ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) MCQs
Showing 50 questions (Total: 3968)
কোন সম্প্রদায়ের উদ্ভিদে সাধারণত বায়ুকুঠরি পাওয়া যায়?
Correct Answer:
গ: লাইসিন
অভিব্যক্তির কাঁচামাল হিসেবে মিউটেশনের কথা কে সর্বপ্রথম উল্লেখ করেন?
Correct Answer:
ঘ: দ্য ভ্রিজ
Explanation:
অভিব্যক্তির কাঁচামাল হিসেবে মিউটেশনের কথা কে সর্বপ্রথম উল্লেখ করেন? সঠিক উত্তর দ্য ভ্রিজ অভিব্যক্তির কাঁচামাল হিসেবে মিউটেশনের কথা দ্য ভ্রিজ সর্বপ্রথম উল্লেখ করেন | বিবর্তন বা অভিব্যক্তি হলো এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রমপরির্তনকে বুঝায়| পরিব্যক্তি বা মিউটেশন (ইংরেজি:Mutation) হল কোষ জিনোমের ডিএনএ গঠনের স্থায়ী পরিবর্তন |
'ভূত' এর বিপরীতার্থক শব্দ -
Correct Answer:
খ: ভাবী
মানবদেহে স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ুর কাজ কী?
Correct Answer:
ঘ: মাথা ও কাঁধের সঞ্চালন
Explanation:
মানবদেহে স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ুর কাজ কী? সঠিক উত্তর মাথা ও কাঁধের সঞ্চালন কার্যকর স্নায়ু: স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ুকাজ: মাথা ও কাঁধের সঞ্চালনমানুষের ১২ জোড়া করোটিক স্নায়ু আছে। ১) অলফ্যাক্টরি স্নায়ু (Olfactory Nerve)২)অপটিক স্নায়ু (Optic Nerve)৩) অকুলামোটর স্নায়ু (Oculomotor Nerve)৪)ট্রকলিয়ার স্নায়ু (Trochlear Nerve)৫)ট্রাইজেমিনাল স্নায়ু (Trigeminal Nerve)৬)অ্যাবডুসেন্স স্নায়ু (Abdusense Nerve)৭)ফেসিয়াল স্নায়ু (Facial Nerve)৮)অডিটরী স্নায়ু (Auditory Nerve)৯)গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু (Glossopharyngeal Nerve)১০)ভেগাস স্নায়ু (Vagus Nerve)১১)স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু (Spinal Accessory Nerve)১২)হাইপোগ্লোসাল স্নায়ু (Hypoglossal Nerve)
choose the appropriate translation for the sentence ' আমি তাকে অনেক দিন থেকে চিনি।'
Correct Answer:
গ: I have known him for a long time
কোনটি মিথোজীবী নাইট্রোজেন সংবন্ধনে অংশগ্রহণ করে?
Correct Answer:
ঘ: Rhizohium
Explanation:
কোনটি মিথোজীবী নাইট্রোজেন সংবন্ধনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর Rhizohium নাইট্রোজেন সংবদ্ধকরণে যে সমস্ত উদ্ভিদ অবদান রাখে তারা লিগিউম গোত্র - Fabaceae সদস্য। এই গোত্রের উদ্ভিদগুলো তাদের মুলতন্ত্রের নডিউলে মিথোজীবী হিসেবে Rhizobia নামক ব্যাকটেরিয়া ধারণ করে যা নাইট্রোজেন সংবদ্ধকরণের কাজ করে।
জটিল বাক্যের উদাহরণ -
Correct Answer:
ঘ: মনে হয়, আজ গাড়ি আসবে না
মানুষের মধ্যে সেরেব্রাল ম্যালেরিয়া Plasmodium - এর কোন প্রজাতির ?
