জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
মানুষের অ্যাবডুসেন্স স্নায়ুর উৎস কোথায় ?
Correct Answer:
ঘ: মেডুলার অঙ্কীয়দেশ
Explanation:
মানুষের অ্যাবডুসেন্স স্নায়ুর উৎস কোথায় ? সঠিক উত্তর মেডুলার অঙ্কীয়দেশ অ্যাবডুসেন্স স্নায়ুমেডুলা অবলংগাটার অঙ্কীয়দেশ হতে উৎপত্তি লাভ করে অক্ষিগােলকের বহিঃরেকটাস পেশিতে বিস্তৃত হয়। এটি আজ্ঞাবাহী প্রকৃতির বা চেষ্টীয় স্নায়ু। এটি চক্ষুপেশীর সঞ্চালন নিয়ন্ত্রণ করে।
স্পারমাটোজেনেসিস এ প্রতিটি গৌণ স্পারমাটোসাইট থেকে কতগুলো শুক্রাণু সৃষ্টি হয়?
Correct Answer:
গ: দুটি
প্রথম মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে ?
Correct Answer:
গ: প্যাকাইটিন
Explanation:
প্রথম মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে ? সঠিক উত্তর প্যাকাইটিন লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
' Malaria ' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
Correct Answer:
ঘ: টর্টি
Hydra - এর কোন ধরনের নিমাটোসিস্ট হিপনোটক্সিন নিঃসরণ করে?
Correct Answer:
গ: স্টিনোটিল
Explanation:
Hydra - এর কোন ধরনের নিমাটোসিস্ট হিপনোটক্সিন নিঃসরণ করে? সঠিক উত্তর স্টিনোটিল হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়(১) স্টিনোটিল বা পেনিট্র্যান্ট : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম । এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশস্ত এবং তিনটি বড় তীক্ষ্ণ বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউলযুক্ত । এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে ।(২) ভলভেন্ট বা ডেসমোনিম : এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত । ক্যাপসুলের ভিতর সূত্রকের একটি মাত্র প্যাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে ।(৩) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রিকাস আইসোরাইজা : এর সূত্রক লম্বা সর্পিলাকারে সজ্জিত কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।(৪) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা : এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট । সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।
কোনটি পেরিডার্মে থাকে না?
Correct Answer:
ঘ: প্রহরীকোষ
Explanation:
কোনটি পেরিডার্মে থাকে না? সঠিক উত্তর প্রহরীকোষ পেরিডার্ম ফেলোডার্ম, কর্ক, ক্যাম্বিয়াম ও ফেলেম নামক কোষ সমষ্টি যা উদ্ভিদের রক্ষাপদস্তর হিসেবে কাজ করে
প্লাজমামেমব্রেন এ কয়টি স্তর থাকে ?
Correct Answer:
খ: দুই
Explanation:
প্লাজমামেমব্রেন এ কয়টি স্তর থাকে ? সঠিক উত্তর দুই প্লাজমামেমব্রেনঃ কোষ প্রাচীরের নীচে সমস্ত প্রােটোপ্লাজমকে ঘিরে যে স্থিতিস্থাপক ও অর্ধভেদ্য সজীব পর্দা থাকে তাকে প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন, সাইটোমেমব্রেন বা কোষ ঝিল্লী বলে। মেমব্রেনটি জায়গায় জায়গায় ভাঁজ বিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস (বহুবচনে মাইক্রোভিলাই) বলে।কার্ল নাগেলি ১৮৫৫ সালে এর নামকরণ করেন।প্লাজমামেমব্রেন এর গঠনঃপ্লাজমামেমব্রেন প্রধানত লিপিড ও প্রােটিন দিয়ে গঠিত। এর গঠন বিন্যাস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন মডেল প্রস্তাব করেছেন তবে অধিকাংশ বিজ্ঞানীদের মতে লিপিড- এর অণুগুলাে দুটি স্তরে সজ্জিত হয়ে মেমব্রেন এর কাঠামাে গঠন করে এবং দুই স্তর লিপিড কাঠামাের মধ্যে প্রােটিন অণুগুলাে অবস্থান করে। বিভিন্ন বিজ্ঞানীদের দেয়া মডেল যেমন Danielli-Daveson এর স্যান্ডউইচ মডেল,জে ডি রবার্টসনের Unit-Membrane Model,এস.জে.সিঙ্গার-জি.এল.নিকলসন এর Fluid Mosaic Model বেশি গ্রহণ যোগ্য। ফ্লুইড মোজাইক মডেলকে আইসবার্গ মডেল ও বলা হয়।
মেসোসোম পাওয়া যায় কোন কোষে ?
