চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় MCQs
Showing 50 questions (Total: 1170)
প্রাসের গতিপথ কোনটি?
Correct Answer:
ক: প্যারাবোলা
পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান কত?
Correct Answer:
গ: 9.8ms-2
কাজের একক কী?
Correct Answer:
খ: জুল
পারমাণবিক চুল্লী কত প্রকার?
Correct Answer:
ক: তিন প্রকার
60kg ভরের জনৈক 20 মিনিটে 180m উচ্চ একটি চূড়ায় আরোহণ করেন, তার বিভব শক্তি কত?
Correct Answer:
ক: 10.58×104J
একমুখী বিদ্যুৎ প্রবাহের (dc) কম্পাঙ্ক কত?
Correct Answer:
গ: 0Hz
হীরকের সংকট কোণ কত?
Correct Answer:
গ: 24°30'
এক ন্যানোমিটার সমান কত মিটার?
Correct Answer:
ঘ: 10-9m
একটি পাথরকে থাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় এর বেগ হবে-
Correct Answer:
ঘ: শূন্য
গ্যাসের অণুর (একটি অণুর) গতিশক্তি হল-
Correct Answer:
খ: 32KT
1eY সমান-
Correct Answer:
ক: 1.60×10-19J
কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে এক হয়?
Correct Answer:
ঘ: -40°C
স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করল রোধ-
Correct Answer:
গ: কমে যাবে
1 km উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে 500g একটি বোমা ফেলা হল। ভূমি স্পর্শ করার পূর্ব মুহুর্তে এর গতিশক্তি হবে-
Correct Answer:
ক: 4900J
1 ক্যালরি তাপ সমান-
Correct Answer:
ক: 4.2 J
আলফা কণার চার্জ হল-
Correct Answer:
ক: +2C
পরম শূন্য তাপমাত্রা হল-
Correct Answer:
গ: -273°C
কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য ব্যবহৃত বিকারকের নাম-
Correct Answer:
খ: 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিন
সাইক্লোহেক্সেন হচ্ছে এক প্রকার-
Correct Answer:
ক: এলিসাইক্লিক
CH3CH2-O-CH2CH3 এবং CH3-O-CH2-CH3 এর মধ্যে বিদ্যমান সমানুতা হচ্ছে-
Correct Answer:
A: কার্যকরী মূলক সমাণুতা
Explanation:
CH3CH2-O-CH2CH3 এবং CH3-O-CH2-CH3 এর মধ্যে বিদ্যমান সমানুতা হচ্ছে- Correct Answer কার্যকরী মূলক সমাণুতা কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমাণুতা সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক সমাণুতা।
নিচের কোন মৌলটি তেজস্ক্রিয় নয়-
Correct Answer:
ক: রোডিয়াম (Rh)
Explanation:
নিচের কোন মৌলটি তেজস্ক্রিয় নয়- সঠিক উত্তর রোডিয়াম (Rh) যেসকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর উপরে তারা সাধারণত তেজস্ক্রিয় মৌল। এরা ভারী মৌল বলে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে একাধিক কাছাকাছি ভরের হালকা নিউক্লিয়াস গঠন করে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত করে।
কোনো মাধ্যমে 480HZ এবং 320Hz কম্পাঙ্কের দুইটি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2m হলে মাধ্যমে শব্দের বেগ কত?
Correct Answer:
খ: 1920ms-1
ম্যান্টল কোন প্রাণিটির বৈশিষ্ট্য?
Correct Answer:
খ: অক্টোপাস
Explanation:
ম্যান্টল কোন প্রাণিটির বৈশিষ্ট্য? সঠিক উত্তর অক্টোপাস দেহে ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে। উদাহরণ- শামুক, অক্টোপাস, ললিগো, সেপিয়া প্রভৃতি।
পিত্তরস কোথায় উৎপন্ন হয়?
Correct Answer:
খ: যকৃতে
Explanation:
পিত্তরস কোথায় উৎপন্ন হয়? সঠিক উত্তর যকৃতে পিত্তরস (ইংরেজি: Bile) এক প্রকার দেহাভ্যন্তরীণ ক্ষরণ যা তৈল বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে বিশেষ ভূমিকা রাখে। এর বর্ণ পীতাভ-সবুজ এবং স্বাদ তিক্ত। পিত্ত দেহের একটি প্রধান অঙ্গ যকৃতে উৎপন্ন হয়, অতঃপর পিত্তথলীতে ঘনীভূত হয় ও সঞ্চিত থাকে।
লিথাল জীনের কারণে কোন রোগ হয়?
