জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
নিচের কোনটি রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে?
Correct Answer:
ক: সেরোটোনিন
Explanation:
নিচের কোনটি রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? সঠিক উত্তর সেরোটোনিন অণুচক্রিকা সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। হেপারিন —বেসোফিল হেপারিন ক্ষরন করে রক্তকে রক্তনালির মধ্যে জমাট বাধতে বাধা প্রদান করে থ্রম্বোপ্লাস্টিন—থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে দেয় হিস্টামিন—বেসোফিল হিস্টামিন নিঃসরন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কোন রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে?
Correct Answer:
ঘ: বি-লিম্ফোসাইট
Explanation:
কোন রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে? সঠিক উত্তর বি-লিম্ফোসাইট বেসোফিল - হিস্টামিন ও হেপারিন ক্ষতণ করে T-লিম্ফোসাইট-প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে এবং জীবাণুকে নিস্ক্রিয় করে B-লিম্ফোসাইট-অ্যান্টিবডি উৎপন্ন করে যা জীবানুকে ধ্বংস করে উত্তর B লিম্ফোসাইট
হাইড্রার কোন অংশে নিডোসাইড কোষ সবচেয়ে বেশি থাকে?
Correct Answer:
খ: কর্ষিকা
Explanation:
হাইড্রার কোন অংশে নিডোসাইড কোষ সবচেয়ে বেশি থাকে? সঠিক উত্তর কর্ষিকা Hydra-র পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র বিশেষ করে কর্ষিকার পেশি আবরণী কোষের ফাকে ফাকে নিডোসাইট কোষ অনুপ্রবিষ্ট থাকে
‘Cycas’ উদ্ভিদের সস্য নিচের কোন ধরনের?
Correct Answer:
খ: হ্যাপ্লয়েড
Explanation:
‘Cycas’ উদ্ভিদের সস্য নিচের কোন ধরনের? সঠিক উত্তর হ্যাপ্লয়েড Cycas এর এন্ডোস্পার্ম বা সস্য হ্যাপ্লয়েড প্রকৃতির যা নিষেকের পূর্বে উৎপন্ন হয়
নিচের কোনটি দ্বিস্তরী?
Correct Answer:
গ: হাইড্রা
Explanation:
নিচের কোনটি দ্বিস্তরী? সঠিক উত্তর হাইড্রা Hydra হচ্ছে Cnidaria (নিডারিয়া) পর্বের একটি জলজ প্রানী। এর দেহ সরল, অর্থাৎ অল্প কয়েকটি অঙ্গ দিয়েই হাইড্রা তার দেহের সব কাজ করে থাকে। এটি দ্বিস্তরী প্রাণীর এক আদর্শ উদাহরণ।
মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়?
Correct Answer:
খ: বৃহদন্ত্র
Explanation:
মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়? সঠিক উত্তর বৃহদন্ত্র বৃহদন্ত্র, বৃহৎ অন্ত্র নামেও পরিচিত, যা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালীর এবং মেরুদন্ডীদের পরিপাকতন্ত্রের শেষ অংশ। পানি এখানে শোষিত হয় এবং অবশিষ্ট বর্জ্য পদার্থ মল হিসেবে সংরক্ষণ করে মলত্যাগ এর পূর্ব পর্যন্ত। Front of abdomen, showing surface markings for liver, stomach, and large intestine.
মানবদেহের কোন অঙ্গ ফিব্রিনোজেন তৈরি করে?
Correct Answer:
খ: যকৃৎ
Explanation:
মানবদেহের কোন অঙ্গ ফিব্রিনোজেন তৈরি করে? সঠিক উত্তর যকৃৎ রক্ত জমাট বাধার ফ্যাক্টর প্রোথ্রম্বিন ও ফিব্রিনজেন অত্যন্ত প্রয়োজনীয় প্লাজমা প্রোটিন হিসেবে পরিচিত। এসকল প্লাজমা প্রোটিন যকৃতে অ্যামিনো এসিডে সংশ্লেষিত হয়
‘কবুতর' কোন শ্রেণির প্রাণী?
Correct Answer:
খ: Aves
Explanation:
‘কবুতর' কোন শ্রেণির প্রাণী? সঠিক উত্তর Aves Aves শ্রেনীর প্রানী—>দোয়েল, কবুতর, চড়ুই, কাক
সিলোমহীন পর্ব কোনটি?