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া কোষে
যে কোষ আবিষ্কার ও নামকরণ করেন-
Correct Answer:
ক: রবার্ট হুক
বর্তমানে পরিবেশ দূষণে সবচেয়ে বেশি দায়ী প্রভাবক হলো -
Correct Answer:
গ: মানুষের সার্বিক কর্মকাণ্ড
কোন প্রকৃতকোষী উদ্ভিদের দেহকোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ছত্রাকে
মৃৎভেদী অঙ্কুরোদগম কোন গাছের বীজে দেখা যায়?
Correct Answer:
ক: কুমড়া
কোন ম্যালেরিয়া জীবাণুর আক্রমণে মানব দেহে ম্যালিগন্যান্ট টারশিয়ান ম্যালেরিয়ার সৃষ্টি হয় ?
Correct Answer:
খ: Plasmodium falciparum
Explanation:
কোন ম্যালেরিয়া জীবাণুর আক্রমণে মানব দেহে ম্যালিগন্যান্ট টারশিয়ান ম্যালেরিয়ার সৃষ্টি হয় ? সঠিক উত্তর Plasmodium falciparum Plasmodium Falciparum এর কারনে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়ে থাকেPlasmodium Ovale এর লারনে মাইল্ড (মৃদু) টার্সিয়ান ম্যালেরিয়া হয় Plasmodium Vivax এর কারনে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হয়Plasmodium Malariae এর কারনে কোয়ার্টান ম্যালেরিয়া হয়৷
অভিব্যক্তি কাঁচামাল হিসেবে মিউটেশনের কথা কে সর্বপ্রথম উল্লেখ করেন?
Correct Answer:
ঘ: দ্য ভ্রিস
ফ্লোয়েম কলার জীবিত কোষ নয়-
Correct Answer:
ঘ: ফ্লোয়েম ফাইবার
Explanation:
ফ্লোয়েম কলার জীবিত কোষ নয়- সঠিক উত্তর ফ্লোয়েম ফাইবার জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড/জাইলেম প্যারেনকাইমাফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার
অক্সিজেন সবাত শ্বসনের এই ধাপে অংশগ্রহণ করে -
Correct Answer:
ঘ: ইলেকট্রন পরিবহন তন্ত্র
Hydra - তে কোন ধরনের কোষ থেকে জননকোষে সৃষ্টি হয়?
Correct Answer:
ঘ: ইন্টারস্টিশিয়াল কোষ
Explanation:
Hydra - তে কোন ধরনের কোষ থেকে জননকোষে সৃষ্টি হয়? সঠিক উত্তর ইন্টারস্টিশিয়াল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ (Interstitial Cell) : পেশি-আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে, গুচ্ছাকারে, মেসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে । এগুলো গোল, ডিম্বাকার বা তিনকোণা, ৫ μm ব্যাসবিশিষ্ট এবং সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম ও কিছু মাইটোকন্ড্রিয়া যুক্ত । কোষগুলো সম্মিলিতভাবে Hydra-র হাইপোস্টোমের নিচের দিকে একটি বৃদ্ধি এলাকা গঠন করে ।কাজ : (i) এসব কোষ প্রয়োজনে অন্য যেকোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হয়, (ii) পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়, (iii) প্রতি ৪৫ দিন অন্তর অন্তর Hydra-র দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় (Brein, 1955), কোষের এ বৈশিষ্ট্যকে টটিপোটেন্ট বলে ।
জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে জীনতত্ত্বে কি বলা হয়?
Correct Answer:
গ: ফিনোটাইপ
কোন অঙ্গে কলুমেলা পাওয়া যায়?
