Information about rivers MCQs
Showing 50 questions (Total: 161)
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
Correct Answer:
ক: মেঘনা
Explanation:
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তর মেঘনা মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী এবং পৃথিবীর বৃহৎ নদীগুলোর অন্যতম। মেঘনা হিমালয় বলয় বহির্ভূত (Non - Himalayan) নদী। সুরমা নদী আজমিরীগঞ্জের ভাটি থেকেই কোন কোন ক্ষেত্রে মেঘনা নামে পরিচিত।
ওডারনীস নদী ------
Correct Answer:
ক: পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
Explanation:
ওডারনীস নদী ------ সঠিক উত্তর পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ওডারনীস নদী উত্তর মধ্য ইউরোপের একটি নদী এবং একটি গুরুত্বপূর্ণ পরিবহন পথ। এটি চেক প্রজাতন্ত্রের ওলোমুকের কাছে উৎপত্তি লাভ করে উত্তর - পূর্বে প্রবাহিত হয়ে পোল্যান্ডে প্রবেশ করেছে এবং দেশটির দ্বিতীয় দীর্ঘতম নদী হিসেবে রাসিবর্জ, ওপোলে, রোকলভ এবং কোস্ত্রজিনের পাশ দিয়ে প্রবাহিত হয়ে সজেসিনের কাছে বাল্টিক সাগরে পতিত হয়েছে।
গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব ----
Correct Answer:
ক: নেপালে জলাধার নির্মাণ
Explanation:
গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব ---- সঠিক উত্তর নেপালে জলাধার নির্মাণ শুকনো মৌসুমে ফারাক্কায় গঙ্গার প্রবাহ বৃদ্ধি করতে নেপালে অবস্থিত গঙ্গার বিভিন্ন উপনদীতে সুবিধাজনক স্থানে যৌথভাবে জলাধার নির্মাণের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য সুবিধা অর্জনের লক্ষ্যে উপ - আঞ্চলিক সহযোগিতার আওতায় গঙ্গা নদীর উজানে এ জলাধার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
Correct Answer:
ঘ: ৩৩
Explanation:
গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ৩৩ গঙ্গা - ব্রহ্মপুত্র - মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার ৩৩ শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকা প্রায় ১.৭ মিলিয়ন কিলোমিটার জায়গাজুড়ে বিস্তৃত; যেখানে চীন, ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মিলিয়ন জনসংখ্যার বাস। এই তিন নদী এই পাঁচ রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, শিল্পায়ন, কৃষি - বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বিশ্বের মোট দরিদ্রের ৪০ শতাংশের বসবাস। বর্তমানে রাষ্ট্রগুলো জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত শিল্পায়ন ও নগরায়ণের ফলে পানিসম্পদের ওপর অব্যাহত চাপ মোকাবিলা করছে।
বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ৫,২০০ কিমি
Explanation:
বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৫,২০০ কিমি বর্ষাকালে বাংলাদেশের নদীপদের দৈর্ঘ্য ৬০০০ কিমি.। তবে দেশের নদীগুলোতে পলি পড়ে যাওয়ায় শুকনো মৌসুমে নদীপথ কমে আসছে। উল্লেখ্য, উপনদী ও শাখানদীসহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য ২৪,১৪০কি,মি।
বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
Correct Answer:
ক: নাফ
Explanation:
বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? সঠিক উত্তর নাফ বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বার্মা সীমান্তে অবস্থিত একটি নদী। এটি কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব কোনা দিয়ে প্রবাহিত। মূলত এটি কোন নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। এর পানি তাই লবনাক্ত। এর পশ্চিম পাড়ে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পাড়ে বার্মার আরাকান প্রদেশের আকিয়াব অবস্থিত। এর প্রস্থ স্থান বিশেষে ১.৬১ কিমি হতে ৩.২২ কিমি হয়ে থাকে। নদীটির মোহনায় শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন্স দ্বীপ অবস্থিত।
