সাঈদ আহমেদ
Explanation:
মাইলপোস্ট নাটকটি লিখেছেন- সঠিক উত্তর সাঈদ আহমেদ সাঈদ আহমদ (১ জানুয়ারি ১৯৩১ - ২১ জানুয়ারি ২১ ২০১০) ছিলেন বাংলাদেশি নাট্যব্যক্তিত্ব, যাঁকে বাংলা নাটকে আধুনিক নাট্যধারার প্রবর্তক বলে বিবেচনা করা হয়। কালবেলা (১৯৬২), মাইলপোস্ট (১৯৬৫), এক দিন প্রতিদিন (১৯৭৪), শেষ নবাব (১৯৮৮) ইত্যাদি তাঁর প্রসিদ্ধ নাটক।
প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে-
Correct Answer:
খ: ডিপিই
Explanation:
প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে- সঠিক উত্তর ডিপিই প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তার নাম ডিপিই।
স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন-
Correct Answer:
খ: ফজলে হাসান আবেদ
Explanation:
স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন- সঠিক উত্তর ফজলে হাসান আবেদ যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি 'নাইট'। বাংলাদেশের নাগরিক হিসেবে এই সম্মানে সম্মানিত হন, বেসরকারী সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।
২০১১-তে দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক দেশ হিসেবে ভূমিকা পালন করবে না-
Correct Answer:
ক: পাকিস্তান
Explanation:
২০১১-তে দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক দেশ হিসেবে ভূমিকা পালন করবে না- সঠিক উত্তর পাকিস্তান ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (আনুষ্ঠানিকভাবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১) হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১০ম প্রতিযোগিতা। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এই বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।
জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম-
Correct Answer:
ক: ইউনিফেম
Explanation:
জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম- সঠিক উত্তর ইউনিফেম ইউনিফেম (UNIFEM) জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা। এর পুরো নাম- ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন (United Nations Development Fund for Women)।
ইউএনবি কী?
Correct Answer:
ক: একটি সংবাদ সংস্থা
Explanation:
ইউএনবি কী? সঠিক উত্তর একটি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) বেসরকারিখাতে বাংলাদেশি একটি সংবাদ সংস্থা। বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা হিসেবে এটি পরিচিত
প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়?
Correct Answer:
ক: বাগেরহাটে
Explanation:
প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? সঠিক উত্তর বাগেরহাটে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত একটি প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। রামপালে ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির সঙ্গে যৌথভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (BPDB), ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প হাতে নিয়েছে।
'রয়টার্স' যে দেশের সংবাদ সংস্থা-
Correct Answer:
গ: ব্রিটেন
Explanation:
'রয়টার্স' যে দেশের সংবাদ সংস্থা- সঠিক উত্তর ব্রিটেন রয়টার্স লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত।
বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক?
Correct Answer:
গ: আর্জেন্টিনা
Explanation:
বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক? সঠিক উত্তর আর্জেন্টিনা পোপ ফ্রান্সিস (জন্ম ১৭ ডিসেম্বর ১৯৩৬ তারিখে জর্জ মারিও বার্গোগ্লিও নামে) ক্যাথলিক চার্চের প্রধান, রোমের বিশপ এবং ভ্যাটিকান সিটি রাজ্যের সার্বভৌম।বর্তমান পোপ ফ্রান্সিস আর্জেন্টিনা দেশের নাগরিক
উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা?
Correct Answer:
খ: ২০০ নটিক্যাল মাইল
Explanation:
উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা? সঠিক উত্তর ২০০ নটিক্যাল মাইল বাংলাদেশের মোট সীমানা ৫১৩৮ কিলোমিটার। এর মধ্যে জলসীমা ৭১১ কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত- এই রাষ্ট্রগুলো কোন সভ্যতার অংশ?