Correct Answer:
ক: হিমোফিলিয়া
Explanation:
লিথাল জীনের কারণে কোন রোগ হয়? সঠিক উত্তর হিমোফিলিয়া মারণ জিন বা লিথাল জিন (অনুপাত ২ : ১) ➞ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে । কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রীয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারনের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে । লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে । মানুষে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের । ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের ।মানুষের লিথাল জিনঘটিত কয়েকটি বংশগত রোগ : থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস প্রভৃতি ।
কোন অস্থিটি করোটিকার অংশ নয়?
Correct Answer:
গ: প্যালেটাইন অস্থি
Explanation:
কোন অস্থিটি করোটিকার অংশ নয়? সঠিক উত্তর প্যালেটাইন অস্থি করোটির অস্থিঃ করোটি বা খুলি বলতে একটি অস্থিনির্মিত কাঠামোকে বোঝায়, যা মেরুদণ্ডী প্রাণীদের মাথা গঠন করে। এটি মুখমণ্ডলের কাঠামো বজায় রাখতে সাহায্য করে এবং মস্তিষ্ক রক্ষাকারী গহবর তৈরি করে। করোটির অংশ দুটি: করোটিকা (ক্রেনিয়াম, cranium) এবং চিবুকাস্থি (ম্য্যান্ডিবল)।
রুই মাছের হৃদযন্ত্রে কী ধরনের রক্ত প্রবাহিত হয়?
Correct Answer:
খ: দূষিত রক্ত
Explanation:
রুই মাছের হৃদযন্ত্রে কী ধরনের রক্ত প্রবাহিত হয়? সঠিক উত্তর দূষিত রক্ত রক্তবাহিকা বিস্তৃত এবং হৃৎপিণ্ড নিয়ে নিয়ন্ত্রিত এ তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। রুই মাছের হৃদযন্ত্রে দূষিত রক্ত প্রবাহিত হয় |রুই মাছের রক্তের রঙ লাল। এটি রক্তরস (plasma) ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তকণিকা দু'ধরনের- লোহিতকণিকা ও শ্বেতকণিকা।
কোনটি মানবদেহে পাওয়া যায় না?
Correct Answer:
গ: হোমডন্ট দাঁত
Explanation:
কোনটি মানবদেহে পাওয়া যায় না? সঠিক উত্তর হোমডন্ট দাঁত চুল ,নখ ও স্যাক্রাম মানবদেহে পাওয়া যায়, কিন্তু হোমডন্ট দাঁত নেই।
একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত?
Correct Answer:
গ: 24 ঘণ্টা
অক্সি হিমোগ্লোবিনের কাজ কী?
Correct Answer:
ক: রক্তে অক্সিজেন বহন করা
Explanation:
অক্সি হিমোগ্লোবিনের কাজ কী? সঠিক উত্তর রক্তে অক্সিজেন বহন করা উষ্ণ রক্তের প্রাণীসমূহের রক্তের লহিত কণিকার ভিতর হিমোগ্লোবিন নামক এক প্রকার কণিকা থাকে। প্রাণী যখন ফুসফুসের সাহায্যে অক্সিজেন সমৃদ্ধ বাতাস শরীরের ভিতরে টেনে নেয়, তখন ফুসফুসের অভ্যন্তরে হিমোগ্লেবিন বাতাসের অক্সিজেনকে শোষণ করে। এর ফলে যে অস্থায়ী যৌগ পদার্থের সৃষ্টি হয়, তাকে অক্সি-হিমোগ্লোবিন বলা হয়। রক্ত সঞ্চালনের সূত্রে রক্ত যখন দেহকোষে পৌছায়, তখন অক্সি-হিমোগ্লোবিন থেকে অক্সিজেন মুক্ত হয়ে খাদ্যের সংস্পর্শে আসে। ফলে হিমোগ্লোবিন পুনরায় আগের অবস্থায় ফিরে আসে।
ওজোন স্তর থাকে-
Correct Answer:
খ: স্ট্র্যাটোস্ফিয়ারে
Explanation:
ওজোন স্তর থাকে- সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ার (Stratosphere) : ট্রপোস্ফিয়ারের পর ওপর দিকে 15 km থেকে 50 km উচ্চতা পর্যন্ত বায়ুমন্ডলের ২য় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার 35 km বিস্তৃত । স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় । স্ট্র্যাটোস্ফিয়ারে আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকায় এ অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে থাকে ।বিশেষত্ব : স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক UV-রশ্মি শোষণকারী ওজোন স্তর অক্সিজেন থেকে সৃষ্টি হয় । ওজোন দ্বারা UV-রশ্মি শোষণের ফলে এ স্তরে তাপমাত্রার বৃদ্ধি ঘটে । এ ওজোন স্তর ছাতার মতো পৃথিবীকে আচ্ছাদন করে রাখে । ফলে পৃথিবীর প্রাণিকুল UV-রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত থাকে ।
মানব দেহে পায়ের সবচাইতে বড় অস্থি কোনটি?
