জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
দ্বিবীজপত্রী মূলে জাইলেম ও ফ্লোয়েম বান্ডলের সংখ্যা-
Correct Answer:
ক: ২-৬টি
কোনটি মিথোজীবী পদ্ধতিতে নাইট্রোজেন সংবন্ধন করে?
Correct Answer:
ক: Rhizobium
Explanation:
কোনটি মিথোজীবী পদ্ধতিতে নাইট্রোজেন সংবন্ধন করে? সঠিক উত্তর Rhizobium Parasponia নডিউলে মিথোজীবী হিসেবে Rhizobia (Rhizobium) নামক ব্যাকটেরিয়া ধারণ করে যা নাইট্রোজেন সংবদ্ধকরণের কাজ করে।
DNA- অনুলিপনের অত্যাবশ্যকীয় এনজাইম হল-
Correct Answer:
ক: Polymerse
Explanation:
DNA- অনুলিপনের অত্যাবশ্যকীয় এনজাইম হল- সঠিক উত্তর Polymerse DNA- অনুলিপনের অত্যাবশ্যকীয় এনজাইম হল পলিমারেজ এনজাইম যা ডিএনএ রেপ্লিকেশন এর জন্য প্রাথমিকভাবে দায়ী। এই উৎসেচকটি নিউক্লিওটাইডের মধ্যে ফসফোডিস্টার বন্ধন তৈরি করে DNA খণ্ডকে একত্রে যোগ দেয়।
Hydra এর এপিডার্মিসে কোন কোষটি দেখা যায় না?
Correct Answer:
ক: Flame cell
Explanation:
Hydra এর এপিডার্মিসে কোন কোষটি দেখা যায় না? সঠিক উত্তর Flame cell Hydra এর এপিডার্মিসে Flame cell(শিখা কোষ) দেখা যায় না | প্লাটিহেলমিনথিস ও এনেলিডা পর্বের প্রাণীতে রেচন কার্য সম্পাদনের জন্য নেফ্রন গুলো এক বিশেষ লম্বা শাখান্বিত অঙ্গের সৃষ্টি করে। একে নেফ্রিডিয়া বলা হয়। নেফ্রিডিয়াতে প্রতিটি একক নেফ্রনকে শিখা কোষ বলে। কারন এর নেফ্রোনের বাউম্যান্স ক্যাপসুল সরল প্রকৃতির এবং এতে গ্লোমেরুলাস থাকেনা।
মিওটিক কোষ বিভাজনের সময় কোন দশায় ক্রসিং ওভার ঘটে?
Correct Answer:
ক: প্যাকাইটিন
Explanation:
মিওটিক কোষ বিভাজনের সময় কোন দশায় ক্রসিং ওভার ঘটে? সঠিক উত্তর প্যাকাইটিন লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
ট্রাইকোব্লাস্ট পাওয়া যায়-
Correct Answer:
ক: Polysiphonia
জীববৈচিত্র্য রক্ষা করার জন্য স্থাপন করতে হয়-
Correct Answer:
ক: Gene bank
Explanation:
জীববৈচিত্র্য রক্ষা করার জন্য স্থাপন করতে হয়- সঠিক উত্তর Gene bank দেশের মূল্যবান কৃষি-জীববৈচিত্র্য রক্ষার জন্য জিন ব্যাংক(Gene bank) স্থাপন করা হয়েছে। জিন ব্যাংকও আসলে একধরনের ব্যাংক। তবে প্রচলিত ব্যাংকের মতো টাকাপয়সা সংরক্ষণ বা গচ্ছিত রাখে না এই ব্যাংক। এটি আসলে জেনেটিক তথ্য ব্যাংক। এখানে সংরক্ষিত হয় জেনেটিক তথ্য বা দেশের ভূ-সম্ভূত (Land Race) প্রাকৃতিক বীজ সম্পদ।
মেন্ডেলের ২য় সূত্রের ফিনোটাইপিক অনুপাত কি হয়?
Correct Answer:
ক: 9:3:3:1
Explanation:
মেন্ডেলের ২য় সূত্রের ফিনোটাইপিক অনুপাত কি হয়? সঠিক উত্তর 9:3:3:1 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
মানবদেহের বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কয়টি?
