রাজশাহী বিশ্ববিদ্যালয় (A Unit) MCQs
Showing 50 questions (Total: 1935)
কনিজের আয় ও ব্যয়ের অনুপাত ২০ঃ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ ?
Correct Answer:
গ: ২৫%
Explanation:
কনিজের আয় ও ব্যয়ের অনুপাত ২০ঃ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ ? সঠিক উত্তর ২৫% কানিজের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের = (5/20)x100 = 25%
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তরফল কত?
Correct Answer:
গ: ১
Explanation:
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তরফল কত? সঠিক উত্তর ১ পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা - ১০০০০চার অঙ্কের বৃহত্তম সংখ্যা - ৯৯৯৯তাহলে,১০০০০ - ৯৯৯৯ = ১
‘অপরিচিতা’ গল্পটি গল্প গুচ্ছের কোন খন্ডে রয়েছে?
Correct Answer:
গ: তৃতীয়
Explanation:
‘অপরিচিতা’ গল্পটি গল্প গুচ্ছের কোন খন্ডে রয়েছে? সঠিক উত্তর তৃতীয় ▪️রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'অপরিচিতা' উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প ।▪️ অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক 'সবুজ পত্র পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়।▪️এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন ‘গল্পসপ্তক’ এবং পরে ১৯২৭ সালে 'গল্পগুচ্ছ' তৃতীয় খন্ডে প্রকাশিত হয় ।▪️ 'অপরিচিতা' প্রবন্ধটির ভাষারীতি। সাধুরীতি।
প্রাচী গৌড় নগরীর অংশ-বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
প্রাচী গৌড় নগরীর অংশ-বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
সমীভবন কী?
Correct Answer:
গ: দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া
Explanation:
সমীভবন কী? সঠিক উত্তর দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া সমীভবন : শব্দের মধ্যে, দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে, তাকে সমীভবন বলে । সমী অর্থ সমান আর ভবন অর্থ ব্যঞ্জন সমীভবন অর্থ সমান ব্যঞ্জন।যেমন: জন্ম > জন্ম, গল্প গপপ, কর্ম > কম।
সমাসবদ্ধ ‘দীর্ঘ’ শব্দটিকে কী বলা হয়
Correct Answer:
খ: সমস্তপদ
Explanation:
সমাসবদ্ধ ‘দীর্ঘ’ শব্দটিকে কী বলা হয় সঠিক উত্তর সমস্তপদ তথ্য : সিংহ চিহ্নিত আসন = সিংহাসন ১. সিংহাসন = সমাসবদ্ধ দীর্ঘ শব্দ। একে বলা হয়- সমস্তপদ / সমাসযুক্ত পদ / সমাসনিষ্পন্ন পদ / সমাসবদ্ধ পদ । ২. সিংহ চিহ্নিত আসন একে বলা হয় ব্যাসবাক্য, বিগ্রহবাক্য / সমান বাক্য ৩. সিংহ ও আসন প্রত্যেকটি আলাদাভাবে সমস্যমান পদ ।৪. সিংহ- পূর্বপদ।৫. আসন-পরপদ/ উত্তরপদ/ অন্ত্যপদ। বি.দ্র. সমাসের এই পাঁচটি অংশকে একত্রে বলা হয় প্রতীতি ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ৭ এপ্রিল ১৯৪৮
Explanation:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ৭ এপ্রিল ১৯৪৮ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO World Health Organization) হলো জাতিসংঘের এক বিশেষ সংস্থা। এ সংস্থা আর্ন্তজাতিক জনস্বাস্থের জন্য কাজ করে থাকে। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন দলের অংশ। অবস্থান- জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠিত হয়- ৭ এপ্রিল, ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়- ৭ এপ্রিল।
‘যেমন কর্ম তেমন ফল’ । এখানে যেমন ও তেমন শব্দ দুটি কোন সর্বনাম?
