জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
ডিএনএ (DNA ) অণুর মধ্যে যে দুইটি পিউরিন নাইট্রোজেন বেস থাকে তাদের নাম কি?
Correct Answer:
ক: এডেনিন ও গুয়ানিন
Explanation:
ডিএনএ (DNA ) অণুর মধ্যে যে দুইটি পিউরিন নাইট্রোজেন বেস থাকে তাদের নাম কি? সঠিক উত্তর এডেনিন ও গুয়ানিন অনেক ধরনের প্রাকৃতিকভাবে সৃষ্ট পিউরিন রয়েছে । এর মাঝে অ্যাডেনিন এবং গুয়ানিন নামক নাইট্রোজেন ক্ষারক রয়েছে । ডিএনএ তে , এই ক্ষারকদুটি যথাক্রমে দুটি এবং তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা এদের পাইরিমিডিন পরিপূরক থায়ামিন এবং সাইটোসিন এর সাথে যুক্ত হয় ।
ধানের কাণ্ড পঁচারোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কি?
Correct Answer:
গ: Helmintosporium singmoideum
Explanation:
ধানের কাণ্ড পঁচারোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কি? সঠিক উত্তর Helmintosporium singmoideum ধানের কাণ্ড পঁচারোগ উপসর্গ ধান গাছের কুশি ছাড়ার পরে সাধারণত এ রোগের লক্ষণ দেখা দেয়। রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে, জলের কাছাকাছি পাতার বাইরের খোলে অনিয়মিত ছোট, কালো ক্ষত দেখা যায়। রোগের প্রকোপ যত বৃদ্ধি পায়, ক্ষত তত বাড়তে থাকে, পাতার ভেতরের খোলে এবং কাণ্ডে ক্ষত ছড়ায়, যা বাদামী- কালো ক্ষত তৈরি করে।
গো-খাদ্য প্রদানকারী উদ্ভিদগুলো সাধারণত কোন গোত্রের হয়ে থাকে?
Correct Answer:
ক: Poaceae
Explanation:
গো-খাদ্য প্রদানকারী উদ্ভিদগুলো সাধারণত কোন গোত্রের হয়ে থাকে? সঠিক উত্তর Poaceae গো-খাদ্য প্রদানকারী উদ্ভিদগুলো সাধারণত Poaceae গোত্রের হয়ে থাকে | Poaceae গোত্রটি সপুষ্পক একবীজপত্রী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় গোত্র। এরা সাধারনত ঘাস হিসাবে পরিচিত। পৃথিবীর সর্বত্র বিস্তৃত এ গোত্রের অনেক প্রজাতি রয়েছে। এরা একবর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কদাচিৎ গুল্ম, বৃক্ষ জাতীয় উদ্ভিদ।
স্নায়ু কোষের অপর নাম কি?
Correct Answer:
খ: নিউরন
Explanation:
স্নায়ু কোষের অপর নাম কি? সঠিক উত্তর নিউরন স্নায়ু কোষের অপর নাম নিউরন | নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একক এবং স্নায়বিক কলার মৌলিক একক। তারা উদ্দীপনা সংবেদন, জীবের বিভিন্ন অংশ থেকে সংকেত প্রেরণের জন্য দায়ী। নিউরন ছাড়াও, গ্লিয়াল কোষ নামে পরিচিত বিশেষ কোষগুলি স্নায়ু কোষকে এই কাজে সাহায্য করে।
আম কোন জাতীয় ফল?
Correct Answer:
ক: ড্রুপ
Explanation:
আম কোন জাতীয় ফল? সঠিক উত্তর ড্রুপ আম ড্রুপ জাতীয় ফল: এ ধরনের ফল রসালো এবং পাতলা আবরণ যুক্ত হয়, এর মধ্যভাগে থাকে শক্ত যাকে বলে এন্ডোক্রাপ যেখানে ফলটির বীজ থাকে। জলপাই, খেজুর এবং চেরিও ড্রুপ জাতীয়। এমনকি যতই বাদাম বলা হোক- কাজু এবং পেস্তাও এই ড্রুপ জাতীয়ই, তাদের কে আমের দু:সম্পর্কের আত্মীয় বলা যায়।
ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
খ: অগ্ন্যাশয়
Explanation:
ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর অগ্ন্যাশয় ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে।
মশকীর দেহে ম্যালেরিয়া জীবানুর জীবন চক্রকে কি বলা হয়?
