26th (Special) BCS Preliminary Test (Education) MCQs
Showing 50 questions (Total: 188)
Fill in the blank with right option. I am looking forward----you.
Correct Answer:
A: to seeing
Explanation:
Fill in the blank with right option. I am looking forward----you. Correct Answer to seeing সাধারণত infinitive 'to' এর পর verb এর present form ব্যবহৃত হয়। কিন্তু 'with a view to' 'forward to' প্রভৃতি ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এসব ক্ষেত্রে preposition ' to' এর পর 'verb + ing' form ব্যবহৃত হয়। এ নিয়ম অনুসারে 'ক' উত্তরটি সঠিক।
Choose the correct preposition. My brother has no interest----music.
Correct Answer:
B: in
Explanation:
Choose the correct preposition. My brother has no interest----music. Correct Answer in interest for - কোনো বিষয় সম্পর্কে অধিক জানার আগ্রহ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়। interest in - সঙ্গীতে আগ্রহ বোঝাতে এটি বসে। interest with - এরুপ ব্যবহার দেখা যায় না। interest at - খেলাধুলায় আগ্রহ বুঝাতে এটি বসে। সুতরাং বাক্যের অর্থ অনুসারে 'খ' উত্তরটি সঠিক।
Select the right word. He ran fast lest he ----- miss the train.
Correct Answer:
B: should
Explanation:
Select the right word. He ran fast lest he ----- miss the train. Correct Answer should Lest যুক্ত sentence যে tense - এর হোক না কেন Lest - এর পর সব সময় auxiliary verb 'should' বসে। সুতরাং 'খ' উত্তরটি সঠিক।
Choose the correct form (passive) of --- 'Who will do the work?'
Correct Answer:
C: By Whom will the work be done ?
Explanation:
Choose the correct form (passive) of --- 'Who will do the work?' Correct Answer By Whom will the work be done ? Interrogative sentence যদি who দিয়ে শুরু হয় তাহলে একে passive voice - এ পরিবর্তনের সময় By whom দিয়ে শুরু করতে হয়। তাছাড়া active voice - এ will থাকলে passive voice এ will be হয়। আর একমাত্র 'গ' sentence টি সকল শর্ত পূরণ করে passive করা হয়েছে। সুতরাং এটিই সঠিক উত্তর।
Choose the correct preposition. The police is looking----the case.
Correct Answer:
D: into
Explanation:
Choose the correct preposition. The police is looking----the case. Correct Answer into Look after - দেখাশুনা করা। Look on - দর্শক হওয়া। Look up - অভিধানে শব্দ খুঁজে বের করা। Look into - তদন্ত করা । সাধারণত পুলিশ কোনো মামলার তদন্ত করে থাকে । তাই সঠিক উত্তর 'ঘ'।
The Arabian Nights-----still a great favourite.
Correct Answer:
C: is
Explanation:
The Arabian Nights-----still a great favourite. Correct Answer is 'The Arabian Nights' একটি আরব্য উপন্যাসের নাম। এটি মূলত singular । তবে 'The Arabian Nights' Subject হিসেবে নিজেই এখনো প্রিয় । আর Subject যখন নিজেই কিছু হয় বা কোথা ও থাকে, তখন 'to be' verb ব্যবহৃত হয়। এজন্য 'be' verb - এর রুপ হিসেবে 'is' ই সঠিক। সুতরাং সঠিক উত্তর 'গ'।
Choose the correct spelling.
Correct Answer:
A: ascertain
Explanation:
Choose the correct spelling. Correct Answer ascertain Ascertain (অ্যাসারটেইন) একটি verb এবং এটির অর্থ নিশ্চিত করা , নির্ধারণ করা বা নিরুপণ করা কিংবা স্থির করা । প্রদত্ত অন্যান্য Option - গুলো কোনো অর্থই প্রকাশ করে না। অতএব সঠিক উত্তর 'ক'।
Choose the correct preposition. The tree has been blown---by the storm.
Correct Answer:
A: away
Explanation:
Choose the correct preposition. The tree has been blown---by the storm. Correct Answer away Blow away অর্থ - এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া (বাতাসে) যেমন - We fixed the tent securely so that it wouldn't be blown away in the strong wind. Blow up অর্থ - বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা ; Blow off অর্থ - অবস্থান সরানো (বাতাসে), Blow out - অর্থ আগুন নেভানো । সঠিক উত্তর ক।
Identify the correct synonym for the word 'Magnanimous'.