Correct Answer:
গ: Plasmodium falciperum
Explanation:
মানুষের মধ্যে সেরেব্রাল ম্যালেরিয়া Plasmodium - এর কোন প্রজাতির ? সঠিক উত্তর Plasmodium falciperum সেরিব্রাল ম্যালেরিয়া হল ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক রূপ যা প্লাজোডিয়াম ফ্যালসিফেরাম নামক পরজীবী দ্বারা সৃষ্টি হয়। এটি সেই ক্ষেত্রে ঘটে যখন এই পরজীবী মস্তিষ্কে ছোট ছোট রক্তনালীগুলিকে অবরুদ্ধ করে, ফলে মস্তিষ্কে ফোলাভাব ঘটে এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।
পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক কোনটি?
Correct Answer:
খ: ফাইটোপ্লাঙ্কটন
Explanation:
পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক কোনটি? সঠিক উত্তর ফাইটোপ্লাঙ্কটন উৎপাদকঃ পুকুরের পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ প্লাঙ্কটন, সবুজ জলজ শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ যারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করে তারাই হলো উৎপাদক।
ক্রোমোসোমকে ঘিরে যে পাতলা আবরণ থাকে তার নাম কি?
Correct Answer:
ঘ: পেলিকল
Explanation:
ক্রোমোসোমকে ঘিরে যে পাতলা আবরণ থাকে তার নাম কি? সঠিক উত্তর পেলিকল একটি আদর্শ ক্রোমোসোমের প্রধান ৬ টি অংশ থাকে। এর মধ্যে একটি পেলিকল। ক্রোমোসোমের চারদিকে যে পাতলা আবরণ থাকে তার নাম পেলিকল। এটি ক্রোমোসোমের অভ্যন্তরীণ অঙ্গাণুগুলোকে রক্ষণাবেক্ষন করে।
'পলিটিকস ও চক্রান্ত যে সমার্থক নয় এ নূন্যতম বোধবুদ্ধিহীন ব্যক্তিগণের হাতে যখন রাজনৈতিক কর্তৃত্বের দায়িত্ব আসিয়া পড়ে তখনই জাতি চরম দূর্দশায় নিপতিত হয় । " চলিত ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা -
Correct Answer:
ক: পাঁচ
'ভ্রাতুষ্পুত্র' সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় -
Correct Answer:
গ: ভ্রাতুঃ +পুত্র
মিউটেশন বলতে কি বোঝায়?
Correct Answer:
ঘ: বংশগতির আকস্মিক ও স্থায়ী পরিবর্তন
Explanation:
মিউটেশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর বংশগতির আকস্মিক ও স্থায়ী পরিবর্তন কোন জীবের জিনোম তথা জেনেটিক বস্তুর গুণগত ও পরিমাণগত যেকোনো ধরনের বংশানুসরণ যোগ্য আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বা পরিব্যক্তি বলে।
'ব্যাঙ্গমা'র প্রতিশব্দ -
Correct Answer:
খ: পাখি
সায়ানোব্যাকটেরিয়া নীলাভ সবুজ দেখায়, কারণ এতে আছে অধিক -
Correct Answer:
গ: সি-ফাইকোসায়ানিন
Explanation:
সায়ানোব্যাকটেরিয়া নীলাভ সবুজ দেখায়, কারণ এতে আছে অধিক - সঠিক উত্তর সি-ফাইকোসায়ানিন সায়ানোব্যাকটেরিয়া নীলাভ সবুজ দেখায়, কারণ এতে আছে অধিক সি-ফাইকোসায়ানিন | প্রোক্যারিওটিক হিসেবে সায়ানোব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বা আভ্যন্তরীণ মেমব্রেন সিস্টেম নেই। অধিকাংশ গঠনে,সালোকসংশ্লেষী অঙ্গাণুগুলো বাহ্যিক কোষঝিল্লির ভাঁজে ভাঁজে থাকে, যাকে থাইলাকয়েড বলা হয়। নীলাভ রঞ্জক ফাইকোসায়ানিন থেকে সায়ানোব্যাকটেরিয়া তার বর্ণ পেয়ে থাকে,যা তারা সালোকসংশ্লেষণের জন্য আলো ধরতে ব্যবহার করে।
উদ্বিদের নিউক্লিয়াসবিহীন জীবন্ত কোষ কোনটি?
