রাজশাহী বিশ্ববিদ্যালয় (A Unit) MCQs
Showing 50 questions (Total: 1935)
বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে ‘শাস্তি সংবিধান’ বলা হয়?
Correct Answer:
খ: জাপান
Explanation:
বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে ‘শাস্তি সংবিধান’ বলা হয়? সঠিক উত্তর জাপান বর্তমানে জাপানের সংবিধানই হলো শান্তির সংবিধান২য় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৭ সালের ৩ মে জাপান পুরনো সংবিধান রহিত করে 'শাস্তি সংবিধান' তৈরি করে নতুন সংবিধান রচনা করে। নতুন সংবিধানে উল্লেখ করে যে তারা কখনও যুদ্ধে জড়িয়ে পড়বে না।• তাই জাপানের সংবিধানকে শাস্তির সংবিধান বলা হয়।
উচ্চারণ স্থান অনুযায়ী ‘ক’ কোন ধরনের বর্ণ?
Correct Answer:
ঘ: কণ্ঠবর্ণ
Explanation:
উচ্চারণ স্থান অনুযায়ী ‘ক’ কোন ধরনের বর্ণ? সঠিক উত্তর কণ্ঠবর্ণ ক বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান হল কণ্ঠ। এই কারণে ক বর্গের ব্যঞ্জনগুলি কণ্ঠ্য ব্যঞ্জন নামে পরিচিত।
‘মনপুরা-৭০’ কী?
Correct Answer:
গ: একটি চিত্রশিল্প
Explanation:
‘মনপুরা-৭০’ কী? সঠিক উত্তর একটি চিত্রশিল্প ১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হলো 'মনপুরা - ৭০'।
‘কুহেলী উত্তরী’ বলতে কী বোঝায়?
Correct Answer:
ক: কুয়াশার চাদর
Explanation:
‘কুহেলী উত্তরী’ বলতে কী বোঝায়? সঠিক উত্তর কুয়াশার চাদর 'কুহেলী উত্তরী' শব্দটি বেগম সুফিয়া কামাল রচিত ‘তাহারেই পড়ে মনে’' কবিতা থেকে নেওয়া হয়েছে। কুহেলী উত্তরী: কুয়াশার চাদর
কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন?
Correct Answer:
ক: সঞ্চিতা
Explanation:
কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? সঠিক উত্তর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন সঞ্চিতা। এ গ্রন্থটি তিনি রবীন্দ্রনাথকে উপসর্গ করেন। এ কাব্য সংকলনে ৭৮ টি কবিতা ও সংকলিত হয়েছে। অন্যদিকে তার রচিত বিষের বাঁশী, ব্যথার দান ও রাজবন্দীর জবানবন্দী যথাক্রমে কাব্য, গল্পগ্রন্থ ও প্রবন্ধ।
বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন সময়ে?
Correct Answer:
ঘ: ১৯৭২ সালের ডিসেম্বরে
Explanation:
বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন সময়ে? সঠিক উত্তর ১৯৭২ সালের ডিসেম্বরে ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
‘ঐকতান’ শব্দের অর্থ-
Correct Answer:
ক: বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য
Explanation:
‘ঐকতান’ শব্দের অর্থ- সঠিক উত্তর বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য 'ঐকতান' শব্দের অর্থ - বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য; কনসার্ট; বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন।
‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা- ব্যবধান’ - চরণটি কোন কবিতার?
Correct Answer:
গ: সাম্যবাদী
Explanation:
‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা- ব্যবধান’ - চরণটি কোন কবিতার? সঠিক উত্তর সাম্যবাদী 'যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান- চরণটি সাম্যবাদী কবিতার।সাম্যবাদী কবিতার আলো কিছু গুরুত্বপূর্ণ চরণ:দোকানে কেন এ দর-কষাকষি - পথে ফোটে তাজা ফুল।তোমাতে রয়েছে সকল কেতার সকল কালের জ্ঞান,মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,এ হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির- কাবা নাই।
বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?