Correct Answer:
ঘ: মেসোপটেমিয়া সভ্যতা
Explanation:
আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত- এই রাষ্ট্রগুলো কোন সভ্যতার অংশ? সঠিক উত্তর মেসোপটেমিয়া সভ্যতা ইরাক বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়ার জন্য সারা বিশ্বের বুকে গৌরবে মহীয়ান। টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীদ্বয়কে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব ৬০০০ বছর আগে গড়ে ওঠে এ সভ্যতা। বর্তমান আরব বিশ্বের ইরান, কুয়েত, তুরস্ক, সিরিয়া, জর্ডান, কুয়েত প্রভৃতি দেশের অংশবিশেষ এর অন্তর্ভুক্ত ছিল।
২০১৩ সালকে জাতিসংঘ ঘোষণা করেছে-
Correct Answer:
খ: পানি সহযোগিতা বর্ষ
Explanation:
২০১৩ সালকে জাতিসংঘ ঘোষণা করেছে- সঠিক উত্তর পানি সহযোগিতা বর্ষ ২০১৩ সালকে জাতিসংঘ পানি সহযোগিতা বর্ষ বর্ষ ঘোষণা করেছে।
'সংস্কৃতি' পত্রিকাটির সম্পাদক-
Correct Answer:
খ: বদরুদ্দীন উমর
Explanation:
'সংস্কৃতি' পত্রিকাটির সম্পাদক- সঠিক উত্তর বদরুদ্দীন উমর 'সংস্কৃতি' পত্রিকাটির সম্পাদক- বদরুদ্দীন উমর
ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল?
Correct Answer:
ঘ: ১৬২ বছর
Explanation:
ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল? সঠিক উত্তর ১৬২ বছর ১৮৫০ সালে ভারতে এ সুবিধা চালু হয়েছিল।ভারতে টেলিগ্রাফ ১৬২ বছর বছর চালু ছিল
বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে-
Correct Answer:
গ: ভারতে
Explanation:
বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে- সঠিক উত্তর ভারতে বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে- ভারতে
বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম-
Correct Answer:
খ: বিইএমএফ
Explanation:
বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম- সঠিক উত্তর বিইএমএফ বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম-বিইএমএফ
'মহাসেন' শব্দটি যার সাথে সম্পর্কিত-
Correct Answer:
ক: সাইক্লোন
Explanation:
'মহাসেন' শব্দটি যার সাথে সম্পর্কিত- সঠিক উত্তর সাইক্লোন ঘূর্ণিঝড় ভিয়ারু, যা প্রথমে ঘূর্ণিঝড় মহাসেন (ইংরেজি: Cyclone Mahasen) নামে পরিচিত হয়েছিল, ছিলো গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হিসেবে বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশে। মে, ২০১৩ সালের শুরুর দিকে বঙ্গোপসাগরের দক্ষিণাংশে নিম্নচাপজনিত কারণে উৎপত্তি ঘটেছে।
পাটালিপুত্র রাজধানী ছিল-
Correct Answer:
ঘ: মৌর্যদের
Explanation:
পাটালিপুত্র রাজধানী ছিল- সঠিক উত্তর মৌর্যদের ভারতীয় উপমহাদেশের পূর্বদিকে সিন্ধু-গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র।
ডেভিড ফ্রস্ট ছিলেন-
Correct Answer:
ঘ: সাংবাদিক
Explanation:
ডেভিড ফ্রস্ট ছিলেন- সঠিক উত্তর সাংবাদিক স্যার ডেভিড প্যারাডাইন ফ্রস্ট, ওবিই ( জন্ম: ৭ এপ্রিল, ১৯৩৯-মৃত্যু: ৩১ আগস্ট, ২০১৩) কেন্টের টেন্টারডেনে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব। ১৯৭৭ সালে তদানীন্তন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের স্বাক্ষাৎকার গ্রহণ করে সবিশেষ পরিচিতি পেয়েছেন।
পত্রিকা পড়ে শেখা, টেলিভিশন দেখে শেখা, অন্যকে অণুসরণ করে শেখা, বিভিন্ন স্থান ভ্রমণ করে শেখা হচ্ছে শিক্ষার-
Correct Answer:
গ: অনানুষ্ঠানিক পদ্ধতি
সামাজিক পরিবর্তনের উপাদান নয়-
Correct Answer:
খ: বাসস্থান
Explanation:
সামাজিক পরিবর্তনের উপাদান নয়- সঠিক উত্তর বাসস্থান সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসস্থান।কেননা বাসস্থান হলো মানুষের মৌলিক উপাদান। শিক্ষা, শিল্পায়ন ও নগরায়ন হলো সামাজিক পরিবর্তনের উপাদান।
মেঘদূত-এর অনুবাদক-
Correct Answer:
গ: বুদ্ধদেব বসু
Explanation:
মেঘদূত-এর অনুবাদক- সঠিক উত্তর বুদ্ধদেব বসু মেঘদূত-এর অনুবাদক-বুদ্ধদেব বসু
বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ?