Correct Answer:
ঘ: Fasciola hepatica
Explanation:
সিলোমহীন পর্ব কোনটি? সঠিক উত্তর Fasciola hepatica অ্যাসিলোমেট (সিলোমবিহীন) পর্ব :•Porifera•Cnideria•Ctenophora•Platyhelminthes•Nemerteaস্যুডোসিলোমেট (অপ্রকৃত/ভ্রান্ত সিলোম) পর্ব :•Nematoda•Rotifera•Kinorhyncha•Acanthocephala•Entoproctaইউসিলোমেট (প্রকৃত সিলোম) পর্ব :•Mollusca•Annelida•Arthropoda•Echinodermata•Hemichordata•Chordata
নিচের কোনটি অপ্রকৃত ফল?
Correct Answer:
ঘ: আনারস
Explanation:
নিচের কোনটি অপ্রকৃত ফল? সঠিক উত্তর আনারস প্রকৃত ফল — আম, জাম, লিচু অপ্রকৃত ফল — আপেল, চালতা, কাঠাল, আনারস বেরি জাতীয় ফল - পেয়ারা
সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়?
Correct Answer:
ঘ: জেজুনামে
Explanation:
সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়? সঠিক উত্তর জেজুনামে ক্ষুদ্রান্ত্র খাদ্যসার শোষণের প্রধান স্থান। প্রায় ৯০% শোষন ক্ষুদ্রান্ত্রে ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটে জেজুনামে। তাই উত্তর হবে জেজুনাম
ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টি?
Correct Answer:
ক: 12
Explanation:
ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টি? সঠিক উত্তর 12 ঘাসফড়িংয়ের অগ্র ও মধ্য পৌষ্টিকনালীর সংযোগস্থলে অবস্থিত কোণ আকৃতির ছয় জোড়া লম্বা স্বচ্ছ নালিকাকে হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা বলে ছয় জোড়া =১২ টি। তাই সঠিক উত্তর ১২
পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়?
Correct Answer:
ক: প্যারাইটাল কোষ
Explanation:
পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়? সঠিক উত্তর প্যারাইটাল কোষ প্যারাইটাল কোষ- হাইডোক্লোরিক এসিড ক্ষরণ করে জি-কোষ- গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ করে পেপটিক কোষ- পেপসিন, রেনিন, জিলেটিনেজ , লাইপেজ ক্ষরণ করে মিউকাস কোষ- মিউকাস ক্ষরণ করে তাই উত্তর হবে প্যারাইটাল কোষ
মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?
Correct Answer:
ঘ: ক্যারিওকাইনেসিস
Explanation:
মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে? সঠিক উত্তর ক্যারিওকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন—>সাইটোকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন—>ক্যারিওকাইনেসিস
হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলা (Junctional tissue) কে পেসমেকার বলা হয়?
Correct Answer:
ঘ: সাইনো-অ্যাট্রিয়াল নোড
Explanation:
হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলা (Junctional tissue) কে পেসমেকার বলা হয়? সঠিক উত্তর সাইনো-অ্যাট্রিয়াল নোড হৃদপিন্ডের ডান অলিন্দের উর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনাক্যাভার কাছে সাইনো-অ্যাট্রিয়াল নোড (SAN) বা পেসমেকার অবস্থিত এবং এ অংশই হৃদস্পন্দনের প্রধান উৎসস্থল। এক মিনিটে ৭০-৮০ বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করে হৃদপিন্ডের বাকি অংশের ছন্দকে নিয়ন্ত্রিত করে থাকে। তাই সাইনো-অ্যাট্রিয়াল নোডকে পেসমেকার বা ছন্দনিয়ামক বলে
আন্তঃকশেরুকা চাকতিতে কী ধরনের তরুণাস্থি পাওয়া যায়?
Correct Answer:
ক: শ্বেততন্তুময় তরুণাস্থি
Explanation:
আন্তঃকশেরুকা চাকতিতে কী ধরনের তরুণাস্থি পাওয়া যায়? সঠিক উত্তর শ্বেততন্তুময় তরুণাস্থি শ্বেত-তত্ত্বময় (White fibrous) তরুণাস্থি : এর ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণ সাদা বর্ণের, অশাখ, অস্থিতিস্থাপক, কোলাজেন নির্মিত তন্তু সমান্তরালে বিন্যস্ত থাকে। বিশেষ কয়েকটি সন্ধিতে, যেমন— দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে(আন্তঃকশেরুকা চাকতিতে) এ ধরনের তরুণাস্থি পাওয়া যায়।
নিচের কোন জীবে আদিকোষ থাকে?