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: বুড়িগঙ্গা
Explanation:
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর বুড়িগঙ্গা বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যাণ্ড বাঁধ একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যকীর্তি। ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যাণ্ড কর্তৃক বাঁধটি নির্মিত হয়। শাহজাদা আজিমুশশান বুড়িগঙ্গার তীরে, লালবাগ কেল্লা হতে ৪০০ গজ দূরে পোশত নামক স্থানে নিজের জন্য একটি প্রাসাদ গড়েছিলেন। সেই প্রাসাদ আজকের দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেলেও, এর সীমানা প্রতিরক্ষা বাঁধ বহুদিন পর্যন্ত দৃশ্যমান ছিল। বাঁধটি সোজা ডানদিকে অগ্রসর হয়ে বাবুবাজার খালে গিয়ে শেষ হয়েছে। নদীতে নৌকা নিয়ে যাবার সময় এটা পরিষ্কার দেখা যায়। রেনেলের মতে, ১৭৬৫ সালে বাঁধটি উত্তর - পূর্ব থেকে দক্ষিণ - পশ্চিমের দিকে চার মাইল সম্প্রসারিত হয়। যদিও মুঘল আমলেই বুড়িগঙ্গার তীরে বাঁধ নির্মিত ছিল, বাকল্যাণ্ডই প্রথম ব্যক্তি যিনি বাঁধের উপরে ধাতব রাস্তা নির্মান করেন।
পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
Correct Answer:
ক: মহানন্দা
Explanation:
পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী? সঠিক উত্তর মহানন্দা পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন মহানন্দা নদীর উপনদী। মহানন্দা নদী বাংলাদেশ - ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৩৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মহানন্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - পশ্চিমাঞ্চলের নদী নং ৯৫। পুনর্ভবা, নাগর, টাংগন, কুলিক নদীগুলি মহানন্দা নদীর উপনদী।
টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত?
Correct Answer:
ঘ: লন্ডন
Explanation:
টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত? সঠিক উত্তর লন্ডন টেমস নদীর তীরে লন্ডন শহর অবস্থিত। টেম্স নদী (River Thames) ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবাহিত অন্যতম প্রধান একটি নদী। লন্ডন শহর এই নদীর তীরে অবস্থিত। লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হবার কারণেই এই নদী বিখ্যাত, অবশ্য আরও বেশ কিছু শহর ধুয়ে দিয়ে গছে এই নদীটি। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড, রেডিং এবং উইন্ডসর। নদীর নামের উৎপত্তি ঘটেছে টেম্স উপত্যকা থেকে। এই উপত্যকাটি অক্সফোর্ড, পশ্চিম লন্ডন এবং টেম্স গেটওয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই উপত্যকাকে কেন্দ্র করেই টেম্স প্রবাহিত হয়েছে।
বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
ক: কীর্তনখোলা
Explanation:
বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কীর্তনখোলা বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী। নদীটিরদৈর্ঘ্য ১৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৯৭ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কীর্তনখোলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ - পশ্চিমাঞ্চলের নদী নং ২১। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত।
ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ?