Correct Answer:
খ: দুইটি
Explanation:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ? সঠিক উত্তর দুইটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ২ টি বিভাগের সমন্বয়ে গঠিত যথা: - আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
রানা প্লাজা এ বছর কত তারিখে ধসে?
Correct Answer:
খ: ২৪ এপ্রিল
Explanation:
রানা প্লাজা এ বছর কত তারিখে ধসে? সঠিক উত্তর ২৪ এপ্রিল ২৪ এপ্রিল ২০১৩ সকাল ৮:৪৫ এ সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে ডেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়ে। এ দূর্ঘটনায় ১১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয় যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।
বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন-
Correct Answer:
ঘ: ড. মুহাম্মদ ইউনুস
Explanation:
বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন- সঠিক উত্তর ড. মুহাম্মদ ইউনুস যুক্তরাষ্টের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী- ড. মুহাম্মদ ইউনুস
সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে?
Correct Answer:
ক: বজ্রযোগিনীতে
ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের-
Correct Answer:
ক: জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট
Explanation:
ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের- সঠিক উত্তর জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট ফেলানি হত্যার আড়াই বছর পর ২০১৩ সালের অগাস্টে ভারতের জেনারেল সিকিউরিটি ফোর্সেস আদালতে এই হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয়
মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন?
Correct Answer:
খ: দ্য হেগ
Explanation:
মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন? সঠিক উত্তর দ্য হেগ মালালা ইউসুফজাই (জন্ম: ১২ জুলাই, ১৯৯৭) একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলনের জন্য পরিচিত।মালালা ইউসুফজাই দ্য হেগ শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন।
'ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফাস্ট' বইয়ের লেখক-
Correct Answer:
খ: লি কুয়ান ইউ
Explanation:
'ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফাস্ট' বইয়ের লেখক- সঠিক উত্তর লি কুয়ান ইউ 'ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফাস্ট' বইয়ের লেখক- লি কুয়ান ইউ
বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন-
Correct Answer:
খ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন- সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন-রাষ্ট্রপতি
তমদ্দুন মজলিশ ছিল একটি-
Correct Answer:
খ: সামাজিক প্রতিষ্ঠান
Explanation:
তমদ্দুন মজলিশ ছিল একটি- সঠিক উত্তর সামাজিক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ভাষা আন্দোলন সংক্রান্ত সামাজিক সংগঠন তমদ্দুন মজলিশ গঠিত হয়। তমদ্দুন মজলিস ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ সালে ভাষা আন্দোলন বিষয়ক একটি পুস্তিকা প্রকাশ করে যার নাম ছিল 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু'।
আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে-
Correct Answer:
ক: ২৭ জুন, ২০১৩
Explanation:
আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে- সঠিক উত্তর ২৭ জুন, ২০১৩ বাংলাদেশে শ্রমিক অধিকার এবং শ্রমিকদের নিরাপত্তাজনিত ইস্যুর কারণে যুক্তরাষ্ট্র ২০১৩ সালের জুন মাসে দেশটির জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) বাণিজ্য সুবিধা স্থগিত করে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা-
Correct Answer:
গ: মার্ক জুকারবার্গ
Explanation:
ফেসবুকের প্রতিষ্ঠাতা- সঠিক উত্তর মার্ক জুকারবার্গ মার্ক ইলিয়ট জাকারবার্গ (জন্ম: ১৪ মে, ১৯৮৪) একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ, যার আসল পরিচিতি হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে।
সারিন কী?
