জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসোম থাকে?
Correct Answer:
গ: 44
Explanation:
মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসোম থাকে? সঠিক উত্তর 44 মানুষের সোমাটিক কোষ বা দেহকোষে অটোসোম থাকে ২২ জোড়া বা ৪৪ টি। আর বাকি ১ জোড়া হইলো সেক্স ক্রোমোজোম
কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়?
Correct Answer:
ক: Interferon
Explanation:
কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়? সঠিক উত্তর Interferon ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয় ইন্টারফেরন৷ একারনে ইন্টারফেরনকে Antiviral Drug ও বলা হয়৷ এছাড়া ইন্টারফেরন B ও T লিম্ফোসাইটের সংখ্যাবৃদ্ধিকে দমন করে। NK কোষ এর ক্ষমতা ও বংশবৃদ্ধির মাধ্যমে ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিতেও বাধা দেয়।
কোন এনজাইম অগ্ন্যাশয়ে নাই ?
Correct Answer:
ক: Ptyalin
Explanation:
কোন এনজাইম অগ্ন্যাশয়ে নাই ? সঠিক উত্তর Ptyalin টায়ালিন এনজাইমটি লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়। সুতরাং এটি অগ্নাশয়ে নেই
Alveolus থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে?
Correct Answer:
ঘ: Diffusion
কোনটি Exocrine গ্রন্থি নয়?
Correct Answer:
ক: Thyroid gland
Explanation:
কোনটি Exocrine গ্রন্থি নয়? সঠিক উত্তর Thyroid gland থাইওয়েড গ্রন্থি বা থাইরয়েড হল দুইটি লোব দ্বারা গঠিত একটি অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine gland) যার অবস্থান গ্রীবাতে। পুরুষের এডাম'স এপলের ঠিক নিচে এর অবস্থান। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো মেটাবলিক রেট ও প্রোটিন সিন্থেসিসকে প্রভাবিত করে। বহি:ক্ষরা গ্রন্থি হচ্ছে সেইসব গ্রন্থি যারা নালীর মাধ্যমে আবরণী টিস্যুর উপরিভাগে পদার্থ উৎপন্ন এবং ক্ষরণ করে। বহি:ক্ষরা গ্রন্থির উদাহরনের মধ্যে আছে ঘাম, মুখের লালা, স্তন, সেরুমিনাস, লেক্রিমাল, সেবাসিয়াস এবং মিউকাস।
শ্যাওলাগুলোর (algae) অযৌন প্রজনন কোনটি দ্বারা সম্পন্ন হয়?
Correct Answer:
ঘ: Spore
Explanation:
শ্যাওলাগুলোর (algae) অযৌন প্রজনন কোনটি দ্বারা সম্পন্ন হয়? সঠিক উত্তর Spore স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে শৈবাল বা শ্যাওলা এর অযৌন জনন ঘটে। এছাড়া উল্লেখ্য যে স্পোর বা রেণুকে অযৌন জননের একক বলা হয়।
কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়?
Correct Answer:
ক: গ্লুটেলিন (Glutelin)
কোনটি হাড়ের সাথে পেশি সংযুক্ত করে?
Correct Answer:
ঘ: Tendon
নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়?
Correct Answer:
ক: Cycas
জলাভূমির উদ্ভিদ কোনটি?
Correct Answer:
খ: Barringtonia acutangula
দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত হলো-
Correct Answer:
গ: 9:7
Explanation:
দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত হলো- সঠিক উত্তর 9:7 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য?