Correct Answer:
গ: সাপেক্ষ
Explanation:
‘যেমন কর্ম তেমন ফল’ । এখানে যেমন ও তেমন শব্দ দুটি কোন সর্বনাম? সঠিক উত্তর সাপেক্ষ তথ্য : ▪️“যত... তত, যিনি... তিনি, যার… তার” ইত্যাদি জোড়া জোড়া সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বা প্রতিনির্দেশক সর্বনাম বলে।▪️ এসব সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করে। যেমন: যত চাও তত লও। যেই কথা সেই কাজ ইত্যাদি▪️প্রশ্নবাচকঃ কে.কি, কোন, কাহার, কার, কিসে, কী ? ▪️সংযোগ বাচক / সংযোগজ্ঞাপক: যে, যিনি, যারা, বাহারা।
কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?
Correct Answer:
গ: পর্তুগীজ
Explanation:
কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? সঠিক উত্তর পর্তুগীজ ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। প্রথম আসেন পর্তুগিজরা যারা ফিরিঙ্গী নামে পরিচিত ছিল। পর্তুগিজের পর ১৬০২ সালে আসে ওলন্দাজরা বা হল্যান্ড বা নেদারল্যান্ডের নাগরিক। তারা মুসলিম পট্টমে উপনিবেশ ঘাঁটি স্থাপন করেন। ইস্ট ইন্ডিয়া বাংলায় আসে ১৬০৮ সালে। তাদের কুঠি নির্মাণের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর। সর্বশেষ ফরাসিরা আসে ১৬৬৪ সালে। এসে ১৬৬৮ সালে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ করে। বাংলায় তাদের শ্রেষ্ঠ কুঠি চন্দন নগর।
‘বড়দিদি’ থেকে আগত ‘বউদি’ শব্দে ঘটেছে -
Correct Answer:
গ: বর্ণচ্যুতি
Explanation:
‘বড়দিদি’ থেকে আগত ‘বউদি’ শব্দে ঘটেছে - সঠিক উত্তর বর্ণচ্যুতি ব্যঞ্জনচ্যুতি/ধ্বনি চ্যুতি / বর্ণচ্যুতি: পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনির একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি/বর্ণচ্যুতি বলে । যেমন: বড়দিদি বেড়দি, ছোটদাদা
'ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি ?
Correct Answer:
ক: ইচ্ছুক
Explanation:
'ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি ? সঠিক উত্তর ইচ্ছুক বিশেষ্যবিশেষণ ইতরামিইন্দ্রজালঈশ্বরউক্তিকৈশোরচন্দ্রবিবাহছেদ ইতরঐন্দ্রজালিকঐশ্বরিকউক্তকিশোরচান্দ্রবৈবাহিকছেদিত
করণ কারকের এ বিভক্তি উদাহরণ কোনটি ?
Correct Answer:
ক: বলপেনে ভালো লেখা হয়
Explanation:
করণ কারকের এ বিভক্তি উদাহরণ কোনটি ? সঠিক উত্তর বলপেনে ভালো লেখা হয় ▪️করণ শব্দের অর্থ- উপকরণ, যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।▪️বাক্যের ক্রিয়াকে কিসের দ্বারা সাহায্যে বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি ই করণ করণ কারক। যেমন: সাকিব ব্যাট দিয়ে ক্রিকেট খেলে।বি.দ্র: যন্ত্র হলেই হবে না, বাক্যে যন্ত্রটি যন্ত্র হিসেবে ব্যবহৃত হতে হবে- এরূপ বোঝাবে। যেমন: ঘোড়াকে চাবুক মার, হাতের কাজ দেখাও।
‘স্বর্ণময় পত্র' কোন ধরনের বিশেষণ?