Correct Answer:
খ: স্পোরোগিন
Explanation:
মশকীর দেহে ম্যালেরিয়া জীবানুর জীবন চক্রকে কি বলা হয়? সঠিক উত্তর স্পোরোগিন স্পোরোগনি (Sporogony)মশকীর ক্রপের দুই স্তরের মাঝে সংলগ্ন থাকা অবস্থায় উওসিস্ট দশার জীবাণু যে জননের মাধ্যমে স্পোরোজয়েট দশার জীবাণু সৃষ্টি করে তাকে স্পোরোগনি বলে। স্পোরোগনিকে অনেকে অযৌন জনন বলেন। প্রকৃতপক্ষে এটি যৌন জননেরই পরবর্তী অবস্থা যার মাধ্যমে জীবাণুটি সক্রিয় স্পোরোজয়েট দশায় পরিণত হয়।
কোন ভাষায় প্রাণীয় বৈজ্ঞানিক নামকরণ করা হয়?
Correct Answer:
খ: ল্যাটিন
Explanation:
কোন ভাষায় প্রাণীয় বৈজ্ঞানিক নামকরণ করা হয়? সঠিক উত্তর ল্যাটিন শুধুমাত্র জীবের বৈজ্ঞানীক নামকরণ ল্যাটিন ভাষায় করা হয়। কার্ল/ক্যারোলাস লিনিয়াস, যিনি জীবের নামকরনের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতির জনক। দ্বিপদী নামকরণ বলতে বোঝায় দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম করনের পদ্ধতি। এই নামকরণ ল্যাটিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে।
কোনটি ফলিত প্রাণিবিদ্যার শাখা নয়?
Correct Answer:
গ: ট্যাক্সোনমি
Explanation:
কোনটি ফলিত প্রাণিবিদ্যার শাখা নয়? সঠিক উত্তর ট্যাক্সোনমি জীব বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, সনাক্তকরণ ও শ্রেণিবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। এটি ফলিত প্রাণিবিদ্যার শাখা নয় |
পরিপাক প্রক্রিয়ায় স্নেহজাতীয় খাদ্যের পরিণতি কি?
Correct Answer:
গ: ফ্যাটি এসিড
Explanation:
পরিপাক প্রক্রিয়ায় স্নেহজাতীয় খাদ্যের পরিণতি কি? সঠিক উত্তর ফ্যাটি এসিড পাচক রসের এনজাইম দিয়ে শর্করা এবং আমিষ পরিপাক এর কাজ চলতে থাকে এবং স্নেহ পদার্থের পরিপাক শুরু হয়। স্নেহ বিশ্লেষক লাইপেজ স্নেহপদার্থ কে ভেঙে ফ্যাটি এসিড এবং গ্লিসারল পরিণত করে।
কোনটি লালাগ্রন্থি নিঃসৃত এনজাইম ?
Correct Answer:
ক: টায়ালিন
Explanation:
কোনটি লালাগ্রন্থি নিঃসৃত এনজাইম ? সঠিক উত্তর টায়ালিন লালায় টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক উৎসেচক বা এনজাইম থাকে। কানের সামনে অবস্থিত চোয়ালের দুই পাশের প্যারোটিড গ্রন্থি, মুখের নিচে দুই পাশে সাব ম্যান্ডিবুলার ও জিবের নিচের দুই পাশে সাব লিঙ্গুয়াল গ্রন্থিসহ মুখের ভেতরে অসংখ্য অতি ক্ষুদ্র লালাগ্রন্থি থেকে এটি তৈরি হয়। প্রতিদিন আধা থেকে দেড় লিটার লালা মুখের ভেতর লেগে থাকা খাবার ও জীবাণুকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
মায়োসিসের কোন উপপর্যায়ে নন -সিস্টার ক্রোমোটিডের মধ্যে Crossing over সংঘটিত হয়?