Correct Answer:
গ: হাইগ্রোমিটার
Explanation:
বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? সঠিক উত্তর হাইগ্রোমিটার হাইগ্রোমিটার হ'ল একটি যন্ত্র যা বাতাসে, মাটিতে বা আবদ্ধ স্থানে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয়।
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ১৯৪৮
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯৪৮ লালসালু বাঙালি লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত অভিষেক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত এবং প্রকাশিত উপন্যাসটি বাংলা সাহিত্যের ধ্রুপদী সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত।
‘পর্বতের মূষিক প্রসব’ কী?
Correct Answer:
ক: বিরাট সম্ভাবনা
Explanation:
‘পর্বতের মূষিক প্রসব’ কী? সঠিক উত্তর বিরাট সম্ভাবনা পর্বতের মূষিক প্রসব’ একটি বাগধারা। যার অর্থ - বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন।
আলাউদ্দিন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান ?
Correct Answer:
খ: অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য
Explanation:
আলাউদ্দিন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান ? সঠিক উত্তর অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য মধ্যযুগে বাংলা অনুবাদ সাহিত্যকে সমৃদ্ধ করতে মুসলমান শাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুবাদ সাহিত্যের জন্যে আলাউদ্দীন হুসেন শাহের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Correct Answer:
গ: ছাড় পত্র
Explanation:
‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর ছাড় পত্র আঠারো বছর বয়স' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
‘নতি’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: বিনয়
Explanation:
‘নতি’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিনয় 'নতি' শব্দের অর্থ- বিনয়, অবনত ভাব, নম্রতা, নমন, নত হওয়ার অবস্থা।
‘অবিদিত’ শব্দের অর্থ-
Correct Answer:
খ: অজানা
Explanation:
‘অবিদিত’ শব্দের অর্থ- সঠিক উত্তর অজানা 'অবিদিত' শব্দের অর্থ - অজানা, অজ্ঞাত, অনবগত, অজানিত
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রর্বতক কে?
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রর্বতক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছিলেন।
রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?
Correct Answer:
গ: রঞ্জনরশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? সঠিক উত্তর রঞ্জনরশ্মি টিভির পর্দায় ফসফর থাকে, ইলেকট্রন যখন এই ফসফরকে আঘাত করে তখন এখান থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয়, এটার পরিমাণ এতই ক্ষুদ্রতর যা উপেক্ষা করা যায়। সাধারণত CRT মনিটর থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয় কিন্তু আধুনিক এলসিডি/এলইডি মনিটর থেকে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয় না।
কবি আল মাহমুদের জন্মস্থান কোথায়?
Correct Answer:
ঘ: ব্রাক্ষণবাড়িয়া জেলার মৌড়াইল
Explanation:
কবি আল মাহমুদের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর ব্রাক্ষণবাড়িয়া জেলার মৌড়াইল কবি আল মাহমুদ ১৯৩৬ খ্রি. ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌড়াইল গ্রামের জন্মগ্রহণ করেন।
‘ব্রেক্সিট’ কোনটির সাথে সম্পর্কিত?
Correct Answer:
ঘ: ইউরোপিয়ান ইউনিয়ন
Explanation:
‘ব্রেক্সিট’ কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর ইউরোপিয়ান ইউনিয়ন ব্রেক্সিট মানে কী? 'ব্রিটেন এক্সিট' নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে- যা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া। ইউরোপিয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে এবং সেখানে বসবাস বা কাজ করতে পারে।
‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: ষট+দশ
Explanation:
‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ষট+দশ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:আ+চর্য = আশ্চর্যমনস্+ঈষা = মনীষাবৃহৎ+পত্তি = বৃহস্পতিএক+দশ = একাদশগো+পদ = গোস্পদষট্+দশ = ষোড়শদিব্+লোক = দ্যুলোক বন+পতি = বনস্পতি
সাধিত শব্দ কতভাগে ভাগ করা যায় ?
Correct Answer:
খ: দুই
Explanation:
সাধিত শব্দ কতভাগে ভাগ করা যায় ? সঠিক উত্তর দুই সাধিত শব্দ: যে সকল শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক। শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত। হয়ে থাকে। যেমন: গায়ক, প্রহার পরিচালক, গরমিল, সম্পাদকীয় প্রভৃতি । # সাধিত শব্দ দুই প্রকার: ১. নাম শব্দ ২. ক্রিয়া শব্দ ।
The accident _ last night. Choose the one that appropriately completes the sentence.