Correct Answer:
ক: উপাদানবাচক
Explanation:
‘স্বর্ণময় পত্র' কোন ধরনের বিশেষণ? সঠিক উত্তর উপাদানবাচক তথ্য :উপাদান বাচক: যে বিশেষণ বিশেষিত বস্তুর উপাদান নির্দেশ করে, তাকে উপাদানবাচক বলে। যেমন: স্বর্ণময় পাত্র, বেলে মাটি, মেটে কলসী, পাথুরে মূর্তি।রূপবাচক : নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, কালো পোশাক, সবুজ গাছ, লাল জামা। গুণবাচক : চৌকস লোক, দক্ষ কারিগর, সৎলোক, খারাপ বন্ধু, গরমজল, চালাক ছেলে ।অবস্থাবাচক : তাজামাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
‘রাজবন্দির জবানবন্দী’ কে রচনা করেন ?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘রাজবন্দির জবানবন্দী’ কে রচনা করেন ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম তথ্য- ▪️১৯২৩ খ্রি. ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন।▪️তার এই জবানবন্দী বাংলা সাহিত্যে "রাজবন্দীর জবানবন্দি" নামে সাহিত্যিক মর্যাদা লাভ করে।▪️তার অন্যান্য প্রবন্ধগ্রন্থ: রাজবন্দীর জবানবন্দী, যুগ-বাণী, ধূমকেতু, রুদ্র- মঙ্গল, দুর্দিনের যাত্রী, ওমর খৈয়াম ইত্যাদি।
‘সাম্য’ শব্দের অর্থ -
Correct Answer:
খ: সমতা
Explanation:
‘সাম্য’ শব্দের অর্থ - সঠিক উত্তর সমতা কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' কবিতার ‘সাম্য’ শব্দের অর্থ – সমদর্শিতা, সমতা।
‘তার বয়স বেড়েছে কিন্তু যুদ্ধি বাড়েনি ।’ কোন ধরনের বাক্য ?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
‘তার বয়স বেড়েছে কিন্তু যুদ্ধি বাড়েনি ।’ কোন ধরনের বাক্য ? সঠিক উত্তর যৌগিক তথ্য: সরল বাক্য : যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য।যৌগিক বাক্য : মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্য চেনার উপায় : এবং, ও, আর, আবার, কিন্তু, অথবা, নতুবা, অথচ, বরং, তথাপি, নচেৎ, না হলে, তাই, ফলে, সুতরাং, নয়তো, অতএব, কিংবা, তবেই / তবে, কমা (জটিল বাক্যের চিহ্ন ছাড়া) বাক্যে থাকে।জটিল / মিশ্র বাক্য : যে- সে, যা-তা, যখন-তখন, যেখানে-সেখানে, যেমন: তেমন, যদি-তবে/ তাহলে যদি না, যদিও তথাপি, যিনি-তিনি, যত-তত যেহেতু তাই/ যেহেতু / বাক্যে থাকে ।
বাংলা ভাষায় পূর্ণমাত্রায় বর্ণ কয়টি ?
Correct Answer:
গ: ৩২ টি
Explanation:
বাংলা ভাষায় পূর্ণমাত্রায় বর্ণ কয়টি ? সঠিক উত্তর ৩২ টি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ- ৩২টি।মাত্রাহীন বর্ণ ১০টি।হ্রস্বস্বর ৪টি।অর্ধমাত্রার বর্ণ- ০৮টিদীর্ঘস্বর ৭টি।মৌলিক স্বর ৭টি।
‘অনুযোগ’ শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: নালিশ
Explanation:
‘অনুযোগ’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর নালিশ তথ্য: 'অনুযোগ' একটি বিশেষ্য পদ। এর অর্থ, দোষারোপ নালিশ, অভিযোগ 'অনুযোগ' শব্দটি 'আহ্বান' গল্প থেকে নেওয়া হয়েছে।গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থঃদাওয়া : রোয়াক, বারান্দা।অন্ধের নড়ি : অসহায়ের একমাত্র অবলম্বনচক্কোত্তী : চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ। পূজারী ব্রাহ্মণের উপাধিবিশেষ ।সোমত্ত : সমর্থ, যৌবনপ্রাপ্ত।আক্ষেপ : মানসিক আর্তি, ব্যাকুলতা।
‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: দীপ + শানচ
Explanation:
‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দীপ + শানচ “দীপ্যমান” সংস্কৃতি কৃষ্ণত্যয় যোগে গঠিত শব্দ । কতিপয় সংস্কৃতি কৃৎপ্রত্যয়ের উদাহরণ।
No matter what, do not succumb _ fear. Choose the appropriate preposition.