Correct Answer:
খ: ব্যাকটেরিয়া
Explanation:
নিচের কোন জীবে আদিকোষ থাকে? সঠিক উত্তর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ও মাইকোপ্লাজমাতে আদিকোষ থাকে । মনেরা রাজ্যের সব জীবই আদিকোষী ।
শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়?
Correct Answer:
ক: অ্যালভিওলাস
Explanation:
শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? সঠিক উত্তর অ্যালভিওলাস ট্রাকিয়া — বক্ষগহ্বর থেকে বায়ু যাতায়াতের করিডোর প্রদান করে অ্যালভিওলাস—শ্বসন গ্যাস (O2 &CO2) বিনিময় করে ব্রঙ্কিওল —অ্যালভিওলাসের বায়ুর যাতায়াতের জন্য করিডোর প্রদান করে ব্রঙ্কাস—ফুসফুসে বায়ু যাতায়াতের জন্য করিডোর অরদান করে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গসমূহের কাজের ভিত্তিতে দেখা যায় যে সঠিক উত্তর হবে অ্যালভিওলাস
নিচের কোন অঙ্গ ইরাইথ্রোপোয়েটিন (Erythropoietin) উৎপাদন করে?
Correct Answer:
ঘ: বৃক্ক
Explanation:
নিচের কোন অঙ্গ ইরাইথ্রোপোয়েটিন (Erythropoietin) উৎপাদন করে? সঠিক উত্তর বৃক্ক বৃক্ক এরিথ্রোপোয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন ও অ্যানজিওটেনসিন নামক হরমোন উৎপন্ন করে। এরিথ্রোপোয়েটিন এরিথ্রোসাইট (RBC) উৎপাদনে উদ্দীপনা জোগায়
পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম ( Name of the enzyme used in the preparation of cheese - )
Correct Answer:
খ: রেনিন (Rennin)
মানব জিনোমে ক্ষারক-যুগলের সংখ্যা-( The number of base-pair in human genome-)
Correct Answer:
ঘ: ৩০০০ মিলিয়ন(3000 million)
কোনটির পরিবহনতন্ত্র আছে কিন্তু ফুল হয় না? (Which one has vascular system but not flowering?)
Correct Answer:
গ: টেরিডোফাইটা (Pteridophyta)
Explanation:
কোনটির পরিবহনতন্ত্র আছে কিন্তু ফুল হয় না? (Which one has vascular system but not flowering?) সঠিক উত্তর টেরিডোফাইটা (Pteridophyta) টেরিডোফাইটার বৈশিষ্ট্য-১. এরা অপুষ্পক ও অবিজীয় উদ্ভিদ।২. এদের ভাস্কুলার টিস্যু আছে। ৩. গ্যামিটাফাইট পর্যায় কে প্রোথ্যালাস বলে। ৪. এদের স্ত্রীগ্যামীট নিশ্চল এবং আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়।
Poaceae গোত্রের উদ্ভিদের ফলকে বলা হয়-( The fruit of the family Poaceae is called-)
Correct Answer:
খ: ক্যারিওপসিস (Caryopsis)
Explanation:
Poaceae গোত্রের উদ্ভিদের ফলকে বলা হয়-( The fruit of the family Poaceae is called-) সঠিক উত্তর ক্যারিওপসিস (Caryopsis) Poaceae গোত্রের উদ্ভিদের ফলকে ক্যারিওপসিস বলা হয় | ফলত্বক ও বীজ ত্বক একই আবরণে গঠিত এমন একবীজ বিশিষ্ট্য ফলকে ক্যারিওপসিস বলে। ধান একটি ক্যরিওপসিস ফল।
কোন উদ্ভিদটি বাংলাদেশে বিলুপ্তপ্রায়? (Which plant is endangered in Bangladesh?)
Correct Answer:
খ: Podocarpus nerifolia
কোন অ্যামাইনো এসিডের জন্য ৪টি কোড রয়েছে?( Which amino acid has 4 codons?)