Correct Answer:
C: occurred
Explanation:
The accident _ last night. Choose the one that appropriately completes the sentence. Correct Answer occurred কিছু verb আছে যারা কখনো passive voice এ ব্যবহৃত হয়না। যেমন belong, occur, happen, rise, exist, arrive, lived, lic ইত্যাদি । আবার কোনো বাক্যে yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, as soon as, the day before yesterday, once থাকলে বাক্যটির verb, past indefinite tense এ হয়।অন্য অপশনগুলো না হওয়ার কারন: ক) Passive-এ থাকার কারনে।
She exclaimed with joy that the bird was very lovely. Make it direct.
Correct Answer:
C: She said, "How lovely the bird is!"
Explanation:
She exclaimed with joy that the bird was very lovely. Make it direct. Correct Answer She said, "How lovely the bird is!" Exclamatory বাক্যে Narration করার সময় বাক্যে Reporting verb said এর পরিবর্তে আনন্দ বোঝালে Exclaim in/with joy delight ইত্যাদি বসে আর দুঃখ বোঝালে Exclaim with sorrow / grief বসে। Reported speech-এর পূর্বে linker that বসে। Alas, Hurrah, Fie ইত্যাদি উঠে গিয়ে Reported speech টি Assertive form-এ রূপান্তরিত হয়। Reported speech af how/what fe Exclamatory তাহলে indirect এ এদের পরিবর্তে noun এর পূর্বে great বসে এবং adjective এর পূর্বে very most বসে। যেমন: direct: Nasima said, “What a fine picture it is!” indirect: Nasima exclaimed that it was a very fine picture.
‘সূর্য-দীঘল বাড়ী’ -এর প্রধান বিষয় কী?
Correct Answer:
গ: গ্রামীণ কুসংস্কার
Explanation:
‘সূর্য-দীঘল বাড়ী’ -এর প্রধান বিষয় কী? সঠিক উত্তর গ্রামীণ কুসংস্কার আৰু ইসহাক প্রকাশিত প্রথম গ্রন্থ 'সূর্য-দীঘল বাড়ি' ১৯৫৫ সালে প্রকাশিত হয়।'সূর্য-দীঘল বাড়ি' উপন্যাসে গ্রামীণ জীবনের দারিদ্র, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌরাত্ম, হৃদয়হীনতা, শাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার প্রভৃতি বিষয় নিয়ে রচনা করেন এই উপন্যাসটি।
The costume beggars description. The underlined expression means _
Correct Answer:
B: indescribable
Explanation:
The costume beggars description. The underlined expression means _ Correct Answer indescribable • Beggars description- বর্ণনাতীত। যা বর্ণনা করা যায়না। • Miserable life- অসহনীয় জীবন Unimportant-গুরুত্বপূর্ণ নয়।
‘অর্বাচীণ’ এর বিপরীত শব্দ -
Correct Answer:
গ: প্রাচীন
Explanation:
‘অর্বাচীণ’ এর বিপরীত শব্দ - সঠিক উত্তর প্রাচীন অর্বাচীন শব্দটির অর্থ হচ্ছে নবীন, আধুনিক, অপ্রবীণ। সুতরাং এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন।
২০১৯ সালে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক?
Correct Answer:
ঘ: ইথিওপিয়া
Explanation:
২০১৯ সালে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক? সঠিক উত্তর ইথিওপিয়া ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি।
‘কপোল’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: গাল
Explanation:
‘কপোল’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর গাল কপোল-গাল, গড় ।কপাল- ললাট, ভাগ্য, ভাল, অদৃষ্ট, নিয়তি, নসিব, অলিক বরাত।কান- কর্ণম, শ্রবণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয় ।
আল মাহমুদের ‘সোনালি কাবিন’ কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: কাব্যগ্রন্থ
Explanation:
আল মাহমুদের ‘সোনালি কাবিন’ কোন ধরনের রচনা? সঠিক উত্তর কাব্যগ্রন্থ মীর আবদুস শুকুর আল মাহমুদ মূলত আল মাহমুদ নামে পরিচিত।* জন্ম: ১১ জুলাই ১৯৩৬ সালে ।মৃত্যু: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ সালে।- তার উল্লেখযোগ্য রচনাবলি: লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন। সোনালি কাবিন- সনেট জাতীয় কাব্য।
he is occupied _ his studies. Choose the appropriate preposition.