Correct Answer:
C: to
Explanation:
No matter what, do not succumb _ fear. Choose the appropriate preposition. Correct Answer to Succumb এর পরে সাধারণত preposition হিসেবে to ব্যবহৃত হয়।Succumb to অর্থ হার মানা ।কিছু গুরুত্বপূর্ণ Appropriate preposition:• Struggle for (something)- কোনো কিছুর সংগ্রাম করা• Studded with কোনো কিছু দ্বারা খচিত বা সজ্জিত• Subject to বাধ্য, অধীন, অনুবর্তী
‘অর্ণব’ শব্দের অর্থ-
Correct Answer:
গ: সমুদ্র
Explanation:
‘অর্ণব’ শব্দের অর্থ- সঠিক উত্তর সমুদ্র অর্ণব শব্দের অর্থ/ সমার্থক শব্দঃ সমুদ্র, পারাবার, পাথার, উদধি, হিরন্যদ, নদীকান্ত, রত্মকর, অরুপার, মকরালয়, ইন্দুজনক, বারীশ, ইরাবান।
You should dress for cold weather today. Here the underlined word is a :
Correct Answer:
C: verb
Explanation:
You should dress for cold weather today. Here the underlined word is a : Correct Answer verb তথ্য: ■" Dress শব্দটি Noun এবং verb উভয় হতে পারে■ Dress (n) = পোশাক ■Dress (v) = পোশাক পরিধান করাবাক্যে should একটি modal verb এবং এরপরে main verb হিসেবে dress ব্যবহৃত হয়েছে। main verb ছাড়া sentence গঠন হতে পারেনা।
‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯১০ সালে
Explanation:
‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯১০ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। এই প্রত্ন সংগ্রহশালাটি ১৯১০ খ্রিষ্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।
“At one's wit's end” means_.
Correct Answer:
C: bewildered
Explanation:
“At one's wit's end” means_. Correct Answer bewildered “At one's wit's end” - (হতবুদ্ধি)ক) very witty(খুব বিচক্ষণ, বিজ্ঞ)খ) delighted(মন্দিত; পুলকিত)গ) bewildered (হতভম্ব, হতবুদ্ধি)ঘ)patient (সহিষ্ণু, ধৈর্য্যশীল)
Which is not the meaning of ‘myriad’?
Correct Answer:
C: mythical
Explanation:
Which is not the meaning of ‘myriad’? Correct Answer mythical Myriad -(বিপুল/অগণ্য সংখ্যা)ক) numerous - (বিপুল সংখ্যক; অনেক: বহু)খ)diverse - (নানা রকম; বিভিন্ন; একাধিক)গ) mythical - (পৌরাণিক, অবাস্তব, কাল্পনিক)ঘ) innumerable - (অগণনীয়, অগণ্য)
‘যজ্ঞ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
খ: যজ + ন
Explanation:
‘যজ্ঞ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ - সঠিক উত্তর যজ + ন আগে চ বর্গের ধ্বনি এবং পরে ন ধ্বনি থাকলে ন ধ্বনি সন্ধিতে ঞ হয়ে যায়। যেমন: যজ + ন = যজ্ঞ, রাজ + নী = রাজ্ঞী।
A ‘hyperbole’ is a/an_
Correct Answer:
C: overstatement of something
Explanation:
A ‘hyperbole’ is a/an_ Correct Answer overstatement of something কিছু গুরুত্বপূর্ণ literary term হলো:BalladA - lyric poem of fourteen lines.Epic - A long narrative poem with heroic theme.Sonnet - A lyric poem of fourteen lines.Climax - The peak of importance in a play.Fable -A very short allegorical story of animal character.