Correct Answer:
ক: 12
Explanation:
মানবদেহের বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কয়টি? সঠিক উত্তর 12 মেরুদন্ডে:সারভাইকাল কশেরুকা = ৭ টিথোরাসিক কশেরুকা = ১২ টিলাম্বার কশেরুকা = ৫ টিস্যাক্রাম = ১টি (৫ টি) কক্কিক্স = ১টি (৪ টি)মোট ২৬ টি (৩৩ টি)
কোন রক্ত গ্রুপ বহনকারী ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয়?
Correct Answer:
ক: O
Explanation:
কোন রক্ত গ্রুপ বহনকারী ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয়? সঠিক উত্তর O ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
কোনটি ডিম্বাণুর অংশ নয়?
Correct Answer:
ক: Cytoplasm
Explanation:
কোনটি ডিম্বাণুর অংশ নয়? সঠিক উত্তর Cytoplasm সাইটোপ্লাজম ডিম্বাণুর অংশ নয় | সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরে বেশির ভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ, সমসত্ব, জেলি-সদৃশ বা জেলির মতো পদার্থ। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয় । সাইটোপ্লাজমের (৮০ শতাংশই) পানি এবং সাধারণত বর্ণহীন।
প্রাণীবিজ্ঞানের জনক হিসেবে কে পরিচিত?
Correct Answer:
ক: Aristotle
Explanation:
প্রাণীবিজ্ঞানের জনক হিসেবে কে পরিচিত? সঠিক উত্তর Aristotle এরিস্টটল (Aristotle) (খ্রিষ্টপূর্ব ৩৮৪ – ৭ই মার্চ, খ্রিষ্টপূর্ব ৩২২) বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক। তাঁকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়।
অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP উৎপন্ন হয়?
Correct Answer:
ক: 2
তেলাপোকাতে কয়টি ম্যালপিজিয়ান নালিকা থাকে?
Correct Answer:
ক: About 10
মানুষের স্বাভাবিক রক্তচাপ কত (সিস্টোলঃডায়াস্টোল)?
Correct Answer:
ক: 120 mm:80 mm
Explanation:
মানুষের স্বাভাবিক রক্তচাপ কত (সিস্টোলঃডায়াস্টোল)? সঠিক উত্তর 120 mm:80 mm মানুষের স্বাভাবিক রক্তচাপ (সিস্টোলঃডায়াস্টোল)=(120 mm:80 mm). প্রাপ্তবয়স্ক লোকের সাধারণ স্থির রক্তচাপ প্রায় ১২০ মিলিমিটার পারদচাপ সংকোচক এবং ৮০ মিলিমিটার পারদচাপ প্রসারক ১২০/৮০ মিমিপারদ।
মানবদেহের পঞ্চম করোটিকা স্নায়ুর নাম-
Correct Answer:
ক: Trigeminal
Explanation:
মানবদেহের পঞ্চম করোটিকা স্নায়ুর নাম- সঠিক উত্তর Trigeminal মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ু আছে। ১) অলফ্যাক্টরি স্নায়ু (Olfactory Nerve)২)অপটিক স্নায়ু (Optic Nerve)৩) অকুলামোটর স্নায়ু (Oculomotor Nerve)৪)ট্রকলিয়ার স্নায়ু (Trochlear Nerve)৫)ট্রাইজেমিনাল স্নায়ু (Trigeminal Nerve)৬)অ্যাবডুসেন্স স্নায়ু (Abdusense Nerve)৭)ফেসিয়াল স্নায়ু (Facial Nerve)৮)অডিটরী স্নায়ু (Auditory Nerve)৯)গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু (Glossopharyngeal Nerve)১০)ভেগাস স্নায়ু (Vagus Nerve)১১)স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু (Spinal Accessory Nerve)১২)হাইপোগ্লোসাল স্নায়ু (Hypoglossal Nerve)
নিম্নের কোনটি বায়োগ্যাসের উপাদান?
Correct Answer:
ক: CH4
Explanation:
নিম্নের কোনটি বায়োগ্যাসের উপাদান? সঠিক উত্তর CH4 বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন। বায়োগ্যাস সাধারণত প্রায় 50-70 শতাংশ মিথেন (CH4) এবং 25-45 শতাংশ কার্বন ডাই অক্সাইড (CO2) দিয়ে তৈরি, অন্য গ্যাসগুলির মধ্যে থাকে হাইড্রোজেন (H2), হাইড্রোজেন সালফাইড (H2S), জলীয় বাষ্প (H2O), নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), অ্যামোনিয়া (NH3)।
প্লাটিপ্লাস কোন ভৌগোলিক অঞ্চলের প্রাণী?