Correct Answer:
খ: Mollusca
Explanation:
ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? সঠিক উত্তর Mollusca পর্ব Mollusca-র বৈশিষ্ট্য১. দেহ নরম, মাংসল ও অখণ্ডকায়িত।২. সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শীয় প্রতিসম (গ্যাস্ট্রোপোডা ব্যাতীত) এবং সুস্পষ্ট মাথাবিশিষ্ট। ৩. ম্যান্টল (mantle) নামক পাতলা আবরণে দেহ আবৃত। ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে চুনময় খোলক (shell) গঠিত হয়। সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে।৪. দেহগহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোসিল (hemocoel) – এ পরিণত হয়েছে।৫. দেহের অঙ্কীয়দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসপিণ্ডের মতো পদ।
কোন ব্যাকটেরিয়ার একটি মাত্র ফ্লাজেলাম থাকে?
Correct Answer:
খ: Vibrio cholerae
Explanation:
কোন ব্যাকটেরিয়ার একটি মাত্র ফ্লাজেলাম থাকে? সঠিক উত্তর Vibrio cholerae Monotrichous -Vibrio choleraeAmphitrichous --Spirillum minusCephalotrichous-Pseudomonas fluorescens
চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম -
Correct Answer:
খ: Fasciola hepatica
Explanation:
চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম - সঠিক উত্তর Fasciola hepatica Platyhelminthes (প্লাটিহেলমিনথেস) বা, চ্যাপ্টা/ফিতা কৃমি :যকৃত কৃমি ➞ Fasciola hepaticaNematoda/Nemathelminthes (নেমাটোডা/নেমাথেলমিনথেস) বা, গোল/সুতা কৃমি :চোখ কৃমি ➞ Loa loaগোল কৃমি/কেঁচো কৃমি ➞ Ascaris lumbricoides
মানবদেহে রক্তের প্লাজমার স্বাভাবিক pH কত?
Correct Answer:
খ: 7.4
Explanation:
মানবদেহে রক্তের প্লাজমার স্বাভাবিক pH কত? সঠিক উত্তর 7.4 রক্তের পিএইচ সামান্য ক্ষারীয় অর্থাৎ ৭.৩৫-৭.৪৫ (গড়ে ৭.৪০)।
প্রোফেজ-১ এর কোন উপ-পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়?
Correct Answer:
গ: প্যাকাইটিন
Explanation:
প্রোফেজ-১ এর কোন উপ-পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? সঠিক উত্তর প্যাকাইটিন লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
কোন কোডটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না?
Correct Answer:
গ: UGA
Explanation:
কোন কোডটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না? সঠিক উত্তর UGA UAA, UAG, UGA সমাপ্তি কোডন যারা কোন অ্যামাইনো এসিড কোড করে না।
মানবদেহে স্টেম কোষ কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: অস্থিমজ্জায়
নিচের কোন অ্যান্টিবটি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়?
Correct Answer:
খ: IgA
পতেঙ্গর সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত কোন ধাপগুলো নিয়ে গঠিত-
Correct Answer:
ঘ: ডিম-লার্ভা-পিউপা-পূর্ণাঙ্গ পতঙ্গ
Explanation:
পতেঙ্গর সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত কোন ধাপগুলো নিয়ে গঠিত- সঠিক উত্তর ডিম-লার্ভা-পিউপা-পূর্ণাঙ্গ পতঙ্গ কোন প্রাণীর জীবনচক্রে কিছু ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে যখন লার্ভা দশা থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তখন তাকে রূপান্তর(Metamorphosis) বলে। যেমন- ঘাসফড়িং, ব্যাঙ, তেলাপোকা, প্রজাপতি ইত্যাদি। পতেঙ্গর সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত কোন ধাপগুলো নিয়ে গঠিত= ডিম-লার্ভা-পিউপা-পূর্ণাঙ্গ পতঙ্গ
মানবদেহে কটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কত?
Correct Answer:
খ: ৫টি
Explanation:
মানবদেহে কটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কত? সঠিক উত্তর ৫টি সারভাইককাল বা গ্রীবাদেশীয় কশেরুকা -৭ টিথোরাসিক বা ববক্ষদেশীয় কশেরুকা-১২ টিলাম্বার বা কটিদেশীয় কশেরুকা-৫ টিস্যাক্রাল বা শ্রোণিদেশীয় কশেরুকা-৫ টি(একত্রিত)কক্কিজিয়াল বা পুচ্ছেশীয় কশেরুকা-৪টি(একত্রিত)
উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটির অংশ?