ইসলামি রেনেসাঁর কবি বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: ফররুখ আহমেদ
Explanation:
ইসলামি রেনেসাঁর কবি বলা হয় কাকে? সঠিক উত্তর ফররুখ আহমেদ কিছু কবিদের ছদ্মনাম:কায়কোবাদ - কাজেম আল কোরায়েশীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - কস্যচিৎ উপযুক্ত ভাইপোহেমচন্দ্র - বাংলার মিল্টনবিহারীলাল চক্রবর্তী - ভোরের পাখি।মুকুন্দরাম দাস - চারণ কবি।
That evening _ to be the most unforgettable evenig of my life. Choose the appropriate option to complete the sentence.
Correct Answer:
A: turned out
Explanation:
That evening _ to be the most unforgettable evenig of my life. Choose the appropriate option to complete the sentence. Correct Answer turned out তথ্য:- ▪️fall back on কঠিন পরিস্থিতিতে কোনো কিছু ব্যবহার করা।▪️ turned out- শেষ পর্যন্ত দেখা গেল▪️ look around- ঘুরে ফিরে দেখা ▪️ pass away মারা যাওয়া
‘A man of letter’ means_
Correct Answer:
A: a learned man
Explanation:
‘A man of letter’ means_ Correct Answer a learned man কিছু গুরুত্বপূর্ণ phrase and idiom হলো-Man of letters (a scholar, পন্ডিত লোক)Man of straw (worthless man,অপদার্থ লোক)Man of one's word (keep one's promise, এক কথার মানুষ)Moot point (an undecided matter, অমীমাংসিত বিষয় )
‘উড্ডীয়মান’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: উৎ + ডীয়মান
Explanation:
‘উড্ডীয়মান’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর উৎ + ডীয়মান শব্দের মাঝখানে একই বর্ণ দুইবার থাকলে ১ম বর্ণের পরিবর্তে ১ম অংশের শেষে ৎ / দ দিতে হয়। যেমন: উড্ডীয়মান = উৎ + ডীয়মান, সচ্চিন্তা= সৎ+চিন্তা।
Besides being a brilliant a student she is a social worker. It is a _
Correct Answer:
B: simple sentence
Explanation:
Besides being a brilliant a student she is a social worker. It is a _ Correct Answer simple sentence যে sentence এ একটি মাত্র finite verb থাকে তাকে simple sentence বলে। Not only ... but also compound কে simple - এ পরিবর্তন করতে Besides ব্যবহৃত হয়। Example: She is not only a brilliant student but also a social worker.Besides being a brilliant student she is a social worker.
Which of the following is a synonym for ‘Reticent’ ?
Correct Answer:
A: Secretive
Explanation:
Which of the following is a synonym for ‘Reticent’ ? Correct Answer Secretive Reticent- চাপাSecretive - গোপনতাপূর্ণUnrestrained - অসংযতConfident- দ্বিধাহীনcommunicative - আলাপী
By whom was this bird killed? Make it active.
Correct Answer:
A: Who killed this bird?
Explanation:
By whom was this bird killed? Make it active. Correct Answer Who killed this bird? তথ্য:- Passive থেকে Active পরিবর্তনের নিয়ম না শেখায় ভালো। তাতে তোমাদের শিখতে / বুঝতে / স্মরণ রাখতে কষ্ট হবে। তাই Active to Passive শেখ।▪️ Who যুক্ত Past Indefinite কে Active থেকে passive করার নিয়মঃActive: Who + V2 + ObjPassive: By whom + was/were + Obj + V₁ Active : Who wrote the book?Passive : By whom was the book written ?
Would you mind _ with me. Choose the appropriate option to complete the sentence ?