Correct Answer:
ক: Australian
Explanation:
প্লাটিপ্লাস কোন ভৌগোলিক অঞ্চলের প্রাণী? সঠিক উত্তর Australian হংসচঞ্চু বা প্লাটিপাস (ইংরেজি: Platypus; বৈজ্ঞানিক নাম:Ornithorhynchus anatinus) মনোট্রিমাটা বর্গের অন্তর্ভুক্ত ছোট্ট স্তন্যপায়ী প্রাণী। তাসমানিয়া এবং দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ায় (Australian) এরা বসবাস করে।
কোষের অঙ্গাণু যা আমিষ সংশ্লেষণে সহায়তা করে তাকে বলে-
Correct Answer:
ক: Ribosome
Explanation:
কোষের অঙ্গাণু যা আমিষ সংশ্লেষণে সহায়তা করে তাকে বলে- সঠিক উত্তর Ribosome রাইবোসোমের কাজ ➞ রাইবোসোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ (তৈরি) করা । তাই রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় । প্রোটিন সংশ্লেষণের শুরুতে mRNA আদি কোষের 30 S এবং প্রকৃত কোষের 40 S সাব-ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে । এরপর আদি কোষে 30 S এর সাথে 50 S মিলে 70 S একক গঠন করে এবং প্রকৃত কোষে 40 S এর সাথে 60 S সাব-ইউনিট এসে একত্রিত হয়ে 80 S একক গঠন করে এবং প্রোটিন সংশ্লেষণ শুরু হয় । এরা সাইটোক্রোম উৎপন্ন করে যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে । গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোমে সংঘটিত হয় । mRNA কে নিউক্লিয়েজ এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যেকোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে ।
ওয়ালেসের লাইন হলো একটি কাল্পনিক সীমারেখা যা - এবং - অঞ্চলের মধ্যে অবস্থিত?
Correct Answer:
ক: ওরিয়েন্ট ও অস্ট্রেলিয়া
Explanation:
ওয়ালেসের লাইন হলো একটি কাল্পনিক সীমারেখা যা - এবং - অঞ্চলের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর ওরিয়েন্ট ও অস্ট্রেলিয়া ওয়ালেস রেখা ইন্দোনেশিয়ার মাঝ বরাবর একটি অদৃশ্য সীমারেখা। এ সীমারেখাটি দুটি সম্পূর্ণ আলাদা প্রাণীভৌগোলিক অঞ্চলকে পৃথক করেছে। ১৮৬৯ সালে ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস সর্বপ্রথম এ রেখার ধারণা দেন। আর রেখাটিকে ১৮৬৪ সালে ওয়ালেস রেখা হিসেবে সর্বপ্রথম উল্লেখ করেন টমাস হেনরি হাক্সলি। রেখাটির তাৎপর্য হল যে এটি একটি প্রধান (যদিও সম্পূর্ণরূপে আকস্মিক নয়) প্রাণীজগতের বিচ্ছিন্নতাকে চিহ্নিত করে। ওয়ালেস লাইন অস্ট্রেলিয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার (ওরিয়েন্ট ও অস্ট্রেলিয়া) প্রাণীজগতকে বিভক্ত করেছে।
ককলিয়া হলো-
Correct Answer:
ক: শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ
Explanation:
ককলিয়া হলো- সঠিক উত্তর শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ ককলিয়া হল ভেতরের কানের একটি অংশ। অন্তঃকর্ণ, ককলিয়া ও ভেস্টিবুলার যন্ত্র নিয়ে কানের ভিতরের অংশ গঠিত। ককলিয়া(Cochlea) শামুকের খোলকের মত দেখতে প্যাঁচাল নালি বিশেষ। এর মধ্যেই শ্রুতিগ্রাহক যন্ত্র বা কর্টি যন্ত্র (Organ Of corty) অবস্থিত। ভেস্টিবুলার যন্ত্র (Vestibular Apparatus) প্রধানত তিনটি অর্ধবৃত্তাকার নালি (Semicircular Canal) ও একটি অটোলিথ(Otolith) যন্ত্র নিয়ে গঠিত।
মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণিতে?
