India MCQs
Showing 50 questions (Total: 371)
কোন সালে ভারতের সাথে গঙ্গার পানি বণ্টনজনিত ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
Correct Answer:
খ: ডিসেম্বর ১৯৯৬
Explanation:
কোন সালে ভারতের সাথে গঙ্গার পানি বণ্টনজনিত ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর ডিসেম্বর ১৯৯৬ ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়া বাংলাদেশ - ভারত ৩০ বছর মেয়াদি পানি বন্টন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিকে মোট ১২ টি অনুচ্ছেদ রয়েছে।
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -----
Correct Answer:
ক: দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
Explanation:
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য ----- সঠিক উত্তর দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি যৌথ নদী কমিশন (Joint Rivers Commission) ১৯৭২ সালে ঢাকায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর শেষে ১৯ মার্চ, ১৯৭২ তারিখে যৌথ ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। যৌথ নদী কমিশনের অন্যান্য প্রধান দায়িত্বসমূহের মধ্যে রয়েছে: আন্তর্জাতিক অথবা আন্তঃসীমান্ত নদীসমূহের পানি সম্পদ উন্নয়ন, ব্যবস্থাপনা এবং বণ্টনের লক্ষ্যে প্রতিবেশি দেশসমূহের মধ্যে সমন্বয় সাধন করা
কর্কটক্রান্তি রেখা-----
Correct Answer:
গ: বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
Explanation:
কর্কটক্রান্তি রেখা----- সঠিক উত্তর বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা - - - - - বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।
গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে?
Correct Answer:
খ: ২২ জুলাই, ১৯৯৪
Explanation:
গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে? সঠিক উত্তর ২২ জুলাই, ১৯৯৪ গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে ২২ জুলাই, ১৯৯৪। ১৯৬৫ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি একটি স্থিতিশীল গণতন্ত্র হিসেবে গণ্য হয়। ১৯৯৪ সালে একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় এবং সামরিক নেতা ইয়াহিয়া জাম্মেহ তার স্থান নেন। জাম্মেহ পরবর্তীকালে গাম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন। ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে জামমেহকে পরাজিত করার পরে জানুয়ারী ২০১৭ সালে অ্যাডামা ব্যারো গাম্বিয়ার তৃতীয় রাষ্ট্রপতি হন।
নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?
Correct Answer:
ক: ৭ জুন, ১৯৯৪
Explanation:
নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন? সঠিক উত্তর ৭ জুন, ১৯৯৪ নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন ৭ জুন, ১৯৯৪। নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা ১১ জুন ১৯৯৪ নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষনা করেন।
১৪ ডিসেম্বর ১৯৯৩ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়?
Correct Answer:
খ: ৫টি
Explanation:
১৪ ডিসেম্বর ১৯৯৩ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়? সঠিক উত্তর ৫টি ১৪ ডিসেম্বর ১৯৯৩ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট ৫টি সড়কের নামকরণ করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। স্মৃতিসৌধটির স্থপতি মোস্তফা হালি কুদ্দুস। ১৯৯১ সালে ঢাকার রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয় যা ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নকশা করেন জামী - আল সাফী ও ফরিদউদ্দিন আহমেদ। বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ প্রকাশ করেছে।
টলেমি কি ছিলেন?