Correct Answer:
ক: ত্বক
Explanation:
উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটির অংশ? সঠিক উত্তর ত্বক ত্বক হতে উদ্গত উপাঙ্গকে এপিডার্মাল উপবৃদ্ধি বলা হয়। এপিডার্মাল উপবৃদ্ধির উপাঙ্গগুলো হল রোম বা ট্রাইকোম, শল্ক, গ্রন্থিরোম, থলি ৷
নিচের কোনটিতে একিনিটি এবং হেটারোসিস্ট পাওয়া যায়?
Correct Answer:
খ: Nostoc
Explanation:
নিচের কোনটিতে একিনিটি এবং হেটারোসিস্ট পাওয়া যায়? সঠিক উত্তর Nostoc কতক শৈবালে কোষের পুরো প্রোটোপ্লাস্ট প্রচুর খাদ্য সঞ্চয় করে এবং পুরু প্রাচীর বেষ্টিত হয়, তাকে অ্যাকাইনিটি বলে অনুকূল পরিবেশে অ্যাকাইনিটি অঙ্কুরিত হয়ে নতুন শৈবালে পরিণত হয় যেমন - Cladophora ,Nostoc ,Pithophora
উদ্ভিদ প্রজননের প্রধান উদ্দেশ্য কোনটি?
Correct Answer:
ক: উন্নতমানের জাত উদ্ভাবন
হিপনোটক্সিন পাওয়া যায়-
Correct Answer:
ক: পেনিট্র্যান্ট
Explanation:
হিপনোটক্সিন পাওয়া যায়- সঠিক উত্তর পেনিট্র্যান্ট হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়(১) স্টিনোটিল বা পেনিট্র্যান্ট : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম । এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশস্ত এবং তিনটি বড় তীক্ষ্ণ বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউলযুক্ত । এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে ।(২) ভলভেন্ট বা ডেসমোনিম : এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত । ক্যাপসুলের ভিতর সূত্রকের একটি মাত্র প্যাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে ।(৩) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রিকাস আইসোরাইজা : এর সূত্রক লম্বা সর্পিলাকারে সজ্জিত কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।(৪) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা : এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট । সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।
যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা থাকে-
Correct Answer:
গ: সেফালোট্রিকাস
রিকম্বিনেন্ট DNA তৈরির প্রথম ধাপ কোনটি?
Correct Answer:
ক: বাহক নির্বাচন
Explanation:
রিকম্বিনেন্ট DNA তৈরির প্রথম ধাপ কোনটি? সঠিক উত্তর বাহক নির্বাচন রিকম্বিনেন্ট DNA তৈরীর প্রথম পদক্ষেপ হল কাঙ্খিত DNA অনু নির্বাচন এবং নির্বাচনের পর কাঙ্খিত জীবের কোষ থেকে DNA কে পৃথক করতে হবে। আর এ পৃথকীকরণ এর জন্য সাধারনত CsCl বা সুক্রোজ এর দ্রবণ ব্যবহার করা হবে।
অক্সিসোম কোন অঙ্গাণুর অংশে?
Correct Answer:
গ: মাইটোকন্ড্রিয়া
Explanation:
অক্সিসোম কোন অঙ্গাণুর অংশে? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত ক্রিস্টির গায়ে সুবিন্যস্তভাবে সাজানো বৃন্তযুক্ত বস্তু থাকে, একে অক্সিসোম বলে।
ATP synthase কোষের কোথায় থাকে?
Correct Answer:
ঘ: মাইটোকন্ড্রিয়া
Explanation:
ATP synthase কোষের কোথায় থাকে? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া কোষের মাইট্রোকন্ড্রিয়ায় ATP Synthesis, ETS সংঘটিত হয় ।
নিষিক্ত ডিম্বানু কিসে পরিণত হয়?