Correct Answer:
ঘ: মস ক্যাপসিউলে
দেহের কোন অঙ্গ /গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
Correct Answer:
ক: থাইরয়েড
বটের ঝুড়ি একটি রুপান্তুরিত -
Correct Answer:
ঘ: অস্থানিক মূল
কুনোব্যাঙে সায়াটিক ও ফিমোরাল শিরা মিলিত হয়ে যে শিরা গঠন করে তার নাম -
Correct Answer:
গ: বৃক্কীয় পোর্টাল
C4 চক্রে বা গতিপথে প্রথম স্থায়ী পদার্থ -
Correct Answer:
ঘ: অক্সালো এসিটিক এসিড
কোনটি তেলাপোকার মুখ উপাঙ্গ নয় ?
Correct Answer:
ঘ: ক্লাইপিয়াস
Amoeba - এর চলন সংক্রান্ত সলজেল মতবাদের প্রবক্তা কে?
Correct Answer:
খ: হাইম্যান
রেশম পোকার বৈজ্ঞানিক নাম -
Correct Answer:
গ: Bombyx mori
তেলাপোকার মুখ উপাঙ্গ নয়?
Correct Answer:
ঘ: ক্লাইপিয়াস
কোন উদ্ভিদে সরোসিস জাতীয় ফল পাওয়া যায়?
Correct Answer:
গ: আনারস
Explanation:
কোন উদ্ভিদে সরোসিস জাতীয় ফল পাওয়া যায়? সঠিক উত্তর আনারস অপ্রকৃত ফল (False fruit) ➞ চালতা, ডুমুর, আপেলগুচ্ছিত ফল (Aggregate fruit) ➞ আতা, নয়নতারা, ছাগলবটি, স্বর্ণচাঁপা সরোসিস (Sorosis) ➞ আনারস, কাঁঠাল
চোখের কোন অংশে অন্ধবিন্দু অবস্থিত?
Correct Answer:
খ: রেটিনা
Pisum sativum কোন গোত্রের উদ্ভিদ?
Correct Answer:
গ: Leguminosae
ভাইরাস গঠিত হয় -
Correct Answer:
ক: প্রোটিন ও নিউক্লিক এসিড দিয়ে
Explanation:
ভাইরাস গঠিত হয় - সঠিক উত্তর প্রোটিন ও নিউক্লিক এসিড দিয়ে ভাইরাসের দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই; কেবল প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে দেহ গঠিত। কেবলমাত্র উপযুক্ত পোষকদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। এদের অভ্যন্তরীণ তথ্য বহনকারী সূত্রক দুই প্রকারের হতে পারে: ডিএনএ এবং আরএনএ। ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়।
সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত-
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া কোষে
Explanation:
সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত- সঠিক উত্তর ব্যাকটেরিয়া কোষে ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২ - ৫ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক (microscopic) । এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে । ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক (প্রাককেন্দ্রিক = Prokarytic) । কোষে 70s রাইবোজোম থাকে; কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না ।
কাইটিন দ্বারা কোষ প্রাচীর গঠিত-
Correct Answer:
খ: মিউকর- এ
Explanation:
কাইটিন দ্বারা কোষ প্রাচীর গঠিত- সঠিক উত্তর মিউকর- এ ছত্রাকের কোষ প্রাচীর রয়েছে যা কাইটিন এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। কোষ প্রাচীর প্রোটোপ্লাস্ট নিয়ে গঠিত যা কোষের ঝিল্লি, সাইটোপ্লাজম, এবং নিউক্লিয়াসের মতো অন্যান্য কোষের অংশগুলির মধ্যে পার্থক্য করে। নিউক্লিয়াস ঘন, পরিষ্কার, ক্রোমাটিন যুক্ত। নিউক্লিয়াস একটি পরমাণু ঝিল্লি দ্বারা বেষ্টিত হয়।
পাইরিনয়েড -এ সঞ্চিত খাদ্য হলাে-
Correct Answer:
ক: শর্করা জাতীয়
Explanation:
পাইরিনয়েড -এ সঞ্চিত খাদ্য হলাে- সঠিক উত্তর শর্করা জাতীয় ক্লোরেপ্লাস্ট কোষপ্রাচীর সংলগ্ন স্থান দখল করে কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অবস্থান করে । এদের মধ্যে প্রোটিন জাতীয় পদার্থের এক প্রকার চকচকে দানা থাকে। এসব দানাকে পাইরিনয়েড বলে। পাইরিনয়েড সঞ্চিত খাদ্য হলো শর্করা।
জাইলেম কলার একমাত্র জীবিত কোষ -
Correct Answer:
ঘ: জাইলেম প্যারেনকাইমা সমূহ
Explanation:
জাইলেম কলার একমাত্র জীবিত কোষ - সঠিক উত্তর জাইলেম প্যারেনকাইমা সমূহ জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড/জাইলেম প্যারেনকাইমাফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার
মেন্ডেলীয় দ্বিসংকর ক্রস জীবন চক্রের কোন দশা মানুষে সংক্রমিত হয়?