Correct Answer:
গ: জ্যোতির্বিদ
Explanation:
টলেমি কি ছিলেন? সঠিক উত্তর জ্যোতির্বিদ টলেমি ছিলেন জ্যোতির্বিদ। ক্লডিয়াস টলেমিয়াস (Claudius Ptolemy) (খৃষ্টপূর্ব ৯০ – খৃষ্টপূর্ব ১৬৮), যিনি টলেমি নামে সমাধিক পরিচিত, একজন গ্রিক গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ, ও জ্যোতিষ। তিনি রোম - শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন। ধারণা করা হয় যা, তার জন্ম মিশরেই।
স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত -----
Correct Answer:
খ: পদার্থবিদ
Explanation:
স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত ----- সঠিক উত্তর পদার্থবিদ স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত - - - - - পদার্থবিদ। স্টিভেন উইলিয়াম হকিং ( Stephen William Hawking; ৮ই জানুয়ারি, ১৯৪২ – ১৪ই মার্চ, ২০১৮) একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী , গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান - বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। তাঁকে ২০শ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়। হকিং যুক্তরাজ্যের ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের (সেন্টার ফর থিওরেটিক্যাল কসমোলজি) প্রধান ছিলেন।
সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
Correct Answer:
ক: হীরা
Explanation:
সবচেয়ে শক্ত বস্তু কোনটি? সঠিক উত্তর হীরা হীরা সবচেয়ে শক্ত পদার্থ, তবে এর নমনীয়তা নেই বলে যথেষ্ট চাপ প্রয়োগে ভেঙ্গে ফেলা সম্ভব। দৃঢ়তা আর নমনীয়তা মিলিয়ে হিসেব করলে টাংস্টেন, টাইটানিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি সবচেয়ে শক্ত পদার্থের তালিকায় চলে আসবে।
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
Correct Answer:
খ: আব্রাহাম লিংকন
Explanation:
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন। আব্রাহাম লিংকন (Abraham Lincoln) (জন্ম: ১২ ফেব্রুয়ারি, ১৮০৯ - মৃত্যু: ১৫ এপ্রিল, ১৮৬৫) মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি। তিনি রিপাবলিকান পার্টির প্রথম রাষ্ট্রপতি, এবং ১৮৬১ হতে ১৮৬৫ সাল পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। দাস প্রথার চরম বিরোধী। লিংকন ১৮৬০ সালে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান ও মুক্তি ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন। দাস প্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় তিনি উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দেন, এবং দক্ষিণের কনফেডারেট জোটকে পরাজিত করেন।
রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত ----
Correct Answer:
খ: বরেন্দ্রভূমি
Explanation:
রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত ---- সঠিক উত্তর বরেন্দ্রভূমি রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত - - - - বরেন্দ্রভূমি। বরেন্দ্র ভূমি হলো বেঙ্গল বেসিনের বৃহত্তম প্লেইস্টোসিন যুগের ফিজিওগ্রাফিক ইউনিট। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের অধিকাংশ দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, ভারতের সম্পূর্ণ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং অধিকাংশ মালদহ জেলা পূর্ণ করে। এটিবাংলাদেশের বিভিন্ন পৃথক বিভাগে উত্তর - পশ্চিম অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আচ্ছাদিত এলাকা নিয়ে গঠিত যার মোট এলাকা প্রায় ১০০০০ বর্গকিমি যার বেশিরভাগই পুরাতন পলি সম্বলিত।
জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর ইন্দোনেশিয়া জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ল্যাটিন ইন্ডাস থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে। ল্যাটিন শব্দটির অর্থ দাঁড়ায় দ্বীপ। ডাচ উপনিবেশের কারণে তাদের দেয়া নামটি ওই অঞ্চলের জন্য প্রচলিত হয়। ১৯০০ সাল থেকে জায়গাটি ইন্দোনেশিয়া নামে পরিচিতি পায়। প্রায় ৫, ০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম জাকার্তা।
নাসা কোন দেশের সংস্থা?
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র
Explanation:
নাসা কোন দেশের সংস্থা? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র নাসা যুক্তরাষ্ট্রের সংস্থা। নাসা (ইংরেজি: National Aeronautics and Space Administration (NASA), ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) হল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পূর্বতন নাকা (ন্যাশনাল অ্যাডভাজরি কমিটি ফর অ্যারোনটিক্স) অবলুপ্ত হয়ে ১৯৫৮ সালের ২৯ জুলাই ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাক্ট অনুসারে নাসা প্রতিষ্ঠিত হয়। মার্কিন মহাকাশ যাত্রায় এই প্রতিষ্ঠানে ভূমিকা অ্যাপোলো চন্দ্রযাত্রা, স্কাইল্যাব মহাকাশ স্টেশন ও স্পেস শাটল প্রভৃতিতে লক্ষ্য করা যায়। নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্পের সাথে যুক্ত ৫টি সংস্থার একটি।
বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুড়োদুধ আমদানি করা হয়?