Correct Answer:
খ: এক প্রকার রাসায়নিক অস্ত্র
Explanation:
সারিন কী? সঠিক উত্তর এক প্রকার রাসায়নিক অস্ত্র জার্মানির কয়েকজন রসায়নবিদ শক্তিশালী কীটনাশকের জন্য গবেষণা করতে গিয়ে কাকতালীয়ভাবে সারিন গ্যাস আবিষ্কার করেন। এর নামকরণও তাদেরই করা। কিন্তু জার্মানির সেনাবাহিনী ১৯৩৯ সালে একে অস্ত্র হিসেবে ব্যবহারের উদ্যোগ নেয়। প্রাণঘাতী সারিন গ্যাস বর্ণ ও গন্ধহীন
ওমানের মুদ্রার নাম
Correct Answer:
গ: রিয়াল
Explanation:
ওমানের মুদ্রার নাম সঠিক উত্তর রিয়াল ওমানের মুদ্রার নাম - ওমানি রিয়াল
বাংলাদেশে থ্রি-জি চালু হয়-
Correct Answer:
ক: ১৪ অক্টোবর ২০১২
Explanation:
বাংলাদেশে থ্রি-জি চালু হয়- সঠিক উত্তর ১৪ অক্টোবর ২০১২ থ্রিজি চালু হয়- ২০১২ সালের ১৪ অক্টোবর
বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন-
Correct Answer:
খ: এফবিসিসিআই
Explanation:
বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন- সঠিক উত্তর এফবিসিসিআই বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন-এফবিসিসিআই
'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' -এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়-
Correct Answer:
ঘ: ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
Explanation:
'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' -এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়- সঠিক উত্তর ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। সাথে সাথে শেখ মুজিবুর রহমানসহ সকল কারাবন্দিকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়। পরেরদিন, ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেয়া হয়।
অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয়-
Correct Answer:
খ: মানি লন্ডারিং প্রিভেনশন আইন
Explanation:
অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয়- সঠিক উত্তর মানি লন্ডারিং প্রিভেনশন আইন অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে মানি লন্ডারিং প্রিভেনশন আইনটি ব্যবহার করা হয়।
'ego' যে- জ্ঞানশাখার সঙ্গে সম্পর্কযুক্ত-
Correct Answer:
খ: মনোবিজ্ঞান
Explanation:
'ego' যে- জ্ঞানশাখার সঙ্গে সম্পর্কযুক্ত- সঠিক উত্তর মনোবিজ্ঞান 'ego' মনোবিজ্ঞান জ্ঞানশাখার সঙ্গে সম্পর্কযুক্ত।
অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সামষ্টিক দুইভাবে ভাগ করেছিলেন-
Correct Answer:
ক: র্যাগনার ফ্রেশ
Explanation:
অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সামষ্টিক দুইভাবে ভাগ করেছিলেন- সঠিক উত্তর র্যাগনার ফ্রেশ অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সামষ্টিক দুইভাবে ভাগ করেছিলেন- র্যাগনার ফ্রেশ।
রোবসপীয়র-
Correct Answer:
ঘ: ফরাসি বিপ্লবের নেতা
Explanation:
রোবসপীয়র- সঠিক উত্তর ফরাসি বিপ্লবের নেতা ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের (৬ মে ১৭৫৮ – ২৮ জুলাই ১৭৯৪) ছিলেন ফরাসি বিপ্লবের নেতা, জঁ-জাক রুসোর অনুরাগী, জ্যাকোবিন টেররের নেতা।
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই- মান্না দের গাওয়া গানটির কফি হাউজটি কোথায়?