Correct Answer:
খ: বুড়িগঙ্গা
Explanation:
ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ? সঠিক উত্তর বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, গড় প্রস্থ ৩০২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৪৭। তবে বর্তমানে এটা ধলেশ্বরীর শাখাবিশেষ। কথিত আছে, গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি।
সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: সুরমা
Explanation:
সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর সুরমা আড়িয়াল খাঁ নদীর তীরে ফরিদপুর ও মাদারীপুর, সুরমা নদীর তীরে সিলেট ও সুনামগঞ্জ, চন্দনা নদীর তীরে ফরিদপুর এবং রুপসা নদীর তীরে খুলনা ও বাগেরহাট জেলা অবস্থিত।
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
Correct Answer:
ক: ব্রহ্মপুত্র
Explanation:
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? সঠিক উত্তর ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক প্রস্থ ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)। এটিই বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা। এক কালের প্রশস্ত ব্রহ্মপুত্র নদ বর্তমানে শীর্ণকায়।
পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
Correct Answer:
ক: মহানন্দা
Explanation:
পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? সঠিক উত্তর মহানন্দা পুনর্ভবা, নাগর ও টাঙ্গন নদী মহানন্দার উপনদী। অন্যদিকে ,ভৈরব , কুমার ও বড়াল নদী পদ্মার শাখা নদী।
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
Correct Answer:
খ: মিজোরাম
Explanation:
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর মিজোরাম কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের লংলেহতে । এটি রাঙামাটি এবং বন্দরনগরী চট্রগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পতেঙ্গার সন্নিকটে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
ধলেশ্বরী নদীর শাখা কোনটি
Correct Answer:
খ: বুড়িগঙ্গা
Explanation:
ধলেশ্বরী নদীর শাখা কোনটি সঠিক উত্তর বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখ নদী বুড়িগঙ্গা। ধলেশ্বরী ও বুড়িগঙ্গা মিলিত হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।
বাংলাদেশের কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরী করা হয়েছে?
Correct Answer:
ঘ: কর্ণফুলী
Explanation:
বাংলাদেশের কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরী করা হয়েছে? সঠিক উত্তর কর্ণফুলী বাংলাদেশের কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরী করা হয়েছে। কাপ্তাই হ্রদ হলো কর্ণফুলী নদীতে ১৯৬৫ সালে বাঁধ দেওয়ার ফলে সৃষ্ট এক কৃত্রিম হ্রদ।
ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
ঘ: বুড়িগঙ্গা
Explanation:
ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর বুড়িগঙ্গা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, গড় প্রস্থ ৩০২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৪৭। বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ৪০০ বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর।
কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক সঠিক উত্তর মেঘনা মেঘনা নদীর ভারতীয় অংশের নাম ‘বরাক নদী’।
বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
Correct Answer:
ক: ভৈরব
Explanation:
বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? সঠিক উত্তর ভৈরব সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে কালনি নাম ধারণ করে এবং ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
গ: নাফ
Explanation:
টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর নাফ নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ কক্সবাজার জেলার একটি উপজেলা । বাংলাদেশের সর্ব দক্ষিণ - পূর্ব সীমান্তে এ উপজেলাটির অবস্থান। মিয়ানমার থেকে বাংলাদেশকে (কক্সবাজার) পৃথক করেছে এ নদীটি। এ নদীর দৈর্ঘ্য ৫৬ কিমি। পদ্মা নদীর তীরে অবস্থিত উল্লেকযোগ্য শহর - বন্দর হলো রাজশাহী, শিলাইদহ, সারদা, গোয়ালন্দ। যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ, আরিচা, বাহাদুরাবাদ, ভুয়াপুর, জগন্নাথগঞ্জ। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্রগ্রাম , চন্দ্রগ্রাম, চন্দ্রঘোনা , কাপ্তাই।
ভলগা নদী কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: রাশিয়া
Explanation:
ভলগা নদী কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর রাশিয়া ভলগা নদী রাশিয়ায় অবস্থিত। ভোলগা নদী ( Volga River ) দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী। নদীটি মধ্য রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক ক্ষেত্রে একে রাশিয়ার জাতীয় নদী হিসেবে গ্রহণ করা হয়। মস্কোসহ রাশিয়ার বৃহত্তম এগারটি শহর ভোলগার অববাহিকায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম জলাধারগুলোর অধিকাংশই এই অঞ্চলে পাওয়া যায়। রুশ সংস্কৃতির এক অনবদ্য অংশ এই নদী। রাশিয়ান সাহিত্য ও রূপকথায় ভোলগাকে 'ভোলগা মাতুস্কা' বা ভোলগা মা বলে আখ্যায়িত করা হয়।
দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
Correct Answer:
ঘ: হাড়িয়াভাঙ্গা
Explanation:
দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তর হাড়িয়াভাঙ্গা দক্ষিণ তালপট্রি একটি দ্বীপ। এ দ্বীপটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় অবস্থিত।
বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
Correct Answer:
গ: নাফ
Explanation:
বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? সঠিক উত্তর নাফ বাংলাদেশ ও মিয়ানমারের (পূর্ব নাম বার্মা) সীমান্তবর্তী নদী নাফ (Naf) কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ - পূর্ব কোণ দিয়ে প্রবাহিত নাফ নদী মিয়ানমারের আরাকান আর বাংলাদেশের কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে।
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
Correct Answer:
ক: বুড়িগঙ্গা
Explanation:
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ? সঠিক উত্তর বুড়িগঙ্গা বাংলাদেশের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যাণ্ড বাঁধ একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যকীর্তি। ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যাণ্ড কর্তৃক বাঁধটি নির্মিত হয়।
মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
গ: করতোয়া
Explanation:
মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর করতোয়া বাংলাদেশের প্রাচীন নগর পুনরবধনে ধ্বংসাবশেষ এবং মৌর্য ও গুপ্ত রাজবংশের পুরাকীর্তির জন্য মহাস্থানগড় বিখাত। এটি বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।
কোন নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ তৈরি করা হয়?
Correct Answer:
ঘ: কর্ণফুলী
Explanation:
কোন নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ তৈরি করা হয়? সঠিক উত্তর কর্ণফুলী ভারতের আসাম রাজ্যের লুসাই পাহাড় হতে কর্ণফুলী নদীর উৎপত্তি। কর্ণফুলী নদী পার্বত্য চট্টগ্রামের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। এই পানি বিদ্যুৎ কেন্দ্র ১৯৬২ সালে চালু করা হয়।
“বাকল্যান্ড বাঁধ” কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: বুড়িগঙ্গা
Explanation:
“বাকল্যান্ড বাঁধ” কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর বুড়িগঙ্গা ঢাকা শহরকে রক্ষা করার জন্য সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ নির্মাণ করা হয়, তাই ‘বাকল্যান্ড বাঁধ’ নামে পরিচিত। এ বাঁধ সি, টি বাকল্যান্ডের নামানুসারে করা হয়। কারণ তার উদ্যোগে এবং ঢাকাবাসীর আর্থিক সহায়তার এ বাঁধ নির্মিত হয়। বুড়িগঙ্গা নদীর ভাঙ্গন রোধে ব্রিটিশ আমলে এ বাঁধ নির্মাণ করা হয়।
কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?
Correct Answer:
ক: পদ্মা
Explanation:
কোন নদীর অপর নাম কীর্তিনাশা ? সঠিক উত্তর পদ্মা মূলত গঙ্গার নিম্ন স্রোতধারার নাম পদ্মা। এই নদীর দৈর্ঘ্য ১১৫ কিমি ও প্রস্থ ৫৭১১ মিটার (মাওয়া)। পদ্মা নদীর অপর নাম ‘কীর্তিনাশা’। ‘পদ্মা’ বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী।
সুরমা ও কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে?
Correct Answer:
ক: কিশোরগঞ্জ
Explanation:
সুরমা ও কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে? সঠিক উত্তর কিশোরগঞ্জ সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে কালনি নাম ধারণ করে এবং কিশোরগঞ্জের ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে । উল্লেখ্য, সুরমা ও কুশিয়ারা আসামের বরাক নদীর দুটি শাখা । বরাক নদী সিলেট সীমান্তে এসে এই দুটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ।
পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়?
Correct Answer:
খ: নিম্নক্ষয়
Explanation:
পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? সঠিক উত্তর নিম্নক্ষয় পাবর্ত্য অঞ্চলের নদীসমূহের সাধারণত নিম্নক্ষয় হয়।
Which river divides Bangladesh and Myanmar?