Correct Answer:
ক: ৭৫০ কোটি টাকা
Explanation:
বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুড়োদুধ আমদানি করা হয়? সঠিক উত্তর ৭৫০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১৫ - ১৬ অর্থবছরে বাংলাদেশ ১, ০৪, ০০০ টন গুড়ো দুধ আমদানি করে। যার বাজারমূল্য ছিল ৩, ৬০০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
Correct Answer:
খ: প্রধান বিচারপ্রতি নিয়োগ
Explanation:
প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? সঠিক উত্তর প্রধান বিচারপ্রতি নিয়োগ সংবিধানের ৪৮(৩) ও ৫৬(৩) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা উল্লেখ করা হয়েছে। ৪৮(৩) ধারায় উল্লেখ রয়েছে যে, এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের ১ দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: নয়াদিল্লি
Explanation:
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর নয়াদিল্লি শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গা নদীর পানির ন্যায্য অংশ প্রদানের উদ্দেশ্য ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে 'গঙ্গার পানি বণ্টন চুক্ত ১৯৯৬' স্বাক্ষরিত হয় । এতে স্বাক্ষর করেন ভারতের পক্ষে তদানীন্তন প্রধানমন্ত্রী এইচডি দেব গৌড়া এবং বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
Correct Answer:
ঘ: মালদ্বীপে
Explanation:
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? সঠিক উত্তর মালদ্বীপে মানব উন্নয়ন রিপোর্ট ২০১৫ অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি মালদ্বীপে (৯৮.৪%। এর নিম্নক্রমে শ্রীলংকা (৯১.২%) , ভারত (৬২.৮%) ,বাংলাদেশ (৫৮.৮%), নেপাল (৫৭.৪), পাকিস্তান (৫৪.৭%) ,ভুটান (৫২.৮%) ।
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৪৯ সালে
Explanation:
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৯ সালে কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩১। সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।
OPEC ভুক্ত দেশ কয়টি?
Correct Answer:
ক: ১৩টি
Explanation:
OPEC ভুক্ত দেশ কয়টি? সঠিক উত্তর ১৩টি তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে গঠিত সংস্থা OPEC (ওপেক) এর বর্তমানে এর সদস্য. ১৩টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি ।
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
Correct Answer:
গ: জোকো উইদাদো
Explanation:
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর জোকো উইদাদো ইন্দোনেশিয়ার বর্তামান রাষ্ট্রপতি জোকো উইদাদো ২০ অক্টোবর ২০১৪ নির্বাচিত হন। আবদুর রহমান ওয়াহিদ ছিলেন ইন্দোনেশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট ,যার মেয়াদকাল ১৯ অক্টোবর ২০০৪ পর্যন্ত। তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্নের (মেয়াদকাল ১৮.০৮.১৯৪৫ - ১২.০৬.১৯৬৭) কন্যা।
সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?
Correct Answer:
ক: গাম্বিয়া
Explanation:
সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে? সঠিক উত্তর গাম্বিয়া ১৯৪৯ সালে ২৮ এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েলথ আত্মপ্রকাশ করে। ২০০৬ সালের ৮ ডিসেম্বর ফিজিতে সামরিক অভ্যুত্থানের জন্য অস্থায়ীভাবে দ্বিতীয়ভাবারের মতো দেশটির সদস্য পদ স্থগিত করা হয়। ১ সেপ্টম্বর ২০০৯ সম্পূর্ণরুপে সদস্যপদ স্থগিত করা হয়। ৬ জুন ২০০০ ফিজির সদস্যপদ প্রথম স্থগিত করা হয় যা প্রত্যাহার হয় ২০ ডিসেম্বর ২০০১। কমনওয়েলথ থেকে অন্য যে দেশগুলোর সদস্যপদ স্থগিত ও প্রত্যাহার করা হয় - নাইজেরিয়া স্থগিত ১১ নভেম্বর ১৯৯৫ (প্রত্যাহার ২৯ মে ১৯৯৯) পাকিস্তান ১৮ অক্টোবর ১৯৯৯ (প্রত্যাহার ৭ ডিসেম্বর ২০০৩), পাকিস্তান ২২ নভেম্বর ২০০৭ (প্রত্যাহার ২২ মে ২০০৮)। উল্লেখ্য, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করায় পাকিস্তান ১৯৭২ সালে সদস্য পদ ত্যাগ করে এবং ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে। তবে, সর্বশেষ সদস্যপদ প্রত্যাহার বা ত্যাগকারী দেশ হলো গাম্বিয়া (প্রত্যাহার ৩ অক্টোবর ২০১৩)।
শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: সিডনি
Explanation:
শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর সিডনি শতাব্দীর শেষ অলিম্পিকের ভেন্যু নির্বাচনে সিডনি বেইজিংকে হারিয়ে নির্বাচিত হয়। ২০১৬ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। ২০২০ সালে ৩২ তম অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে ।
এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-----