Correct Answer:
A: generous
Explanation:
Identify the correct synonym for the word 'Magnanimous'. Correct Answer generous Magnanimous - মহানুভব। ক. generous - উদার, সহৃদয়। খ. unkind - নির্দয়, নিষ্ঠুর ,অকরুণ, কঠোর। গ. revengeful - প্রতিশোধ /হিংসা পরায়ণ। ঘ. Friendly - বন্ধুত্বপূর্ণ ,বন্ধুভাবাপন্ন, বন্ধুসুলভ। সুতরাং choice গুলোর অর্থ অনুযায়ী দেখা যাচ্ছে মহানুভব ' - এর সমার্থক (synonym) হচ্ছে উদার। অতএব, সঠিক উত্তর 'ক'।
Select the correct sentence.
Correct Answer:
C: The man who stole my bag was tall.
Explanation:
Select the correct sentence. Correct Answer The man who stole my bag was tall. Relative pronoun 'who' দ্বারা দুটি sentence কে যুক্ত করার সময় প্রথম বাক্যটি অপরিবর্তিত অবস্থায় প্রথম বসে। এরপর দ্বিতীয় বাক্যের subject - এর বদলে who বসে এবং দ্বিতীয় sentence - এর অবশিষ্ট অংশ অপরিবর্তিত অবস্থায় বসে। প্রথম বাক্যের subject এবং দ্বিতীয় বাক্যের subject একই ব্যক্তি বা বস্তু হলে সাধারণত প্রথম বাক্যের subject - এর পরই who বসে। সুতরাং এ নিয়ম অনুসারে 'গ' উত্তরটি সঠিক।
Fill in the blank with the correct phrase : -----your shoes before entering the mosque.
Correct Answer:
B: put off
Explanation:
Fill in the blank with the correct phrase : -----your shoes before entering the mosque. Correct Answer put off ক. put out - নিভিয়ে রাখা। খ. Put off - খুলে ফেলা। গ. put away - কোনো জিনিস যথাস্থানে রাখা, সঞ্চয় করা । ঘ. Put on - পরিধান করা । উল্লিখিত বাক্যের অর্থ অনুযায়ী একথা স্পষ্ট যে মসজিদে ঢোকার পূর্বে অবশ্যই জুতা খুলতে হয় । তাই সঠিক উত্তর 'খ'।
Complete the sentence with the correct verb from : 'Neela---- her hand when she was cooking dinner.
Correct Answer:
B: burnt
Explanation:
Complete the sentence with the correct verb from : 'Neela---- her hand when she was cooking dinner. Correct Answer burnt Sequence of tense ( Principal Clause - এর verb - এর tense অনুযায়ী subordinate clause - এর verb - এর নিয়ম নির্ধারিত হওয়ায় নিয়মই হলো sequence of tense) - এর নিয়মানুসারে (কিছু ব্যতিক্রম ছাড়া) principal clause - এর verb যদি past tense হয় তবে subordinate clause - এর verb ও past tense হবে। উল্লিখিত sentence টির subordinate clauses past tense এ রয়েছে। সুতরাং principal clause টিও past tense হবে। এ নিয়ম অনুসারে 'খ' উত্তরটি সঠিক।
Fill in the blank with the correct phrase : He----arrested if he had tried to leave the country.
Correct Answer:
C: would have been
Explanation:
Fill in the blank with the correct phrase : He----arrested if he had tried to leave the country. Correct Answer would have been সাধারণত Conditional - এ if যুক্ত clause টি past perfect - এর হলে pricipal clause টি perfect conditional হয় অর্থাৎ subject এর সাথে would have / could have /might have বসে। এবং verb - এর past participle form হয় । প্রদত্ত sentence টি উল্লিখিত নিয়ম অনুসারে গঠিত হয়েছে। আর একমাত্র 'গ' choice টিতে would have রয়েছে। সুতরাং সঠিক উত্তর 'গ'।
Fill in the blank with correct preposition. He is devoid-----commonsense.