Correct Answer:
গ: Pechytene
Explanation:
মায়োসিসের কোন উপপর্যায়ে নন -সিস্টার ক্রোমোটিডের মধ্যে Crossing over সংঘটিত হয়? সঠিক উত্তর Pechytene প্রোফেজ-১ এর উপ-পর্যায় সমূহ :লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
হাইড্রোক্লোরিক এসিড পৌস্টিক নালির কোন অংশ থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
ক: পাকস্থলী
Explanation:
হাইড্রোক্লোরিক এসিড পৌস্টিক নালির কোন অংশ থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর পাকস্থলী হাইড্রোক্লোরিক এসিড পৌস্টিক নালির পাকস্থলী থেকে নিঃসৃত হয় | হাইড্রোক্লোরিক অ্যাসিড হজম প্রক্রিয়া চলাকালীন পাকস্থলী দ্বারা নির্মিত পাচনরস।
কোনটি ভ্রুণ আবরনী নয় ?
Correct Answer:
ঘ: হাইমেন
Explanation:
কোনটি ভ্রুণ আবরনী নয় ? সঠিক উত্তর হাইমেন হাইমেন হচ্ছে মিউকাস মেমব্রেন দ্বারা সৃষ্ট একটি ভাঁজ, যা যোনির প্রবেশমুখ আংশিক বা সম্পূর্ণ আবরণ করে রাখে। এটি ভালভার বা বহিঃস্থ যৌনাঙ্গের অংশবিশেষ গঠন করেন। এটি ভ্রুণ আবরনী নয় |
কে প্রমাণ করেন যে, কেবলমাত্র Anopheles গণভূক্ত স্ত্রী মশা ম্যালেরিয়ার পরজীবি বহন করে?
Correct Answer:
গ: রোনাল্ড রস
Explanation:
কে প্রমাণ করেন যে, কেবলমাত্র Anopheles গণভূক্ত স্ত্রী মশা ম্যালেরিয়ার পরজীবি বহন করে? সঠিক উত্তর রোনাল্ড রস স্যার রোনাল্ড রস প্রমাণ করেন যে, কেবলমাত্র Anopheles গণভূক্ত স্ত্রী মশা ম্যালেরিয়ার পরজীবি বহন করে | স্যার রোনাল্ড রস প্রথম বুঝেছিলেন ম্যালেরিয়া রোগের কারণ হল এক ধরনের পরজীবী, যার বৈজ্ঞানিক নাম প্লাসমোডিয়াম। পরে একটি অ্যানোফিলিস মশার পেটে প্লাসমোডিয়ামের অস্তিত্ব আবিষ্কার করে রস বুঝতে পারেন যে ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাসমোডিয়াম হলেও সেটা ছড়ায় অ্যানোফিলিস মশার মাধ্যমে।
কোন ব্লাডগ্রুপে রক্তের কণিকাঝিল্লিতে কোন অ্যান্টিজেন নাই?
Correct Answer:
ঘ: O
Explanation:
কোন ব্লাডগ্রুপে রক্তের কণিকাঝিল্লিতে কোন অ্যান্টিজেন নাই? সঠিক উত্তর O ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
কোনটি স্তন্যপায়ী-র বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
ঘ: অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত
Explanation:
কোনটি স্তন্যপায়ী-র বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত স্তন্যপায়ী প্রাণী (ইংরেজি: Mammal) বলতে সাধারণত মাতৃপ্রাণীর স্তন্যদুগ্ধ পান করে জীবনধারণকারী প্রাণীসমূহকে বোঝানো হয়। এরা কর্ডাটা পর্বের অন্তর্গত ম্যামালিয়া শ্রেণীর অধীনে উন্নত গঠনের মেরুদণ্ডী প্রাণী। এদের কহিঃকর্ণে পিনা উপস্থিত, দেহত্বক লোম দ্বারা আবৃত ও লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন | ১৭৫৮ সালে ক্যারোলাস লিনিয়াস স্তন্যপায়ী বলতে ম্যামাল শব্দটি প্রথম ব্যবহার করেন।
DNA - এর মডেল কে তৈরি করেন?