Correct Answer:
গ: 9 : 3 : 3 : 1
Explanation:
মেন্ডেলীয় দ্বিসংকর ক্রস জীবন চক্রের কোন দশা মানুষে সংক্রমিত হয়? সঠিক উত্তর 9 : 3 : 3 : 1 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
একটি একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বান্ডেল থাকে -
Correct Answer:
গ: ছয়ের অধিক
Explanation:
একটি একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বান্ডেল থাকে - সঠিক উত্তর ছয়ের অধিক একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্যত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী মূলরোম থাকে। অধঃত্বক অনুপস্থিত। iii. কর্টেক্স-এ অধঃত্বক নাই, কেবল অন্তঃত্বক আছে। পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। vii. জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ৬ এর অধিক। (দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এই সংখ্যা সাধারণত ২-৪টি)। viii. মজ্জা বৃহৎ।
ফার্নের শুক্রাণু হলো -
Correct Answer:
গ: বহু ফ্ল্যাজেলা যুক্ত
মিষ্টি আলু একটি রুপান্তরিত -
Correct Answer:
ক: অস্থানিক মূল
Explanation:
মিষ্টি আলু একটি রুপান্তরিত - সঠিক উত্তর অস্থানিক মূল যেসব মূল ভ্রুণমুল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য কোনো অংশ(কাণ্ড,পাতা,শাখা ইত্যাদি) থেকে উৎপন্ন হয়, তাকে অস্থানিক মূল বলে।
সূর্যালোক শক্তিকে ব্যবহার করে ATP তৈরি করার প্রক্রিয়া হলো -
Correct Answer:
খ: ফটোফসফোরাইলেশন
Explanation:
সূর্যালোক শক্তিকে ব্যবহার করে ATP তৈরি করার প্রক্রিয়া হলো - সঠিক উত্তর ফটোফসফোরাইলেশন ফটোফসফোরিলেশন হল সালোকসংশ্লেষণ মাধ্যমে ADP সৌরশক্তি গ্রহণ করে ATP-তে পরিণত হওয়ার প্রক্রিয়া। চক্রীয় ফটোফসফোরিলেশন অ্যারোবিক এবং অ্যানেরোবিক উভয় অবস্থাতেই ঘটে, যা জীবিত প্রাণীর জন্য উপলব্ধ শক্তির প্রধান প্রাথমিক উৎস দ্বারা চালিত হয়, যা হল সূর্যালোক।
হ্যাভারসিয়ান নালি কোথায় দেখা যায়?