Correct Answer:
A: of
Explanation:
Fill in the blank with correct preposition. He is devoid-----commonsense. Correct Answer of Devoid এমন একটি verb যার পর সব সময় 'of' preposition ' বসে। সুতরাং সঠিক উত্তর 'ক'।
The proper function of the press is surely to----the man in the street with facts.
Correct Answer:
D: provide
Explanation:
The proper function of the press is surely to----the man in the street with facts. Correct Answer provide ক. equip - সজ্জিত করা/ প্রস্তুত করা (রণক্ষেত্রের সৈন্য বা বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রে ব্যবহৃত হয়।) খ. deliver - সরবরাহ করা /পৌঁছে দেওয়া (চিঠিপত্র, পার্সেল পণ্য বিলি করা প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়।) গ. proffer - প্রস্তাব , বিনিময়ের প্রস্তাব প্রভৃতি । ঘ. Provide - যোগান দেওয়া, সরবরাহ করা (সাধারণত সংবাদপত্র ও সংবাদমাধ্যমের ক্ষেত্রে ব্যবহৃত হয়।) প্রদত্ত Sentence - এর অর্থানযায়ী বোঝা যায় সংবাদমাধ্যম সাধারণত লোকদেরকে ঘটনাসমূহের সরবরাহ বা যোগান দিয়ে থাকে । সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
Identify the correct passive form of 'He is going to open a shop'.
Correct Answer:
D: A shop is going to be opened by him
Explanation:
Identify the correct passive form of 'He is going to open a shop'. Correct Answer A shop is going to be opened by him 'going to' যুক্ত active sentence কে passive voice - এর পরিবর্তন করার সময় auxiliary verb - এর tense অপরিবর্তিত থাকে। তাছাড়া ' going to' এর ও কোনো পরিবর্তন হয় না এবং এর পর be বসে ও principal verb এর past participle form হয়। এছাড়া voice পরিবর্তনের অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকে। উল্লিখিত নিয়ম অনুসারে সঠিক উত্তর 'ঘ'।
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ----- of traffic is maintained without interruption.
Correct Answer:
B: flow
Explanation:
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ----- of traffic is maintained without interruption. Correct Answer flow circulation - দৈনিক বা সাময়িক পত্রিকার প্রচার সংখ্যা কাটতি। খ. flow - স্বচ্ছন্দ গতি, বহমান, স্বাভাবিক ছন্দ। গ. current - জলস্রোত , বায়ুস্রোত , সাম্প্রতিক, প্রচলিত। ঘ. procession - মিছিল, সোভাযাত্রা। প্রদত্ত sentence - এ traffic কর্তৃক যানবাহনের স্বাভাবিক বা স্বচ্ছন্দ গতি বজায় রাখা বুঝায়। সুতরাং সঠিক উত্তর 'খ'।
Choose the right word to fill the blank : I should appreciate it if you could complete this work---Thursday.
Correct Answer:
D: by
Explanation:
Choose the right word to fill the blank : I should appreciate it if you could complete this work---Thursday. Correct Answer by ক. till - পর্যন্ত/ অবধি /যে পর্যন্ত না । খ. untill - যে পর্যন্ত না ।গ. upto - পর্যন্ত/ অবধি। ঘ. by - নির্ধারিত সময়ের মধ্যে । প্রদত্ত বাক্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার ক্ষেত্রে উৎসাহ দান বুঝাচ্ছে। কাজেই 'choice 'ঘ' সঠিক উত্তর।
Choose the right word to fill the blank : Two of the children have to sleep in one bed, but the other three have----ones.
Correct Answer:
B: separate
Explanation:
Choose the right word to fill the blank : Two of the children have to sleep in one bed, but the other three have----ones. Correct Answer separate different - ভিন্নতর বা অন্যান্য । খ. separate - পৃথক / আলাদা। গ. complete - সম্পূর্ণ করা । ঘ. lonely - নিঃসঙ্গ । প্রদত্ত sentence টির ভাবার্থ অনুযায়ী মোট ৫ টি শিশুর মধ্যে ২ টি শিশু ঘুমানোর সময় এক বিছানায় রাখা হয়েছে এবং অন্য তিনটি শিশু পৃথক বা আলাদা আলাদা রাখা হয়েছে। সুতরাং choice 'খ' - ই সঠিক।
The word 'ecological' is related to ----:
Correct Answer:
D: Environment
Explanation:
The word 'ecological' is related to ----: Correct Answer Environment Ecological অর্থ বাস্তুবিদ্যা সংক্রান্ত/পরিবশে দূষণ সংক্রান্ত । সুতরাং বিষয়টি অবশ্যই পরিবেশের সাথে সম্পৃক্ত। সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
Choose the right word to fill the blank : The Democratic party's candidate-----defeat in the small hours of the morning.