Correct Answer:
খ: ভ্যালিন(Valine)
Explanation:
কোন অ্যামাইনো এসিডের জন্য ৪টি কোড রয়েছে?( Which amino acid has 4 codons?) সঠিক উত্তর ভ্যালিন(Valine) লাইসিন এর জন্য দুইটি ,ভ্যালিনের জন্য চারটি ও আরজিনিনের জন্য ছয়টি কোডন থাকে।
কোন অঙ্গাণুতে অক্সিসোম দেখা যায়?(In which organelle, oxisome is present?)
Correct Answer:
ক: মাইটোকন্ড্রিয়া(Mitochondria)
Explanation:
কোন অঙ্গাণুতে অক্সিসোম দেখা যায়?(In which organelle, oxisome is present?) সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া(Mitochondria) মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন : নিম্নলিখিত অংশ নিয়ে মাইটোকন্ড্রিয়া গঠিত :• আবরণী• প্রকোষ্ঠ• ক্রিস্টি বা প্রবর্ধক• অক্সিসোম• ATP Synthases ও ETC• বৃত্তাকার DNA ও রাইবোসোম
কোনটি পত্রঝরা উদ্ভিদ?( Which one is a deciduous plant?)
Correct Answer:
গ: Shorea robusta
Explanation:
কোনটি পত্রঝরা উদ্ভিদ?( Which one is a deciduous plant?) সঠিক উত্তর Shorea robusta শীতকালে যেসব উদ্ভিদের পাতা ঝরে যায় সেসব উদ্ভিদকে পত্রঝরা উদ্ভিদ বলে। মধুপুর ও ভাওয়াল বনাঞ্চলে এ ধরনের উদ্ভিদ পাওয়া যায়। চিরহরিৎ বনভূমিতে জন্মায়— মেহগনি, শাল(Scientific name:Shorea robusta), সেগুন, জলপাই, পাইন, জারা, বট, গজারি ইত্যাদি উদ্ভিদ।
কোন প্রাণীতে প্লাকয়েড আঁশ রয়েছে?(Which animal has placoid scale?)
Correct Answer:
খ: হাঙ্গর(Scoliodon)
Explanation:
কোন প্রাণীতে প্লাকয়েড আঁশ রয়েছে?(Which animal has placoid scale?) সঠিক উত্তর হাঙ্গর(Scoliodon) যেসব আঁইশ চাকতির মতো, প্রায় গোলাকার এবং কিনারা মসৃণ হয় তাদের সাইক্লয়েড আঁইশ বলে । রুই, কাতল, মৃগেল ইত্যাদি মাছে এধরনের আঁইশ থাকে । এরা অ্যাকটিনোপটেরিজি শ্রেণিভুক্ত মাছ । যেসব আঁইশ চাকতির মতো, কিন্তু এদের পশ্চাৎভাগ সূক্ষ্ম কণ্টকময় তাদের বলা হয় টিনয়েড আঁইশ । কৈ, ভেটকি ইত্যাদি মাছে এধরনের আঁইশ পাওয়া যায় । এরাও অ্যাকটিনোপটেরিজি শ্রেণিভুক্ত মাছ । সিলাকান্থ ও লাংফিশদের আঁইশ রম্বস আকারের বা পাতসদৃশ গঠন দ্বারা গঠিত এবং এদের প্রান্তগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে । এসব আঁইশকে গ্যানয়েড আঁইশ বলে । এরা সার্কোপটেরিজি শ্রেণিভুক্ত মাছ । এরা গ্যানয়েন নামক পুরু এনামেল জাতীয় বস্তুর আস্তরণযুক্ত । তরুণাস্থিযুক্ত মাছের আঁইশগুলো আণুবীক্ষণিক । এদের প্ল্যাকয়েড আঁইশ বলে । প্রতিটি আঁইশে একটি করে ত্রিকোণাকার বেসাল প্লেট থাকে এবং প্লেট থেকে তিনটি সূক্ষ্ম কাঁটা সৃষ্টি হয় । স্ট্রিং রে, থুট্রি হাঙ্গর, হাতুড়ী হাঙ্গর ইত্যাদি মাছে এধরনের আঁইশ দেখা যায় । এরা কন্ড্রিকথিস শ্রেণিভুক্ত মাছ ।
শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য-(Flame cell is the characteristic of the phylum-)
Correct Answer:
ঘ: প্লাটিহেলমিনথেস(Platyhelminthes)
Explanation:
শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য-(Flame cell is the characteristic of the phylum-) সঠিক উত্তর প্লাটিহেলমিনথেস(Platyhelminthes) প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম The main character of Platyhelminthes১. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ (দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী (triploblastic) ও পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা অথবা পাতা বা ফিতার ন্যায়।২. দেহত্বক নরম, সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত ।৩. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ সিলোমবিহীন বা অ্যাসিলোমেট (acoelomate)।৪. নির্দিষ্ট রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র ও কঙ্কালতন্ত্র অনুপস্থিত।৫. পৌষ্টিকনালি অসম্পূর্ণ বা অনুপস্থিত (ফিতাকৃমি)৬.রেচনতন্ত্র শিখাকোষ (flame cell) বা প্রোটোনেফ্রিডিয়া (protonephridia) বা সোলেনোসাইট (solenocyte) নিয়ে গঠিত।৭.প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের একমাত্র পরিপাকনালী ছাড়া অন্তঃস্থ কোন গহ্বর নাই।৮. বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা (parencyhma) নামক যোজক টিস্য বা মেসেনকাইমা (mesencyhma) এ পূর্ণ থাকে।৯. দেহের অগ্রভাগে সুস্পষ্ট মস্তক ও চোষক থাকে।১০. দেহে বাহ্যিক চোষক অথবা হুক অথবা উভয়ই থাকে; পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্ৰ বিহীন এবং শাখান্বিত।১১. উভলিঙ্গ, স্বনিষেক ও পরনিষেক সম্পন্ন হয়; নিষেক অভ্যন্তরীণভাবে ঘটে এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের।১২. চ্যাপ্টাকৃমির জীবনচক্রে একাধিক লার্ভা দশা (মিরাসিডিয়াম, রেডিয়া, সোরকারিয়া ইত্যাদি) দেখা যায়।
কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়?(Source of which hormone is not pituitary gland?)
Correct Answer:
খ: প্রোজেস্টেরন(Progesterone)
Explanation:
কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়?(Source of which hormone is not pituitary gland?) সঠিক উত্তর প্রোজেস্টেরন(Progesterone) ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক হরমোন ক্ষরিত হয়।
পলিজিন এর প্রভাব - (Effect of polygene is -)
Correct Answer:
ক: Cumulative (পুঞ্জিভূত)
এড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? (Which hormone is released from adrenal gland ? )
Correct Answer:
ক: গ্লুকোকরটিকয়েড (Glucocorticoids)
মানুষের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণ কোনটি? (Which one is the covering of brain and spinal cord of human?)
Correct Answer:
ক: মেনিনজেস (Meninges)
Explanation:
মানুষের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণ কোনটি? (Which one is the covering of brain and spinal cord of human?) সঠিক উত্তর মেনিনজেস (Meninges) মেনিনজেস মানুষের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণ | মস্তিষ্ক আবরণী বা মেনিনজেস বলতে মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জুকে আবৃত করে থাকা সংযোজী কলার আবরণীসমূহকেে বোঝায়।
নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়?
Correct Answer:
গ: জিহ্বা
Explanation:
নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়? সঠিক উত্তর জিহ্বা জিহ্বা হলো অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর মুখের একটি ঐচ্ছিক পেশীবহুল অঙ্গ; যা খাদ্য চিবুতে এবং তা গিলে ফেলতে সহায়তা করে। পরিপাকতন্ত্রে এর গুরুত্ব আছে এবং এটি হলো স্বাদের প্রাথমিক অঙ্গ। জিহ্বার উপরের পৃষ্ঠ (ডরসাম), প্যাপিলাইতে অবস্থিত অসংখ্য স্বাদকুঁড়ি দ্বারা আবৃত।
নিচের কোনটি DNA ভাইরাস?