Correct Answer:
ক: আইসোটোপ
Explanation:
এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়----- সঠিক উত্তর আইসোটোপ আইসোটোপের ক্ষেত্রে এটমিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সমান কিন্তু এটমিক সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এবং আইসোমায়ের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা সমান, কিন্তু শক্তি অবস্থা ভিন্ন।
'ল্যাপটপ' হলো এক ধরনের ------
Correct Answer:
ঘ: ছোট কম্পিটার
Explanation:
'ল্যাপটপ' হলো এক ধরনের ------ সঠিক উত্তর ছোট কম্পিটার 'ল্যাপটপ' হলো এক ধরনের - - - - - - ছোট কম্পিটার। একটি ল্যাপটপ বা একটি নোটবুক হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা দেখতে ঝিনুক আকৃতির এবং ভ্রমণ উপযোগী। ল্যাপটপ এবং নোটবুক উভয়কে পূর্বে ভিন্ন ধরা হত কিন্তু বর্তমানে তা মানা হয় না। ল্যাপটপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন কর্মক্ষেত্রে, শিক্ষায় এবং ব্যক্তিগত বিনোদনের কাজে।
গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
Correct Answer:
খ: উন্নয়নশীল
Explanation:
গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? সঠিক উত্তর উন্নয়নশীল তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায় ১৫ জুন ১৯৬৪ সালে গঠিত হয় গ্রুপ - ৭। বর্তমানে এর সদস্য ১৩৪।
' সোয়াচ অব নো গ্রাউন্ড' এর মানে -------
Correct Answer:
গ: বঙ্গোপসাগরের একটি খাদের নাম
Explanation:
' সোয়াচ অব নো গ্রাউন্ড' এর মানে ------- সঠিক উত্তর বঙ্গোপসাগরের একটি খাদের নাম সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। এটি গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত
Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৬৩ সালে
Explanation:
Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৬৩ সালে ২০০২ সালের ৯ জুলাই পর্যন্ত African Union (AU) - এর নাম ছিল Organization of African Unity. এটি প্রতিষ্ঠিত হয় ২৫ মে ১৯৬৩। এর প্রাথমিক সদস্য ছিল ৩২ টি এবং বর্তমানে ৫৪ টি । সংস্থার সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত।
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
Correct Answer:
গ: অস্ট্রেলিয়া
Explanation:
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? সঠিক উত্তর অস্ট্রেলিয়া স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল। পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউ গিনি অধিকার করে। ১৯৭৫ সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় -------
Correct Answer:
গ: বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
Explanation:
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় ------- সঠিক উত্তর বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় - - - - - - - বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। বেনেলাক্স ইউনিয়ন, লুক্সেমবুর্গীয় এছাড়াও বেনেলক্স হিসাবে পরিচিত, একটি রাজনৈতিক - অর্থনৈতিক ঐক্য এবং পশ্চিমে ইউরোপে তিনটি প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আনুষ্ঠানিক আন্তর্জাতিক আন্তঃসরকার সহযোগিতা: বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?
Correct Answer:
ক: জুন '১০-জুন '১২
Explanation:
দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি? সঠিক উত্তর জুন '১০-জুন '১২ ২০১৪ - ১৫ সালে জিডিপি ৮ শতাংশে উন্নীত করা এবং দারিদ্র্যের হার ৩০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি)সভায় ২৯ ডিসেম্বর ২০০৯ সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরিএসপি - ২) (জুলাই ’১০ - জুন’ ১২) অনুমোদিত হয়। পিআরএসপি – ২ বাস্তবায়নে ২১টি খাতে মোট ৩ লাখ ৭৫ হাজার ০৮৬ কোটি টাকা ব্যয় হয়। সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরিসহ সার্বিক শিক্ষায় ৪৯ হাজার কোটি টাকা এবং অবকাঠামো উন্নয়নে ৪৭ হাজার কোটি টাকা ব্যয় হবে।
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে -----
Correct Answer:
খ: ১৯৭৩ সালে
Explanation:
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে ----- সঠিক উত্তর ১৯৭৩ সালে আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে - - - - - ১৯৭৩ সালে। ১৯৭৩ সালে তেল রফতানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে। আরব - ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল। এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ। যার সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে। ১৯৭০ এর দশকের শুরুতে বিশ্বের তেল সম্পদ নিয়ন্ত্রণের জন্য শুরু হলো এক নতুন লড়াই। তেল উৎপাদনকারী আরব দেশগুলো তেলের দাম বাড়ানোর চেষ্টা শুরু করার পর আতংক ছড়িয়ে পড়লো শিল্পোন্নত দেশগুলোতে।
ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-----
Correct Answer:
ক: ইন্দোনেশিয়া
Explanation:
ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ----- সঠিক উত্তর ইন্দোনেশিয়া ১ জানুয়ারি ২০১৬ ইন্দোনেশিয়া OPEC - এ পুনরায় যোগদান করে। তাই বর্তমানে ইন্দোনেশিয়া ও ইরান OPEC - ভুক্ত অ - আরব মুসলিম দেশ।
' করনার স্টোন অব পিস' --এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ----
Correct Answer:
গ: ওকিনাওয়া
Explanation:
' করনার স্টোন অব পিস' --এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ---- সঠিক উত্তর ওকিনাওয়া ' করনার স্টোন অব পিস' - - এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে - - - - ওকিনাওয়া। ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল হল জাপানের দক্ষিণে অবস্থিত ১০০০ কিমি দীর্ঘ রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণের দুই তৃতীয়াংশ। এটি জাপানের দক্ষিণতম প্রশাসনিক অঞ্চল। এর রাজধানী ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে অবস্থিত নাহা নগর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ১, ৮৫, ০০০ সেনা নিয়ে ওকিনাওয়া অধিকার করে। প্রশাসনিক অঞ্চলটির এক তৃতীয়াংশ মানুষ প্রাণ হারান। কেবল ১৯৪৫ এর ওকিনাওয়ার যুদ্ধেই এক চতুর্থাংশের মৃত্যু হয়। মৃতদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে শান্তির প্রস্তরফলক। এই সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ওকিনাওয়ায় তার সামরিক উপস্থিতি বজায় রেখেছে।
কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
Correct Answer:
ক: হেমারফেস্ট
Explanation:
কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? সঠিক উত্তর হেমারফেস্ট নরওয়ের উত্তরাঞ্চলীয় হেমারফেস্ট শহরটি সাড়ে ৭০° উত্তর অক্ষাংশে অবস্থিত। ২১ জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে বা ৯০° কোণে এবং নিরপেক্ষরেখার ওপর সাড়ে ৬৬° কোণে হেলে কিরণ দেয়। এ সময় সাড়ে ৬৬° উত্তর অক্ষাংশ থেকে ৯০° উত্তর অক্ষাংশ পর্যন্ত যে কোনো স্থান সূর্যরশ্মিতে আলোকিত থাকে। ফলে এ অঞ্চলে স্থানীয় সময় মধ্যরাত হলে ও দূর মহাকাশের দিগন্তে সূর্যকে দেখা যায়। তাই এ অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয় । অন্যদিকে কুইবেককে পশ্চিমের জিব্রাল্টার এবং তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয় ।
ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
Correct Answer:
খ: চীন ও ভারত
Explanation:
ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে? সঠিক উত্তর চীন ও ভারত ভারতের ১১২৬.৫৪ কিলোমিটার বা ৭০০ মাইলব্যাপী অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিব্বতের সুবর্ণ সিঁড়ি সিয়াং ও লোহিত সীমান্তজুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে ডুরান্ড লাইন সংশ্লিষ্ট দেশসমূহের সীমানা নির্ধারণ করেছে।
RAB এর পূর্ণরুপ হলো-
Correct Answer:
গ: Rapid Action Battalion
Explanation:
RAB এর পূর্ণরুপ হলো- সঠিক উত্তর Rapid Action Battalion RAB এর পূর্ণরুপ হলো - Rapid Action Battalion. র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (Rapid Action Battalion) বা র্যাব (RAB) বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। র্যাব - এর সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত। র্যাব এখন পর্যন্ত ৩, ১৪৯টি অবৈধ অস্ত্র এবং ৩৬, ০০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাব এই পর্যন্ত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে।
'শান্তি নিকেতন' কি ?
Correct Answer:
ক: একটি বিশ্ববিদ্যালয়
Explanation:
'শান্তি নিকেতন' কি ? সঠিক উত্তর একটি বিশ্ববিদ্যালয় 'শান্তি নিকেতন' একটি বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ১৯৫১ সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। দেশবিদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতে আসেন। এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তনীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্কারবিজয়ী চিত্র - পরিচালক সত্যজিৎ রায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখ।
বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গকিলোমিটার পেয়েছে ?