Correct Answer:
C: accepted
Explanation:
Choose the right word to fill the blank : The Democratic party's candidate-----defeat in the small hours of the morning. Correct Answer accepted consented - সম্মতি, অনুমতি (কোনো বিল বা অধ্যাদেশের ক্ষেত্রে। )। খ. agree - রাজি বা সম্মত হওয়া (কোনো কিছু করতে।) । গ. accept - মেনে নেওয়া (পরাজয়ের ক্ষেত্রে), স্বীকার করা। ঘ. grant - মঞ্জুর করা (প্রার্থিত বস্তু)। প্রদত্ত sentence - এর অর্থ অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর নির্বাচনে পরাজয় মেনে নেওয়াকে বুঝায়। সুতরাং সঠিক উত্তর 'গ।
The correct spelling is -----:
Correct Answer:
B: Humorous
Explanation:
The correct spelling is -----: Correct Answer Humorous প্রদত্ত চারটি Option - এর মাঝে 'খ' প্রদত্ত Humorous কেবল সঠিক ও অর্থপূর্ণ শব্দ। Humorous (হিউমরাস) একটি Adjective এবং এটির অর্থ রসাত্মক সরস, সকৌতুক। অতএব, 'খ' Humorous প্রদত্ত যথার্থ answer হতে পারে।
Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher,-----has written four novels.
Correct Answer:
D: formerly
Explanation:
Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher,-----has written four novels. Correct Answer formerly ক. usually - সচরাচর, সাধারণত। খ. presently অচিরে, এক্ষুণি। গ. already - এই সময়ের বা ঐ সময়ের মধ্যে । ঘ. formerly - আগেরকার দিনে, পূর্বকালে । বাক্যের অর্থানুযায়ী (মি. চৌধুরী অবসরে যাওয়ার পূর্বে একজন শিক্ষক ছিলেন, যিনি চারটি উপন্যাস লিখেছেন। ) 'ঘ' একমাত্র সঙ্গতিপূর্ণ । সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
'Paediatric' relates to the treatment of :
Correct Answer:
B: Children
Explanation:
'Paediatric' relates to the treatment of : Correct Answer Children Paediatric - শিশু চিকিৎসা । কাজেই এটি Children - এর সাথে সম্পর্কিত। তাই সঠিক উত্তর 'খ' ।
If we want concrete proof, we are looking for-----.
Correct Answer:
C: Clear evidence
Explanation:
If we want concrete proof, we are looking for-----. Correct Answer Clear evidence Building material - নির্মাণ সামগ্রী। খ. Something to cover a path - রাস্তা ঢাকার জন্য কোনো মিশ্রণ সামগ্রী। গ. Clear evidence - সুনির্দিষ্ট সাক্ষ্য প্রদান। ঘ. A cement mixer - সিমেন্টের মিশ্রণ। প্রদত্ত - sentence - এর concrete শব্দটির তিনটি অর্থ রয়েছে। যথা - সুনির্দিষ্ট বা বাস্তব, চুন বা বালির সাথে সিমেন্টের মিশ্রণে তৈরি নির্মাণ সামগ্রী এবং চুন বা বালির মিশ্রণ দ্বারা লেপ দেওয়া। concrete শব্দের পর proof শব্দটি ব্যবহার করায় concrete শব্দটির অর্থ যে সুনির্দিষ্ট বা বাস্তব এটি অত্যন্ত স্পষ্ট। সুতরাং প্রদত্ত choice গুলোর মধ্যে 'গ' বাক্যের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। সুতরাং সঠিক উত্তর 'গ'।
A person who writes about his own life writes----.