Correct Answer:
ঘ: হেপাটাইটিস বি
Explanation:
নিচের কোনটি DNA ভাইরাস? সঠিক উত্তর হেপাটাইটিস বি হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা যকৃত বা লিভার কে আক্রমণ করে। হেপাটাইটিস বি DNAভাইরাস (HBV) এর আক্রমণে এ রোগ হয়। অনেক সময় সংক্রমণের প্রথম দিকে কোন লক্ষন প্রকাশ পায় না। তবে অনেক ক্ষেত্রে বমি বমি ভাব, চামড়া হলুদ হওয়া, ক্লান্তি, পেট ব্যাথা, প্রস্রাব হলুদ হওয়া প্রভৃতি লক্ষন দেখা যায়।
কোন Lipoprotein কে Bad cholesterol বলে?
Correct Answer:
খ: Low density lipoprotein
Explanation:
কোন Lipoprotein কে Bad cholesterol বলে? সঠিক উত্তর Low density lipoprotein হার্ট এটাক, স্ট্রোক এবং অন্যান্য গুরুতর শারীরিক সমস্যার জন্য Low density lipoprotein দায়ী. এর জন্যই Low density lipoprotein(LDL)কলেস্টেরলকে সব সময় "খারাপ" কলেস্টেরল বলা হয়ে থাকে | সাধারণত মানুষের রক্তে শতকরা ৭০ ভাগ LDL থাকে। HDL-কে ভালো কোলেস্টেরল বলা হয়।
ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি?
Correct Answer:
ক: কাইটিন
Explanation:
ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি? সঠিক উত্তর কাইটিন ছত্রাকের কোষপ্রাচীরের মুখ্য উপাদান কাইটিন জাতীয় পদার্থ। কাইটিন হলো এক প্রকার জটিল পলিস্যাকারাইড।প্রোটোপ্লাস্টের সংরক্ষন করাই এর প্রধান কাজ। এটি পানি ও অন্যান্য দ্রবণের জন্য ভেদ্য
মস(Bryophytes) এর স্ত্রী জননাঙ্গের নাম কী?
Correct Answer:
গ: Archegonium
Explanation:
মস(Bryophytes) এর স্ত্রী জননাঙ্গের নাম কী? সঠিক উত্তর Archegonium মস ও ফার্নের পুংজননাঙ্গ—>Antheridium মস ও ফার্নের স্ত্রী জননাঙ্গ—>Archegonium উত্তর তাহলে কোনটা বুঝ নাই?
নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির?
Correct Answer:
ঘ: এন্ড্রেনাল
Explanation:
নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির? সঠিক উত্তর এন্ড্রেনাল শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয় মিশ্র গ্রন্থি অপরদিকে এড্রেনাল অন্তঃক্ষরা গ্রন্থি। একারনে এড্রেনাল ভিন্ন প্রকৃতির গ্রন্থি বাকি ৩ টা থেকে
কোনটি আমিষ পরিপাককারী (digesting) এনজাইম?
Correct Answer:
খ: Pepsin
Explanation:
কোনটি আমিষ পরিপাককারী (digesting) এনজাইম? সঠিক উত্তর Pepsin আমিষ পরিপাককারী এনজাইম Pepsinলিপিড পরিপাককারী এনজাইম Lipaseকার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম Lactase তাই উত্তর হবে Pepsin
উদ্ভিদ দ্বারা কোন anion টি সবচেয়ে দ্রুত শোধিত হয়?
Correct Answer:
ক: NO3-
Explanation:
উদ্ভিদ দ্বারা কোন anion টি সবচেয়ে দ্রুত শোধিত হয়? সঠিক উত্তর NO3- উদ্ভিদে K+ ও NO3- আয়ন সর্বাপেক্ষা দ্রুত এবং Ca++ ও SO4- সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হয়
নেমাটোসিস্টের (Nematocyst) ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি?
Correct Answer:
ক: Hypnotoxin
Explanation:
নেমাটোসিস্টের (Nematocyst) ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? সঠিক উত্তর Hypnotoxin সঠিক উত্তর অপশন A (Hypnotoxin).উল্লেখ্য যে হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থটি হাইড্রার স্টিনোটিল বা পেনিট্র্যান্ট নামক নেমাটোসিস্টের অভ্যন্তরে অবস্থিত। মূলত শিকারকে অজ্ঞান ও অবশ করার কাজে হাইড্রা এটি ব্যবহার করে থাকে
ঘাসফড়িং এর রক্ত কণিকার নাম কি?