Correct Answer:
খ: ওয়াটসন ও ক্রীক
Explanation:
DNA - এর মডেল কে তৈরি করেন? সঠিক উত্তর ওয়াটসন ও ক্রীক আমেরিকার জীববিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ইংরেজ পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক 1950-এর দশকে ডিএনএ আবিষ্কার করেছিলেন। ডিএনএ একটি দীর্ঘ অণু যা একটি অনন্য জিনগত সঙ্কেত ধারণ করে। এটি আমাদের দেহে সমস্ত প্রোটিন তৈরির এবং জীবন্ত জিনিসের ক্রিয়াকলাপের নির্দেশাবলী ধারণ করে।
আরশোলার ওমাটিডিয়াম এর রেটিনুলার কোষমসূহ যাকে ঘিরে অবস্থিত তার নাম কি?
Correct Answer:
খ: র্যাবডোম
Explanation:
আরশোলার ওমাটিডিয়াম এর রেটিনুলার কোষমসূহ যাকে ঘিরে অবস্থিত তার নাম কি? সঠিক উত্তর র্যাবডোম আরশোলার ওমাটিডিয়াম এর রেটিনুলার কোষমসূহ যাকে ঘিরে অবস্থিত তার নাম র্যাবডোম | মাকুর ন্যায় র্যাবডোম অনুপ্রস্থভাবে রেখান্বিত। একে ঘিরে উপর্যুক্ত সাতটি রেটিনুলার কোষ অবস্থিত। বস্তুত, এ কোষগুলোর ক্ষরণ থেকেই র্যাবডোম গঠিত ও পুষ্ট হয়।
কত নম্বর দেহ খন্ডকে কেঁচোর ক্লাইটেলাম থাকে?
Correct Answer:
খ: ১৪-১৬
Explanation:
কত নম্বর দেহ খন্ডকে কেঁচোর ক্লাইটেলাম থাকে? সঠিক উত্তর ১৪-১৬ কেঁচোর ১৪-১৬ নম্বর দেহ খন্ডকে ক্লাইটেলাম থাকে | কেঁচোর দেহে আংটি সদৃশ অনন্য প্রজনন অঙ্গ থাকে, এইগুলিকে ক্লাইটেলাম বলে। এতে কণা ফুটে পোয়ালী নুলুয়া পর্যন্ত নিষিক্ত কণাগুলি সংরক্ষণ তথা পোষিত হয়ে থাকে।
কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি?
Correct Answer:
গ: Bufo melanostictus
Explanation:
কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর Bufo melanostictus গণ নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়। Systema Naturae গ্রন্থের দশম সংস্করণে (১৭৫৮) ক্যারোলাস লিনিয়াস জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন। দ্বিপদী নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয়।বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ(Genus) নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির(Species) নাম। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক (unique) হতে হয়। কারণ, একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি বা সর্বসম্মতিক্রমে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম Bufo melanostictus,আর সোনা ব্যাঙের বৈজ্ঞানিক নাম,Rana tigrina.
কোনটি হৃৎপিণ্ড প্রাচীরের স্তর নয়?
Correct Answer:
ঘ: পেরিকার্ডিয়াম
Explanation:
কোনটি হৃৎপিণ্ড প্রাচীরের স্তর নয়? সঠিক উত্তর পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম হল একটি পাতলা এবং দ্বি-স্তরযুক্ত থলি যা তরল দিয়ে ভরা, যা আপনার হৃদয়ের বাইরের অংশকে ঢেকে রাখে। এটি তৈলাক্তকরণ প্রদান করে – এটিকে রক্ষা করার জন্য হৃদয়ের জন্য একটি ঢাল হিসাবে কাজ করে।
আইলেটস অব ল্যাংগারহ্যানসের উপস্থিতি কোথায় ?