Correct Answer:
গ: ১৯৪৬৭ বর্গকিলোমিটার
Explanation:
বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গকিলোমিটার পেয়েছে ? সঠিক উত্তর ১৯৪৬৭ বর্গকিলোমিটার প্রশ্ন : বাংলাদেশ - ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার পেয়েছে ? উত্তর: হাজার 19467 বর্গ কিলোমিটার ব্যাখ্যা: বাংলাদেশ - ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমা ছিল 25, 6002 বর্গকিলোমিটার। 7 জুলাই 2014 হেগভিত্তিক স্থায়ী সালিসি আদালত কর্তৃক এক রায় বাংলাদেশ অর্জন করে বিরোধপূর্ণ এলাকার 19, 467 বর্গকিলোমিটার এবং ভারত 6, 135 বর্গ কিলোমিটার।
ডেঙ্গু রোগের জীবানুবাহী মশার প্রজাতি হলো-
Correct Answer:
ক: এডিস
Explanation:
ডেঙ্গু রোগের জীবানুবাহী মশার প্রজাতি হলো- সঠিক উত্তর এডিস ডেঙ্গু রোগের জীবানুবাহী মশার প্রজাতি হলো - এডিস। এডিস এক প্রকার মশা। যেটি ডেঙ্গু ও পীতজ্বরের মতো মারাত্মক দুটি রোগের বাহক। যারা ভাইরাস ডেঙ্গু জ্বর, হলুদ জ্বর, ওয়েস্ট নাইল জ্বর, চিকুনগুনিয়া, কারণ প্রেরণ হয় পূর্ব অশ্বতুল্য মস্তিষ্কপ্রদাহ, এবং জিকা ভাইরাস অন্য অনেক সহ, কম উল্লেখযোগ্য রোগ। এই ভাইরাসগুলির সংক্রমণ সাধারণত জ্বরের সাথে থাকে এবং কিছু ক্ষেত্রে, এনসেফালাইটিস, যা মৃত্যুর কারণ হতে পারে।
মুল্য সংযোজন কর__________ কর।
Correct Answer:
ক: পরোক্ষ
Explanation:
মুল্য সংযোজন কর__________ কর। সঠিক উত্তর পরোক্ষ মুল্য সংযোজন কর - পরোক্ষ কর। মূল্য সংযোজন কর ( Value Added Tax, বা VAT), সংক্ষেপে মূসক, বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর যা যেকোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের ওপর আরোপ করা হয়ে থাকে। দেশীয় পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়, বিদেশী পণ্য আমদানী ও রপ্তানী, দেশাভ্যন্তরে সেবা বা পরিষেবার উৎপাদন, বিপণন ও বিক্রয় ইত্যাদি সকল ক্ষেত্রে মূল্য রপ্তানী কর আরোপযোগ্য।
ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে ?
Correct Answer:
ঘ: ৩১ জুলাই ২০১৫
Explanation:
ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে ? সঠিক উত্তর ৩১ জুলাই ২০১৫ ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় ৩১ জুলাই ২০১৫। ছিটমহল দ্বারা এমন অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা। বিশ্বের অনেক রাষ্ট্রের অভ্যন্তরেই অন্য রাষ্ট্রের এ ধরনের ছিটমহল রয়েছে। ২০১৫ সালের ০১ আগস্টের পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্বমোট ১৬২ টি ছিটমহল ছিল। ০১আগস্ট রাত ১২:০১ মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব - ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ছিটমহল ছিল বাংলাদেশের কুড়িগ্রামে ভারতের ছিটমহল দাশিয়ারছড়া। দাশিয়ারছড়ার ভেতরেই আছে চন্দ্রখানা নামের বাংলাদেশের একটি ছিটমহল যেটি বাংলাদেশেই থেকে যায়। এটিই পৃথিবীর একমাত্র ছিটমহল ছিল যার অভ্যন্তরে অন্য দেশের আরেকটি ছিল।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ?
Correct Answer:
গ: ২৫
Explanation:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ? সঠিক উত্তর ২৫ ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। যথা : ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, এবং ৯৭ = ২৫টি
CNN- এর পূর্ন রুপ কী?
Correct Answer:
ক: Cable News Network
Explanation:
CNN- এর পূর্ন রুপ কী? সঠিক উত্তর Cable News Network CNN - এর পূর্ন রুপ Cable News Network। Cable News Network (CNN) is a multinational news - based pay television channel headquartered in New York City. It is owned by CNN Worldwide, a unit of the WarnerMedia News & Sports division of AT&T's WarnerMedia. It was founded in 1980 by American media proprietor Ted Turner and Reese Schonfeld as a 24 - hour cable news channel. Upon its launch in 1980, CNN was the first television channel to provide 24 - hour news coverage, and was the first all - news television channel in the United States.
