সাধারণ জ্ঞান MCQs
Showing 50 questions (Total: 14502)
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন-
Correct Answer:
ক: তারামন বিবি
Explanation:
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন- সঠিক উত্তর তারামন বিবি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷অন্যজন তারামন বিবি৷ বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছেন।
বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?
Correct Answer:
গ: 1988
Explanation:
বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? সঠিক উত্তর 1988 বাংলাদেশ সেনাবাহিনী, ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তি রক্ষা অপারেশনের অংশ হিসাবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।১৯৮৮ সালে সর্বপ্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে,একটি হল ইরাক UNIIMOG এবং নামিবিয়া UNTAG।এই সময় তৎকালীন সরকার প্রধান ছিলেন, লেফটেনেন্ট জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদ এবং ১৯৮৮ সালে UNIIMOG সঙ্গে প্রথমবার এই পদক্ষেপ নেন
সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে। ডেমু শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: ডিজেল ইলেকট্রিক এন্ড মাল্টিপল ইউনিট
Explanation:
সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে। ডেমু শব্দের অর্থ কি? সঠিক উত্তর ডিজেল ইলেকট্রিক এন্ড মাল্টিপল ইউনিট ডেমু (DEMU) শব্দের পূর্ণরূপ 'ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট'।
বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান?
Correct Answer:
ক: মেঘালয়
Explanation:
বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? সঠিক উত্তর মেঘালয় বাংলাদেশের উত্তরে অবস্থান পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য। পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম। তবে পূর্বে ভারত ছাড়াও মিয়ানমারের (বার্মা) সাথে সীমান্ত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়?
Correct Answer:
খ: ১ জুলাই
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর ১ জুলাই ১৯১৭ সালের মার্চ মাসে সাম্রাজ্যিক বিধান পরিষদে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পেশের আহ্বান জানান।১৯২০ সালের ২৩ মার্চ গভর্নর জেনারেল এ বিলে সম্মতি দেন। এ আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি। এ আইনের বাস্তবায়নের ফলাফল হিসেবে ১৯২১ সালের ১ জুলাই ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন?
Correct Answer:
ক: এদের সবাই
Explanation:
১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন? সঠিক উত্তর এদের সবাই ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন- সাইমন ড্রিংক, পণ্ডিত রবি শঙ্কর দুজনই
নিপোর্ট কোন বিষয়ের সাথে জড়িত?
Correct Answer:
গ: জনসংখ্যা
Explanation:
নিপোর্ট কোন বিষয়ের সাথে জড়িত? সঠিক উত্তর জনসংখ্যা স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচী ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি আদর্শ আঞ্চলিক প্রতিষ্ঠান তৈরির দিকে দৃষ্টি রেখে ১৯৭৭ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT)-এর আত্মপ্রকাশ ঘটে।
গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি?
Correct Answer:
খ: ওয়ানগালা
Explanation:
গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি? সঠিক উত্তর ওয়ানগালা ওয়ানগালা উত্তর-পূর্ব ভারতের মেঘালয় অঙ্গরাজ্য ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো জাতির লোকদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। এটি ওয়ান্না নামেও পরিচিত। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারো পাহাড়ে এই উৎসব পালিত হয়।
কোন আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক?
Correct Answer:
ক: গারো
Explanation:
কোন আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক? সঠিক উত্তর গারো গারো আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক। গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী বাংলাদেশের জাতিগোষ্ঠী সম্প্রদায়।
সর্বপ্রথম বাংলা Search Engine এর নাম কি?
Correct Answer:
গ: পিপীলিকা
Explanation:
সর্বপ্রথম বাংলা Search Engine এর নাম কি? সঠিক উত্তর পিপীলিকা 'পিপীলিকা' বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। এটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। আর দ্বিতীয় সার্চ ইঞ্জিনের নাম হলো 'চরকি'। যা চালু করা হয় এপ্রিল, ২০১৫ সালে।
‘গন্ডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম?
Correct Answer:
ক: দিনাজপুর
Explanation:
‘গন্ডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম? সঠিক উত্তর দিনাজপুর গনডোয়ানাল্যান্ড' কোন স্থানের পূর্ব নাম - দিনাজপুর
বিজ্ঞানী ড. মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন?