Correct Answer:
ক: হাইড্রা
Explanation:
মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণিতে? সঠিক উত্তর হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণির দেহে মেসোগ্লিয়া পাওয়া যায় | Hydra বা অনুরুপ প্রানীতে। Cnidaria জাতীয় প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত ০.১ মাইক্রোমিটার ব্যাসবিশিষ্ট, জেলির মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া।
ফুসফুসীয় ধমনী বহন করে-
Correct Answer:
ক: deoxygenated blood
Explanation:
ফুসফুসীয় ধমনী বহন করে- সঠিক উত্তর deoxygenated blood ফুসফুসীয় ধমনী হৃৎপিণ্ড থেকে ফুসফুসে ডিঅক্সিজেনযুক্ত রক্ত (deoxygenated blood) বহন করে। ফুসফুসে, রক্তকে পুনরায় অক্সিজেনযুক্ত করা হবে এবং আবার হৃৎপিণ্ডতে ফেরত পাঠানো হবে এবং এটি মহাধমনী ধমনীর মাধ্যমে সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করে। মহাধমনী শরীরের বৃহত্তম ধমনী।
নিচের কোনটিতে প্লাসমিড নেই?
Correct Answer:
ক: Yeast
Explanation:
নিচের কোনটিতে প্লাসমিড নেই? সঠিক উত্তর Yeast Yeast(খামির)-তে প্লাসমিড নেই| প্লাসমিড হচ্ছে ছোট ডিএনএ অণু, যা একটি কোষে থাকে কিন্তু ক্রোমোজমাল ডিএনএ থেকে আলাদা থাকে। এটি নিজে নিজেকে প্রতিলিপন করতে পারে। এগুলোকে সাধারণত পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। ছোট বৃত্তাকার,দুইটা ছাচ বিশিষ্ট ডিএনএ অণুরূপে।
মানুষের RBC এর গড় আয়ুষ্কাল হচ্ছে-
Correct Answer:
ক: 120 days
Explanation:
মানুষের RBC এর গড় আয়ুষ্কাল হচ্ছে- সঠিক উত্তর 120 days RBC(Red Blood Cell) এর গড় আয়ু 120 দিন। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিমি রক্তে গড়ে 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন RBC থাকে।
ঝিনুকের খোলসের সবচেয়ে ভিতরের স্তরের নাম হলো-
Correct Answer:
ক: ন্যাকার স্তর
Explanation:
ঝিনুকের খোলসের সবচেয়ে ভিতরের স্তরের নাম হলো- সঠিক উত্তর ন্যাকার স্তর ঝিনুকের খোলসে যথাক্রমে Periostracum, Prismatic ও Nacreous নামের তিনটি প্রধান স্তর থাকে যার সবচেয়ে ভেতরের স্তরটির নাম Nacreous(ন্যাকার স্তর)। এই Nacreous স্তরটিকে “Mother of Pearl” বলা হয় কারণ এখান থেকেই মুক্তা তৈরির উপাদান Nacre নিঃসৃত হয় যা ক্যালসিয়াম কার্বনেট ও কংক্রিওলিন নামের প্রোটিন দিয়ে তৈরি।
নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন-
Correct Answer:
ক: রবার্ট ব্রাউন
Explanation:
নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন- সঠিক উত্তর রবার্ট ব্রাউন যা কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় নিউক্লিয়াস ৷ রবার্ট ব্রাউন(Robert Brown) সর্বপ্রথম ১৮৩১ সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। তিনিই এটি আবিষ্কার করেন সর্বপ্রথম।
F1 জনুর উদ্ভিদকে প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে ক্রস করাকে বলা হয়-
Correct Answer:
ক: টেস্ট ক্রস
Explanation:
F1 জনুর উদ্ভিদকে প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে ক্রস করাকে বলা হয়- সঠিক উত্তর টেস্ট ক্রস প্রথম অপত্য জনুর (F1 জনুর) জীবের সঙ্গে যদি বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্তজনিত জীবের (P জনুর ) সংকরায়ন ঘটানো হয় তাকে টেস্ট ক্রস বলে। অর্থাৎ ব্যাক ক্রসে যখন প্রচ্ছন্ন জীব ব্যবহৃত হয় কেবল তখনই সেই ক্রসকে টেস্ট ক্রস বলে। এক্ষেত্রে সংকর লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে গাছের সংকরায়ন ঘটে (Tt × tt) ।
ক্রেবস চক্রে কতটি NADH2 তৈরি হয়?