Correct Answer:
D: An autobiography
Explanation:
A person who writes about his own life writes----. Correct Answer An autobiography A biography - বিভিন্ন ব্যক্তির জীবন কথা বিষয়ক সাহিত্যের বিশেষ শাখা। খ. A diary - দিনপঞ্জি । গ. A chronicle - কালানুক্রমিক /ঘটনাপঞ্জি । ঘ. An autobiography - আত্মজীবনী (নিজের জীবনেতিহাস) । সুতরাং 'ঘ' উত্তরটি সঠিক।
As the sun ---, I decided to go out.
Correct Answer:
D: Was shining
Explanation:
As the sun ---, I decided to go out. Correct Answer Was shining সাধারণ নিয়মানুযায়ী principal clause যদি past tense - এ থাকে তাহলে subordinate clause অবশ্যই past tense হবে। সে হিসেবে উত্তর 'ক' 'খ' এবং 'গ' ভুল। অতএব, সঠিক উত্তর 'ঘ'।
The lights have been blown-----by the strong wind
Correct Answer:
A: Out
Explanation:
The lights have been blown-----by the strong wind Correct Answer Out blow out - বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া বুঝায় । blow up - বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মাধ্যমে কোনো কিছু উড়িয়ে দেওয়া। blow off - কোনো কিছু থেকে কোনো কিছু নির্গত হওয়া। blow off - কোনো কিছু থেকে কোনো কিছু নির্গত হওয়া। blow away - উড়িয়ে নেওয়া অর্থে ব্যবহৃত হয়। সুতরাং 'ক' উত্তরটি সঠিক।
A 'pilgrim' is a person who undertakes a journey to a ------
Correct Answer:
C: Holy place
Explanation:
A 'pilgrim' is a person who undertakes a journey to a ------ Correct Answer Holy place Pilgrim শব্দটির অর্থ তীর্থযাত্রী, যারা সাধারণত কোনো পবিত্র স্থানের উদ্দেশ্য যাত্রা করে। এখানে Mosque পবিত্র স্থান হলে ও এতে তীর্থযাত্রী হিসেবে কেউ গমন করে না। অন্যদিকে a new country ও bazar শব্দ দুটি pilgrim শব্দের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং সঠিক উত্তর 'গ'।
Maiden speech means-----.
Correct Answer:
D: First speech
Explanation:
Maiden speech means-----. Correct Answer First speech Maiden অর্থ হলো কুমারী, যার অন্য অর্থ হলো সর্বপ্রথম। এ প্রেক্ষিতে 'খ' এবং 'ঘ' এর মধ্যে সন্দেহ সৃষ্টি হলেও 'choice ' 'ঘ' অধিক সঠিক। কারণ সংসদ সদস্যদের প্রথম বক্তৃতাকেই Maiden speech বলা হয়।
No one can----- that he is clever.
Correct Answer:
A: Deny
Explanation:
No one can----- that he is clever. Correct Answer Deny ক. deny - অস্বীকার করা, খ. defy - আহবান করা, গ. admire - প্রশংসা করা ; ঘ. denounce - অভিযুক্ত করা , মূলত বাক্যটির অর্থ হতে পারে , কেহই.... করতে পারে না যে সে চালাক। এ প্রেক্ষিতে শূন্যস্থানে অস্বীকার করা (deny) এর ব্যবহারই সবচেয়ে যুক্তিযুক্ত। সুতরাং সঠিক উত্তর 'ক'।
'Out and Out' means----.
Correct Answer:
C: Thoroughly
Explanation:
'Out and Out' means----. Correct Answer Thoroughly Out and Out - সম্পূর্ণরুপে , পুরোদস্তুর , তন্নতন্ন করে, শুরু থেকে শেষ পর্যন্ত। 'ক' Not at all - আদৌ নয়। 'খ' Brave - সাহসী। 'গ' Thoroughly - তন্নতন্ন করে, আদি থেকে অন্ত পর্যন্ত। 'ঘ' Whole heatedly - সম্পূর্ণ গরম। কাজেই সঠিক উত্তর 'গ'।
He gave up ----football when he got married.