Correct Answer:
D: The Naf
Explanation:
Which river divides Bangladesh and Myanmar? Correct Answer The Naf নাফ নদী মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে। বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ এবং মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর তীরে অবস্থিত । নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার ।
The world's largest river delta found in Bangladesh is the delta of which river?
Correct Answer:
B: Brahmaputra
Explanation:
The world's largest river delta found in Bangladesh is the delta of which river? Correct Answer Brahmaputra বিশ্বের বৃহত্তম নদী বিধৌত বদ্বীপ (River delta) বাংলাদেশ - ভারতের মধ্যে অবস্থিত, যা ব্রহ্মপুত্র - গঙ্গা ব - দ্বীপ নামে পরিচিত । সর্ববৃহৎ River delta হিসেবে এটি 3 অক্টোবর 2012 স্বীকৃতি লাভ করে। এর দৈর্ঘ্য 65000 বর্গ কিলোমিটার, প্রস্থ 320 মিটার । এটি বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীতে পাওয়া গেছে ।
কীর্তনখোলা নদী কোন জেলায় ?
Correct Answer:
খ: বরিশাল
Explanation:
কীর্তনখোলা নদী কোন জেলায় ? সঠিক উত্তর বরিশাল কীর্তনখোলা নদী বরিশাল জেলায় অবস্থিত। কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৯৭ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কীর্তনখোলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ - পশ্চিমাঞ্চলের নদী নং ২১। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত।
”বরফ গলা নদী” উপন্যাসটির রচয়িতা---
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
”বরফ গলা নদী” উপন্যাসটির রচয়িতা--- সঠিক উত্তর জহির রায়হান চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হান রচিত উপন্যাস "বরফ গলা নদী"। এ উপন্যাসটি ১৯৬৯ সালে প্রকাশিত হয়। এটি প্রথমে উত্তরণ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত?
Correct Answer:
ঘ: মেঘনা
Explanation:
ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর মেঘনা সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু নামেও পরিচিত) ভৈরব ও আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু। এই সেতুটি বাংলাদেশের উত্তর - পূর্ব অঞ্চল সিলেটের সাথে ঢাকার যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখে। এই সেতুটি ঢাকা - সিলেট মহাসড়কের অংশ। এই সেতুর পাশেই ভৈরব রেল সেতু অবস্থিত।
চেঙ্গী নদী কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: খাগড়াছড়ি
নিচের কোন নদীতে জোয়ার ভাটা হয়না?
Correct Answer:
ঘ: গোমতী
কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?
Correct Answer:
খ: লুসাই পাহাড় থেকে
Explanation:
কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে? সঠিক উত্তর লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার শৈতা গ্রাম (লুসাই পাহাড়) হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত। এই নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।
মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত ?
Correct Answer:
গ: আড়িয়াল খাঁ
Explanation:
মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত ? সঠিক উত্তর আড়িয়াল খাঁ মাদারীপুর আড়িয়াঁল খাঁ নদীর তীরে অবস্থিত। মাদারীপুর দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সৃষ্ট, এ মতামত অনেকেরেই। পদ্মা, আড়িয়াল খাঁ, পালরদী ও কুমার এ জেলার প্রধান নদী। পীতাম্বর বিল, মরা পদ্মার বিল, হাউসদি বিল, ময়নাকাটা বিল, লাউসার বিল, লখ - ার বিল, পাতার বিল, শশিকর বিল, মাটিভাঙ্গা বিল, গৈদি বিলসহ ১১টি বিল বয়েছে। রয়েছে অসংখ্য খাল। দিন দিন নদী যেমন মরে যাচ্ছে তেমনি শুকিয়ে আবাদি জমিতে পরিণত হচ্ছে বিলগুলো আর খালগুলোরও বিলোপ ঘটছে।
মারে ডালিং কোন দেশের নদী ?
Correct Answer:
ক: অস্ট্রেলিয়া
Explanation:
মারে ডালিং কোন দেশের নদী ? সঠিক উত্তর অস্ট্রেলিয়া ডার্লিং নদী (ইংরেজি: Darling) দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার একটি নদী এবং দেশটির দীর্ঘতম নদী।
নদী ছাড়া মহানন্দা কি?