Correct Answer:
ক: পাটের জীবন রহস্য
Explanation:
বিজ্ঞানী ড. মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন? সঠিক উত্তর পাটের জীবন রহস্য মাকসুদুল আলম (১৪ ডিসেম্বর ১৯৫৪ - ২০ ডিসেম্বর ২০১৪) ছিলেন একজন বাংলাদেশি জিনতত্ত্ববিদ। তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা ।
বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি?
Correct Answer:
খ: মোদের গরব
Explanation:
বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? সঠিক উত্তর মোদের গরব মোদের গরব বা আমাদের গর্ব হল বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলা একাডেমী ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদদের সম্মানে এই ভাস্কর্যটি তৈরী করা হয়।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী?
Correct Answer:
খ: সুন্দরবন
Explanation:
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী? সঠিক উত্তর সুন্দরবন গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার বদ্বীপের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন।
স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
Correct Answer:
খ: ভারত
Explanation:
স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? সঠিক উত্তর ভারত ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৭১ সালে । উল্লেখ্য, একই দিনে ভারত বাংলাদেশকে দ্বিতীয় হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) স্বীকৃতি দেয় ২৪ জানুয়ারি ১৯৭২ এবং নেপাল স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারী ১৯৭২ ।
রাজশাহীর আদি নাম কী ছিল?
Correct Answer:
খ: রামপুর বোয়ালিয়া
Explanation:
রাজশাহীর আদি নাম কী ছিল? সঠিক উত্তর রামপুর বোয়ালিয়া রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুন্ড্র সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র ৯ কিমি দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া।
মুরাইছড়া ইকো-পার্ক কোথায়?
Correct Answer:
গ: বড়লেখা
Explanation:
মুরাইছড়া ইকো-পার্ক কোথায়? সঠিক উত্তর বড়লেখা 'মুরাইছড়া' ইকো-পার্ক মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত
বাংলাদেশের ‘উন্নয়ন ফোরামের’ সমন্বয়কারী সংস্থা কোনটি?
Correct Answer:
গ: বিশ্ব ব্যাংক
Explanation:
বাংলাদেশের ‘উন্নয়ন ফোরামের’ সমন্বয়কারী সংস্থা কোনটি? সঠিক উত্তর বিশ্ব ব্যাংক বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমম্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাকালীন (১৯৭৪) নাম ছিল এইড ক্লাব। ১৯৯৭ সালে এর নামকরণ করা হয় এইড কনসোর্টিয়াম । সাধারণ এ ফোরামের সদস্য সংখ্যা ২০ টি (৪ টি দাতা সংস্থা এবং ১৬ টি দেশ)।
ম্যাডোনা ৪৩ চিত্রকর্মের শিল্পী কে?
Correct Answer:
ক: জয়নুল আবেদিন
Explanation:
ম্যাডোনা ৪৩ চিত্রকর্মের শিল্পী কে? সঠিক উত্তর জয়নুল আবেদিন ম্যাডোনা ৪৩ একটি চিত্রকর্ম।ম্যাডোনা ৪৩ শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি উল্লেখযোগ্য চিত্রকর্ম। ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের উপর এই চিত্রকর্ম টি অঙ্কন করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তার বিখ্যাত অন্যান্য চিত্রকর্মগুলো হলো : মনপুরা ৭০, সংগ্রাম, গায়ের বধু, মইটানা প্রভৃতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা।
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র?
Correct Answer:
ক: ওরা ১১ জন
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? সঠিক উত্তর ওরা ১১ জন ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর বাংলাদেশে চলচ্চিত্রায়িত প্রথম চলচ্চিত্র।
বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট?
Correct Answer:
খ: 8,500
Explanation:
বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট? সঠিক উত্তর 8,500 বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। আয়তন: প্রায় ২২ লাখ বর্গ কি. মি ও গড় গভীরতা: ৮,৫০০ ফুট [২৬০০ মিটার]।
বাংলার মুসলিম শাসনামলে 'আব্ওয়াব্' শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো?