Correct Answer:
গ: সীভনল
Explanation:
উদ্বিদের নিউক্লিয়াসবিহীন জীবন্ত কোষ কোনটি? সঠিক উত্তর সীভনল সীভনল এক ধরনের নিউক্লিয়াসবিহীন ও পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ। লম্বালম্বিভাবে এরা একটির সঙ্গে অন্যটি যুক্ত হয়ে উদ্ভিদদেহে জালের মতো গঠন সৃষ্টি করে।নিউক্লিয়াস বিহীন জীবিত কোষ সমূহ :উদ্ভিদ - সীভকোষপ্রাণী -i) লোহিত রক্ত কণিকাii) অনুচক্রিকা
কোন ফলটিতে এরিল আছে?
Correct Answer:
গ: লিচু
Explanation:
কোন ফলটিতে এরিল আছে? সঠিক উত্তর লিচু বীজ ত্বকের উপরে একটি তৃতীয় স্তর সৃষ্টি হয় যাকে এরিল বলা হয়। লিচু, কাঠলিচু, জায়ফলের ভোজ্য অংশটিই এরিল।
'তপোবনে প্রবেশ করিবামাত্র, তদীয় দক্ষিণ বাহু স্পন্দিত হইতে লাগিল।' দক্ষিণ বাহুর স্পন্দন কিসের লক্ষণ?
Correct Answer:
গ: পরিণয়সূচক
লেনিন আছেন যে রচনায় -
Correct Answer:
ঘ: যৌবনের গান
নিআর্কটিক প্রাণিভৌগোলিক এলাকায় কোন দেশটি অন্তর্ভুক্ত ?
Correct Answer:
ক: উত্তর আমেরিকা
Explanation:
নিআর্কটিক প্রাণিভৌগোলিক এলাকায় কোন দেশটি অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর উত্তর আমেরিকা প্রাণিভৌগোলিক অঞ্চল অন্তর্ভুক্ত এলাকানিআর্কটিক অঞ্চল: উত্তর আমেরিকার অধিকাংশ, গ্রীনল্যান্ড ও আইসল্যান্ড। ৩. নিওট্রপিক্যাল অঞ্চল: সমগ্র দক্ষিণ আমেরিকা এবং অধিকাংশ মধ্য আমেরিকা।
বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
গ: মিথেন
Explanation:
বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন। বায়োগ্যাস সাধারণত প্রায় 50-70 শতাংশ মিথেন (CH4) এবং 25-45 শতাংশ কার্বন ডাই অক্সাইড (CO2) দিয়ে তৈরি, অন্য গ্যাসগুলির মধ্যে থাকে হাইড্রোজেন (H2), হাইড্রোজেন সালফাইড (H2S), জলীয় বাষ্প (H2O), নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), অ্যামোনিয়া (NH3)।
নিচের কোনটি পেন্টোজ স্যুগার?
Correct Answer:
খ: রাইবোজ
Explanation:
নিচের কোনটি পেন্টোজ স্যুগার? সঠিক উত্তর রাইবোজ • টেট্রোজ (Tetrose, ) : চার কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোজ । ইরিথ্রোজ হলো একটি অ্যালডোজ শর্করা এবং ইরিথ্রোলোজ হলো একটি কিটোজ শর্করা । উদ্ভিদে অধিকাংশ ক্ষেত্রে এটি ইরিথ্রোজ-4 ফসফেট হিসেবে বিরাজ করে । ক্যালভিন চক্রে এর ভূমিকা আছে ।• পেন্টোজ (Pentose, ) : পাঁচ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ । জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ ও অ্যারাবিনোজ হলো অ্যালডোজ শর্করা এবং রাইবুলোজ ও জাইলুলোজ হলো কিটোজ শর্করা ।• হেক্সোজ (Hexose, ) : ছয় কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ । গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো অ্যালডোজ শর্করা এবং ফ্রুক্টোজ হলো একটি কিটোজ শর্করা । এরা উদ্ভিদ কোষে মুক্ত অবস্থায় অথবা অন্য জটিল কার্বোহাইড্রেট-এর অংশ হিসেবে বিরাজ করে । সাধারণত গ্লুকোজ ও ফ্রুক্টোজকে মুক্ত অবস্থায় সামান্য পরিমাণে পাওয়া যায় ।
কোনটিতে নেফ্রিডিয়া নেই ?
Correct Answer:
গ: Wuchereria boncrofti
Explanation:
কোনটিতে নেফ্রিডিয়া নেই ? সঠিক উত্তর Wuchereria boncrofti কেঁচো ও জোঁকের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া ।নেফ্রিডিয়া (Nephridia) প্রধান রেচন অঙ্গ যা প্রায় প্রতিটি খন্ডকেই অবস্থিত। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির এবং রক্তের বর্ণ হয় লাল। এদের রক্তরসে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন অথবা ক্লোরোক্রুয়োরিন দ্রবীভূত অবস্থায় থাকে। পৌষ্টিক নালি নলাকার ও সম্পূর্ণ এবং সেইসাথে এসব প্রাণীর মুখ ও পায়ুছিদ্র রয়েছে ।
কোন পরজীবী কোয়ারটান ম্যালেরিয়া সৃষ্টি করে?
Correct Answer:
গ: Plasmodium malariae
Explanation:
কোন পরজীবী কোয়ারটান ম্যালেরিয়া সৃষ্টি করে? সঠিক উত্তর Plasmodium malariae প্রকোপের উপর ভিত্তিকরে মানবদেহে চার প্রকারের ম্যালেরিয়া দেখতে পাওয়া যায়। যথা-বিনাইন টারসিয়ান ম্যালেরিয়া (Benign Tertian Malaria): দায়ী পরজীবী- Plasmodium vivax, জ্বর আসে ৪৮ ঘণ্টা অন্তর অন্তরকোয়ারটান ম্যালেরিয়া (Quartan Malaria): দায়ী পরজীবী- Plasmodium malariae, জ্বর আসে ৭২ ঘণ্টা অন্তর অন্তরম্যালিগন্যান্ট টারসিয়ান ম্যালেরিয়া (Malignant Tertian Malaria): দায়ী পরজীবী- Plasmodium falciparum, জ্বর আসে ৩৬-৪৮ ঘণ্টা অন্তর অন্তরমাইল্ড টারসিয়ান ম্যালেরিয়া (Mild Tertian Malaria): দায়ী পরজীবী- Plasmodium ovale, জ্বর আসে ৪৮ ঘণ্টা অন্তর অন্তর
যখন দুইটি দ্রবণের ঘনত্ব সমান হয় তখন তাকে বলে-
Correct Answer:
ঘ: আইসোটনিক দ্রবণ
নিউক্লয়াস -এর যে অংশে ক্রোমোসোম ধারণ করে তার নাম হচ্ছে-
Correct Answer:
খ: Nymphaea nouchalli
বাংলাদেশ কোন প্রাণিবৌগিলিক অঞ্চলের অন্তর্গত?
Correct Answer:
ঘ: Oriental
Explanation:
বাংলাদেশ কোন প্রাণিবৌগিলিক অঞ্চলের অন্তর্গত? সঠিক উত্তর Oriental বাংলাদেশের অবস্থান ওরিয়েন্টাল অঞ্চলে। ওরিয়েন্টাল অঞ্চলের ভৌগলিক বিস্তৃতি হলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোচীন, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান (ফরমোজা) এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা, বোর্নিও, বালি ইত্যাদি দ্বীপ নিয়ে গঠিত।
জীবজগতের ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন কে?
Correct Answer:
গ: হুইটেকার
Explanation:
জীবজগতের ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন কে? সঠিক উত্তর হুইটেকার এইচ. হুইট্টেকার (R.H. Whittaker) ১৯৬৯ সালে জীবজগতকে Five Kingdom (পাঁচটি রাজ্য) এ ভাগ করার প্রস্তাব করেন।
কোন জীব প্লাজমিড বহন করে?
Correct Answer:
গ: Bacteria
Explanation:
কোন জীব প্লাজমিড বহন করে? সঠিক উত্তর Bacteria প্লাজমিড সাধারণত পাওয়া যায় ব্যাকটেরিয়াতে(Bacteria)। ছোট বৃত্তাকার,দুইটা ছাচ বিশিষ্ট ডিএনএ অণুরূপে। কখনো কখনো একে archaea এবং ইউক্যারিওটিক জীবেও পাওয়া যায়। সাধারণত প্লাসমিড যেসব [[জীন]] ধারণ করে সেগুলো জীবকে টিকে থাকতে সহায়তা করে।
লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম যা শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তার নাম -
Correct Answer:
ক: Ptyalin
Explanation:
লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম যা শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তার নাম - সঠিক উত্তর Ptyalin লালারসে টায়ালিন(Ptyalin) নামক শর্করা, আর্দ্রবিশ্লেষী এনজাইম পাওয়া যায়। টায়ালিন এনজাইম স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সটিন অণুকে আর্দ্রবিশ্লিষ্ট করে প্রথমে দ্রবণীয় স্টার্চে এবং ক্ষুদ্রতর ডেক্সটিন অণুতে রূপান্তরিত করে।
কোষের অঙ্গাণু যা আমিষ সংশ্লেষণে সহায়তা করে তাকে বলে -
Correct Answer:
খ: Ribosome
Explanation:
কোষের অঙ্গাণু যা আমিষ সংশ্লেষণে সহায়তা করে তাকে বলে - সঠিক উত্তর Ribosome রাইবোসোমের কাজ ➞ রাইবোসোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ (তৈরি) করা । তাই রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় । প্রোটিন সংশ্লেষণের শুরুতে mRNA আদি কোষের 30 S এবং প্রকৃত কোষের 40 S সাব-ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে । এরপর আদি কোষে 30 S এর সাথে 50 S মিলে 70 S একক গঠন করে এবং প্রকৃত কোষে 40 S এর সাথে 60 S সাব-ইউনিট এসে একত্রিত হয়ে 80 S একক গঠন করে এবং প্রোটিন সংশ্লেষণ শুরু হয় । এরা সাইটোক্রোম উৎপন্ন করে যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে । গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোমে সংঘটিত হয় । mRNA কে নিউক্লিয়েজ এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যেকোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে ।
মানবদেহে যে পেশি সংশ্লিষ্ট অস্থিকে উপরের দিকে টেনে অঙ্গকে সম্মুখে প্রসারিত হতে সাহায্য করে তাকে বলে ?
Correct Answer:
খ: Protractor
কোনটি DNA এর - নাইট্রোজেন বেস নয়?
Correct Answer:
গ: ইউরাসিল
Explanation:
কোনটি DNA এর - নাইট্রোজেন বেস নয়? সঠিক উত্তর ইউরাসিল DNA/RNAইউরাসিল হল নিউক্লিক অ্যাসিড আরএনএর চারটি নিউক্লিওবেসের মধ্যে একটি। অন্যগুলো হল অ্যাডেনিন, সাইটোসিন এবং গুয়ানিন। আরএনএতে, ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিনের সাথে আবদ্ধ হয়। ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইউরাসিল হল থাইমিনের একটি ডিমিথিলেটেড ফর্ম। তাই বলা হয় DNA অণুতে ইউরাসিল অনুপস্থিত থাকে |
কোন স্তন্যপায়ী প্রাণীটি উড়তে পারে ?
Correct Answer:
গ: Pteropus giganteus
Explanation:
কোন স্তন্যপায়ী প্রাণীটি উড়তে পারে ? সঠিক উত্তর Pteropus giganteus Pteropus giganteus (ফল বাদুড়) eutheria বা প্রকৃত অমরাধর স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত।
পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় কোন কোষ হতে?
Correct Answer:
ঘ: প্যারাইটাল কোষ
Explanation:
পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় কোন কোষ হতে? সঠিক উত্তর প্যারাইটাল কোষ খাদ্য পরিপাকের সময় পাকস্থলী হতে গ্যাস্ট্রিক গ্রন্থির রস নিঃসৃত হয়ে খাদ্যকে পরিপাক করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর একটি কোষ হলো প্যারাইটাল কোষ। এই কোষ হতে হাইড্রোক্লোরিক এসিড(HCL) ক্ষরিত হয়ে খাদ্যের সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়।
কোন প্রকৃতকোষী উদ্ভিদের দেহ কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ছত্রাকে
মানুষের গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কত?
Correct Answer:
গ: সাত
Explanation:
মানুষের গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কত? সঠিক উত্তর সাত মেরুদন্ডে:সারভাইকাল কশেরুকা = ৭ টিথোরাসিক কশেরুকা = ১২ টিলাম্বার কশেরুকা = ৫ টিস্যাক্রাম = ১টি (৫ টি) কক্কিক্স = ১টি (৪ টি)মোট ২৬ টি (৩৩ টি)
কোন্ উদ্ভিদে C4 দেখা যায়?
Correct Answer:
ক: ইক্ষু
Explanation:
কোন্ উদ্ভিদে C4 দেখা যায়? সঠিক উত্তর ইক্ষু C4 উদ্ভিদের উদাহরণ যে সমস্ত উদ্ভিদ C4 চক্র মেনে চলে তাদের C4 উদ্ভিদ বলে। যেমন প্যাপিরাস, আখ(ইক্ষু), কৃষ্ণ স্যাকসাল, শ্যাডস্কেল, ভুট্টা, মিলেট ইত্যাদি।
তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে কয়টি দাঁত থাকে?
Correct Answer:
গ: ছয়টি
Explanation:
তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে কয়টি দাঁত থাকে? সঠিক উত্তর ছয়টি তেলাপোকা বা আরশোলা হল ব্লাটোডা পর্বের পোকা, যাতে উই পোকারাও আছে। তেলাপোকার দেহ অনেকটা মাকু আকৃতির। তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে ছয়টি দাঁত থাকে |
নিম্নের কোনটিকে উদ্ভিদে কোষের 'পাওয়ার হাউস' বলা হয়?
Correct Answer:
গ: Mitochondria
Explanation:
নিম্নের কোনটিকে উদ্ভিদে কোষের 'পাওয়ার হাউস' বলা হয়? সঠিক উত্তর Mitochondria অঙ্গাণুবিশেষ নামমাইটোকন্ড্রিয়াকোষের পাওয়ার হাউস বা শক্তিঘরক্লোরোপ্লাস্টকোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানারাইবোসোমকোষের প্রোটিন ফ্যাক্টরিগলগি বডিকোষের ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি
Cycas উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে -
Correct Answer:
গ: চট্রগামের বারিয়াডালা বনে
Explanation:
Cycas উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে - সঠিক উত্তর চট্রগামের বারিয়াডালা বনে বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও মাত্র পাঁচ প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে থাকে । প্রজাতিগুলো হলো Cycas pectinata যা চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায় ; Podocarpus neriifolius, বাংলাদেশে এটি বাঁশপাতা নামে পরিচিত এবং চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বনাঞ্চলে এখনো পাওয়া যায় এবং Gnetum নামক একটি কাষ্ঠল লতানো উদ্ভিদ যা সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন বনে পাওয়া যায় ।
তেলাপোকার পৃষ্ঠদেশীয় স্ক্লেরাইট-এর নাম কী?
Correct Answer:
ক: টার্গাম
Explanation:
তেলাপোকার পৃষ্ঠদেশীয় স্ক্লেরাইট-এর নাম কী? সঠিক উত্তর টার্গাম তেলাপোকার দেহখণ্ডকগুলোকে বলা হয় স্ক্লেরাইট। তেলাপোকার পৃষ্ঠদেশীয় স্ক্লেরাইট-এর নাম টার্গাম |
সঞ্চিত খাদ্য 'ফ্লোরিডিয়ান স্টার্চ' পাওয়া যায় যে শৈবালে তার গোত্রের নাম হচ্ছে -
Correct Answer:
গ: Rhodophyta
Explanation:
সঞ্চিত খাদ্য 'ফ্লোরিডিয়ান স্টার্চ' পাওয়া যায় যে শৈবালে তার গোত্রের নাম হচ্ছে - সঠিক উত্তর Rhodophyta শ্রেণিসঞ্চিত খাদ্যChlorophyta (সবুজ শৈবাল)উদাহরণ - Ulothrixশ্বেতসার (Starch)Chrysophyta (গোল্ডেন ব্রাউন শৈবাল)উদাহরণ - Naviculaক্রাইসোল্যামিনারিনPyrrophyta (অগ্নি শৈবাল)উদাহরণ - Gymnodiniumপ্যারামাইলনPhaeophyta (বাদামী শৈবাল)উদাহরণ - Sargassumল্যামিনারিন, ম্যানিটল ও এলগিনRhodophyta (লোহিত শৈবাল)উদাহরণ - Polysiphoniaফ্লোরিডিয়ান স্টার্চ, এগার-এগার ও ক্যারাজীনান
একটি প্রাথমিক ডিম্বকোষ থেকে কয়টি ডিম্বক উৎপন্ন হয়?
Correct Answer:
ক: এক
Explanation:
একটি প্রাথমিক ডিম্বকোষ থেকে কয়টি ডিম্বক উৎপন্ন হয়? সঠিক উত্তর এক একটি প্রাথমিক ডিম্বকোষ থেকে একটি ডিম্বক উৎপন্ন হয় | বীজ উৎপাদনকারী উদ্ভিদে, ডিম্বক হচ্ছে সেই কাঠামো যা স্ত্রী প্রজনন কোষের জন্ম দেয় এবং ধারণ করে। এটি তিনটি অংশ নিয়ে গঠিত: ডিম্বকত্বক (যা বহিঃস্তর গঠন করে), নিউসেলাস (অথবা মেগাস্পোরঞ্জিয়ামের অবশিষ্টাংশ) এবং এর কেন্দ্রে স্ত্রী গ্যামেটোফাইট (একটি হ্যাপ্লয়েড মেগাস্পোর থেকে গঠিত)।
নিচের কোনটি RNA ভাইরাস
Correct Answer:
ক: HIV
Explanation:
নিচের কোনটি RNA ভাইরাস সঠিক উত্তর HIV HIV; পূর্ণরূপ: Human Immunodeficiency Virus হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস) বা মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস লেন্টিভাইরাস (Lentivirus) গোত্রের অন্তর্গত এক ধরনের ভাইরাস যার সংক্রমণে মানবদেহে এইডস (AIDS) রোগের সৃষ্টি হয়।আরএনএ ভাইরাস (RNA Virus), রেট্রোভাইরাস নামেও পরিচিত, তাদের জিনগত উপাদান হিসাবে RNA রয়েছে। রেট্রোভাইরাসগুলির কয়েকটি উদাহরণ হ্যাপাটাইটিস ভাইরাস এবং এইচআইভি (HIV)। যখন এই ভাইরাসগুলি কোনও হোস্ট সেলে প্রবেশ করে, তাদের অবশ্যই প্রথমে তাদের RNA -কে DNA -তে রূপান্তর করতে হবে।
ডালজাতীয় উদ্ভিদসমূহ নিম্নোক্ত কোন গ্রোত্রের অন্তর্গত?