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে ?
Correct Answer:
ক: মালদ্বীপ
Explanation:
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে ? সঠিক উত্তর মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে - মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেসব দেশ সবচেয়ে অরক্ষিত অবস্থায় রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দেশটির লাখ লাখ নাগরিক নানা সময়ে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, দাবদাহ ও খরার মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে গাঙ্গেয় ব - দ্বীপের অনেক অংশ ডুবে যাবে। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন কিছু কিছু অঞ্চলের আবহাওয়ার সংকটময় অবস্থাকে আরও শোচনীয় করে তুলবে এবং উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মোটামুটি ঝুঁকিতে থাকা মানুষকে আরও বেশি হুমকির মুখে ফেলবে।
জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
Correct Answer:
খ: ৭ টি
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? সঠিক উত্তর ৭ টি জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭টি। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানেমুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ?
Correct Answer:
ক: বৃষ্টিপাত
Explanation:
কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ? সঠিক উত্তর বৃষ্টিপাত সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টিপাত হতে। যে পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে, তাকে মৃদু পানি বলে। প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে বৃষ্টি থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়।
বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ?
Correct Answer:
ক: ডেনমার্ক
Explanation:
বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ? সঠিক উত্তর ডেনমার্ক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজল্যান্ড। দুর্নীতি সূচক স্কেলে শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে খারাপ এবং ১০০ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসনের দেশ হিসাবে বিবেচনা করা হয়৷ সেই অনুযায়ী, ৮৮ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ইউরোপের ডেনমার্ক৷ নিউজিল্যান্ড এবার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্তদের তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে৷
"পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি কত সালে?
Correct Answer:
ক: ১৯৪৩
Explanation:
"পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি কত সালে? সঠিক উত্তর ১৯৪৩ "পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যান। ১৩৫০ বঙ্গাব্দে ( খ্রি. ১৯৪৩) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'পঞ্চাশের মন্বন্তর' বলা হয়। বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষের করাল থাবা ছিল সবচেয়ে করুণ। এই করুণ পরিণতির জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে সরাসরি দায়ী করা হয়েছে একটি নতুন বইয়ে। চার্চিলস সিক্রেট ওয়ার শীর্ষক বইটি লিখেছেন ভারতীয় লেখিকা মধুশ্রী মুখার্জি। বইটিতে লেখিকা এই দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বলে নিন্দা করেছেন। চার্চিলের বিরুদ্ধে বইটিতে তিনি অভিযোগ তোলেন, এই দুর্ভিক্ষ সৃষ্টির পেছনে বর্ণবৈষম্যও তাকে কিছুটা উসকে দিয়েছে।
চরফ্যাশন কোন জেলায়?
Correct Answer:
ক: ভোলা
Explanation:
চরফ্যাশন কোন জেলায়? সঠিক উত্তর ভোলা চরফ্যাশন ভোলা জেলায় অবস্থিত। চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা, যা ৪টি থানার অধীনে ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বরিশাল বিভাগ এর অধীনে ভোলা জেলার দক্ষিণাংশে অবস্থিত। এটি কৃষি ও জেলে ভিত্তিক অঞ্চল। কৃষি কাজের মধ্যে প্রধানত ধান, ডাল, আলু, সুপারি, নারকেল ইত্যাদির চাষ করা হয়ে থাকে।
কান্দাহার কোন দেশের শহর?
Correct Answer:
খ: আফগানিস্তান
Explanation:
কান্দাহার কোন দেশের শহর? সঠিক উত্তর আফগানিস্তান কান্দাহার আফগানিস্তানের শহর। কান্দাহার দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী। কান্দাহার আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। শহরটি একটি উর্বর, জলসেচিত সমভূমিতে সমুদ্র সমতল থেকে ১০৩৬ মিটার উচ্চতায় অবস্থিত। প্রদেশের প্রধান উৎপন্ন দ্রব্যগুলি হল ফল, খাদ্যশস্য, তামাক, রেশম এবং পশম। কান্দাহার শহরে ফল প্রক্রিয়াকরণ ও টিনজাতকরণের কারখানা আছে।