Correct Answer:
B: with
Explanation:
he is occupied _ his studies. Choose the appropriate preposition. Correct Answer with Occupy with- ব্যস্ত।কিছু গুরুত্বপূর্ণ Appropriate prepositionAmaze at - বিস্মিতApart from- ব্যতীতApprove of- অনুমোদনBelong to- অধিকারভুক্তCredit to- জমা করাDecide upon- সিদ্ধান্ত নেওয়া
‘শকুনি মামা’ বাগধারার অর্থ -
Correct Answer:
ঘ: কুটিল চরিত্র
Explanation:
‘শকুনি মামা’ বাগধারার অর্থ - সঠিক উত্তর কুটিল চরিত্র 'শকুনি মামা' বাগধারার অর্থ -কুটিল চরিত্র, কুটিল ব্যক্তি।কংস মামা- নির্মম আত্মীয়হাড় হাভাতে- হতভাগ্যযমের ভুল- যার মরণ হয় নাহাতটান- চুরির অভ্যাস
The synonym for ‘efface’ is _
Correct Answer:
B: wipe out
Explanation:
The synonym for ‘efface’ is _ Correct Answer wipe out The synonym for ‘efface’ is - erase, rub out, score out, wipe off, wipe out.
Which of the following is an incorrect sentence?
Correct Answer:
A: She has born two children.
Explanation:
Which of the following is an incorrect sentence? Correct Answer She has born two children. Born জন্ম দেয়ার ক্ষেত্রে সবর্দাই passive এ ব্যবহৃত হয়। তাই born এর পূর্বে অবশ্যই be verb থাকবে।Ex: I was born in 2006.
They were discussing_ the drainage problem in the area. Choose the appropriate preposition.
Correct Answer:
D: no preposition
Explanation:
They were discussing_ the drainage problem in the area. Choose the appropriate preposition. Correct Answer no preposition Discuss, enter, paint, reach, resemble, resign, violate এরা Transitive verb তাই এদের পরে কোনো Preposition বসে না। সরাসরি obj বসে। Ex: He resigned his post. তবে ভিন্ন অর্থে preposition গ্রহণ করে থাকে। answer for sth , enter into (an agreement/a discussion) {শুরু করা, সংশ্লিষ্ট হওয়া}।
She prefers stories _ pomes. Choose the appropriate preposition.
Correct Answer:
A: to
Explanation:
She prefers stories _ pomes. Choose the appropriate preposition. Correct Answer to বাক্যে নিচের শব্দ গুলোর পর সব সময় to বসে : Inclined, beneficial, according, accustomed, add, admit, adjacent, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, know, confined, congenial, dedicate, devote, Expose, Grateful, prefer, junior, senior, Superior.
If I had known you were coming_
Correct Answer:
B: I would have gone to the station.
Explanation:
If I had known you were coming_ Correct Answer I would have gone to the station. If clause টি past perfect এবং main clause subject + would/could/ might + have +V3+ extension হবে।
‘Carry on ’ means_
Correct Answer:
C: Continue
Explanation:
‘Carry on ’ means_ Correct Answer Continue 'Carry on' means - Continue (চালিয়ে যাওয়া)
What kind of man is quite the opposite type of ‘affable’?
Correct Answer:
A: ill-mannered
Explanation:
What kind of man is quite the opposite type of ‘affable’? Correct Answer ill-mannered the opposite type of ‘affable is - unfriendly, unsociable, unapproachable, inaccessible, distant, standoffish,ill-mannere.