Correct Answer:
ঘ: ফিমার
Explanation:
মানব দেহে পায়ের সবচাইতে বড় অস্থি কোনটি? সঠিক উত্তর ফিমার মানবদেহের দীর্ঘতম বা বড় হাড় বা অস্থির নাম হচ্ছে ফিমার (Femur)। বাংলায় একে ঊর্বস্থি বা ঊরুর অস্থি বলা হয়। মানুষের পা যে চারটি হাড় দিয়ে গঠিত, এটি তার মধ্যে অন্যতম এবং দীর্ঘতম হাড়। ফিমার ঊরুর একমাত্র হাড়।
দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রথম প্রবর্তন করেন-
Correct Answer:
গ: Carolus Linnaeus
Explanation:
দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রথম প্রবর্তন করেন- সঠিক উত্তর Carolus Linnaeus ক্যারোলাস লিনিয়াস (১৭০৭–১৭৭৮), যিনি জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন। দ্বিপদী নামকরণ বলতে দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম করনের পদ্ধতিকে বুুঝায়। এই নামকরণ ল্যাটিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে। গণ নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়।
স্পাইকলেট জাতীয় পুষ্পমঞ্জুরি দেখা যায়-
Correct Answer:
গ: Poaceae-তে
Explanation:
স্পাইকলেট জাতীয় পুষ্পমঞ্জুরি দেখা যায়- সঠিক উত্তর Poaceae-তে বিভিন্ন ঘাস, ধান, গম ইত্যাদিতে সংক্ষিপ্ত মঞ্জরীদণ্ড ও বিশেষ ধরনের অপুষ্পক ও সুপুষ্পকম মঞ্জরিপত্র বিশিষ্ট যে পুষ্পবিন্যাস দেখা যায় তাকে স্পাইকলেট পুষ্পবিন্যাস বলে। Poaceae, Cyperaceae এবং Juncaceae গোত্রের উদ্ভিদের স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখা যায়। একটি স্পাইকলেটে এক বা একাধিক পুষ্প থাকতে পারে।
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কোনটি?
Correct Answer:
গ: Copsychus saularis
Explanation:
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কোনটি? সঠিক উত্তর Copsychus saularis Related Information :• বাংলাদেশের জাতীয় মাছের নাম ➞ Tenualosa ilisha (ইলিশ মাছ)• বাংলাদেশের জাতীয় পশুর নাম ➞ Panthera tigris (রয়েল বেঙ্গল টাইগার)• বাংলাদেশের জাতীয় পাখির নাম ➞ Copsychus saularis (দোয়েল)• বাংলাদেশের জাতীয় ফলের নাম ➞ Artocarpus heterophyllus (কাঁঠাল)• বাংলাদেশের জাতীয় ফুলের নাম ➞ Nymphaea nouchali (শাপলা)Question Analysis :• ঘড়িয়াল ➞ Gavialis gangeticus
গ্লাইকোজেন কোথায় বেশি সঞ্চিত হয়?