Correct Answer:
ঘ: Hemocyte
Explanation:
ঘাসফড়িং এর রক্ত কণিকার নাম কি? সঠিক উত্তর Hemocyte ঘাসফড়িংয়ের হিমোলিম্ফে ভাসমান অবস্থায় কয়েক ধরনের কনিকা ভাসমান অবস্থায় থাকে যাদের হিমোসাইট(Haemocytes)বলে। এসব কনিকা ভ্রুনীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয় ও নিউক্লিয়াসধারী। এ কনিকা মেরুদণ্ডী প্রানীর শ্বেত রক্তকনিকার সমতুল্য।
রক্ত হলো-
Correct Answer:
গ: সামান্য ক্ষারীয়
Explanation:
রক্ত হলো- সঠিক উত্তর সামান্য ক্ষারীয় রক্তের pH মাত্রা গড়ে ৭.৪০। তাই রক্ত সামান্য ক্ষারীয়
ক্ষুদ্রযন্ত্রের কোন স্তরে পানপাত্র সেল (Goblet cell) পাওয়া গেছে?
Correct Answer:
গ: Mucosa
Explanation:
ক্ষুদ্রযন্ত্রের কোন স্তরে পানপাত্র সেল (Goblet cell) পাওয়া গেছে? সঠিক উত্তর Mucosa মিউকোসায় গবলেট ও শোষণক্ষম কোষ থাকে। মিউকোসা থেকে ভিলাই নামক আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ বের হয়
কোষের কোথায় ক্রেবস চক্র (krebs cycle) সংঘটিত হয়?
Correct Answer:
গ: Mitochondria
Explanation:
কোষের কোথায় ক্রেবস চক্র (krebs cycle) সংঘটিত হয়? সঠিক উত্তর Mitochondria মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস।কেননা এখানে অ্যাসিটাইল CoA-সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ক্রিয়া গুলো সংঘটিত হয়।
কোন পদ্ধতিতে Hydra লম্বা দূরত্ব অতিক্রম করে?
Correct Answer:
খ: হামাগুড়ি (looping)
Explanation:
কোন পদ্ধতিতে Hydra লম্বা দূরত্ব অতিক্রম করে? সঠিক উত্তর হামাগুড়ি (looping) লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারনত লুপিং চলনের আশ্রয় নেয়। এ পদ্ধতিতে হাইড্রা প্রতিবার চলনে একটি লুপ তৈরি হয় এবমগ হাইড্রা তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে
লিভারের কোন লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে?
Correct Answer:
ক: Right lobe
Explanation:
লিভারের কোন লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে? সঠিক উত্তর Right lobe পিত্তথলি হলো মুক্তার আংটির মতো আকৃতির একটি প্রত্যঙ্গ। যা লিভার বা যকৃতের ডানদিকের ঠিক নিচে থাকে। পিত্তথলির প্রধান কাজ হলো-যকৃতে উৎপন্ন পাচকরস (পিত্ত)সংগ্রহ করে জমা রাখা যা পরবর্তীতে খাদ্য হজমে সহায়তা করে
প্রাণিজগতের বৃহত্তম Phylum কোনটি?
Correct Answer:
ক: Arthropoda
Explanation:
প্রাণিজগতের বৃহত্তম Phylum কোনটি? সঠিক উত্তর Arthropoda প্রাণিজগতের বৃহত্তম Phylum আর্থ্রোপোডা | আর্থ্রোপোডা পর্বের প্রাণী হলো—প্রজাপতি, চিংড়ি, আরশোলা ও কাঁকড়া। এরা মানবজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। প্রজাপতি উদ্ভিদের পরাগায়ণে সাহায্য করে। আর পরাগায়ণের ফলেই উত্পন্ন হয় ফল ও বীজ, যা মানুষসহ অন্যান্য জীবের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
ভ্রূণে লোহিত কণিকাসমূহ কোথায় তৈরি হয়?
Correct Answer:
গ: প্লীহা
Explanation:
ভ্রূণে লোহিত কণিকাসমূহ কোথায় তৈরি হয়? সঠিক উত্তর প্লীহা ভ্রুণাবস্থায় লোহিত রক্তকণিকাসমূহ যকৃত ও প্লীহাতে তৈরি হয়। এছাড়া এই কণিকাগুলো যকৃত ও প্লীহাতেই ধ্বং প্রাপ্ত হয়