Correct Answer:
D: going
Explanation:
Would you mind _ with me. Choose the appropriate option to complete the sentence ? Correct Answer going কোন বাক্যে would you mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি এর পর কোনো verb থাকলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। যেমন: I can not help reading preview question bank book.
Zannat visited the library with a view to _ a rare document. Choose the appropriate option to compelete the sentence.
Correct Answer:
C: finding
Explanation:
Zannat visited the library with a view to _ a rare document. Choose the appropriate option to compelete the sentence. Correct Answer finding ■ সাধারণত to এরপর Verb এর base form বসে।■ কিন্তু নিম্নলিখিত to এর পরে সর্বদাই verb এর (ing) from হয়। with a view to, look forward to, be used to, get used to, committed to, contribute to.
She talks as it she _ The leader of her community. Choose the appropriate option to complete the sentence.
Correct Answer:
C: were
Explanation:
She talks as it she _ The leader of her community. Choose the appropriate option to complete the sentence. Correct Answer were তথ্য: As if/ as though এর পূর্বের অংশ present indefinite tense হলে পরের অংশ past indefinite হয় এবং be verb থাকলে সর্বদা were হয়।আবার, পূর্বের অংশ past indefinite হলে পরবর্তী অংশ past perfect tense | যেমন : He behaves as if he knew everything.He behaved as if he had known everything.
বায়ুমন্ডলে দ্বিতীয় স্তরটির নাম কী ?
Correct Answer:
গ: স্ট্রাটোমন্ডল
Explanation:
বায়ুমন্ডলে দ্বিতীয় স্তরটির নাম কী ? সঠিক উত্তর স্ট্রাটোমন্ডল বায়ুমন্ডলের ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে ৫টি স্তরে ভাগ করা যায়। যথা: ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমন্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল।
The word ‘arrow’ is associated with_
Correct Answer:
C: archery
Explanation:
The word ‘arrow’ is associated with_ Correct Answer archery প্রশ্নে বলা হয়েছে Arrow (তীর) কিসের সাথে সম্পর্কিত।Archery - ধনুর্বিদ্যা। The sport of shooting arrows.ক) library (গ্রন্থাগার) খ) river (নদী) ঘ) animal (প্রাণী)।
Every cloud has a _ lining. Choose the appropriate word to complete the sentence.
Correct Answer:
A: silver
Explanation:
Every cloud has a _ lining. Choose the appropriate word to complete the sentence. Correct Answer silver Every cloud has a silver lining - দুঃখের পরে সুখ আসে।গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যEmpty vessels sound much - অসারের তর্জন গর্জন সার।One swallow does not make a summer- এক মাঘে শীত যায় না।Good wine needs no bush- চেনা বামুনের পৈতা লাগে না।Might is right- জোর যার মুল্লুক তার। A bad workman quarrels with his tools- নাচতে না জানলে উঠোন বাঁকা ।
বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?
Correct Answer:
খ: ভারত
Explanation:
বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে? সঠিক উত্তর ভারত ▪️বাংলাদেশে দশম দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস লাভ করে ২৬ জুন ২০০০। ▪️বাংলাদেশ দল প্রথম টেস্ট ক্রিকেট খেলে- ২০০৩ সালে ভারতের বিপক্ষে। "বাংলাদেশ দল প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ দল টেস্ট ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরী করে- মুশফিকুর রহিম।
‘To Scowl’ is to _
Correct Answer:
A: look at someone in an angry way
Explanation:
‘To Scowl’ is to _ Correct Answer look at someone in an angry way তথ্য: Scowl শব্দের অর্থ: ক্রুদ্ধ দৃষ্টিতে তাকানো।
‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ?
