Bangladesh Land Port Authority. Warehouse Superintendent & Cashier MCQs
Showing 2 questions (Total: 52)
‘আরেক ফাল্গুন' কার লেখা উপন্যাস?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
‘আরেক ফাল্গুন' কার লেখা উপন্যাস? সঠিক উত্তর জহির রায়হান আরেক ফাল্গুন ” উপন্যাসটি যে প্রেক্ষাপটটির ওপর লেখা হয়েছে তা হল ১৯৫৫ সালে ২১ শে ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা। মূল চরিত্র মুনিম; মুনিম একজন বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা। এছাড়াও আছে আরও অনেক চরিত্র সালমা, রেনু, বানু, নিলা, আসাদ, কবি রসুল প্রমুখ; এবং তারা সকলেই শিক্ষার্থী। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীর মর্মান্তিক এবং একই সাথে বীরত্বপূর্ণও।” আরেক ফাল্গুল ” উপন্যাসটি শুরু হয় তৎকালীন ভিক্টোরিয়া পার্কে সিপাহী বিদ্রোহের নির্মম স্মৃতিবিজড়িত বর্ণনা দিয়ে। এরপর দেখা যায়, সাদা শার্ট, সাদা প্যান্ট পরিহিত খালি পায়ে একটি ছেলে হেঁটে যাচ্ছে; মুনিম! এরপর দেখা যায় সালমা, রেনু, বানু, নিলা, আসাদ, কবি রসুল প্রমুখ সকলেই শিক্ষার্থী। ভাষা শহীদদের মৃত্যুকে সার্থক করার জন্য আরও একবার আন্দোলন শুরু হল বাংলা মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে।
কোন রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
Correct Answer:
গ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কোন রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলাম তাঁর প্রথম গ্রন্থ অগ্নিবীণা প্রকাশের ঠিক চার সপ্তাহ পর ঔপনিবেশিক পুলিশ কর্তৃক গ্রেফতার হন। অগ্নিবীণা প্রকাশিত হয় ২৪ অক্টোবর ১৯২২। কবি গ্রেফতার হন ২৩ নভেম্বর ১৯২২। তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, তিনি ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা লিখেছিলেন যা ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল। ১৬ জানুয়ারি ১৯২৩ খ্রিস্টাব্দে কবির ১ বছরের জেল হয়।