Water Development Board 24. MCQs
Showing 14 questions (Total: 64)
ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
গ: পর্তুগাল
Explanation:
ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর পর্তুগাল চীন সাগরের একটি দ্বীপ 'ম্যাকাও' ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইউরোপীয় রাষ্ট্র পর্তুগালের উপনিবেশ ছিল। এটি বর্তমানে গণপ্রজাতন্ত্রী চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ কোনটি?
Correct Answer:
খ: আলবেনিয়া
Explanation:
ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ কোনটি? সঠিক উত্তর আলবেনিয়া ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ গুলো হলো আলবেনিয়া, কসোভো, তুরস্ক।
নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে?
Correct Answer:
ঘ: রেডক্রস
Explanation:
নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে? সঠিক উত্তর রেডক্রস বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা হিসেবে সর্বোচ্চ তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি। এটি ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে নোবেল পায়।
বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি?
Correct Answer:
ঘ: কক্সবাজার
Explanation:
বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি? সঠিক উত্তর কক্সবাজার বাংলাদেশের সর্ব প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে। বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৭ টি। দেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র তিতাস।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
Correct Answer:
খ: উথান্ট
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর উথান্ট জাতিসংঘের তৃতীয় মহাসচিব মিয়ানমারে উদান বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬১ সালের ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
নিচের কোন প্রতিষ্ঠানটি স্বাধীনতা পদক - ২০১৯ পেয়েছে?
Correct Answer:
ক: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
Explanation:
নিচের কোন প্রতিষ্ঠানটি স্বাধীনতা পদক - ২০১৯ পেয়েছে? সঠিক উত্তর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় ১৯১৯ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।
MS Excel এ = Sum ( C12 : C19) লেখা হলো। এখানে Sum কী?
Correct Answer:
A: Summation
Explanation:
MS Excel এ = Sum ( C12 : C19) লেখা হলো। এখানে Sum কী? Correct Answer Summation = C12 + C13 + ...... + C19 হলো এম এস এক্সেলের এর একটি ফর্মুলা। ফর্মুলার সংক্ষিপ্ত রূপকে ফাংশন বলা হয়। উপযুক্ত ফর্মুলার ফাংশন রূপ হল - = sum(C12 : C19).
বাংলাদেশের উপকূলীয় জেলা কতগুলো?
Correct Answer:
গ: ১৯ টি
Explanation:
বাংলাদেশের উপকূলীয় জেলা কতগুলো? সঠিক উত্তর ১৯ টি বাংলাদেশের ১৯ টি উপকূলীয় জেলা হলো: কক্সবাজার, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, গোপালগঞ্জ, যশোর, ঝালকাঠি, খুলনা, লক্ষীপুর, নড়াইল, নোয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা, শরীয়তপুর ও পটুয়াখালী।
তিতাস কোন নদীর উপনদী?
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
তিতাস কোন নদীর উপনদী? সঠিক উত্তর মেঘনা তিতাস মেঘনা নদীর একটি উপনদী।
পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
Correct Answer:
ঘ: মাইক্রো কম্পিউটার
Explanation:
পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী? সঠিক উত্তর মাইক্রো কম্পিউটার আকার আয়তন আকৃতি এবং ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটার কে চার ভাগে ভাগ করা হয়। ১. সুপার কম্পিউটার, ২.মেইনফ্রেম কম্পিউটার, ৩. মিনি কম্পিউটার, ৪. মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার।
কম্পিউটারের হার্ড ডিস্ক কি ধরনের মেমোরি?
Correct Answer:
ঘ: সহায়ক মেমোরি
Explanation:
কম্পিউটারের হার্ড ডিস্ক কি ধরনের মেমোরি? সঠিক উত্তর সহায়ক মেমোরি কম্পিউটার মেমোরি দুই ধরনের প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি। হার্ডডিক্স, মেমোরি কার্ড, পেনড্রাইভ, ফ্লপি ডিস্ক হলো কয়েকটি সেকেন্ডারি মেমোরির উদাহরণ।
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Correct Answer:
ক: ৩
Explanation:
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর ৩ ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা - ১. টারশিয়ারী যুগের পাহাড় সমূহ ২. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং ৩. সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি।
MS Word এ ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইনটিকে বলা হয়?
Correct Answer:
গ: মেনু বার
Explanation:
MS Word এ ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইনটিকে বলা হয়? সঠিক উত্তর মেনু বার MS Word এর File, Edit, View ইত্যাদিকে মেনুবার বলে। মেনু বারের উপরে থাকে টাইটেল বার এবং নিচে থাকে টুলবার। স্ক্রলবার থাকে পেজ এর নিচে ও ডান দিকে।
কম্পিউটারে প্রিন্ট স্ক্রিন করা হয় কী - বোর্ডের কোন কী দিয়ে?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
কম্পিউটারে প্রিন্ট স্ক্রিন করা হয় কী - বোর্ডের কোন কী দিয়ে? সঠিক উত্তর কোনটিই নয় কম্পিউটারে প্রিন্ট স্ক্রিন করতে কিবোর্ড এর উপরের সারির ডানদিকে বিদ্যমান 'Print Screen' নামক কি চাপতে হয়। কম্পিউটারে প্রিন্ট করতে Ctrl + P চাপতে হয়। মাউসের কার্সর কে ইন্টারনেট ব্রাউজারের এড্রেসবারে নিয়ে যেতে F6 বাটনটি ব্যবহৃত হয়