Correct Answer:
গ: বীজে
Explanation:
নিষিক্ত ডিম্বানু কিসে পরিণত হয়? সঠিক উত্তর বীজে গ)বীজে
অঙ্কুরোদগম সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?
Correct Answer:
খ: ইমবিবিশন
Explanation:
অঙ্কুরোদগম সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? সঠিক উত্তর ইমবিবিশন কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পর্দাথ শোষনের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। বীজে থাকে স্টার্চ থাকে যা কলয়েড জাতীয় পদার্থ
সালোকসংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে?
Correct Answer:
ক: থাইলাকয়েডে
Explanation:
সালোকসংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? সঠিক উত্তর থাইলাকয়েডে ক্লোরোপ্লাস্ট এর ভিতরে যে চাকতি আকৃতির থলে সমূহ স্তরে স্তরে সজ্জিত হয়ে গ্রানাম তৈরি করে সেগুলোর নাম থাইলাকয়েড। সালোকসংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো থাইলাকয়েডে থাকে |
ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত?
Correct Answer:
খ: ফ্লোয়েম ফাইবার
Explanation:
ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? সঠিক উত্তর ফ্লোয়েম ফাইবার জাইলেম ও ফ্লোয়েম এর মধ্যে পার্থক্য :জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমাফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার
অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কয় অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়?
Correct Answer:
ক: 2 অণু
নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়?
Correct Answer:
ঘ: Nematoda
Explanation:
নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়? সঠিক উত্তর Nematoda অ্যাসিলোমেট (সিলোমবিহীন) পর্ব : •Porifera •Cnideria •Ctenophora •Platyhelminthes •Nemertea স্যুডোসিলোমেট (অপ্রকৃত/ভ্রান্ত সিলোম) পর্ব : •Nematoda •Rotifera •Kinorhyncha •Acanthocephala •Entoprocta ইউসিলোমেট (প্রকৃত সিলোম) পর্ব : •Mollusca •Annelida •Arthropoda •Echinodermata •Hemichordata •Chordata
লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি?
Correct Answer:
ক: হিমোগ্লোবিন
Explanation:
লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি? সঠিক উত্তর হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন এর প্রতি একক পলিপেপটাড জাতীয় প্রোটিন গ্লোবিন এবং লৌহগঠিত হিম দিয়ে গঠিত
কোষ বিভাজনের কোন উপ-দশায় সমসংস্থ ক্রোমোসোমের মধ্যে সিন্যাপসিস ঘটে?
Correct Answer:
ক: জাইগোটিনে
Explanation:
কোষ বিভাজনের কোন উপ-দশায় সমসংস্থ ক্রোমোসোমের মধ্যে সিন্যাপসিস ঘটে? সঠিক উত্তর জাইগোটিনে লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়?
Correct Answer:
গ: স্পোরুলেশন
Explanation:
কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়? সঠিক উত্তর স্পোরুলেশন Hydra অযৌন ও যৌন উভয় প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে । Hydra দু'ভাবে অযৌন জনন সম্পন্ন করে, যথা - মুকুলোদগম ও বিভাজন ।
ভ্রূণীয় মেসোডার্ম থেকে কোন অঙ্গটি গঠিত হয়?
Correct Answer:
খ: কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র
Explanation:
ভ্রূণীয় মেসোডার্ম থেকে কোন অঙ্গটি গঠিত হয়? সঠিক উত্তর কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র কঙ্কালতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকাতন্ত্র, রেচন জননতন্ত্রের অধিকাংশ, পৌষ্টিকনালীর বহিস্তর, অধিকাংশ পেশী, মেদ টিস্যু ও অন্যান্য যোজক টিস্যু, ডার্মিস, কয়েক ধরনের আইশ ও শিং এবং দাঁতের ডেন্টিন মেসোডার্ম থেকে উদ্ভূত।
Kupffer's cell কোন অঙ্গে থাকে?