Correct Answer:
গ: অগ্ন্যাশয়
Explanation:
আইলেটস অব ল্যাংগারহ্যানসের উপস্থিতি কোথায় ? সঠিক উত্তর অগ্ন্যাশয় কলাস্থান অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে, অগ্ন্যাশয়ের একটি রঞ্জিত প্রস্থচ্ছেদ-এ দুই ধরনের প্যারেনকাইমাল কোষ দেখা যায়। হালকা রং-এ রঞ্জিত কোষ গুলো কে বলা হয় "আইলেটস অব ল্যাংগারহ্যান্স"। এগুলো হরমোন তৈরী করে এবং অন্তঃক্ষরা কার্যাবলীর অন্তরগত।
কোষের শক্তিকেন্দ্র হলো -
Correct Answer:
খ: মাইটোকন্ড্রিয়া
Explanation:
কোষের শক্তিকেন্দ্র হলো - সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুবিশেষ নামমাইটোকন্ড্রিয়াকোষের পাওয়ার হাউস বা শক্তিঘরক্লোরোপ্লাস্টকোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানারাইবোসোমকোষের প্রোটিন ফ্যাক্টরিগলগি বডিকোষের ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরিলাইসোসোমআত্মঘাতী থলিকা বা স্কোয়াড
মধ্যকর্ণের কর্ণাস্থির সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ৩
Explanation:
মধ্যকর্ণের কর্ণাস্থির সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৩ মধ্যকর্ণ মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামে তিনটি অস্থি দ্বারা গঠিত।এদের কাজ হল শব্দতরঙ্গকে কর্ণপটহ থেকে অন্তকর্ণে প্রবাহিত করা। স্টেপিস মানবদেহের সর্বাপেক্ষা ছোট অস্থি। স্টেপিস ত্রিকোণাকার অস্থি।
জিনাম নিউক্লিয়াসের ক্রোমোসোমের কোন সেটকে বলে -
Correct Answer:
খ: ডিপ্লয়েড
Explanation:
জিনাম নিউক্লিয়াসের ক্রোমোসোমের কোন সেটকে বলে - সঠিক উত্তর ডিপ্লয়েড জিনাম নিউক্লিয়াসের ক্রোমোসোমের কোন সেটকে ডিপ্লয়েড বলে | অর্থাৎ মূল বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের দুই সেট উপস্থিত এমন। এটি “2n” দ্বারা প্রকাশ করা হয়।
অমরা কোন ধরণের প্রাণীতে দেখা যায়?
Correct Answer:
ক: মানুষ
Explanation:
অমরা কোন ধরণের প্রাণীতে দেখা যায়? সঠিক উত্তর মানুষ অমরা (ইংরেজি: Placenta) হলো গর্ভাশয়ের ভেতর এক প্রকার টিস্যু যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয়। যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃকোষে ভ্রূণ ক্রমবর্ধমান এবং মাতৃ জরায়ুর টিস্যুর সাথে যুক্ত থাকে ও সমন্বয় সাধন করে তাকে অমরা বা গর্ভফুল বলে। অমরা মানুষের মাঝে দেখা যায়|
হাইড্রার মৃত্যু সম্পর্কিত সত্য কোনটি?
Correct Answer:
ঘ: স্বাভাবিক মৃত্যু নাই
Explanation:
হাইড্রার মৃত্যু সম্পর্কিত সত্য কোনটি? সঠিক উত্তর স্বাভাবিক মৃত্যু নাই হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই | কারণ তার কিছু কোষ মারা গেলেও ইন্টারিস্টিশিয়াল নামক অদ্ভুত ক্ষমতাধর কোষটি সেই মৃত কোষের স্থানে আরেকটা নতুন কোষ তৈরি করে দেয়। ফলে হাইড্রার সারাদেহ আসলে মরার সুযোগ পায় না।
পৃথিবীর প্রথম স্তন্যপায়ী যা একটি পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোন করা তার নাম -
Correct Answer:
খ: ডলি
Explanation:
পৃথিবীর প্রথম স্তন্যপায়ী যা একটি পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোন করা তার নাম - সঠিক উত্তর ডলি ডলি (৫ জুলা্ই ১৯৯৬ - ১৪ ফেব্রুয়ারি ২০০৩) একটি গৃহপালিত স্ত্রী ভেড়া। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিং এর মাধ্যমে জন্ম দেয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী।
প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা কোনটি?