Correct Answer:
খ: আম
Explanation:
নদী ছাড়া মহানন্দা কি? সঠিক উত্তর আম নদী ছাড়া মহানন্দা হলো একটি আমের জাতের নাম। এছাড়া বাঁধাকপির অন্য নাম ড্রামহেড।
'বাঙালি' নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: বগুড়া
Explanation:
'বাঙালি' নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বগুড়া বাঙালি নদী বাংলাদেশের উত্তর - পশ্চিমাঞ্চলের গাইবান্ধা, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৮৩ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৩ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত কারী নদী কোনটি ?
Correct Answer:
ঘ: নাফ
Explanation:
বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত কারী নদী কোনটি ? সঠিক উত্তর নাফ মিয়ানমার ও বাংলাদেশকে (কক্সবাজার) পৃথক করেছে নাফ নদী। এ নদীর দৈর্ঘ্য ৫৬ কিমি। এ নদী নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ এলাকায় প্রবাহিত হয়ে টেকনাফে বঙ্গোপসাগরে পড়েছে। মিয়ানমারের আকিয়াব বন্দর এ নদীর বাম তীরে অবস্থিত।
ধলেশ্বরী নদীর শাখা কোনটি?
Correct Answer:
খ: বুড়িগঙ্গা
Explanation:
ধলেশ্বরী নদীর শাখা কোনটি? সঠিক উত্তর বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। ধলেশ্বরী নদী বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৯২ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ধলেশ্বরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ২৭। নদীটি মূলত বাংলাদেশের মধ্যভাগে দিয়ে প্রবাহিত একটি জলধারা। এটি যমুনা নদীর একটি শাখা।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?
Correct Answer:
খ: তিতাস
Explanation:
ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? সঠিক উত্তর তিতাস গোমতী নদী কুমিল্লা জেলায় অবস্থিত। তিতাস নদী ব্রাক্ষণবাড়িয়ায় জেলায় অবস্থিত। যমুনা নদী পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, জামালপুর, গাইবান্ধা জেলা জুড়ে বিস্তৃত।
বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
Correct Answer:
ক: মেঘনা
Explanation:
বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? সঠিক উত্তর মেঘনা মেঘনা নদী বা মেঘনা আপার নদী বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, গড় প্রস্থ ৩৪০০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মেঘনা আপার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ - পূর্বাঞ্চলের নদী নং ১৭। মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী।
বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি?
Correct Answer:
ঘ: হালদা
Explanation:
বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি? সঠিক উত্তর হালদা গোমতি নদীর উৎপত্তিস্থল ত্রিপুরা পাহাড়ের ডুমুর । কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। মহানন্দা নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় । হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ি বদনাতলী পর্বতশৃঙ্গ।
কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
Correct Answer:
ক: পদ্মা
Explanation:
কোন নদীর অপর নাম কীর্তিনাশা? সঠিক উত্তর পদ্মা বাংলাদেশের ২য় দীর্ঘ তম নদী পদ্মা। পদ্মার প্রধান উপনদী মহানন্দা ও পুনর্ভবা। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা নদী চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশে প্রবেশ করে। পদ্মার আরেক নাম কীর্তিনাশা।
'হালদা নদী' কি জন্যে বিখ্যাত ?
Correct Answer:
ঘ: মৎস্য প্রজনন
Explanation:
'হালদা নদী' কি জন্যে বিখ্যাত ? সঠিক উত্তর মৎস্য প্রজনন মৎস্য প্রজনন এর জন্য বিখ্যাত হলো হালদা নদী। বাংলাদেশের প্রধান নদী বন্দর অবস্থিত - নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রধান খরস্রোতা নদী কর্ণফুলী এবং বাংলাদেশে প্রচুর ইলিশ পাওয়া যায় চাঁদপুর জেলায়।