Correct Answer:
C: Playing
Explanation:
He gave up ----football when he got married. Correct Answer Playing সাধারণত পাশাপাশি দুটি verb ব্যবহৃত হলে দ্বিতীয়টির সাথে ing যুক্ত হয়। সে নিয়মানুযায়ী সঠিক উত্তর 'গ'। কেননা, give up একট phrasal verb এবং এরপর ' play' verb - এর সাথে ing যুক্ত হয়েছে।
He divided the money------the two children.
Correct Answer:
D: Between
Explanation:
He divided the money------the two children. Correct Answer Between সাধারণত দুয়ের মধ্যে ভাগাভাগি বুঝাতে between বসে আর অনেকের মধ্যে ভাগাভাগি বুঝাতে among বসে। তাছাড়া দুয়ের মাঝে অবস্থিত বুঝালে in between বসে। সুতরাং দুয়ের মধ্যে টাকা ভাগ করে দেয়ার বিষয়টি থাকায় সঠিক উত্তর হবে'ঘ'।
Do not make a noise while your father-----?
Correct Answer:
A: Is sleeping
Explanation:
Do not make a noise while your father-----? Correct Answer Is sleeping সাধারণত principal clause যদি present tense হয়। তাহলে subordinate clause যে কোনো tense এ হতে পারে। কিন্তু এখানে subordinate clause - এর শুরুতে while থাকায় তা continuous tense হবে। সুতরাং সঠিক উত্তর 'ক'।
He has been ill ---- Friday last.
Correct Answer:
D: Since
Explanation:
He has been ill ---- Friday last. Correct Answer Since Point of time (কোনো কাজ শুরুর সময়) এর পূর্বে since বসে। যেহেতু সে গত শুক্রবার থেকে অসুস্থ, সেহেতু এটি point of time বুঝাচ্ছে। সুতরাং এর পূর্বে since ব্যবহার করাই শ্রেয়। তাই সঠিক উত্তর 'ঘ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন?
Correct Answer:
গ: ২৭০
Explanation:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন? সঠিক উত্তর ২৭০ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে না হলেও ৫৩৮ (১০০ সিনেটর + ৪৩৫ রিপ্রেজেন্টেটিভ + ৩সদস্য ডিস্ট্রিস্ট অব কলাম্বিয়া) সদস্যের ইলেক্টোরাল কলেজের পছন্দের ওপর প্রেসিডেন্ট প্রার্থীর জয় - পরাজয়ের নির্ভর করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ৩ থেকে সর্বোচ্চ ৫৫ জন ইলেক্টোরাল প্রতিনিধি রয়েছে। কোনো প্রার্থীকে পেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭2 টি ভোট পেতে হয়।
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: লিঁও
Explanation:
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর লিঁও ইন্টারপোলের সাবেক সদর দপ্তর প্যারিসে হলেও বর্তমানে ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে, লন্ডনে (যুক্তরাজ্য) কমনওয়েলথ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রোমে (ইত্যাদি) FAO, IFAD ও WFP এবং প্যারিসে (ফ্রান্স ) OECD - এর সদর দপ্তর অবস্থিত।
United Nations Conference on Trade and Development (UNCTAD)-- এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
B: জেনেভায়
Explanation:
United Nations Conference on Trade and Development (UNCTAD)-- এর সদর দপ্তর কোথায়? Correct Answer জেনেভায় জাতিসংঘের সাধারণ পরিষদের অঙ্গসংস্থা আঙ্কটাড প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। অন্যদিকে, হেগেু (নেদারল্যান্ডস) আন্তর্জাতিক আদালত, নিউইয়র্কে (যুক্তরাষ্ট্র) জাতিসংঘ ( UNDP, UNFPA ও UNICEF এবং ক্যানবেরায় (অস্ট্রেলিয়া) ANZUS - এর সদর দপ্তর অবস্থিত।
ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৪৮
Explanation:
ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৮ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেন ম্যান্ডেটভুক্ত অঞ্চল (মধ্যপ্রাচ্য) থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব করলে ২৯ নভেম্বর ১৯৪৭ জাতিসংঘের ৮১ নং প্রস্তাব অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র বিভক্তি ও ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলোর রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয় । কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ প্রভাবে জাতিসংঘ প্রস্তাব উপেক্ষা করে ১৪ মে ১৯৪৮ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত-এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানগণ কোথায় মিলিত হন?