Correct Answer:
ক: ২৭
Explanation:
‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ? সঠিক উত্তর ২৭ বাংলাদেশ সংবিধান প্রনয়নের জন্য গণপরিষদ আদেশ জারি হয় ২৩ মার্চ ১৯৭২ সালে। এটি গণপরিষদের মোট সদস্য ছিল ৪০৩ জন। খসড়া সংবিধান উত্থাপন করা হয়- ১২ অক্টোবর ১৯৭২ সালে। গণপরিষদে গৃহীত হয়- ৪ নভেম্বর ১৯৭২ সালে। কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। সংবিধানে ৭টি তফসিল, ১১টি অধ্যায়, ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
Nazrul songs contain revolutionary fervour. The meaning of the underlined word is :
Correct Answer:
C: zeal
Explanation:
Nazrul songs contain revolutionary fervour. The meaning of the underlined word is : Correct Answer zeal Synonym: Fervor, Zeal, Ardour, Fervour, EnthusiasmAntonym: Apathy, Indifference, callousness.
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ?
Correct Answer:
গ: ৪৬ তম
Explanation:
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ? সঠিক উত্তর ৪৬ তম • যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। • ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত • তিনি ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত ৫৯তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
বাংলা ভাষার প্রথম ‘Search Engine’ এর নাম কী?
Correct Answer:
গ: পিপীলিকা
Explanation:
বাংলা ভাষার প্রথম ‘Search Engine’ এর নাম কী? সঠিক উত্তর পিপীলিকা বিশ্বে সর্বাপেক্ষা জনপ্রিয় Search Engine গুগল। Google শব্দের অর্থ – Million of Zero, গুগল ১৯৯৮ সার্জেই বেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ▪️ বাংলা ভাষায় প্রথম Search Engine পিপীলিকা। ১৩ এপ্রিল ২০১৩ সালে চালু হয়। যার প্রধান গবেষক অধ্যাপক রুহুল আমীন। ▪️ বাংলা ভাষায় ২য় Search Engine চরকি। ২০১৪ সালে চালু হয়। ▪️ বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে । ▪️ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে।
বাংলামতি কী?
Correct Answer:
ক: এক প্রকার ধান
Explanation:
বাংলামতি কী? সঠিক উত্তর এক প্রকার ধান বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) কর্তৃক উদ্ভাবিত বাংলামতি (ব্রি ধান-৫০) বোরো মৌসুমে চাষ উচ্চ ফলনশীল ধানের জাত।
৫ এবং ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
Correct Answer:
খ: ৬টি
Explanation:
৫ এবং ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? সঠিক উত্তর ৬টি ৫ এবং ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা- ৬টি।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে?
Correct Answer:
খ: ব্রেইল
Explanation:
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে? সঠিক উত্তর ব্রেইল ব্রেইল একটি বিশেষ পদ্ধতি। যার মাধ্যমে অন্ধদের শিক্ষা দেওয়া হয়।• ব্রেইল হলো কাগজের উপর ৬টি বিন্দুর মাধ্যমে লেখা ফুটিয়ে তোলার পদ্ধতি।• লুই ব্রেইল ১৮০৯ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণের ৮ বছরের মাথায় অন্ধ হয়ে যায়। পরে ১৮২৯ সালে তিনি ব্রেইল আবিষ্কার করেন।
মৌজ কী ?
Correct Answer:
ক: গ্রাম
Explanation:
মৌজ কী ? সঠিক উত্তর গ্রাম তথ্য: মৌজা রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক " মুঘল আমলে কোন পরগনা বা রাজস্ব-জেলার রাজস্ব আদায়ের একক হিসেবে শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হতো।• বিংশ শতাব্দীতে মৌজা শব্দটি ব্যবহৃত হয় সামাজিক একক গ্রামের বিকল্প নাম হিসেবে এবং এই নামটি বেশ জনপ্রিয়তাও লাভ করে।• ঊনবিংশ শতাব্দী এবং তারও পূর্বে মৌজা সামাজিক ও রাজস্ব উভয়েরই একক হিসেবে চিহ্নিত।• ১৯৬২ সালের পর থেকে আদমশুমারি ও ভোটার তালিকায় মৌজার পরিবর্তে গ্রামের নাম বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে।