Dental College Admission Test MCQs
Showing 50 questions (Total: 1897)
পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে প্রতিমিনিটে শ্বসনের হার-
Correct Answer:
ঘ: 14-18 বার
Explanation:
পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে প্রতিমিনিটে শ্বসনের হার- সঠিক উত্তর 14-18 বার শ্বসন একটি ছন্দময় প্রক্রিয়া। পূর্ণবয়স্ক সুস্থ মানুষে বিশ্রামকালে এ প্রক্রিয়া প্রতিমিনিটে ১৪-১৮ বার এবং নবজাত শিশুতে ৪০ বার সংঘটিত হয়।
Which is the correct translation is- 'আগামী সোমবার স্কুল বন্ধ থাকবে।’
Correct Answer:
গ: The school will remain closed on Monday next
Explanation:
Which is the correct translation is- 'আগামী সোমবার স্কুল বন্ধ থাকবে।’ সঠিক উত্তর The school will remain closed on Monday next remain closed (বন্ধ থাকা)।
এনজাইমের বেলায় কোনটি সঠিক নহে?
Correct Answer:
গ: ইহা নালিযুক্ত এবং নালিবিহীন উভয় প্রকার গ্রন্থি হতে নিঃসৃত হয়
Explanation:
এনজাইমের বেলায় কোনটি সঠিক নহে? সঠিক উত্তর ইহা নালিযুক্ত এবং নালিবিহীন উভয় প্রকার গ্রন্থি হতে নিঃসৃত হয় এনজাইম জৈব রাসায়নিক অণুঘটন | প্রাণীদেহে ইহার উৎপত্তি ও কাজ ভ্রুণ অবস্থা হতে শুরু হয় | ইহা প্রাণীদেহে খাদ্যবস্তুকে পরিপাকে সরাসরি সাহায্য করে |
নাইট্রাস অক্সাইড সম্পর্কে কোন উক্তিটি মিথ্যা?
Correct Answer:
ক: অ্যামোনিয়াম নাইট্রেট লবণকে 25° সে. তাপমাত্রায় উত্তপ্ত করলে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়
Explanation:
নাইট্রাস অক্সাইড সম্পর্কে কোন উক্তিটি মিথ্যা? সঠিক উত্তর অ্যামোনিয়াম নাইট্রেট লবণকে 25° সে. তাপমাত্রায় উত্তপ্ত করলে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড মৃদু মিষ্টি গন্ধযুক্ত অপর নাম লাফিং গ্যাস।
ভাল সমতল দর্পনের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
গ: দর্পণের কাচ মোটা হতে হবে
Explanation:
ভাল সমতল দর্পনের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়? সঠিক উত্তর দর্পণের কাচ মোটা হতে হবে ভাল দর্পণের কাঁচ অবশ্যই পাতলা হবে।
পোর্টাল তন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক?
Correct Answer:
গ: যকৃত পোর্টাল তন্ত্রের মাধ্যমে রক্ত অন্ত্র হতে শোষিত খাদ্যবস্তু যকৃতে পৌছায়
Explanation:
পোর্টাল তন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক? সঠিক উত্তর যকৃত পোর্টাল তন্ত্রের মাধ্যমে রক্ত অন্ত্র হতে শোষিত খাদ্যবস্তু যকৃতে পৌছায় পোর্টাল তন্ত্র: প্রধান দু’টো সংবহন চক্র ছাড়ায় রক্ত কিছুটা পার্শ্বপথ অনুসরণ করে। এক্ষেত্রে শিরা হৃদপিণ্ডে না গিয়ে মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে সেখানে আবার কৈশিক জালিকায় বিভক্ত হয়ে আবার শিরা গঠন করে। এরপর রক্ত হৃদপিণ্ডে পৌছায়। প্রধানত দু’ধরনের পোর্টাল তন্ত্র রয়েছে:হেপাটিক: যকৃতে ঘটেরেনাল: বৃক্কে ঘটে
ব্যাক্টরিয়া এবং ঈস্ট উভয়েরই একটি সাধারণ বৈশিষ্ট-
Correct Answer:
ক: খাদ্যের পচনে সহায়থা
Explanation:
ব্যাক্টরিয়া এবং ঈস্ট উভয়েরই একটি সাধারণ বৈশিষ্ট- সঠিক উত্তর খাদ্যের পচনে সহায়থা ব্যাক্টরিয়া এবং ঈস্ট উভয়েরই একটি সাধারণ বৈশিষ্ট- খাদ্যের পচনে সহায়তা | ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২ - ৫ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে | ঈস্ট বা খামি বা গাঁজ (ইংরেজি: Yeast) একপ্রকার এককোষী ছত্রাক।
নিচের কোন বিক্রিয়াটি ঘটে না?
Correct Answer:
গ: CaO+SO3→CaSO4
Explanation:
নিচের কোন বিক্রিয়াটি ঘটে না? সঠিক উত্তর CaO+SO3→CaSO4 SO3 গ্যাস, তরল, কঠিন তিন অবস্থায় থাকতে পারে মনোমার গ্যাসীয়, ট্রাইমার ও পলিমার কঠিন কঠিন SO3, এর রূপভেদ α,β,λ. SO3, অম্লধর্মী অক্সাইড যা পানিতে H2SO4 এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় SO4 লবণ গঠন করে।
পরম শূন্য তাপমাত্রা কোনটি ?
Correct Answer:
গ: -273°C
Explanation:
পরম শূন্য তাপমাত্রা কোনটি ? সঠিক উত্তর -273°C কেলভিন বা পরম তাপমাত্রা স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 K বা -273.15°C কে পরম শূন্য তাপমাত্রা বলা হয় । বাস্তবে গ্যাসের আয়তন কখনই শূন্য হতে পারে না কিন্তু তাত্ত্বিকভাবে -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় বোঝায় । তাপমাত্রা 0 K হওয়ার কারণে -273°C তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তিও শূন্য হয় ।
কোনটি প্রতিপ্রভার সঠিক সংজ্ঞা?
Correct Answer:
ক: বস্তুতে একজাতীয় আলোক আপতিত হলে ভিন্ন জাতীয় আলোক বিকিরণ করে
Explanation:
কোনটি প্রতিপ্রভার সঠিক সংজ্ঞা? সঠিক উত্তর বস্তুতে একজাতীয় আলোক আপতিত হলে ভিন্ন জাতীয় আলোক বিকিরণ করে বস্তুতে একজাতীয় আলোক আপতিত হলে ভিন্ন জাতীয় আলোকের যে বিকিরণ হয় একে প্রতিপ্রভা বলে।
নিচের কোন বিকারকের সহিত ফরমিক এডিস Hg উৎপন্ন করে?
Correct Answer:
খ: Hg2CI2
Explanation:
নিচের কোন বিকারকের সহিত ফরমিক এডিস Hg উৎপন্ন করে? সঠিক উত্তর Hg2CI2 Hg2Cl2 = দ্রবণ পরীক্ষা = ফরমিক এসিড এই পরীক্ষা প্রদর্শন করে কিন্তু এসিটিক এসিড করে না।
কোনটি প্রাথমিক ভাজক কলার কাজ?
Correct Answer:
ক: বর্ধনশীল অঙ্গের বৃদ্ধি ঘটায়
Explanation:
কোনটি প্রাথমিক ভাজক কলার কাজ? সঠিক উত্তর বর্ধনশীল অঙ্গের বৃদ্ধি ঘটায় (১) শীর্ষস্থ ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এতে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়। (২) পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পায়। এতে সরু কান্ড ক্রমে মোটা হয়।
একটি ঘন নীল বর্ণের কাচ খণ্ডকে অসংখ্য সুক্ষ কণার পরিণত করলে ইহার বর্ণ-
Correct Answer:
ঘ: কোন পরিবর্তন হবে না
Explanation:
একটি ঘন নীল বর্ণের কাচ খণ্ডকে অসংখ্য সুক্ষ কণার পরিণত করলে ইহার বর্ণ- সঠিক উত্তর কোন পরিবর্তন হবে না একটি ঘন নীল বর্ণের কাচ খণ্ডকে অসংখ্য সুক্ষ কণার পরিণত করলে ইহার বর্ণ কোন পরিবর্তন হবে না।
Which is the correct translation of 'তিনি আমাদের গোলাঙ্কাল না করতে বললেন’।
Correct Answer:
গ: he told us not to make a noise
Explanation:
Which is the correct translation of 'তিনি আমাদের গোলাঙ্কাল না করতে বললেন’। সঠিক উত্তর he told us not to make a noise তিনি আমাদের গোলমাল না করতে বললেন'। - he forbade us to make a noise.he told us not to make a noise.
অ্যাসিটামাইড কোনটি?
Correct Answer:
ঘ: CH3-CONH2
গ্লুকোজ ফেলিং দ্রবণকে বিজারিত করলে কী ঘটে?
Correct Answer:
ক: কিউপ্রাস অক্সাইডের লাল অধঃক্ষেপ উৎপন্ন করে
Explanation:
গ্লুকোজ ফেলিং দ্রবণকে বিজারিত করলে কী ঘটে? সঠিক উত্তর কিউপ্রাস অক্সাইডের লাল অধঃক্ষেপ উৎপন্ন করে গ্লুকোজ ফেলিং দ্রবণকে বিজারিত করলে কিউপ্রাস অক্সাইডের লাল অধঃক্ষেপ উৎপন্ন করে।
নিম্নের কোনটি হফম্যান ডিগ্রেডেশন প্রক্রিয়ায় প্রাইমারী অ্যামিনে পরিণান্ত করা হয়?
Correct Answer:
খ: অ্যামাইড
Explanation:
নিম্নের কোনটি হফম্যান ডিগ্রেডেশন প্রক্রিয়ায় প্রাইমারী অ্যামিনে পরিণান্ত করা হয়? সঠিক উত্তর অ্যামাইড অ্যামাইড হফম্যান ডিগ্রেডেশন প্রক্রিয়ায় প্রাইমারী অ্যামিনে পরিণান্ত করা হয়।
কার্বন মনোক্সাইড ও স্টীমের মিশ্রণকে 250°-270°C তাপমাত্রায় উত্তপ্ত নিকেল কার্বনেট (NiCO3) প্রভাবকের উপর দিয়ে চালনা করলে কি উৎপন্ন হয়-
Correct Answer:
ক: মিথেন
Explanation:
কার্বন মনোক্সাইড ও স্টীমের মিশ্রণকে 250°-270°C তাপমাত্রায় উত্তপ্ত নিকেল কার্বনেট (NiCO3) প্রভাবকের উপর দিয়ে চালনা করলে কি উৎপন্ন হয়- সঠিক উত্তর মিথেন CO ও H2O (Steam) এর মিশ্রণকে 250°C - 270°C তাপমাত্রায় নিকেল কার্বনেট NiCO3 প্রভাবকের উপর দিয়ে চালনা করলে মিথেন উৎপন্ন হয়।
সালোকসংশ্লেষণ এর প্রথম ধাপ-
Correct Answer:
খ: ATP এবং NADPH উৎপাদকন
Explanation:
সালোকসংশ্লেষণ এর প্রথম ধাপ- সঠিক উত্তর ATP এবং NADPH উৎপাদকন সালোকসংশ্লেষণ এর প্রথম ধাপ আলোকনির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় ATP (অ্যাডিনোসিন ট্রাইফসফেট), NADPH (বিজারিত নিকোটিনামাইড অ্যাডনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট) এবং H+ (হাইড্রোজেন আয়ন বা প্রোটন) উৎপন্ন হয়।
লসিকা সম্পর্কে কোন উক্তিটি সঠিক নহে?
Correct Answer:
ক: লাসিকা সবসময়েই বর্ণহীন
Explanation:
লসিকা সম্পর্কে কোন উক্তিটি সঠিক নহে? সঠিক উত্তর লাসিকা সবসময়েই বর্ণহীন লসিকা এক রকম হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোজক কলা। লসিকার মধ্যে লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে না।
ফ্যাটি এসিড কী?
Correct Answer:
ক: অসম্পৃক্ত মনোকার্বক্সিলিক এসিড
Explanation:
ফ্যাটি এসিড কী? সঠিক উত্তর অসম্পৃক্ত মনোকার্বক্সিলিক এসিড কার্বক্সিল মূলকবিশিষ্ট অ্যালিফেটিক জৈব যৌগসমূহকে ফ্যাটি এসিড বলে। এটি একধরনের অসম্পৃক্ত মনোকার্বক্সিলিক এসিড | আমাদের মস্তিষ্কের শতকরা প্রায় ৬০ ভাগই এই ফ্যাটি এসিড।
স্থির তাপমাত্রার 100 সেমি. চাপে কোন গ্যাসের আয়তন 5 লিটার হলে, 50 সেমি, চাপে ঐ গ্যাসের আয়তন হবে?
Correct Answer:
খ: 10 লিটার
Explanation:
স্থির তাপমাত্রার 100 সেমি. চাপে কোন গ্যাসের আয়তন 5 লিটার হলে, 50 সেমি, চাপে ঐ গ্যাসের আয়তন হবে? সঠিক উত্তর 10 লিটার P1 V1 = P2 V₂ ⇒ 100 x 5 = V₂ × 50:- V2 = 10 লিটার
Synonym of the word 'Seqquel'-
Correct Answer:
A: Continuance
Explanation:
Synonym of the word 'Seqquel'- Correct Answer Continuance Sequel অর্থ পরিণাম, জের।
অবাত স্বসন এই বেলায় সত্য নয়-
Correct Answer:
খ: ইহাতে পানি উৎপন্ন হয়
Explanation:
অবাত স্বসন এই বেলায় সত্য নয়- সঠিক উত্তর ইহাতে পানি উৎপন্ন হয় যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরের এনজাইম দিয়ে আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, যেমন: ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক এসিড ইত্যাদি, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি তৈরি করে, তাকে অবাত শ্বসন বলে। ইহাতে পাইরুভিক এসিড অসম্পূর্ণ ভাবে লহিত হয় |
কোন একটি পদার্থ গাঢ় HCI-এর সাথে বিক্রিয়ায় লেভুলিনিক এসিড তৈরী করলে পদার্থটি সম্ভব-
Correct Answer:
ঘ: ডি-অক্সিরাইবোজ
কোন উক্তিটি বিদ্যুৎ কোষের বেলায় সঠিক নয়?
Correct Answer:
গ: ইহাতে আয়নের সৃষ্টি হয় না
ডিজেল বা গ্যাস অয়েলের কার্বন শিকলের দৈর্ঘ্য-
Correct Answer:
ক: C13 থেকে C18 পর্যন্ত
রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য-
Correct Answer:
ঘ: উপরের সবকটি
সান্দ্রতা কার ধর্ম?
Correct Answer:
গ: বায়বীয় ও তরল পদার্থের ধর্ম
Explanation:
সান্দ্রতা কার ধর্ম? সঠিক উত্তর বায়বীয় ও তরল পদার্থের ধর্ম সান্দ্রতা প্রবাহী বস্তুর সাধারণ ধর্ম। গ্যাস ও তরল উভয়ই প্রবাহী তাই সান্দ্রতা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। পৃষ্ঠটান শুধুমাত্র তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য ।
বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কোনটি জুলের তাপীয় ক্রিয়ার বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
খ: জুল ক্রিয়ায় উৎপন্ন তাপ বিদ্যুৎ প্রবাহমাত্রার সমানুপাতিক
ভর অক্ষুন্ন থেকে যদি পৃথিবীর ব্যাসার্ধ ১ শতাংশ সংকুচিত হয় তাহলে পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণ বলজনিত ত্বরণ-
Correct Answer:
খ: বৃদ্ধি পাবে
পেডাল চালিয়ে বাইসাইকেল চলার সময় উহার দুই চাকার উপর ভূমি কর্তৃক প্রদত্ত ঘর্ষণ বলের গতি-
Correct Answer:
ক: সম্মুখ ও পশ্চাত উভয় চাকার উপর সম্মুখ দিকে
যে সারটি অম্লীয়, ক্ষারীয় ও প্রশম মাটিতে সমানভাবে কার্যকর-
Correct Answer:
গ: ডাইঅ্যামোনিয়াম ফসফেট
কোনটি কুলম্বের সূত্র নয়?
Correct Answer:
ঘ: দূরত্ব স্থির থাকলে দুটি চৌম্বকমেরু একে অপরকে যে বলে আকর্ষর বা বিকর্ষণ করে তাহা উহাদের মেরুশক্তির গুণফলের ব্যস্তানুপাতিক
Explanation:
কোনটি কুলম্বের সূত্র নয়? সঠিক উত্তর দূরত্ব স্থির থাকলে দুটি চৌম্বকমেরু একে অপরকে যে বলে আকর্ষর বা বিকর্ষণ করে তাহা উহাদের মেরুশক্তির গুণফলের ব্যস্তানুপাতিক কুলম্বের সূত্রমতে, দুরত্ব স্থির থাকলে দুটি চুম্বকমের একে অপরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা তাদের মেরু শক্তির গুণফলের সমানুপাতিক।
পানির উপর তেলের হালকা আবরণীতে যে রং দেখা যায় উহার কারণ-
Correct Answer:
খ: আলোকের ব্যতিচার
ল্যাপ্লাসের সূত্রানুসারে প্রাবল্য বিদ্যুৎ প্রবাহমাত্রার-
Correct Answer:
খ: সমানুপাতিক
Explanation:
ল্যাপ্লাসের সূত্রানুসারে প্রাবল্য বিদ্যুৎ প্রবাহমাত্রার- সঠিক উত্তর সমানুপাতিক ল্যাপ্লাসের সূত্রমতে প্রাবল্য- প্রবাহমাত্রা ও পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, দূরত্বের ব্যস্তানুপাতিক
বিক্ষেপ চুম্বকমান যন্ত্রের ব্যবহার-
Correct Answer:
ঘ: উপরের সবকটি ক্ষেত্রে
Explanation:
বিক্ষেপ চুম্বকমান যন্ত্রের ব্যবহার- সঠিক উত্তর উপরের সবকটি ক্ষেত্রে উপরের সবকটি ক্ষেত্রে বিক্ষেপ চুম্বকমান যন্ত্রের ব্যবহার করা হয়।
সিফস বিকারক কোনটি?
Correct Answer:
ক: ম্যাজেন্টার গোলাপী দ্রবণে SO2 চালনা করলে যে বর্ণহীন দ্রবণ পাওয়া যায়
Explanation:
সিফস বিকারক কোনটি? সঠিক উত্তর ম্যাজেন্টার গোলাপী দ্রবণে SO2 চালনা করলে যে বর্ণহীন দ্রবণ পাওয়া যায় ম্যাজেন্টার গোলাপী দ্রবণে SO2 চালনা করলে যে বর্ণহীন দ্রবণ পাওয়া যায় তাই সিফস বিকারক।
নিচের কোনটি সিফস দ্বিক্ষারকের দ্বর্প অতি দ্রুত হিন্সিম্নে দেয়?
Correct Answer:
খ: দ্বরমালটিস্থাইড
Explanation:
নিচের কোনটি সিফস দ্বিক্ষারকের দ্বর্প অতি দ্রুত হিন্সিম্নে দেয়? সঠিক উত্তর দ্বরমালটিস্থাইড দ্বরমালটিস্থাইড সিফস দ্বিক্ষারকের দ্বর্প অতি দ্রুত হিন্সিম্নে দেয়।
H-CHO+NaOH=CH3OH+HCOONa বিক্রিয়াটির নাম কি?
Correct Answer:
C: ক্যানিজারো বিক্রিয়া
Explanation:
H-CHO+NaOH=CH3OH+HCOONa বিক্রিয়াটির নাম কি? Correct Answer ক্যানিজারো বিক্রিয়া যেসব অ্যালডিহাইডের ∝-H পরমাণু নেই সেগুলোকে গাঢ় ক্ষার (50% NaOH বা KOH) দ্রবনসহ উত্তপ্ত করলে অর্ধাংশ জারিত হয়েbCOOH এবং অর্ধাংশ বিজারিত হয়ে –OH উৎপন্ন করে। এটি ক্যানিজারো বিক্রিয়া।
কোনটি ক্যাথোড রশ্মি ধর্ম নয়?
Correct Answer:
গ: চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না
Explanation:
কোনটি ক্যাথোড রশ্মি ধর্ম নয়? সঠিক উত্তর চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না ক্যাথোড রশ্মি ধর্ম :১.ক্যাথোড রশ্মি সরল রেখায় চলে।২. ক্যাথোড রশ্মির গতিশক্তি আছে এবং কোনো বস্তুর উপর পড়লে তাপীয় শক্তি উৎপন্ন করে।৩. ক্যাথোড রশ্মির ভরবেগ আছে এবং কোনো বস্তুর উপর পড়লে তাপীয় শক্তি উৎপন্ন করে।৪. ক্যাথোড রশ্মিগুলি পরস্পরকে বিকর্ষণ করে।৫. ক্যাথোড রশ্মি চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়।৬. ক্যাথোড রশ্মি তড়িৎক্ষেত্রে বিক্ষিপ্ত হয়৭. ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত।
লুনার কষ্টিক কোনটি?
Correct Answer:
ক: AgNO3
Explanation:
লুনার কষ্টিক কোনটি? সঠিক উত্তর AgNO3 AgNO3- লুনার কষ্টিকKNO3- নাইটারNaNO3 -চিলি সল্টপিটার/ক্যাপিডি
’শঠে শাঠ্যাং সমাচারে’ এই বাগধারার যথোপযোগী ইংরেজী যেটি দাঁড়াবে-
Correct Answer:
গ: Birds of a feather flock together.
Explanation:
’শঠে শাঠ্যাং সমাচারে’ এই বাগধারার যথোপযোগী ইংরেজী যেটি দাঁড়াবে- সঠিক উত্তর Birds of a feather flock together. Birds of a feather flock together.
ধাতুর উপর আলোক পতিত হলে যে ইলেকট্রন বিকিরণ হয় তাকে বলে-
Correct Answer:
গ: ফটো ইলেকট্রন
ভভিস্রবণ প্রক্রিয়ার জন্য কোন শর্তটি প্রযোজ্য নহে?
Correct Answer:
ঘ: বায়ুমণ্ডলীয় চাপ বা তাপমাত্রা এক না হলেও চলে
Explanation:
ভভিস্রবণ প্রক্রিয়ার জন্য কোন শর্তটি প্রযোজ্য নহে? সঠিক উত্তর বায়ুমণ্ডলীয় চাপ বা তাপমাত্রা এক না হলেও চলে অভিস্রবণ বলতে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। অভিস্রবন এক প্রকার ব্যাপন। অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে।
কোন লিফট যদি ‘g' ত্বরণে নামতে থাকে তবে লিফটে আরাহী ব্যক্তি নিজেকে-
Correct Answer:
গ: ওজনহীন মনে কবে
Explanation:
কোন লিফট যদি ‘g' ত্বরণে নামতে থাকে তবে লিফটে আরাহী ব্যক্তি নিজেকে- সঠিক উত্তর ওজনহীন মনে কবে কোন লিফট যদি 'g' ত্বরণে নামতে থাকে তবে লিফটে আরোহী ব্যক্তি নিজেকে ওজনহীন মনে হবে।
ভূ-পৃষ্ঠে টেলিভিশন সংকেত সম্প্রচার কেন্দ্র থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে ধরা যায় না কারণ-
Correct Answer:
গ: গ্রহিতার এ্যান্টিনা ১০০ কিলোমিটারের অধিক দূরের সংকেত ধরতে পারে না
পিটুইটারি গ্রন্থির পশ্চাদ্বর্তী অংশ হতে কোন হরমোনটি নিঃসৃত হয়-
Correct Answer:
গ: ভ্যাসোপ্রেসিন
Explanation:
পিটুইটারি গ্রন্থির পশ্চাদ্বর্তী অংশ হতে কোন হরমোনটি নিঃসৃত হয়- সঠিক উত্তর ভ্যাসোপ্রেসিন পিটুইটারি গ্রন্থির পশ্চাদ্বর্তী অংশ হতে ভ্যাসোপ্রেসিন হরমোনটি নিঃসৃত হয় | ভ্যাসোপ্রেসিন (ইংরেজি: Vasopressin), যা অ্যান্টিডাইইউরেটিক হরমোন বা ADH, আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, আর্জিপ্রেসিন নামেও পরিচিত, যা অধিকাংশ স্তন্যপায়ী প্রাণির নিউরো-হাইপোফাইসিয়াল হরমোন। এর দুটি প্রধান কাজ হলো শরীরে জল ধরে রাখা এবং রক্ত বাহক (blood vessel) কে সংকোচন করা।
জিন এর বৈশিষ্ট্য প্রকাশে যে আমিষের উল্লেখযোগ্য ভূমিকা আছে-
Correct Answer:
ক: হিস্টোন
Explanation:
জিন এর বৈশিষ্ট্য প্রকাশে যে আমিষের উল্লেখযোগ্য ভূমিকা আছে- সঠিক উত্তর হিস্টোন জীববিজ্ঞানে, ইউক্যারয়োটিক প্রাণীকোষের নিউক্লাইয়ে প্যাকেজ হয়ে ডিএনএর গাঠনিক একককে সুষমভাবে রাখা উচ্চ এলকালাইন যে প্রোটিন পাওয়া যায়, এদের হিস্টোন বলে। ক্রোমাটিনের প্রধান প্রোটিন অংশ হিসেবে ডিএনএন কে আবদ্ধ করে রাখতে , জিন রেগুলেশনে হিস্টোন অবদান রাখে। হিস্টোনের অনুপস্থিতিতে ক্রোমোজোমের দৈর্ঘ্য অনেক লম্বা হত।
Put the appropriate preposition in the blank spaces in the sentence 'Industry is the key____success'.
Correct Answer:
B: to
Explanation:
Put the appropriate preposition in the blank spaces in the sentence 'Industry is the key____success'. Correct Answer to Industry is the key to success.