প্রমিত বাংলা বানান নিয়ম চালু করেন-
Correct Answer:
গ: বাংলা একাডেমি
Explanation:
প্রমিত বাংলা বানান নিয়ম চালু করেন- সঠিক উত্তর বাংলা একাডেমি ১৯৯২ সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে এবং সব প্রতিষ্ঠানকে এই নিয়ম অনুসরণের আহ্বান জানায়। তখন থেকে বাংলা বানানে আরো শৃঙ্খলা আনার প্রচেষ্টা শুরু হয়।
‘নিজেদের দ্বারা অর্জিত’ এক কথায় হবে-
Correct Answer:
গ: স্বোপার্জিত
Explanation:
‘নিজেদের দ্বারা অর্জিত’ এক কথায় হবে- সঠিক উত্তর স্বোপার্জিত কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:গমন করার ইচ্ছা - জিগমিষাবিজয় লাভের ইচ্ছা- বিজিগীষাবেঁচে থাকার ইচ্ছা- জিজীবিষাত্রাণ লাভ করার ইচ্ছা- তিতীর্ষাদান করার ইচ্ছা = দিৎসা
কবি রবিন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে?
Correct Answer:
খ: ১৯১৩ সালে
Explanation:
কবি রবিন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? সঠিক উত্তর ১৯১৩ সালে ১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
I cannot part_ my books. Choose the appropriate preposition.
Correct Answer:
A: with
Explanation:
I cannot part_ my books. Choose the appropriate preposition. Correct Answer with Part with -অধিকার ছেড়ে দেওয়াPass away- মারা যাওয়াRely on নির্ভর করাbusy with- ব্যস্তclose to- নিকটে।Indulge in আসক্ত
৫টি লিচু যে দরে ক্রয় কর হয় ৪টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
Correct Answer:
গ: ২৫% লাভ
Explanation:
৫টি লিচু যে দরে ক্রয় কর হয় ৪টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সঠিক উত্তর ২৫% লাভ ধরি,লিচুর ক্রয়মূল্য ১ টাকা৫ টি লিচুর ক্রয়মূল্য ১ টাকা১ টি ,, ,, ১/৫ টাকা৪ টি লিচুর বিক্রয়মূল্য ১ টাকা১ টি ,, ,, ১/৪ টাকালাভ=বিক্রয়মূল্য - ক্রয়মূল্য=১/৪-১/৫=১/২০১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা১ ,, ,, ,, ১*৫/১*২০ ,,১০০ ,, ,, ,,(১*৫*১০০)/(১*২০) টাকা =২৫%
Synonym of ‘fissure’ is_
Correct Answer:
C: split
Explanation:
Synonym of ‘fissure’ is_ Correct Answer split synonyms for fissure is - cleavage, crevice, cleft, crack, hole, split.
বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
Correct Answer:
ক: লর্ড কার্জন
Explanation:
বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়।
He was poor but generous. Make it simple.
Correct Answer:
B: Despite his poverty, he was generous
Explanation:
He was poor but generous. Make it simple. Correct Answer Despite his poverty, he was generous Compound sentences এ but থাকলে Simple করার সময় spite of অথবা despite ব্যবহৃত হয় এবং complex করতে In though /although ব্যবহৃত হয়। তবে In spite of / Despite যেহেতু Preposition তাই এদের পরে Noun / Noun phrase / Gerund বসবে।
জীবনানন্দ দাশের জন্ম কোন জেলায়?
Correct Answer:
ক: বরিশাল
Explanation:
জীবনানন্দ দাশের জন্ম কোন জেলায়? সঠিক উত্তর বরিশাল জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে -
Correct Answer:
খ: ০.০০১ মিলিগ্রাম
Explanation:
বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে - সঠিক উত্তর ০.০০১ মিলিগ্রাম বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে ০.০০১ মিলিগ্রাম।বাংলাদেশের সর্বপ্রথম ১৯৯৩ সালে চাঁপাইনবাবগঞ্জে আর্সেনিকের খোঁজ পাওয়া যায় ।
সমুদ্রের গভিরতা মাপক যন্ত্রের নাম কী?
Correct Answer:
ক: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভিরতা মাপক যন্ত্রের নাম কী? সঠিক উত্তর ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার।
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কী?
Correct Answer:
ক: তানভীর কবির
Explanation:
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কী? সঠিক উত্তর তানভীর কবির মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। এর স্থপতি তানভীর কবির।