Correct Answer:
গ: খাজনা
Explanation:
বাংলার মুসলিম শাসনামলে 'আব্ওয়াব্' শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো? সঠিক উত্তর খাজনা বাংলার মুসলিম শাসনামলে আবওয়াব শব্দটি খাজনার ক্ষেত্রে ব্যবহৃত হতো।
অং সান সুচি কে যে সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল দেয়া হয়-
Correct Answer:
খ: ২০০৮
Explanation:
অং সান সুচি কে যে সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল দেয়া হয়- সঠিক উত্তর ২০০৮ অং সান সুচি কে যে সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল দেয়া হয়-২০০৮
ডিএই (DAE) বাংলাদেশের সরকারের কী বিষয়ক সংস্থা?
Correct Answer:
খ: কৃষি
Explanation:
ডিএই (DAE) বাংলাদেশের সরকারের কী বিষয়ক সংস্থা? সঠিক উত্তর কৃষি প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মনন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্বাবধানে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানে মোট ৯টি উইং আছে এবং দেশের প্রতিটি উপজেলাতে এই প্রতিষ্ঠানের একটা নিজস্ব অফিস রয়েছে। এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করেন মহাপরিচালক।
OAS কোন অঞ্চলের জন্য গঠিত জোট?
Correct Answer:
ঘ: আমেরিকা অঞ্চল
Explanation:
OAS কোন অঞ্চলের জন্য গঠিত জোট? সঠিক উত্তর আমেরিকা অঞ্চল OAS অঞ্চলের জন্য গঠিত জোট আমেরিকা অঞ্চল
এ বছর ফোর্বস সাময়িকীর জরিপে বিশ্বের এক নম্বর ক্ষমতাশালী মহিলা-
Correct Answer:
গ: অ্যাঞ্জেলা মারকেল
Explanation:
এ বছর ফোর্বস সাময়িকীর জরিপে বিশ্বের এক নম্বর ক্ষমতাশালী মহিলা- সঠিক উত্তর অ্যাঞ্জেলা মারকেল এ বছর ফোর্বস সাময়িকীর জরিপে বিশ্বের এক নম্বর ক্ষমতাশালী মহিলা-অ্যাঞ্জেলা মারকেল
'আসমানী' কবিতাটি লিখেছেন-
Correct Answer:
গ: জসীমউদদীন
Explanation:
'আসমানী' কবিতাটি লিখেছেন- সঠিক উত্তর জসীমউদদীন পল্লীকবি জসীমউদ্দীনের এই 'আসমানী' কবিতাটি ১৯৪৬ সালে রসূলপুরে বসেই রচনা করেন। পরবর্তীতে ১৯৪৯ সাল তাঁর 'এক পয়সার বাঁশি' কাব্যগ্রন্থে প্রকাশিত হয়।
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দেবে-
Correct Answer:
গ: রাশিয়া
Explanation:
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দেবে- সঠিক উত্তর রাশিয়া ১৯৬১ : পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম উদ্যোগ গ্রহণ। ১৯৬২-১৯৬৮: পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদী তীরবর্তী রূপপুর-কে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসাবে নির্বাচন এবং প্রকল্পের জন্য ২৬০ একর ও আবাসিক এলাকার জন্য ৩২ একর জমি অধিগ্রহণ।
মিশরের প্রেসিডেন্ট ড. মুরসির দলের নাম-
Correct Answer:
গ: মুসলিম ব্রাদারহুড
Explanation:
মিশরের প্রেসিডেন্ট ড. মুরসির দলের নাম- সঠিক উত্তর মুসলিম ব্রাদারহুড মুরসি ২০০০ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৫ সাল পর্যন্ত মিশরের সংসদে বহাল ছিলেন। এ সময়ে তিনি মুসলিম ব্রাদারহুডের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হন। ২০১১ সালে মুসলিম ব্রাদারহুড ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করলে মুরসী তার চেয়ারম্যান নিযুক্ত হন।
২০১২ অলিম্পিক গেমস অনুষ্ঠানের বাংলাদেশি বংশোদ্ভূত কোরিওগ্রাফারের নাম-
Correct Answer:
গ: আকরাম খান
Explanation:
২০১২ অলিম্পিক গেমস অনুষ্ঠানের বাংলাদেশি বংশোদ্ভূত কোরিওগ্রাফারের নাম- সঠিক উত্তর আকরাম খান ২০১২ অলিম্পিক গেমস অনুষ্ঠানের বাংলাদেশি বংশোদ্ভূত কোরিওগ্রাফারের নাম- আকরাম খান
সম্প্রতি জাতিসংঘের ইকুয়েটর পুরস্কার লাভ করেছে-
Correct Answer:
খ: চুনতি অভয়ারণ্য
Explanation:
সম্প্রতি জাতিসংঘের ইকুয়েটর পুরস্কার লাভ করেছে- সঠিক উত্তর চুনতি অভয়ারণ্য জাতিসংঘ সমর্থিত ইকুয়েটর পুরস্কার পেয়েছে বাংলাদেশের একটি সহ বিভিন্ন দেশের ২৫টি প্রকল্প। স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে উদ্যোগের জন্য এ পুরস্কার দেওয়া হয়। ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সমর্থিত ইকুয়েটর পুরস্কার পেয়েছে বাংলাদেশের একটি সহ বিভিন্ন দেশের ২৫টি প্রকল্প।
ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়-
Correct Answer:
ঘ: ইন্টারনে এক্সপ্লোরার
Explanation:
ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়- সঠিক উত্তর ইন্টারনে এক্সপ্লোরার ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়-ইন্টারনে এক্সপ্লোরার
চাঁদে অবতরণকারী প্রথম নভোচারী নীল আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন-
Correct Answer:
ক: ২৫ আগস্ট ২০১২
Explanation:
চাঁদে অবতরণকারী প্রথম নভোচারী নীল আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন- সঠিক উত্তর ২৫ আগস্ট ২০১২ নিল এলডেন আর্মস্ট্রং (আগস্ট ৫, ১৯৩০ – আগস্ট ২৫, ২০১২) ছিলেন একজন মার্কিন মহাকাশচারী, বৈমানিক প্রকৌশলী এবং চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম ব্যক্তি।
আয়তনে কোনটি বড় বিভাগ?
Correct Answer:
গ: চট্টগ্রাম
Explanation:
আয়তনে কোনটি বড় বিভাগ? সঠিক উত্তর চট্টগ্রাম বর্তমানে আয়তনে দেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম।এর আয়তন ৩৩, ৯০৯ বর্গকিলোমিটার।জেলা আছে ১১ টি।এর পরের অবস্থানে আছে ঢাকা। এর আয়তন ২০, ৫০৯।আয়তনে ছোট বিভাগ ময়মনসিংহ এর আয়তন ১০, ৬৬৯ বর্গকিমি।
'নিমজ্জন' নাটকটি লিখেছেন-
Correct Answer:
গ: সেলিম আল দীন
Explanation:
'নিমজ্জন' নাটকটি লিখেছেন- সঠিক উত্তর সেলিম আল দীন 'নিমজ্জন' নাটকটি লিখেছেন-সেলিম আল দীন
পিএসসি শব্দটি কীসের সঙ্গে যুক্ত?
Correct Answer:
ক: গ্যাস অনুসন্ধান
Explanation:
পিএসসি শব্দটি কীসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর গ্যাস অনুসন্ধান পিএসসি শব্দটি গ্যাস অনুসন্ধান এর সঙ্গে যুক্ত।
বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে-
Correct Answer:
ক: ১৪ মার্চ ২০১২
Explanation:
বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে- সঠিক উত্তর ১৪ মার্চ ২০১২ বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে- ১৪ মার্চ ২০১২
কোন দেশে প্রথম 'আরব বসন্ত' -এর সূচনা হয়?
Correct Answer:
খ: তিউনেশিয়া
Explanation:
কোন দেশে প্রথম 'আরব বসন্ত' -এর সূচনা হয়? সঠিক উত্তর তিউনেশিয়া আরব বসন্তের শুরু হয় ২০১০ সালের ১৭ ই ডিসেম্বর তিউনিসিয়ার মোহাম্মদ বোয়াজিজি নামে এক ফল বিক্রেতার পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির মাধ্যমে বিদ্রোহ শুরু হয়।
পাঁচ বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সম্মতি জানিয়েছে-
Correct Answer:
গ: মালয়েশিয়া
Explanation:
পাঁচ বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সম্মতি জানিয়েছে- সঠিক উত্তর মালয়েশিয়া পাঁচ বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সম্মতি জানিয়েছে-মালয়েশিয়া
যে দেশ 'বাংলাদেশ দিবস' পালনের উদ্যোগ গ্রহণ করেছে-
Correct Answer:
খ: নেদারল্যান্ডস
Explanation:
যে দেশ 'বাংলাদেশ দিবস' পালনের উদ্যোগ গ্রহণ করেছে- সঠিক উত্তর নেদারল্যান্ডস যে দেশ 'বাংলাদেশ দিবস' পালনের উদ্যোগ গ্রহণ করেছে- নেদারল্যান্ডস
মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি সার্ভিস চালু করে-
Correct Answer:
গ: দক্ষিণ কোরিয়া
Explanation:
মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি সার্ভিস চালু করে- সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি সার্ভিস চালু করে- দক্ষিণ কোরিয়া
ইউনেস্কো কর্তৃক 'ওয়ার্ল্ড হেরিটেজ' হিসেবে ঘোষিত
Correct Answer:
গ: ষাট গম্বুজ মসজিদ
Explanation:
ইউনেস্কো কর্তৃক 'ওয়ার্ল্ড হেরিটেজ' হিসেবে ঘোষিত সঠিক উত্তর ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো কর্তৃক 'ওয়ার্ল্ড হেরিটেজ' হিসেবে ঘোষিত ষাট গম্বুজ মসজিদ
২০১২ সালে কার্বন কর চালু করে-
Correct Answer:
গ: অস্ট্রেলিয়া
Explanation:
২০১২ সালে কার্বন কর চালু করে- সঠিক উত্তর অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম কার্বন কর চালু করে - ফিনল্যান্ড (১৯৯০ সালে)। বিশ্বে প্রথম কার্বন কর বাতিল করে - অস্ট্রেলিয়া (২০১৪ সালে)। চালু করেছিলো ২০১২ সালে।
'জ্ঞানই পুন্য - কে বলেছেন?
Correct Answer:
গ: সক্রেটিস
Explanation:
'জ্ঞানই পুন্য - কে বলেছেন? সঠিক উত্তর সক্রেটিস জ্ঞানই পূণ্য কথাটি বলেছেন প্লেটো।
এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয়-
Correct Answer:
ক: শান্তির জন্য সাক্ষরতা
Explanation:
এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয়- সঠিক উত্তর শান্তির জন্য সাক্ষরতা আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য 'মানব-কেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা : ডিজিটাল বৈষম্য হ্রাস' (লিটারেসি ফর আ হিউম্যান-সেন্টার্ড রিকভারি : ন্যারোয়িং দ্য ডিজিটাল ডিভাইড)। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
'সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক' মন্তব্যটি কোন সংস্থার?
Correct Answer:
ঘ: টিআইবি
বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী?
Correct Answer:
খ: হিন্দু ধর্ম
Explanation:
বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী? সঠিক উত্তর হিন্দু ধর্ম বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী সনাতন বা হিন্দু ধর্ম বিশ্বাসের অনুসারী।
২০১৪ সালের (২০ তম) ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যে দেশে অনুষ্ঠিত হয়-
Correct Answer:
ঘ: ব্রাজিল
Explanation:
২০১৪ সালের (২০ তম) ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যে দেশে অনুষ্ঠিত হয়- সঠিক উত্তর ব্রাজিল ২০১৪ ফিফা বিশ্বকাপ ছিল ফিফা বিশ্বকাপের ২০তম আসর। এটি একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যা দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলে ২০১৪ সালের ১৩ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১৯৫০ সালের বিশ্বকাপের পর এটি হচ্ছে ব্রাজিলের আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ।
'মেসতা' এক জাতীয়-
Correct Answer:
ঘ: পাট
Explanation:
'মেসতা' এক জাতীয়- সঠিক উত্তর পাট 'মেসতা' এক জাতীয়-পাট
ঘানার মুদ্রার মাম-
Correct Answer:
খ: সেডি
Explanation:
ঘানার মুদ্রার মাম- সঠিক উত্তর সেডি ঘানার মুদ্রার নাম- Ghanaian Cedi