Correct Answer:
ক: ICZN
Explanation:
প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা কোনটি? সঠিক উত্তর ICZN প্রাণীর নামকরণের নিয়মগুলাে প্রাণী নামকরণের আন্তর্জাতিক সংস্থা (International Commission of Zoological Nomenclature) প্রণয়ন করে থাকে এবং এ নিয়মগুলো আন্তর্জাতিক প্রাণী নামকরণ সংহিতায় (International Code of Zoological Nomenclature) লিপিবদ্ধ করা হয়।
একটি ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষিতে ওমাটিডিয়ামের সংখ্যা প্রায়?
Correct Answer:
গ: ২,০০০
Explanation:
একটি ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষিতে ওমাটিডিয়ামের সংখ্যা প্রায়? সঠিক উত্তর ২,০০০ ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষি (Compound eye): প্রতিটি পুঞ্জাক্ষি প্রায় ১২০০ থেকে ১৮০০ টি দর্শন একক বা ওমাটিডিয়াম (Ommatidium) নিয়ে গঠিত। প্রশ্নের অপশন অনুসারে আমরা 2000 বলতে পারি |
উচ্চ রক্তচাপকে ডাক্তারী ভাষায় বলে -
Correct Answer:
ক: হাইপারটেশন
Explanation:
উচ্চ রক্তচাপকে ডাক্তারী ভাষায় বলে - সঠিক উত্তর হাইপারটেশন উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় বলে হাইপারটেনশন | হাইপারটেনশনকে প্রাথমিক (আবশ্যিক) হাইপারটেনশন অথবা গৌণ হাইপারটেনশনে শ্রেণীভুক্ত করা হয়। প্রায় ৯০–৯৫% ভাগ ক্ষেত্রেই "প্রাথমিক হাইপারটেনশন" বলে চিহ্নিত করা হয়।
পূর্ণ বয়স্ক মানুষের মেরুদণ্ডে অস্থি খণ্ড কয়টি ?
Correct Answer:
খ: ২৬ টি
Explanation:
পূর্ণ বয়স্ক মানুষের মেরুদণ্ডে অস্থি খণ্ড কয়টি ? সঠিক উত্তর ২৬ টি মানবদেহের মেরুদণ্ডে সর্বমোট ৩৩ টি কশেরুকা থাকে কিন্তু প্রাপ্ত বয়স্কদের দেহে কশেরুকার (অস্থি)সংখ্যা 26 টি।
কোন ভাষায় উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ করা হয়?
Correct Answer:
খ: ল্যাটিন
Explanation:
কোন ভাষায় উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ করা হয়? সঠিক উত্তর ল্যাটিন উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ নামকরণ ল্যাটিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে। গণ নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়। Systema Naturae গ্রন্থের দশম সংস্করণে (১৭৫৮) ক্যারোলাস লিনিয়াস জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন।
কোনটি ম্যালেরিয়ার জীবানু নয়?
Correct Answer:
খ: Plasmodium fasciatus
Explanation:
কোনটি ম্যালেরিয়ার জীবানু নয়? সঠিক উত্তর Plasmodium fasciatus ম্যালেরিয়া খুবই পরিচিত একটি সংক্রামক রোগ এবং এটি একটি বৃহৎ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্লাজমোডিয়াম বর্গের এককোষীয় পরজীবীর দ্বারা ঘটিত হয়। কেবল চার ধরনের প্লাজমোডিয়াম পরজীবী মানুষের মধ্যে সংক্রমন ঘটায় | ম্যালেরিয়ার জীবাণুর নাম Plasmodium malariae, Plasmodium ovale, Plasmodium vivax | এদের মধ্যে সবথেকে বেশি প্রভাবিত করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।
Antibiotic শব্দটি সর্বপ্রথম কে প্রচলন করেন?