Correct Answer:
গ: যকৃত
Explanation:
Kupffer's cell কোন অঙ্গে থাকে? সঠিক উত্তর যকৃত যকৃতের ম্যাক্রোফেজকে Kupffer Cell বলে
মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি?
Correct Answer:
ক: লোহিত রক্তকণিকা
Explanation:
মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? সঠিক উত্তর লোহিত রক্তকণিকা মানবদেহের লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না
মাথার খুলিতে কয়টি হাড় রয়েছে?
Correct Answer:
গ: 29
ঘাসফড়িং এর দেহের উভয় পার্শ্বে মোট কয়টি স্পাইরাকাল থাকে?
Correct Answer:
খ: ২০টি
Explanation:
ঘাসফড়িং এর দেহের উভয় পার্শ্বে মোট কয়টি স্পাইরাকাল থাকে? সঠিক উত্তর ২০টি ঘাসফড়িং এর দেহের উভয় পার্শ্বে মোট দশ জোড়া/২০টি স্পাইরাকাল থাকে|এর মধ্যে দুজোড়া বক্ষীয় এলাকায় এবং আটজোড়া উদরীয় এলাকায়
কোন কোষ ম্যাক্রোফেজে (macrophages) রূপান্তরিত হয়?
Correct Answer:
খ: Monocyte
নিচের কোনটি ফসফোলিপিড (Phospholipid)?
Correct Answer:
ঘ: লেসিথিন (Lecithin)
কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়?
Correct Answer:
গ: রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি (Recombinant DNA technology)
গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়?
Correct Answer:
ঘ: Pituitary gland
ঘাসফড়িং এর রক্তরসের শ্বেত কণিকার নাম কি?
Correct Answer:
খ: হিমোলিস্ফ
Explanation:
ঘাসফড়িং এর রক্তরসের শ্বেত কণিকার নাম কি? সঠিক উত্তর হিমোলিস্ফ ঘাসফড়িং এর রক্তকে হিমোলিম্ফ বলে। ঘনক কাকে বলে? পরস্পর লম্ব ছয়টি বর্গাকার সর্বসম তল দ্বারা যে বহুতলক (polyhedron) গঠিত তাকে ঘনক বলে। বর্গাকার তলগুলোকে ঘনকের পৃষ্ঠতল বলে।
ওটিটিস মিডিয়া কি?
Correct Answer:
গ: মধ্যকর্ণের সংক্রমণ
Explanation:
ওটিটিস মিডিয়া কি? সঠিক উত্তর মধ্যকর্ণের সংক্রমণ কানের ভেতরে বা বাইরে যে কোন অংশে সংক্রমণজনিত প্রদাহকে ওটাইটিস/ওটিটিস বলে। কানের মধ্যকর্ণ এ সংক্রমণজনিত প্রদাহকে বলা হয় ওটাইটিস/ওটিটিস মিডিয়া বা মধ্যবর্তী কানের সংক্রমণ। স্থায়িত্বের ভিত্তিতে ওটাইটিস/ওটিটিস মিডিয়া দুরকম হতে পারেঃ (১) স্বল্পস্থায়ী (acute otitis media) ও (২) দীর্ঘস্থায়ী(chronic otitis media)।
মানুষের করোটিতে কতটি হাড় রয়েছে?
Correct Answer:
ঘ: ২৯
Explanation:
মানুষের করোটিতে কতটি হাড় রয়েছে? সঠিক উত্তর ২৯ মানবদেহে হাড়ের সংখ্যা ২০৬ টি এর মধ্যে করোটিতে ২২ টি অস্থি রয়েছে। কানের ভিতরের অস্থিগুলি ও হাইওয়েড সহ, করোটিতে মোট ২৯ টি হাড় থাকে।