Correct Answer:
খ: নিরেট অস্থি
Explanation:
হ্যাভারসিয়ান নালি কোথায় দেখা যায়? সঠিক উত্তর নিরেট অস্থি হ্যাভারসীয় নালী (ইংরেজি: Haversian canal) হলো অস্থিতে অবস্থিত আণুবীক্ষণিক নালিকার সমাহার, যা একযোগে হ্যাভারসীয় তন্ত্র গঠন করে। এর মধ্য দিয়ে স্নায়ু, রক্তবাহ প্রবাহিত হয়, যা অস্থিকোষ (অস্টিওসাইট)-এর পুষ্টির জন্য ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। মূলত এগুলি কর্টিক্যাল অস্থি বা নিরেট অস্থি ব কমপ্যাক্ট অস্থিতে দেখা যায়।
ধানের কাণ্ড ছিদ্রকারী পোকার বৈজ্ঞানিক নাম -
Correct Answer:
গ: Tryporhyzamcertulas
ক্রুসিফেরি গোত্রের পুংকেশর সংখ্যা হলো -
Correct Answer:
গ: ছয়টি
Explanation:
ক্রুসিফেরি গোত্রের পুংকেশর সংখ্যা হলো - সঠিক উত্তর ছয়টি Cruciferae গোত্র:· ফুল টেট্রাডিনেমাস (টেট্রা=চার)। (ক্রুসিফেরের সাথে ক্রস-এর মিল আছে, আর ক্রসে চারটা হাত থাকে, এভাবে মনে রাখা যায়, আর অন্য সব দ্বিবীজপত্রী গোত্র পেন্টামেরাস)· পুষ্পবিন্যাস প্রধানত রেসিম (সরিষা)· ফল সিলিকুয়া জাতীয় (সিলিকুয়া বলতে মটর বা শিমের মত)· পাতা লাইরেট (বীণার মত)উদাহরণ: সরিষা, মূলা, ফুলকপি, বাঁধাকপি, শালগম
মানবদেহের নিউক্লিয়াসবিহীন কোষের নাম -
Correct Answer:
গ: লোহিত কণিকা
Explanation:
মানবদেহের নিউক্লিয়াসবিহীন কোষের নাম - সঠিক উত্তর লোহিত কণিকা লোহিত রক্তকণিকার দ্বি-অবতল আকৃতি যেটা এদের কাজ এবং চলাচলে সহায়ক; নিউক্লিয়াস থাকলে সেটার এরকম দ্বি-অবতল হওয়া সম্ভব ছিল না। আর এসব কারণেই পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না।
Allium cepa গোত্রভুক্ত উুদ্ভিদ -
Correct Answer:
খ: Liliaceae
Explanation:
Allium cepa গোত্রভুক্ত উুদ্ভিদ - সঠিক উত্তর Liliaceae Liliaceae গোত্র:· এদের ফুল ট্রাইমেরাস (তিন বা তিনের গুণিতক)· অমরাবিন্যাস অক্ষীয়· এস্টিভেশন ইমব্রিকেটউদাহরণ: পিঁয়াজ, রসুন, ঘৃতকুমারী, শতমূলী, উলটচণ্ডাল, কুমারীলতা
ব্যাঙ কোন বর্গের সদস্য?
Correct Answer:
গ: Anura
Explanation:
ব্যাঙ কোন বর্গের সদস্য? সঠিক উত্তর Anura ব্যাঙ (Frog and Toad) Amphibia শ্রেণির Anura বর্গের উভচর প্রাণী।
চোখের কোন কোষস্তর আলোক সংবেদী?
Correct Answer:
ক: রেটিনা
Explanation:
চোখের কোন কোষস্তর আলোক সংবেদী? সঠিক উত্তর রেটিনা রেটিনা হচ্ছে অক্ষিগোলকের প্রাচীরের সর্বাপেক্ষা ভিতরের স্তর এবং একমাত্র আলোক সংবেদী অংশ। এটি ১০টি উপস্তরে গঠিত। বাইরের কোরয়েড সংলগ্ন স্তরটি রঞ্জক পদার্থবিশিষ্ট আলোক সংবেদী কোষস্তরে নির্মিত।
অ্যামিবার সঙ্কোচনশীল গহ্বরের কাজ -
Correct Answer:
ক: রেচন
Explanation:
অ্যামিবার সঙ্কোচনশীল গহ্বরের কাজ - সঠিক উত্তর রেচন সংকোচী গহ্বর হল অ্যামিবার রেচন অঙ্গের নাম।
ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের কোন দশা মানুষেু সংক্রমিত হয়?
Correct Answer:
গ: স্পোরোজোয়েট
Explanation:
ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের কোন দশা মানুষেু সংক্রমিত হয়? সঠিক উত্তর স্পোরোজোয়েট ম্যালেরিয়া জীবাণু একটি অন্তঃপরজীবী প্রোটোজোয়া প্রাণী। এদের জীবন চক্রে জনুক্রম ঘটে। স্পোরোজয়েট দশা (n) : মশকীর দেহে স্পোরোগনির ফলে সৃষ্টি হয় স্পোরোজয়েট দশা (n)। এই স্পোরোজয়েটবাহী মশকী মানুষকে দংশন করার সময় লালা নিঃসরণ করে।
কুনোব্যাঙের কোন কশেরুকার সেন্ট্রাম দ্বি-অবতল ?
Correct Answer:
গ: ১ম কশেরুকা