Correct Answer:
ক: S.A Waksman
Explanation:
Antibiotic শব্দটি সর্বপ্রথম কে প্রচলন করেন? সঠিক উত্তর S.A Waksman আন্টিবায়োটিকটি যেই পদার্থের সংশ্লেষণের বা বিয়োজনের জৈবরাসায়নিক গতিপথে (Biochemical Pathway) বাধা দেয়, কোষ ঠিক একই কাজের জন্য অন্য জৈব-রাসায়নিক গতিপথ ব্যবহার করতে পারে।যে কোনও রকম ইনফেকশন দূর করতে অ্যান্টিবায়োটিক (Antibiotics) ব্যবহার করা হয়ে থাকে। আন্টিবায়োটিকের প্রধান কাজ হল শরীরের অভ্যন্তরীণ ব্যাকটরিয়া উৎপাদন বন্ধ করে ইনফেকশন দূর করা। আমাদের শরীর নানা ধরণের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে। শরীরের অভ্যন্তরে পাহারাদারের কাজে করে এই অ্যান্টিবায়োটিকগুলি।
গিনিপিগের উর্ধ্ব এবং নিম্ন চোয়ালে দাঁতের সংখ্যা কয়টি ?
Correct Answer:
খ: ১৪ টি
Explanation:
গিনিপিগের উর্ধ্ব এবং নিম্ন চোয়ালে দাঁতের সংখ্যা কয়টি ? সঠিক উত্তর ১৪ টি গিনিপিগের উর্ধ্ব ও নিম্ন চোয়ালের দাঁতের সংখ্যা ১৪ টি।
শ্রেণিবদ্ধবিদ্যার জনক কে?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
শ্রেণিবদ্ধবিদ্যার জনক কে? সঠিক উত্তর কোনোটিই নয় কার্ল লিনিয়াসকে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জনক বলা হয়।
নিচের কোনটি এককোষী উদ্ভিদ?
Correct Answer:
খ: Navicula
Explanation:
নিচের কোনটি এককোষী উদ্ভিদ? সঠিক উত্তর Navicula এককোষী জীব হল, সেইসব জীব যেসব জীবের দেহ মাত্ৰ একটি কোষ দ্বারা গঠিত হয়, অন্যদিকে বহুকোষী জীব একাধিক কোষ নিয়ে গঠিত। এককোষী জীবকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় : প্ৰাককেন্দ্রিক কোষ ও সুকেন্দ্ৰিক কোষ। ব্যাকটেরিয়া ও আৰ্কিয়া প্রাককেন্দ্রিক কোষের অন্তর্ভুত।
Cycas কোন জাতীয় উদ্ভিদ?
Correct Answer:
ঘ: নগ্নজীবী
Explanation:
Cycas কোন জাতীয় উদ্ভিদ? সঠিক উত্তর নগ্নজীবী যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। যেমন— সাইকাস, পাইনাস ইত্যাদি । নগ্নবীজী উদ্ভিদ সবীজ (Spermatophyta) উদ্ভিদগুলোর মধ্যে প্রাচীন।
উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
Correct Answer:
গ: অক্সালো এসিটিক এসিড
Explanation:
উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ কোনটি? সঠিক উত্তর অক্সালো এসিটিক এসিড উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক এসিড | যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড উৎপন্ন হয় তাকে C4 সালোকসংশ্লেষণ বা C4-চক্র বলে।
ধান কোন গোত্রের উদ্ভিদ ?