Correct Answer:
ক: 3
Explanation:
ক্রেবস চক্রে কতটি NADH2 তৈরি হয়? সঠিক উত্তর 3 যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন উৎসেচকের সাহায্যে বহু জৈব অ্যাসিড উৎপাদনের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। ক্রেবস চক্রে ৩ টি NADH2 তৈরি হয় | ক্রেবস চক্রে প্রতি অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে ২৪ অণু ATP উৎপন্ন হয়।
সপ্তম করোটিক স্নায়ুকে বলা হয়-
Correct Answer:
ক: ফ্যাসিয়াল
Explanation:
সপ্তম করোটিক স্নায়ুকে বলা হয়- সঠিক উত্তর ফ্যাসিয়াল ক্রমিক নংকরোটিক স্নায়ুস্নায়ুর প্রকৃতিকাজIঅলফ্যাক্টরি সংবেদীঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌছানো IIঅপটিকসংবেদীদর্শন অনুভূতি মস্তিষ্কে পৌছানো IIIঅকুলোমোটরচেষ্টীয়অক্ষিগোলকের সঞ্চালনIVট্রকলিয়ারচেষ্টীয়অক্ষিগোলকের সঞ্চালনVট্রাইজেমিনালমিশ্রমুখমণ্ডলীয় অংশের কাজ নিয়ন্ত্রণ VIঅ্যাবডুসেন্সচেষ্টীয় অক্ষিগোলকের সঞ্চালনVIIফেসিয়াল মিশ্রমুখমণ্ডলীয় অংশের কাজ নিয়ন্ত্রণ VIIIঅডিটরিসংবেদীশ্রবণ ও দেহের ভারসাম্য রক্ষা করে IXগ্লসোফ্যারিঞ্জিয়াল মিশ্রস্বাদগ্রহণ, জিহ্বা ও গলবিল অঞ্চলের সঞ্চালন Xভেগাসমিশ্রভিসেরাল অঙ্গাণুর কাজ নিয়ন্ত্রণ করে XIস্পাইনাল অ্যাক্সেসরিচেষ্টীয়গলবিল, স্বরযন্ত্র, মাথা ও কাঁধের পেশির সঞ্চালনXIIহাইপোগ্লোসাল চেষ্টীয়জিহ্বার সঞ্চালন
কোনটি জাইলেম টিস্যুর অংশ নয়?
Correct Answer:
ক: সিভ নল
Explanation:
কোনটি জাইলেম টিস্যুর অংশ নয়? সঠিক উত্তর সিভ নল জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত ।ফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত ।
T2 ব্যাকটেরিওফায কয়টি জীন থাকে?
Correct Answer:
ক: 150
Explanation:
T2 ব্যাকটেরিওফায কয়টি জীন থাকে? সঠিক উত্তর 150 T2 ব্যাকটেরিওফায-এর মাথাটি স্ফীত এবং ষড়ভুজাকার। দৈর্ঘ্য প্রায় ৯৩-১০০nm এবং প্রস্থ ৬৫মিমি। এই ষড়ভুজাকৃতির মাথার অংশটি প্রোটিন নির্মিত এবং অভ্যন্তর দ্বিসূত্রকবিশিষ্ট DNA প্যাঁচানো অবস্থায় বিদ্যমান। এতে প্রায় ১৫০টি জিন রয়েছে।
অস্থি যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে-
Correct Answer:
ক: পেরিঅস্টিয়াম
Explanation:
অস্থি যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে- সঠিক উত্তর পেরিঅস্টিয়াম হাড়ের বাইরের আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। অস্থি কলা মেরুদণ্ডী প্রাণীদের দেহের অস্থিনির্মিত অন্তঃ কঙ্কাল গঠনকারী একটি কঠিন যোজক কলা (অন্যান্য কঠিন যোজক কলার উদাহরণ হল হাড়ের কিছু অংশের তরুণাস্থি ও দাঁতের ডেন্টিন, সিমেন্ট এবং এনামেল)।
ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম হলো-
Correct Answer:
ক: আইলেটস্ অব ল্যাংগারহ্যান্স
Explanation:
ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম হলো- সঠিক উত্তর আইলেটস্ অব ল্যাংগারহ্যান্স ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়।
‘Diversity and classification of flowering plants’ বইটির লেখক কে?