Correct Answer:
ক: কোলকাতায়
Explanation:
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই- মান্না দের গাওয়া গানটির কফি হাউজটি কোথায়? সঠিক উত্তর কোলকাতায় কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই- মান্না দের গাওয়া গানটির কফি হাউজটি কোলকাতায়
বাংলা একাডেমীর মূল মিলনায়তনটি কার নামে?
Correct Answer:
ঘ: আবদুল করিম সাহিত্য বিশারদ
Explanation:
বাংলা একাডেমীর মূল মিলনায়তনটি কার নামে? সঠিক উত্তর আবদুল করিম সাহিত্য বিশারদ বাংলা একাডেমীর মূল মিলনায়নতনটি আবদুল করিম সাহিত্য বিশারদের নামে।
'থিসরাস' হল এক রকম-
Correct Answer:
ঘ: অভিধান
Explanation:
'থিসরাস' হল এক রকম- সঠিক উত্তর অভিধান থিসরাস' হল এমন এক ধরনের অভিধান যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে সাজানো থাকে।
২০১৩ সনে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার পেল?
Correct Answer:
ক: ঢাকা আহসানিয়া মিশন
Explanation:
২০১৩ সনে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার পেল? সঠিক উত্তর ঢাকা আহসানিয়া মিশন বিএনসিইউ'র কার্যকর উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশ ২০১৩ সালের ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার পেয়েছে (ঢাকা আহসানিয়া মিশন)
'কঠিন চীবর দান' অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়-
Correct Answer:
ঘ: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
Explanation:
'কঠিন চীবর দান' অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়- সঠিক উত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত হয় কঠিন চীবর দান। এখানে চীবর দানের চিরাচরিত প্রথা পালনের পাশাপাশি অনুসারীগণ কল্পতরু-তে সুতা দিয়ে বই, কলম, নোট ইত্যাদি বেঁধে দেন নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করার অভিপ্রায়ে।
২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া এলিস মুনরোর দেশ-
Correct Answer:
গ: কানাডা
Explanation:
২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া এলিস মুনরোর দেশ- সঠিক উত্তর কানাডা ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এলিস মুনরো।মুনরোর জন্ম ১৯৩১ সালের ১০ জুলাই, কানাডার অন্টারিও প্রদেশের উইংহ্যাম এলাকায়
‘সাবমেরিন কেবল প্রকল্প’টি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ?
Correct Answer:
খ: ডাক ও টেলিযোগাযোগ
Explanation:
‘সাবমেরিন কেবল প্রকল্প’টি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ? সঠিক উত্তর ডাক ও টেলিযোগাযোগ ২০০১ সালের ১৬ আগস্ট বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড সাবমেরিন ক্যাবলের ওপর একটি খসড়া রিপোর্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে উপস্থাপন করে। সে আলোকে ২০০২ সালে ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থায়নে সম্মত হয়। ২০০৫ সালে প্রকল্প বাস্তায়তি হয় এবং ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপভুক্ত ১৪ টি দেশ এবং ১৬ টি সংস্থা SEA - ME - WE - 4 নামের ২২ হাজার কিলোমিটার বিস্তৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সাথে যুক্ত হয় বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশ এ প্রকল্প সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে ২৭ মার্চ ২০০৪ এবং ২১ মে ২০০৬ কক্সবাজারে ঝিলংজায় ল্যান্ডিং স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্যপ্রযুক্তি মহাসড়কে যুক্ত হয়। ১ জুলাই ২০০৮ গঠিত হয় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লি. (BSCCL)।
পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে জানিয়েছিলেন?
Correct Answer:
গ: ধীরেন্দ্রনাথ দত্ত
Explanation:
পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে জানিয়েছিলেন? সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলনের অগ্রদূত আব্দুল মতিন 'ভাষা মতিন' নামে পরিচিত। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ.কে. ফজলুল হক এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।