Correct Answer:
ঘ: যকৃতে
Explanation:
গ্লাইকোজেন কোথায় বেশি সঞ্চিত হয়? সঠিক উত্তর যকৃতে প্রাণিদেহে লিভার(যকৃত) ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকোজ এ পরিণত হয়ে কার্বন ও শক্তি সরবরাহ করে।
কিউরিং হচ্ছে-
Correct Answer:
ঘ: খাবারকে লবণ দ্বারা সংরক্ষণের প্রক্রিয়া
Explanation:
কিউরিং হচ্ছে- সঠিক উত্তর খাবারকে লবণ দ্বারা সংরক্ষণের প্রক্রিয়া খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড NaCl গাঢ় দ্রবণ দ্বারা খাদ্য বস্তুকে পচনের হাত থেকে রক্ষা করে খাদ্য সংরক্ষন করাকে কিউরিং বলা হয়।
নিচের কোন জৈব যৌগটি এরোমেটিক নয়?
Correct Answer:
ঘ: সাইক্লোপ্রোপেন
Explanation:
নিচের কোন জৈব যৌগটি এরোমেটিক নয়? সঠিক উত্তর সাইক্লোপ্রোপেন সাইক্লোপ্রোপেন একটি চাক্রিক অ্যালকেন হলেও এটি অ্যারোমেটিক যৌগ নয়। কারণ এতে পাই ইলেকট্রন নেই।
নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না?
Correct Answer:
খ: সঙ্গী কোষ
Explanation:
নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না? সঠিক উত্তর সঙ্গী কোষ সঙ্গীকোষে নিউক্লিয়াস থাকে না | সঙ্গীকোষ হচ্ছে ফ্লোয়েম টিস্যুর একটি উপাদান(কোষ) তবে এটি সর্বদাই ফ্লোয়েমের সীভনল কোষের সংগে অবস্থান করে বলে একে সঙ্গীকোষ বলা হয়।
Casperian stripe দেখা যায়-
Correct Answer:
ক: মূলে
Explanation:
Casperian stripe দেখা যায়- সঠিক উত্তর মূলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ : মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে।
কোন প্রাণিটির রক্তসংবহন তন্ত্র বদ্ধ ধরনের?
Correct Answer:
ক: Hirudinaria manillensis
Explanation:
কোন প্রাণিটির রক্তসংবহন তন্ত্র বদ্ধ ধরনের? সঠিক উত্তর Hirudinaria manillensis আমরা জানি,অ্যানেলিডা ও কর্ডাটা পর্বের প্রাণীরা বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের অধিকারী।
কোন উদ্ভিদে কোরালয়েড মূল থাকে?
Correct Answer:
ক: সাইকাস
Explanation:
কোন উদ্ভিদে কোরালয়েড মূল থাকে? সঠিক উত্তর সাইকাস cycas- এ কোরালয়েড মূল থাকে | নগ্নবীজী উদ্ভদের মূলে nostoc,anabena ইত্যাদি ছত্রাক এর আক্রমণে মূল কোরাল আকৃতির হয়। । তখন তাকে কোরালয়েড মূল বলে। কোরাল ছত্রাক বা Coral Fungus এর আক্রমণে যখন কোনো উদ্ভিদের মূল কোরাল আকৃতির দেখায় তথা কোরাল মাছের মতো বা ভেটকি মাছের মতো দেখায়, তখন তাকে কোরালয়েড মূল বলে।
সালোকসংশ্লেষণে ব্যবহৃত দৃশ্যমান আলোক বর্ণালির তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হলো-
Correct Answer:
খ: 390-760nm
Explanation:
সালোকসংশ্লেষণে ব্যবহৃত দৃশ্যমান আলোক বর্ণালির তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হলো- সঠিক উত্তর 390-760nm সালোকসংশ্লেষণে ব্যবহৃত দৃশ্যমান আলোক বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 390-760 nm. কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়। ফলে সালোকসংশ্লেষণের হারও কমে যায়। সাধারণত 400nm থেকে 480 nm এবং 680 nm (ন্যানোমিটার) তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়।
টিস্যু কালচারের জনক কে?