Correct Answer:
ক: Armen Takhtajan
Explanation:
‘Diversity and classification of flowering plants’ বইটির লেখক কে? সঠিক উত্তর Armen Takhtajan Diversity and classification of flowering plants’ বইটির লেখক Armen Takhtajan(সোভিয়েত-আর্মেনিয়ান উদ্ভিদবিজ্ঞানী, যিনি বিংশ শতাব্দীর উদ্ভিদ বিবর্তন এবং পদ্ধতিগত এবং জৈব ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার অন্যান্য আগ্রহের মধ্যে রয়েছে ফুলের উদ্ভিদের রূপবিদ্যা, প্যালিওবোটানি এবং ককেশাসের উদ্ভিদ)।
নিচের কোনটিকে হিল বিক্রিয়া বলা হয়?
Correct Answer:
ক: H₂O থেকে O₂ নির্গমন
Explanation:
নিচের কোনটিকে হিল বিক্রিয়া বলা হয়? সঠিক উত্তর H₂O থেকে O₂ নির্গমন সালোকসংশ্লেষের আলোক দশার সময় ফটোলাইসিস প্রক্রিয়ায় জলের অনুকে(H₂O) নিয়ে গিয়ে অক্সিজেন(H₂O থেকে O₂ নির্গমন) মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বিজ্ঞানী রবিন হিল নামকরণ করেন হিল বিক্রিয়া।
কোনটি ‘ব্লু মোল্ড’?
Correct Answer:
ক: Penicillium
নিচের কোনটি ফার্ণ পাতার নাম?
Correct Answer:
ক: Fronds
Explanation:
নিচের কোনটি ফার্ণ পাতার নাম? সঠিক উত্তর Fronds Fronds হল একটি বড়, বিভক্ত পাতা। সাধারণ ব্যবহার এবং বোটানিকাল নামকরণ উভয় ক্ষেত্রে, ফার্নের পাতাগুলিকে ফ্রন্ড হিসাবে উল্লেখ করা হয়|ফার্ন টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ হলো ফার্ন। এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল,কান্ড ও পাতায় বিভক্ত। এদের ফুল হয় না। বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলে কোন কোন ফার্নের কুন্ডলিত পাতা সবজি হিসেবে (ঢেঁকিশাক) ব্যবহূত হয়।
ইলেটারের কাজ কি?
Correct Answer:
ক: স্পোর নির্গমনে সাহায্য করা
মানুষের দেহে কোনটি টেস্টোস্টেরন তৈরি হয়?
Correct Answer:
ক: ইন্টারস্টিশিয়াল কোষ
নিচের কোনটি কেবলমাত্র বাংলাদেশে পাওয়া যায়?
Correct Answer:
ক: Knema bengalensis
Explanation:
নিচের কোনটি কেবলমাত্র বাংলাদেশে পাওয়া যায়? সঠিক উত্তর Knema bengalensis Knema bengalensis কেবলমাত্র বাংলাদেশে পাওয়া যায় | Knema bengalensis হল Myristicaceae পরিবারের উদ্ভিদের একটি প্রজাতি। এটি বাংলাদেশের জন্য স্থানীয়। এর ধরনটি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সংগ্রহ করা হয়েছিল এবং 1997 সালে এটিকে IUCN লাল তালিকায় অরক্ষিত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল|
'ক্রোমোসোম নৃত্য' কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
Correct Answer:
খ: prometaphase
Explanation:
'ক্রোমোসোম নৃত্য' কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? সঠিক উত্তর prometaphase ক্রোমোজোমে নিত্য দেখা যায় প্রো-মেটাফেজ(prometaphase) দশায়।প্রো-মেটাফেজ (Pro Metaphase)স্পিন্ডল যন্ত্র তৈরি সম্পন্ন হয়।নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়।ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়।ট্র্যাকশন ফাইবারের সাহায্যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে সঙ্গে যুক্ত হয় (কাইনেটোকোর প্রোটিনে)।
Plasmodium এর কোন প্রজাতি মানুষে সেরিব্রাল ম্যালেরিয়া ঘটায়?