Correct Answer:
ক: Poaceae
Explanation:
ধান কোন গোত্রের উদ্ভিদ ? সঠিক উত্তর Poaceae ধান (বৈজ্ঞানিক নাম: Oryza sativa )Poaceae গোত্রের দানাশস্য জাতীয় উদ্ভিদ। কৃষিবিদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে ৩য়, সবজি উৎপাদনে ৩য়, আম উৎপাদনে ৭ম, আলু উৎপাদনে ৭ম এবং পেয়ারা উৎপাদনে ৮ম স্থানে থেকে বিশ্বপরিমণ্ডলে সমাদৃত।
যে সকল উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে -
Correct Answer:
খ: অটোফাইট
Explanation:
যে সকল উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে - সঠিক উত্তর অটোফাইট যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে, তাকে অটোফাইট/স্বভোজী বলে |
যৌগিক পত্রের প্রতিটি ফলককে বলা হয় -
Correct Answer:
ক: পত্রক
Explanation:
যৌগিক পত্রের প্রতিটি ফলককে বলা হয় - সঠিক উত্তর পত্রক একটিমাত্র পত্রফলক থাকলে তাকে সরলপত্র আর একাধিক পত্রফলক থাকলে তাকে যৌগিক পত্র বলে। যৌগিক পত্রের প্রতিটি ফলককে বলা হয় পত্রক।
লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় -
Correct Answer:
খ: মরু উদ্ভিদে
Explanation:
লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় - সঠিক উত্তর মরু উদ্ভিদে লুকায়িত পত্ররন্ধ্র মরু উদ্ভিদে পাওয়া যায় | ক্যাকটাসের মতো মরুজ উদ্ভিদ, মাটির গভীরে তাদের শিকড় প্রসারিত করে জল সঞ্চয় করার ক্ষমতা রাখে এবং শুষ্ক পরিবেশ সামাল দেয়। কাঁটাযুক্ত পাতাগুলিতে মোমের আস্তরণ থাকায়, জল এবং আর্দ্রতা হ্রাস, রোধ করে। এমনকি তাদের মাংসল কাণ্ড, জল সঞ্চয় করতে পারে। কাণ্ড চ্যাপ্টা, সবুজ ও রসালো এবং কিউটিকল পুরু এবং মম জাতীয় আবরণে আবৃত থাকে।
DNA তে পাওয়া যায় না -
Correct Answer:
ক: ইউরাসিল
Explanation:
DNA তে পাওয়া যায় না - সঠিক উত্তর ইউরাসিল ইউরাসিল হল নিউক্লিক অ্যাসিড আরএনএর চারটি নিউক্লিওবেসের মধ্যে একটি। অন্যগুলো হল অ্যাডেনিন, সাইটোসিন এবং গুয়ানিন। আরএনএতে, ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিনের সাথে আবদ্ধ হয়। ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইউরাসিল হল থাইমিনের একটি ডিমিথিলেটেড ফর্ম। তাই বলা হয় DNA অণুতে ইউরাসিল অনুপস্থিত থাকে |
মানকচুর কাণ্ড কোন প্রকার -
Correct Answer:
খ: ভূনিম্নস্থ
Explanation:
মানকচুর কাণ্ড কোন প্রকার - সঠিক উত্তর ভূনিম্নস্থ ভূনিম্নস্থ কাণ্ড - আলু, ওল, মানকচু, আদা, হলুদ।
বিভাজন প্রক্রিয়া অনুযায়ী ভাজক কলা -
Correct Answer:
খ: ৩
Explanation:
বিভাজন প্রক্রিয়া অনুযায়ী ভাজক কলা - সঠিক উত্তর ৩ বিভাজন অনুসারে ৩ প্রকারমাসপ্লেটরিব
উদ্ভিদ থেকে তরল অবস্থায় পানি বের হওয়াকে -
Correct Answer:
গ: Guttation
Explanation:
উদ্ভিদ থেকে তরল অবস্থায় পানি বের হওয়াকে - সঠিক উত্তর Guttation উদ্ভিদ থেকে তরল অবস্থায় পানি বের হওয়াকে Guttation বলে | ট্রান্সপিরেশন এবং Guttation হল গাছ থেকে অতিরিক্ত পানি অপসারণের দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যাইহোক, দুটি প্রক্রিয়া একে অপরের থেকে ভিন্ন। ট্রান্সপিরেশন হল পাতায় উপস্থিত স্টোমাটা থেকে জল অপসারণ। বিপরীতে, Guttation হল hydathodes থেকে জল অপসারণের প্রক্রিয়া ।
পরিণত বয়স্ক মানুষের প্রতিটি বৃক্কের গড় ওজন কত?
Correct Answer:
গ: ১৫০ গ্রাম
Explanation:
পরিণত বয়স্ক মানুষের প্রতিটি বৃক্কের গড় ওজন কত? সঠিক উত্তর ১৫০ গ্রাম পুরুষের বৃক্কের ওজন ১৫০ - ১৭০ গ্রাম এবং স্ত্রীর ১৩০ - ১৫০ গ্রাম। সচরাচর বাম বৃক্ক ডান বৃক্ক থেকে সামান্য বড় হয়ে থাকে।