Correct Answer:
গ: Haberlandt
Explanation:
টিস্যু কালচারের জনক কে? সঠিক উত্তর Haberlandt ১৯০২ সালে জার্মান উদ্ভিদবিজ্ঞানী গোটিল্যাব হ্যাবারল্যান্ড প্রথম একটি উদ্ভিদ টিস্যুকে পুষ্টিবর্ধক মাধ্যমে স্থাপন করেন এবং পূর্ণাঙ্গ চারা তৈরি করেন। তিনিই টিস্যু কালচারের জনক হিসেবে পরিচিত।
কোনটি ক্লোরোপ্লাস্টের অংশ নয়?
Correct Answer:
খ: Cristae
Explanation:
কোনটি ক্লোরোপ্লাস্টের অংশ নয়? সঠিক উত্তর Cristae মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন : নিম্নলিখিত অংশ নিয়ে মাইটোকন্ড্রিয়া গঠিত :• আবরণী• প্রকোষ্ঠ• ক্রিস্টি বা প্রবর্ধক• অক্সিসোম• ATP Synthases ও ETC• বৃত্তাকার DNA ও রাইবোসোমক্রিস্টি বা প্রবর্ধক : বাইরের মেমব্রেন সোজা কিন্তু ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে । প্রবর্ধিত অংশকে ক্রিস্টি (Cristae) বলে । এদের সংখ্যা ও আকৃতি বিভিন্ন কোষে বিভিন্ন রকম হয় । এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে । ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান বলে যা বহিঃপ্রকোষ্ঠের সাথে সংযুক্ত ।
কোন হরমোন রক্তে ক্যালসিয়াম এর বিপাক নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
খ: প্যারাথরমোন
Explanation:
কোন হরমোন রক্তে ক্যালসিয়াম এর বিপাক নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর প্যারাথরমোন প্যরাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন (Parathormone) বা প্যারাথাইরিন (Parathyrin) নামে পরিচিত। ক্রিয়াঃ প্যারাথরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এবং ক্যালসিয়ামের পুনঃশোষণ বাড়িয়ে দেয়।
উভচর ও সরীসৃপ প্রাণির জন্যে কোনটি সত্য?
Correct Answer:
খ: উভয় চতুষ্পদী প্রাণী
Explanation:
উভচর ও সরীসৃপ প্রাণির জন্যে কোনটি সত্য? সঠিক উত্তর উভয় চতুষ্পদী প্রাণী উভচর ও সরীসৃপ উভয়ে চতুষ্পদী প্রাণী | উভচর প্রাণীরাই ছিল প্রথম মেরুদণ্ডী প্রাণী যারা অভিযোজনের মাধ্যমে স্থলে বসবাস করে শুরু করে। এরা সরীসৃপদের পূর্বপুরুষ, যেগুলি আবার পাখি ও স্তন্যপায়ীদের পূর্বপুরুষ। সরীসৃপ (Reptile): সরীসৃপ শব্দের অর্থ “যারা বুকে হেঁটে চলে”।
এনিলিন কে গাঢ় HNO3 ও H2SO4 দ্বারা নাইট্রোশন করলে তৈরি হয়-
Correct Answer:
গ: m- নাইট্রো এনিলিন
হেপাটিক সিকা থেকে কী নিঃসৃত হয়?
Correct Answer:
গ: পাচক
Explanation:
হেপাটিক সিকা থেকে কী নিঃসৃত হয়? সঠিক উত্তর পাচক অগ্র ও মধ্য-পৌষ্টিকনালির সংযোগস্থলে অবস্থিত কোণ (cone) আকৃতির ছয়জোড়া লম্বা স্বচ্ছ নালিকাকে হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা বলে। কাজ : হেপাটিক সিকার অন্তঃপ্রাচীরে অবস্থিত ক্ষরণকারী কোষ থেকে পাচকরস ক্ষরিত হয়ে খাদ্য পরিপাকে সহায়তা করে।
বেসোফিল কোনটির অংশ?
Correct Answer:
ঘ: গ্র্যানুলোসাইট
Explanation:
বেসোফিল কোনটির অংশ? সঠিক উত্তর গ্র্যানুলোসাইট শ্বেত রক্তকণিকা ২প্রকারঃ১.অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার২.গ্র্যানুলোসাইট বা দানাদার।গ্র্যানুলোসাইট তিন প্রকারঃ১.নিউট্রফিল২.ইউসিনোফিল৩.বেসোফিল।