Correct Answer:
গ: Plasmodium falciparum
Explanation:
Plasmodium এর কোন প্রজাতি মানুষে সেরিব্রাল ম্যালেরিয়া ঘটায়? সঠিক উত্তর Plasmodium falciparum সেরিব্রাল ম্যালেরিয়া হল ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক রূপ যা প্লাজোডিয়াম ফ্যালসিফেরাম নামক পরজীবী দ্বারা সৃষ্টি হয়। এটি সেই ক্ষেত্রে ঘটে যখন এই পরজীবী মস্তিষ্কে ছোট ছোট রক্তনালীগুলিকে অবরুদ্ধ করে, ফলে মস্তিষ্কে ফোলাভাব ঘটে এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এই প্রতিবন্ধকতার ফলস্বরূপ খিঁচুনি এবং কোমার সৃষ্টি হয়।
কোন ধরনের নেমাটোসিস্ট এর সূত্রকটি খাটো ও কাটাবিহীন ?
Correct Answer:
খ: ভলভেন্ট
Explanation:
কোন ধরনের নেমাটোসিস্ট এর সূত্রকটি খাটো ও কাটাবিহীন ? সঠিক উত্তর ভলভেন্ট হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়(১) স্টিনোটিল বা পেনিট্র্যান্ট : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম । এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশস্ত এবং তিনটি বড় তীক্ষ্ণ বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউলযুক্ত । এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে ।(২) ভলভেন্ট বা ডেসমোনিম : এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত । ক্যাপসুলের ভিতর সূত্রকের একটি মাত্র প্যাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে ।(৩) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রিকাস আইসোরাইজা : এর সূত্রক লম্বা সর্পিলাকারে সজ্জিত কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।(৪) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা : এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট । সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।
নিচের কোনটিতে থাইলাকয়েড থাকে?
Correct Answer:
ক: chloroplast
Explanation:
নিচের কোনটিতে থাইলাকয়েড থাকে? সঠিক উত্তর chloroplast থাইলাকয়েডঃ প্রতিটি ক্লোরোপ্লাস্ট (chloroplast) এ ৪০ থেকে ৬০ টি গ্রানা থাকে। গ্রানা গুলো পরস্পর সমান্তরালে সজ্জিত , একক পর্দাবৃত , একাধিক চ্যাপটা থলির মতো বস্তু বা থাইলাকয়েড দ্বারা গঠিত। প্রতিটি গ্রানাম ১০-১০০ টি থাইলাকয়েড নিয়ে গঠিত। এই থাইলাকয়েডের মধ্যে থাকে অসংখ্য কোয়ান্টাজোম দানা থাকে যা সালোকসংশ্লেষ এর একক রূপে পরিচিত।
কোনটি সম্প্রদায়ের উদ্ভিদে সাধারণত বায়ুকুঠরি পাওয়া যায়?
Correct Answer:
গ: জলজ উদ্ভিদে
Explanation:
কোনটি সম্প্রদায়ের উদ্ভিদে সাধারণত বায়ুকুঠরি পাওয়া যায়? সঠিক উত্তর জলজ উদ্ভিদে জলজ উদ্ভিদে উদ্ভিদে সাধারণত বায়ুকুঠরি পাওয়া যায় | বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরিগুলো আবার মুক্ত পানিরন্ধ্র বা মুক্ত ছিদ্রপথ-এ বাইরের পরিবেশে উন্মুক্ত। রন্ধ্রপথটি গাঠনিকভাবে সাধারণ পত্ররন্ধ্রের মতোই, কিন্তু আকারে কিছুটা বড় এবং নড়ন অক্ষম।
বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদ হলো -
Correct Answer:
খ: Knema benalensis
Explanation:
বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদ হলো - সঠিক উত্তর Knema benalensis বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদ Knema bengalensis. এটি Myristicaceae পরিবারের উদ্ভিদের একটি প্রজাতি। এটি বাংলাদেশের জন্য স্থানীয়। এর ধরনটি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সংগ্রহ করা হয়েছিল এবং 1997 সালে এটিকে আইইউসিএন লাল তালিকায় অরক্ষিত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।
কোন ব্যাক্টেরিয়া এককভাবে গোলাকার কিন্তু মালার মতো বিন্যস্ত থাকে ?
Correct Answer:
গ: Streptrococcus lactis
স্টোমাটা খুলতে কোনটি দায়ী বলে বিবেচিত ?
Correct Answer:
ঘ: potassium ion
কোন উদ্ভিদ উৎপাদনের জন্য পরাগধানী আবাদ ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: double haploid plant