Correct Answer:
গ: কায়রো
Explanation:
ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত-এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানগণ কোথায় মিলিত হন? সঠিক উত্তর কায়রো ফিলিস্তনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত - ১১ নভেম্বর ২০০৪ প্যারিসের পার্সি সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় মিশরের কায়রোতে এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে তাকে রামাল্লায় দাফন করা হয়।
পশ্চিম তিমুর-এর বর্তমান মর্যাদা কি?
Correct Answer:
ক: ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
Explanation:
পশ্চিম তিমুর-এর বর্তমান মর্যাদা কি? সঠিক উত্তর ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য খ্রিষ্টান অধ্যুষিত পূর্ব তিমুর ২০০২ সালের ২০ মে ইন্দোনেশিয়ার নিকট থেকে স্বাধীন হলেও পশ্চিম তিমুর স্বাধীন নয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ বা অঙ্গরাজ্য।
কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?
Correct Answer:
গ: দ্বিতীয়
Explanation:
কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব? সঠিক উত্তর দ্বিতীয় আফ্রিকা থেকে নিয়োগকৃত জাতিসংঘের প্রথম মহাসচিব ড. বুট্রোস ঘালি (১৯৯১ - ৯৬)। তিনি মিশরের অধিবাসী ছিলেন। পরবর্তীতে ১৯৯৭ সালে কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর ২০০৬। উল্লেখ্য , জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনি ও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক।
২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক?
Correct Answer:
ঘ: কেনিয়া
Explanation:
২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক? সঠিক উত্তর কেনিয়া ২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কেনিয়ার ওয়ানগারি মাথাই। পরিবেশ রক্ষায় Green belt movement , এর জন্য প্রথম আফ্রিকান নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার পান । ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানয়েল সান্তোস।
TI--- এর সদর দপ্তর কোথায় ?
Correct Answer:
খ: বার্লিন
Explanation:
TI--- এর সদর দপ্তর কোথায় ? সঠিক উত্তর বার্লিন টিআই - এর পূর্ণ অভিব্যক্তি 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল'। জার্মানির বার্লিনভিত্তিক এ সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এবং দুর্নীতির সূচক প্রদান করে। এর প্রধান কার্যালয় জার্মানির বার্লিনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
Correct Answer:
খ: ৫৪৩
Explanation:
ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ৫৪৩ দ্বি - কক্ষ বিশিষ্ট ভারতীয় কেন্দ্রীয় পার্লমেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ৫৫২ । তবে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা ৫৪৫ । এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩।
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
Correct Answer:
ক: লোহিত সাগর ও ভূমধ্যসাগর
Explanation:
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে? সঠিক উত্তর লোহিত সাগর ও ভূমধ্যসাগর লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী জলপথ সুয়েল খাল খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস ১৯৬৯ সালে। ১৯৫৬ সালে মিশর এটিকে জাতীয়করণ এটিকে বন্ধ করে দেয়া হয় এবং ১৯৭৪ সালে আবার খুলে দেয়া হয়।
কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? সঠিক উত্তর ৫ জুন ৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস। অন্যদিকে, ২১ মার্চ বিশ্ব বন দিবস, আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস, বিশ্ব কবিতা দিবস এবং ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস।
লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
Correct Answer:
খ: ফ্রান্স
Explanation:
লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর ফ্রান্স ১৯৪৩ সালের ২২ নভেম্বর লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। লীগ অব নেশন্স - এর সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জার্মানি ও তুরঙ্কের উপনিবেশগুলোকে ম্যান্ডেট ব্যবস্থার মাধ্যমে মিত্রশক্তির নিকট হস্তান্তর করা হয়।
গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?
Correct Answer:
ক: ছয় ঘণ্টা
Explanation:
গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা? সঠিক উত্তর ছয় ঘণ্টা বাংলাদেশের অবস্থান ৯০° দ্রাঘিমা রেখায় এবং গ্রিনিচের অবস্থান ০° দ্রাঘিমায় হওয়ায় উভয়ের মধ্যে ৯০° অর্থাৎ (৪×৯০) ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা সময়ের ব্যবধান রয়েছে।তাই গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ছয় ঘন্টা।