Bangladesh Postal Department Postal Operator MCQs
Showing 11 questions (Total: 61)
শুন্যস্থান পূরণ কর : I saw the man --- in the field.
Correct Answer:
গ: working
Explanation:
শুন্যস্থান পূরণ কর : I saw the man --- in the field. সঠিক উত্তর working I saw the man working in the field.
আমি বিজয় দেখেছি' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: এম আর আখতার মুকুল
Explanation:
আমি বিজয় দেখেছি' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর এম আর আখতার মুকুল মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘আমি বিজয় দেখেছি’ - এর রচিয়তা এম. আর. আখতার মুকুল। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে একাত্তরের বর্ণমালা, মহাপুরুষ, জয় বাংলা, ওরা চার জন, বিজয়’৭১ প্রভৃতি অন্যতম। পক্ষান্তরে, মেজর রফিকুল ইসলাম রচিত গ্রন্থগুলোর মধ্যে একাত্তরের বিজয় গাঁথা, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রতিশোধের প্রথম প্রহর প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বদরুদ্দীন ওমর রচিত গ্রন্থের মধ্যে সংস্কৃতির সাম্প্রদায়িকতা, যুদ্ধপূর্ব বাংলাদেশ, যুদ্ধোত্তর বাংলাদেশ, ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ ইত্যাদি প্রধান।
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কতটি?
Correct Answer:
খ: ৩২
Explanation:
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কতটি? সঠিক উত্তর ৩২ পূর্ণমাত্রা 32 টি, অর্ধ 8, মাত্রাহীন 10
Water has no colour. এখানে 'water' কোন ধরণের Noun ?
Correct Answer:
খ: Material
'Tooth and nails' means---
Correct Answer:
B: Tried hard
Explanation:
'Tooth and nails' means--- Correct Answer Tried hard Tooth and nail - প্রবলভাবে। Get by heart - মুখস্থ করা। Tried hard - প্রবল চেষ্টা করা. Get hard - শক্ত হওয়া।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি পাবনা জেলার কোন উপজেলায়?
Correct Answer:
গ: ঈশ্বরদী
Explanation:
[ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে]
১২০% কে ভগ্নাংশ আকারে কত লেখা হয়?
Correct Answer:
ক: ৬/৫
Explanation:
[ ১২০%=১২০/১০০=৬/৫]
মানবদেহে ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি হবে?
Correct Answer:
খ: অগ্নাশয়
Explanation:
[ অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি আছে যে গ্রন্থিতে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়। এ হরমোন শরীরের শর্করা পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে থাকে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তে শর্করা বা গ্লুকোজ প্রসাবের সাথে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে।]
২০ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ২০০ এর ৩% এর সমান হবে?
Correct Answer:
ঘ: ১৪
Explanation:
[ ২০০ এর ৩%=২০০×৩/১০০=৬অতএব, ২০ থেকে ৬ বিয়োগ করলে ১৪ হয় যা ২০০ এর ৩% এর সমান।]
তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদকের নাম কি?
Correct Answer:
ঘ: অক্ষয় কুমার দত্ত
Explanation:
[ সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ১৮৪৩ সালে ' তত্ত্বোবধিনী' পত্রিকাটি যাত্রা শুরু করে। এ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।]
দুটি ক্রমিকপূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৯।
Correct Answer:
গ: ২৪, ২৫
Explanation:
[ ৪৯-১/২=২৪৪৯+১/২=২৫]