Correct Answer:
খ: লিগিউমিনোসি
Explanation:
ডালজাতীয় উদ্ভিদসমূহ নিম্নোক্ত কোন গ্রোত্রের অন্তর্গত? সঠিক উত্তর লিগিউমিনোসি ডালজাতীয় উদ্ভিদসমূহ নিম্নোক্ত লিগিউমিনোসি গ্রোত্রের অন্তর্গত | Leguminosae (লিগিউমিনোসি) গোত্র দ্বিবীজপত্রী উদ্ভিদ গোত্র সমূহের মধ্যে দ্বিতীয় গোত্র। Leguminosae গোত্রে প্রায় ৫৫০টি গণ ও ১২০০ প্রজাতি রয়েছে। সারা পৃথিবীজুড়ে সব পরিবেশেই এরা বিস্তৃত।Leguminosae (লিগিউমিনোসি) একটি বৃহৎ গোত্র এবং বৈচিত্র্যময় বৈশিষ্ট্য মন্ডিত। একে তিনটি উপ-গোত্রে ভাগ করা হয়েছে যেমনঃ ১.Papilionaceae (Lotoideae), ২.Caesalpinioideae এবং ৩.Mimosoideae। তবে আজকাল অনেকেই Papilionaceae, Caesalpiniaceae এবং Mimosaceae এই তিনটি পৃথক গোত্র ব্যবহার করেন।
কোন হরমোন রেচনে অংশগ্রহণ করে?
Correct Answer:
ঘ: ADH
Explanation:
কোন হরমোন রেচনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর ADH ADH হরমোন রেচনে অংশগ্রহণ করে | ভ্যাসোপ্রেসিন (ইংরেজি: Vasopressin), যা অ্যান্টিডাইইউরেটিক হরমোন বা ADH, আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, আর্জিপ্রেসিন নামেও পরিচিত, যা অধিকাংশ স্তন্যপায়ী প্রাণির নিউরো-হাইপোফাইসিয়াল হরমোন। এর দুটি প্রধান কাজ হলো শরীরে জল ধরে রাখা এবং রক্ত বাহক (blood vessel) কে সংকোচন করা।
প্রথম penicillin আবিষ্কৃত হয় -
Correct Answer:
খ: Penicillium notatum হতে
Explanation:
প্রথম penicillin আবিষ্কৃত হয় - সঠিক উত্তর Penicillium notatum হতে Penicillium notatum হতে প্রথম penicillin আবিষ্কৃত হয় | স্যার আলেকজান্ডার ফ্লেমিং, একজন স্কটিশ গবেষক, 1928 সালে পেনিসিলিন আবিষ্কারের কৃতিত্ব পান। ১৯২৯ সালে স্কটিশ বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
কোনটি অকোষীয়?
Correct Answer:
ক: ভা্ইরাস
Explanation:
কোনটি অকোষীয়? সঠিক উত্তর ভা্ইরাস ভাইরাসের দেহ কোষ প্রাচীর ,প্লাজমালেমা, সুগঠিত নিউক্লিয়াস ,সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই না থাকার জন্য ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। এটি শুধু প্রোটিন আবরণ ও নিউক্লিক এসিড নিয়ে গঠিত। অকোষীয় জীবের ভেতর প্রাথমিক সদস্য হল ভাইরাস।
নিম্নের কোনটি C4 উদ্ভিদ ?
Correct Answer:
ক: ভুট্রা
Explanation:
নিম্নের কোনটি C4 উদ্ভিদ ? সঠিক উত্তর ভুট্রা যে সমস্ত উদ্ভিদ C4 চক্র মেনে চলে তাদের C4 উদ্ভিদ বলে। যেমন প্যাপিরাস, আখ, কৃষ্ণ স্যাকসাল, শ্যাডস্কেল, ভুট্টা, মিলেট ইত্যাদি।